Sunday, February 8, 2026
পর্নো খুঁজতে গিয়ে নিজেই শিকার
পর্নো খুঁজতে গিয়ে নিজেই শিকার
গোপন ক্যামেরায় এক ঘণ্টার ব্যক্তিগত মুহূর্তের ভিডিওতে দেখা যাচ্ছিল হোটেল রুমে প্রবেশ করছেন তারা। ব্যাগ রাখছেন। পরে একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো- সবই রেকর্ড হয়েছে একটি লুকানো ক্যামেরায়। এই রেকর্ডিংয়ের বিষয়ে তারা কেউই জানতেন না। সম্মতি তো দূরের কথা, ক্যামেরার অস্তিত্বই তাদের অজানা ছিল। অথচ সেই ভিডিও ইতিমধ্যেই অনলাইনে আপলোড হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ তা দেখে ফেলেছে। এরিক বিবিসিকে বলেন, এই অভিজ্ঞতা ছিল ‘ভয়াবহ ও স্তম্ভিত করে দেয়ার মতো’। প্রায় এক ঘণ্টা ধরে তাদের সবচেয়ে ব্যক্তিগত সময় গোপনে রেকর্ড করা হয়েছে। এই ভাবনাটাই তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো এরিক স্বীকার করেন, তিনি আগে স্পাই-ক্যামেরা পর্নো দেখতেই বেশি আগ্রহী ছিলেন। তার যুক্তি ছিল, এই ভিডিওগুলো বাস্তব মনে হয়। মানুষ জানে না যে তাদের ফিল্ম করা হচ্ছে। সাধারণ পর্নো খুব সাজানো, খুব অভিনয় করা মনে হয়। অর্থাৎ, যে অজান্তে রেকর্ড হওয়ার বিষয়টাই তাকে আকর্ষণ করত, শেষ পর্যন্ত সেই ফাঁদেই তিনিই নিজে আটকে পড়লেন। একদিন ভিডিও দেখতে দেখতেই হঠাৎ তিনি বুঝতে পারেন স্ক্রিনে যে মানুষটা আছে, তিনি নিজেই সেটা। এরিক যখন এমিলিকে বিষয়টি জানান, শুরুতে তিনি বিশ্বাসই করেননি। ভেবেছিলেন, এটা হয়তো কোনো খারাপ রসিকতা। কিন্তু ভিডিও দেখার পর এমিলির প্রতিক্রিয়া বদলে যায় সম্পূর্ণভাবে। তিনি আতঙ্কে ভেঙে পড়েন। তার সবচেয়ে বড় ভয় ছিল, পরিচিত কেউ কি ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছে? বন্ধু, আত্মীয়, সহকর্মী- কারও চোখে কি এটা পড়েছে? এই ভয় তাদের সম্পর্কেও গভীর প্রভাব ফেলে। ভয়, লজ্জা আর মানসিক আঘাতে তারা কয়েক সপ্তাহ একে অপরের সঙ্গে কথাই বলেননি।
ল্যাডবাইবেল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর থেকে তাদের দৈনন্দিন জীবনও বদলে গেছে। বাইরে গেলে প্রায়ই ক্যাপ পরে থাকেন। হোটেলে থাকা যতটা সম্ভব এড়িয়ে চলেন। সবসময় একটা অজানা নজরের ভয় কাজ করে। এরিক বলেন, এই অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছে। তিনি আর স্পাইক্যাম পর্নো দেখতে পারেন না। যেসব সাইটে আগে যেতেন, সেগুলোতে এখন আর ঢোকেন না।
চীনে পর্নো তৈরি ও প্রচার আইনত নিষিদ্ধ হলেও, বাস্তবে স্পাইক্যাম পর্নো গত দশ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। এই ভিডিওগুলো সাধারণত হোটেল রুম, ভাড়া করা অ্যাপার্টমেন্ট, এমন জায়গায় ধারণ করা হয়, যেখানে মানুষ ব্যক্তিগত সময় কাটায়। ২০২৪ সালের এপ্রিলে চীনা সরকার নতুন নিয়ম জারি করে। এর আওতায় হোটেল মালিকদের নিয়মিত রুম পরীক্ষা করতে হবে। লুকানো ক্যামেরা খোঁজার দায়িত্ব তাদের ওপর বর্তায়। কিন্তু বাস্তবে সমস্যার খুব একটা সমাধান হয়নি।
বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে চীনের বিভিন্ন হোটেল রুম থেকে ১৮০টিরও বেশি লুকানো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এখনও অসংখ্য নতুন স্পাই-ক্যাম ভিডিও অনলাইনে বিক্রি হচ্ছে। হাজার হাজার মানুষ প্রতিদিন অজান্তেই এই অপরাধের শিকার হচ্ছেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1400)
-
▼
February
(244)
-
▼
Feb 08
(11)
- নারীর নিরাপত্তায় প্রতিটি দলে আচরণবিধি থাকা উচিত: জ...
- গাদ্দাফির ছেলের মৃত্যুর চেয়ে বড় বিস্ময় ছিল তাঁর বে...
- নিপাহ ভাইরাস এসেছে নতুন তিন বিপদ নিয়ে by পার্থ শঙ্...
- তিন বোনের এক স্বামী এবং...
- সড়কে বিশৃঙ্খলা: জবাবদিহিমূলক নতুন সড়ক সংস্কৃতির সন...
- অপহরণকারীদের উদ্দেশে মার্কিন সংবাদ উপস্থাপিকা: টাক...
- পর্নো খুঁজতে গিয়ে নিজেই শিকার
- ঢাকার পরিবহনব্যবস্থার সংকটের কারণ কী by সাজেদুল হক
- বিএনপির প্রার্থী বললেন, দয়া করে ১২ তারিখ পর্যন্ত চ...
- ১০০ দিনে ১০০ ম্যারাথন, বাবার স্মরণে ৪ হাজার ২০০ কি...
- বাংলাদেশের নির্বাচন ‘মেক-অর-ব্রেক’ পরীক্ষা
-
▼
Feb 08
(11)
-
▼
February
(244)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment