Monday, June 26, 2017
ম্যাজিক দুনিয়ার কিংবদন্তি by মোশাররফ রুমী
ম্যাজিক দুনিয়ার কিংবদন্তি by মোশাররফ রুমী

মঞ্চে
চলছে আলো-আঁধারের খেলা। এরইমধ্যে অসাধারণ নৈপুণ্যে বাঁশি বাজাচ্ছেন তিনি।
পাশে দাঁড়ানো তার স্ত্রী বিপাশা বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ। ধীরে ধীরে তার
চোখ বুজে এলো। বাঁশির সুর ক্রমশই হয়ে উঠলো আরো বেশি মোহনীয়। সেই সুরে
সম্মোহিত হয়ে শূন্যে ভাসলেন বিপাশা। শুধু তাই নয়, গিলোটিনের ভেতর ঘাড় পেতে
দিলেন তিনি। বংশীবাদক বাঁশি ছেড়ে হাতে তুলে নিলেন ঝকঝকে ইলেকট্রিক করাত। কি
করতে যাচ্ছেন তিনি? ইলেকট্রিক করাত দিয়ে কি স্ত্রীর গলা কাটবেন? এমন সব
জিজ্ঞাসার রেশ কাটার আগেই বিন্দুমাত্র দ্বিধা না করে প্রিয়তমা স্ত্রীর ঘাড়
বরাবর নামিয়ে আনলেন ধারালো করাত। আতঙ্কে শিউরে উঠলো হলভর্তি দর্শক। কিন্তু
কী বিস্ময়কর ঘটনা, অক্ষতই রইলেন বিপাশা। হাসি মুখে গিলোটিন থেকে ঘাড় সরিয়ে
দর্শকদের উদ্দেশ্যে মাথা নোয়ালেন। অভিভূত দর্শক দেখলো গিলোটিনের ওপর আর
নিচের ফুটোয় রাখা কিছু গাজর করাত-কাটা হয়ে ছড়িয়ে পড়েছে। একই মানুষ
ইলেকট্রিক করাত দিয়ে স্ত্রী বিপাশাকে দ্বিখণ্ডিত করে আবার তাকে সুস্থভাবে
ফিরিয়ে আনার ম্যাজিকেও মুগ্ধ করে চলেছেন জাদুপ্রেমীদের। এই হলেন ম্যাজিক
দুনিয়ার কিংবদন্তি বিশ্বনন্দিত স্বনামধন্য জাদুশিল্পী জুয়েল আইচ, যিনি
জাদুকে বিনোদন থেকে শিল্পের মর্যাদায় উন্নীত করে বিশ্বের দরবারে বাংলাদেশকে
সুপরিচিত ও সম্মানিত করেছেন। একজন ব্যতিক্রমী প্রতিভাবান, দারুণ
বুদ্ধিদীপ্ত, স্নিগ্ধ ব্যক্তিত্বসম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ। তার রয়েছে
দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার এক অনন্য ক্ষমতা। যা তার জাদু প্রদর্শনীর
ক্ষেত্রে সবসময় দেখা যায়। জুয়েল আইচ তার বড় ম্যাজিকগুলো প্রদর্শনের সময়
মিউজিকের অপূর্ব সমন্বয় ঘটিয়ে থাকেন। ফলে দর্শক-শ্রোতা চমৎকৃত ও বিমোহিত
হন। বিশ্বে জুয়েল আইচই একমাত্র জাদুশিল্পী, যিনি তার জাদুর আবহ সংগীত
হিসেবে রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, খেয়াল, অতুল প্রসাদী, সেতার ইত্যাদি
ব্যবহার করেন। মিউজিকের সঙ্গে আলোর অর্থপূর্ণ ব্যবহারও তার জাদুতে এক
অকল্পনীয় মাত্রা যোগ করে। জুয়েল আইচ শুধু জাদুশিল্পী বা বাঁশিবাদকই নন,
একাধারে চিত্রশিল্পী-সমাজসেবী এবং একজন বীর মুক্তিযোদ্ধা। চমৎকার করে কথা
বলেন তিনি। আর তার হাসি যেন মায়ার আধার। কথা বললে কিংবা হাসলেও মনে হয় সে
সবই যেন জাদু। তার সুনিপুণ বাঁশি বাজানো আর ছবি আঁকাতেও জড়িয়ে থাকে
দুর্দান্ত ম্যাজিকেরক আবহ। শিল্পনৈপুণ্যে ভরপুর তার জাদুর অনবদ্য উপস্থাপন
দর্শককে করে দারুণভাবে পুলকিত এবং আনন্দিত। আর এসব কারণেই জুয়েল আইচ দেশ
ছাড়িয়ে সারা বিশ্বে এক আলেচিত নাম। প্রশংসনীয় মুখ। বিশ্ববিখ্যাত জাদু গবেষক
জেমস র্যান্ডি সারা পৃথিবীর জাদুর ইতিহাসের আদিকাল থেকে আধুনিককালের
উল্লেখযোগ্য সব জাদুশিল্পীর ওপর একটি গবেষণা করেন। অবশেষে সর্বকালের
সর্বশ্রেষ্ঠ জাদুশিল্পীদের একটি তালিকা করেন তিনি। এতে জাদুর সব শাখা যেমন
ক্লোজআপ, ক্যাবারে, কমেডি, মেন্টাল ম্যাজিক, বন্ধন মুক্তি, ভেন্ট্রিলোকুইজম
এবং বৃহদাকার মঞ্চমায়া সৃষ্টিকারীদের নাম স্থান পায়। সেই সংক্ষিপ্ত
তালিকায় ২৯৫ জন জাদুশিল্পীর নাম আছে। সেখানে জাদুশিল্পী জুয়েল আইচের
প্রশংসা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছাপা হয়। জাদু বিশ্বের এক বড়মাপের
প্রকাশনা ‘হুজ হু ইন ম্যাজিক’-এ লেখা হয়েছে, জুয়েল আইচের আবিষ্কৃত মঞ্চ
মায়াগুলো এবং সম্পূর্ণ নতুন রূপে সাজানো ক্ল্যাসিক জাদুগুলো বিশ্ব
জাদুভাণ্ডারে মূল্যবান সম্পদ হয়ে থাকবে। বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন
আহমেদ তার ‘ম্যাজিক মুনশি’ উপন্যাসের উৎসর্গপত্রে লিখেছেন- জুয়েল আইচ,
জাদুবিদ্যার এভারেস্টে যিনি উঠেছেন। এভারেস্ট জয়ীরা শৃঙ্গ বিজয়ের পর নেমে
আসেন। ইনি নামতে ভুলে গেছেন। বিশ্ববরেণ্য জাদু বিশেষজ্ঞ ডোনাল্ড ডিউইন্টার
লন্ডনের বিখ্যাত ডমিনিয়ন থিয়েটারে জুয়েল আইচের শো দেখে লেখেন, এ এমনই এক
অবিস্মরণীয় অনুভূতি যা বর্ণনা করা যায় না, যা শিখে আয়ত্ত করা যায় না। এ
একান্তই সহজাত প্রতিভা, যা নিয়ে জন্মাতে হয়। ম্যাজিক দুনিয়ার কিংবদন্তি
জুয়েল আইচ ম্যাজিকে আকৃষ্ট হলেন কিভাবে জানতে চাইলে বলেন, ছোটবেলা থেকেই
আমি ছিলাম স্বপ্নবিলাসী। অনেক কিছুই হওয়ার স্বপ্ন আমায় ঘিরে রাখতো। বিশেষ
করে ছবি আঁকার প্রতি ঝোঁক তৈরি হয় খুব। আমার বাবার শখ ছিল ছবি আঁকা। তার
দেখাদেখি আমিও ছবি আঁকা শুরু করি। সেই অভ্যাস এখনো আছে। গ্রামের মেলায়
একবার দেখলাম এক বাঁশিওয়ালাকে, বাজিয়ে বাজিয়ে বাঁশি বিক্রি করছে। আমারও
ইচ্ছে হলো বাঁশিওয়ালা হওয়ার। শুরু হলো আমার বাঁশি বাজানোর কসরত। একবার
আমাদের গ্রামে বেদে দল এসেছিল। সে দলের একজনের কাছ থেকেই আমি প্রথম জাদু
দেখি। বেদে জাদুকরের সেই জাদু দেখে বিস্মিত হয়েছিলাম যারপরনাই। কাঠের তিনটি
বাটির নিচে কাপড়ের তিনটি বল রেখে সুন্দর একটি জাদু দেখিয়েছিলেন তিনি! আর
তখন থেকেই জাদু শেখার বাসনা আমার মনের মধ্যে অনবরত ডানা ঝাপটাতে থাকে।
কিন্তু বেদে জাদুকরের তেল চিটচিটে কাপড়ের বল, আর তার অনাহারি রুগ্ণ-ভগ্ন
শরীর এবং ভয়ঙ্কর দারিদ্র্যের অসহায়ত্বের যে ছাপ চেহারায় ফুটে উঠেছিল তা
দেখে ওর মতো ম্যাজিশিয়ান হওয়ার ইচ্ছে তখন মনের কোনেই চাপা পড়ে যায়। অবশ্য
জাদুর প্রতি আমার মূল আকর্ষণটা তৈরি হয় আরো অনেক পরে। বানারীপাড়া সার্কাস
দলের এক জাদুকরের জাদু দেখে তো আমি হতবাক। সেই জাদুকর একটা ছেলের গলা কেটে
ফেলছে, আবার জাদু দিয়ে গলা জোড়া লাগিয়ে দিচ্ছে। ঠিক করলাম, আমিও জাদু
শিখবো। ছোটবেলায় রূপকথা পড়তে আমি খুব পছন্দ করতাম। বন্দে আলী মিয়ার রূপকথা
ছিল আমার খুব প্রিয়। প্রায় স্বপ্নে দেখতাম, আমি বন্দে আলী মিয়ার রূপকথার
জাদুর দেশে চলে গেছি। জাদু দিয়ে পাল্টে দিচ্ছি সবকিছু। জাদুর প্রতি আমার
আকর্ষণটা উন্মাদনায় পরিণত হয় সিরাজগঞ্জের জাদুকর আবদুর রশিদের জাদু দেখে।
সময়টা ১৯৬৫ সাল। আমি তখন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির
ছাত্র। সে সময়ে পিরোজপুরে তাবু ফেলে বিখ্যাত ‘সাধনা লায়ন সার্কাস’।
জাদুশিল্পী হিসেবে এ সার্কাস দলের নিয়মিত পারফরমার ছিলেন জাদুশিল্পী
প্রফেসর আবদুর রশিদ। তার অসাধারণ জাদু দেখে আমি বিস্মিত হই। তার ওপর
জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) লেখা ‘ম্যাজিকের খেলা’, জাদুগির আলাদেনের
লেখা ‘অভিনব ম্যাজিক’ গ্রন্থ দুটি পড়েও অনুপ্রাণিত হই। একজন শিক্ষিত মানুষ
হয়েও জাদুশিল্পকে পেশা হিসেবে নিয়ে পিসি সরকার দিব্যি জীবনযাপন করছেন
জানতে পেরে ভীষণভাবে উৎসাহিত হই আমি। সচেতনভাবে একজন জাদুশিল্পী হওয়ার
স্বপ্নটা বোধহয় তখন থেকেই দেখতে শুরু করি। ম্যাজিক সম্পর্কিত রাজ্যের
বইপত্র ঘাঁটাঘাঁটি করে শুরু করলাম ম্যাজিক প্র্যাকটিস। তবে দেশের রাজনৈতিক
পরিস্থিতি আমাকে সেই স্বপ্ন নিয়ে তখন বেশি দূর যেতে দেয়নি। ১৯৭১ সালে
স্নাতক পরীক্ষা দেয়ার কথা ছিল জুয়েল আইচের। কিন্তু সে সময় দেশমাতৃকার সেবায়
নিজের জীবন উৎসর্গ করতে বাড়ির কাউকে না জানিয়ে পালিয়ে গিয়ে তিনি যোগ দেন
মহান মুক্তিযুদ্ধে। তাই সে বছর আর পরীক্ষা দেয়া হয়নি। ৯ নম্বর সেক্টরের
অন্তর্গত স্বরূপকাঠি এবং ঝালকাঠির সুবিশাল পেয়ারা বাগানের গেরিলা যোদ্ধাদের
আক্রমণে পাক বাহিনী ছিল ভীতসন্ত্রস্ত। জুয়েল আইচ ছিলেন বিশাল বিস্তৃত সেই
পেয়ারা বাগানের গেরিলা যুদ্ধের সাহসী এক বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে
অংশ নিয়েছিলেন কোন তাগিদ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আসলে আমাদের
মুক্তিযুদ্ধ কোনো পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা ছাড়াই সংঘটিত হয়েছিল।
মুক্তিযুদ্ধ করবো, এরকম চিন্তাভাবনা আমার আগে থেকে ছিল না। কারণ আমি
প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত ছিলাম না। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর
মনে হলো, দেশে থাকলে মরতে হবে। মরতে যখন হবেই তো এভাবে মার খেয়ে কাপুরুষের
মতো মরে যাওয়া ঠিক হবে না। মরবো যখন লড়াই করে মরবো, যুদ্ধ করে মরবো। অবশ্য
আগেই উপলব্ধি করেছিলাম, পাকিস্তান কিছুতেই আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে
দেবে না। তারা আমাদের অধিকারবঞ্চিত করে রাখবে। এ থেকে বেরিয়ে আসতে হলে
আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে। জুয়েল আইচ জানান, মুক্তিযুদ্ধের শুরুতে
তার জীবনে আঘাত হানে এক মারাত্মক দুর্ঘটনা। তার পিরোজপুরের বাড়ির সব
জিনিসপত্র প্রথমে লুট করে নেয় দুর্বৃত্তরা। তাদেরই এক প্রতিবেশী দালাল
পরিবার এ কুকর্মটি করে। এর পর পালাক্রমে বাড়ির ফার্নিচার এবং সবশেষে ঘরের
মেঝের সিমেন্ট পর্যন্ত খুঁড়ে বাড়িটাকে ধ্বংসস্তূপে পরিণত করে। দুর্বৃত্তদের
ধারণা ছিল সচ্ছল পরিবার, অনেক স্বর্ণালঙ্কার আছে- আর এ সম্পদ হয়তো মাটির
নিচে লুকিয়ে রাখা হতে পারে। এ সময় তার ম্যাজিকের সব যন্ত্রপাতি, বাঁশি, ছবি
আঁকার ইজেল, রং-তুলি, ক্যানভাস, বইয়ের লাইব্রেরি, যাবতীয় পুরস্কার, নিজের
আঁকা সব চিত্রকর্ম, ভাস্কর্য, তিল তিল করে জমানো জীবনের সব সঞ্চয় লোপাট হয়ে
যায়। দুর্বৃত্তরা দেশময় লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা বা ধর্ষণের পর
বাড়িঘর দোকানপাট সব পুড়িয়ে ছারখার করে দেয়। এ পরিস্থিতিতে স্বরূপকাঠির
পেয়ারা বাগান ছেড়ে বাধ্য হয়ে অসুস্থ অনাহারী জুয়েল অচেনা গ্রামের পথে হেঁটে
ভারতের হাসনাবাদে গিয়ে উপস্থিত হন। সে সময়ে তার মারাত্মক রক্ত আমাশয় দেখা
দেয়। ক্যাম্পের চিকিৎসকরা অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে যেতে তাকে বারণ করেন।
বরং অপেক্ষাকৃত হালকা কাজ বাহাদুরপুর (নদীয়া) শরণার্থী ক্যাম্পের স্কুলে
তাকে শিক্ষকতা করার দায়িত্ব দেয়া হয়। তিনি ম্যাজিক জানেন এ কথা ছড়িয়ে পড়ায়
বাহাদুরপুর এলাকার কয়েকজন শৌখিন ভারতীয় ম্যাজিশিয়ান ক্যাম্পের স্কুলে এসে
তার সঙ্গে দেখা করেন। তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে তিনিও কলকাতার কয়েকজন
ম্যাজিশিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এসপ্ল্যানেড এলাকায় কয়েকজন ফুটপাতের
ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে তিনি মজা পান। সে সময় মৃণাল রায়, ও পি
আগরওয়াল, মার্কাস, সুবীর সরকারসহ বেশ কয়েকজন জাদুশিল্পীর প্রদর্শনী দেখার
সৌভাগ্যও হয় তার। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলে ১৭ই ডিসেম্বর
তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি ঢাকায় না থেকে চলে যান গ্রামে।
উদ্দেশ্য গরিবদের মধ্যে শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করা। ১৯৭২ সালের
প্রথম দিকে সমদেকাঠি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন জুয়েল আইচ। তিনি
পড়ানোর সময় রাগারাগি না করে সুন্দর সুন্দর গল্প বলে, উপমা দিয়ে, ছবি এঁকে,
অভিনয় করে, জাদু দেখিয়ে প্রয়োজনে কৌতুক বলে, নিজের তৈরি নানা রকম খেলনা ও
সরঞ্জামের সাহায্যে কিছুটা খেলা এবং কিছুটা কাজের মাধ্যমে শৃঙ্খলাবোধ এবং
আশা জাগিয়ে তোলেন ছাত্রদের মধ্যে। স্কুলবিমুখ নিঃস্ব ছাত্রছাত্রীরা আগ্রহী
হয়ে উঠতে শুরু করে স্কুলে আসার জন্য। দূর-দূরান্তের ছাত্ররা এসে দলে দলে
ভর্তি হতে শুরু করে সমদেকাঠি হাইস্কুলে। স্কুল ভরে ওঠে কানায় কানায়। জুয়েল
আইচ গড়ে তোলেন পাবলিক লাইব্রেরি। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নতুন
প্রাণের জোয়ার আসে চারদিকে। এলাকাবাসীর জোর দাবির মুখে মাত্র তিন বছরের
মধ্যে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হয়। এরপর ভালোই চলছিল শিক্ষকতার
পাশাপাশি ম্যাজিক নিয়ে জুয়েল আইচের পথচলা। এরমধ্যে হঠাৎই ঘটে যায় এক
মর্মান্তিক ঘটনা। এ প্রসঙ্গে জুয়েল আইচ বলেন, ১৯৭৭ সালের ২৭শে ফেব্রুয়ারি
একদল দুর্বৃত্ত আমার ম্যাজিকের সরঞ্জামাদি পুড়িয়ে দেয়। সেসময় আমি আমার
ঘনিষ্ঠ বন্ধু নিটুল করের বাড়িতে রিহার্সাল করতাম এবং জাদু নিয়ে গবেষণা ও
পড়াশোনা করতাম। ওই বাড়িতেই থাকত আমার জাদুর সব সরঞ্জাম ও প্রদর্শনীর উপকরণ।
নির্বাচন নিয়ে নিটুলের সঙ্গে স্থানীয় এক রাজনৈতিক নেতার দ্বন্দ্ব বাধে।
একপর্যায়ে রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের
লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় নিটুল করের বাড়িঘরসহ আসবাবপত্র। এর সঙ্গে
রেহাই পায়নি আমার জাদুর সরঞ্জামও। ফলে দ্বিতীয় দফায় (প্রথমবার
মুক্তিযুদ্ধের সময়) আবার নিঃস্ব হই আমি। জুয়েল আইচ জানান, এরপর তিনি স্কুল
শিক্ষকতার দায়িত্ব ছেড়ে দিয়ে আবার ম্যাজিকের সরঞ্জাম নতুনভাবে তৈরি করার
কাজে মনোযোগী হন। বাংলাদেশ টেলিভিশনের আহ্বানে আবার ফিরে আসেন ঢাকায়। এ
দেশের জাদুশিল্পের রয়েছে হাজার বছরের ইতিহাস। বিশ্ববাসী বাংলাদেশকে
জাদুবিদ্যার সূতিকাগার হিসেবে চেনে। তাই তিনি জাদুশিল্পের পুনঃজাগরণে
ঝাঁপিয়ে পড়েন। শুরু করেন নিরলস সাধনা। তিনি শুধু একজন বিশ্ববিজয়ী
জাদুশিল্পীই হতে চাননি। আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী জাদুর পুনঃজাগরণ
চেয়েছেন। একদিকে জাদুর শৈল্পিক উৎকর্ষের জন্য কাজ করেছেন, অন্যদিকে গণচেতনা
জাগানোর জন্য নিরলস পরিশ্রম করেছেন। আর এভাবেই ক্রমশ তিনি তার চমক আর
ব্যতিক্রমী বিস্ময়ে ভরপুর সব ম্যাজিকের খেলা নিয়ে দেশের সীমানা ছাড়িয়ে
বিশ্বময় নিজেকে এবং দেশকে পরিচিত ও জনপ্রিয় করে তুলতে শুরু করেন। ১৯৮০ সালে
‘সোসাইটি অব আমেরিকান ম্যাজিশিয়ানস’ তাদের আন্তর্জাতিক মহাসম্মেলনে তাকে
আমন্ত্রণ জানায় সদলবলে জাদু প্রদর্শনের জন্য। ১৯৮১ সালের ২৮শে জুন
যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় জাদুর মাধ্যমে তার
বিশ্বজয়ের পথচলা। ওই বছর ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হয়
বিদেশের মাটিতে জুয়েল আইচের প্রথম অনুষ্ঠান। আর এ প্রথম অনুষ্ঠানেই বাজিমাত
করেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ম্যাজিশিয়ান হিসেবে জুয়েল
আইচ অসংখ্য দেশে ভ্রমণ করেছেন। সবখানেই তিনি জয় করে নিয়েছেন লাখো মানুষের
হৃদয়। বিশ্বের যে জায়গাতেই তিনি একবার তার মন কেড়ে নেয়া জাদু প্রদর্শন
করেছেন, সেখান থেকেই আবার শো করার জন্য আমন্ত্রণ পেয়েছেন এবং পাচ্ছেন। তিনি
অসংখ্যবার আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি,
অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, আরব আমিরাত, কুয়েত,
উত্তর কোরিয়া, কাতার, থাইল্যান্ড, বাহরাইন, ইরাক, সুইডেন, ভারত, নেপালসহ
আরো বহু দেশে বারবার জাদু প্রদর্শনী করেন এবং দেশের জন্য বয়ে আনেন বিরল
সম্মান। তার স্ত্রী বিপাশা আইচ এবং একমাত্র কন্যাসন্তান খেয়া সহশিল্পী
হিসেবে দেশ-বিদেশের মঞ্চে তার সঙ্গে পারফরম করে থাকেন। পৃথিবীর বিভিন্ন
দেশের শ্রেষ্ঠ সব থিয়েটার এবং টেলিভিশন চ্যানেলে অসংখ্যবার সেসব দেশের
দর্শকদের জাদু দেখিয়ে মুগ্ধ করেছেন জুয়েল আইচ। এর মধ্যে ইংল্যান্ডের
বিখ্যাত ‘চ্যানেল ফোর’ দীর্ঘদিন ধরে তার জাদুর ধারাবাহিক অনুষ্ঠান ‘হিয়ার
অ্যান্ড নাউ’ প্রচার করে। বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি দেশের সব টিভি
বেসরকারি টিভি চ্যানেলে এ যাবৎ অসংখ্য অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেছেন
তিনি। বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’
উপস্থাপনা করে এ অনুষ্ঠানটিতে তিনি সংযোজন করেছেন নতুন ও ভিন্নমাত্রা।
দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাকে নিয়ে এ যাবৎ প্রকাশ হয়েছে
প্রশংসাসূচক অসংখ্য আর্টিকেল। দেশের অধিকাংশ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি
আমন্ত্রিত হন। বাংলাদেশের প্রায় সব রাষ্ট্রপ্রধানই তার অনুষ্ঠানে উপস্থিত
থেকে ম্যাজিকের ভূয়সী প্রশংসা করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের অনেক
রাষ্ট্রপ্রধান, মঞ্চে তার জাদু দেখে মুগ্ধ হয়েছেন। অনেকে তাদের প্রাসাদে
তাকে রাজকীয় ভোজে আপ্যায়ন করেছেন। উপহার দিয়েছেন অনেক মূল্যবান উপঢৌকন।
জুয়েল আইচ বাংলাদেশের যোগ্যতম সাংস্কৃতিক দূত। তিনি ইউনিসেফের একজন
অ্যাডভোকেট হিসেবে শিশুদের পক্ষে জনমত ও সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত কাজ
করে থাকেন। এসবের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন জুয়েল আইচ। তার লেখা
বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়। এ ছাড়া ‘অন্তরালের আমি’ নামে
আত্মজীবনীমূলক একটি তথ্যবহুল সুখপাঠ্য বই লিখেছেন তিনি। জাদুশিল্পে
আকাশছোঁয়া সাফল্যের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি এ ম্যাজিশিয়ান এ পর্যন্ত
দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন। দেশে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক
পেয়েছেন তিনি। একজন জাদুশিল্পী হিসেবে জুয়েল আইচ বরাবরই ব্যতিক্রমী
পরিবেশনা করে থাকেন। যাতে থাকে বৈচিত্র্য ও নতুনত্বের ছোঁয়া। ১৯৮৬ সালের
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সর্বসাধারণের সামনে খোলা মঞ্চে জাদু
দেখানোর আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই
জাদু প্রদর্শনী টিভিব্যক্তিত্ব শাইখ সিরাজের ধারাবিবরণীতে কোনরকম সম্পাদনা
না করে পুরোটাই বাংলাদেশ টেলিভিশনে সেদিনই দেখানো হয়েছিল। স্টেডিয়াম ঠাসা
দর্শক ছাড়াও টেলিভিশনের মাধ্যমে সারা দেশের লাখ লাখ মানুষ বিশ্ববরেণ্য
জাদুশিল্পী জুয়েল আইচের জাদু দেখে বিমোহিত হয়েছিলেন। বিদেশের মাটিতেও এমন
ব্যতিক্রমী অনেক ঘটনা রয়েছে জুয়েল আইচকে ঘিরে। তেমনই একটি ঘটনা ঘটেছিল
লন্ডনে ১৯৮৮ সালের ১৮ই আগস্ট। একদল সাংবাদিক এবং পাঁচ শতাধিক দর্শকের সামনে
বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের চোখে প্লাস্টার লাগিয়ে ভালো করে
ডাক্তারি ব্যান্ডেজ করে দেয়া হয়। চোখ বন্ধ অবস্থায় তিনি লুকিয়ে রাখা গাড়ির
চাবি খুঁজে বের করেন। এর পরে অসংখ্য গাড়ির মধ্য থেকে তার জন্য রাখা
নির্দিষ্ট গাড়িটি খুঁজে বের করে সবাইকে অবাক করে দিয়ে চোখ প্লাস্টার এবং
ব্যান্ডেজ দিয়ে বাঁধা অবস্থায়ই গাড়িটি নিয়ে লন্ডনের রাস্তায় বের হয়ে যান।
হাজার হাজার মানুষকে অবাক করে দিয়ে সব ট্রাফিক সিগন্যাল মেনে লন্ডন শহরের
প্রধান প্রধান সড়কগুলো ঘোরেন। অবশেষে আগের জায়গায় ফিরে আসেন। যে ডাক্তাররা
তার চোখে ব্যান্ডেজ করেছিলেন তারা ভালোভাবে পরীক্ষা করে বলেন, আমরা যেভাবে
তার চোখ বেঁধে দিয়েছিলাম, তা ঠিক তেমনি আছে। এ অবস্থায় একজন মানুষের পক্ষে
কিছুই দেখা সম্ভব নয়। মেন্টালিজমে দারুণ দক্ষ জুয়েল আইচ। ১৯৯৬ সালের ঘটনা।
বিশ্বকাপ ক্রিকেটের জ্বরে কাঁপছে সারা বিশ্ব। চারদিকে তুমুল উত্তেজনা। কারা
যাবে ফাইনালে, কারা হবে চ্যাম্পিয়ন। এ নিয়ে মানুষের মধ্যে আলোচনার শেষ
নেই। মানুষের চাপে পড়ে জুয়েল আইচ বাধ্য হলেন ফাইনালের সম্ভাব্য ফলাফল
সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে। ঢাকা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ সেদিন
কানায় কানায় পূর্ণ। বিশিষ্ট সাংবাদিকদের সামনে জুয়েল আইচ ফাইনালের বেশ আগে
তার ভবিষ্যদ্বাণী লিখলেন। কারা চ্যাম্পিয়ন হতে পারে শুধু তা-ই তিনি লিখলেন
না, কত উইকেটে জয়ী হওয়ার সম্ভাবনা অথবা কত রানে তাও লিখলেন। লিখলেন কার
সেঞ্চুরি করার সম্ভাবনা, কার ভাগ্যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, কার ম্যান অব
দ্য ম্যাচ হওয়ার সম্ভাবনা, সবই তিনি আগাম লিখে দিলেন। ফাইনাল খেলা হওয়ার
পরে দেখা গেল তার ভবিষ্যদ্বাণী শতকরা প্রায় একশ’ ভাগ মিলে গেছে। জাদু
দুনিয়ার জীবন্ত কিংবদন্তি জুয়েল আইচের জন্ম ১৯৫২ সালের ১০ই এপ্রিল, বরিশালে
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমদেকাঠি গ্রামে। তার পিতা বি কে আইচ ছিলেন
ব্যবসায়ী আর মাতা সরযূ আইচ ছিলেন গৃহিণী। জুয়েল আইচের সাহসী ভূমিকায় জাদু
এখন সামাজিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শিল্প। এর মাধ্যমে
অসামপ্রদায়িক চেতনা, দেশপ্রেম, প্রকৃতি প্রেম, মানব সেবা, স্বাস্থ্য
সচেতনতা, সমকালীন সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন তিনি।
শিক্ষামূলক ম্যাজিকের ধাঁধা, বিশ্ব ভ্রাতৃত্ব, নারীর ওপর অবিচার, ড্রাগ
থেকে মুক্তিসহ অগণিত বিষয়কে উপজীব্য করে জাদু প্রদর্শনের মধ্য দিয়ে
বিনোদনের পাশাপাশি বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ মানুষকে সচেতন করে
চলেছেন নিয়মিত।
সূত্র- মানবজমিন ঈদ আনন্দ ২০১৭
সূত্র- মানবজমিন ঈদ আনন্দ ২০১৭
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
June
(1181)
-
▼
Jun 26
(14)
- 'প্রেম না করলে বলিউডে কাজ পাওয়া যায় না'
- ইরান হামলা চালালে সৌদি সরকার টেলিফোন করারও সময় পাব...
- ম্যাজিক দুনিয়ার কিংবদন্তি by মোশাররফ রুমী
- ইনস্টাগ্রামে ঝড় তুললেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা
- ‘আজও সেই ঘটনার কথা মনে হলে লজ্জায় লাল হয়ে যাই’
- মুসলমানেরা ইসরাইলের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য: সর্ব...
- কাশ্মিরে ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী...
- কাশ্মিরে গেরিলারা রণকৌশল পরিবর্তন করছে: স্থায়ী ঘাঁ...
- ঈদ স্মৃতির রকমফের by নূরে আলম সিদ্দিকী
- অসম প্রেম by ফারহান ইশরাক রাফি
- শাকিব-অপুর যেভাবে কেটেছে বিয়ের ৯ বছর by কামরুজ্জাম...
- সাগরদাঁড়ি থেকে ভার্সাই by পার্থপ্রতিম মজুমদার
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন ডিটেক্টর আবিষ্কা...
- সৌদি শর্তে ক্ষুব্ধ তুরস্ক
-
▼
Jun 26
(14)
-
▼
June
(1181)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment