Friday, February 21, 2025
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শ্রদ্ধা জানাতে আসেননি পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা by আরিফ মাহফুজ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শ্রদ্ধা জানাতে আসেননি পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা by আরিফ মাহফুজ
২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নির্বাহী মেয়র ও বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ক্রমান্বয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকদের সংগঠন। সাধারণ মানুষও একক ভাবে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন, তবে যুক্তরাজ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী কেউ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেননি। শুধু মাত্র সিলেটের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী শহীদ মিনারে এসেছিলেন তবে আওয়ামীলীগের ব্যানারে নয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগ যখন পুষ্পস্তবক অর্পণ করে তখন আনোয়ারুজ্জামানকে দেখা যায়নি। একই সময় একটি সামাজিক সংগঠনের ভিড়ে তাকে এক ঝলক দেখা যায়, পরবর্তীতে শহীদ মিনারের সামনে কয়েকজন সঙ্গীসহ তাকে দেখা যায়, তার হাতে ছিল তার নাম সম্বলিত একটি পুষ্পস্তবক। আনোয়ারুজ্জামান চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে, বিএনপি কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। এসময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে গেলে, নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেন। দ্রুত তাকে শহীদ মিনার ছাড়তে দেখা যায়। এসময় আওয়ামী লীগ কর্মীরাও উত্তেজনার সৃষ্টি করে। পরে নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় তারা এলাকা ত্যাগ করেন।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে বিএনপি ও আওয়ামী লীগের অন্তত পাঁচ শতাধিক কর্মী জড়ো হন। বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
৫ আগস্টের পরে দেশত্যাগ করে যুক্তরাজ্যে আশ্রয় নেয়া নেতারা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, সদ্য বিলুপ্ত সংসদ ও মন্ত্রিসভার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক বৈদেশিক কল্যাণ ও শ্রম প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সুনামগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ রণজিৎ সরকার, সিলেটের আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র দাস, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ আরো অনেকে। তারা কেউই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেননি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 21
(19)
- দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ: শেখ হাসিনাকে কি ফেরত পাঠ...
- কে জিতবে : ট্রাম্প নাকি বার্তা সংস্থার সম্পাদকীয় ন...
- আমরা এখনো বৈষম্যমুক্ত হতে পারলাম না : মাসুদ সাঈদী
- ভারতে উৎপাদিত মাদকে মৃত্যুর ঝুঁকিতে পশ্চিম আফ্রিকা...
- ১০০ বছরেরও বেশি সময় পর মিশরে আবিষ্কৃত হলো ফারাওয়...
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শ্রদ্ধা জানাতে আস...
- ফ্যাসিবাদের জ্বালা থেকে মুক্ত হতে পারিনি: শফিকুর র...
- ভেঙে যাচ্ছে হংকংয়ের প্রধান বিরোধী দল
- ‘এই বিপ্লবও কারও বাপের না’
- ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় বৃটেন ও ইউরোপীয়ান নেতাদ...
- সাক্ষাৎকারে ভি এস নাইপল
- গল্প- অতিকায় ডানাওয়ালা এক বুড়ো by গ্যাব্রিয়েল গার্...
- গল্প- বুড়ি by হুমায়ূন আহমেদ
- মাটির তৈরি সব বহুতল ভবন টিকে আছে হাজার বছর
- ডিপ্লোম্যাটের রিপোর্ট: শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে...
- যৌথ বাহিনীর অভিযান: কী ঘটেছিল মোহাম্মদপুরে by সুদী...
- রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরেই সর্বস্বান্ত হয়ে মৃত...
- নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে ২৬শে ফেব্রুয়ারি: সির...
- শতাধিক সন্তানের বাবা, নাম লিখে রাখেন খাতায়
-
▼
Feb 21
(19)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment