Saturday, March 22, 2025
বাংলাদেশিদের জন্য ভারতের ‘ভিসা সংকোচন নীতি’কে কাজে লাগাচ্ছে চীন
বাংলাদেশিদের জন্য ভারতের ‘ভিসা সংকোচন নীতি’কে কাজে লাগাচ্ছে চীন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে চীনে প্রথম সরকারি সফরে যাবেন। সেইসময়ে বাংলাদেশ ও চীন স্বাস্থ্য এবং চিকিৎসা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মোহাম্মদ নরে-আলম বলেন, ‘ইতিমধ্যেই চীনা কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য কুনমিং-এ চারটি হাসপাতাল মনোনীত করেছে। ঢাকায় চীনের অর্থায়নে একটি বড় হাসপাতাল স্থাপনের বিষয়েও আলোচনা চলছে।’
আগামী ২৬ থেকে ২৯ মার্চ ইউনূস তিন দিনের সফরে চীন যাবেন। ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই মাস আগে জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম সরকারি সফরও ছিল চীনে।
বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছে, চীনা প্রতিপক্ষ ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে হোসেন বেইজিংকে বাংলাদেশিদের চিকিৎসায় সহায়তা করতে বলেছেন। ১০ মার্চ বাংলাদেশ থেকে মেডিকেল ট্যুরিজমের জন্য একটি প্রতিনিধিদল চীনের কুনমিং শহরে যান। এর মধ্যে ছিলেন রোগী ও চিকিৎসকরাও। ঢাকা বিমানবন্দরে তাদের বিদায় জানান বাংলাদেশের কর্মকর্তারা। সেখানে ছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও বলেন, ‘প্রয়োজনে একজন বন্ধুই আরেক বন্ধুর পাশে থাকে।’ তিনি আরও বলেন, ‘কুনমিংয়ের চারটি শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালকে বাংলাদেশ থেকে রোগীদের গ্রহণ করার জন্য মনোনীত করা হয়েছিল। ঢাকা থেকে মাত্র আড়াই ঘণ্টার একটি ফ্লাইটেই সেই হাসপাতালে পৌঁছানো যাবে।’
সহযোগিতার বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য বেনারনিউজ ঢাকার চীনা দূতাবাসের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করেছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো জবাব আসেনি।
চিকিৎসার জন্য বাংলাদেশিদের একটি উল্লেখযোগ্য অংশ সীমান্ত পেরিয়ে ভারতের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে যান। প্রধানত পূর্বাঞ্চলীয় শহর কলকাতায়। কারণ সেখানে সংস্কৃতি ও ভাষা বাংলাদেশের মতোই।
ভারতীয় পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২.১২ মিলিয়ন মানুষ ভারতে গিয়েছিলেন, যা মোট বার্ষিক পর্যটকের প্রায় ২০% ছিল। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতিদিন গড়ে আড়াই লাখ বাংলাদেশি মেডিকেল ট্যুরিজমের জন্য ভারতে যান। কিন্তু গত বছর আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হওয়ার পর প্রতিবেশী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে ভারত সাময়িকভাবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে।’
ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুর ৭ মার্চের প্রতিবেদন অনুসারে, যখন নয়াদিল্লি আবার ভিসা দেয়া শুরু করে, তখন এটি শুধুমাত্র সেইসব বাংলাদেশি রোগীদের জন্যই ইস্যু করা হয় যাদের খুব প্রয়োজন ছিল। প্রতিবেদন মোতাবেক, ভারত আগস্টের আগে বাংলাদেশিদের প্রতিদিন প্রায় ৮,০০০ ভিসা দিত, কিন্তু তারপর থেকে তা এক হাজারেরও কমে পৌঁছেছে। নয়াদিল্লির দাবি, ভিসা ইস্যু কমে যাওয়ার পেছনে রয়েছে কর্মীদের ঘাটতি।
তবে একটি সূত্র দ্য হিন্দুকে বলেছে, এটি আসলে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির ফল। কারণ হাসিনা সরকার ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সম্পর্কের অবনতির আরো একটি কারণ হলো নয়াদিল্লি ঢাকা থেকে পলাতক হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। সেখান থেকে বসেই তিনি নানারকম উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন। দ্বিতীয় বড় কারণ হল সংখ্যালঘু সম্প্রদায়ের রক্ষক হিসেবে বিবেচিত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে ভারতের একাধিক অভিযোগ। যদিও এই অভিযোগগুলো এবং প্রতিবেদনগুলো সম্পর্কে অনুসন্ধান করে জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং সত্য অনুসন্ধানী সংস্থাগুলো দেখতে পেয়েছে এসব বেশিরভাগই ভুয়া।
ভিসা কমে যাওয়ার বিষয়ে জানতে চেয়ে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, ‘কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য হাসপাতাল নির্দিষ্ট করার উদ্দেশ্য হলো ভারতের ভিসা সংকোচনের পর স্বাস্থ্যখাতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানো।’
তিনি বলেন, ‘চীন তো আর বিনা পয়সায় আমাদের সেবা দেবে না। আবার আমাদেরও সেবা দরকার। এটি দুই দেশের জন্যই প্রয়োজন।’ বাংলাদেশের পর্যটন ও এভিয়েশন সেক্টরের একজন পর্যবেক্ষক ওয়াহিদুল আলম বলেন, ‘বাংলাদেশ থেকে রোগীদের আকৃষ্ট করার জন্য চীনের একটি সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। চীনা কর্তৃপক্ষ বর্তমানে মেডিকেল ভিসা দিতে সাত দিন সময় নেয়। তারা ইতিমধ্যে ঘোষণা করেছে যে চিকিৎসার জন্য ভিসা প্রক্রিয়াকরণের সময় আরও কমানো হবে। উপরন্তু, অনেক চীনা এয়ারলাইন্স কুনমিং-এ প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে।
আলম বলেন, ‘চীনে চিকিৎসার খরচ ভারতের তুলনায় একটু বেশি। কিন্তু ব্যাংকক ও সিঙ্গাপুরের তুলনায় সস্তা। তবে তাদের পরিষেবা ভালো। চীনে চিকিৎসার ক্ষেত্রে একটি বাধা হলো ভাষার সমস্যা। এখন হাসপাতালগুলো চীনা ভাষা জানা বাঙালিদের নিয়োগ দিয়েছে।’
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারত চীনের চেয়ে সস্তায় চিকিৎসা পরিষেবা প্রদান করতে পারে। কিন্তু মানুষ চীনে যাবে, কারণ তাদের চিকিৎসার প্রয়োজন। যখন চাহিদা থাকবে, তখন সরবরাহও বাড়বে।’
তবে রহমান জোর দিয়ে বলেন, ‘আমাদের দেশীয় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা উচিত। যদি আমরা আটটি শহরে আটটি বড় আধুনিক হাসপাতাল তৈরি করতে পারি, তাহলে মানুষ বিদেশে যাবে না এবং আমরা আমাদের বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারব।’
সূত্র: বেনার নিউজ

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1424)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 22
(19)
- প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিল সুদানের সেনাবা...
- ফ্যাসিবাদ অনেক কলকব্জা রেখে গেছে : তথ্য উপদেষ্টা
- গাজায় কেন আবার হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল
- আদালত যেন তাঁর কাজে বাধা না দেন: ট্রাম্পের হুঁশিয়ারি
- গাজায় নির্বিচার শিশু হত্যা, সালমাহর ঈদ আসবে না, হু...
- রাজনৈতিক দলগুলোর কোনো অনুশোচনা নেই কেন by মহিউদ্দি...
- রেকর্ড গতিতে গলছে হিমবাহ, কী বিপদ হতে পারে
- এনসিপির সংবাদ সম্মেলন: আওয়ামী লীগের অপরাধের বিচারে...
- গাজার শিশুরা অভিশাপ দিচ্ছে
- বিভাজনের পথ বেয়েই আওয়ামী লীগ আসবে: মাহফুজ আলম
- বাংলাদেশিদের জন্য ভারতের ‘ভিসা সংকোচন নীতি’কে কাজে...
- ঢাকার প্রস্তাব দ্বিধায় দিল্লি: আনন্দবাজারের প্রতি...
- হাসনাতের পোস্ট নিয়ে তোলপাড়
- সেই সময়টা ছিল রূপকথার গল্পের মতো by ইব্রাহীম ইশান
- স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না
- আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দ...
- কেন ইলন মাস্কের স্টারলিংকে যুক্ত হতে চায় বাংলাদেশ ...
- হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে বৃটেনে আলোড়ন
- জন কেনেডি হত্যাকাণ্ডে কি সিআইএ'র ভূমিকা ছিল? বিস্ফ...
-
▼
Mar 22
(19)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment