Sunday, October 13, 2019
মানসিক নির্যাতন: "আমার বাগদত্তা ছিলো সব দিক থেকে নিখুঁত, কিন্তু আমাকে সে নিয়ন্ত্রণ করতে চাইতো।"
মানসিক নির্যাতন: "আমার বাগদত্তা ছিলো সব দিক থেকে নিখুঁত, কিন্তু আমাকে সে নিয়ন্ত্রণ করতে চাইতো।"

অভিনেত্রী অ্যানা (আসল নাম বদলে দেয়া
হয়েছে) যখন তার থেকে বয়সে একটু বড় এবং সফল আরেকজন অভিনেতার প্রেমে
পড়লেন তখন তার মনে হল যে জীবনে "মিস্টার পারফেক্ট"কে খুঁজে পেয়েছেন তিনি।
দ্রুতই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললো তারা। কিন্তু তারপর থেকেই বদলে যেতে শুরু করলো তার বাগদত্তা।
রূপকথার
গল্পের মতো তার প্রেম কাহিনী যে অত্যাচারে পরিণত হতে শুরু করেছে সেটা
বুঝতে অবশ্য তার কিছু সময় লেগেছিল। এ বিষয়ে তিনি নিজের অভিজ্ঞতার কথা
জানিয়েছেন বিবিসিকে।
"মানুষ মনে করে যে মানসিক নির্যাতন আসলে
শারীরিক নির্যাতনের মতো মারাত্মক নয়। কিন্তু আমি বলতে পারি যে এটি জীবনে
দাগ কেটে যায়। থমের সাথে আমার প্রেম কাহিনী ছিলো রূপকথার মতো। যা শুধু
সিনেমাতেই দেখা যায় ঠিক তেমন।"
"আমার ৩০তম জন্মদিনের কয়েক দিন আগে
তার সাথে দেখা হয়েছিলো আমার। আমি হঠাৎ করেই বুঝতে পেরেছিলাম জীবনের এই
পর্যায়েও আমি একা ছিলাম, কোন বাচ্চা ছিলো না, আর আমার নিজের একটা বাড়িও
ছিল না," বলছিলেন অ্যানা।
আমি একটি নাটকে কাজ করতাম। আমার এক সহকর্মী আমাকে বলেছিল যে, সেই রাতের শো দেখতে থম আসবে।
থম'কে ১৪ বছর ধরে চিনতো আমার ওই সহকর্মী। এরআগে আরেক জায়গায় একসাথে কাজ করেছে তারা।
আর
আমার সবেমাত্র একটি সম্পর্ক ভেঙেছে। আমি ভাবলাম যে, থম দেখতে বেশ সুন্দর।
তাছাড়া আমার সহকর্মী আমাকে ইঙ্গিত দিয়েছিল যে, স্থায়ী সম্পর্কের জন্য থম
ভালো ছেলে।
সেদিনই আমরা ফোন নম্বর বদল করি। আমি দেখলাম যে, ওই রাতে
শো দেখার পর থেকেই টুইটারে সে আমাকে ফলো করছে। পরে অবশ্য বুঝতে পেরেছিলাম
যে, কাউকে ভালো লাগলে শুরুতেই এই কাজটি করতো থম।
যাই হোক কিছুদিন পর আমরা কফি খেতে গিয়ে দেখা করলাম। সে বেশ ভালোই ছিলো। আমি ভাবলাম, "বাহ, বেশ ভালোতে।"
এরপর শুরু হলো বার্তা(মেসেজ) আদান-প্রদান। এখন মনে হয় যে, সেটা আসলে আমার জন্য একটা বড় সতর্ক বার্তা ছিল।
আমি
দিনে কমপক্ষে ৫০-১০০টি মেসেজ পেতাম। যার মধ্যে বড় বড় মেসেজও ছিল। সে
আমাকে একবার বলেই বসলো যে, "আমি তোমাকে অনেক লম্বা মেসেজ পাঠাই আর তুমি তার
জবাব মাত্র এক লাইনে দাও কেন?"
আমি আসলে আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আর আমার মনে হয় যে, এতো মেসেজের জবাব দিতে প্রায় সবাই হাঁপিয়েই উঠবে।
দ্বিতীয় দিন একসাথে দুপুরের খাবারের পর সে আমাকে বলল যে, সে বুঝতে পেরেছে যে সে আমাকে ভালবাসে।
সে
আমার সাথে দেখা করতে আসতো, রাতের খাবারের জন্য বাইরে নিয়ে যেতো এবং আমার
ব্যক্তিগত জীবন বিশেষ করে আমার ছোটবেলা ও পরিবার নিয়ে বেশ আগ্রহ দেখাতো।
আমার মনে হতে লাগলো যে, অন্য সব পুরুষের তুলনায় সে আসলেই আলাদা।
আমাদের দেখা হওয়ার দুই সপ্তাহের মাথায় আমার জন্মদিন ছিল। আমি তাকে নিমন্ত্রণ করলাম।
কিন্তু সে আমাকে বলল যে, সে আসবে না। কারণ সে চায় যে আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাই।
আমার মনে হল যে, সে আমার ব্যক্তিগত সময় কাটানোর বিষয়ে শ্রদ্ধাবোধ রয়েছে তার।
তার সাথে দেখা হওয়ার পর আমার মনে হল যে, আমি একজন পুরুষের মধ্যে যে গুনগুলো খুঁজতাম সেসবই তার মধ্যে রয়েছে।
সে
ছিল দয়ালু এবং কোন ধরণের তাড়না ছাড়াই সেই কাজগুলো আমার জন্য করতো যা
আমি আমার আগের ছেলে বন্ধুদের জন্য করতাম অথচ তারা তাতে কোন পাত্তাই দিতো
না।
তার এসব গুণ আমাকে তার দিকে টানছিল, এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিল যা থেকে আমি কখনো বের হতে চাইতাম না।
এটা
অনেকটা প্রথমবার মাদক নেয়ার মতো অভিজ্ঞতা। মাদক নিলে প্রথম দিন যে
অনুভূতি হয়, সেই অনুভূতির খোঁজে মাদকে আসক্ত হয়ে যাওয়ার পরও যা কখনো
মেলে না। সে ছিলো এমনই একজন।
শেষমেশ নিজেকে আসক্ত একজন হিসেবে
আবিষ্কার করলাম আমি। আমার সবসময় মনে হতো যে, আমাদের সম্পর্ক আবার আগের মতো
হয়ে যাবে যখন আমরা খুব মজা করতাম।
আমার জন্মদিনের দুই দিন পর, আমি তার বাসায় রাত কাটাই আর প্রথমবারের মতো আমরা একসাথে ঘুমাই।
সে রাতে সে আমার সাথে চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু সে আমাকে জোর করেনি। আমি ভাবলাম যে সে আসলেই একজন মহান মানুষ।
পরের দিন সকালে সে আমাকে তার বান্ধবী হওয়ার প্রস্তাব করলো। আমি রাজি হয়ে গেলাম।
সেদিনই
সে আমাকে অনেক কথা বলল যে, তার সাথে আমি কিভাবে থাকবো, গণমাধ্যম আমার
বিষয়ে এখন অনেক আগ্রহ দেখাবে এবং তার অবস্থানের কারণে মানুষ আমার কাছে তার
সম্পর্কে অনেক বাজে কথা বলবে-এমন আরো অনেক কিছু।
তারপর সে জানতে
চাইলো যে, উইকিপিডিয়ায় তার সম্পর্কে আমি পড়েছি কিনা, কারণ তার কাজ
সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না এবং সে চাইতো যে, আমার সেগুলো জানা উচিত।
আমি বললাম, "তুমি তো আমার সামনেই বসে আছে। তাই তোমার কাছ থেকেই আমি তোমার সম্পর্কে জানবো।"
কিছুদিন পর সে আমাকে বলল যে, সে আমাকে নিয়ে অনেক ভেবেছে এবং আমার সাবেক ছেলে বন্ধু এবং আমার অতীত নিয়ে সে ঈর্ষা বোধ করছে।
সে আমাকে বলল যে, তার নিজেকে নিয়ে কাজ করতে চায় এবং এ সময়ে তার সাথে যাতে আমি আমার সাবেক ছেলে বন্ধুদের নিয়ে কথা না বলি।
আমার মনে হচ্ছিলো যে, সে আসলে সৎ এবং সবকিছু সরাসরি বলতে পছন্দ করে। তাই আমি রাজি হয়ে যাই।
পরের
দিন সকালে কাজে যাওয়ার আগে পার্কে দেখা করি আমরা। সে আমাকে বলে যে, আমার
সাথে কাটানো সেই রাতের কথা খুব মনে পড়ে তার। আমি বললাম যে আমারও খুব মনে
পড়ে।
তখন সে আমাকে বলল যে, আমি যেন তার সাথে বাস করতে শুরু করি। এটা ছিলো তার সাথে পরিচয়ের পর তৃতীয় সপ্তাহ।
আমি বলেছিলাম, "ঠিক আছে।"
শুরুর দিকে, সকাল বেলা উঠেই আমার জন্য বিছানতেই কফি, কেক আর ফুল নিয়ে আসতো। আগেই কাজে বের হয়ে গেলে ছোট চিঠি দিয়ে যেতো।
আর যদি রাস্তায় দেখা হয়ে যেতো তাহলে আমার সাথে এসে কথা বলতো সেটা যত কম সময়ে জন্যই হোক না কেন।
সে আমাকে দেখাচ্ছিল যে, সে আসলে কতটা 'পারফেক্ট'।
কয়েক দিন পর আমার এক বন্ধু আমাকে বলল যে, কয়েক বছর আগে থম তার এক বন্ধুকে আপত্তিকর ইমেইল পাঠাতো।
সে
আমাকে হুঁশিয়ার থাকতে বলেছিল, কারণ সে জানতো যে থম আসলে ভালো কেউ নয়।
আমার মনে হল, আমি যে থমকে জানি তার সাথে এসব অভিযোগ যায় না।
আমি যখন তাকে এ নিয়ে জিজ্ঞাসা করলাম তখন সে কসম কেটে সেগুলো অস্বীকার করলো এবং খুব দ্রুত কথা বলার বিষয় বদলে ফেললো।
তার পরিবারকে অবহেলা করার জন্য সে আমার উপর দোষ চাপাতে শুরু করলো।
সে
অভিযোগ করলো যে, আমাদের সম্পর্কের বিষয়ে বেশি মনোযোগ দেয়ার কারণে তার
পরিবারের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে পারছে না সে।
আমার খারাপ লাগলো আর আমি ক্ষমা চাইলাম।
কিন্তু এখন বুঝতে পারি যে, এসব করা হয়েছিলো যাতে ওই আপত্তিকর ইমেইলের বিষয়টি আর মনে না পরে আমার।
থম আমাকে প্রায়ই উপহার দিতো। তবে সেগুলো সবই হতো তার পছন্দের জিনিস এবং বেশ দামি।
মনে হতো যে, সে আমার মধ্যে তার নিজের মাথায় থাকা বান্ধবীর চিত্র ফুটিয়ে তুলতে চাইতো।
আমার জন্য অনেকগুলো সতর্ক সংকেত ছিলো কিন্তু আমি সেগুলো এড়িয়ে গেছি।
সে
শুধু আমার সাবেক বন্ধুদের বিষয়েই ঈর্ষান্বিত ছিলো না, এমনকি আমি যদি তাকে
আমার কোন ভালো অভিজ্ঞতার কথা যা আমাকে আনন্দ দিয়েছিলো তাহলে, সে সেখানে
উপস্থিত থাকতে পারেনি বলে সেগুলো নিয়েও ঈর্ষা হতো তার।
আমি যে বিষয়ে কথা বলতে চাইতাম না কেন সে সবসময় সেগুলোর উপর এক ধরণের নিয়ন্ত্রণ পেতে চাইতো।
আমরা যখন এক সাথে থাকতাম না তখনও তার পাঠানো মেসেজের খুব দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করতাম আমি।
তবে মনে হতো যে, তাকে ছাড়া অন্য কোন বিষয়ে ভাবার মতো সময়ও সে আমাকে দিতে চায় না।
আমাদের
সম্পর্কের দুই মাস পার হওয়ার পর আমাদের মধ্যে ঝগড়া শুরু হলো। তবে সে
সময় সব কিছু এতো বেশি নিখুঁত ছিলো যে, ঝগড়া হওয়াটা ছিলো খুবই
অপ্রত্যাশিত।
বিষটি এমন হয়ে দাঁড়ালো যে, আমাদের মধ্যে সব কিছু ঠিক
ঠাক থাকলেও সে কোন না কোন বিষয় নিয়ে সপ্তাহে অন্তত তিন চার বার ঝগড়া
বাঁধিয়ে দিতো।
এটা ছিলো ভয়ংকর অভিজ্ঞতা আর আমার জন্য বড় ধরণের ধাক্কা।
এসবের মধ্যেও, আমাদের সাক্ষাতের তিন মাস পর সে আমাকে বিয়ের প্রস্তাব দিলো।
আমি খুবই আনন্দের সাথে তা গ্রহণ করলাম।
আমরা আমাদের ভবিষ্যৎ সংসার এবং সন্তান নিয়ে কথা বললাম এবং মনে হচ্ছিলো যে সব কিছু সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে।
কিন্তু যখন আমি তাকে বিয়ে করতে রাজি হলাম এবং তার বাড়িতে বসবাস করতে
শুরু করলাম তখন থেকেই আমাদের 'নিখুঁত' পৃথিবীতে সমস্যা শুরু হতে লাগলো।
সে
আমাকে ৫ বছর আগের একটি বিয়ের আংটি দিয়েছিলে যা আমার পছন্দ ছিলো না। তার
পছন্দের পাথর দিয়েই ওই আংটিটি তৈরি করা হয়েছিলো। এবং যথারীতি আমার কথা
চিন্তা না করে বরং তার মাথায় থাকা তার বান্ধবীর জন্যই সেটি তৈরি করা
হয়েছিল।
আমার পেশা তেমন একটা ভালো যাচ্ছিল না এবং আমি দেখলাম যে, সে আসলে চায়ই না যে আমি আমার পেশাটা এগিয়ে নিয়ে যাই।
সে আমার সাথে এমনভাবে কথা বলতো যে, যেন আমি জানতামই না যে আমি কি করছি।
কিন্তু আসলে অভিনয় শিল্পের সাথে বেশ কয়েক বছর ধরে যুক্ত ছিলাম আমি আর ভালও করছিলাম। আমার শুধু তার মতো বাণিজ্যিক সফলতা ছিল না।
আমাদের বাগদানের অনুষ্ঠানের রাতে, সে আমার বন্ধুদের সাথে তেমন মেশেনি।
অনুষ্ঠান
শেষে তাদের চলে যাওয়ার পর যখন আমরা কার্ডগুলো খুলছিলাম তখন আমি তাকে
বললাম, "রবির সাথে শান্ত ব্যবহার করার জন্য ধন্যবাদ"-জানিয়ে রাখি এর আগে
রবির সাথে আমার সম্পর্ক ছিল।
এরআগে, থম আমার সাথে দু'একবার হয়তো
শ্যাম্পেন পান করেছে, কিন্তু ওই দিন সে প্রথমবারের মতো মাতাল না হওয়া
পর্যন্ত অ্যালকোহল পান করে। তারপর এক সময় উল্টে পড়ে যায় সে।
ঈর্ষা নিয়ন্ত্রণ সম্পর্কিত যে বই সে কিনেছিলো সে সেটা আমার দিকে ছুড়ে মারলো।
বারান্দা থেকে মার্বেলের একটা পাত্র তুলে ফেলে দিলো চিৎকার-চেঁচামেচি শুরু করলো।
সে আমাকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করলো এবং আংটি খুলে ফেলে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলল।
আমার হয়তো বের হয়ে যাওয়া উচিত ছিলো কিন্তু আমার মনে হচ্ছিলো না যে আমি সেটা করতে পারবো।
আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, এটি সে। ভাবলাম, হয়তো অ্যালকোহলের কারণে এমন করছে সে।
যখন আমরা একসাথে থাকার সিদ্ধান্তকে উদযাপন করছি ঠিক সেসময় তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়াটা হয়তো ঠিক হবে না।
মানসিক নির্যাতনের চিহ্ন
মানসিক
নির্যাতন বেশিরভাগ সময় ঘরেই ঘটে থাকে। তাই একে চিহ্নিত করা এবং সাথে সাথে
এ ধরণের ব্যবহার সংশোধনের জন্য পদক্ষেপ নেয়া উচিত।
এ ধরণের নির্যাতনের সাধারণত যেসব লক্ষণ বা চিহ্ন দেখা যা তা হল-
- •অতিরিক্ত ভালোবাসা (যখন আপনার সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত আগ্রহী এবং সম্পর্কের শুরুতেই অনেক বেশি তাড়ার মধ্যে থাকে।)
- •চরম পর্যায়ের ঈর্ষা।
- •অবমাননাকর নামে ডাকা।
- •জিনিসপত্র ভাঙচুর।
- •আপনি করেননি এমন কাজের জন্যও দোষারোপ করা।
- •আপনার অর্জনকে ছোট করে দেখা।
- •নিজের দোষ ঢাকতে আপনার খুঁতকে দায়ী করা।
"আপনার
যদি মনে হয় যে, আপনি এমন একটি সম্পর্কে রয়েছেন যেখানে আপনার সঙ্গীকে
খুশি করতে গিয়ে পরিবার ও অন্যদের অবহেলা করতে হচ্ছে তাহলে আপনি হয়তো একটি
খারাপ সম্পর্কে রয়েছেন যেখানে আপনাকে মানসিকভাবে নির্যাতন করা হয়।
স্বাস্থ্যকর সম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে ওঠে, ক্ষমতা কিংবা
নিয়ন্ত্রণের ভিত্তিতে নয়," বলছিলেন ওমেন্স এইডের কো-চিফ এক্সিকিউটিভ
অ্যাডিনা ক্লেয়ার।
পরের সপ্তাহে একদিন বাসায় ফিরে, সে আমাকে বলল যে, আমি তাকে আত্মহত্যা প্রবণ করে তুলছি।
সে হাসপাতালে যাওয়ার কথা বললেও পরের দিন কাজের অজুহাতে আর যায়নি।
তবে ততদিনে এটা আর অপ্রত্যাশিত ছিল না। যখনই তার সাথে ঝগড়া হতো সে সব সময় আগ্রাসী এবং অপমানজনক কথা বলতো।
যা আমাকে অনেক বেশি কষ্ট দিতো। তবে এক সময় সে কান্নাকাটি শুরু করতো। আর তার চোখে আমি ছিলাম দোষী আর সে ছিলো ভুক্তভোগী।
আমি সেসময় তাকে ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম না। কিন্তু তাকে আমি ভয় পেতাম।
এটা শারীরিকভাবে আমাকে ভোগাতে শুরু করলো। আমি খেতে পারতাম না।
আমি আমার এক বন্ধুকে বলেছিলাম এ বিষয়ে। কিন্তু লজ্জায় আর কাউকে কিছু বলতে পারিনি।
কারণ সে আমার বাগদত্তা ছিলো আর আমি চাইতাম না যে, তার সম্পর্কে কেউ খারাপ কিছু ভাবুক।
যাই হোক তার মদ্যপান বাড়তে লাগলো। সেই সাথে বাড়লো তার ঝগড়া, নিয়ন্ত্রণের চেষ্টা আর নির্যাতনের মাত্রা।
সে খুব চতুরভাবে আমার পরিবারের খুঁটিনাটি বিষয় আমার বিরুদ্ধে ব্যবহার করতো।
সে
বলতো যে, আমার ভাই মাদকাসক্ত, আমার বাবা আমাকে ত্যাগ করেছে এবং আমার মা
একজন ভালো মা ছিলেন না ইত্যাদি। তবে পরে সে বলতো যে, এসব কিছুই সে মনে করতে
পারছে না।
আমি নিজেকে বোঝাতাম এই বলে যে, সব দম্পতির মধ্যেই ঝগড়া হয়। কোন কিছুই নিখুঁত নয়।
তবে মনে হতো যে, সবাই নিজের সঙ্গীকে খারাপ এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে না।
যদি আমার কোন বন্ধু আমার বাসায় আসতো আমি খুব চিন্তিত হয়ে পড়তাম যে থম কখন বাসায় ফিরে।
আমি জানতাম না যে, কি হবে? আমি চাইতাম না যে, থমের রাগারাগি মানুষ দেখুক।
আর কোন বন্ধুকে ডেকে এনে আমি থমকেও বিরক্ত করতে চাইতাম না।
এটা আমার কাছে নিত্য দিনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলো যে, সে আজ কি করবে? আজ আমাকে কি এড়িয়ে চলতে হবে?
দুশ্চিন্তার কারণে সব সময় আমার পেটের ভেতর এক ধরণের অস্বস্তি হতো।
সে আমাকে আমার বন্ধুদের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইতো। আর এ বিষয়ে সে সফলও হচ্ছিল।
এক
সময় আমি চাইতাম যে, আমাদের বিয়েতে যাতে আমার পরিবারের কেউ না থাকে। আমি
এখনো জানি না যে, সে কিভাবে আমাকে দিয়ে এটা ভাবাতে পেরেছিল।
আমি আমার পেশাটাকে তার সুবিধা মতো সময়ে ঠিক করার চেষ্টা করতাম। যাতে কাজে থাকার সময়ও আমি তার সাথে গিয়ে দেখা করতে পারি।
বাগদানের পর সে আমাকে আমার অতিরিক্ত কাজটি ছেড়ে দিতে বলে যেটি করতে আমি খুব পছন্দ করতাম।
সে বলে যে, এর বিনিময়ে সে আমার ব্যাংক হিসাবে দুই হাজার পাউন্ড করে জমা করবে।
আমি আমার এক বন্ধুকে এ নিয়ে বলার পর সে আমাকে কাজ ছাড়তে না করে। কারণ আমার নিজেরও কিছু স্বাধীনতা দরকার ছিল।
প্রথমে আমি কাজ না ছাড়লেও সে আমাকে বোঝানোর পর দুই মাস পর ছেড়ে দেই। এখন সে কথা মনে পড়লে পাগল হয়ে যাই আমি।
একদিন
বড় ধরণের ঝগড়ার পর আমি তাকে বলি যে, আমার মনে হয় আমি কারাগারে আছি আর
নিজে নিজে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি। সে আমাকে বলল যে, এটি
কাটিয়ে উঠতে আমি কি করতে পারি।
আমি তাকে বললাম যে, আমি কিছুদিন
আমার বন্ধুদের সাথে থাকতে চাই। সে রেগে গেলো। সে বলল, "আমি ভাবতে পারছি না
যে তুমি এই সম্পর্কটি ভেঙে দিচ্ছো"।
এখনও থম ভাবে যে, তার নির্যাতনের কারণে আমি তার কাছ থেকে সরে আসিনি বরং তাকে আমি ছেড়ে দিয়েছি।
কয়েক সপ্তাহ পর আমি আমার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি যে, থম তার সাবেক এক প্রেমিকাকে আপত্তিজনক ইমেইল পাঠিয়েছে।
আমি তাকে ফোন করে এ বিষয়ে জানতে চাই। সে আমাকে বলে যে, "সে আসলে বাজে মেয়ে ছিলো যাকে এগুলো বলা যায়।"
আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে, সে ওই মেয়েটির কাছে এর জন্য ক্ষমা চেয়েছে কিনা? সে আমাকে বলে যে, তার ক্ষমা চাওয়ার কিছু নেই।
অন্য নারীদের প্রতিও তাকে নির্যাতক হিসেবে আবিষ্কার করার পর আমার মনে হল যে, সে আমার সাথে যা করেছে তা সঠিক ছিল না।
আর ঠিক তখন আমি তাকে বলেছিলাম যে, "তুমি আমাকে হারিয়ে ফেলেছ। আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না।
তোমার চিকিৎসা দরকার।" আমার মনে হয় প্রথমবারের মতো আমি নিজের জন্য কিছু করেছিলাম এবং তাকে জবাব দিয়েছিলাম।
আমি
জানতাম যে, তার বাসায় ফেরার আগে আমাকে চলে যেতে হবে, কারণ তার সাথে দেখা
হয়ে গেলে সে আমাকে যেকোনো ভাবেই হোক থাকতে রাজি করিয়ে ফেলবে।
সে আমাকে বলবে যে, আমার এগুলো ঠিক করে ফেলতে পারবো।
আমি জানতাম যে সে ভাবতে পারেনি যে আমি চলে যাবো। তার সাথে দেখা হওয়া থেকে শুরু করে তাকে ছেড়ে আসা পর্যন্ত ছয় মাসও হয়নি।
কিন্তু
সৌভাগ্যবশত, আমার আশেপাশে ভালো মানুষ ছিল যারা জানতো যে আমার সাথে কি
হচ্ছে এবং কঠিন হলেও তারা আমাকে এসব থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল।
আমার জন্য সবচেয়ে কঠিন বিষয় ছিলো, আসল আর নকল থমের মধ্যে পার্থক্যের রহস্য খুঁজে বের করা।
আমার
মনে প্রশ্ন ছিলো যে, প্রথমে যে থমের সাথে আমার দেখা হয়েছিল সে কি শুধু
আমাকে আকর্ষণ করার জন্যই ভালো ব্যবহারের অভিনয় করে যাচ্ছিল?
তবে আমাকে মেনে নিতে হয়েছিল যে, নির্যাতিত হয়েও একটি সম্পর্ক চালিয়ে নিচ্ছিলাম আমি।
সবশেষে, আমার মনে হতো যে কিছুই আমার নয়, এমনকি আমার চিন্তাও আমার না।
থমের সাথে দেখা হওয়ার পর থেকে শুধু তাকে নিয়েই ভেবেছি আমি। এমনকি এখনো আমি তাকে নিয়েই অনেক সময় ভাবি।
আমার খারাপ লাগে যে, আমার উপর তার এমন নিয়ন্ত্রণ ছিল।
অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে, কেউ এ ধরণের ব্যবহার করতে পারে। বিশেষ করে এমন কেউ যাকে তারা জানে বলে বিশ্বাস করে।
এমনকি
আমার ভাইও আমাকে বলতো, "সে তোমার সাথে যেমন ব্যবহার করে সেটাই স্বাভাবিক।
তোমাকে শুধু তার সাথে খাপ খাইয়ে নিতে হবে-এটা সব সম্পর্কেই হয়।"
কিন্তু এ নিয়ে কথা বলতে হবে। আমার মনে পড়ে যে আমি গুগলে খুঁজে দেখতাম, "আমি কি একটি খারাপ সম্পর্কে আছি?"
আর সব কিছু পড়ে মনে হতো যে, "হ্যাঁ, আমি খারাপ সম্পর্কে আছি।" তবে অনেকে মনে করে যে, নির্যাতন শুধু শারীরিকই হয়।
ওই সম্পর্কটিতে থাকার সময়, আমি বেশ কয়েকবার ওমেন্স এইডের সাথে কথা বলতে চেষ্টা করেছি যে আমি আসলেই আমার সাথে কি হচ্ছে?
তবে নির্যাতন 'খুব বেশি খারাপ পর্যায়ে' ছিল না কারণ সে আমাকে মারধর করতো না।
কিন্তু
ঠিক এ কারণেই নিয়ন্ত্রণ আরোপ করে এমন কিংবা দমনমূলক আচরণ বিষয়ে আইন তৈরি
করা হয়েছে কারণ মানসিক নির্যাতনও এক ধরণের নির্যাতন।
রাগের বশবর্তী
হয়ে হয়তো আমি তার নাম প্রকাশ করার কথা ভাবতে পারি, লোক সম্মুখে প্রকাশ
করতে পারি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নিজেকে যেভাবে জাহির করে সে আসলে
সেরকম নয়, কিন্তু আমার মনে হয় যে আমি সেটা পারবো না।
কারণ আমাকে আমার পেশা নিয়ে ভাবতে হবে।
এটা করলে মানুষ আমাকে চিরতরে তার সাথে আমাকে জড়িয়ে ফেলবে। আ
মারও কিছু দোষ আছে কারণ তার আর আমার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খোলামেলা ছিলাম আমি।
ভাবতে গেলে তার জন্য আমার খারাপই লাগে। আমি ভাবতে পারি না, যে চিন্তা নিয়ে সে বেঁচে আছে সেটা কতটা কষ্টদায়ক হতে পারে।
তবে এটা অবশ্যই কোন নারীর প্রতি সেটা বর্তমান হোক কিংবা ভবিষ্যৎ- নির্যাতন চালানোকে বৈধতা দিতে পারে না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
-
▼
2019
(6282)
-
▼
October
(602)
-
▼
Oct 13
(24)
- প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক করলেন ইমরান খান: -ফ...
- জ্বলছে সিরিয়ার উত্তরাঞ্চল
- উত্তর সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি ...
- শুরু হচ্ছে ইমরান খানের নতুন মিশন
- বৃহৎ শক্তি হিসেবে ইরানের প্রতি সম্মান দেখান: -প্রে...
- কম পাবার বিনিময়ে ভারতকে অনেক বেশি দেয়ায় সমালোচিত হ...
- সিরিয়ায় তুরস্কের অভিযানের ফলে কি ইসলামিক স্টেট ফ...
- ছাত্ররাজনীতির লাগাম টানার পক্ষে বিশিষ্টজনরা by মরি...
- বায়ু দূষণ কমানো গেলে কীভাবে উপকৃত হবে বাংলাদেশ? b...
- শান্তিতে নোবেল জয়ী কে এই আবি আহমেদ
- দাবি পূরণের পরও বুয়েটে কেন আন্দোলন : -প্রধানমন্ত্র...
- বিএনপির সমাবেশ: আবরারের রক্তে সরকার পতনের বীজ রোপি...
- আবরার হত্যায় অনিকের স্বীকারোক্তি মোয়াজ গ্রেপ্তার
- খুন হওয়ার অপেক্ষায় প্রহর কাটাচ্ছেন আফগান নারী মেয়র
- বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা বিভক্ত হবে? by শামিম হোসেন
- পুরোনো মানুষ by সাইফ তমাল
- মানসিক নির্যাতন: "আমার বাগদত্তা ছিলো সব দিক থেকে ন...
- সড়ক দুর্ঘটনা: হাসপাতালে নেয়ার পথে এত মৃত্যু কেন?...
- অ্যাসিড হামলার শিকার হয়ে যেভাবে ঘুরে দাড়িয়েছেন ...
- হতাশায় নবীন নাট্যনির্মাতারা by এন আই বুলবুল
- জনপ্রিয় ‘কসাই’ জমিলা by রাজিউল ইসলাম
- মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলারের সন্ধান
- তুরস্ক সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে কেন?
- অভিনয়শিল্পী বাছাইয়ের পদ্ধতি কী?
-
▼
Oct 13
(24)
-
▼
October
(602)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment