Saturday, September 28, 2024
বিএনপি’র ৩ সংগঠনের যৌথ কর্মিসভা: কী বার্তা দেয়া হবে তৃণমূলে
বিএনপি’র ৩ সংগঠনের যৌথ কর্মিসভা: কী বার্তা দেয়া হবে তৃণমূলে
সূত্রমতে, এই সফরে প্রত্যেক জেলায় দু’দিন কর্মসূচি পালন করা হবে। এরমধ্যে প্রথমদিন কর্র্মিসভা এবং দ্বিতীয়দিন ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করা হবে। প্রত্যেক জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কর্মিসভা করা হবে। এর বাইরে ছাত্রদল আলাদাভাবে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে এবং তাদের মতামত জানবেন। শিক্ষার্থীদের সমস্যা সফরে থাকা নেতারা তাৎক্ষণিকভাবে সমাধান করতে না পারলে তারা শীর্ষ নেতাদের পরামর্শ দেবেন। শীর্ষ নেতাদের পরামর্শ অনুযায়ী শিক্ষার্থীদের সমস্যার সমাধান করবেন। এছাড়া তৃণমূলের নেতাদের কাউন্সিলিং করানো হবে। ধৈর্য ধরতে বলা হবে। কারণ বিএনপি’র সামনে এখনো অনেক সময় আছে।
এছাড়া ‘সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে’, ‘রক্তের বিনিময়ে এই বিপ্লব বৃথা যেতে দেব না, তারেক রহমান বীরের বেসে আসবে ফিরে বাংলাদেশে- এসব স্লোগানও স্থান পাবে কর্মসূচিতে। এসব তথ্য নিশ্চিত করে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে যে সব কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তারই অংশ হিসেবে এই তিন গুরুত্বপূর্ণ সংগঠনের সমন্বিত কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে- এটা দীর্ঘমেয়াদি সমাজে একটা প্রভাব থাকবে। বিএনপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের যৌথ নেতৃত্বে একটি টিম যাবে বরিশাল, খুলনা ও ফরিদপুর বিভাগে। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে আরেকটি টিম যাবে সিলেট, কুমিল্লা ও রাজশাহী বিভাগে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদের নেতৃত্বে অপর আরেকটি টিম যাবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না মানবজমিনকে বলেন, এই সফরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলের পৌঁছে দেয়া হবে। বলা হবে, সংগঠনবিরোধী কার্যকলাপ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।
এছাড়া সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করার বার্তা দেয়া হবে। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মানবজমিনকে বলেন, ৫ই আগস্টের পর দেশি-বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে- এ বিষয়ে নেতাকর্মী ও জনগণকে সতর্ক থাকার বার্তা দেয়া হবে। যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেন। পাশাপাশি আরও বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতেই মূলত এই সফর।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মানবজমিনকে বলেন, এই সফরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ বার্তা তৃণমূলে পৌঁছে দেয়া হবে। পাশাপাশি ছাত্র শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করবেন। তারা কী চান, সে বিষয়ে তাদের মতামত নেয়া হবে। এছাড়া প্রত্যেক জেলায় সাংগঠনিক কাঠামো যাচাই-বাছাই করা হবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 28
(14)
- ভারতে কথিত বাংলাদেশি গ্রেপ্তার, অভিযোগ তিনি পর্নো...
- বন্দুকের গুলি উপেক্ষা করে তরুণরা বুক পেতে দাঁড়িয়েছ...
- ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপট ও প্রতিহিংসার সুদ বিতর্ক b...
- ছাত্র রাজনীতি কেন বন্ধ হচ্ছে? by মাহবুব নাহিদ
- এখনই লেবাননের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী নয়...
- মিয়ানমারে জান্তার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল...
- কেমন হবে নির্বাচনের দৃশ্যপট?
- সাউথইস্ট ব্যাংকে ফিরলেন কাশেম, আজিম ও রেহানা
- বিএনপি’র ৩ সংগঠনের যৌথ কর্মিসভা: কী বার্তা দেয়া হব...
- গণহত্যাকারীদের রাজনীতি করার কোন অধিকার নেই: ডা. শফ...
- গুলিতে স্বামীর মৃত্যু, আড়াই বছরের সন্তানকে নিয়ে অস...
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম তাইওয়ান প্রণালীত...
- সাকিবের অবসরে কী বলছে বিশ্ব সংবাদমাধ্যম
- কাঁচের বোতলে ২০০ বছরের পুরোনো বার্তা!
-
▼
Sep 28
(14)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment