দুই সোহেলের সঙ্গে ফারহাত

আনকোরা তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে নামিয়ে চমকে দেওয়াটাই পাকিস্তান ক্রিকেটের রীতি। সেদিক থেকে ব্যতিক্রমী উদাহরণ গড়লেন আইজাজ চিমা। ৩২ ছুঁই-ছুঁই পেসার জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে সফরের পাকিস্তান দলে। উমর গুল, ওয়াহাব রিয়াজ ও তানভির আহমেদকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়েতে নতুন চেহারা পাচ্ছে পাকিস্তানের বোলিং আক্রমণ। চিমার সঙ্গে থাকছেন দলে ফেরা দুই পেসার সোহেল খান ও সোহেল তানভির। টিকে গেছেন বাঁহাতি পেসার জুনাইদ খান। বাঁহাতি স্পিনার আবদুর রেহমানকে বিশ্রাম দিয়ে নেওয়া হয়েছে ২৫ বছর বয়সী লেগ স্পিনার ইয়াসির শাহকে।
চিমা-ইয়াসির ছাড়া একদম নতুন মুখ আছে আরেকটি, ২৩ বছর বয়সী ব্যাটসম্যান রমিজ রাজা। দলে ফিরেছেন ওপেনার ইমরান ফারহাত ও উইকেটরক্ষক আদনান আকমল। ২৮ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজে ১ টেস্ট, ৩ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ওয়েবসাইট।
পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর, ইমরান ফারহাত, আজহার আলী, ইউনুস খান, আসাদ শফিক, উমর আকমল, রমিজ রাজা, আদনান আকমল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, সোহেল তানভির, সোহেল খান, জুনাইদ খান, আইজাজ চিমা।