Monday, October 7, 2013
২৪ ইস্যুতে জেরবার হাসিনা সরকার
২৪ ইস্যুতে জেরবার হাসিনা সরকার
এ যেন ইস্যুর খেলা। বারবার গোল পোস্টের
বদল। হাসিনা সরকারের সাড়ে চার বছর ইস্যুর পেছনেই ছুটেছে বিরোধী দল। একটার
পর একটা ইস্যু তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
কখনও
কখনও ইস্যুর খেলায় পড়ে সরকারকেও হতে হয়েছে বিপর্যস্ত, বিব্রত। বাধ্য হতে
হয়েছে পিছু হটতে। সর্বশেষ ইস্যু রামপাল বিদ্যুৎকেন্দ্র। পরিবেশবাদীদের
দাবি, রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপন বিপর্যয় ডেকে আনবে সুন্দরবনের জন্য।
কিন্তু সরকার অনড়। তেল-গ্যাস রক্ষা কমিটিকে নিয়ে কিছু হাসি-ঠাট্টাও করা
হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। বিরোধী দলের অবস্থান আবার বিপরীত।
বিএনপি-জাতীয় পার্টি-জামায়াত এ ব্যাপারে একাট্টা। এসব দলের বক্তব্য,
রামপালে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যাবে না। শেষ পর্যন্ত রামপালে বিদ্যুৎ
প্রকল্প স্থাপন হয় কিনা অথবা এরপর কোন ইস্যু আসে তার জন্য আমাদের অপেক্ষায়
থাকতে হবে।

অপেক্ষায় থাকার আগে আমরা নজর দেই আরও ২৩টি ইস্যুর দিকে। যেসব ইস্যুর পিছনে ছুটেছে রাজনীতি, সমাজ ও রাষ্ট্র। কখনও কখনও বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, বিশ্বের বাঘা বাঘা দেশ এবং মানবাধিকার সংস্থাও নজর দিয়েছে এসব ইস্যুতে।১. শেখ হাসিনা সরকারের দায়িত্ব নেয়ার দেড় মাসের মাথায় পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটে বিডিআর বিদ্রোহের মর্মন্তুদ ঘটনা। ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহের দ্বিতীয় দিনে এ বিদ্রোহে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা। এ ঘটনায় বিদ্রোহ দমন পদ্ধতি নিয়ে এখনও বিতর্ক চলছে। কোন ধরনের সামরিক অভিযান ছাড়াই আলোচনার মাধ্যমে বিদ্রোহ শেষ হয়। তবে বিরোধী দলের দাবি, সময়মতো সেনাবাহিনী সেখানে অভিযান পরিচালনা করলে এত সেনা কর্মকর্তা নিহত হতেন না। এ ঘটনায় বিদ্রোহের বিচার সামরিক আদালতে এরই মধ্যে শেষ হয়েছে। অন্যদিকে, হত্যাকাণ্ডসহ ফৌজদারি অপরাধের বিচার চলছে প্রচলিত আদালতে। মর্মান্তিক বিডিআর বিদ্রোহের পর ঐতিহ্যবাহী বিডিআর বাহিনী বিলুপ্ত করে দেয়া হয়। সীমান্ত রক্ষায় তৈরি হয় নতুন বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২. আওয়ামী লীগ সরকারের মেয়াদে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিয়ে। আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসেবে যে ব্যবস্থা একসময় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। একই দল এবার ক্ষমতায় আসার পর সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার উচ্ছেদ করে দেয়। দোহাই দেয়া হয় সুপ্রিম কোর্টের রায়ের। যে রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অবৈধ ঘোষণা করা হলেও দুই মেয়াদে তা বহাল থাকতে পারে বলে মত দেয়া হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনীতি এখন পয়েন্ট অব নো রিটার্নে। বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের শান্তি ও স্থিতিশীলতা বহুলাংশে নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সৃষ্ট সঙ্কটের সমাধানের ওপর।৩. ২০১০ সালের শেষ দিকে বিরোধীনেত্রী বেগম খালেদা জিয়াকে তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। জিয়াউর রহমান উপ-সেনা প্রধান হওয়ার পর থেকে জিয়া পরিবার এ বাড়িতে বাস করতো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর মানবিক কারণ দেখিয়ে বাড়িটি জিয়া পরিবারকে বরাদ্দ দেয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাড়িটি ছেড়ে দিতে খালেদা জিয়াকে নোটিস দেয়া হয়। এ নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তার রিট খারিজ করে দেয়। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল দায়ের করেন। আপিল নিষ্পত্তির অপেক্ষায় থাকাবস্থায় খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি ছাড়তে বাধ্য হয়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া।৪. শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মহাজোট সরকারের পুরোটা সময়ই নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে সরকার। গ্রামীণ ব্যাংককে পুরো সরকারি নিয়ন্ত্রণে নেয়ারও কার্যক্রম গ্রহণ করেছে সরকার।৫. ২০১২ সালের ১৯শে জানুয়ারি সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীর ভেতরে একটি অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করে দেয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কোন অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ে এ ধরনের প্রেস ব্রিফিং-এর ঘটনা অতীতে কখনও ঘটেনি। ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িতদের কয়েকজনকে আটক করা হয়। অভিযুক্তদের কেউ কেউ এখনও পলাতক।৬. ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকাণ্ড সাংবাদিকসহ দেশের মানুষকে স্তম্ভিত করে দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও ওই ঘটনা এখনও রহস্যাবৃতই রয়ে গেছে। সাহারা খাতুনের বদলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর দায়িত্ব নেয়ার পর সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি করেন। কিন্তু এখন পর্যন্ত রহস্য যে তিমিরে ছিল, সে তিমিরেই রয়ে গেছে। বিরোধীনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের দুর্নীতির তথ্য থাকাতেই সাগর-রুনিকে হত্যা করা হয়।৭. বর্তমান সরকারের আমলে বিরোধী জোটের বেশ কয়েকজন নেতা-কর্মী নিখোঁজ হন। অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর তাদের আর খোঁজ মিলেনি। তবে এসব নিখোঁজের মধ্যেও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা সবচেয়ে বেশি সমালোচনার ঝড় তোলে।৮. ২০১২ সালের শুরুর দিকে শ্রমিক নেতা আমিনুল ইসলামকে হত্যার ঘটনায় দেশের চেয়ে দেশের বাইরে তোলপাড় সৃষ্টি হয় বেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরের সময় আমিনুলের ব্যাপারে তার উদ্বেগের কথা জানান।
৯. আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধের বিচার। যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে প্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপ সংলাপ পত্রিকায় প্রকাশিত হলে সমলোচনার ঝড় ওঠে। এ প্রেক্ষিতে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক। পরে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সর্বশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণার আগেই তা প্রকাশ হয়ে যাওয়া নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।১০. আওয়ামী লীগের আরেকটি প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল পদ্মা সেতুর নির্মাণ। কিন্তু বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম বড় এক কেলেঙ্কারির জন্মদাতা এখন পদ্মা সেতু প্রকল্প। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে ২০১২ সালের ৩০শে জুন বিশ্ব ব্যাংক পদ্মা ঋণ চুক্তি বাতিল করে দেয়। একই সঙ্গে অপর দুই দাতা সংস্থা এডিবি ও জাইকা-ও তাদের ঋণ প্রস্তাব প্রত্যাহার করে নেয়। অভিযোগ ওঠে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে। এক পর্যায়ও পদত্যাগও করেন তিনি। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন অবশ্য আবুল হোসেনের বিরুদ্ধে কোন ধরনের প্রমাণ পায়নি। কানাডা পুলিশও এ ঘটনার তদন্ত করছে। সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এরই মধ্যে কানাডায় অভিযুক্ত হয়েছেন।
১১. দীর্ঘ রাজনীতির ক্যারিয়ারে এবারই প্রথম মন্ত্রিত্বের স্বাদ পান সুরঞ্জিত সেনগুপ্ত। রেলমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। কিন্তু কলঙ্কের বোঝা নিয়েই বিদায় নিতে হয় তাকে। তার ব্যক্তিগত সহকারী বিপুল সংখ্যক অর্থসহ ধরা পড়েন পিলখানায় বাংলাদেশ বর্ডার গার্ড কার্যালয়ে। রেলের নিয়োগ দুর্নীতির সঙ্গে উঠে আসে সুরঞ্জিত সেনগুপ্তের নাম।
১২. মহাজোট জমানার অন্যতম আলোচিত ইস্যু ছিল রামুর বৌদ্ধ পল্লীতে হামলা। ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে কক্সবাজারের রামু ও চট্টগ্রামের পটিয়ার বৌদ্ধ পল্লীতে হামলা চালানো হয়। আকস্মিক এ ঘটনায় সারা দুনিয়া ব্যাপী আলোচনা তৈরি হয়।১৩. ২০১২ সালের শেষ দিকে তাজরীন গার্মেন্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ড পুরো গার্মেন্ট শিল্পকেই হুমকির মুখে ফেলে দেয়। ঢাকার আশুলিয়ায় ওই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ১১১ জন শ্রমিক। তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গার্মেন্ট কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক দেখা দেয়।১৪. শেয়ারবাজারে প্রায় ৩৫ লাখ বিনিয়োগকারীর কপাল পুড়েছে বর্তমান সরকারের আমলেই। পুঁজি হারিয়ে এসব মানুষের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। ঢাকা ও চট্টগ্রামে পুঁজি হারিয়ে দু’ জন আত্মহত্যা করেন। শেয়ারবাজার থেকে ৪০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে।১৫. গত ২৪শে এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় আবারও সারা দুনিয়ার দৃষ্টি পড়ে বাংলাদেশের দিকে। অসহায় মানুষের আর্তনাদে ভারি হয়ে ওঠে আকাশ। ওই ঘটনায় ১১১৫ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের বেশির ভাগই গার্মেন্ট শ্রমিক। উদ্ধার অভিযান শেষেও বহু মানুষকে রানা প্লাজার সামনে তাদের হারানো স্বজনদের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়।১৬. ২০১১ সালের ৭ই জানুয়ারি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত চৌধুরীহাট সীমান্ত চৌকির কাছে বিএসএফের গুলিতে প্রাণ হারাণ বাংলাদেশী কিশোরী ফেলানী। মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। সমপ্রতি বিএসএফ কিশোরী ফেলানী হত্যার অভিযোগ থেকে কনস্টেবল অমিয় ঘোষকে অব্যাহতি দেয়। পরে অবশ্য তীব্র প্রতিক্রিয়ার মুখে তার পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় বিএসএফ।১৭. গত ১১ই আগস্ট মানবাধিকার সংগঠন অধিকার সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা। তাকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। কিন্তু এখন পর্যন্ত তাকে মুক্তি দেয়া হয়নি।১৮. ফেব্রুয়ারির প্রথম সপ্তায় যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। এ রায় প্রত্যাখ্যান করে তার মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে টানা অবস্থান করে তরুণ প্রজন্মের একটি অংশ। আন্দোলনের তীব্রতায় এক পর্যায়ে আইনে সংশোধনী আনতে বাধ্য হয় সরকার। সংশোধিত আইনেই কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার। এ আপিলের রায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।১৯. শাহবাগ আন্দোলনের অনেকটা কাউন্টার হিসেবেই একসময় মঞ্চে আবির্ভাব ঘটে হেফাজতে ইসলামের। ১৩ দফা দাবিতে আল্লামা আহমদ শফির নেতৃত্বে আন্দোলনে নামে কওমি মাদরাসা ভিত্তিক সংগঠনটি। হেফাজতের ৫ই মে’র ঢাকায় অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে এখনও বিতর্ক চলে আসছে।২০. ফেব্রুয়ারির শেষ সপ্তায় জামায়াতের বহুল আলোচিত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর তার অনুসারীরা সারা দেশে সহিংস বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতায় এক দিনেই নিহত হন ১০০-এর বেশি মানুষ।২১. ৫টি সিটি করপোরেশন নির্বাচনের ফলও রাজনৈতিক অঙ্গনে বিপুল তোলপাড় সৃষ্টি করে। সব ক’টি সিটি নির্বাচনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে হতাশা নেমে আসে।২২. বর্তমান মহাজোট সরকার বঙ্গবন্ধু হত্যার রায় আংশিক কার্যকর করে। মহাজোটের ক্ষমতা গ্রহণের পরপরই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী ৫ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়।২৩. মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর প্রতিষ্ঠা নিয়েও অনেক জল ঘোলা হয়। শেষ পর্যন্ত অবশ্য আন্দোলনের মুখে সেখানে আর বিমানবন্দর স্থাপন করা সম্ভব হয়নি।
About: mid tip
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1565)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
October
(362)
-
▼
Oct 07
(23)
- পোশাকশিল্পের সমস্যা নিরসনে চাই দীর্ঘমেয়াদী সমাধান ...
- জিপিএ-৫ প্রাপ্তরা দেশের আলোকিত সন্তান
- রথম্যান, শ্যাকম্যান ও সুদোফ পেলেন চিকিৎসাবিদ্যায় ন...
- রথম্যান, শ্যাকম্যান ও সুদোফ পেলেন চিকিৎসাবিদ্যায় ন...
- জামায়াতকে ক্ষমা চাইতে হবে: মওদুদীপুত্র
- রাস্তায় শিশু জন্ম দিলেন অভাগা মা
- ১৪০- এটাও কি তার দেশপ্রেম? by বদিউর রহমান
- পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি বিষয়ে নিরপেক্ষ আলোচনা...
- অক্টোবরের আন্দোলন এবং হাসিনা সরকারের পতন কি হতে যা...
- নির্বাচনকালীন সরকার নিয়ে সংকট
- এসব চিকিৎসকের উপযুক্ত বিচার হওয়া উচিত
- পরিকল্পনাহীন স্থাপত্য শিক্ষা
- সহজ কথা যায় না বলা সহজে by বঙ্গবীর কাদের সিদ্দিকী ...
- ‘আগামী নির্বাচন হবে রিমোট কন্ট্রোলে’ - এবিএম মূসা
- ২৪ ইস্যুতে জেরবার হাসিনা সরকার
- বিশ্বাসঘাতক গানম্যান by চৌধুরী মুমতাজ আহমদ
- দ্বৈত ভূমিকায় এরশাদ
- জয়ের রাজনীতি সম্পর্কে ওয়াজেদ মিয়া যা বলেছিলেন-...
- আলোচনায় সাঈদীর কান্না, গোলাম মাওলা রনির লেখা...
- গোপন তথ্যের সুরক্ষা চাইলে ফিরিয়ে আনুন টাইপরাইটার! ...
- হাজার কোটি টাকার চামড়া নষ্টের আশঙ্কা! by ঊর্মি মাহ...
- কক্সবাজার-বান্দরবান নিয়ে স্বাধীন আরাকান! >> ধারাবা...
- প্রিয়াংকার আবেদনময়ী পিঠ
-
▼
Oct 07
(23)
-
▼
October
(362)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
সন্ত্রাস
আফ্রিকা
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
সংখ্যালঘু
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
লেবানন
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কলকাতা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
Exclusive
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইহুদি
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment