Friday, November 26, 2010
গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী
গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী
লিসার মা বললেন, বয়সও বেশি, চেহারাটাও বাজে। আবার নাকি সময় সময় তার বেশ্যাসক্তিও দেখা দেয়। হোক না জমিদারের সন্তান, জেনেশুনে লিসাকে তার দিকে ঝুঁকতে দেওয়া কি ঠিক হবে?
ডাক্তার আঁদ্রে বের্স বললেন, দেখো লিউবোফ, আমি তোমার কথা উড়িয়ে দিচ্ছি না। তোমার যখন ব্রেইন ফিভার হলো, তোমাদের জ্ঞাতি ডাক্তার বাদ দিয়ে আমার মতো বুড়ো একজন হাতুড়ে ডাক্তারকে ধরে নিয়ে এল তোমার বাবা।
তা ঠিক, কিন্তু তোমার-আমার বয়সের পার্থক্য ছিল আঠারো বছর, এটা তো অস্বীকার করবে না? তোমার ষোল আর আমার...।
আঠারো বছর কোথায়? তুমি নিজের বয়সটা বড় বাড়িয়ে বল। আসলে তুমি আমার চেয়ে সতের বছর সাড়ে ৯ মাসের বড় ছিলে।
বেশ, মেনে নিলাম। এবার আমার দিকে তাকিয়ে দেখ তো, আমার চেহারাও কি বাজে নয়?
ধ্যাত, আমার যখন ব্রেইন ফিভার, তুমি যখন গলায় স্টেথো ঝুলিয়ে আর হাতে থার্মোমিটার আর কী সব যন্ত্রপাতি নিয়ে আসতে, কী দারুণই না লাগত তোমাকে। সে জন্যই তো তোমার ইশারায় সাড়া দিলাম।
ডাক্তার বললেন, আমিও বুঝিনি এভাবে সুইট সিঙ্টিন এক রোগিণীর কাছে ধরা পড়ে যাব। একেবারে জনমের মতো।
ধরা পড়েছিলে বলেই না লিসা, সোনিয়া আর তানিয়ার মতো তিনটা ফুটফুটে মেয়ে পেয়েছ। আমাকে না পেলে তোমার ওই ব্যক্তিগত যন্ত্রটা বন-বাদাড়ে যার-তার ওপর প্রয়োগ করতে, আর নষ্ট মেয়েদের কাছ থেকে নোংরা সব অসুখ-বিসুখ ধার করে এনে নিজের অপমৃত্যু ঘটাতে।
ডাক্তার বের্স বললেন, শুনলাম, কাউন্ট নাকি তোমারই ছেলেবেলার বন্ধু? তার ব্যাপারে এত কঠোর হলে চলবে?
বন্ধু না ছাই। ওর বোন মারিয়া ছিল আমার বান্ধবী। আর কাউন্ট লেভ তলস্তয় আমার আর মারিয়ার চেয়ে তিন বছরের ছোট। তুমি তো জান না, ও কতটা হিংসুটে। আমাকে একবার রেলিং থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তারপর হাড় ভেঙে কয়দিন গেল বিছানায়। কিন্তু ওর বদমায়েশি নাকি এখনো আছে। জুয়া খেলে সাত হাজার টাকা খুইয়েছে। বেশ্যাটেশ্যা নিয়ে আর বলতে চাই না, আমার বমি এসে যায়। পুরুষ মানুষের রুচিটুচি বলে কিছু নেই_এই শহরের বিউটি কুইনও যা, সাইবেরিয়ার মাদি ভল্লুকও তা।
ডাক্তার বলেন, জমিদারের ছেলেদের কাজকর্ম কম থাকে বলে চবি্বশ ঘণ্টার দু-চার ঘণ্টা মেয়েমানুষের পেছনে ব্যয় করতেই পারে। সবাই তো আর ইমামতি করবে না।
ডাক্তার আর একটু এগিয়ে গিয়ে বলে ফেলতে চেয়েছিলেন, তোমার বাবাও তো জমিদার-পুত্র, তাঁর কথাই ধর না কেন। জমিদার পুত্ররা এসব না করলে তোমারও জন্ম হতো না। তুমিও তো ইললেজিটিমেট_সোজা কথা, অবৈধ সন্তান। কিন্তু কথাটা শেষ পর্যন্ত বলেননি। ডাক্তার বললেন, তলস্তয়দের শীতলক্ষার পাড় কাপাসিয়া ও সোনার গাঁও জমিদারিতে কাউন্ট লেভ পেয়েছে চার হাজার একর জমি, শ-চারেক ভূমিদাস, তা ছাড়া লিখেটিখে এর মধ্যে তো বেশ বিখ্যাতও হয়ে উঠেছে। তোমার ছোটবেলার বন্ধু, তুমিই ভালো বুঝবে। লিসার মা বললেন, এ জন্যই তো বলি, ছেলেদের কম বয়সে বিয়ে করাটাই ভালো। তাহলে আর রতিক্রিয়ার জন্য এখানে-সেখানে যাওয়ার দরকার হয় না। সংসারও হয়, বাচ্চারাও তাড়াতাড়ি বড় হয়ে যায়।
ডাক্তার বললেন, লিউবোফ আমি যদি আরেকবার জন্মগ্রহণ করি, যেদিন বুঝব শরীরের ভিন্ন একটি ভাষা আছে, সেদিনই বিয়ে করে ফেলব।
দুই.
প্রায় আট মাইল হেঁটে কাউন্ট লেভ তলস্তয় ডাক্তারের বাড়িতে আসেন। লিসাদেরও একটি খামার আছে ভাওয়ালের কাছে। ফেরার পথে মা-সহ লিসা, সোনিয়া ও তানিয়া গোটা সপ্তাহ কাটিয়ে গেল লেভ-এর জমিদারিতে। লিউবোফ এবার এমন ধারণা নিয়ে গেল যে লেভ-এর মতো পাত্র, বয়স একটু বেশি হলেও হাতছাড়া করা ঠিক হবে না। আর পুরুষ মানুষের কিছু দোষ তো থাকবেই। নিজের বাবাও তো এমন কোনো ধোয়া তুলসীপাতা ছিল না।
এর মধ্যে একদিন চেম্বার সেরে এসে ডাক্তার বের্স স্ত্রীকে বললেন, সিলাকে খুব মনমরা দেখাচ্ছে যে।
লিউবোফ বললেন, হবে না। আমরা কী ভাবছি, আর কী ঘটছে?
মানে?
কাউন্ট আসলে লিসার ব্যাপারে আগ্রহী নয়।
তাহলে জুয়াড়ি বদমাশটাকে আর আসতে দেওয়া ঠিক হবে না। মা-বাবা হিসেবে আমাদের ভূমিকা অবশ্যই পালন করতে হবে। আমার মেয়ে শীতলক্ষ্যা নদীতে ভেসে এসেছে নাকি?
লিউবোফ বললেন, তুমি অযথা খেপে যাচ্ছ। আমি তো বলিনি, লেভ কেবল ফুর্তি করতে এখানে আসে। ফুর্তি করার মতো মেয়ের অভাব নেই আমাদের রাজার রাজত্বে। অন্তরের একটা কঠিন টান না থাকলে কেউ আট মাইল হেঁটে এখানে আসে?
ঠিকই বলেছ, তোমার মতো ষোল বছর বয়সী রোগী আমার আরো ছিল। আমি তো তোমাকে দেখতেই বারবার এসেছি; অন্য কাউকে নয়।
শোন, বলছি শোন_কাউন্ট সোনিয়াকে পছন্দ করছে। সোনিয়াও তার দিকে ঝুঁকে পড়েছে। ব্যাপারটা তানিয়াও জানে। তানিয়ারও বয়স কম হয়নি_ষোল, এই বয়সেই আমি তোমাকে বিয়ে করি।
তানিয়া নিজেও এই বদখত দেখতে লোকটাকে পছন্দ করে। ১৬ তারিখ মানে গতকাল ১৬ সেপ্টেম্বর ১৮৬২ সোনিয়াকে প্রপোজ করেছে এবং শিগগিরই বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে।
তাহলে লিসার ব্যাপারটা কী হবে?
লিসাও প্রথম থেকেই বুঝতে পেরেছে, কাউন্টের চোখ সোনিয়ার ওপর।
তিন.
২৩ সেপ্টেম্বর ১৮৬২
বিয়ের আয়োজন করা হয়েছে ঢাকা আর্মেনিয়ান চার্চে।
১৬ থেকে ২২_এই কয়দিনে কাউন্ট তাঁর পাগলামির চূড়ান্ত দৃশ্য দেখিয়ে ছেড়েছেন। বিয়ের দিন দেখা হবে চার্চে বিয়ের অনুষ্ঠানে। এর আগে বর ও কনে সাক্ষাৎ রীতিবিরুদ্ধ। অথচ সকালেই লেভ এসে হাজির। সরাসরি সোনিয়ার মুখোমুখি। তাঁকে দেখে সোনিয়া চমকে ওঠে। বাষ্পাক্রান্ত চোখ ঘষতে থাকে। গত দুই দিন প্রচণ্ড কষ্ট দিয়েছে লেভ। আত্মহত্যার ইচ্ছা জেগেছে।
লেভ জিজ্ঞেস করল, আমাকে বিয়ে করার সিদ্ধান্ত এখনো বহাল আছে তো?
সোনিয়া জবাব দেয় না।
আমাকে বিয়ে করার পর কি মনে হবে না অন্য কাউকে বিয়ে করলে ভালো ছিল?
সোনিয়া ফোঁপাতে থাকে।
তুমি কি নিশ্চিত যে এর পরও আমাকে ভালোবাসো?
সোনিয়া এবার হাউমাউ করে কেঁদে ফেলে।
এর পরও_মানে?
বিয়ে মানে তো দুই দেহ এক মন। এখানে লুকোচুরির সুযোগ কোথায়। তলস্তয় তাঁর বিগত বছরগুলোর ডায়েরি কয়টা সোনিয়ার হাতে তুলে দিলেন। বললেন, এগুলো পড় তাহলে আমাকে বুঝতে তোমার সুবিধা হবে। আমি প্রতিদিন যা করেছি, যা ভেবেছি_সব এখানে লেখা আছে। প্রেমে ও ক্ষমায় যদি আমাকে দেখ, তাহলে আমাদের বিয়ের ব্যাপারে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পার। আমারও একটা নোংরা অতীত আছে, যা আমার জীবনেরই অংশ। তারপর কাউন্ট লেভ তলস্তয় চলে যান।
ডায়েরি হাতে সোনিয়া তাঁর পথের দিকে তাকিয়ে থাকে।
ভীরু হাতে ডায়েরির পাতা উল্টাতে থাকে।
২৬ জুন ১৮৬২
মেয়ে মানুষ দেখলেই আমি উচাটন হয়ে পড়ি। আমার মেজভাই আমার তাতিয়ানা ফুপুর বুয়াটার সঙ্গে যে কী-সব করে যাচ্ছে! কিন্তু আমি, ব্যাপারটা আসলে যে কেমন এখনো বুঝে উঠতে পারিনি। এই অভিজ্ঞতা না হলেও আমি যে মূর্খই থেকে যাব। আমার গল্প-উপন্যাসে যখন এ ধরনের অবস্থা বর্ণনা দেব, তা হবে সম্পূর্ণ বানোয়াট ও আজগুবি। কেবল হস্তমৈথুনজ্ঞান-ভিত্তিক।
ঢাকা শহর ফড়িয়া আর বেশ্যার দালালে ভর্তি। কিন্তু আমি তাদের খপ্পরে পড়তে চাই না। আমাদের জমিদারিতেই কত সুপুষ্ট মেয়ে আছে। কয়জনের সঙ্গে চোখ ইশারায় কথাও বলেছি। কিন্তু তার আগে তো আমার সব কিছু জানা দরকার। আমি তাদের সামনে আনাড়ি হিসেবে চিহ্নিত হতে চাই না। হয়তো মেয়েটি বলে বসবে, তোমার মেজভাই এত বড় উস্তাদ আর তুমি দেখি অ আ ক খ-ও বোঝ না। যাও মায়ের দুধ চোষ গিয়ে।
শেষ পর্যন্ত বুড়িগঙ্গা পাড়ি দিয়ে কেরানীগঞ্জে এলাম। এখানে নদীর পাড়ে বেশ কয়েক ঘর বারবণিতার বসবাস। আমি যে পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছিলাম, এখানকার সবচেয়ে সুন্দরী বারবণিতার রেটও তার দশ ভাগের এক ভাগ। আমি টাকা আগাম দিয়ে মাথা নিচু করে ঝাঁপ-দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে আগরবাতির মিষ্টি ধোঁয়া। আমার মনে হয়েছে, কোনো শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছি।
মেয়েটি বলল, আইস নাগর। আমার নাম চন্দ্রবানু। তোমার কী নাম?
লেভ তলস্তয়?
এই রকম নাম তো কোনো দিন শুনি নাই। কোন ধর্ম?
মানব ধর্ম।
চন্দ্রবানুর পান-লাল জিহ্বা দেখা যাচ্ছে। গালের টোলটাকেও মনে হচ্ছে একটি হীরের গহনা। চন্দ্রবানু বলল, ধর্ম যে-বা হোক, কর্ম হোক ভালো। সব ধর্মের মানুষই এই কাম করে, আমার কাছে আসে। আমারও বিশ্বধর্ম। প্যাঁচাল পারতে চাই না, কাটা না বরাবর?
আমি লজ্জা পেলাম। তারপর একসময় ব্যাপারটা ঘটেই গেল।
চন্দ্রবানু বলল, এত তাড়াতাড়ি পয়সা উসুল হলো?
আমি হোগলার ওপর কাঁথাপাতা বিছানায় উঠে বসি। প্যান্টের দড়ি বাঁধি, শার্টের বোতাম লাগাই। তারপর হঠাৎ ধর্ষিতা এক নারীর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করি।
আমার কান্নার কারণ, আমি কৌমার্য হারিয়েছি, চিরতরে হারিয়েছি।
২৩ মে ১৮৪৭
গত রাতে আমি কোথায় ছিলাম, কেউ জানে না। আমাদের জমিদারির সুইপার রমেশ তেওয়ারি অনেক দিন ধরে আমাকে পর্যবেক্ষণ করছিল। বলল, বাবু টাকাটা বাইরের মানুষকে না দিয়ে আমাদের দিলে আমাদের আয়-রোজগারটা ভালো হয়। বিবি-বাচ্চা নিয়ে ভালো থাকতে পারি। আমি তার কথার মানে বুঝতে পারি। জিজ্ঞেস করি, কে?
রমেশ বলে, এই তল্লাটের সবচেয়ে পাকা, একবার গেলে বাবু আপনার মনে হবে বাৎসায়নের সরাসরি কোনো শিষ্যার কাছে এসেছেন। চৌষট্টি কলার সবই জানে। তবে বাবু তাড়াহুড়ো করলে হবে না। গোটা রাত থাকবেন, দুই পয়সা বেশি বকশিশ দেবেন।
আমি আবার জিজ্ঞেস করি, কে?
বাবু তার নাম রঙিনী তেওয়ারি, এই অধমের স্ত্রী। একদিন তার সঙ্গে থাকলে তিন দিন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করবে না। একই রেট।
সত্যি সত্যি একটি অসাধারণ রাত কাটালাম। রমেশ তেওয়ারি ছনের ঘরের বাইরে বসে পাহারা দিল, আধা মিনিটের জন্যও ভেতরে উঁকি দিল না। ভোরের দিকে আমি যখন বেরিয়ে যাই, রমেশের মুখোমুখি হলে আমিই লজ্জায় মাথা নিচু করে ফেলি।
কিন্তু আগ বাড়িয়ে রমেশ বলে, বাবু যখন মন চায় আসবেন। হাতে নগদ টাকা না থাকলেও আসবেন। আমার স্ত্রী আপনাকে পেয়েছে_এই অহংকারে আগামী এক মাস আমাকে তার কাছে ঘেঁষতে দেবে না। তখন আর কী করব_সস্তা দরের বেদেনি খুঁজে বের করব নিজের জন্য। বাবু কখনো যদি বেদেনি টেস্ট করতে চান বলবেন। ভয় একটাই, এদের আবার খারাপ অসুখ হয়।
এ পর্যন্ত এগারোজন রমণীর সঙ্গে আমার ব্যাপারটা ঘটে গেছে। আমি এ জন্য গভীর মনস্তাপের মধ্যে আছি। আমি নিজেকে যতই নীতিকথা শোনাই না কেন, আমার শরীর সে কথা শুনতে চায় না। শরীরের কারণে আমার পড়াশোনা ও লেখালেখিও ঠিকমতো হচ্ছে না। একেকবার মনে হয়, রঙিনীর কাছে যাই, বেদেনির কাছে, চন্দ্রবানুর কাছে যাই। অতৃপ্তি আমাকে ধ্বংস করে ফেলছে।
২৯ জুলাই ১৮৪৮
দেহের ক্ষুধা আমাকে অনেক নিচে নামিয়েছে। আমি আর নামতে চাই না। কিন্তু প্রতিজ্ঞা ধরে রাখতে পারি না। আজ সন্ধ্যার পর মণিপুর খামারের পাশে কৃষ্ণবর্ণ এক রমণীকে দেখে আমি আত্মহারা হয়ে যাই। একটি বৃক্ষের আড়ালে যখন উপনীত হই, সে খিলখিল করে হাসতে থাকে। আমি তার হাসির কারণ বুঝতে পারি না। আমি যখন টাকা সাধলাম নিল না। বলল, আমারও তো ভালো লেগেছে। আমি কি তোমাকে টাকা দেব? তুমি আমাকে যে টাকা দিতে, আমি তা-ই তোমাকে ফিরিয়ে দিলাম। ব্যস।
কিন্তু মেয়েটি কে? আমি তার রূপ-সাগরের সৈকতে অবগাহন করে এসেছি। আমাকে আরো গভীরে যেতে হবে। আমি বেশ বুঝতে পারছি, কামনাচ্যুত হতে হলে আমাকে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হবে_যতটা দূরে সম্ভব।
আমার কাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কাজ কামনাকে ধ্বংস করে। আমি আরো তিনটি ভাষা শিখব, সবগুলো ধর্মগ্রন্থ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব, বেদে রমণীদের উপন্যাস রচনা করব।
২০ জানুয়ারি ১৮৪৯
এবার আমার তাতিয়ানা ফুপুর হাতে ধরা পড়ে গেলাম। গাশা নামের এই মেয়েটি তার খাস দাসী, আমি অনেক দিন ধরেই তার সঙ্গে ব্যাপারটা চালিয়ে আসছি। অধিকাংশ সময়ই গাশার ছোট্ট ঘরে। সবচেয়ে মর্মান্তিক হচ্ছে, অপরাধের প্রশ্রয় দেওয়ার অপরাধে গাশাকে চাকরিচ্যুত করে চিরদিনের জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে। মূল অপরাধীর কিছুই হলো না।
এই অবিচার আমাকে খুব পীড়া দিচ্ছে। এ আমার কেমন ভালোবাসা_তাড়িয়ে দেওয়া মেয়েটির খোঁজে আমি এখনো রাস্তায় নামছি না।
২৫ ডিসেম্বর ১৮৫১
আমি ঠিক বলতে পারব না, কোন বেদেনির কাছ থেকে উপদংশের মতো যৌনব্যাধি আহরণ করেছি। প্রচণ্ড জ্বর ও যন্ত্রণা। আজ সতের দিন চলছে। কথা ছিল জমিদারিতে ফিরে যাব। বিছানাই ছাড়তে পারছি না। মাঝেমধ্যে মনে হয়েছে, এই নোংরা রোগেই আমার মৃত্যু হবে। যা-ই হোক, পারদ চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে উঠছি। চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, জ্বরের কারণে আসা হচ্ছে না।
এ পর্যন্ত পড়ে সোনিয়া ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে ডুকরে ডুকরে কেঁদে উঠেছে। হঠাৎ জেগে উঠে মনে হয়েছে, আত্মহত্যার এখনই সময়। এরপর সোনিয়া সম্ভবত অজ্ঞান হয়ে পড়ে।
ডাক্তার বের্স তাঁর আদরের মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘরের আলো নিভিয়ে দেন। ঘুমটা ভালো হলে সব ঠিক হয়ে যাবে।
চার.
তলস্তয় আবার জিজ্ঞেস করলেন, তুমি কি এর পরও নিশ্চিত যে আমাকে ভালোবাসো?
ঠোঁট উল্টে অবোধ শিশুর মতো সোনিয়া কেঁদেই চলেছে।
ঠিক তখনই ডাক্তারের স্ত্রী, সোনিয়ার মা লিউবোফ ঘরে ঢুকে পড়েন। লেভকে ধমক দিয়ে বলেন, তুমি এখানে কেন? বিয়ের দিন তো দেখা করতে নেই। যাও, এক্ষণই চলে যাবে। চার্চেই দেখা হবে।
লেভ তলস্তয় ধীরে ধীরে বেরিয়ে যান।
তানিয়া, সোনিয়ার ছোট বোনটি আসলে এ বাড়ির সবচেয়ে সুন্দর মেয়ে। সংগীতে অত্যন্ত গুণী এই মেয়েটির একবার মনে হলো_সোনিয়া যদি কোনো একটা কারণ দেখিয়ে লেভকে প্রত্যাখ্যান করত, দারুণ হতো। সে-ই আটকে দিত লেভ তলস্তয়ের ফেরার পথ। বলত, যেতে পারবেন না, আমাকে আপনার চোখে লাগছে না। দেখুন, আমার কোনটা সোনিয়ার চেয়ে কম। যদি যেতে হয় আমাকে সঙ্গে নিয়ে যাবেন।
বেশ জমজমাট বিয়ে। কনে পক্ষ চার্চে প্রস্তুত। বরের দেখা নেই।
বর কি পালিয়েছেন?
যখন অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে, তখন জানা গেল_কাপড়চোপড় সব ধোপাবাড়িতে থাকায় বিয়ের আচকান জোগাড় করতে লেভ তলস্তয়ের যাত্রায় দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত হাজির হলেন। জমজমাট সে বিয়েতে উপহার পাঠালেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও রামমোহন রায়।
সব কিছু সহ্য করে সোনিয়া লেভ-এর সঙ্গে সংসার শুরু করলেন। তলস্তয়ের ভালোবাসা সব ভুলিয়ে দিল। 'ওয়ার অ্যান্ড পিস' লিখতে শুরু করেছেন। তলস্তয় লিখেন, কাটেন। সোনিয়া সুন্দর করে লিখে তলস্তয়ের সামনে তুলে ধরেন। তলস্তয় আবার কাটেন। এ রকম কাটাছেঁড়া চলছেই। দীর্ঘদিন ধরে। আরো কয় বছর চলবে কে জানে।
বিয়ের দুই বছর পর সোনিয়া স্থায়ীভাবে চলে এলেন লেভ-এর জমিদারিতে। বাকি জীবন এখানেই কাটাবেন।
ঘোড়ার গাড়িতে আসা-যাওয়ার পথে সোনিয়া প্রায়ই লক্ষ করেন, বছর চারেকের একটি হালকা-পাতলা ছেলে জমিদারি সীমানার ধারে হাঁ করে তাঁর দিকে তাকিয়ে থাকে। ছেলেটি যেন তাঁর প্রতীক্ষায়ই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে।
তলস্তয় বললেন, সোনিয়া আর একটি কথা তোমাকে বলা হয়নি। সোনিয়া ঘোড়ার গাড়িতে তলস্তয়ের কানে বলল, ব্যাপারটা কিন্তু এখনো শুরু হয়নি। কয় সপ্তাহ আগেই হওয়ার কথা ছিল। আমার কিন্তু শীঘ্রই বমি শুরু হবে?
ঋতু বন্ধ, বমির জন্য অপেক্ষমাণ সোনিয়া তাহলে গর্ভবতী হয়ে পড়েছেন। সোনিয়ার প্রথম সন্তান আসছে।
তলস্তয় বললেন, তুমি মা হতে যাচ্ছ।
সোনিয়া বললেন, এখন কাউকে বলবে না কিন্তু।
আচ্ছা।
তারপর তলস্তয় আবার বলতে শুরু করলেন, সোনিয়া আরেকটি কথা তোমাকে বলা হয়নি।
কী কথা? আচ্ছা, তুমি না বলেছ পুশকিনের কবিতা তোমার ভালো লাগে_পুশকিন কিন্তু আমারও প্রিয় কবি।
তলস্তয় বললেন, চার বছর বয়সী ওই হালকা-পাতলা ছেলেটি আমারই। ছেলেটির নাম টিমোথি। ওর মা একজন কৃষাণী, নাম আকসিনিয়া বাজিকিন। তুমি তো জানোই, আমিও সারা জীবন কৃষকের জীবনই চেয়েছি। আর পুশকিন তো অবশ্যই ভালো, সবচেয়ে জঘন্য হচ্ছে শেকসপিয়র। আমি একদম সহ্য করতে পারি না।
ঠিক তখনই সোনিয়ার গর্ভাবস্থা নিশ্চিত করে ভেতর থেকে উঠে আসে মুখভর্তি বমি। সোনিয়া ধরে রাখতে পারেন না। উগড়ে দেন। অর্ধেক পড়ে গাড়ির বাইরে, অর্ধেক ভেতরে, কিছুটা তলস্তয়ের গায়ে।
তলস্তয় পকেট থেকে সাদা রুমাল বের করে সোনিয়ার মুখ মুছে দেন। বলেন, আমি খুশি হয়েছি।
দূরের টিমোথি মূর্ত হয়ে ওঠে সোনিয়ার সামনে। তলস্তয়ও ভাবেন, আকসিনিয়া তো তার কাছে এতটুকু শুশ্রূষা পাওয়ার দাবি কখনো করতে পারেনি।
তাহলে তাঁর মহাপুরুষ হওয়ার সুযোগ আর নেই। তলস্তয় কেবলই মানুষ।
[তবে টিমোথি তাঁর জীবন কাটিয়েছেন লেভ তলস্তয় জমিদারিতে গাড়ির কোচোয়ান হিসেবে। কৃষাণ-বধূ আকসিনিয়ার সঙ্গে তলস্তয় প্রায় তিন বছর দৈহিক সম্পর্ক রক্ষা করে চলেছেন।]
==========================
আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by দেবেশ রায় স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি' by বেলাল চৌধুরী ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের' by সৈয়দ মাহবুবুর রশিদ রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by এমাজউদ্দীন আহমদ আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যেতে পারে?' by জগলুল আহমেদ চৌধূরী আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরাফ-উল-আলম আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠক।এইচআইভি/এইডস : প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবাধিকার আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' আলোচনা- 'নেত্রীর অশ্রুপাত, হরতাল এবং অ্যাকশনে বিএনপি' by সঞ্জীব রায় আলোচনা- 'আরো আলোকিত হোক জনশক্তি রপ্তানি খাত' আলোচনা- 'কানকুন সম্মেলনে আমাদের প্রত্যাশা' by শিরীন আখতার আলোচনা- 'জনসংখ্যার বিপদ ও পরিত্রাণের পথ' শিল্প-অর্থনীতি 'বিনিয়োগ ও মূল্যস্ফীতি:দুর্ভাবনার বিষয়' by ড. আর. এম. দেবনাথ গল্পসল্প- 'হায়রে নাড়ি ছেঁড়াধন' by শিখা ব্যানার্জী গল্পসল্প- 'জননী ও জন্মভূমি' by শুভ রহমান গল্পালোচনা- ''বিভীষণ' বিদায় ও হরতাল সমাচার' by শুভ রহমান খবর- হরতালের বিরুদ্ধে একজোট, উদ্বিগ্ন ব্যবসায়ীরা আলোচনা- 'হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে কিছু কথা' by এয়ার কমোডর (অব.) মুহম্মদ জাকীউল ইসলাম
দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
লেখকঃ আন্দালিব রাশদী
এই গল্পসল্প'টি পড়া হয়েছে...
আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by দেবেশ রায় স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি' by বেলাল চৌধুরী ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের' by সৈয়দ মাহবুবুর রশিদ রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by এমাজউদ্দীন আহমদ আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যেতে পারে?' by জগলুল আহমেদ চৌধূরী আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরাফ-উল-আলম আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠক।এইচআইভি/এইডস : প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবাধিকার আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' আলোচনা- 'নেত্রীর অশ্রুপাত, হরতাল এবং অ্যাকশনে বিএনপি' by সঞ্জীব রায় আলোচনা- 'আরো আলোকিত হোক জনশক্তি রপ্তানি খাত' আলোচনা- 'কানকুন সম্মেলনে আমাদের প্রত্যাশা' by শিরীন আখতার আলোচনা- 'জনসংখ্যার বিপদ ও পরিত্রাণের পথ' শিল্প-অর্থনীতি 'বিনিয়োগ ও মূল্যস্ফীতি:দুর্ভাবনার বিষয়' by ড. আর. এম. দেবনাথ গল্পসল্প- 'হায়রে নাড়ি ছেঁড়াধন' by শিখা ব্যানার্জী গল্পসল্প- 'জননী ও জন্মভূমি' by শুভ রহমান গল্পালোচনা- ''বিভীষণ' বিদায় ও হরতাল সমাচার' by শুভ রহমান খবর- হরতালের বিরুদ্ধে একজোট, উদ্বিগ্ন ব্যবসায়ীরা আলোচনা- 'হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে কিছু কথা' by এয়ার কমোডর (অব.) মুহম্মদ জাকীউল ইসলাম
দৈনিক কালের কণ্ঠ এর সৌজন্যে
লেখকঃ আন্দালিব রাশদী
এই গল্পসল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 26
(34)
- আন্তর্জাতিক- 'কোরিয়া সীমান্তে তুলকালাম' by দাউদ ইসলাম
- আন্তর্জাতিক- 'চেচনিয়ার ‘যুদ্ধবাজ ইমাম’ by মিজান মল...
- আন্তর্জাতিক- আমি স্বাধীনতা চাই না: রমজান কাদিরভ
- সাহিত্যালোচনা- 'মৃত্যুশতবার্ষিকীর তলস্তয়' by আন্দা...
- গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ...
- গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন
- শিল্পি- 'সফিউদ্দিন আহমেদের সৃষ্টিসমগ্র-অশেষ আলোর আ...
- নিবন্ধ- 'সব শিল্পই যাবে প্রকৃতির কাছে। by খান মিজান
- চতুর্থ দিনের খেলা কেড়ে নিয়েছে বৃষ্টি
- গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী
- আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী
- ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট
- তিন মাসে হাইতিতে কলেরার রোগী দুই লাখে দাঁড়াতে পারে
- ভারতে পার্লামেন্ট অচল ৬৩ কোটি রুপি ক্ষতি
- টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে যুক্তরাজ্যে ছাত্র বিক্ষ...
- উইলিয়াম ও কেটের বিয়ে হবে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে
- জান্তার সঙ্গে ভারতের সুসম্পর্কের সমালোচনা করেছেন স...
- দ. কোরিয়ার ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ পাশে দাঁড়ানোর ঘোষণা...
- চিরকাল ম্যানইউর রুনি!
- গর্বের কাবাডিতে কলঙ্কের দাগ
- মানবতাবাদী রোনালদো-জিদান
- বৃষ্টিভেজা দিনটি সাঙ্গাকারার
- লড়াইটা পন্টিং-স্ট্রাউসেরও
- শেষ ষোলোয় মিলান-মার্শেই
- অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না সেরেনা উইলিয়ামস
- ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by...
- স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধ...
- ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম
- শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্...
- রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by...
- আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যে...
- আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরা...
- আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠ...
- আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' ...
-
▼
Nov 26
(34)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment