Monday, September 30, 2024
সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রয়াস by আব্দুল কাইয়ুম
সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প্রয়াস by আব্দুল কাইয়ুম
শফিকুল আলম আরও বলেন, সার্ক আঞ্চলিক সহযোগিতার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হতে পারে এবং দক্ষিণ এশিয়ায় বসবাসকারী প্রায় দুই বিলিয়ন মানুষের জন্য কাজ করতে পারে বলে মনে করেন ড. ইউনূস। দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে গঠিত এই সংস্থাটিকে পুনরায় সক্রিয় করতে পাকিস্তানের প্রতি যৌথ উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। উভয় দেশের জনগণের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক স্তরে কাজ করা প্রয়োজন বলে পাকিস্তানের এক বিবৃতিতে জানানো হয়েছে। এক্ষেত্রে সার্ক-কে পুনরায় সক্রিয় করতে বাংলাদেশ ও পাকিস্তানের উভয় নেতাই একমত হয়েছেন।
আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার লৌহ-মুষ্টি শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন এই অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ছিল ভারত। দেশটির সাথে হাসিনা ঘনিষ্ঠ সখ্যতা গড়ে তুলেছিলেন। প্রতিদান হিসেবে গণঅভ্যুত্থানের পর হাসিনার শেষ রক্ষায় ভারতই এগিয়ে এসেছে। দিল্লি তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দিল্লির সম্পর্ক শুধু হাসিনা কেন্দ্রিক হওয়ায় এদেশের মানুষের সাথে তাদের বৈরতা গত ১৫ বছরে বেড়েছে বহুগুন। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে দিল্লি। এছাড়া ইতিমধ্যেই ভারতের কাছে হাসিনাকে হস্তান্তরের আবেদন করেছে বাংলাদেশ।
ভারতে পালিয়ে যাওয়ার পর হাসিনা তার ক্ষমতা হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের অভিযোগকে ‘শুধুই মিথ্যা’ বলে অভিহিত করে যুক্তরাষ্ট্র বলেছে, তার ক্ষমতা হারানোয় তাদের কোনো ভূমিকা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নোবেলজয়ী ড. ইউনূসের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা স্বত্বেও তিনি সার্কের মতো আঞ্চলিক উদ্যোগকে শক্তিশালী করার জন্য জোরালো তৎপরতা শুরু করেছেন। শফিকুল আলম বলেছেন, দক্ষিণ এশিয়ার সকল দেশের সঙ্গেই সার্কের বিষয়ে কথা বলেছেন ড. ইউনূস। তিনি বলেছেন, এটি ইউরোপীয় ইউনিয়নের মতো একটি দুর্দান্ত আঞ্চলিক সহযোগি সংস্থা হতে পারে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেছেন, জার্মানি এবং ফ্রান্স (ইইউ সদস্য) একে অপরের সাথে যুদ্ধ করছিল। আমি মনে করি আমরা শান্তি ও স্থিতিশীলতার পরিবেশও তৈরি করতে পারি। সার্কের বিষয়ে ড. ইউনূস ভারতের সঙ্গেও কথা বলেছেন বলে জানিয়েছেন শফিকুল আলম।
সার্কভুক্ত সদস্যদের মধ্যে উত্তেজনা
হাসিনার শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক টানটান ছিল। কিন্তু নতুন সরকার ছিন্নভিন্ন বন্ধনে নতুনভাবে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছে। ১৯৪৭ সালে পাকিস্তান ও বাংলাদেশ এক সময় পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে একটি একক দেশ ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। সাম্প্রতিক সময়ে ড. ইউনূস বাংলাদেশের নতুন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার সাথে সাথে উভয় পক্ষই সম্পর্কের স্বাভাবিককরণের দিকে অগ্রসর হচ্ছে। তবে ড. ইউনূসের সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় বহু বাধা রয়েছে। পাকিস্তান এবং ভারত-শাসিত কাশ্মীরে বিভক্ত থাকা কাশ্মীর অঞ্চলে তাদের বিরোধের কারণে প্রাথমিকভাবে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজিত থাকে।
ইসলামাবাদ চায় সার্ক বৈঠকে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করুক একজন তালেবান কর্মকর্তা। কিন্তু সার্কভুক্ত দেশগুলোর কোনোটিই এখন পর্যন্ত কাবুলের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এ বছর নিয়ে টানা পঞ্চম বারের মতো জাতিসংঘের অধিবেশনের ফাঁকে সার্কের মন্ত্রী পরিষদের কোনো বৈঠক হয়নি। সার্কভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে উত্তেজনা কমিয়ে ড. ইউনূসের জন্য পুনরায় সংস্থাটি সক্রিয় করা খুব একটা সহজ কাজ হবে না বলে মনে করছেন রাজনৈতিক গবেষকরা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1356)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 30
(23)
- সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ-পাকিস্তানের যৌথ প...
- নাসরুল্লাহ হত্যা, টান টান উত্তেনা
- পলকের তেলেসমাতি by মারুফ কিবরিয়া
- ভারতগামী ফ্লাইট বাসে খরা by শুভ্র দেব
- নবীর বংশধর দাবি করা কে এই হাসিম সাফিএদ্দীন
- চীন-রাশিয়াকে টেক্কা দিতে যাচ্ছে তুরস্ক
- এবার কি খামেনিকে হত্যা করবে ইসরায়েল?
- লেবাননে ইসরায়েলি আগ্রাসন: হিজবুল্লাহর রয়েছে ঘুরে দ...
- আত্মসমর্পণের পর কারাগারে মাহমুদুর রহমান, শফিক রেহম...
- কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি...
- কঠিন চ্যালেঞ্জে ‘সাকিবের শেষ ইচ্ছা’ by ইশতিয়াক পারভেজ
- মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ
- হিজবুল্লাহর পরবর্তী নেতা হিসেবে আলোচিত কে এই হাশেম...
- সাগর-রুনি হত্যা মামলা: এবার আইনি লড়াইয়ে অ্যাডভোকেট...
- এই বছর রেকর্ড পরিমাণ বাংলাদেশি পর্যটক ভারতে গিয়েছেন
- তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন হুম্মাম কাদ...
- নিজেদের জরিপেই ধরা পড়লো বিবিএস by মো. আল-আমিন
- এক বারান্দায় গুলিবিদ্ধ হন ৩ জন, মারা যান রাব্বি by...
- জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করার এখনই সময় ...
- বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়া...
- মুনা তাসনীমকে ফিরিয়ে আনছে সরকার by মিজানুর রহমান
- দখল-চাঁদাবাজি: দেড় মাসে বিএনপি’র পাঁচ শতাধিক নেতা ...
- ওসমানী বিমানবন্দরের ২১১৬ কোটি টাকার প্রকল্পে অনিয়ম...
-
▼
Sep 30
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment