Thursday, January 29, 2015
অবরুদ্ধ গণতন্ত্র, অসহায় মানুষ by ড. আবদুল লতিফ মাসুম
অবরুদ্ধ গণতন্ত্র, অসহায় মানুষ by ড. আবদুল লতিফ মাসুম

নির্বিঘ্নে
তিনি মতামত দিতে পারছেন এ কারণে যে, বিদেশে অবস্থান করেন। তথ্যপ্রযুক্তি-
ইন্টারনেট, ফেসবুক, টুইটার তাকে এ সুযোগ দিলেও বাংলাদেশে এটি বিপজ্জনক হতে
পারে। অনেককে সামান্যতম সমালোচনার জন্যও জেলে যেতে হচ্ছে। সম্প্রচার
নীতিমালার সুবাদে প্রতিটি শব্দের জন্য যে কেউ অভিযুক্ত হতে পারেন। তার পরও
মানুষ ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’। তার কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে।
গণতন্ত্রের বিপরীতে আইয়ুব, ইয়াহিয়া আর এরশাদের আমলে ট্রাকের চাকায় পিষ্ট
হয়েছে মানুষ। পিষ্ট হয়েছে গণতন্ত্র। একটি কথিত গণতান্ত্রিক শাসনামলে আবার
ট্রাক ফিরে আসতে দেখে বিচলিত সাধারণ মানুষ।
১. স্থান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। বাড়ি-৬, সড়ক-৮৬, গুলশান-২। তারিখ : ৩ জানুয়ারি ২০১৫। সময় রাত পৌনে ১২টা। দেখা যাচ্ছে, অনেক ট্রাক এনে রেখে দেয়া হচ্ছে বিএনপি কার্যালয়ের সামনে। কোনো কোনো ট্রাকে ইট ও বালু ভর্তি। টিভি চ্যানেলগুলো বলছে, বেগম জিয়ার অফিসের সামনের রাস্তার পুরোটিই এ ধরনের যানবাহনে ভর্তি। এ ছাড়াও রাস্তার দু’ধারে পুলিশের চারটি লরি আড়াআড়িভাবে রেখে দেয়া হয়েছে। রয়েছে ১৯ প্লাটুন পুলিশ। মোতায়েন করা হয়েছে জলকামান ও রায়টকার। যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। কার্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ কিংবা বের হতে দিচ্ছে না পুলিশ। তারা সব গেটে তালা লাগিয়ে দিয়েছে।
২. রাত পৌনে ১২টার দিকে বেগম খালেদা জিয়া অফিস থেকে বের হওয়ার উদ্যোগ নেন। কিন্তু তালাবদ্ধ গেট খুলে দেয়নি পুলিশ। বেগম জিয়া গাড়িতে উঠলেও বের হতে দেয়া হয়নি। অনন্যোপায় হয়ে নিজ অফিসে ফিরে যান বেগম জিয়া। ৫ জানুয়ারি বিকেলে তিনি আবারো গেটে আসেন। উদ্দেশ্য, ২০ দলীয় জোট আহূত জনসমাবেশে যোগদান। অবরুদ্ধ নেতাকর্মীরা বের হওয়ার জন্য তোড়জোড় শুরু করলে পুলিশ তাদের ওপর পেপার ¯স্প্রে নিক্ষেপ করে। এতে বেগম জিয়াসহ উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েন। বেগম জিয়ার চিকিৎসার জন্য ডাক্তার ডাকা হয়। উল্লেখ্য, এই মরিচের গুঁড়া বিষাক্ত হওয়ায় ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা পর্যন্ত রয়েছে। এ ধরনের অমানবিক দৃশ্য ৩ জানুয়ারি থেকে এ লেখার দিন পর্যন্ত (২১.০১.১৫) দেখা গেছে। বিগত পনের দিন ধরে অবরুদ্ধ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মানবেতর জীবনযাপন করছেন এখনো।
৩. বেগম খালেদা জিয়াকে এভাবে দৃশ্যত ‘গৃহবন্দী’ করার কারণ, তাকে ২০ দলীয় জোট আহূত জনসভায় যেতে না দেয়া। সবারই জানা কথা, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ‘অবৈধ’ নির্বাচনের প্রতিবাদে এবার ৫ জানুয়ারি ২০ দলীয় জোট এক প্রতিবাদ সমাবেশ এবং ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে ঘোষণা করে। অপর দিকে শাসক আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালনের কর্মসূচি দেয়। কথিত সঙ্ঘাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই সময়ের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এভাবে বিএনপির জনসভা বেআইনি ঘোষণা করলেও পূর্ব পরিকল্পনা মোতাবেক বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে আওয়ামী লীগ।
৪. ৫ জানুয়ারি ঘোষিত কর্মসূচির অনুমতি না পেয়ে বিএনপি নয়া পল্টনের কার্যালয়ের সামনে জনসভার ঘোষণা দেয়। পুলিশ সেখানেও হানা দেয়। গোটা এলাকায় যুদ্ধ যুদ্ধ সাজ পরিলক্ষিত হয়। বিএনপি অফিস তালাবদ্ধ করা হয়। ওই রাস্তায় শত শত পুলিশ মোতায়েন করা হয়।
১. স্থান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। বাড়ি-৬, সড়ক-৮৬, গুলশান-২। তারিখ : ৩ জানুয়ারি ২০১৫। সময় রাত পৌনে ১২টা। দেখা যাচ্ছে, অনেক ট্রাক এনে রেখে দেয়া হচ্ছে বিএনপি কার্যালয়ের সামনে। কোনো কোনো ট্রাকে ইট ও বালু ভর্তি। টিভি চ্যানেলগুলো বলছে, বেগম জিয়ার অফিসের সামনের রাস্তার পুরোটিই এ ধরনের যানবাহনে ভর্তি। এ ছাড়াও রাস্তার দু’ধারে পুলিশের চারটি লরি আড়াআড়িভাবে রেখে দেয়া হয়েছে। রয়েছে ১৯ প্লাটুন পুলিশ। মোতায়েন করা হয়েছে জলকামান ও রায়টকার। যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। কার্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ কিংবা বের হতে দিচ্ছে না পুলিশ। তারা সব গেটে তালা লাগিয়ে দিয়েছে।
২. রাত পৌনে ১২টার দিকে বেগম খালেদা জিয়া অফিস থেকে বের হওয়ার উদ্যোগ নেন। কিন্তু তালাবদ্ধ গেট খুলে দেয়নি পুলিশ। বেগম জিয়া গাড়িতে উঠলেও বের হতে দেয়া হয়নি। অনন্যোপায় হয়ে নিজ অফিসে ফিরে যান বেগম জিয়া। ৫ জানুয়ারি বিকেলে তিনি আবারো গেটে আসেন। উদ্দেশ্য, ২০ দলীয় জোট আহূত জনসমাবেশে যোগদান। অবরুদ্ধ নেতাকর্মীরা বের হওয়ার জন্য তোড়জোড় শুরু করলে পুলিশ তাদের ওপর পেপার ¯স্প্রে নিক্ষেপ করে। এতে বেগম জিয়াসহ উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েন। বেগম জিয়ার চিকিৎসার জন্য ডাক্তার ডাকা হয়। উল্লেখ্য, এই মরিচের গুঁড়া বিষাক্ত হওয়ায় ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা পর্যন্ত রয়েছে। এ ধরনের অমানবিক দৃশ্য ৩ জানুয়ারি থেকে এ লেখার দিন পর্যন্ত (২১.০১.১৫) দেখা গেছে। বিগত পনের দিন ধরে অবরুদ্ধ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মানবেতর জীবনযাপন করছেন এখনো।
৩. বেগম খালেদা জিয়াকে এভাবে দৃশ্যত ‘গৃহবন্দী’ করার কারণ, তাকে ২০ দলীয় জোট আহূত জনসভায় যেতে না দেয়া। সবারই জানা কথা, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ‘অবৈধ’ নির্বাচনের প্রতিবাদে এবার ৫ জানুয়ারি ২০ দলীয় জোট এক প্রতিবাদ সমাবেশ এবং ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে ঘোষণা করে। অপর দিকে শাসক আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালনের কর্মসূচি দেয়। কথিত সঙ্ঘাতের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই সময়ের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করে। এভাবে বিএনপির জনসভা বেআইনি ঘোষণা করলেও পূর্ব পরিকল্পনা মোতাবেক বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করে আওয়ামী লীগ।
৪. ৫ জানুয়ারি ঘোষিত কর্মসূচির অনুমতি না পেয়ে বিএনপি নয়া পল্টনের কার্যালয়ের সামনে জনসভার ঘোষণা দেয়। পুলিশ সেখানেও হানা দেয়। গোটা এলাকায় যুদ্ধ যুদ্ধ সাজ পরিলক্ষিত হয়। বিএনপি অফিস তালাবদ্ধ করা হয়। ওই রাস্তায় শত শত পুলিশ মোতায়েন করা হয়।

৫. জানুয়ারির ৩ তারিখে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নাটকীয়ভাবে আটক করে পুলিশ। নির্বাচনপূর্ব এরশাদীয় স্টাইলে জোরপূর্বক তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। পরে তিনি কৌশলে হাসপাতাল ত্যাগ করেন। একই সময়ে পিএনপির বৈদেশিক সম্পর্কের দায়িত্বশীল নেতা বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বীর বিক্রমকে গ্রেফতার করা হয়। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করা হয়। আরো গ্রেফতার করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে। সারা দেশ থেকে হাজার হাজার বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
৬. ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গ্রেফতার করা হয়েছে। ৫ জানুয়ারি একটি অনুষ্ঠানে যোগদান করার জন্য তিনি প্রেস কাবে যান। সভা শেষে দৃশ্যত আওয়ামী সাংবাদিকদের প্ররোচনায় প্রজন্ম লীগ নামে ছাত্রলীগের একটি অপভ্রংশ মহাসচিবকে লক্ষ্য করে প্রেস কাবে হামলা চালায়। আলমগীর বের হতে না পেরে প্রেস কাবে ফিরে যান। রাতে নিরাপত্তার কারণে তিনি প্রেস কাব থেকে বের হতে পারেননি। পরদিন বিকেলে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
৭. এ সময় আরেকটি ঘটনা ঘটে। বেসরকারি টিভি চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে পুলিশ গ্রেফতার করে। কায়দা করে ইটিভির প্রচারণাও বন্ধ করে দেয়া হয় অনেক স্থানে। গ্রেফতারের সময় একটি পর্নোগ্রাফি মামলার কথা বলা হয়েছে। অথচ ওই মামলায় দায়ের করা এজাহারে সালামের নাম পর্যন্ত ছিল না। প্রকাশিত খবরে জানা যায়, লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্য সরাসরি প্রচার করার দায়েই তাকে গ্রেফতার করা হলো। এর পরদিন ৭ জানুয়ারি তারেকের বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। ৮ জানুয়ারি লন্ডনে অবস্থানরত তারেক রহমান এবং ইটিভি চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়।
৮. ১৩ জানুয়ারি একটি হামলার ঘটনা ঘটে। এ দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর গুলিবর্ষণ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে চারটি স্থানে গুলির ক্ষত পাওয়া যায়। গুলিবর্ষণ প্রাক্কালে তার গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। তিনি হামাগুড়ি দিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলে লোকজন তাকে হাসপাতালে পৌঁছে দেন।

৯. সরকারি ষড়যন্ত্র এবং গ্রেফতারের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের ভয় দেখানোর জন্য তাদের বাসাবাড়িতে ককটেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ড. আবদুল মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বাসায় এ ধরনের ঘটনা ঘটেছে।
১০. মধ্য জানুয়ারিতে আইনশৃঙ্খলা বাহিনীর তিন প্রধানের রাজনৈতিক বক্তব্য সবাইকে হকচকিত করেছে। বাংলাদেশ বর্ডার গার্ড প্রধান মেজর জেনারেল আজিজ আহম্মেদ ১৫ জানুয়ারি পিলখানার দরবার হলে বিজিবি কর্তৃক সরাসরি গুলিবর্ষণের কথা বলেন। পরদিনই রংপুর জেলার মিঠাপুকুরে পুলিশের নতুন আইজি শহিদুল হক ও র্যাবের ডিজি বেনজীর আহমেদ এক জনসভায় ক্ষমতাসীন রাজনীতিবিদদের অভিন্ন ভাষায় কথা বলেন। তারা বিরোধী দল ও জনগণকে কঠোর ভাষায় হুমকি দিয়েছেন। দেশে জাতীয় নির্বাচন কখন হবে কি হবে না সে ব্যাপারেও তারা মন্তব্য করেন। বিরোধী দলের শীর্ষপর্যায়ের নেতাদের সম্পর্কেও তারা কটূক্তি করেছেন।
১১. পক্ষকালের এ রাজনৈতিক ঘনঘটার আগে বছরের প্রথম দিনে দেশের মানবাধিকার পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছিল আইন ও সালিশকেন্দ্র (আসক)। ২০১৪ সালের পরিস্থিতি পর্যালোচনা করে মন্তব্য করা হয় যে, দেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। প্রদত্ত তথ্যে জানা যায়, গত বছর (২০১৪) বন্দুকযুদ্ধের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১২৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ সময় ৭৪ জনকে গুপ্তহত্যা বা গুম করা হয়েছে।
১২. বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি দেশে অবরোধের ঘোষণা দেন। এ সময় তিনি বের হতে চেয়েও যখন বের হতে পারলেন না, তখন উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ ঘোষণা দেন। অনির্দিষ্টকালের জন্য ঘোষিত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কার্যক্রমে সারা দেশ দৃশ্যত অচল হয়ে পড়েছে।
১৩. ঘোষিত অবরোধের পর সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটাচ্ছে। নানাভাবে প্রাণহানি ঘটেছে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে কথিত কম্বিং অপারেশন তথা যৌথবাহিনীর আক্রমণ। ছাত্রদল ও ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে হাজার হাজার মানুষকে। হামলা ও মামলায় বিরোধীদলীয় নেতাকর্মীরা দিশেহারা। অযাচিতভাবে বেশ কিছু সাধারণ মানুষ ভায়োলেন্সের শিকার হয়েছেন। বিরোধী দল বলছে, সরকারি কারসাজি। আর সরকার বলছে, বিরোধীদলীয় নীলনকশা। মরছে মানুষ। বাঘে-মহিষের লড়াইয়ে উলুখাগড়ার মতো জনগণ পিষ্ট হচ্ছে।

এসব বর্ণনার মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের দেশ পরিচালনার একটি স্বচ্ছ চিত্র পাওয়া যাবে। ঘটনাবলির মাধ্যমে নিয়মতান্ত্রিকতা বা আইনের শাসনের বদলে কূটকৌশল, শঠতা, মিথ্যাচার, প্রতারণা এবং নগ্ন শক্তি প্রয়োগের ইতিবৃত্ত উদ্ভাসিত হয়েছে। প্রচলিত সাধারণ ভদ্রতা-সভ্যতা, সৌজন্য-সংস্কৃতি, রীতি-রেওয়াজ ও আইনকানুনের যে তোয়াক্কা তারা করেন না, তা তাদের আচরণের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করেছেন। সবাই অবহিত আছেন, বিএনপি ৫ জানুয়ারি ঢাকায় জনসভা করার অনুমতি চায়। কিন্তু সরকার অনুমতি দিতে অস্বীকার করে। বিএনপি যখন নিজ উদ্যোগে অফিস প্রাঙ্গণে জনসভা করার সিদ্ধান্ত নেয়, তখন সরকার দুটো ন্যক্কারজনক সিদ্ধান্ত নেয়। প্রথমত, তারা ইতঃপূর্বে অনুসৃত বেআইনি ধারায় বিএনপি আহূত জনসভাকে ভণ্ডুল করতে সর্বাত্মক ‘সরকারি হরতাল’ নিশ্চিত করে। তারা আগের মতোই সব ধরনের যানবহন বন্ধ করে দেয়। রাজধানীর সব প্রবেশপথে ব্যাপক তল্লাশি চালায়। জনগণকে হয়রানি করে। দ্বিতীয় কাজটি খালেদা জিয়াকে অবরুদ্ধ করা। বাংলাদেশের বিগত ৪৪ বছরের ইতিহাসে এটি বিরল ঘটনা। নির্বাচনের আগে তারা একই ঘটনার অবতরণা করেছিল। বরাবরের মতো তারা ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর মৌলিক অধিকার তারা কেড়ে নিয়েছে। তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখে; মতামত প্রকাশ এবং স্বচ্ছন্দে যাতায়াতের অধিকার থেকে বঞ্চিত করে। শুধু তাই নয়, ক্ষমতাসীন নেতৃত্ব মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেয়। প্রধানমন্ত্রী বলেন, উনি তো বন্দী নন। ইচ্ছা করলে এখনই যেতে পারেন। ত্রাণমন্ত্রী বলছেন, খালেদা জিয়া স্বেচ্ছায় অবরুদ্ধ। তথ্যমন্ত্রী বলছেন, উনাকে উসকানি থেকে বিরত করেছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সদর্পে বলেন, যত দিন প্রয়োজন, খালেদা জিয়া বেষ্টনীতে থাকবেন। পেপার স্প্রেতে অসুস্থতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার না হয়েও বলেন, তিনি অসুস্থতার ভান করছেন। গত কয়েক দিনে আওয়ামী লীগের নেতা-পাতিনেতা, মন্ত্রী-হাফমন্ত্রী মিলে যেসব নোংরা, কটুবাক্য বর্ষণ করেছেন তা কেবল ভদ্রদের মানায় না। এসব আচরণের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির দীনতা প্রমাণিত হয়েছে। সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে, আওয়ামী লীগের এই নৈতিক দেউলিয়াত্বের সুযোগে আমলাতন্ত্র তথা আইনশৃঙ্খলা বাহিনীপ্রধানদের অবাঞ্ছিত অবস্থান গ্রহণ। কয়েক বছর আগে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বলেছিলেন, রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। তিন বাহিনীপ্রধানের মন্তব্যে কি তারই প্রমাণ মিলছে না? বিরোধীদলীয় নেতারা খুব জোর দিয়েই বলে আসছিলেন, সরকার সম্মতির বদলে শক্তি প্রয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এখন তিন বাহিনীপ্রধানের আচরণে প্রমাণ হলো রাজনৈতিকভাবে রাজনৈতিক ইস্যুগুলোর জবাব দেয়ার সক্ষমতা ও জনসম্পৃক্ততা আওয়ামী লীগের নেই। দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। কার্যত জনগণের গণতান্ত্রিক অধিকার নেই। একজন পর্যবেক্ষক সাম্প্রতিক বিশ্লেষণে বলেছেন : সারা দেশে ভীতির রাজত্ব কায়েম হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এবং ফাদার ফিগার জেফারসনের একটি মন্তব্য উল্লেখ করা যায় : হোয়েন গভর্নমেন্ট ফিয়ার্স দ্য পিপল, দেয়ার ইজ ডেমোক্র্যাসি। বাট হোয়েন পিপল ফিয়ার্স দ্য গভর্নমেন্ট, দেন দেয়ার ইজ টিরানি। অর্থাৎ যখন সরকার জনগণকে ভয় করে চলে, তখন বুঝতে হবে দেশে গণতন্ত্র রয়েছে। আবার যখন দেখা যাবেÑ জনগণ সরকারকে ভয় করছে, তখন বুঝতে হবে, দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। বাংলাদেশে কোন তন্ত্র কায়েম রয়েছে, প্রত্যেক নাগরিক বুকে হাত দিলেই তা বুঝতে পারবেন। বাংলাদেশের মানুষ সতত এবং সাধারণভাবে গণতন্ত্রে বিশ্বাস করে। বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন প্রমাণ করে তারা গণতন্ত্রের জন্য জীবন দিতেও কুণ্ঠিত নয়। গণতন্ত্রের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের যেকোনো ট্রাক তা হোক আইয়ুব, ইয়াহিয়া, এরশাদ অথবা অন্য কারো, তা রুখে দিতে বাংলাদেশের মানুষ আজো প্রতিজ্ঞ। ট্রাক স্বৈরাচারের বিরুদ্ধে ’৬৯-এর গণ-আন্দোলনে কবি আল মাহমুদের সেই সাহসী উচ্চারণ মানুষ ভোলেনি : ‘ট্রাক ট্রাক ট্রাক/মতিউরকে ডাক/ শুয়োরমুখো গোঁয়ার এলো/ দুয়ার বেঁধে রাখ।’
লেখক : প্রফেসর, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 29
(35)
- রাজধানীতে ৪ বাসে আগুন
- একটি জানাজা এবং... by সাজেদুল হক
- শিক্ষাই দ্বীপবাসীর প্রধান অবলম্বন হতে হবে -কুতুবদি...
- সিটিজেন মুভমেন্ট ইউকের সমাবেশে ৪ ব্রিটিশ এমপির একা...
- চট্টগ্রামে আহত চবি ছাত্র সাকিবের মৃত্যু- পুলিশি নি...
- বাংলাদেশ পরিস্থিতি: জাতিসংঘের ফের উদ্বেগ- ব্রিফিংয়...
- হামলার জন্যে হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে : নেত...
- আগুন জ্বালাচ্ছে, দুই দলকে না বলুন: এরশাদ
- ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বরখাস্ত
- কোকোর মৃত্যুর দায় কে নেবে? by সৈয়দা আশিফা আশরাফি প...
- যমুনায় নাব্যতা–সংকট জাহাজ চলাচলে বিঘ্ন
- মত প্রকাশে বাধা ও বিপন্ন গণতন্ত্র by হারুন-আর-রশিদ
- জনগণ কী বার্তা দিচ্ছে by মাসুদ মজুমদার
- প্রকৃতি- গোলাপ, গাঁদা, কুয়াশার দিন by আশীষ-উর-রহমান
- পৃথিবীর সম্পদ ও এর ভোগব্যবস্থা by এবনে গোলাম সামাদ
- ৮২ বছরের বিলিয়নিয়ারের ঘরে ২৫ বছরের স্ত্রী
- ‘এবার একটু থামুন’ -চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১৪ দ...
- গণস্বাস্থ্য হাসপাতালে বার্ন ইউনিট বিনামূল্যে চিকিৎ...
- অবরুদ্ধ গণতন্ত্র, অসহায় মানুষ by ড. আবদুল লতিফ মাসুম
- বিরোধী দলের প্রশংসা, বাধাহীন বিল পাস by হারুন আল রশীদ
- দুঃখ প্রকাশ: নাতনিদের সঙ্গেই সময় কেটেছে শোকগ্রস্ত ...
- ভিন্ন কৌশলে ক্রসফায়ার
- সংবিধান সংশোধন হালকাভাবে কলম চালানোর বিষয় নয় -সং...
- রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ কলেজশিক্ষক নিহত
- রাজনৈতিক শূন্যতার সুযোগ নিতে তৈরি হচ্ছে উগ্র মতবাদীরা
- অবরোধ, অসংযম ও আন্দোলন নিয়ে দু’টি কথা by নয়ন বাঙ্গালী
- খুদে বিজ্ঞানীর খোঁজে... by শিহাব জিশান
- পানের হাটে ক্রেতা কম, হতাশ চাষি by রুহুল বয়ান
- সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনায় প্রধানমন্ত্রী
- উইন্ডোজ ১০-এর যত চমক
- সেন্ট মার্টিনে মা লবস্টার নিধন by আব্দুল কুদ্দুস
- সঙ্কট সমাধানে দু’নেত্রীকে স্মারকলিপি বিজিএমইএর
- সংলাপ ও আন্দোলন by সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক
- গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান
- লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ছে by মমতাজ বিলকিস
-
▼
Jan 29
(35)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment