Monday, December 22, 2025
দেশের অস্থিরতায় কলকাতায় বাংলাদেশি পর্যটকরা দুশ্চিন্তায়
দেশের অস্থিরতায় কলকাতায় বাংলাদেশি পর্যটকরা দুশ্চিন্তায়
শুক্রবার অনেক পর্যটকই জানান, দেশের পরিস্থিতি আরও খারাপ হলে তা শুধু তাদের পরিবারের নিরাপত্তাই নয়, ভারত-বাংলাদেশের পারস্পরিক যাতায়াতকেও প্রভাবিত করতে পারে। এ নিয়ে তারা উদ্বিগ্ন। শুক্রবার ভোরে পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য কলকাতায় পৌঁছেছেন মুজিবুর রহমান। তিনি বলেন, কয়েক দিন ধরেই ঢাকার পরিস্থিতি উত্তপ্ত। আর নতুন করে সহিংসতা শুরু হওয়াটা ভীষণ চিন্তার।
অনেক পর্যটককে ট্রাভেল এজেন্টদের সঙ্গে ফেরার টিকিট এগিয়ে আনা বা পুনঃনির্ধারণ নিয়ে আলোচনা করতে দেখা গেছে। আবার কেউ কেউ হোটেলের সামনে বা চায়ের দোকানে ছোট ছোট দলে জড়ো হয়ে দেশের খবর নিয়ে আলোচনা করছেন এবং নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বাংলাদেশ থেকে আসা আরেক পর্যটক সুমন মণ্ডল বলেন, আমি প্রার্থনা করছি আগামী দু’এক দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হোক। প্রায় ১৫ মাস ধরে চলা দীর্ঘ মন্দার পর অক্টোবর থেকে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। জুলাই মাসে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ ভ্রমণ কার্যক্রমকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। ফলে ‘মিনি বাংলাদেশ’-এর ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে পড়েন। হোটেল, গেস্টহাউস, মানি এক্সচেঞ্জ কাউন্টার ও পরিবহন ব্যবসায়ীরা কেবল সম্প্রতি আবার কিছুটা স্বস্তি পেতে শুরু করেছিলেন। এর বড় কারণ ছিল চিকিৎসা পর্যটনের পুনরুদ্ধার।
শিশুসহ পরিবার নিয়ে ভ্রমণকারীদের ক্ষেত্রে এই অনিশ্চয়তা আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খুলনার বাসিন্দা আমিন ইসলাম স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কলকাতায় গিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাই এখন তাদের সবচেয়ে বড় চিন্তা। নতুন করে সহিংসতা শুরু হওয়ায় ব্যবসায়ীরা এবং হোটেল মালিকরাও আশঙ্কা করছেন, সদ্য শুরু হওয়া এই নাজুক ব্যবসায়িক পুনরুদ্ধার আবারও ব্যাহত হতে পারে। অনেকের মতে, বুকিং বাতিল বা আগেভাগে ফিরে যাওয়া সরাসরি সেই ব্যবসায় প্রভাব ফেলবে, যা ব্যাপকভাবে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।
কলিন স্ট্রিটের একটি গেস্টহাউসের একজন মালিক বলেন, আমরা আমাদের অতিথিদের আশ্বস্ত করছি যে কলকাতায় তারা সম্পূর্ণ নিরাপদ এবং এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে দেশের অনিশ্চিত পরিস্থিতি স্বাভাবিকভাবেই তাদের পরিকল্পনা ও আমাদের ব্যবসার ওপর প্রভাব ফেলছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment