Thursday, December 25, 2025
শপথ গ্রহণের দিন মামদানির পাশে দেখা যাবে বার্নি স্যান্ডার্সকে
শপথ গ্রহণের দিন মামদানির পাশে দেখা যাবে বার্নি স্যান্ডার্সকে
আগামী ১ জানুয়ারি শপথ গ্রহণের দিন আবারও মামদানির পাশে দেখা যাবে স্যান্ডার্সকে। সিটি হলের কাছে আয়োজিত গণশপথ অনুষ্ঠানে এই দুই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা একমঞ্চে থাকবেন। মামদানির দলের ধারণা, তাঁর এই শপথ অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার সমর্থকের বিপুল সমাগম ঘটবে।
উন্মুক্ত এই আয়োজনের প্রায় ১৩ ঘণ্টা আগেই অবশ্য মামদানির আনুষ্ঠানিক শপথ গ্রহণ সম্পন্ন হবে। সেটি হবে একান্তই ঘরোয়া আয়োজন। তবে এই শপথ কোথায় হবে, সেই স্থানটি এখনো গোপন রাখা হয়েছে।
খ্রিষ্টীয় নববর্ষের ঠিক আগমুহূর্তে বা মধ্যরাতে মামদানিকে শপথবাক্য পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। সেখানে নির্বাচিত মেয়র হিসেবে মামদানি যুক্তরাষ্ট্রের সংবিধান, নিউইয়র্ক অঙ্গরাজ্যের সংবিধান ও নিউইয়র্ক সিটির সনদ সমুন্নত রাখার অঙ্গীকার করবেন। একই সঙ্গে তিনি মেয়রের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের শপথ নেবেন।
সোমবার এক সাক্ষাৎকারে সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলে তিনি যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ‘পিছু হটা’ বা সংকোচনের বিষয়টি তুলে ধরবেন। তিনি বলেন, ‘শ্রমজীবী মানুষ’ সঠিকভাবেই মনে করে যে সরকার এখন আর তাদের জন্য কাজ করছে না; বরং সরকার কাজ করছে নির্বাচনী প্রচারণায় অর্থ জোগানদাতা ধনী ব্যক্তি এবং অর্থনীতি নিয়ন্ত্রণকারী শতকোটিপতি শ্রেণির জন্য।
স্যান্ডার্স আরও বলেন, ‘জোহরানের কাঁধে এখন এক অত্যন্ত কঠিন দায়িত্ব। তাঁকে প্রমাণ করতে হবে যে সরকার কেবল ধনীদের জন্য নয়, বরং শ্রমজীবী পরিবারগুলোর জন্যও সুফল বয়ে আনতে পারে।’
![]() |
| জোহরান মামদানি ও বার্নি স্যান্ডার্স। কোলাজ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1413)
-
▼
2025
(3281)
-
▼
December
(274)
-
▼
Dec 25
(9)
- দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক...
- এটাই কি মুহাম্মদ ইউনূসের সভ্যতার নমুনা, প্রশ্ন আনু...
- নাহিদ ইসলামরা গতকাল রাতে স্বপ্নকে মাটিচাপা দিয়ে এস...
- ওড়ার পরপরই শক্তিশালী রকেটের বিস্ফোরণ
- রোগীকে মারধর করলেন ভারতীয় চিকিৎসক
- নাজনীন মুন্নীর টকশো বন্ধ হলো যে কারণে
- গ্রিনল্যান্ড ‘দখল’ করার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্র...
- শপথ গ্রহণের দিন মামদানির পাশে দেখা যাবে বার্নি স্য...
- আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দু...
-
▼
Dec 25
(9)
-
▼
December
(274)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment