Monday, September 30, 2024
ভারতগামী ফ্লাইট বাসে খরা by শুভ্র দেব
ভারতগামী ফ্লাইট বাসে খরা by শুভ্র দেব
বিমানবন্দর সূত্র বলছে, বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এসব এয়ারলাইন্স ঢাকা থেকে ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। তবে সাম্প্রতিক সময়ে তারা ধারণক্ষমতার ৫০ শতাংশও যাত্রী পাচ্ছে না। এজন্য সব প্রতিষ্ঠানই ফ্লাইট কমিয়ে দিয়েছে। নতুন করেও কমানোর চিন্তা করছে। ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ধারণক্ষমতার গড়ে ৫০ শতাংশ যাত্রী মিলছে। বাকি সিটগুলো ফাঁকা থাকছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজে লাখ লাখ মানুষ ভারতে ভ্রমণ করেন। বাংলাদেশিদের ভিসা প্রদান করার জন্য প্রতিদিন হাজার হাজার আবেদনকারী ভিসা সেন্টারে যেতেন। আবেদনকারীদের প্রায় সবাইকে ভিসা দিতো ভারত। সেই হিসাবে ভিসা প্রাপ্তির পর কম খরচে পার্শ্ববর্তী এই দেশটিতে সব শ্রেণি-পেশার মানুষ ভ্রমণ করতে পারতেন। বিশেষ করে ভারতের কলকাতার প্রতিটি অলিগলি, রেস্তরাঁ, হোটেল ও শপিংমলে বাংলাদেশিদের দেখা যেত। চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা অবস্থান করতেন। সবমিলিয়ে দুই দেশের মানুষ ও ব্যবসায়ীরা সুবিধাভোগী ছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকার পদত্যাগের একদিন পর বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়। ১১ই আগস্ট সীমিত আকারে ভিসা সেন্টার খুললেও আগের আবেদনের ভিসা বা পাসপোর্ট দেয়া হচ্ছিল। এখন শুধু মেডিকেল ভিসার আবেদন জমা নিচ্ছে। অর্থাৎ, কেউ চিকিৎসার জন্য ভারত যেতে চাইলে তাকে আগে চিকিৎসার সব কাগজপত্র ভিসা সেন্টারে জমা দিতে হবে। ভিসা সেন্টারের লোকজন কাগজপত্র যাচাই-বাছাই করে। পরে ভিসা দেয়ার সিদ্ধান্ত হলে পাসপোর্টের জন্য আবেদন করতে বলে।
এদিকে, ঢাকা থেকে কলকাতা রুটে এটিআর ৭২-৫০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করতো নভোএয়ার। এ এয়ারক্রাফটের ধারণক্ষমতা ৭০ জন। ৫ই আগস্টের পর ক্রমেই যাত্রী কমতে থাকে। একপর্যায়ে অর্ধেক সিট ফাঁকা রেখেই ফ্লাইট চালায়। পরে পরিচালন ব্যয় তুলতে না পারায় গত ১৬ই সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রেখেছে নভোএয়ার।
বেনাপোল স্থলবন্দরের পরিদর্শক (ইমিগ্রেশন) আজহারুল ইসলাম মানবজমিনকে বলেন, আগে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী আসা-যাওয়া করতো। এখন সেটি কমে ২৫০০ থেকে ৩০০০ হাজারে নেমেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোশরা ইসলাম মানবজমিনকে বলেন, আগে কলকাতায় প্রতিদিন ২টা করে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হতো। যাত্রী সংকটে এখন অর্ধেক কমানো হয়েছে। প্রতিদিন এখন ৭টি করে ফ্লাইট চালানো হয়। একইভাবে দিল্লি রুটে সপ্তাহে ৭টি ফ্লাইট চালানো হতো এখন ৪টি কমিয়ে তিনটি চালানো হয়। চেন্নাইয়েও একই অবস্থা। ৭টি ফ্লাইট থেকে কমিয়ে এখন ৩টি ফ্লাইট চালানো হয়।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম মানবজমিনকে বলেন, ঢাকা থেকে কলকাতায় আগে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হতো। এখন কমিয়ে ৬টি করা হয়েছে। চট্টগ্রাম থেকে কলকাতার ৭টি ফ্লাইটই যাত্রী সংকটে বন্ধ। ঢাকা থেকে চেন্নাইগামী ১১টি ফ্লাইটের মধ্যে এখন ৬টি চালু আছে। তিনি বলেন, গড়ে ৫০ থেকে ৬০ শতাংশ যাত্রী নিয়ে ফ্লাইট চলছে। ভিসা সংক্রান্ত জটিলতার যদি নিরসন না হয় তবে ফ্লাইট আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা জটিলতা না কাটলে বিভিন্ন দিক দিয়ে দুই দেশে এবং এভিয়েশন ও ট্যুরিজম খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আবদুস সালাম আরেফ মানবজমিনকে বলেন, ৬৫ থেকে ৭৫ শতাংশ ভারতগামী যাত্রী কমে গেছে। সব এয়ারলাইন্সগুলো ফ্লাইট কমিয়ে দিয়েছে। মূলত ভারতের ভিসা বন্ধ থাকায় এ অবস্থা হয়েছে। এখনো সীমিত পরিসরে ভিসা ইস্যু হচ্ছে। যাদের ভিসা আছে তারাও এখনো ট্র্যাভেল করার সাহস পাচ্ছে না। তারা মনে করছে, এরকম পরিস্থিতিতে ট্র্যাভেল করা কতোটা রিস্ক। ইমিগ্রেশনেও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। সবার মধ্যেই একটা অস্থিরতা আছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1356)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 30
(23)
- সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প...
- নাসরুল্লাহ হত্যা, টান টান উত্তেনা
- পলকের তেলেসমাতি by মারুফ কিবরিয়া
- ভারতগামী ফ্লাইট বাসে খরা by শুভ্র দেব
- নবীর বংশধর দাবি করা কে এই হাসিম সাফিএদ্দীন
- চীন-রাশিয়াকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক
- এবার কি খামেনিকে হত্যা করবে ইসরায়েল?
- লেবাননে ইসরায়েলি আগ্রাসন: হিজবুল্লাহর রয়েছে ঘুরে দ...
- আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান, শফিক রেহম...
- কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি...
- কঠিন চ্যালেঞ্জে ‘সাকিবের শেষ ইচ্ছা’ by ইশতিয়াক পারভেজ
- মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
- হিজবুল্লাহর পরবর্তী নেতা হিসেবে আলোচিত কে এই হাশেম...
- সাগর-রুনি হত্যা মামলা: এবার আইনি লড়াইয়ে অ্যাডভোকেট...
- এই বছর রেকর্ড পরিমাণ বাংলাদেশি পর্যটক ভারতে গিয়েছেন
- তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন হুম্মাম কাদ...
- নিজেদের জরিপেই ধরা পড়লো বিবিএস by মো. আল-আমিন
- এক বারান্দায় গুলিবিদ্ধ হন ৩ জন, মারা যান রাব্বি by...
- জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করার এখনই সময় ...
- বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়া...
- মুনা তাসনীমকে ফিরিয়ে আনছে সরকার by মিজানুর রহমান
- দখল-চাঁদাবাজি: দেড় মাসে বিএনপি’র পাঁচ শতাধিক নেতা ...
- ওসমানী বিমানবন্দরের ২১১৬ কোটি টাকার প্রকল্পে অনিয়ম...
-
▼
Sep 30
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment