আরও ১০৫ বাংলাদেশীকে ফেরত দেবে মিয়ানমার

আরও ১০৫ বাংলাদেশীকে ফেরত দেবে মিয়ানমার। এ বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে। এ খবর দিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। এতে বলা হয়, বোট পিপল বা ভাসমান হিসেবে পরিচিত ওইসব বাংলাদেশীকে রাখা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের শরণার্থী শিবির টাউং পাইও-লেটউই’তে। তাদের সব কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। আগামী সোমবার তাদেরকে তুলে দেয়া হবে বাংলাদেশের হাতে। জুন থেকে এ পর্যন্ত ৫ দফায় ৬২৬ জনকে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে। মিয়ানমারের নৌবাহিনী রাঝাইন রাজ্যের মুয়াংত থেকে উদ্ধার করে ২০০ বোট পিপলকে। তারা তদন্ত করে দেখতে পায় এসব মানুষের মধ্যে অনেকে পাচারের শিকার।