Saturday, November 27, 2010
প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস 'সামাজিক ব্যবসা অনেক ক্ষেত্রেই বেশিকার্যকর'
প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস 'সামাজিক ব্যবসা অনেক ক্ষেত্রেই বেশিকার্যকর'
সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের নতুন অভিযাত্রা শুরু করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
তাঁর এ ভাবনা আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে। অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান কাজ করতে বাংলাদেশে আসছে। এ নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন দেশেও। এ বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ ও ইফতেখার মাহমুদ
তাঁর এ ভাবনা আলোচিত হচ্ছে বিশ্বজুড়ে। অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান কাজ করতে বাংলাদেশে আসছে। এ নিয়ে কাজ হচ্ছে বিভিন্ন দেশেও। এ বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ ও ইফতেখার মাহমুদপ্রথম আলো: সামাজিক ব্যবসার ধারণাটি কীভাবে এল? ক্ষুদ্রঋণের ক্ষেত্রে জোবরার বেলতলী গ্রামের মতো কোনো ঘটনা কি আপনাকে প্রেরণা জুগিয়েছে? কিংবা অন্য কোনো দেশের উদাহরণ?
মুহাম্মদ ইউনূস: আমি ক্রমান্বয়ে অনেক কোম্পানি সৃষ্টি করেছি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যাংকিং, টেলিকম, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি, টেক্সটাইল, তাঁত, বিপণন ইত্যাদি। কোনোটাতেই আমার কোনো ব্যক্তিগত মালিকানা রাখিনি। সব কটিই সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িক উদ্যোগ হিসেবে সৃষ্টি করেছি, ব্যক্তিগত মুনাফার জন্য নয়। এ অভিজ্ঞতাগুলো থেকে মনে প্রশ্ন এল, এ ধরনের কোম্পানির কথা তো অর্থনীতিশাস্ত্রে নেই। এটা নেই কেন? এটা তাত্ত্বিক কাঠামোতে সংযুক্ত করতে আপত্তি কী? দেখলাম, এটাই তাত্ত্বিক কাঠামোতে বিরাট ঘাটতি। সেটা পূরণ করার উদ্দেশ্যে সামাজিক ব্যবসার ধারণাটি নিয়ে এসেছি।
প্রথম আলো: যে প্রতিষ্ঠানগুলো সামাজিক ব্যবস্থায় আসছে, তাদের কাজের ধরন একেবারেই আলাদা। তাদের সঙ্গে সমন্বয়টা কীভাবে হচ্ছে?
মুহাম্মদ ইউনূস: সামাজিক ব্যবসা হিসেবে যেসব কোম্পানি আমরা করেছি, তার প্রতিটিই স্বতন্ত্র কোম্পানি। যার যার কাজ সে সে করে। ভবিষ্যতে যখন এ রকম অসংখ্য সামাজিক ব্যবসার সৃষ্টি হবে, হয়তো তখন সামাজিক ব্যবসার চেম্বার অব কমার্স হবে—নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য। মুনাফার ব্যবসায় যতটুকু সমন্বয়ের দরকার তার চেয়ে এতে বেশি সমন্বয়ের দরকার নেই। যার যার কাজ সে সে করবে। অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটা কাঠামো সৃষ্টি করা যেতে পারে।
প্রথম আলো: এখন পর্যন্ত বেশ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানকে যুক্ত করেছেন। এর বাইরেও অনেক প্রতিষ্ঠান রয়েছে। এ ক্ষেত্রে কোনো সমস্যা মোকাবিলা করছেন কি?
মুহাম্মদ ইউনূস: প্রতিষ্ঠানগুলো নিজেদের আগ্রহে এগিয়ে এসেছে। সাধারণত বিভিন্ন সম্মেলনে তাদের সঙ্গে দেখা হয়, আলাপ হয়। আমার বই নিয়ে তাদের নিজেদের মধ্যে আলাপ হয়। অনেকে সামাজিক ব্যবসাবিষয়ক শীর্ষ সম্মেলনে আসে। ৪ ও ৫ নভেম্বর জার্মানিতে সামাজিক ব্যবসাবিষয়ক শীর্ষ সম্মেলন হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী, অধ্যাপক, ছাত্ররা এতে যোগ দেন। তাঁরা আরও জানতে চান। বাংলাদেশে যৌথ উদ্যোগে সামাজিক ব্যবসা করার মূল উদ্দেশ্য, আমার তত্ত্বাবধানে তাঁরা ব্যবসা করতে চান—যাতে ভুল করে না ফেলেন। একবার তাঁরা অভ্যস্ত হয়ে গেলে নিজেরাই করবেন। অন্যান্য দেশেও করবেন। এখন যেমন উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্ব ইউরোপের দেশগুলো হাইতি, কলম্বিয়া, আলবেনিয়াতে সামাজিক ব্যবসা শুরু হতে যাচ্ছে। পূর্ব ইউরোপের দেশগুলো, বিশেষ করে হাঙ্গেরিতে রোমা জিপসিদের নিয়ে বিরাট সামাজিক সমস্যা। জাপানে আত্মহত্যার সমস্যা। গ্লাসগোতে চতুর্থ প্রজন্মের বেকার মানুষকে নিয়ে সৃষ্ট জটিল সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা সৃষ্টির চেষ্টা হচ্ছে। বিনিয়োগের জন্য তহবিল লাগবে। সে জন্য সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টি হচ্ছে। এই তহবিলের মাধ্যমে ভবিষ্যতে অনেক উদ্যোগ সৃষ্টি হবে। বাংলাদেশেও তহবিল সৃষ্টি হতে যাচ্ছে।
প্রথম আলো: সামাজিক ব্যবসায় রাষ্ট্রের ভূমিকা কীভাবে দেখেন?
মুহাম্মদ ইউনূস: রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রাথমিক আয়োজন এর জন্য জরুরি শর্ত নয়। বর্তমানে কোম্পানি আইনই যথেষ্ট। সামাজিক ব্যবসা নিয়ে উদ্যোগ গ্রহণ-সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মালিকের বিষয়। মালিক কোনো মুনাফা নেবে না—এ বিষয়ে মনস্থির করে ব্যবসা করলে সেখানে সরকারের করার কিছু নেই। তাছাড়া আমি বলছি যে সামাজিক ব্যবসা সরকারের কাছ থেকে কোনো রকম কর সুবিধা চাইবে না। তাতে অনেক ঝামেলা কমে যায়।
প্রথম আলো: করপোরেট প্রতিষ্ঠানের অন্যতম প্রধান শর্ত নিত্যনতুন কৌশল অবলম্বন, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন ও গতিশীলতা। ব্যক্তির মুনাফা বা উচ্চ বেতন কর্মক্ষমতার উৎস হিসেবে কাজ করে বলে ধরে নেওয়া হয়। সামাজিক ব্যবসার ক্ষেত্রে ব্যক্তির উদ্দীপনাকে কীভাবে কাজে লাগাবেন?
মুহাম্মদ ইউনূস: সামাজিক ব্যবসার সঙ্গে সনাতন ব্যবসার অনেক ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। শুধু লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। মুনাফামুখী এবং মুনাফাবিহীন হওয়ার মধ্যে পার্থক্য। সামাজিক ব্যবসায় কোম্পানি মুনাফা করবে। কিন্তু মালিক মুনাফা নেবে না। শুধু মূলধন ফেরত নিতে পারবে। তাতেই অনেক কিছু পাল্টে যায়। কর্মকর্তাদের বেতন, অন্যান্য সুযোগ-সুবিধা বাজারে যে রকম প্রচলিত আছে, সেভাবেই হবে। বোনাস পাওয়া, পদোন্নতি পাওয়া এগুলো অন্যান্য ব্যবসার মতোই হবে। কিন্তু তাদের দক্ষতা ও সাফল্যের মাপকাঠি ভিন্ন হবে। জিজ্ঞেস করতে পারেন মালিকের উদ্দীপনাটা কোত্থেকে আসবে। সেটা আসবে মানুষের জীবনে শুভ পরিবর্তন আনতে পারার আনন্দ থেকে। সামাজিক সমস্যার সমাধানে কৃতিত্ব অর্জন করার আনন্দের মাধ্যমে।
প্রথম আলো: দরিদ্র মানুষের খরচের বড় অংশ চলে যায় খাবার কিনতে। সমীক্ষায় দেখা গেছে, পণ্যের দাম বাড়লে বেড়ে যায় দারিদ্র্য। সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষের খাদ্যের চাহিদা কীভাবে মেটানো যাবে বলে মনে করেন?
মুহাম্মদ ইউনূস: খাদ্যের অভাব এবং খাদ্যের উচ্চমূল্য অবশ্যই সামাজিক সমস্যা। যেহেতু এগুলো সমস্যা, কাজেই এগুলো সমাধানে সামাজিক ব্যবসার কাঠামোকে কাজে লাগানো যাবে। খাদ্যের অভাব থাকলে সামাজিক ব্যবসার মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানো যায়। উচ্চমূল্য কমাতে হলে ন্যায্যমূল্যে খাদ্য বাজারজাত করার জন্য সামাজিক ব্যবসা করা যায়। মোট কথা, সমস্যা থাকলেই তার জন্য সামাজিক ব্যবসা পদ্ধতি কাজে লাগানো যায়। বিনা মূল্যে বিতরণ, ভর্তুকি দিয়ে বিতরণ ইত্যাদির পাশাপাশি সামাজিক ব্যবসা বিবেচনা করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যাবে, সামাজিক ব্যবসা অনেক বেশি কার্যকর।
প্রথম আলো: এ পর্যন্ত বিশ্বের বেশ কিছু খ্যাতনামা ব্র্যান্ড সামাজিক ব্যবসায় যুক্ত হয়েছে। আগামী দিনে আসছে আরও কিছু। কীভাবে এদের যুক্ত করলেন? কোন প্রক্রিয়ায়?
মুহাম্মদ ইউনূস: মূলত এগুলো হয় সামাজিক ব্যবসার পরিচিতি বাড়ার মাধ্যমে। অনেক বিশ্ববিদ্যালয়ে, বিজনেস স্কুলে এটা পড়ানো হচ্ছে। কাজেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো জানতে পারছে। এ নিয়ে সম্মেলন হচ্ছে, সেমিনার হচ্ছে। একজনের দেখাদেখি আরেকজন এগিয়ে আসছে। ডানোন করলে Nestle আসে। Adidas করলে Nike আসে ইত্যাদি। যত দিন এর মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যাবে, তত দিন এটা সম্প্রসারিত হবে।
প্রথম আলো: সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করপোরেট প্রতিষ্ঠানগুলো নানা রকম সেবাধর্মী কর্মকাণ্ডে অর্থ বিনিয়োগ করে। সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রেই তারা কাজটি করে। এ ক্ষেত্রে ব্যবসার মতো বৃহত্তর পরিসরে তাদের সার্থকভাবে যুক্ত করা কতখানি সফল হবে?
মুহাম্মদ ইউনূস: সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) শুরু হয়েছিল সেবাধর্মী কাজ করার জন্য। পরে অতিমাত্রায় বুদ্ধিমান কর্মকর্তাদের হাতে পড়ে সেই লক্ষ্য থেকে সরে গিয়ে এটা কোম্পানির ইমেজ সৃষ্টির কাজে নিয়োজিত হয়ে পড়েছে। সিএসআরের বর্তমান পরিণতিতে অনেকেই দুঃখিত। সিএসআরকে সামাজিক ব্যবসার দিকে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ সৃষ্টি হতে পারে। এ ছাড়া শেয়ারহোল্ডারদের কাছ থেকে সামাজিক ব্যবসার জন্য পৃথক বিনিয়োগ চাওয়া যেতে পারে। যেমন ডানোন করেছে।
সামাজিক ব্যবসা বহুজাতিক কোম্পানি কিংবা বড় ব্যবসার ওপর নির্ভরশীল বিষয় নয়। এটার প্রধান শক্তি হবে ব্যক্তিগত উদ্যোগ। একক উদ্যোগ। এটার মূলমন্ত্র হলো সৃজনশীলতা। এটার প্রধান বাহক প্রযুক্তি। বহুজাতিক কোম্পানির চেয়েও বড় উদ্যোক্তা হবে ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজে ব্যক্তি হিসেবে। বহুজাতিক কোম্পানিগুলো বিরাট শক্তিধর ব্যবসায়িক যন্ত্র হলেও এটা পরিচালনা করেন যাঁরা, তাঁরা অন্য দশজন মানুষের মতোই। তাঁদের অনেকে ক্রমে ক্রমে ব্যক্তি হিসেবে সামাজিক ব্যবসায় নেতৃত্ব দেবেন। তাঁরা সামাজিক ব্যবসা সৃষ্টি করবেন, তহবিল সৃষ্টি করবেন।
ব্যক্তি মানুষের মনে যদি স্বার্থহীনতা থাকে, তাহলে সামাজিক ব্যবসা সফল হবে, সম্প্রসারিত হবে। যদি না থাকে, তাহলে সামাজিক ব্যবসা মুখ থুবড়ে পড়বে। সামাজিক ব্যবসা যদি সমাজের সমস্যা সমাধানের প্রমাণ দিতে পারে, তাহলে এটার অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। আর যদি সে প্রমাণ না মেলে, তাহলে সামাজিক ব্যবসার কথা শুনতে যত মধুরই মনে হোক, এটা মানুষ শিগগিরই ভুলে যাবে।
প্রথম আলো: সামাজিক ব্যবসার মাধ্যমে প্রকল্পের সঙ্গে যুক্ত লোকজনের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক চাহিদাগুলো পূরণের কথা বলছেন। এর আওতায় দেশের কত সংখ্যক মানুষকে আনা সম্ভব?
মুহাম্মদ ইউনূস: সামাজিক ব্যবসার মাধ্যমে নানা সমস্যার কার্যকর সমাধান পাওয়া সম্ভব। এটা ব্যবসা রচনা করার নিপুণতা ও সৃজনশীলতার ওপর নির্ভর করবে। আমি মালিক, মুনাফা করতে চাই না, এ রকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে এ রকম ব্যবসার মাধ্যমে অনেক কিছু সম্ভব। দেশের সব মানুষের সমস্যার সমাধান হওয়ার কথাটা আসবে দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সামাজিক ব্যবসার মাধ্যমে ১০ জন, ৫০ জন, ১০০ জন মানুষের সমস্যার সমাধান পাওয়া যায় কি না, সেটা নিশ্চিত হওয়া। এটা নিশ্চিত হওয়া গেলে বোঝা গেল, রোগের ওষুধ আবিষ্কার হয়েছে। এখন একই ওষুধ যতজন সেবন করবে, ততজন নিরাময় হবে। তার জন্য সম্প্রসারণের প্রশ্ন আসবে। বিনিয়োগের প্রশ্ন আসবে। এটা অপেক্ষাকৃত অনেক সহজ বিষয়। ওষুধ আবিষ্কারটাই হলো মূল কাজ। সেখানে সৃজনশীলতা কাজে আসে। প্রযুক্তি কাজে আসে। তারুণ্য কাজে আসে।
প্রথম আলো: বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো উৎসাহ পাচ্ছেন কি?
মুহাম্মদ ইউনূস: সামাজিক ব্যবসা তো মাত্র শুরু হলো। ক্রমান্বয়ে তাদের সঙ্গে যোগাযোগ হবে। নিশ্চয়ই তাদের আগ্রহ বাড়বে।
প্রথম আলো: বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার প্রভাব কতখানি? কারা এর সঙ্গে আছেন?
মুহাম্মদ ইউনূস: সামাজিক ব্যবসা এখন মাত্র যাত্রা শুরু করেছে। এখনো এটা বেশি লোকের কাছে পরিচিত হয়নি। বেশি লোক এ রকম উদ্যোগের সঙ্গে জড়িত হয়নি। যেগুলো শুরু হয়েছে, সেগুলো অনেকটা তাদের নিজ নিজ ‘স্বপ্ন’ বাস্তবায়নের চেষ্টা করছে। স্বপ্ন হিসেবে এগুলো অতি চমৎকার ও আকর্ষণীয় দেখাচ্ছে। কিন্তু যত দিন এগুলো বাস্তবে রূপান্তরিত না হবে, তত দিন এর প্রভাব বিস্তারিত হবে না। তবে মানুষের আগ্রহ দেখে উৎসাহ জাগে।
কারা জড়িত আছে? যাদের হাতে প্রযুক্তি আছে, ব্যবসার অভিজ্ঞতা আছে, সামাজিক সচেতনতা আছে, তারা এগিয়ে আসছে। আমরা নিজেরা কিছু কোম্পানি করেছি। কিছু যৌথ উদ্যোগে করেছি বড় বড় কোম্পানির সঙ্গে। ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে। কয়েকটি দেশে এরকম উদ্যোগ শুরু হয়েছে, যার সঙ্গে আমিও যুক্ত আছি। কলম্বিয়া, আলবেনিয়া, স্কটল্যান্ড, ইতালি, হাইতি, রাশিয়া, পূর্ব ইউরোপ, জাপান, চীন ইত্যাদি।
প্রথম আলো: নোবেল পুরস্কারের পর মর্যাদাসম্পন্ন বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। কীভাবে মূল্যায়ন করেন এসব স্বীকৃতিকে?
মুহাম্মদ ইউনূস: যেকোনো পুরস্কারই একটা বিশেষ স্বীকৃতি। এটা আমাদের উজ্জীবিত করে। অনুপ্রেরণা দেয়। বড় পুরস্কারগুলো দেশের জন্য একটা সম্মান এনে দেয়। দেশকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করে তোলে। দেশের মানুষও অনুপ্রাণিত হয়। দেশের তরুণ সমাজ নিজেদের শক্তি সম্বন্ধে আত্মবিশ্বাসী হয়। অনেক সময় আমরা নিজেদের চারদিকে নানা সমস্যা দেখে বিপর্যস্ত বোধ করি।
আমাদের দেশেরই একটা কাজের জন্য বড় মাপের একটা স্বীকৃতি পেলে আবার মনোবল মজবুত হয়ে ওঠে। হাজারো সমস্যার মধ্যেও আমরা পৃথিবীর সবার জন্য সমস্যা সমাধানের পদ্ধতি আবিষ্কার করে দিতে পারছি, এটা জেনে নিজেদের ওপর বিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাদের ছেলেমেয়েরা পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে, বিশেষ করে উন্নত দেশে গিয়ে তাদের সমস্যা সমাধান করে দিয়ে আসতে পারছে, এটা জেনে নিজেদের যোগ্যতা সম্বন্ধে আস্থাবান হয়ে উঠি।
প্রত্যেকটা স্বীকৃতি আরও নতুন স্বীকৃতি অর্জনের জন্য সাহস জোগায়। সমস্যা সমাধানের জন্য নিজেদেরকে আত্মবিশ্বাসী করে তোলে।
==================================
আলোচনা- 'তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়' by by মোহাম্মদ জমির রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্রের স্বার্থে পারস্পারিক সম্মানবোধ' by ড. আবু এন. এম. ওয়াহিদ শিল্প-অর্থনীতি 'চরম দরিদ্রদের তালিকা প্রণয়ন করা হবে' by জাহাঙ্গীর শাহ বিশেষ রচনা- মেডির মিরাকল by মাসুদ রহমান ভ্রমণ- 'ঘুরি দেশে দেশে' by মাহফুজ রহমান প্রকৃতি- 'বিশ্বব্যাংক দিচ্ছে হাঁক, দ্বিগুণ হবে বনের বাঘ' by খসরু চৌধুরী যুক্তি তর্ক গল্পালোচনা- 'সংসদীয় গণতন্ত্র, না ভানুমতির খেল' by সোহরাব হাসান গল্পালোচনা- 'এই দীনতা ক্ষমা করো প্রভু...' by মুস্তাফা জামান আব্বাসী ফিচার গল্প- ‘ইতালির রাস্তায় পুলিশ খুঁজতাম' by বাবুল আক্তার খবর- মৃত ভেবে মাছুমার নিথর দেহ ওরা ফেলে দেয় মহাসড়কে অদ্ভুত ফিচার- 'বাংলার বিস্ময়ঃ আশ্চর্য কুলাগিনা' by মেহরিন জাহান স্মরণ- 'ডা. মিলনকে যেন না ভুলি' by পলাশ আহসান রাজনৈতিক আলোচনা- 'যার যা কাজ' by আতাউস সামাদ নিবন্ধ- 'অবলা বলে কেন না-বলা থাকবে' by মোস্তফা হোসেইন ইতিহাস- সিপাহি বিদ্রোহঃ সে আগুন ছড়িয়ে গেল সবখানে আন্তর্জাতিক- 'কোরিয়া সীমান্তে তুলকালাম' by দাউদ ইসলাম আন্তর্জাতিক- 'চেচনিয়ার ‘যুদ্ধবাজ ইমাম’ by মিজান মল্লিক আন্তর্জাতিক- আমি স্বাধীনতা চাই না: রমজান কাদিরভ সাহিত্যালোচনা- 'মৃত্যুশতবার্ষিকীর তলস্তয়' by আন্দালিব রাশদী গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ইকবাল গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন
দৈনিক প্রথম আলোর সৌজন্যে
সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ ও ইফতেখার মাহমুদ
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
আলোচনা- 'তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়' by by মোহাম্মদ জমির রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্রের স্বার্থে পারস্পারিক সম্মানবোধ' by ড. আবু এন. এম. ওয়াহিদ শিল্প-অর্থনীতি 'চরম দরিদ্রদের তালিকা প্রণয়ন করা হবে' by জাহাঙ্গীর শাহ বিশেষ রচনা- মেডির মিরাকল by মাসুদ রহমান ভ্রমণ- 'ঘুরি দেশে দেশে' by মাহফুজ রহমান প্রকৃতি- 'বিশ্বব্যাংক দিচ্ছে হাঁক, দ্বিগুণ হবে বনের বাঘ' by খসরু চৌধুরী যুক্তি তর্ক গল্পালোচনা- 'সংসদীয় গণতন্ত্র, না ভানুমতির খেল' by সোহরাব হাসান গল্পালোচনা- 'এই দীনতা ক্ষমা করো প্রভু...' by মুস্তাফা জামান আব্বাসী ফিচার গল্প- ‘ইতালির রাস্তায় পুলিশ খুঁজতাম' by বাবুল আক্তার খবর- মৃত ভেবে মাছুমার নিথর দেহ ওরা ফেলে দেয় মহাসড়কে অদ্ভুত ফিচার- 'বাংলার বিস্ময়ঃ আশ্চর্য কুলাগিনা' by মেহরিন জাহান স্মরণ- 'ডা. মিলনকে যেন না ভুলি' by পলাশ আহসান রাজনৈতিক আলোচনা- 'যার যা কাজ' by আতাউস সামাদ নিবন্ধ- 'অবলা বলে কেন না-বলা থাকবে' by মোস্তফা হোসেইন ইতিহাস- সিপাহি বিদ্রোহঃ সে আগুন ছড়িয়ে গেল সবখানে আন্তর্জাতিক- 'কোরিয়া সীমান্তে তুলকালাম' by দাউদ ইসলাম আন্তর্জাতিক- 'চেচনিয়ার ‘যুদ্ধবাজ ইমাম’ by মিজান মল্লিক আন্তর্জাতিক- আমি স্বাধীনতা চাই না: রমজান কাদিরভ সাহিত্যালোচনা- 'মৃত্যুশতবার্ষিকীর তলস্তয়' by আন্দালিব রাশদী গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ইকবাল গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন
দৈনিক প্রথম আলোর সৌজন্যে
সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ ও ইফতেখার মাহমুদ
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 27
(30)
- প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস 'সাম...
- আলোচনা- 'তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়' by মোহা...
- রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্রের স্বার্থে পারস্পারিক স...
- শিল্প-অর্থনীতি 'চরম দরিদ্রদের তালিকা প্রণয়ন করা হব...
- বিশেষ রচনা- মেডির মিরাকল by মাসুদ রহমান
- ভ্রমণ- 'ঘুরি দেশে দেশে' by মাহফুজ রহমান
- প্রকৃতি- 'বিশ্বব্যাংক দিচ্ছে হাঁক, দ্বিগুণ হবে বনে...
- জার্মানির কাছে দুটি জাহাজ রপ্তানি করল ওয়েস্টার্ন ম...
- এইডস প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা by মুহাম্মদ আ...
- নিউজিল্যান্ডে শোক দিবস পালন
- পাকিস্তানভিত্তিক জঙ্গি তিন নেতা ও দুটি সংগঠন নিষিদ...
- সরকার গঠনের জন্য মালিকিকে আমন্ত্রণ জানালেন তালাবানি
- আমার পাকিস্তানে ফেরা কেউ ঠেকাতে পারবে না: মোশাররফ
- জান্তার বিরুদ্ধে করা মামলা খারিজ, আপিল করবেন সু চি
- উ. কোরিয়ার ফের হামলার হুমকি সীমান্তে শক্তি বাড়াবে ...
- বার্সার সঙ্গে ইন্টার-টটেনহাম
- অনূর্ধ্ব-১৭ ফুটবলে জিতল বাংলাদেশ
- আজ আসছে জিম্বাবুয়ে
- আফগানদের পাকিস্তান-বধ
- সোনার মূল্য বুঝছেন আশরাফুল
- এটিপি ট্যুরের সেমিফাইনালে ফেদেরার
- যুক্তি তর্ক গল্পালোচনা- 'সংসদীয় গণতন্ত্র, না ভানুম...
- গল্পালোচনা- 'এই দীনতা ক্ষমা করো প্রভু...' by মুস্ত...
- ফিচার গল্প- ‘ইতালির রাস্তায় পুলিশ খুঁজতাম' by বাবু...
- খবর- মৃত ভেবে মাছুমার নিথর দেহ ওরা ফেলে দেয় মহাসড়কে
- অদ্ভুত ফিচার- 'বাংলার বিস্ময়ঃ আশ্চর্য কুলাগিনা' by...
- স্মরণ- 'ডা. মিলনকে যেন না ভুলি' by পলাশ আহসান
- রাজনৈতিক আলোচনা- 'যার যা কাজ' by আতাউস সামাদ
- নিবন্ধ- 'অবলা বলে কেন না-বলা থাকবে' by মোস্তফা হোসেইন
- ইতিহাস- সিপাহি বিদ্রোহঃ সে আগুন ছড়িয়ে গেল সবখানে
-
▼
Nov 27
(30)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment