Thursday, January 20, 2011
আনল বয়ে কোন বারতা! by আবেদ খান
আনল বয়ে কোন বারতা! by আবেদ খান
হটেন্টট্ বলে একটা পাখি আছে। সে চিৎ হয়ে পা আকাশের দিকে তুলে ঘুমোয়। এ নিয়ে প্রচলিত গল্পটি হচ্ছে-পাখিটি ভাবে,
ঘুমিয়ে পড়ার সময় যদি আকাশ ভেঙে পড়ে তাহলে সে পা দিয়ে সেই পতন ঠেকাতে পারবে এবং নিজেও বেঁচে যেতে পারবে। এই হটেন্টট্ পাখির কথা মনে পড়ল সরকারি দলের সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে। মনে হয়, এখন সময় এসেছে পুরো পরিস্থিতি নিয়ে গভীরভাবে ভাবনাচিন্তা
করার এবং এই ভাবনাটি ভাবতে হবে স্বয়ং প্রধানমন্ত্রীকেই। কারণ তিনি কেবল সরকারপ্রধানই নন, সরকারি দলের প্রধানও বটে। আর সবচেয়ে বড় ব্যাপার, বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোটের যে অবিশ্বাস্য বিজয় ঘটেছিল, তা সম্ভব হয়েছিল দুটি কারণে-এক. জোট সরকারের দুর্নীতি, জঙ্গি লালন, প্রতিপক্ষ দলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে অতিষ্ঠ মানুষ পরিবর্তন চেয়েছিল এবং দুই. মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করেছিল, তাঁর প্রতিশ্রুতিতে আস্থা রেখেছিল। তাই সাফল্যের জন্য যেমন তিনি নন্দিত হবেন, ঠিক তেমনি ব্যর্থতার বোঝাটিও তাঁর কাঁধেই বর্তাবে।
করার এবং এই ভাবনাটি ভাবতে হবে স্বয়ং প্রধানমন্ত্রীকেই। কারণ তিনি কেবল সরকারপ্রধানই নন, সরকারি দলের প্রধানও বটে। আর সবচেয়ে বড় ব্যাপার, বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোটের যে অবিশ্বাস্য বিজয় ঘটেছিল, তা সম্ভব হয়েছিল দুটি কারণে-এক. জোট সরকারের দুর্নীতি, জঙ্গি লালন, প্রতিপক্ষ দলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে অতিষ্ঠ মানুষ পরিবর্তন চেয়েছিল এবং দুই. মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করেছিল, তাঁর প্রতিশ্রুতিতে আস্থা রেখেছিল। তাই সাফল্যের জন্য যেমন তিনি নন্দিত হবেন, ঠিক তেমনি ব্যর্থতার বোঝাটিও তাঁর কাঁধেই বর্তাবে।
মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, কী হচ্ছে চারদিকে, কী বলছে মানুষ-সেটা বোধ হয় অধিকতর গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করবেন তিনি। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছিলেন ধৈর্য ধারণ করার জন্য। বলেছিলেন, প্রতিশ্রুতি তিনি পালন করবেনই। যাঁরা ক্ষমতার বলয়ের বাইরে থেকে গত দুই বছরের ঘটনাবলি অবলোকন করছেন, পর্যালোচনা করছেন পরিস্থিতি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচারমাধ্যমে নানাবিধ পরামর্শ দিয়ে চলেছেন কিংবা সতর্কবাণী উচ্চারণ করে যাচ্ছেন, তাঁদের সেই পরামর্শ ও সতর্কবার্তা আমলে নিতে হবে। সরকার এবং দলের যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, সেটা তুলে ধরার অর্থ যে সরকার-বিরোধিতা নয় বরং সরকারকে সহযোগিতা করে তার ভ্রম সংশোধনের ক্ষেত্র প্রস্তুত করা-এই অমোঘ সত্যটি বিশাল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী শেখ হাসিনার না বোঝার কথা নয়। পৌরসভা নির্বাচনে যে ফল হয়েছে, সেই ফল তো দল কিংবা মহজোটের কারো কাছেই প্রত্যাশিত ছিল না। তাহলে কেন হলো এমনটি? অত্যন্ত ঠাণ্ডা মাথায় আবেগতাড়িত না হয়ে আত্মবিশ্লেষণের মাধ্যমে পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে :
শুরু করা যাক পৌর নির্বাচন থেকেই। ক্ষমতায় থাকা অবস্থায় মাত্র দুই বছরের মধ্যেই নির্বাচনের রায় শাসক মহাজোট কিংবা বলা যায় আওয়ামী লীগের বিরুদ্ধেই গেছে। অবশ্য সরকারকে এই সাধুবাদ দেওয়া যায় যে ক্ষমতাসীন থাকা অবস্থায়ও নির্বাচনকে প্রভাবিত করার কোন প্রয়াস তেমনভাবে পরিলক্ষিত হয়নি। এবং নির্বাচন কমিশন প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। ফলে নির্বাচন কমিশন নামক প্রতিষ্ঠানটির মর্যাদাপ্রাপ্তি ঘটেছে, যা অতীতে আমরা কখনো পাইনি এবং গণতন্ত্র নামক ব্যবস্থাটি বাংলাদেশে শক্ত ঘাঁটির ওপরে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এই পৌর নির্বাচনের ফল যে বার্তাটি আমাদের কাছে পৌঁছে দেয় তা হলো, আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ। আর এই প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক ও আদর্শিক প্রতিপক্ষকে ছাপিয়ে অনেক বেশি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্ব বিভিন্ন সময়ে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে বটে, কিন্তু তাতে তো ঠগ বাছতে গাঁ উজাড়ই হবে। এ ক্ষেত্রে প্রয়োজন বিদ্রোহী প্রার্থী সৃষ্টির উৎস উদ্ঘাটন করা। এ থেকে বোঝা যায়, দলের সাংগঠনিক কাঠামোটি প্রচণ্ডভাবে নড়বড়ে হয়ে পড়েছে। আওয়ামী লীগের সবচেয়ে উজ্জ্বল দিকটি ছিল এর সাংগঠনিক শক্তি। একসময়, সেই পঞ্চাশের দশকে স্বয়ং বঙ্গবন্ধু ছিলেন এই সাংগঠনিক কাঠামো নির্মাণের রূপকার। তাঁর সঙ্গে ছিলেন তাজউদ্দীন আহমদের মতো একজন মেধাবী, পরিশ্রমী সংগঠক। পরবর্তী সময়ে ষাটের দশকে একঝাঁক উদ্যমী রাজনৈতিক সংগঠক এই আওয়ামী লীগকে বলিষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। শেখ ফজলুল হক মণি, ওবায়দুর রহমান, শাহ্ মোয়াজ্জেম, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, মযহারুল হক বাকী, খালেদ মোহাম্মদ আলী এ সংগঠনটিকে পৌঁছে দিয়েছিলেন গ্রামবাংলার প্রত্যন্ত কন্দরে। তাঁদের মধ্যে অনেকে পরবর্তী সময়ে দল থেকে ছিটকে গিয়ে ভ্রান্তির পঙ্কে নিমজ্জিত হয়েছেন আর অনেকে অমূল্যায়িত হয়ে নিষ্ক্রিয় হয়ে গেছেন অথব অবমূল্যায়িত অবস্থায় অভিমানাহত হয়ে আছেন। দলকে তার অতীত গৌরবে ফিরিয়ে আনতে হলে দরকার পুনর্মূল্যায়ন এবং পুনর্গঠনের।
বিদ্রোহী প্রার্থী তখনই হয় যখন ক্ষুদ্র স্বার্থ বৃহৎ স্বার্থকে গ্রাস করে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব, খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে গ্রিক বীর আলেকজান্ডার সুদূর ম্যাসিডোনিয়া থেকে ভারতবর্ষে এসে ভারত বিজয় করতে পেরেছিলেন কেবল এ কারণে যে সে সময় ভারতের ছোট ছোট রাজ্যগুলো অন্তর্কলহে নিমগ্ন ছিল। তাদের ভেতরকার আত্মঘাতী অন্তর্কলহ এত তীব্র ছিল যে রাজা অম্ভি তাঁর বিশাল হস্তীবাহিনী দিয়ে আলেকজান্ডারকে রাজা পুরুর বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করেছিলেন। আমরা যদি এই পৌর নির্বাচনের দিকে তাকাই তাহলে তো প্রায় একই চিত্র দেখব। রাজনৈতিক এবং আদর্শিক প্রতিপক্ষের বিজয় নিশ্চিত করার এক অস্বাভাবিক মহোৎসব শুরু হয়েছিল যেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছিলেন শুধু বিদ্রোহী প্রার্থীদের ওপর দোষ দিলে হবে না, নিজেদের ত্রুটিও দেখতে হবে। কাদের কোন বিবেচনা থেকে এ কথা বলেছিলেন জানি না, তবে আড়ালে-আবডালে যেসব দুর্বলতার ঘুণপোকা বাসা বেঁধেছে, তার প্রতিই অঙ্গুলি নির্দেশ করেছেন সম্ভবত। দলের এই বিপন্ন সময়ে নিজেদের মধ্যে অশ্রদ্ধা ও অবিশ্বাসের প্রাচীর না তুলে আস্থা ও ঐক্যের সেতু প্রতিষ্ঠা করার কথাই তিনি প্রকারান্তরে বলেছেন হয়তো বা। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হবে এসব বিষয় মমতার সঙ্গে একান্তভাবে বিবেচনা করা। একটা কথা তো বুঝতে হবে যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে দুই বছরের সাফল্য তুলে ধরার পরও পৌর ভোটে এ রেজাল্ট হয়েছে। এর অর্থ দাঁড়ায় এই যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বর্ণিত সাফল্যগাথা মানুষকে প্রভাবিত করতে পারেনি, কারণ তারা বাস্তব জীবনে এর কোনো প্রতিচ্ছাপ খুঁজে পায়নি অথবা প্রধানমন্ত্রীর ভাষণের মর্মবাণী সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছতে পারেনি। ষাটের দশকে শেখ মুজিব-তাজউদ্দীনের বক্তব্য অতিদ্রুত বাংলার আনাচকানাচে ছড়িয়ে যেত এবং সেগুলোর বাহন হতেন দলের মধ্যবর্তী সারির অসংখ্য নেতা-কর্মী। তখন তো এত আধুনিক প্রযুক্তি ছিল না, যোগাযোগব্যবস্থা এত চমৎকার ছিল না। অথচ এখন এত সর্বাধুনিক যোগাযোগব্যবস্থা সত্ত্বেও দলের সাফল্য, দলের সিদ্ধান্ত কিংবা চিন্তাভাবনা কেবল টেলিভিশনের ম্যাজিকবাক্সের মধ্যেই আটকে থাকে! এর অর্থই তো হচ্ছে দলের সাংগঠনিক কাঠামো বিপর্যস্ত হয়ে পড়েছে। দলের প্রার্থী নির্বাচনজনিত দুর্বলতা তো অবশ্যই খতিয়ে দেখা উচিত।
চট্টগ্রামের মেয়র নির্বাচনের কথাও এ প্রসঙ্গে বিবেচনায় নেওয়া দরকার। কেন এবং কোন বিবেচনার কারণে নিবেদিতপ্রাণ দলীয় কর্মী বৈরী হয়ে যায় সেটা বিশ্লেষণ করা এবং তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা তো অত্যাবশ্যকীয় ছিল। যখন পরকে আপন করার আয়োজন করা প্রয়োজন, তখন তো আপনকে পর করার পরিণাম আত্মহননেরই সমার্থক হবে। আমরা দেখেছি, চট্টগ্রামে মেয়র প্রার্থী নির্বাচনে দলীয় নেতৃত্বকে কতখানি দ্বিধাগ্রস্ত হতে হয়েছে, দেখেছি দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার ব্যাপারে কতখানি কুণ্ঠা কাজ করেছে। সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হতো তাহলে প্রার্থী নির্বাচন কিংবা প্রার্থীর পক্ষে কাজ করার ক্ষেত্রে কোনো দোদুল্যচিত্ততা পরিলক্ষিত হতো না।
বিপর্যয় ঘটেছে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রেও। সঠিক ও যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একই ক্ষুদ্র এবং মায়োপিক দৃষ্টিভঙ্গি কাজ করেছে। এর ফলে প্রথমেই প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ আত্মহনন শিল্পে কতখানি নিপুণ।
দল ও সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা সম্পর্কে দল এবং সরকার কতখানি মূল্যায়ন করেছে জানি না, তবে রাজনৈতিক কর্মকাণ্ডের একজন নিবিড় পর্যবেক্ষক হিসেবে মনে করি, সরকারের উচিত সমস্যা নিরসনে স্বল্পমেয়াদি যা দ্রুত দৃশ্যমান এবং দীর্ঘমেয়াদি যা ভবিষ্যতে ফলপ্রদ-এ দুই ধরনের পদক্ষেপই গ্রহণ করা। এই স্বল্পমেয়াদি এবং দ্রুত দৃশ্যমান ব্যবস্থাপনার মধ্যে থাকা উচিত দ্রব্যমূল্যকে মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা এবং সে জন্য সাময়িকভাবে ভর্তুকি প্রদানেরও ব্যবস্থা করা, যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া, নগরজীবনে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক কিছু পদক্ষেপ গ্রহণ করা-যা থেকে নাগরিকরা অতীতের সঙ্গে বর্তমানের সুস্পষ্ট ব্যবধান নির্ণয় করতে পারবে। এর বদলে মানুষের সামনে কেবল ২০১৪ সাল, ২০১৮ সাল, ২০২১ সালের বিশাল বিশাল কল্পকাহিনী তুলে ধরা হয়েছে এবং স্বল্পমেয়াদি পরিকল্পনাকে নানা প্রকার আমলাতান্ত্রিক জটিলতার জালে জড়িয়ে দুঃসাধ্য এবং দুর্গম করে ফেলা হয়েছে। এর ফলে মানুষের হতাশা বেড়েছে, সরকার ও দলের ওপর মানুষের আস্থা হ্রাস পেয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন সেই সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল গুড গভর্ন্যান্স। সেই সরকারের সুব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছিল। কিন্তু এবারে এ ক্ষেত্রে সবচেয়ে বড় ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। উচিত হবে, ওই সময়কার ব্যবস্থাপনার অন্তর্নিহিত সত্যটি তুলে এনে বর্তমানের প্রেক্ষাপটে এর যথাসাধ্য প্রয়োগ ঘটানো। এই মুহূর্তে আরো প্রয়োজক মন্ত্রিপরিষদ ও দলীয় কাঠামোর ব্যাপক পরিবর্তন সাধন করে গতিশীল এবং জনগণ ও দলীয় কর্মীদের আস্থাভাজন সরকার ও দল পুনর্বিন্যাস করা।
ছিয়ানব্বইয়ের আওয়ামী লীগ সরকারের শেষ দুটি বছর ছিল অন্ধ আত্মবিশ্বাসের কারণে বাস্তব পরিণতি সম্পর্কে অবজ্ঞা প্রদর্শনের কাল। এর ফলে এক ভ্রান্তির নাগপাশ থেকে আরেক ভ্রান্তির জালে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে একের পর এক। তখন আমরা দেখেছি, কিভাবে দল এবং দলের অঙ্গপ্রতিষ্ঠানগুলো বেপরোয়া আচরণ করেছে। বিস্ময়ের সঙ্গে লক্ষ করা যায়, এই সরকারের প্রথম দুটি বছর ছিল বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরেরই পুনরাবৃত্তি। ওই সময় দলীয় শৃঙ্খলা দুর্বল হয়ে পড়ার কারণে জঙ্গিদের উপর্যুপরি ভয়াবহ হামলা চলতে থাকে। এ দুই বছর জঙ্গিবিরোধী অভিযান জোরদার হলেও দলের বিভিন্ন স্তরে অন্তর্বিরোধ ও প্রতিহিংসাপরায়ণতা থেকে এ কথা মনে করাও অমূলক হবে না যে কোনো এক অদৃশ্য ইঙ্গিতেই হয়তো ঘটছে অনেক ঘটনা এবং আত্মগোপনকারী জঙ্গিদের নিরাপদ গোপন কুটির নির্মিত হয়ে গেছে সরকার এবং দলের কোনো কোনো স্তরে। কে জানে কোনো দুর্বল মুহূর্তে ওরা বেরিয়ে আসবে কি না বাইরে। ছিয়ানব্বইয়ের সরকারের শেষ দুই বছরে সরকার ও আওয়ামী লীগ ক্রমান্বয়ে ব্যবসায়ীমহলের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দীর্ঘকাল পর্যন্ত নির্ভর করছিল ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী এবং জাতীয় ধনীদের ওপর। শেষ দুই বছর আমরা সে ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা লক্ষ করেছিলাম। এবার এই মহাজোট সরকারের প্রথম দুই বছরে আমরা লক্ষ করছি এমন সব অর্থনৈতিক পদক্ষেপ এবং শ্লথ নীতিমালা-যা ব্যবসায়বান্ধব হওয়ার সম্ভাবনা সৃষ্টি করেও কার্যকর হতে পারছে না। মন্ত্রীদের কারো কারো অতিকথন কিংবা অবান্তর বাক্যচয়ন অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করছে। মনে হয় পরিস্থিতি বিশ্লেষণের সময় মাননীয় প্রধানমন্ত্রীর উচিত হবে এমন বিষয়ও ভেবে দেখা।
বলেছিলাম স্বল্পমেয়াদি এবং দৃশ্যমান পরিকল্পনার কথা। বাঙালি চরিত্রের মধ্যে তাৎক্ষণিক প্রাপ্তির একটি প্রবণতা আছে। স্বয়ং কবিগুরুও বলেছেন-
‘যত বড় হোক ইন্দ্রধনু সে,/সুদূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরণীর/প্রজাপতিটির পাখা।’
পৌরসভা নির্বাচনের ফল সরকার ও দলকে যে সুস্পষ্ট সতর্কবার্তা প্রেরণ করেছে, তা থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে।
কারণ এই সরকারের বিপর্যয় কিন্তু সর্বশেষ বিচারে মুক্তিযুদ্ধের পক্ষশক্তিরই বিপর্যয়। আওয়ামী লীগ জিতলে একাই জেতে কিন্তু হারলে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি হারে-এ প্রবাদপ্রতিম উক্তির পুনরাবৃত্তি যেন না ঘটে সেটাই প্রত্যাশিত। ওই হটেন্টট্ পাখির মতো চিৎ হয়ে পা দিয়ে কি মেঘের পতন ঠেকানো যায়, যদি আকাশ সত্যি সত্যিই মাথায় ভেঙে পড়ে?
=============================
ফেলানীর মৃত্যুতে পশ্চিমবঙ্গ- নিজ ভূমেই প্রশ্নবিদ্ধ ভারতের মানবিক চেহারা বাজার চলে কার নিয়ন্ত্রণে উঠতি বয়সের সংকট : অভিভাবকের দায়িত্ব বিকল্প ভাবনা বিকল্প সংস্কৃতি অন্ধত্ব ও আরোগ্য পরম্পরা খুলে যাক সম্ভাবনার দুয়ার কক্সবাজার সাফারি পার্কঃ প্রাণীর প্রাচুর্য আছে, নেই অর্থ, দক্ষতা জুলিয়ান অ্যাসাঞ্জের গুপ্ত জীবন ছাব্বিশটি মৃতদেহ ও একটি গ্রেপ্তার ৩৯ বছর পরও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি সাইবারযুদ্ধের দামামা সরলতার খোঁজে সেই আমি এই আমি আমেরিকান অর্থনীতি ডলারের চ্যালেঞ্জ বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহার- আশানুরূপ সুফল নেই এক বছরেও ন্যায়ভিত্তিক সমাজ ও রাজনীতি মাস্টারদা সূর্যসেন ও যুব বিদ্রোহ সাতাত্তর রসভা নির্বাচন ২০১১: একটি পর্যালোচনা ড. ইউনূস অর্থ আত্মসাৎ করেননি প্রত্যাশা ও প্রাপ্তির ৩৯ বছর স্বাধীনতাযুদ্ধের 'বিস্মৃত' কূটনৈতিক মুক্তিযোদ্ধারা আতঙ্কে শেয়ারবাজার বন্ধঃ বিক্ষোভ আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে মানবকল্যাণ আমাদের মন্ত্র ট্রানজিট নিয়ে সবে গবেষণা শুরু ভারতের একতরফা সেচ প্রকল্পঃ বাংলাদেশের আপত্তিতে বিশ্বব্যাংকের সাড়া আমলাদের যাচ্ছেতাই বিদেশ সফর সরকারের ব্যর্থতায় হতাশাঃ বিরোধী দলের ব্যর্থতায় বিকল্পের অনুপস্থিতি ক্ষমতা ও গণতন্ত্র পানি সংকট পানি বাণিজ্য ২০১০ সালের অর্থনীতি কেমন গেল গণতান্ত্রিক বিকাশের পথে বাধা অনেক কপাটে তালা দিয়ে কেন এই মৃতু্যর আয়োজন বিজয়ের অর্থনীতি ও সম্ভাবনা মুক্তিযুদ্ধের বিজয়লক্ষ্মীর মুখোমুখি একেই কি বলে আমলাতন্ত্র? আত্মসমর্পণের সেই বিকেল আমরা তাঁদের ভুলতে পারি না সংবিধানের অনেক বক্তব্য পারস্পরিক সংঘাতমূলক পরাশক্তির বিরুদ্ধে এক ‘ভবঘুরের’ স্পর্ধা
দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ আবেদ খান
এই আলোচনা'টি পড়া হয়েছে...
ফেলানীর মৃত্যুতে পশ্চিমবঙ্গ- নিজ ভূমেই প্রশ্নবিদ্ধ ভারতের মানবিক চেহারা বাজার চলে কার নিয়ন্ত্রণে উঠতি বয়সের সংকট : অভিভাবকের দায়িত্ব বিকল্প ভাবনা বিকল্প সংস্কৃতি অন্ধত্ব ও আরোগ্য পরম্পরা খুলে যাক সম্ভাবনার দুয়ার কক্সবাজার সাফারি পার্কঃ প্রাণীর প্রাচুর্য আছে, নেই অর্থ, দক্ষতা জুলিয়ান অ্যাসাঞ্জের গুপ্ত জীবন ছাব্বিশটি মৃতদেহ ও একটি গ্রেপ্তার ৩৯ বছর পরও আমরা স্বাধীনতাটাকে খুঁজছি সাইবারযুদ্ধের দামামা সরলতার খোঁজে সেই আমি এই আমি আমেরিকান অর্থনীতি ডলারের চ্যালেঞ্জ বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহার- আশানুরূপ সুফল নেই এক বছরেও ন্যায়ভিত্তিক সমাজ ও রাজনীতি মাস্টারদা সূর্যসেন ও যুব বিদ্রোহ সাতাত্তর রসভা নির্বাচন ২০১১: একটি পর্যালোচনা ড. ইউনূস অর্থ আত্মসাৎ করেননি প্রত্যাশা ও প্রাপ্তির ৩৯ বছর স্বাধীনতাযুদ্ধের 'বিস্মৃত' কূটনৈতিক মুক্তিযোদ্ধারা আতঙ্কে শেয়ারবাজার বন্ধঃ বিক্ষোভ আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে মানবকল্যাণ আমাদের মন্ত্র ট্রানজিট নিয়ে সবে গবেষণা শুরু ভারতের একতরফা সেচ প্রকল্পঃ বাংলাদেশের আপত্তিতে বিশ্বব্যাংকের সাড়া আমলাদের যাচ্ছেতাই বিদেশ সফর সরকারের ব্যর্থতায় হতাশাঃ বিরোধী দলের ব্যর্থতায় বিকল্পের অনুপস্থিতি ক্ষমতা ও গণতন্ত্র পানি সংকট পানি বাণিজ্য ২০১০ সালের অর্থনীতি কেমন গেল গণতান্ত্রিক বিকাশের পথে বাধা অনেক কপাটে তালা দিয়ে কেন এই মৃতু্যর আয়োজন বিজয়ের অর্থনীতি ও সম্ভাবনা মুক্তিযুদ্ধের বিজয়লক্ষ্মীর মুখোমুখি একেই কি বলে আমলাতন্ত্র? আত্মসমর্পণের সেই বিকেল আমরা তাঁদের ভুলতে পারি না সংবিধানের অনেক বক্তব্য পারস্পরিক সংঘাতমূলক পরাশক্তির বিরুদ্ধে এক ‘ভবঘুরের’ স্পর্ধা
দৈনিক কালের কন্ঠ এর সৌজন্যে
লেখকঃ আবেদ খান
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
January
(707)
-
▼
Jan 20
(21)
- ‘দায়িত্ববান’ ছাত্রলীগ নেতা
- বাংলালিংকের মাধ্যমে কিউবির বিল পরিশোধ করা যাবে
- কেরানীগঞ্জে আইডিএলসি ফিন্যান্সের ১৩তম শাখা উদ্বোধন
- আনন্দ শিপইয়ার্ডের মূল্য নির্ধারণী রোড শো
- ডিএসইতে দরপতনে আবারও বিক্ষোভ, শতাধিক গাড়ি ভাঙচুর
- ডিএসইতে সাধারণ সূচকের সার্কিট ব্রেকার ২২৫
- সু চির আপিল বিবেচনা করবেন সুপ্রিম কোর্ট
- ঐক্যের সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যে তিন মন্ত্রীর পদ...
- চলতি সপ্তাহেই ভারতের মন্ত্রিসভায় রদবদল
- রেকর্ডসংখ্যক জাহাজ আটক
- দুভালিয়েরকে বিচারের আওতায় আনা যাবে
- দেড় টন সোনা নিয়ে গেছেন লায়লা
- বহু যৌনকর্মীর সঙ্গে সম্পর্ক ছিল বেরলুসকোনির
- পানি বাড়লেও ডুববে না সেই হোটেল!
- হারিরি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দাখিল
- উইকিলিকসের কাছে ধনীদের ব্যাংক হিসাবের তথ্য
- যুক্তরাষ্ট্র ও চীনকে স্নায়ুযুদ্ধের মানসিকতা ত্যাগ ...
- ক্যালিস আছেন, চমক ইমরান তাহির
- ওয়েলিংটন টেস্ট ড্র, সিরিজ পাকিস্তানের
- আনল বয়ে কোন বারতা! by আবেদ খান
- ফেলানীর মৃত্যুতে পশ্চিমবঙ্গ- নিজ ভূমেই প্রশ্নবিদ্ধ...
-
▼
Jan 20
(21)
-
▼
January
(707)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment