Tuesday, April 28, 2015
গুজব গ্রেপ্তার আতঙ্ক
গুজব গ্রেপ্তার আতঙ্ক
ভোটের
আগের রাত। চলছে ধরপাকড়। ভোট কেনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কয়েক জনকে।
বাড়ি বাড়ি অভিযান। লাপাত্তা অনেক বিরোধী সমর্থক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হু
হু করে বাড়ছে নানা গুজব। পাওয়া গেছে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ। ১৭
নম্বর ওয়ার্ডের শুক্রবাদের নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র ও ২০ নম্বর
ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন কার্জন হল কেন্দ্রের ব্যালট
পেপার ছিনতাইয়ের অভিযোগ অবশ্য গুজব বলে উদিয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা। ১৭
নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এসব
ঘটনাকে গুজব বলে অভিহিত করে বলেন, গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করা হচ্ছে।
কোন কিছু ঘটলে অবশ্যই আমাদের জানা থাকত। ২০ নম্বর ওয়ার্ডের মাহবুবা মমতা
হেনা জানান, তার এলাকায় এ ধরনের কিছু ঘটেনি।
অন্য পরিবেশ সেগুন বাগিচায়: ভোটের আগের রাতে অন্য রকম পরিবেশের দেখা মিলল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সেগুন বাগিচা হাইস্কুল কেন্দ্রে। গতকাল রাতে সরজমিনে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, নির্বাচনের জন্য আসা আনসার কর্মীরা ছাড়া বাকিদের পরিচয় আন্দাজ করা মুশকিল। তবে মনে হয়েছে, পুলিশ, প্রিজাইডিং অফিসার, স্কুল কর্মচারী আর স্থানীয় প্রভাশালীরা মিলিত হয়েছেন এক মোহনায়। সন্ধ্যা সাতটার দিকে দেখা যায়, সেগুনবাগিচা স্কুল কেন্দ্রের প্রায় পুরো এলাকাই সাজানো হয়েছে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের ইলিশ প্রতীক সংবলিত পোস্টার-স্টিকারে। স্কুলের মূল ফটকের পুরোটাজুড়েই নতুন করে সাঁটানো হয়েছে সাঈদ খোকনের স্টিকার দিয়ে। কর্তব্যরত আনসার সদস্যের অনুমতি নিয়ে স্কুল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা গেছে প্রায় ২৫-৩০ জন সাধারণ মানুষ একাধিক ভাগে জটলা করে খোশগল্পে মত্ত আছেন। কাছে এগুতেই অনুমান করা গেল ওই সাধারণ মানুষদের মধ্যে অনেকের হাতেই ওয়াকিটকি এবং কারো কোমরে পিস্তল রয়েছে। এমন একজনের সঙ্গে আলাপ করে জানা যায়, এখানে উপস্থিত সবাই শাহবাগ থানার অন্তর্ভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে আলাপ করতে চাইলে পুলিশের ওই সদস্য প্রথমে বলেন, আজ সম্ভব না। স্যার খুব ব্যস্ত। সব কিছু গুছাচ্ছেন। কাল আসুন। এরপর অবশ্য সিভিল ড্রেসের ওই পুলিশ কর্মকর্তা নিজেই প্রিজাইডিং অফিসারের কাছে নিয়ে যান। প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার অলিউল হক বলেন, সব প্রস্তুতি শেষ হয়েছে। কোন সমস্যা নেই। এমন জবাবের বিপরীতে পুলিশের পক্ষ থেকে ব্যালট পেপার নিয়ে যাওয়ার গুঞ্জনের বিষয়টি জানতে চাইলে প্রিজাইডিং অফিসার বলেন, এসব আজব কথা কে বলে? এমন জবাবের পরই ওই পুলিশ কর্মকর্তা প্রিজাইডিং অফিসারকে তাগিদ দিয়ে নিয়ে যান অন্য দিকে। এ সময় কর্তব্যরত প্রিজাইডিং অফিসারকে পুলিশের কাছে এক রকম অসহায়ই মনে হয়। প্রসঙ্গত, গতকাল বিকাল ভর বিভিন্ন সূত্রে জানা গেছে এই কেন্দ্রের দায়িত্মপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার চেয়েছে পুলিশ। সূত্র জানায়, পুলিশ প্রিজাইডিং অফিসারকে বলেছে রাতের (গতরাত) মধ্যে ব্যালট পেপারগুলো আমাদের দিয়ে দিন কাল সকালে সেগুলো ফেরত দেয়া হবে। এদিকে কেন্দ্রের ভেতর সিভিল ড্রেসের সবাই কি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য? এমন প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন, বেশির ভাগই শাহবাগ থানার। তবে এর মধ্যে স্কুল কর্মচারী আর প্রিজাইডিং কর্মকর্তার সহযোগীরাও আছেন। তিনি আরও বলেন, আমরা আজ (গতকাল) সকাল ছয়টা থেকে এখানে আছি। কাল (আজ) ভোর ছয়টা পর্যন্ত থাকবো। আশা করছি কাল উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল একই সময়ে ওই কেন্দ্রে একটি টিভি চ্যানেলের ক্যামেরা ও প্রতিবেদক হাজির হলে স্কুল মাঠে উপস্থিত কয়েকজনকে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে শোনা যায়, এই তো আমাদের চ্যানেল চলে এসেছে। আসেন আমাদের ছবি তোলেন। এদিকে গতকাল সন্ধ্যায় সরজমিনে দেখা যায় কেন্দ্রের ঠিক বাইরে, মেয়র প্রার্থী সাঈদ খোকন ও আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় কাউন্সিলর সমর্থিত কর্মীদের সরব উপস্থিতি। স্কুল কেন্দ্রের পাশের এক দোকানির সঙ্গে আলাপ করে জানা যায়, গতকাল সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে সাধারণদের প্রবেশ নিষেধ। তবে পুলিশ আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জন্য প্রবেশে কোন বাধা নেই।
রোববার রাত থেকে ধর-পাকড়: ঢাকা দক্ষিণ সিটির ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী হামিদুল হকের বাড়িতে রোববার রাতে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করেন, রাত ৩টার দিকে তার বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। ওই সময় হ্যান্ডমাইকে হামিদুল হককে বলা হয়, নির্বাচনের দিন সে যেন বাড়ির বাইরে বের না হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফকরুল ইসলাম মুরাদ। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তাকে গত শনিবার গভীর রাতে তুলে নিয়ে ১২ নম্বর গলিতে বেধড়ক মারধর করা হয়েছে। জখম করা শেষে একই গলির একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে বেঁধে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়ে আবদুর রহমান নামের একজন স্থানীয় ভোটার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, খবর পেয়ে দ্রুত মুরাদকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার প্রচারণার শেষ দিন হওয়ায় অ্যাম্বুলেন্সে করে প্রচারে অংশ নেয় আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী। ৫৩ নং ওয়ার্ডে ২০ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহমদ হাসান নামের একজন কাউন্সিলর প্রার্থী। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় এমপি অ্যাডভোকেট সানজিদা খানম বসে যেতে বলেছেন। বসে না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করে দেন। এ ঘোষণার পরদিনই তার পরিচালিত স্কুলে তালা দেয়া হয়। দুজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। আরও বেশ কিছু প্রচারকর্মীর ওপর হামলা করে জখম করার অভিযোগ করেন তিনি। ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার আবদুর রব জানান, এবার তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম ২০ দলের শক্তিশালী প্রার্থী। তার মিছিলে ক্ষমতাসীন দলের লোকেরা ও পুলিশ একযোগে হামলা এবং গুলি চালিয়েছে। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে এখন মামলা করা হয়েছে। ওই মামলার আসামি ধরার নামে দলীয় লোকজনকে বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। বাসায় যদি কাউকে না পায় ভোট কেন্দ্রে পাওয়া গেলে দেখে নেয়ার হুমকির অভিযোগ করেন সাবেক এই কাউন্সিলর। এদিকে গতকাল এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছেন ঢাকা উত্তর-দক্ষিণে ২০ দলের ৭৯ পোলিং এজেন্ট ও নেতাকর্মী আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে উত্তরে ৬৯ ও দক্ষিণে ১০ জন নেতাকর্মী রয়েছেন। আটকরা হলেন- ঢাকা সিটি করপোরেশন উত্তরের ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেলোয়ার হোসেন দুলুর স্ত্রী, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল শিকদার, ৩৫ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল গাজীসহ তিনজন, ২৭ নম্বর ওয়াডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি তেজগাঁও থানার সাধারণ সম্পাদকের বাড়ি থেকে নাছির উদ্দিনসহ ১৭ জন, ২৪ নম্বর ওয়ার্ডের তেজগাঁও থানার যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, মোহাম্মদপুর থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহাগ, ৭ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত হোসেন, আমিনুল, হানিফ, আবদুল মজিদ, লম্বা আরিফ, মাস্টার কামালসহ নয়জন। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের মহিলা দলের আটজন, একই ওয়ার্ডের উত্তরা থেকে ছাত্রদলের ৪ জন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুনু আক্তারের কন্যা এবং ছেলে, কারওয়ান বাজার থেকে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি হায়দার আলী খান লেলিন ও যুবদল নেতা গোলাম কিবরিয়া, ২৪ নং ওয়ার্ড থেকে ৭ জন পোলিং এজেন্টসহ ৬৯ জন ২০ দল নেতাকর্মী উত্তর সিটি থেকে আটক করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে ২০ দলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবলু, ওলামা দলের মতিঝিল থানার সভাপতি শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আবদুল কুদ্দুস, বিএনপি সমর্থিত পারভেজসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের ছোট ভাই কামরুল হাসান রাজু বগুড়া ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল নামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ঢাকা আসলে মিরপুর থানার পুলিশ তাকে আটক করে।
ভোট কেনার অভিযোগে আটক ১২, জেল-জরিমানা: এদিকে সিটি নির্বাচন উপলক্ষে অর্থের বিনিময়ে ভোট ক্রয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের মধ্যে চারজনকে দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে ও সোমবার তাদের আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের হয়রানি এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে পুলিশ এই নাটক সাজিয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুনু আক্তারের মেয়ে শারফিন আক্তারসহ ছয়জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নদগ ৩ লাখ ৫শ’ টাকা উদ্ধার করা হয়। মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, রুনু আক্তারের জন্য ভোট কেনার সময় পাইকপাড়া থেকে তাদের আটক করা হয়। ভোট প্রতি তারা ৫শ’ টাকা করে দিচ্ছিলেন। এ ঘটনায় আটক হওয়া অন্যরা হলেন, শামসুদ্দিন আহমেদ, সামিরুল ইসলাম, রাফি আহমেদ, নজরুল ইসলাম ও জনি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের জেল-জরিমানা করার প্রক্রিয়া চলছিল বলে জানান এসআই রফিক। এদিকে প্রায় একই সময়ে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম মুজিবুর ঘাট থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ দাবি করেছে, এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা ও নির্বাচনী লিফলেট উদ্ধার করা হয়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম বলেন, আটককৃতরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী নাঈমের পক্ষে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত সেতারা বেগমকে সাত দিন, শিল্পী বেগম ও হোসনে আরাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে সোমবার রাতে হাজারীবাগ থানার যুবদলের সহসভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম জানান, হাজারীবাগ থানার গণকতলী এলাকায় রাতে নগদ টাকা দিয়ে ভোট ক্রয় করছিলেন আলাউদ্দিন। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। একইভাবে রমনা থানার চল্লিশঘর বস্তি এলাকা থেকে মাসুদুর রহমান মাসুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ১২ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের রমনা থানার কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের পক্ষে ভোট ক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া খিলক্ষেত থানার মধ্যপাড়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে ফিরোজ মিয়া নামে বিএনপির এক কর্মীকে আটক করে পুলিশ। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নগদ টাকা দিয়ে ভোট ক্রয়ের চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে ১৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। এদিকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এদিকে আরেক প্রতিবাদ লিপিতে ঢাকা উত্তর সিটিতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিনের বরাতে বিভিন্ন মোবাইলে ‘মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে ভোট ক্রয়ের অভিযোগ ও গ্রেপ্তার’ সংক্রান্ত যে খুদে বার্তা পাঠানো হয়েছে, তা আদৌ সত্য নয়। প্রকৃতপক্ষে, খুদে বার্তায় উল্লেখকৃত শারফিন আক্তারসহ তার সহযোগীরা তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণাকর্মী, আত্মীয়স্বজন বা পোলিং এজেন্টদের কেউ নন। কোন গোষ্ঠী তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেই প্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে ওই ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। এ ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তরিত্ব ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে গণমাধ্যমের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন তথ্য যাচাই-বাচাই করে সঠিক খবর প্রচার করেন। গতকাল এক বিফ্রিংয়ে দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির প্রার্থীদের হয়রানি ও ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপির নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছে পুলিশ। মিথ্যা নাটক সাজিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
পাল্টে গেল দৃশ্যপট: রোববার রাত ১২টা পর্যন্ত ছিল প্রচার-প্রচারণার শেষ সময়। কিন্তু নির্ধারিত সময়ের পর ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হলো তৎপরতা। রাত ১টার দিকে ব্যানার, পোস্টার ও মই নিয়ে রাস্তায় দেখা গেল সরকার সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের। তাদের একদল বিএনপি সমর্থিত ও নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের পোস্টার ছিঁড়ছেন। আরেক দল ঝুলিয়ে দিচ্ছেন সরকার সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ব্যানার পোস্টার। প্রতিটি গলির মুখে ঝুলানো হচ্ছে মেয়র প্রার্থীর ব্যানার। ভোট কেন্দ্রেগুলোর সামনেই এসব তৎপরতা দেখা গেছে সবচেয়ে বেশি। কেন্দ্রের সামনে তো বটেই, ভেতরে মাঠ কিংবা একচিলতে উঠোনগুলো ছেয়ে ফেলা হয় নির্দিষ্ট প্রার্থীর পোস্টারে। রীতিমতো হাঁকডাক ও আয়োজন করে। এতে মধ্যরাতেই পাল্টে যায় দৃশ্যপট। সরকার সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ব্যানার পোস্টারে সুশোভিত হয়ে উঠলো বেশির ভাগ এলাকা। গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। বেশির ভাগ ভোট কেন্দ্রের ছোট্ট মাঠটি পোস্টারে এমনভাবে ছেয়ে ফেলা হয়েছে যেন এটি কোন বিয়েবাড়ি। এদিকে ঢাকা দক্ষিণ সিটিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচার থেকে ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। প্রচার সেলের দায়িত্বপ্রাপ্ত মাহমুদ হাসান জানান, ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ফকিরাপুল ও শাহবাগ এলাকায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের সব ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন এমন ঘটনা ঘটলেও রোববার রাতে ব্যাপকভাবে এ ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, এখন নতুন করে পোস্টার টাঙানোর সুযোগ নেই। ফলে নির্বাচনী বেশির ভাগ এলাকায় ভোটাররা ভোটের দিন বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার দেখতে পাবেন না। তিনি বলেন, খিলগাঁওয়ের গোড়ান আলী আহমেদ স্কুলসহ বহু কেন্দ্রে সরকার সমর্থিত প্রার্থীর লোকজনকে পোস্টার ছিঁড়তে দেখা গেছে। স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, ঢাকা উত্তর ২২ নম্বর ওয়ার্ডের বনশ্রী ডি ব্লকে আইডিয়াল স্কুল ও হলিক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল দুটি কেন্দ্রের অবস্থান। রোববার মধ্যরাতে ওই দুই কেন্দ্রের সামনে ও আশপাশে টাঙানো বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যানার-পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়। ওদিকে বিকল্পধারা সমর্থিত মেয়র প্রার্থী মাহী বি চৌধুরীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে তার নির্বাচন পরিচালনা সেল। মাহীর প্রধান নির্বাচনী এজেন্ট সারোয়ার মোর্শেদ গতকাল এক বিবৃতিতে এ অভিযোগ করে বলেন, কে বা কারা রোববার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বারিধারা, শাহজাদপুর, গুলশান-১, গুলশান-২, বনানীবাজার, বনানী ১১ নম্বর রোড, মিরপুর ১০ গোলচক্কর, রোকেয়া সরণি, আগারগাঁও ও কালশীর বিভিন্ন স্থানে ঈগল প্রতীকের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেছে। ওদিকে সোমবার সকাল থেকে ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় কিছু রঙিন পোস্টার সাটানো দেখা গেছে। পোস্টারে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে ভোট না দেয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল ওই রঙিন পোস্টারের মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তাবিথ আউয়াল। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন দেয়ালে আজ ‘এটা কি ভোটের লিফলেট নাকি মৃত্যু পরোয়ানা?’ এমন পোস্টার দেখা গেছে। তবে ওই অপপ্রচারকারী কে বা কারা, সে পরিচয় পোস্টারে নেই। এমন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিষয়টি আমাদের নজরে আসছে। নির্বাচনের পূর্বমুহূর্তে তাবিথ আউয়ালের জনপ্রিয়তার ভয়ে প্রতিপক্ষ প্রার্থী, রাজনৈতিক দল ও মতের লোকেরা তার বিরুদ্ধে গভীর ও হীন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। পোস্টারে শুধু তাবিথ আউয়ালকেই নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও খাটো করা হয়েছে। কেবল নিম্নরুচির, হীনম্মন্য ব্যক্তি, দল, গোষ্ঠীর পক্ষেই ওই ধরনের অপপ্রচার রটানো সম্ভব। বিবৃতিতে বলা হয়, তাবিথ আউয়ালের রাজনৈতিক ক্যারিয়ারে কোন কলঙ্কের আছর নেই। কিন্তু শুধু নির্বাচনকে কেন্দ্র করে তাকে হেয় করার জন্যই অসভ্য ও ঘৃন সংস্কৃতির চর্চাকারীরা পিছু লেগেছে। কুরুচির নরকীটরা তাদের গোষ্ঠী স্বার্থ উদ্ধার করতেই ওই মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডায় লিপ্ত। নির্বাচন কমিশনের কাছে আমরা ওই অপপ্রচার বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ করছি। সংশ্লিষ্ট সবাইকে সুস্থ সংস্কৃতি চর্চা, অন্যের মত ও পথকে শ্রদ্ধা করার আহ্বান জানাচ্ছি। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর নির্বাচনী মাইকিং ভাঙচুর, কর্মীদের ওপর নির্যাতন, পুলিশী হয়রানি ও গ্রেপ্তার অভিযান চলে। গতকাল ২৬শে এপ্রিল নির্বাচনী প্রচারণা শেষ সময়ে আওয়ামী লীগের কর্মীরা আইনশৃঙ্খলা বাহিনী নাকের ডগায় মগবাজারের বিভিন্ন এলাকায় লাটিমের সাঁটানো সকল পোস্টার, ব্যানার, ফেস্টুন একযোগে কেটে ফেলে দেয়। আজ ২৭শে এপ্রিল লাটিমের নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান করে। এমনকি ২০ দলের নেতাকর্মীদের কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 28
(34)
- মেয়রের হাতে কি আলাদিনের চেরাগ আছে? by মহিউদ্দিন আহমদ
- নতুন অনিশ্চয়তায় বাংলাদেশের রাজনীতি?
- হতাশ নির্বাচন কমিশনের কর্তারাও! by মানসুরা হোসাইন
- যেকোন উপায়ে জয় আদৌ জয় নয়- ভোট জালিয়াতির বিশ্বাসযোগ...
- যেভাবে নির্বাচন হলো চট্টগ্রামে
- কেন্দ্র দখল করে সিল মারার উৎসব by শরিফুল হাসান
- মানুষের ঢাকা কী দাবি করে by আনু মুহাম্মদ
- ব্যালট সংকট: ফিরে গেলেন ভোটাররা
- নজিরবিহীন ভোটই হলো
- ‘ভোটবিহীন নির্বাচন’ বর্জনের ঘোষণা বিএনপির
- আওয়ামী সমর্থক প্রার্থীর পক্ষে বান্ডেল ধরে জাল ভোট,...
- ফাস্ট বোলিং আসলে পাগলামি
- বাস্তব জীবন এবার টিভি পর্দায়
- ব্রিটেনে ভোটের মাঠে হিন্দি গান!
- পাকিস্তানে মিনি সাইক্লোন
- শুধু এরশাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড? by সোহরাব হ...
- ওর জন্য আকাশে একটি চুমু পাঠিয়ে দিন!
- শান্তিপূর্ণ সিটি নির্বাচন নিয়ে বিদেশীদের প্রত্যাশা...
- গণতন্ত্রের অগ্নিপরীক্ষা আজ by আবদুল্লাহ আল মামুন ও...
- ঢাকা না বাঁচুক, দল বাঁচলেই চলবে? by ফারুক ওয়াসিফ
- যখন সাঈদ খোকনের অপেক্ষায় by মশিউল আলম
- কেমন মেয়র চাই? by শান্তনু মজুমদার
- ইশতেহারগুলো শূন্যে ঝুলে আছে by তোফায়েল আহমেদ
- যাঁরা আমাদের মেয়র ও কাউন্সিলর হবেন by বদিউল আলম মজ...
- মেয়রের ক্ষমতারও বিকেন্দ্রীকরণ দরকার by সারওয়ার জাহান
- সিটি নির্বাচন পর্যবেক্ষণে কূটনীতিকরা
- নজিরবিহীন ভোট
- ১০ বছর পিছিয়ে গেল নেপাল
- নেপালে লাশ আর লাশ- নিহতের সংখ্যা ৪০০০ ছাড়িয়েছে
- গুজব গ্রেপ্তার আতঙ্ক
- গুলি গ্রেপ্তার ভয়ভীতি- নির্বাচন কমিশন কী করছে?
- নির্বাচন নিয়ে আজিব তামাশা! by ড. রেজোয়ান সিদ্দিকী
- ৩ সিটিতে ভোট আজ
- ছাত্রলীগ নেতার হাতে শিক্ষিকা লাঞ্ছিত জগন্নাথে তোলপাড়
-
▼
Apr 28
(34)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment