Monday, November 22, 2010
রাজনৈতিক আলোচনা- 'আশির দশকে রাজনীতির গুণগত পরিবর্তন' by আবুল কাসেম ফজলুল হক
রাজনৈতিক আলোচনা- 'আশির দশকে রাজনীতির গুণগত পরিবর্তন' by আবুল কাসেম ফজলুল হক
বাংলাদেশের সার্বিক উন্নতির লক্ষে যাঁরা চিন্তা ও কাজ করেন, তাঁদেরকে ইতিহাসের দিক দিয়েও সমস্যাবলির প্রকৃতি বিচার করতে হবে। আর এটাও বুঝতে হবে যে, জনগণের উন্নতি কেবল নেতাদের ও বুদ্ধিজীবীদের উপর নির্ভর করে না, নির্ভর করে মূলত জনগণের নিজেদের উপরেই।
নিজেদেরকে নিজেদেরই উন্নত করতে হয়। নিজেরা সক্রিয় হয়ে নিজেদের উন্নত না করলে কেউই তা করে দেয় না। অভীষ্ট নেতৃত্ব সৃষ্টি করতে হয়, তৈরি পাওয়া যায় না। নেতৃত্বের আশায় থাকলে ফল হয় না। এটাও বুঝতে হবে যে, রাজনৈতিক আন্দোলনের সাফল্য-ব্যর্থতা যদিও আন্দোলনে জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে, তবু আন্দোলনের চরিত্র জনগণের অংশগ্রহণের দ্বারা নির্ধারিত হয় না, নির্ধারিত হয় সম্পূর্ণই নেতৃত্বের চরিত্রের দ্বারা। এজন্য নেতৃত্ব সৃষ্টি সম্পর্কে জনগণের সতর্কতা দরকার।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল হয়েছে নানা আয়োজনের সঙ্গে জনগণের সমর্থন ও অংশগ্রহণের ফলে। কিন্তু স্বাধীনতা-সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধেরকালে জনগণের নেতৃত্ব (খবধফবৎংযরঢ় ড়ভ ঃযব ঢ়বড়ঢ়ষব, নু ঃযব ঢ়বড়ঢ়ষব, ভড়ৎ ঃযব ঢ়বড়ঢ়ষব) সৃষ্টি করার চিন্তা ও চেষ্টা জনগণের পক্ষ থেকে না করার ফলে ভোটাভুটি-সর্বস্ব গণতন্ত্রের ধারণা নিয়ে স্বাধীন বাংলাদেশ পরিচালিত হয়ে চলছে গণবিরোধী ধারায়। ২০০১ সালে এবং ২০০৯ সালে ভোটাভুটির মাধ্যমে বিপুল জনসমর্থন ও জাতীয় সংসদে বিরাট সংখ্যাধিক্য নিয়ে সরকার গঠিত হয়েছে। কিন্তু ভোট দিয়ে জনগণ কি নিজেদের সরকার গঠন করেছে? ক্ষমতায় আসীন হয়ে দুটি সরকারই মনোযোগ দিয়েছে 'দলীয়করণে'। যত সময় গিয়েছে জনস্বার্থ বিরোধী দলীয়করণের তৎপরতা ততই বেড়েছে। পূর্ববতর্ী সরকারের চেয়ে পরবতর্ী সরকার দলীয়করণে অধিকতর তৎপর হয়েছে। সরকারের চরিত্র জনগণের বিপুল ভোটের উপর একটুও নির্ভর করেনি, সম্পূর্ণই নির্ভর করেছে সরকারি দলের ও সরকারি লোকদের রাজনৈতিক চরিত্রের উপর। দলীয়করণ কি কোনো সৎ উদ্দেশ্যে করা হয়? এ সম্পর্কে '৭১-এর মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ' শীর্ষক একটি সন্দর্ভে শেখ আবদুল বাতেন লিখেছেন: "পাশ্চাত্যের গণতন্ত্র-পার্লামেন্টারি কিংবা প্রেসিডেনশিয়াল যাই হোক আসলে পুঁজিবাদী গণতন্ত্র। সেটা একটা সিস্টেমের মধ্যে কাজ করে। সেখানে রাষ্ট্রের ভেতরে সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ছাড়াও যথেষ্ট সংখ্যক বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা থাকে যেখানে আর্থিক বিনিয়োগ, আয়, লেনদেন ও লুটপাট করার যথেষ্ট সুযোগ থাকে- যা এমনকি অন্য রাষ্ট্র পর্যন্ত সম্প্রসারিত। কিন্তু বাংলাদেশের মতো অনুন্নত দেশে সরকারি প্রতিষ্ঠানের বাইরে লুটপাটের জন্য রাতারাতি বড়লোক হওয়ার জন্য কোনো উলেস্নখযোগ্য প্রতিষ্ঠান নেই। তাই লুটপাটের প্রয়োজনে সচিবালয়, এর অধীনসস্থ দপ্তর, অধিদপ্তর, স্থানীয় সরকারের প্রতিষ্ঠান- উপজেলা, জেলা প্রশাসন, এলজিইডি, সড়ক ভবন, নগরভবন, ভূমি অফিস ইত্যাদি সীমিত চারণভূমির উপর অতিরিক্ত চাপ পড়ে। সেখানে যাতে নির্বিঘ্নে কাজ করা যায় তার জন্য সকল স্তরের বিচারাদালত, প্রশাসন ও ল'-এন্ফোর্সিং এজেন্সিতে নিজেদের লোক রাখতে হয়, অর্থাৎ লুটপাটের জন্য দলীয়করণ জরুরি হয়ে পড়ে। তাছাড়া গণস্বার্থ বিচ্ছিন্ন রাজনীতি নিয়ে নির্বাচনে জয়ী হবার জন্য পুলিশ ও প্রশাসনের দলানুগত্য গুরুত্বপূর্ণ। বৈধ অস্ত্রের আনুকূল্য না পেলে অবৈধ অস্ত্র সক্রিয় থাকতে পারে না। দল ক্ষমতার বাইরে থাকলে তার অস্তিত্বে সব রকমের চাপ পড়ে। অতএব দুবর্ৃত্তায়নের বাস্তব প্রয়োজনে সমগ্র রাষ্ট্রযন্ত্রটাকে দলের পক্ষে আনতে টানা-হেঁচড়া শুরু হয়ে যায় যা ন্যক্কারজনক পর্যায়ে পেঁৗছে বিগত জোট সরকারের আমলে (২০০১-২০০৬)। দলীয়করণের একটা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় বিদায়কালে ওই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিবের খোলামেলা স্বীকারোক্তিমূলক বিবৃতিতে (সাক্ষাৎকার: প্রশাসন দলীয়করণ- ড. কামাল সিদ্দিকি, দৈনিক জনকণ্ঠ, ১৮.১০.২০০৬)। জনপ্রশাসন দলীয়করণের একটি উলেস্নখযোগ্য সাম্প্রতিক প্রবণতা হল মেয়াদোত্তীর্ণ অনুগত আমলাদের পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া। সবাই জানেন, একজন সচিব ক্যাডার সার্ভিসের সদস্য হলেও কার্যত তিনি হয়ে যান দলীয় ক্যাডার। এঁরা প্রশাসনের উপরের স্তরে থাকেন, তরুণ ও মেধাবী অফিসারদের নিরপেক্ষ কাজে বাধা সৃষ্টি করেন, সৎ ও দক্ষ কর্মকর্তাদের প্রমোশনে ও ক্যারিয়ারে ব্যাঘাত ঘটান। ফলে জন্ম নেয় পেশাগত হতাশা, হতাশা থেকে দুনর্ীতি, জনস্বার্থের প্রতি অনাস্থা। জনপ্রশাসন রাষ্ট্রযন্ত্রের অপেক্ষাকৃত স্থায়ী অংশ-বিবদমান রাজনৈতিক দল ও শক্তির মধ্যে মধ্যস্থতা করার ও ভারসাম্য রক্ষার দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ে। ক্রমে সমগ্র রাষ্ট্রযন্ত্রে নির্দলীয় পক্ষপাতমুক্ত প্রশাসনের বিলুপ্তি ঘটে।"
বিগত জোট সরকারের আমলে যেমন, তেমনি বর্তমান জোট সরকারের (২০০৯- আমলেও দলীয়করণ চলছে এবং তার গতি অনেক বেড়েছে। কুফলও বেড়েছে-বাড়ছে। আগের সরকার যে উদ্দেশ্যে যতটা দলীয়করণ করেছে, বর্তমান সরকারও ঠিক সেই উদ্দেশ্যে তার চেয়ে বেশী দলীয়করণ করে চলছে। কোনো সুফল কি আছে এর? জনজীবন অতীষ্ঠ হয়ে উঠেছে দলবাজদের দৌরাত্ম্যে। দলীয়করণকে সাধারণ মানুষ 'দলবাজি' বলে থাকে। জনগণই ভোট দিয়ে 'দলবাজ সরকার' গঠন করে। দলবাজ দলগুলোকে কেন ভোট দেয় জনগণ? দার্শনিক হেগেলের একটি উক্তিঃ 'যে জনগণ যখন যেমন, নেতৃত্বের যোগ্য হয়, সেই জনগণ তখন ঠিক সেই রকম নেতৃত্বই লাভ করে।' আজকাল গ্রামাঞ্চলে লোকমুখে শোনা যায়: 'যে খাইতে পারে সে খাওয়াইতেও পারে।' খাইতে পারা মানে লুটপাট করতে পারা! কেড়ে নেওয়া মেরে খাওয়া আর কি। জনগণ সতর্ক হয়ে নিজেদের চরিত্র উন্নত না করলে, নিজেদের সরকার ও নিজেদের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা না করলে কে করে দেবে? সজ্ঞান সতর্ক চেষ্টা ছাড়া কিছু হবে না।
আমাদের দেশে জন চরিত্র ও নেতৃত্বের চরিত্র সব সময় এত নিকৃষ্ট ছিল না। ব্রিটিশ-শাসনের অবসান ঘটানো, জমিদারি ব্যবস্থার বিলোপ সাধন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা, বৌদ্ধিক জাগরণ ও গণজাগরণ (ৎবহধরংংধহপব ধহফ ঢ়বড়ঢ়ষব'ং ধধিশবহরহম)-এর মতো মহান সব ঘটনা রাজনীতিবিদদের, বুদ্ধিজীবীদের এবং জনগণের চরিত্র এত নিকৃষ্ট হলে কস্মিনকালেও সম্ভব হত না। ওই সময়ে জাতির জীবনে সৃষ্টি শক্তি ও সৃষ্টিশীলতা ছিল। এখন?
বাংলাদেশের রাজনীতিতে এবং বৌদ্ধিক কর্মধারায় (রহঃবষষবপঃঁধষ ধপঃরারঃরবং) যুগান্তকারী পরিবর্তন ঘটে গেছে ১৯৮০-র দশকে। বাংলাদেশের সার্বিক উন্নতির জন্য কাজ করতে হলে এই পরিবর্তনের প্রকৃতিকে অবশ্যই বুঝতে হবে।
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়ার নিহত হওয়ার পর থেকেই আমি অনুভব করে আসছি যে, দেশী-বিদেশী প্রবল সব শক্তি দ্বারা বাংলাদেশ পরিচালিত হয়ে চলছে নিজের অস্তিত্ববিরোধী ধারায়। তখনই আমি লক্ষ্য করলাম-রাষ্ট্রীয় অস্তিত্ব বিরোধী, জাতীয় অস্তিত্ব বিরোধী, গণবিরোধী অনেক বড় বড় কাজ অবাধে প্রকাশ্যভাবে চলছে। অচিরেই লক্ষ্য করলাম বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সবচেয়ে বেশী এনজিও অধু্যষিত রাষ্ট্র। এনজিও হল বাংলাদেশে কর্মরত বিদেশী সরকার দ্বারা পরিচালিত সংস্থা। দেখতে পেলাম এনজিওরা বাংলাদেশের রাজনৈতিক ও আর্থ-সামাজিক সংস্কৃতিক সব কিছুর নিয়ন্তা হয়ে চলছে। ১৯৯০-এর দশকে 'সিভিল সোসাইটি'- বাংলায় 'সুশীল সমাজ'- নাম নিয়ে বুদ্ধিজীবীদের কিছু সংস্থা নতুনভাবে তৎপর হল যারা এনজিও ধারায় এনজিওদেরও পরিচালক। আমি বুঝতে পারলাম এদেশে সিভিল সোসাইটি বা 'সুশীল সমাজ' হল 'বুদ্ধিজীবীদের এনজিও। তারা রাজনীতিকে দুর্বল করার পক্ষে তৎপর। ১৯৮০-র দশকেই আমি লক্ষ করলাম, বিবিসি রেডিওর প্রচার দ্বারা পরিচালিত হয়ে চলছে আমাদের রাজনীতি এবং রাজনীতিতে সক্রিয় এক শ্রেণীর বুদ্ধিজীবীদের অর্থাৎ সিভিল সোসাইটির কর্মকাণ্ড। আমি লক্ষ্য করলাম, বিবিসির প্রচার যে ইঙ্গ-মার্কিন আধিপত্যবাদী শক্তির স্বঘোষিত শক্তিশালী কূটনৈতিক অস্ত্র, এটা কেউই ভেবে দেখছেন না। আমি অনুভব করলাম, নতুন প্রযুক্তি বিশেষ করে ফটোকপিয়ার, ক্যালকুলেটর, স্যাটেলাইট টেলিভিশন, মোবাইল টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স, ই-মেল, ওয়েব সাইট আরো নানা কিছু- সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে, মস্তিষ্ককে স্তম্ভিত করে রেখেছে, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সকলে বিচার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। উন্নত নতুন প্রযুক্তি গ্রহণের বেলায়ও যে বিচার বিবেচনার দরকার, সেগুলোর সদ্ব্যবহার দরকার, সে কথা কেউ ভাবতেই চাইলেন না। সকলকেই মনে হল 'চোখ থাকিতে অন্ধ, কান থাকিতে বধির, স্বাদ, গন্ধ, অনুভব শক্তিহীন।' ১৯৮০'র দশকেই বিবিসির প্রচারের দ্বারা পরিচালিত হয়েছে দুটি আন্দোলন- মৌলবাদ বিরোধী আন্দোলন আর নারীবাদী আন্দোলন। এই দুই আন্দোলনের তোড়ে গণতন্ত্র পরিণত হল নিতান্ত সেস্নাগানসর্বস্ব ধারণার আর সমাজতন্ত্রীরা সমাজতন্ত্রের কথা ভুলে গিয়ে লিপ্ত হলেন অরাজনৈতিক ইসু্যভিত্তিক আন্দোলনে। 'ধর্ম' আর 'নারী' পরিণত হল 'কথিত প্রগতিশীলদের' চিন্তার ও আন্দোলনের কেন্দ্রীয় বিষয়ে। নারী ও ধর্ম বিষয়ে লিখে কিছু লেখক অভাবনীয় জনপ্রিয় লেখক হয়ে উঠলেন। এর প্রতিক্রিয়ায় পরাজিত শক্তি পুনরুজ্জীবিত হল, মসজিদ, মাদ্রাসা, দরগা, মাজার, পীর, ফকির ইত্যাদিতে দেশ ভরে যেতে লাগল। দাঁড়ি, টুপি, বোরখা হেজাবের দিকে লোক ঝুঁকে পড়তে লাগল। মুসলিম লীগের জনপ্রিয়তা-কালে এবং পাকিস্তান-কালে অবস্থা এমন ছিল না। এজন্যই বলছি, ১৯৮০-র দশকে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন-যুগান্তকারী পরিবর্তন ঘটে গেছে। আশির দশকের কয়েকটি যুগান্তকারী ঘটনাঃ
১. ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে এক শ্রেণীর বুদ্ধিজীবী হঠাৎ করে 'নাগরিক কমিটি' নামে এক দল গঠন করে জেনারেল ওসমানিকে রাষ্ট্রপতি পদপ্রাথর্ী করে নির্বাচন করলেন। ওসমানি ছিলেন আওয়ামী লীগ জোটের প্রাথর্ী। সেখান থেকে উক্ত নাগরিক কমিটি তাঁকে সরিয়ে এনে প্রাথর্ী করলেন। এতে নির্বাচনের ফলাফল ও রাজনীতির প্রকৃতি বিরাটভাবে প্রভাবিত হল। উক্ত বুদ্ধিজীবীদের ওই নাগরিক কমিটির অস্তিত্ব নির্বাচনের পরে আর দেখা গেল না। ওই বুদ্ধিজীবীরা ছিলেন বামপন্থী, পিকিংপন্থী ধারার। নির্বাচনের পরে বিএনপির প্রাথর্ী বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি হলেন, নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ মেনে নিল না এবং আন্দোলন চালাতে লাগল, পূর্বোক্ত নাগরিক কমিটির বুদ্ধিজীবীরা এবং বামপন্থীরাও নবনির্বাচিত রাষ্ট্রপতির উৎখাতের জন্য আন্দোলন চালাতে লাগলেন, ক্ষমতাসীন বিএনপির ও সরকারের ভেতরে নানা স্বার্থ নিয়ে অন্তর্বিরোধ প্রকাশ্য রূপ নিল ও তা তীব্র হয়ে উঠল, সর্বব্যাপ্ত বিশৃঙ্খলা ও নৈরাজ্যের কারণে জনজীবন অতীষ্ঠ হয়ে উঠল। অবস্থার সুযোগ গ্রহণ করলেন সেনা প্রধান এরশাদ; বয়সের ভারে ভারাক্রান্ত 'অথর্ব' বলে অভিহিত রাষ্ট্রপতি সাত্তার টেলিভিশনে ঘোষণা দিয়ে সেনাপতি এরশাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে গেলেন। নির্বাচিত হয়ে মাত্র তিনমাস তিনি রাষ্ট্রপতি ছিলেন। তাঁর সমর্থনে তখন উলেস্নখযোগ্য কোনো শক্তিই ছিল না। তাঁর নিজের দলের একাংশও তখন কাজ করেছিল তাঁর রাষ্ট্রপতি থাকার বিরুদ্ধে। তাঁর ক্ষমতা ত্যাগে এবং এরশাদের ক্ষমতা গ্রহণে আওয়ামী লীগ আনন্দিত হয়েছিল।
২. এরশাদ সরকারের আমলে স্বৈরাচার ও সম্প্রদায়িকতার বিরোধীতা আর গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি নিয়ে আওয়ামী লীগ ও মস্কোপন্থী ধারার বুদ্ধিজীবীরা গঠন করেন ভিন্ন একটি নাগরিক কমিটি যাকে বলা যায় আশির দশকের দ্বিতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটির বুদ্ধিজীবীরা প্রথমে আত্মপ্রকাশ করেছিল একত্রিশ বুদ্ধিজীবী গ্রুপ নামে। এই বুদ্ধিজীবী গ্রুপই প্রথমে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বতর্ীকালীন অনির্বাচিত, অরাজনৈতিক, নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের এবং ভোটাভুটির সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য প্রভৃতি দেশ থেকে পর্যবেক্ষক আনার দাবি তুলতে থাকেন। নাগরিক কমিটি গঠনের পর উক্ত বুদ্ধিজীবীরা রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি'র রাজনীতিবিদদের চেয়েও অনেক বেশী সক্রিয় হয়ে ওঠেন এবং এরশাদ-বিরোধী গোটা আন্দোলনের ধারাটি তাঁরাই পরিচালনা করেন। তাঁরা বাংলাদেশের রাজনীতিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কানাডা প্রভৃতি রাষ্ট্রের স্থানীয় দূতাবাসে নিয়ে যান ও তাদের মুখাপেক্ষী করে তোলেন। শেষ পর্যন্ত যে আবেগ এ ধারার রাজনীতিকে পরিচালনা করে তা হল 'এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি।' কার্যক্ষেত্রে নাগরিক কমিটি রাজনীতিকে পরিণত করে নিরেট ক্ষমতার লড়াইয়ে। রাজনীতিকে করে ফেলা হয় আদর্শ শূন্য ও কর্মসূচিহীন। বামপন্থী অধিকাংশ গ্রুপ নাগরিক কমিটির পরিচালনায় সর্বশক্তি দিয়ে এরশাদ- বিরোধী আন্দোলন করেছে। এই নাগরিক কমিটির বুদ্ধিজীবীরাই ১৯৯০-এর দশকে এসে নিজেদের জন্য সিভিল সোসাইটি বাংলায় 'সুশীল সমাজ' কথাটা চালু করেন।
৩. আশির দশকেই এনজিওদের অস্তিত্ব প্রবর্তিত হতে থাকে। দ্বিতীয় নাগরিক কমিটির বুদ্ধিজীবীরা অধিকাংশ বিভিন্ন এনজিওর সঙ্গে জড়িত। এনজিওদের কর্মকাণ্ড কেবল অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, রাজনীতি ও সংস্কৃতি ক্ষেত্রেও তারা ক্রমে নিয়ামক শক্তি হয়ে উঠতে থাকে। পৃথিবীতে বাংলাদেশই সবচেয়ে এনজিও অধু্যষিত রাষ্ট্র। এত বেশী এনজিও আর কোনো রাষ্ট্রেই নেই।
৪. ১৯৮০-র দশকে বিবিসি রেডিওর প্রচার অনুসরণ করে দ্বিতীয় নাগরিক কমিটি রাজনীতি পরিচালনা করে। বিবিসির বিপুল সমর্থন লাভ করে এই নাগরিক কমিটি। বিবিসি তখন মৌলবাদ-বিরোধী আন্দোলন ও নারীবাদী আন্দোলন নামে দুটি আন্দোলন পরিচালনা করে। এই দুই আন্দোলনই তখন অত্যন্ত প্রবল হয়। এর তোরে রাজনৈতিক বক্তব্য গণতন্ত্র সমাজতন্ত্র সবই ভেসে যায়। রাজনৈতিক আন্দোলন সীমাবদ্ধ হয়ে পড়ে কেবল এরশাদ বিরোধী বক্তব্যে। বিবিসির অনুসরণে স্থানীয় সব প্রচার মাধ্যমও এই দুটি আন্দোলনকে বিপুল প্রচার দিয়ে সহায়তা করে। দুটি আন্দোলনের সঙ্গেই ধর্মকে জড়িয়ে ফেলা হয়। ধর্মনিরপেক্ষবাদী ও বামপন্থীদের মধ্যে চলে তীব্র বিরোধ। এরই মধ্যে দেখা যায় দাঁড়ি, টুপি, বোরখা, হেজাব, মসজিদ, মাজার, দরগা ইত্যাদির দিকে অনেক লোক ঝুঁকে যাচ্ছে। ১৯৭০-এর দশকের শেষ দিক থেকেই জিয়া সরকার মাদ্রাসাকে আধুনিক করে মাদ্রাসা বাড়ানোর দিকে মনোযোগী হয়েছিল। সে ধারা আশির দশকে অব্যাহত থাকে। আশির দশকে এরশাদ সরকার ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে। একদিকে মৌলবাদ বিরোধী আন্দোলন ও নারীবাদী আন্দোলন, আর অপরদিকে মাদ্রাসা, মসজিদ, দরগা, মাজার, দাঁড়ি, টুপি, বোরখা, হেজাব, আটরশি, রাষ্ট্রধর্ম। এসবের পেছনে বিবিসি, এনজিও, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ এশিয়া ডেস্ক, বিরাজনীতিকরণ! রাজনীতিবিদেরা কোথায়? সৃষ্টিশীল প্রগতিশীল শক্তি কোথায়?
৫. দ্বিতীয় নাগরিক কমিটির, এনজিওদের, স্থানীয় কয়েকটি দূতাবাসের এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট ডিপার্টমেন্টের সাউথ এশিয়া ডেস্কের ভূমিকা লক্ষ্য করে ১৯৮০-র দশকেই কেউ কেউ বলতে থাকেন যে, বাংলাদেশের রাজনীতিকে দুর্বল করে দেয়ার জন্য বি:রাজনীতিকরণের (ফবঢ়ড়ষরঃরপরুধঃরড়হ) কার্যক্রম চালানো হচ্ছে। বিবিসি রেডিও থেকে বাংলাদেশকে ১৯৭০-এর দশকের শেষার্ধে ক্রমাগত বলা হয়েছে 'পৃথিবীর দরিদ্রতম দেশ', আশির দশকে প্রচারিত হয়েছে মৌলবাদ বিরোধী আন্দোলন ও নারীবাদী আন্দোলন, নব্বইয়ের দশকে ক্রমাগত বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে দুনর্ীতিগ্রস্ত দেশ, তারপর বলা হয়েছে ব্যর্থ রাষ্ট্রঃইত্যাদি। নির্বাচনের জন্য অন্তর্বতর্ীকালীন অরাজনৈতিক, অনির্বাচিত, নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ কোন গন্তব্যের দিকে চলছে?
৬. ১৯৮০-র দশকে প্রথমে শেখ হাসিনাকে, পরে খালেদা জিয়াকে দেশের প্রধান দু'টি দলের আওয়ামী লীগের ও বিএনপির দল প্রধান করা হয়। দল প্রধান হওয়ার সময়ে তাঁদের কারো রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না। আগে দলের শীর্ষ নেতা হয়েছেন, তার পরে দল করতে আরম্ভ করেছেন। এর মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপি নতুন করে রাজনীতিতে বংশানুক্রমিক উত্তরাধিকার ও পরিবারতন্ত্রের দ্বারোদঘাটন করে। তার ধারাবাহিকতায় গণতন্ত্রের নামে বাংলাদেশে এখন পুঁজিবাদী রাজতন্ত্র এবং পরিবারতন্ত্র তথা নব্য অভিজাততন্ত্র কায়েম হতে চলেছে। তাছাড়াও আরও অনেক ক্ষতিকর প্রবণতা এর ফলে সমাজে, সরকার ব্যবস্থায় দেখা দিয়েছে।
আমি স্মৃতি থেকে কয়েকটি বিষয় উলেস্নখ করলাম। কেউ যদি বিচারমূলক ও বিশেস্নষণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের রাজনীতির ১৯৮০-র দশকের ঘটনা প্রবাহ পর্যালোচনা করেন এবং বিশ শতকের ১৯৭০-এর দশক পর্যন্ত সময়ের রাজনৈতিক ঘটনা প্রবাহের সঙ্গে তার তুলনা করেন তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে, ১৯৮০-র দশকে বাংলাদেশের রাজনীতি গুণগতভাবে বদলে গেছে। এরই মধ্যে মানুষও বদলে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের এক দশক আগেই বাংলাদেশ বদলে গেছে। ১৯৮০-র দশক থেকে বাংলাদেশ বিরাজনীতিকৃত (ফবঢ়ড়ষরঃরপরুবফ) হয়ে পরাধীনতার ধারায় এগিয়েছে। আর ১৯৮০-র দশকেই রাজনৈতিক ক্ষমতায় বংশানুক্রমিক উত্তরাধিকার ও পরিবারতন্ত্র কায়েম হতে আরম্ভ করেছে। ২০০৬ সালে গঠিত 'নাগরিক কমিটি ২০০৬' এবং উক্ত কমিটির 'যোগ্য প্রাথর্ী আন্দোলন' জরুরী অবস্থাও বাংলাদেশের রাজনীতির গতি ও প্রকৃতি নির্ধারণে গুরুতর ভূমিকা পালন করেছে। বাংলাদেশে গণতন্ত্রের ব্যর্থতার জন্য জিয়া ও এরশাদকে দায়ী করা হয়। এর মধ্যেই যে পরম সত্য নিহিত রয়েছে, তা কি বলা যাবে? জিয়া ও এরশাদের দায়-দায়িত্বের সঙ্গে আমি যেসব বিষয় উলেস্নখ করলাম সেগুলোকেও বিবেচনায় ধরা এবং পক্ষপাতমুক্ত সত্যসন্ধ বিচার কি সকলের জন্য কল্যাণকর হবে না? নানা কিছুর অভিশাপে বাংলাদেশ ভুগছে। কবে বাংলাদেশের চৈতন্যোদয় হবে এবং কবে এসবের অভিশাপ থেকে জনগণ মুক্তি পাবে কে জানে? আজো যাঁরা বাংলাদেশের সার্বিক উন্নতির লক্ষ্যে চিন্তা ও কাজ করেন, এসব বিষয়ে তাঁদের সচেতনতা ও সতর্কতা দরকার। রাজনীতির যে ধারা চলছে তার মৌলিক পরিবর্তন দরকার। দরকার নতুন রাজনীতি। সম্পূর্ণ নতুন রাজনীতি।
====================
আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আকাশচুম্বী' by ড. নিয়াজ আহম্মেদ ইতিহাস- 'প্রত্যন্ত জনপদে ইতিহাস-সঙ্গী হয়ে' by সাযযাদ কাদির আন্তর্জাতিক- 'জাতিসংঘ বনাম যুক্তরাষ্ট্র' by শহিদুল শহিদুল ইসলাম গল্পালোচনা- 'দেখেছি তার কালো হরিণ চোখ?' by মহসীন মহসীন হাবিব স্বাস্থ্য আলোচনা- 'প্রসূতিসেবায় পিছিয়ে দেশ' by শেখ সাবিহা আলম রাজনৈতিক আলোচনা- 'বন্দিত কান্না, নিন্দিত হরতাল আর রাজকীয় অশ্রুপাতের গল্প' by ফারুক ওয়াসিফ খবর- উত্তর কোরিয়ার নতুন পরমাণু প্ল্যান্ট দেখে 'তাজ্জব' মার্কিন বিজ্ঞানীরা গল্পসল্প- 'মুজিব একবার আসিয়া সোনার বাংলা যাওরে দেখিয়ারে' by মোস্তফা হোসেইন আন্তর্জাতিক- 'ওবামা কি ক্লিনটনের দৃষ্টান্ত অনুসরণ করবেন?' by সৈয়দ মোয়াজ্জেম আলী কৃষি আলোচনা- 'পোষের শেষ মাঘের বারো' by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস মণিপুরি মহা রাসলীলা উৎসবের ইতিকথা by মুজিবুর রহমান প্রকৃতি- সমুদ্রে উষ্ণতা বৃদ্ধি প্রবাল মড়ক মণিপুরি রাসমেলা উৎসব by আকমল হোসেন নিপু যুক্তি তর্ক গল্পালোচনা- 'মডার্ন হাম্মুরাবি এবং কাঠের ঘোড়া' by আলমগীর সাত্তার আলোচনা- 'কারাগার থেকে সংশোধনাগার প্রেক্ষাপট বাংলাদেশ' by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু শিল্প-অর্থনীতি 'ক্ষুদ্রঋণের বিড়ম্বনা' by আহমদ রফিক
ইত্তেফাক এর সৌজন্যে
লেখকঃ আবুল কাসেম ফজলুল হক
সমাজচিন্তক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
এই ইতিহাস'টি পড়া হয়েছে...
আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আকাশচুম্বী' by ড. নিয়াজ আহম্মেদ ইতিহাস- 'প্রত্যন্ত জনপদে ইতিহাস-সঙ্গী হয়ে' by সাযযাদ কাদির আন্তর্জাতিক- 'জাতিসংঘ বনাম যুক্তরাষ্ট্র' by শহিদুল শহিদুল ইসলাম গল্পালোচনা- 'দেখেছি তার কালো হরিণ চোখ?' by মহসীন মহসীন হাবিব স্বাস্থ্য আলোচনা- 'প্রসূতিসেবায় পিছিয়ে দেশ' by শেখ সাবিহা আলম রাজনৈতিক আলোচনা- 'বন্দিত কান্না, নিন্দিত হরতাল আর রাজকীয় অশ্রুপাতের গল্প' by ফারুক ওয়াসিফ খবর- উত্তর কোরিয়ার নতুন পরমাণু প্ল্যান্ট দেখে 'তাজ্জব' মার্কিন বিজ্ঞানীরা গল্পসল্প- 'মুজিব একবার আসিয়া সোনার বাংলা যাওরে দেখিয়ারে' by মোস্তফা হোসেইন আন্তর্জাতিক- 'ওবামা কি ক্লিনটনের দৃষ্টান্ত অনুসরণ করবেন?' by সৈয়দ মোয়াজ্জেম আলী কৃষি আলোচনা- 'পোষের শেষ মাঘের বারো' by ড. জীবন কৃষ্ণ বিশ্বাস মণিপুরি মহা রাসলীলা উৎসবের ইতিকথা by মুজিবুর রহমান প্রকৃতি- সমুদ্রে উষ্ণতা বৃদ্ধি প্রবাল মড়ক মণিপুরি রাসমেলা উৎসব by আকমল হোসেন নিপু যুক্তি তর্ক গল্পালোচনা- 'মডার্ন হাম্মুরাবি এবং কাঠের ঘোড়া' by আলমগীর সাত্তার আলোচনা- 'কারাগার থেকে সংশোধনাগার প্রেক্ষাপট বাংলাদেশ' by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু শিল্প-অর্থনীতি 'ক্ষুদ্রঋণের বিড়ম্বনা' by আহমদ রফিক
ইত্তেফাক এর সৌজন্যে
লেখকঃ আবুল কাসেম ফজলুল হক
সমাজচিন্তক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
এই ইতিহাস'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1405)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 22
(33)
- রাজনৈতিক আলোচনা- 'আশির দশকে রাজনীতির গুণগত পরিবর্ত...
- বাংলাদেশে জীবিকা হারানো মানুষের ‘অগত্যা বাস্তুচ্যু...
- সুশাসন-সহায়ক প্রাতিষ্ঠানিক কাঠামো by এ এম এম শওকত...
- আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আকাশচুম্বী' by ড....
- যানজট কি শুধু বেড়েই চলবে? by বিলকিস বানু
- মরিনহোকে মেসির বার্তা
- প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চাই by ইলিরা দেওয়ান
- জাতীয় নিরাপত্তার জন্য রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি ...
- তদন্ত প্রতিবেদন ফাঁস ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা
- ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১২
- কিডনিতে রেডিও ওয়েভ উচ্চ রক্তচাপ কমাতে পারে
- মিয়ানমারের রাজবন্দীদের মুক্তি দিতে বান ও সু চির আহ...
- সৌদিকে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া
- জার্মানিগামী বিমান থেকে সন্দেহজনক বোমা উদ্ধার
- প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম চুল্লি নির্মাণ করছে উ. ক...
- উইকিলিকসের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইরান, উত্তর কোরিয়া ও মিয়ানমারের নিন্দা করে জাতিসংঘ...
- বিশ্বে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী চীনে
- হংকংয়ে ভূমিকম্প
- দুর্নীতি তদন্তে ‘নিষ্ক্রিয়তা’র ব্যাখ্যা চেয়ে মনমোহ...
- ছায়াপথের বাইরে সৃষ্টি হওয়া গ্রহের সন্ধান!
- তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ হতে হবে: মেদভ...
- আড়ালে থাকা দৃশ্যের ছবি তুলবে নতুন ক্যামেরা!
- মরিনহোর চ্যালেঞ্জ চেলসির চোট
- গেইলের কীর্তি
- অন্য নিউজিল্যান্ডকে দেখছে ভারত
- ইতিহাস- 'প্রত্যন্ত জনপদে ইতিহাস-সঙ্গী হয়ে' by সাযয...
- তাই বলে ১০ উইকেটে হার!
- আন্তর্জাতিক- 'জাতিসংঘ বনাম যুক্তরাষ্ট্র' by শহিদুল...
- গল্পালোচনা- 'দেখেছি তার কালো হরিণ চোখ?' by মহসীন হ...
- স্বাস্থ্য আলোচনা- 'প্রসূতিসেবায় পিছিয়ে দেশ' by শেখ...
- রাজনৈতিক আলোচনা- 'বন্দিত কান্না, নিন্দিত হরতাল আর ...
- খবর- উত্তর কোরিয়ার নতুন পরমাণু প্ল্যান্ট দেখে 'তাজ...
-
▼
Nov 22
(33)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment