Friday, November 26, 2010
ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by দেবেশ রায়
ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by দেবেশ রায়
বাংলায় তলস্তয়-চর্চা খুব কম। সাধারণ নভেল পাঠকদের কথা ধরছি না, যাঁরা নভেল লেখেন তাঁদের পক্ষে তলস্তয় যেন তত অবশ্যপাঠ্য নয়, পুনর্পাঠ্য তো নয়ই।
হয়তো একটু বাড়িয়ে ভাবছি, কারণ গৌরীশঙ্কর মিত্র কর্তৃক সংক্ষেপিত অনুবাদ বইটি একসময় তো পড়া হতো। গৌরীশঙ্করের বইটি তাঁকে দিয়ে সম্পূর্ণ করিয়ে একবার প্রকাশের চেষ্টা করেছিলাম। তিনি অসুস্থ শরীরে করেও দিলেন এই কঠিন কাজ। আমি গৌরীদার বইটি পড়িনি। তখন প্রকাশের আগে মিলিয়ে দেখতে গিয়ে চোখে পড়ল_ওটা এভরিম্যান ক্লাসিকসের লাল মলাটের বই, কনস্টান্স গারনেট-এর অনুবাদ। এর মধ্যে 'ওয়ার অ্যান্ড পিস'-এর আরো নতুন অনুবাদ বেরিয়েছে। পরে তথ্য মিলিয়ে দেখা গেল, ওই এভরিম্যান-সংস্করণটিই সংক্ষেপিত।
সেটার ভলিউম-সংখ্যা ও খণ্ডসংখ্যা আলাদা। আর অধ্যয়নগুলোও একটু আলাদা। কনস্টান্স গারনেট-এর রুশ সাহিত্য অনুবাদের একটু নিন্দে আছে_তিনি নাকি যথেচ্ছ বাদ দিতেন। গৌরীদার বাংলা অনুবাদ তারও সংক্ষেপণ।
(তলস্তয়ের সমস্যা কী ছিল যে তিনি তাঁর ৩৫ বছর বয়স পর্যন্ত স্থির করতে পারছিলেন না, তিনি কী লিখবেন? এর ভেতর তিনি তুর্গেনেভকে একটা চিঠিতে লিখেছিলেন, 'আমি সাহিত্য-চর্চার যোগ্য নই, তাই লিখব না।' তুর্গেনেভ সস্নেহে জবাব দিয়েছিলেন, 'কী আর বলব, আমি তো অতীত। আমাকে ভাঙিয়ে তো তোমার চলবে না, কিন্তু তুমি তো ভবিষ্যৎ। তোমাকে না ভাঙিয়ে আমার চলবে কী করে? সুতরাং লেখো। তুমি লেখা ছাড়া আর কিছুই করতে পারো না')
পরে আরো একটু খোঁজখবর নিয়ে জানা গেল কিছু মজার তথ্য। রুশ ভাষায় 'ওয়ার অ্যান্ড পিস'-এর কোনো প্রামাণিক সংস্করণই নেই। প্রথম সংস্করণ বেরোয় ১৮৬৮তে গ্রন্থাকারে, চারটি ভলিউমে, মানে চারটি বইয়ে। তার পরের বছর আরো দুটি ভলিউম বা বইয়ে উপন্যাসটি সম্পূর্ণ হয়। দ্বিতীয় সংস্করণও বেরোল এই ছয় খণ্ডেই, ১৮৬৯-এ। সেই সংস্করণে প্রথম চারটি ভলিউমের টেঙ্ট অনেক সংশোধন করা হয়েছে। মনে হয়, '৬৯-এই প্রথম সংস্করণের শেষ দুই ভলিউম বেরোয় বলে সে দুটি সংস্কারের সময় পাননি কাউন্ট। বা এমনো হতে পারে, শেষ দুই ভলিউম বেরোতে বেরোতে প্রথম চার ভলিউম শেষ হয়ে যায়। ফলে সেই চার ভলিউমের সংশোধিত পাঠের পুনর্মুদ্রণ করে সেটটাকে সম্পূর্ণ করা হয়। তৃতীয় সংস্করণে কাউন্ট একেবারে বদলে সাজালেন ১৮৭৩-এ। তাতে ভলিউম বা বইয়ের সংখ্যা কমিয়ে ফেলা হলো_এবার হলো চার ভলিউম। আর ভেতরে নানা রকম বিষয়ের ওপর যে সন্দর্ভগুলো ছিল, সেসব সরিয়ে উপশিরোনাম দিয়ে ৯টি প্রবন্ধের একটি পরিশিষ্ট করা হলো। তৃতীয় সংস্করণেই তলস্তয় সবচেয়ে বেশি বদলালেন। নানা রকম কথা উঠেছিল রাশিয়া, ইউরোপ ও আমেরিকায়। ১৮৬৮তে তলস্তয় সেই সব নিয়ে একটা আলোচনাও করেছিলেন। তার পরও ১৮৭৩-এর তৃতীয় সংস্করণে তলস্তয় সমালোচকদের আপত্তি মেনে নিয়ে অনেক সংস্কার করেন। ফরাসির জায়গাগুলো রুশ ভাষায় অনুবাদ করে দেন। উপন্যাসের ভেতরে নানা বিষয়ে নানা মতামত ব্যাখ্যা করেছিলেন_সমালোচকদের তাতে আপত্তি ছিল। তলস্তয় সেগুলো গল্প থেকে সরিয়ে পরিশিষ্টে নিয়ে গেলেন।
হয়তো একটু বাড়িয়ে ভাবছি, কারণ গৌরীশঙ্কর মিত্র কর্তৃক সংক্ষেপিত অনুবাদ বইটি একসময় তো পড়া হতো। গৌরীশঙ্করের বইটি তাঁকে দিয়ে সম্পূর্ণ করিয়ে একবার প্রকাশের চেষ্টা করেছিলাম। তিনি অসুস্থ শরীরে করেও দিলেন এই কঠিন কাজ। আমি গৌরীদার বইটি পড়িনি। তখন প্রকাশের আগে মিলিয়ে দেখতে গিয়ে চোখে পড়ল_ওটা এভরিম্যান ক্লাসিকসের লাল মলাটের বই, কনস্টান্স গারনেট-এর অনুবাদ। এর মধ্যে 'ওয়ার অ্যান্ড পিস'-এর আরো নতুন অনুবাদ বেরিয়েছে। পরে তথ্য মিলিয়ে দেখা গেল, ওই এভরিম্যান-সংস্করণটিই সংক্ষেপিত।সেটার ভলিউম-সংখ্যা ও খণ্ডসংখ্যা আলাদা। আর অধ্যয়নগুলোও একটু আলাদা। কনস্টান্স গারনেট-এর রুশ সাহিত্য অনুবাদের একটু নিন্দে আছে_তিনি নাকি যথেচ্ছ বাদ দিতেন। গৌরীদার বাংলা অনুবাদ তারও সংক্ষেপণ।
(তলস্তয়ের সমস্যা কী ছিল যে তিনি তাঁর ৩৫ বছর বয়স পর্যন্ত স্থির করতে পারছিলেন না, তিনি কী লিখবেন? এর ভেতর তিনি তুর্গেনেভকে একটা চিঠিতে লিখেছিলেন, 'আমি সাহিত্য-চর্চার যোগ্য নই, তাই লিখব না।' তুর্গেনেভ সস্নেহে জবাব দিয়েছিলেন, 'কী আর বলব, আমি তো অতীত। আমাকে ভাঙিয়ে তো তোমার চলবে না, কিন্তু তুমি তো ভবিষ্যৎ। তোমাকে না ভাঙিয়ে আমার চলবে কী করে? সুতরাং লেখো। তুমি লেখা ছাড়া আর কিছুই করতে পারো না')
পরে আরো একটু খোঁজখবর নিয়ে জানা গেল কিছু মজার তথ্য। রুশ ভাষায় 'ওয়ার অ্যান্ড পিস'-এর কোনো প্রামাণিক সংস্করণই নেই। প্রথম সংস্করণ বেরোয় ১৮৬৮তে গ্রন্থাকারে, চারটি ভলিউমে, মানে চারটি বইয়ে। তার পরের বছর আরো দুটি ভলিউম বা বইয়ে উপন্যাসটি সম্পূর্ণ হয়। দ্বিতীয় সংস্করণও বেরোল এই ছয় খণ্ডেই, ১৮৬৯-এ। সেই সংস্করণে প্রথম চারটি ভলিউমের টেঙ্ট অনেক সংশোধন করা হয়েছে। মনে হয়, '৬৯-এই প্রথম সংস্করণের শেষ দুই ভলিউম বেরোয় বলে সে দুটি সংস্কারের সময় পাননি কাউন্ট। বা এমনো হতে পারে, শেষ দুই ভলিউম বেরোতে বেরোতে প্রথম চার ভলিউম শেষ হয়ে যায়। ফলে সেই চার ভলিউমের সংশোধিত পাঠের পুনর্মুদ্রণ করে সেটটাকে সম্পূর্ণ করা হয়। তৃতীয় সংস্করণে কাউন্ট একেবারে বদলে সাজালেন ১৮৭৩-এ। তাতে ভলিউম বা বইয়ের সংখ্যা কমিয়ে ফেলা হলো_এবার হলো চার ভলিউম। আর ভেতরে নানা রকম বিষয়ের ওপর যে সন্দর্ভগুলো ছিল, সেসব সরিয়ে উপশিরোনাম দিয়ে ৯টি প্রবন্ধের একটি পরিশিষ্ট করা হলো। তৃতীয় সংস্করণেই তলস্তয় সবচেয়ে বেশি বদলালেন। নানা রকম কথা উঠেছিল রাশিয়া, ইউরোপ ও আমেরিকায়। ১৮৬৮তে তলস্তয় সেই সব নিয়ে একটা আলোচনাও করেছিলেন। তার পরও ১৮৭৩-এর তৃতীয় সংস্করণে তলস্তয় সমালোচকদের আপত্তি মেনে নিয়ে অনেক সংস্কার করেন। ফরাসির জায়গাগুলো রুশ ভাষায় অনুবাদ করে দেন। উপন্যাসের ভেতরে নানা বিষয়ে নানা মতামত ব্যাখ্যা করেছিলেন_সমালোচকদের তাতে আপত্তি ছিল। তলস্তয় সেগুলো গল্প থেকে সরিয়ে পরিশিষ্টে নিয়ে গেলেন।
১৮৮০ সালে তলস্তয় তাঁর প্রথম দিকের সব লেখার স্বত্ব দিয়ে দেন কাউন্টেসকে। কাউন্টেস তো ছিলেন 'ওয়ার অ্যান্ড পিস'-এর সহলেখক। প্রতিটি পৃষ্ঠা অনেকবার কপি করেছেন, প্রতিটি ঘটনা, যা পেছন থেকে সামনে আনা হয়েছে বা সামনে থেকে পেছনে নেওয়া হয়েছে_তার ঔচিত্য-অনৌচিত্য নিয়ে তলস্তয়কে ভাবিয়েছেন। ভলিউম-ভাগ, অধ্যয়-ভাগ, খণ্ড-ভাগ নিয়ে মতামত স্থির করেছেন। তিনি ১৮৮০তে স্বত্বাধিকার পেয়েই তলস্তয় 'ওয়ার অ্যান্ড পিস'-এর সংশোধিত ও বিন্যস্ত ১৮৭৩-এর তৃতীয় সংস্করণ বাতিল করে দিয়ে ১৮৬৯-এর পাঠ ও বিন্যাস পুনরুদ্ধার করলেন। তার পর থেকে এই পাঠ ও ১৮৭৩-এর সংস্করণের কিছু বিন্যাস মিলিয়েই 'ওয়ার অ্যান্ড পিস'-এর এখনকার প্রচলিত মান্য সংস্করণ চলে আসছে। ১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়নের খুবই বিখ্যাত সাহিত্যবিদ এন কে গুদজি বেশ আলোড়ন তোলেন এই পুরনো কথা তুলে। তিনি বলেন, ১৮৭৩-এর তৃতীয় সংস্করণই তলস্তয়ের পুনর্বিবেচিত ও পরিবর্তিত প্রামাণিক পাঠ, সুতরাং সেই পাঠ ধরেই আমাদের 'ওয়ার অ্যান্ড পিস' পড়া উচিত।
গুদজির লেখাটি আমার পড়া নেই; যদিও গুদজিকে নিয়ে লেখা কিছু প্রবন্ধ দেখেছি। তা থেকে মনে হয়েছে, তখনকার, লেখার, সমকালীন ১৮৬৫ থেকে সামাজিক কিছু মতামত সম্পর্কে তলস্তয়ের ব্যাখ্যা বা নীরবতা নিয়ে একটা তর্ক চলছিল। বইটি নিয়ে সবাই এমন আলোড়িত হয় যে ওই মতগুলো নভেল থেকে আলগা হয়ে একটা অসংগত প্রাধান্য পেয়ে যায়। পঞ্চম সংস্করণে তলস্তয় এগুলোর নিষ্পত্তি ঘটাতে চান। উপন্যাসটি লেখার সময় ১৮৬৬-র নভেম্বরে তাঁর সাগরেদ ফেটকে একটা চিঠিতে লিখছেন, 'আমি তো শুধু চরিত্রগুলোর চেহারা, কাজকর্মের কথা লিখতে চাই না। চাই তাদের ইতিহাস বদলে দিতে।'
দুই.
চিঠিতে লেখা এমন একটি কথা থেকে কেউ চাইলে আন্দাজ করতে পারেন যে সম্ভবত তলস্তয় 'ইতিহাস বদলে' দেওয়ার কথায় বলতে চেয়েছিলেন, তাঁর বইয়ে বিখ্যাত যে সব ব্যক্তির কথা আছে, তাঁদের সম্পর্কে প্রচলিত ধারণা অনেক সময় তিনি বদলে দিতে চাইছেন। ওই চিঠিতেই তিনি লিখেছিলেন, 'সেটাই হয়ে উঠছে আমার লেখার প্রধান বাধা (বা প্যাঁচ বা দুঃসাধ্যতা বা গেরো)।'
মানে_ঘটনার একটা পরম্পরা মানুষজনের স্মৃতিতে স্থায়ী হয়ে রয়েছে। সেটা তো বদলানো সম্ভব নয় ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা এই নভেলে। ঘটনা ঘটেছে ১৮১২তে। লেখা হচ্ছে ১৮৬৫তে। মাত্র ৫৩ বছর এমন কিছু দূরতর ব্যবধান নয়।
আবার, হয়তো এই ব্যবধানটাই চোরাবালির মতো। যদি হতো দু-তিন শতক পেরোনো বা আরো বেশি, যেমন_কাজানতজাকিম-এর 'দ্য মডার্ন সিকোয়াল টু ইউলিসিস' বা টমাস মান-এর 'জোসেফ অ্যান্ড হিজ ব্রাদার্স', তাহলে লেখক সময়ের ওপর তাঁর কর্তৃত্ব আরোপ করতে পারতেন একটা বিপরীত উপায়ে। সেই সময়ের ধারণা, বস্তু, আকার, লোকজন, পোশাক-আশাক, সম্বোধন, দিনরাতের ব্যবহার, জল, উৎপাদন, যাতায়াত, সময়জ্ঞান, দূরত্ববোধ, ঘনিষ্ঠতা, যৌনতা, খাদ্য, অধিবিদ্যা_এসব লৌকিক ও প্রচলিত জানা দিয়েই তাঁর গল্পের আর্থ-ওয়ার্ক বা জমি তৈরির কাজ করে রাখেন, তাহলে সেটাই কার্যত হয়ে উঠতে পারে একটা পরিকাঠামো লেখকের বানানো মানুষজন, চিন্তাভাবনা ও ঘটনাগুলোর ইন্দ্রিয়তা লাভের পক্ষে।
আবার, ঘটনাকাল আর লিখনকালের মধ্যে সময়ের ব্যবধান যদি এতই কম হয় যে কোনো কোনো সময়, লেখক ইচ্ছা করলে, তেমন কোনো ব্যবধানই নেই এমনও ধরে নিতে পারেন, তাহলে তাঁর জমি তৈরির কোনো আলাদা কাজই থাকল না, তাঁর একমাত্র কাজ দাঁড়াল সেই সমকালের_ঘটনা, লিখন ও পঠনকালের_সহজ পরিচায়ক কিছু চিহ্ন, যা কখনোই প্রতীক বা রূপক নয়, শুধুই পরিচয়জ্ঞাপক কিছু দূরপনেয় জন্মচিহ্ন, পাসপোর্টে যেমন লিখতে হয়, খোঁজা ও বের করা এবং সেগুলো থেকেই সরাসরি তাঁর বানানো লোকজনের কাণ্ডকারখানার গল্পে। এমন নভেলের উদাহরণ ত্বরিত মনে পড়ল_ভোলতেয়ারের 'কাঁদিদ'।
'ওয়ার অ্যান্ড পিস'-এর ঘটনাগুলো যখন ঘটছে, তখন তলস্তয়ের বয়স -২৩ ও -১৬। মাইনাস তেইশ ও মাইনাস ষোল_তাঁর জন্মের ওই কয় বছরের আগে। ৯ বছর বয়সের মধ্যেই মা-বাবা দুজনকেই হারিয়ে এক পিসির কাছে মানুষ হন। ১৬ বছর বয়স হতেই তিনি তাঁদের পল্লীসাম্রাজ্য ছেড়ে কাজান বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং পরীক্ষা না দিয়ে তিন বছর না পেরোতেই বিশ্ববিদ্যালয় ছেড়ে আবার তাঁর দেশের বাড়ি, ইয়াসনায়া পলিয়ানায় চলে আসেন, বছর চারেক পর ককেসাসে সৈন্য দলে নাম লিখিয়ে পার্বত্য উপজাতিদের সঙ্গে মুখোমুখি লড়াই করেন। পরের বছরই তাঁর প্রথম বই 'চাইল্ডহুড' একটি কাগজে ধারাবাহিক বের করতে করতেই দুই বছর পর সেবাস্তোপলে বদলি হয়ে ক্রিমিয়ার যুদ্ধে লড়াই করে পরের দুই বছরে 'সেবাস্তোপল স্কেচেস' লেখেন এবং কাগজে বেরও করেন। তলস্তয়ের বয়স তখন ২৭-২৮। ওই 'স্কেচেস'-এর জন্য তাঁর নামও হয়েছে। একবার সেন্ট পিটার্সবুর্গ ঘুরে এসে তিনি পশ্চিম ইউরোপে যান। তখন তাঁর বয়স ২৯, তিন বছর পর আবার যান। ফিরে এসে প্রতিবেশী এক জমিদারের মেয়ে সোফিয়া বেহর্সকে বিয়ে করেন ৩৪ বছর বয়সে ১৮৬২তে, আর সে বছরই লেখেন 'কসাকস'। পরের ছয় বছর ধরে 'ওয়ার অ্যান্ড পিস' (১৮৬৩-১৮৬৯), তিন-চার বছর বিরতির পর আবার তিন বছর ধরে (১৮৭৩-৭৬) 'আনা কারেনিনা'।
এমন কালপঞ্জিতে আপাতত লক্ষ করার মতো ঘটনা হচ্ছে, তলস্তয় বেশি বয়সে বিয়ে করেছিলেন এবং বেশি বয়স হওয়া সত্ত্বেও কম লিখেছিলেন। যা লিখেছিলেন, তাও ছিল তাঁর নিজেরই জীবন নিয়ে। আর তাঁর ৩৫ থেকে ৫০-৫২ বছর বয়স পর্যন্ত ১৬ বছর তাঁর প্রধান শিল্প-আকার, আখ্যান, গঠনে তিনি ক্লান্তিহীন এক দৈত্য। বছর ১০ পরে আরেকবার ফিরে এসেছিল আখ্যানের আকার নিয়ে তাঁর মগ্নতা_মাঝখানে ফাঁক দিয়ে দিয়ে 'ডেথ অব আইভ্যান ইলিচ', 'ক্রেউৎসার সোনাটা', 'রেজারেকশন' (উপন্যাস) ও শেষ অপ্রকাশিত 'হাজি মুরাদ'। এই দ্বিতীয় পর্বে কি তিনি মাপতে চাইছিলেন আখ্যানের শিল্পসীমায় মানুষের আধ্যা@ি@@@ক সংকটকে কি অন্তর্গত করা যায়? বাস্তবের স্থানান্তর ঘটিয়ে বা না ঘটিয়ে?
তিন.
তলস্তয়ের সমস্যা কী ছিল যে তিনি তাঁর ৩৫ বছর বয়স পর্যন্ত স্থির করতে পারছিলেন না, তিনি কী লিখবেন। এর ভেতর তিনি তুর্গেনেভকে একটা চিঠিতে লিখেছিলেন, 'আমি সাহিত্য-চর্চার যোগ্য নই, তাই লিখব না।' তুর্গেনেভ সস্নেহে জবাব দিয়েছিলেন, 'কী আর বলব, আমি তো অতীত। আমাকে ভাঙিয়ে তো তোমার চলবে না, কিন্তু তুমি তো ভবিষ্যৎ। তোমাকে না ভাঙিয়ে আমার চলবে কী করে? সুতরাং লেখো। তুমি লেখা ছাড়া আর কিছুই করতে পারো না।'
তুর্গেনেভ (১৮১৮-৮৩) তখন তো খ্যাতির তুঙ্গে। গোগোলের মৃত্যুতে একটা লেখা লিখেছিলেন বলে অন্তরিন থাকেন। দাসপ্রথায় কড়া বিরোধী ছিলেন। ১৮৫৪তে ছাড়া পেয়ে ইউরোপে চলে যান, সেখানেই, বেশির ভাগটাই ফ্রান্সে, থাকতেন। ফ্লবেয়ার, জেরসি জর্জ স্ট্যান্ড_এঁদের বন্ধু ছিলেন। রাশিয়া ও ইউরোপের ভেতর তিনি ছিলেন সেতু। ১৮৬২-র মধ্যে তাঁর সবচেয়ে নামকরা লেখাগুলো লেখা হয়ে গেছে। তিনি তলস্তয়কে এত উৎসাহ দিচ্ছেন কেন?
কারণ তলস্তয় যখন ককেসাস ও ক্রিমিয়ায় যুদ্ধ করছেন, তখন তাঁর 'চাইল্ডহুড' বেরিয়ে গেছে। এ বইটি নিয়েই ১৯৩৯-এ টমাস মান তাঁর একটি প্রবন্ধে লিখেছিলেন, "তলস্তয় নিজেই তো বলেছেন, 'ছদ্ম বিনয় না করে বলা যায় এটা ইলিয়াডের মতো কিছু।' এটা শুধুই একটা সত্যের সংক্ষিপ্ততম উচ্চারণ। বাইরে কিছু কারণে হয়তো তুলনাটি আরো মানানসই হয় তাঁর সাবালক বয়সের দানবতুল্য লেখা 'ওয়ার অ্যান্ড পিস'। কিন্তু তিনি যা কিছু লিখেছেন, তার যেকোনোটি প্রসঙ্গেই এ কথা বলা যায়। তাঁর লেখার শুদ্ধ আখ্যানশক্তি অতুলনীয়।...সেই শক্তি প্রত্যেক স্পর্শ, যে গ্রহণ করার যোগ্য (কারণ এমন দিতে পারার মতো তো দ্বিতীয় কেউ নেই) সে শক্তির নতুন-নতুনতর প্রকাশের স্ফুরিত ধারায়, সৃষ্টির আদিম ইন্দ্রিয়তায় আর স্বাস্থ্যের নিষ্ণাত হয়ে উঠবে।" স্বয়ং সম্রাট তাঁর 'সেবাস্তোপল কাহিনী' পড়ে এতই মুগ্ধ হন যে তিনি এর ফরাসি অনুবাদ প্রকাশের আদেশ দেন। আর যুদ্ধের সেই বাস্তবিয়নে সম্রাজ্ঞী এতই দীর্ঘকাল ধরে কাঁদেন যে সেই কান্না তলস্তয়ের খ্যাতি বাড়াতেই থাকে।
কিন্তু রাশিয়ার সেন্সর বোর্ড তাতে গলেনি। সেবাস্তোপলের পরের কিস্তি এত কাটাকুটি ও ছিন্নভিন্ন আকারে 'কনটেমপোরারি' কাগজে বেরোল যে তলস্তয় নিজেই যেন তা চিনতে পারেন না। এই কিস্তিটাতে তলস্তয় লিখেছিলেন রাশিয়ার সাধারণ সৈন্যদের দুর্বহ জীবনের কথা এবং সেন্সর আটকে দেবে ভয়েই দ্বিতীয় খসড়া করেছিলেন একটু রেখে-ঢেকে। তাতেও কিছু আটকানো গেল না। 'কনটেমপোরারি'র সম্পাদক ছিলেন রাশিয়ার খ্যাতিমান কবি, নেক্রাসভ। তলস্তয়ও পার্টনার হয়েছিলেন। সেন্সর কী কাণ্ড করেছে তা জানিয়ে নেক্রাসভ যে চিঠি দিয়েছিলেন তলস্তয়কে, ক্রিমিয়াতে, সেটা পড়লে বোঝা যায় রুশ সাহিত্যে তলস্তয় তখনই কতটা আশা-ভরসা হয়ে উঠছেন একটু বিদগ্ধ পরিবেশে। নেক্রাসভ লিখছেন_"তোমার লেখা হারিয়ে যাবে না।...তুমি যেভাবে 'সত্য'কে আমাদের সাহিত্যের অবিমিশ্র উপাদান করে তুলছ, সেটা আগে কখনোই ঘটেনি। আমি এখনকার আর কোনো লেখকের কথা জানি না, যে তোমার মতো পাঠককে বাধ্য করতে পারে সহৃদয়-হৃদয়সংবেদী হতে, ভালোবাসা ও সমানুভূতি বোধ করতে।...তোমার আবির্ভাব ঘটেছে এমন এক শুভক্ষণে' যখন সবচেয়ে গোঁড়া যাঁরা তাঁরাও বাধ্য হচ্ছেন তোমাকে নিয়ে উচ্চাশা জানাতে।"
এই চিঠির তারিখ ২৮ আগস্ট ১৮৫৫। এক মাসও কাটেনি। ১৭ সেপ্টেম্বর ৫৫ তলস্তয় তাঁর ডায়রিতে লিখছেন, "কাল খবর পেলাম আমার 'এক রাত্রি' লেখাটা বেরিয়েছে সেন্সরের কাটাকুটি নিয়ে। মনে হচ্ছে, খোঁচররা আমার হদিস পেয়েছে।...সাহিত্যই আমার প্রধান ও একমাত্র বৃত্তি। অন্য সব ঝোঁক ও কাজের বাইরে। আমার লক্ষ্য সাহিত্যিক খ্যাতি।"
তলস্তয়ের ডায়েরির একটা সংক্ষেপিত ও সম্পাদিত সংস্করণ একসময় বেরিয়েছিল তলস্তয়বিদ, বিদ্বান আর এফ ক্রিশ্চিয়ানের সম্পাদনায়। তার আগে আমি তলস্তয়ের ডায়েরি পড়িনি। সেই ৯৪-এর সংস্করণ সংক্ষেপিত ও সম্পাদিত বলেই সহজ হয়েছিল এটা ধরতে পারা, কী দৈত্যের মতো প্রস্তুত করলেন তলস্তয় নিজেকে! দুর্ভাগ্যত, তলস্তয়ের জুয়া খেলা, মদ খাওয়া, নারীবিলাস, খ্রিস্টধর্ম উদ্ধার, দাসমুক্তি, সত্যাগ্রহ ইত্যাদি আমাদের দেশে বেশি পরিচিত। মহাত্মা গান্ধী তলস্তয়ের আদর্শ ও কাজ থেকে নিজের আদর্শ ও কাজ খুঁজে নিয়েছিলেন_এমন কথার ফলে আমরা হয়তো তাঁর গল্প-উপন্যাস নিয়ে ততটা আগ্রহ দেখাইনি। কিন্তু ওই সম্পাদিত সংস্করণটিতে তাঁর আত্মপ্রস্তুতিটাই প্রধানতম দৃশ্য হয়ে ওঠে। প্রায় সব ইউরোপীয় সাহিত্য, বিশেষ করে আখ্যান, ঘেঁটে পড়া। পড়া, পড়া আর পড়া। দুই খণ্ডের বড় সংস্করণটিতে তাঁর পড়ার পদ্ধতিটাও বোঝা যায়। বিশেষত তার কোনো বই পড়লে, তা থেকে নোট রাখতেন। ৪০ বছর বয়সের পর গ্রিক, জার্মান, ইতালিয়ান ও শেষে হিব্রু ভাষা শেখেন কিছু বই তিনি লেখকের ভাষায় পড়তে চান বলে। তাঁর ককেসাস ও ক্রিমিয়া যুদ্ধের অভিজ্ঞতা, তাঁর নিজের যুদ্ধ করার অভিজ্ঞতা, সাধারণ সৈনিক হিসেবে তাঁর ওপর যে অত্যাচার হতো সেই কথা, সাধারণ সৈন্যরা ফুটো নৌকায় নদী পার হতে বাধ্য হতো, ফলে জলে ডুবে মারা যেত, তলস্তয়ও ডুবতে বসেছিলেন, ১৮১২-র যুদ্ধের পর সৈন্যদের অস্ত্র বদলায়নি, অফিসারদের ইউনিফর্ম বদলেছে, গরিবদের লেখাপড়া শেখানো ও তাদের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জটিলতা, সেনাপতিদের ভেতর কোন্দল, যৌনসঙ্গ, যৌন অসুখের ভোগান্তি_এর প্রতিটি বিষয়ের ঘটনা পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে, তিনি কী করে জড়িয়ে ছিলেন তার কারণসহ। তলস্তয়ের প্রধান আখ্যানগুলোতে তাঁর কোন অভিজ্ঞতা কোথায় ব্যবহৃত হয়েছে, তার একটা তালিকা তৈরি করা খুব একটা শ্রমসাধ্য কাজ নয়। কিন্তু এই প্রতিক্রিয়াটি খুঁজে বের করা খুবই কঠিন যে কোনো একটি ঘটনা প্রথমে কিভাবে তাঁর ডায়েরিতে আসছে, আর কিছু 'সমতুল্য' ঘটনা জড়ো হয়ে তলস্তয়কে ওই বিষয়ে একটি সামগ্রিক ধারণার দিকে কিভাবে নিয়ে যাচ্ছে, ঘটনার সমতুল্যতা তলস্তয় কোন বিচারে নির্ণয় করছেন, সেই সামগ্রিক ধারণাটিকে তলস্তয় একটা কর্মসূচির আকার দিচ্ছেন_কখনো কখনো লিখেও, সেই কর্মসূচি অনুযায়ী কাজ গুছিয়ে নিচ্ছেন। কোনো এক অনিশ্চিত ভবিষ্যতে কোনো এক আখ্যানে সেই ঘটনাটি উপন্যস্ত হচ্ছে। তলস্তয় পৃথিবীর কাছে সাহসী তাত্তি্বক ও তত্ত্বের সাহসী রূপকার বলেই বেশি পরিচিত। তিনি তাঁর নিজের কাছে পরিচিত ছিলেন কোন পরিচয়ে? এই আত্মপরিচয় খুব একটা সোজা কিছু নয়। এই আত্মপরিচয়ের ভেতর লুকানো থাকতে পারে ছলনা, দেখানো হতে পারে কোনো সামর্থ্যহীন ইচ্ছা। আত্মপরিচয় একটিই মাত্র আকার নয়। কঠিনও নয়, তরলও নয়। আলো, কুয়াশা, ঋতু_যা কিছু আমাদের দেখার বাধা_ওজন, ইনফ্রা রে, সেসব আত্মপরিচয়ের আকারটাকে পরিবর্তমান রাখে।
চার
তাঁর প্রথম উপন্যাস 'স্টোরি অব চাইল্ডহুড' লিখেছিলেন ককেসাসে। ১৮৫২-র ২৭ মে তিনি উপন্যাসটির তৃতীয় খসড়া শেষ করেই চতুর্থ খসড়া শুরু করেন। ৩০ মে তাঁর এক প্রবীণ আত্মীয়াকে চিঠিতে লেখেন, 'আমি কোনো উচ্চাশার বশে লিখছি না। লিখি, ভালো লাগে বলে। কাজ করলে আমার আনন্দ হয়, মনে হয় কিছু একটা করছি এবং আমি কাজ করছি।' সেদিনই তিনি তাঁর ডায়েরিতে লিখছেন, 'অন্য রুশ লেখকদের মতো আমার কি ক্ষমতা আছে লেখার? নিশ্চয়ই নয়।' তিন দিন পরই লিখছেন, 'আমার ক্ষমতা সম্পর্কে আমি নিশ্চিত নই। মনে হয় আমার ধৈর্য, দক্ষতা ও যথাযথতা কম। তার ওপর আমার স্টাইল, অনুভূতি ও চিন্তার খুব ঐশ্বর্য নেই। এই শেষ কথাটায় আমি আমার মতো পাকাপাকি দিচ্ছি না।' চতুর্থ খসড়া সংশোধন করতে করতে 'নিশ্চয়ই কিছু বানান ভুল থেকেই গেল' বলে ক্লান্ত শরীরে তিনি তাঁর সামরিক জীবন নিয়ে নতুন গল্প শুরু করলেন, 'দ্য রেইড'।
'চাইল্ডহুড' তিনি পাঠিয়েছিলেন কনটেমপোরারি রিভিউ-এ। পাঠিয়েছিলেন ৩ জুলাই। ছদ্মনামে_'এল এন' এই সংক্ষিপ্ত পরিচয়ে। তাঁর ২৪ বছর পূর্ণ হলো ২৬ আগস্ট, ১৮৫২। ডায়েরিতে লিখলেন, '২৪ বছর বয়স হলো অথচ আমি এখনো কিছু করলাম না।' পরদিনই কাগজ থেকে চিঠি এল, উপন্যাসটি তারা ছাপছে, এর পরের লেখাগুলোও ছাপবে। কাগজের কপি তলস্তয় পেলেন ৩১ অক্টোবর।
অনেক পরে তিনি বুলগাকভকে বলেছিলেন, এই লেখাটি নিয়ে, 'আমার কী রকম ধারণা হয়ে গিয়েছিল, আমার আগে কেউ সেই যুগে বিস্ময়কর কবিতা অনুভবও করেননি, প্রকাশও করেননি।' তলস্তয় কি তাঁর চিন্তায়, কি তাঁর টেকনিকে আন্তরিকতা ও সততার বিনিময়ে কোনো চমৎকার কখনো দেখাতে চাননি। এটা তাঁর কাছে খাঁটি হিরের মতো স্বচ্ছ অথচ কৌণিকতায় সত্যময় ছিল যে তিনি জীবনে নানা দিক বিশ্বস্ততার সঙ্গে লিখবেন এবং সে বিশ্বস্ততা কোনো প্রথা মেনে নেয় না। তাঁর বর্ণনার ভাষাতে তিনি উপমা ব্যবহার করতেন না, যদি না সেই উপমা ছাড়া ভঙ্গিটা লেখাই না যায়। কারণ উপমার মধ্যে একটা কিছুকে জোর দেওয়ার মিথ্যা ঘটার ভয় আছে। এই 'চাইল্ডহুড'-এর এক খসড়ায় তিনি লিখেছিলেন, 'আমি তো কোনো দিন প্রবালের মতো ঠোঁট দেখলাম না, দেখলাম ইটের রং, মরকত মণির মতো চোখও দেখলাম না, দেখলাম ধোপাবাড়ির নীল।' এটা বাইরের কোনো ব্যাপার নয়, লেখক-ব্যক্তিত্বের একেবারে ভেতরের নিরিখ_কোন শব্দ সত্যের কত কাছাকাছি। কোনো পুনরাবৃত্তির ভয়ে বা কাব্যিকতার লোভে তলস্তয় কখনো শব্দ বাছেননি। খসড়ার পর খসড়া যে তিনি করতেন, সে শ্রমের একমাত্র উদ্দেশ্য ছিল যথাশব্দটি খুঁজে বের করা। শব্দ নিয়ে এই বাতিকের জন্য প্রকাশকের সঙ্গে তাঁর গোলমাল হয়েছে_প্র্রুফে এত কাটাকুটি কেন? গল্প বলার সাবেকি পদ্ধতিতে তিনি বিশ্বাসই করতেন না_চরিত্র সম্পর্কে প্রথমে বলা, তারপর পরিবেশের বর্ণনা, তারপর ঘটনা। তলস্তয় মনে করতেন, ঘটনাটা বলতে বলতে তার ফাঁকে ফাঁকে চরিত্র বা পরিস্থিতির কথা আসবে। এটা কোনো তুচ্ছ তর্ক ছিল না_এর সঙ্গে জড়িয়ে ছিল তাঁর উপন্যাসসত্তা, উপন্যাসন সম্পর্কে তাঁর ধারণা।
উপন্যাসকে রহস্যমুক্ত করতে আর উপন্যাসকে যোগক্রিয়া বানাতে তাঁর আপত্তি ছিল এত গভীর যে তাঁর ইন্দ্রিয়গুলোর ওপর তাঁকে সম্পূর্ণ নির্ভর করতে হতো। যেন লেখকের ইন্দ্রিয়ই অ্যাটলাসের সেই কাঁধ। তাঁর দুই সরু চোখ ছিল ইগলের মতো অভ্রান্ত, তাঁর ছোঁয়া ছিল গোলাপের পাপড়ির মতো স্পর্শকাতর, তাঁর ঘ্রাণশক্তি ছিল বাঘের মতো। তিনি চষা মাটির গন্ধ আর অনাবাদি মাটির গন্ধ আলাদা করে শুঁকতে পারতেন, জানলার ঠাণ্ডা কাচের ওপর হাতের চেটোর স্পর্শের শিহরণ টের পেতেন, ঘোড়ার পেছনে পায়ের কোনো একটি পেশিকম্পন দেখতে পেতেন।
ছদ্মনামে লেখা তাঁর এই প্রথম উপন্যাস 'চাইল্ডহুড' একই সঙ্গে সরল, প্রায় প্যাস্টোরাল ও নির্বেদী, প্রায় মাইনোটরের গুহায় নামা যেন। কোনো আবিষ্কারের বাহাদুরি নেই, বরং প্রত্যাখ্যান আছে স্পষ্ট। কৌশলের ও দক্ষতার বদলে আছে আন্তরিকতা, সংক্রমণশীল আন্তরিকতা। বিশেষজ্ঞতার বদলে একেবারে নিখাদ খনিজ। কে লিখেছেন 'চাইল্ডহুড', তা না জেনেই কাগজের সম্পাদককে তুর্গেনিভ লিখেছিলেন, 'তাঁকে বলো, যদি তিনি শুনতে চান যে আমার দরজা তাঁর জন্য খোলা, তাঁকে অভিনন্দন ও প্রশস্তি।' দুদিনস্কিন রিভিউ করেছিলেন, 'তাঁর প্রথম লেখা যদি হয় এটা তাহলে এক নতুন প্রতিভাকে আমরা স্বাগত বলতে পারি।' আলমাজভ লিখেছিলেন আরেক রিভিউয়ে, 'প্রায় বিশ্বাস করতে হচ্ছে রুশ সাহিত্য সত্যি আবার বেঁচে উঠছে।' কিছু দন পর সাইবেরিয়ার গভীর থেকে আরেক তরুণ লেখক, ফিয়োদর মিখাইলেভিচ দস্তয়েভস্কি, বয়সে তলস্তয়ের চাইতে ৯ বছরের বড়, সদ্য নির্বাসন থেকে ফিরে এসেছেন এবং তাঁকে বাধ্য করা হয়েছে সৈন্যবাহিনীতে ঢুকতে, 'চাইল্ডহুড' পড়ে তাঁর এক বন্ধুকে বলেছিলেন, 'লিও তলস্তয়কে আমি কী বিপুল পছন্দ করে ফেলেছি, কিন্তু আমার মনে হয় অন্য রকম কিছু বেশি লেখা তাঁর পক্ষে সম্ভব হবে না (কিন্তু এটা আমার ভুলও হতে পারে)।'
এই সব জেনে যুদ্ধক্ষেত্রে বসে তলস্তয় তাঁর ডায়েরিতে লিখছেন, 'খারাপ কিছু লিখতে আমার আত্মসম্মানে বাধবে। কিন্তু আমি জানি না, সত্যিকারের ভালো কিছু লেখার শক্তি আমার আছে কি না (২৬ নভেম্বর ১৮৫২)।'
সেটা জানতে তখন, সেই যুদ্ধক্ষেত্রেই তিনি লিখতে শুরু করেছেন 'দ্য রেইড', 'দ্য নভেল অব এ রাশিয়ান লর্ড', 'বয়হুড'। গল্প লেখার প্রয়োজন তাঁর এতই প্রবল বোধ হচ্ছিল যে তিনি ভাবছিলেন যত গল্প মাথায় আছে সব কি একটা জীবনে লেখা যাবে!
============================
স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি' by বেলাল চৌধুরী ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের' by সৈয়দ মাহবুবুর রশিদ রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by এমাজউদ্দীন আহমদ আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যেতে পারে?' by জগলুল আহমেদ চৌধূরী আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরাফ-উল-আলম আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠক।এইচআইভি/এইডস : প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবাধিকার আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' আলোচনা- 'নেত্রীর অশ্রুপাত, হরতাল এবং অ্যাকশনে বিএনপি' by সঞ্জীব রায় আলোচনা- 'আরো আলোকিত হোক জনশক্তি রপ্তানি খাত' আলোচনা- 'কানকুন সম্মেলনে আমাদের প্রত্যাশা' by শিরীন আখতার আলোচনা- 'জনসংখ্যার বিপদ ও পরিত্রাণের পথ' শিল্প-অর্থনীতি 'বিনিয়োগ ও মূল্যস্ফীতি:দুর্ভাবনার বিষয়' by ড. আর. এম. দেবনাথ গল্পসল্প- 'হায়রে নাড়ি ছেঁড়াধন' by শিখা ব্যানার্জী গল্পসল্প- 'জননী ও জন্মভূমি' by শুভ রহমান গল্পালোচনা- ''বিভীষণ' বিদায় ও হরতাল সমাচার' by শুভ রহমান খবর- হরতালের বিরুদ্ধে একজোট, উদ্বিগ্ন ব্যবসায়ীরা আলোচনা- 'হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে কিছু কথা' by এয়ার কমোডর (অব.) মুহম্মদ জাকীউল ইসলাম
দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
লেখকঃ দেবেশ রায়
এই ইতিহাস'টি পড়া হয়েছে...
স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি' by বেলাল চৌধুরী ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের' by সৈয়দ মাহবুবুর রশিদ রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by এমাজউদ্দীন আহমদ আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যেতে পারে?' by জগলুল আহমেদ চৌধূরী আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরাফ-উল-আলম আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠক।এইচআইভি/এইডস : প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবাধিকার আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' আলোচনা- 'নেত্রীর অশ্রুপাত, হরতাল এবং অ্যাকশনে বিএনপি' by সঞ্জীব রায় আলোচনা- 'আরো আলোকিত হোক জনশক্তি রপ্তানি খাত' আলোচনা- 'কানকুন সম্মেলনে আমাদের প্রত্যাশা' by শিরীন আখতার আলোচনা- 'জনসংখ্যার বিপদ ও পরিত্রাণের পথ' শিল্প-অর্থনীতি 'বিনিয়োগ ও মূল্যস্ফীতি:দুর্ভাবনার বিষয়' by ড. আর. এম. দেবনাথ গল্পসল্প- 'হায়রে নাড়ি ছেঁড়াধন' by শিখা ব্যানার্জী গল্পসল্প- 'জননী ও জন্মভূমি' by শুভ রহমান গল্পালোচনা- ''বিভীষণ' বিদায় ও হরতাল সমাচার' by শুভ রহমান খবর- হরতালের বিরুদ্ধে একজোট, উদ্বিগ্ন ব্যবসায়ীরা আলোচনা- 'হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে কিছু কথা' by এয়ার কমোডর (অব.) মুহম্মদ জাকীউল ইসলাম
দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
লেখকঃ দেবেশ রায়
এই ইতিহাস'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 26
(34)
- আন্তর্জাতিক- 'কোরিয়া সীমান্তে তুলকালাম' by দাউদ ইসলাম
- আন্তর্জাতিক- 'চেচনিয়ার ‘যুদ্ধবাজ ইমাম’ by মিজান মল...
- আন্তর্জাতিক- আমি স্বাধীনতা চাই না: রমজান কাদিরভ
- সাহিত্যালোচনা- 'মৃত্যুশতবার্ষিকীর তলস্তয়' by আন্দা...
- গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ...
- গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন
- শিল্পি- 'সফিউদ্দিন আহমেদের সৃষ্টিসমগ্র-অশেষ আলোর আ...
- নিবন্ধ- 'সব শিল্পই যাবে প্রকৃতির কাছে। by খান মিজান
- চতুর্থ দিনের খেলা কেড়ে নিয়েছে বৃষ্টি
- গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী
- আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী
- ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট
- তিন মাসে হাইতিতে কলেরার রোগী দুই লাখে দাঁড়াতে পারে
- ভারতে পার্লামেন্ট অচল ৬৩ কোটি রুপি ক্ষতি
- টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে যুক্তরাজ্যে ছাত্র বিক্ষ...
- উইলিয়াম ও কেটের বিয়ে হবে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে
- জান্তার সঙ্গে ভারতের সুসম্পর্কের সমালোচনা করেছেন স...
- দ. কোরিয়ার ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ পাশে দাঁড়ানোর ঘোষণা...
- চিরকাল ম্যানইউর রুনি!
- গর্বের কাবাডিতে কলঙ্কের দাগ
- মানবতাবাদী রোনালদো-জিদান
- বৃষ্টিভেজা দিনটি সাঙ্গাকারার
- লড়াইটা পন্টিং-স্ট্রাউসেরও
- শেষ ষোলোয় মিলান-মার্শেই
- অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না সেরেনা উইলিয়ামস
- ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by...
- স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধ...
- ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম
- শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্...
- রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by...
- আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যে...
- আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরা...
- আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠ...
- আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' ...
-
▼
Nov 26
(34)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বিশ্বকাপ ফুটবল
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment