Saturday, September 28, 2024
গুলিতে স্বামীর মৃত্যু, আড়াই বছরের সন্তানকে নিয়ে অসহায় স্ত্রী by ফাহিমা আক্তার সুমি
গুলিতে স্বামীর মৃত্যু, আড়াই বছরের সন্তানকে নিয়ে অসহায় স্ত্রী by ফাহিমা আক্তার সুমি
সুজনের বড় ভাই রফিকুল মানবজমিনকে বলেন, আমরা দুই ভাই পরিবার নিয়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে ভাড়া বাসায় থাকতাম। ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি। আমি ভ্যানে করে আখের রস বিক্রি করি। ২০শে জুলাই রাতে একজন অপরিচিত ব্যক্তি ফোনে আমাকে ঘটনাটি জানায়। ওইদিন রাস্তায় ব্যাপক গোলাগুলির মধ্যে হাসপাতালে পৌঁছাতে আমার প্রায় দুইঘণ্টা লেগেছে। চারিদিকে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই আর বেঁচে নেই। পরিস্থিতি খারাপ থাকায় সুজনের মরদেহ গ্রামের বাড়ি ভোলাতে নিয়ে যাওয়ার জন্য এম্বুলেন্স ভাড়া করা কঠিন ছিল। কোথাও কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ যেতে রাজি হলেও অতিরিক্ত ভাড়া চাইলো। পরে অতিরিক্ত টাকা দিয়ে একটি এম্বুলেন্স মেলে।
তিনি বলেন, এই ঘটনার পর সুজনের স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি চলে গেছে। সুজন ছিল আমাদের ৮ ভাই-বোনের মধ্যে ষষ্ঠ। তানিয়াদের পরিবারও অভাবগ্রস্ত। আমার ভাইয়ের স্ত্রী-সন্তানকে আমরাই দেখাশোনা করবো। গত ২২শে আগস্ট মোহাম্মদপুর থানায় এ ঘটনায় হত্যা মামলা করেছি। সুজনের মৃত্যুর পর তার ছোট্ট শিশুটি তেমন কিছু বুঝতে না পারলেও বাবাকে খুঁজতে থাকে। শুভ বড় হয়ে তার বাবার কথা জানতে চাইবে। এই অবুঝ শিশুটিকে আমরা কি জবাব দিবো? ভোলাতে বসবাস করেন নিহত সুজনের আরেক ভাই সুমন। তিনি সেখানে ট্রাকে মালামাল বহন করেন। সুমন বলেন, আমার ভাই সুজনের মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তান গ্রামে চলে আসে। আমরা সবাই একসঙ্গে বসবাস করি। আমার বাবা-মায়ের সঙ্গে থাকে। সুজনের অবুঝ ছেলেটি বুঝতে না পারলেও ওর বাবাকে খোঁজে। সারাদিন বাবা বাবা করে। কেউ বাবার কথা জানতে চাইলে বলে, ‘বাবা গাড়িতে আছে।’ কাজ শেষে আমি ঘরে আসলে আমাকে বাবা বলে ডাক দেয়। বাবাকে ভুলিয়ে রাখতে মাঝে মাঝে বাজারে নিয়ে যাই। তিনি বলেন, সুজন না থাকলেও আমরা চেষ্টা করছি তার স্ত্রী সন্তানকে ভালো রাখার। সুজনের স্ত্রীর বয়স খুব একটা বেশি না। তার বাবা মকবুল অসুস্থ। মায়েরও বয়স হয়েছে। অবুঝ সন্তানটির মুখের দিকে তাকালে আমার ভাইয়ের চেহারা মনে পড়ে। ছোট ছেলেটির তার বাবার জন্য মন খারাপ হয় বুঝতে পারি। এই অবুঝ শিশুটিকে শান্ত্বনা দেয়ার ভাষা আমাদের নেই।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 28
(14)
- ভারতে কথিত বাংলাদেশি গ্রেপ্তার, অভিযোগ তিনি পর্নো...
- বন্দুকের গুলি উপেক্ষা করে তরুণরা বুক পেতে দাঁড়িয়েছ...
- ক্ষুদ্র ঋণের প্রেক্ষাপট ও প্রতিহিংসার সুদ বিতর্ক b...
- ছাত্র রাজনীতি কেন বন্ধ হচ্ছে? by মাহবুব নাহিদ
- এখনই লেবাননের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবে আগ্রহী নয়...
- মিয়ানমারে জান্তার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল...
- কেমন হবে নির্বাচনের দৃশ্যপট?
- সাউথইস্ট ব্যাংকে ফিরলেন কাশেম, আজিম ও রেহানা
- বিএনপি’র ৩ সংগঠনের যৌথ কর্মিসভা: কী বার্তা দেয়া হব...
- গণহত্যাকারীদের রাজনীতি করার কোন অধিকার নেই: ডা. শফ...
- গুলিতে স্বামীর মৃত্যু, আড়াই বছরের সন্তানকে নিয়ে অস...
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম তাইওয়ান প্রণালীত...
- সাকিবের অবসরে কী বলছে বিশ্ব সংবাদমাধ্যম
- কাঁচের বোতলে ২০০ বছরের পুরোনো বার্তা!
-
▼
Sep 28
(14)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment