Friday, November 26, 2010
গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ইকবাল
গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ইকবাল
কদিন থেকে খবরের কাগজ পড়ার ইচ্ছে করছে না। পৃথিবীতে কত রকম খবর থাকে, সবকিছু ছেড়েছুড়ে শুধু খালেদা জিয়ার বাড়ির খবর।
এক জিনিস আর কত পড়া যায়? আমাদের দেশে কিছু একটা হলেই কিছু সাংবাদিক ফোন করে আমার মতামত জানতে চান। আমি তাঁদের কিছুতেই বোঝাতে পারি না যে আমি পৃথিবীর সব বিষয় জানি না এবং সব বিষয়েই মতামত দিতে পারি না।
মজার কথা হলো, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলে সাংবাদিকেরা কিন্তু ইচ্ছে করলে আমাকে ফোন করতে পারতেন, আমার কাছে জানতে চাইতে পারতেন, সরকার বাড়ি থেকে উচ্ছেদ করলে কেমন লাগে, তখন কী করা উচিত ইত্যাদি ইত্যাদি। স্বাধীনতার পর শহীদ পরিবার হিসেবে আমাদের একটা বাসায় থাকতে দেওয়া হয়েছিল। সেই বাসার প্রতি রক্ষীবাহিনীর বড় একজন কর্মকর্তার লোভ হয়েছিল বলে তারা একদিন আমাদের বুকের ওপর অস্ত্র ধরে বাসা থেকে বের করে দিয়েছিল। আমাদের জিনিসপত্র তেমন কিছু ছিল না, যা কিছু ছিল রক্ষীবাহিনী সেগুলো রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছিল। আমার মনে আছে, ল্যাম্পপোস্টের আলোয় ডাইনিং টেবিল ঘিরে চেয়ার পেতে আমরা পুরো পরিবার রাস্তায় বসে গল্পগুজব করে কাটিয়ে দিচ্ছিলাম। চা খেয়েছিলাম কি না, এত দিন পর আর মনে নেই। আহমদ ছফা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। তিনি তখন অনেক চেঁচামেচি করেছিলেন, এক বোতল কেরোসিন এনে শরীরে আগুন ঢেলে আত্মহত্যা করার হুমকি দিচ্ছিলেন। (আমি ছফা ভাইয়ের অভাব খুব অনুভব করি, তাঁর কাছে আমার অনেক কিছু জানার ছিল। এভাবে মারা যাবেন একবারও বুঝতে পারিনি।)
কাজেই বাড়ি থেকে উচ্ছেদ করা হলে কেমন লাগে, কেউ যদি জানতে চায়, তাদের বলতে পারি, অবশ্যই খুব অপমানিত বোধ হয় এবং প্রচণ্ড ক্রোধ হয়। সেগুলো অবশ্য জোর করে বুকের ভেতর চেপে রাখতে হয়। না, আমাদের ভাইবোন কিংবা মা কেউ চোখে আঁচল চাপা দিয়ে কাঁদেনি। না, আমাদের থাকার জন্য অন্য কোনো জায়গা ছিল না এবং সবচেয়ে যেটা বড় কথা, বাড়ি থেকে রাস্তায় বের করে দেওয়ার পরও আমরা ধ্বংস হয়ে যাইনি। যুদ্ধোত্তর বাংলাদেশে দাঁতে দাঁত কামড়ে টিকে গিয়েছিলাম। কাজেই আমি বেগম খালেদা জিয়া এবং তাঁর দলের বড় বড় মানুষ সবাইকে জানিয়ে দিতে চাই, তাঁদের দুশ্চিন্তার কারণ নেই, তাঁরাও টিকে যাবেন। ব্যক্তিগত বাড়িঘরের জন্য হরতাল না দিলেও চলত। তবে আমি রাজনীতি বুঝি না, কাজেই আমার কথার গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা, বাংলাদেশের মানুষেরা হরতালের সঙ্গে বসবাস করা শিখে গেছি। আমরা ধরেই নিয়েছি, অন্য দেশ ধাইধাই করে এগোবে, আমরা টুকটুক করে এগোব—এটুকুই পার্থক্য (কিন্তু এগোব—সেখানে কোনো ছাড় নেই!)।
আমি মোটেও খালেদা জিয়ার বাড়ি নিয়ে লিখতে বসিনি। আমার কিছু কম বয়সী পাঠক আছে, তারা আমাকে নানাভাবে খোটা দিয়ে জিজ্ঞেস করে, কেন আমি আজকাল কিছু লিখি না। কিছু কিছু ঘটনা নিজেকে খুব আলোড়িত করে, কিছু একটা লিখতে চাই, কিন্তু সময়ের অভাবে শেষ পর্যন্ত সেটা লেখা হয় না। যখন সময়টা পার হয়ে যায়, তখন সেই লেখাটির আর কোনো গুরুত্ব থাকে না। (তবে যাঁরা সেই ঘটনাগুলোর নায়ক, তাঁরা একই ধরনের ঘটনা বারবার করতে পছন্দ করেন বলে লেখার সুযোগ একেবারেই শেষ হয়ে যায় না। তাঁরা নিয়মিতভাবে নতুন নতুন সুযোগ তৈরি করে দেন। আমিও তক্কে তক্কে থাকব।)
আজকের লেখাটিতে আমি পাঠকদের সঙ্গে আমার একটা দুঃখ খানিকটা ভাগাভাগি করে নিতে চাই। এ দেশে সবাই নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথা জানে। যেসব ছেলেমেয়ে এই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে, তারা ব্যাপারটাকে অন্যভাবে জানে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমার লজ্জায় মাটির ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করে, যখন আমি এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আর তাদের অভিভাবকদের কষ্টটুকু দেখি। আমার মনে হয়, সারা পৃথিবীতে শুধু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই এত নিষ্ঠুর এবং এত অবলীলায় এ দেশের ছেলেমেয়েগুলোকে এত কষ্ট দেন। এ দেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং তারা যতগুলো ইউনিটে পরীক্ষা নেয়, সেগুলো নেওয়ার জন্য সারা বছরেও ততগুলো শুক্র-শনিবার নেই। কাজেই একই দিনে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় এবং ছাত্রছাত্রীদের নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু বিশ্ববিদ্যালয়কে আগেই তাদের তালিকা থেকে সরিয়ে ফেলতে হয়। এবার আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ছিল একই দিনে। বিষয়টা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য পরীক্ষার্থী আমাদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করতে থাকে। আমি আমার গন্ডারের চামড়া নিয়ে তাদের অভিযোগগুলো শুনে যাচ্ছিলাম। একদিন একজন অভিভাবক ফোন করে যখন একটু মাত্রা অতিক্রম করলেন, তখন খোঁচাটা আমার গন্ডারের চামড়াটা ভেদ করে আমাকে স্পর্শ করল। আমি তখন তাঁকে বললাম, ‘আপনি আমাকে ফোন না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে ফোন করেন। কারণ বিশ্ববিদ্যালয় পরিষদের মিটিংয়ে সব ভাইস চ্যান্সেলরের উপস্থিতিতে ভর্তি পরীক্ষার তারিখগুলো ভাগাভাগি হয়, যেন সবাই আলাদা আলাদা দিনে পরীক্ষা নিতে পারে। তবে এসব তুচ্ছ মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ থাকেন না, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যে তারিখটি দেওয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিন তাদের একটা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই আমাদের বাধ্য হয়ে অন্য একদিন পরীক্ষা সরিয়ে নিতে হয়েছে এবং সেটি গিয়ে পড়েছে বুয়েটের সঙ্গে।’ ভদ্রলোক আমার কথা বুঝলেন কি না, জানি না। কিন্তু আমি এটুকু জানি যে আমরা ও কুয়েট একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হলাম। অথচ ছেলেমেয়েরা ভাবল আমরা হূদয়হীন, অবিবেচক ও নিষ্ঠুর! তারা জানতেও পারল না, বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যেন ঠিকভাবে তাদের ভর্তি পরীক্ষা নিতে পারে, সে জন্য আমাদের ‘তুচ্ছ’, ‘নগণ্য’ ও ‘মফস্বলের’ বিশ্ববিদ্যালয়গুলো একজন আরেকজনের সঙ্গে কামড়া কামড়ি করছি।
আমাদের যেদিন ভর্তি পরীক্ষা ছিল, সেদিন সন্ধ্যাবেলা বেশ কয়েকজন অভিভাবক আমাদের ঘিরে ধরলেন। এর মধ্যে একজন ছিলেন প্রায় অপ্রকৃতিস্থ। তিনি সরাসরি আমাকে দায়ী করে বললেন, ‘আপনারা কেমন করে আমাদের এত কষ্ট দেন? আমি আমার মেয়েকে চুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকায় গিয়েছি পরদিন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে এসেছি পরের দিন আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য। পর পর তিন রাত আমি আর আমার মেয়ে রাস্তায়। আমরা খাইনি, ঘুমাইনি, বিশ্রাম নেইনি! এভাবে কি চলতে পারে?’
আমি মাথা নিচু করে সেই প্রায় অপ্রকৃতিস্থ অশ্রুরুদ্ধ অভিভাবকের অভিযোগগুলো শুনেছি, উত্তরে একটা কথাও বলতে পারিনি। যখন কিছু একটা বলতে গিয়েছি, তখন নিজের কাছেই নিজের কথাগুলো শোনাচ্ছে ফাঁকা বুলির মতো। এবারে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিল প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী, সঙ্গে তাদের অনেকের অভিভাবক। সিলেটের মতো শহরে এত মানুষের থাকা-খাওয়ার জায়গা নেই। অনেক মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ছেলেমেয়ে আছে, যাদের আসলে হোটেলে থাকার ক্ষমতাও নেই। কাজেই ভর্তি পরীক্ষার আগের দিন আমরা আবিষ্কার করলাম, অসংখ্য ছাত্রছাত্রী ফুটপাতে বসে রাত কাটিয়ে দিচ্ছে। গভীর রাত থেকে বড় বড় বাস আসতে শুরু করেছে। সেই বাসে ছাত্রছাত্রী বোঝাই। তারা সারা রাত বাসে বসে রাত কাটিয়েছে। আমার সাহস হয়নি কাউকে জিজ্ঞেস করি, তারা রাতে কী খেয়েছে, কোথায় বাথরুম করেছে। গাড়ি দুর্ঘটনায় একটা ছেলে মারা গেল। কীভাবে কীভাবে জানি মনে প্রশ্ন জাগে, তার মৃত্যুর জন্য কি আমরা কোনোভাবে দায়ী?
এই অসংখ্য ছেলেমেয়েকে আমরা প্রতিবছর ভয়ংকর একটি নির্যাতনের ভেতর দিয়ে নিয়ে যাই। আমি নিশ্চিতভাবে জানি, আসলে আমাদের ছেলেমেয়েদের এই নিষ্ঠুরতার ভেতর দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের সব মেডিকেল কলেজের যে একটিমাত্র ভর্তি পরীক্ষা হয়, ঠিক সেই রকম সব বিশ্ববিদ্যালয় মিলে খুব সহজেই একটি ভর্তি পরীক্ষা নিতে পারে। (তবে, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে আমার একটি অভিযোগ আছে—এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তির পরীক্ষা নেওয়া হয়। একটু অন্যভাবে প্রশ্ন করে তাদের সৃজনশীল মেধার পরীক্ষা নেওয়া কি এতই কঠিন?) এ বছর ভর্তি পরীক্ষার আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ রকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে কথাও বলেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের নিয়ে সেই মিটিংয়ে আমারও উপস্থিত থাকার দুর্ভাগ্য হয়েছিল। (সাধারণত এ ধরনের বড় বড় মানুষের উপস্থিতিতে হাজির থাকাটাকে ‘সৌভাগ্য’ হিসেবে উপস্থাপন করা ভদ্রতা। আমি দুর্ভাগ্য হিসেবে কেন উপস্থাপন করছি এক্ষুনি সেটা ব্যাখ্যা করছি!) আমাদের ভাইস চ্যান্সেলর সব বিশ্ববিদ্যালয় নিয়ে একটি ভর্তি পরীক্ষার জন্য খাটাখাটুনি করেছিলেন বলেই কি না জানি না, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাকে সেখানে একটা বক্তব্য দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। একজন মানুষ যখন বক্তব্য দেন, তখনই তিনি বুঝতে পারেন, শ্রোতারা তাঁর বক্তব্য শুনছেন কি না। যাঁরা বুদ্ধিমান বক্তা, তাঁরা যদি টের পান যে শ্রোতাদের তাঁর বক্তব্যে কোনো আগ্রহ নেই, তাঁরা বক্তব্য সংক্ষিপ্ত করে দ্রুত স্টেজ থেকে বিদায় নেন। আমিও বক্তব্য শুরু করে টের পেলাম, শ্রোতাদের আমার বক্তব্যে কোনো আগ্রহ নেই। আমার ধারণা, ভাইস চ্যান্সেলরদের একটা মিটিংয়ে একজন অ-ভাইস চ্যান্সেলর হিসেবে আমার সবাইকে জ্ঞান দান করার সেই প্রচেষ্টা একটা বড় ধরনের বেকুবি ছিল। আমি যেহেতু ভিডিও প্রজেক্টরের জন্য স্লাইড তৈরি করে নিয়েছিলাম, তাই দ্রুত বক্তব্য শেষ করার উপায় ছিল না। সব স্লাইড শেষ করে আমার থামতে হয়েছিল। সেই সভায় আমি যে বক্তব্য দিয়েছিলাম, তার সারাংশ এ রকম:
(ক) দেশের ২৯টি সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় দুই দিন করে পরীক্ষা নিলেও সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার মতো সারা বছরে যথেষ্ট শুক্র-শনিবার নেই। এ ছাড়া দেশের সব ছাত্রছাত্রীর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার অধিকার আছে। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের অনেক বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে পরীক্ষা দেওয়ার সামর্থ্যও নেই। সবচেয়ে বড় কথা, পৃথিবীর অনেক জায়গায়ই এ রকম সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার উদাহরণ আছে, তাহলে আমরা কেন পারব না?
(খ) সব বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিলে ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি উপকৃত হতো। কারণ তারা একটা পরীক্ষা দিয়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেত। এই পদ্ধতি চালু হলে নিজ কেন্দ্রের কাছাকাছি কোথাও পরীক্ষা দিতে পারবে বলে সারা দেশের দূর-দূরান্তে ছোটাছুটি করতে হবে না, এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়ে অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে হবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরপরই যদি এই সমন্বিত ভর্তি পরীক্ষাটি নেওয়া হয়, তাহলে ছাত্রছাত্রীদেরও কোচিং নামক যন্ত্রণাটার ভেতর দিয়ে যেতে হবে না।
(গ) সমন্বিত ভর্তি পরীক্ষা নিলে বিশ্ববিদ্যালয়গুলোরও বেশ কিছু সুবিধা হয়। সব বিশ্ববিদ্যালয় মিলে একসঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ভাগাভাগি করে নিলে আসন ফাঁকা থাকার আশঙ্কা কমে যায়। অনেক কম সময় আর কম জনবল দিয়ে পরীক্ষা নেওয়া যায়। ভর্তি হওয়ার পর ছাত্রছাত্রীদের একটা পূর্ণাঙ্গ ডেটাবেস থাকে বলে ভবিষ্যতে এক শ রকম কাজে সেটা ব্যবহার করা যায়। শুধু তাই নয়, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষাটি নিয়ে ছাত্রছাত্রীদের দুর্ভোগ অনেক কমিয়ে দেওয়া যায়।
বক্তব্যের এই পর্যায়ে কীভাবে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব, সে ব্যাপারে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা মোবাইল টেলিফোন ব্যবহার করে রেজিস্ট্রেশনের একটা পদ্ধতি বের করেছিলাম। সেটা ব্যবহার করে গত বছর শুধু আমরা এবং এ বছর প্রায় ২১টি বিশ্ববিদ্যালয় কোনো না কোনোভাবে রেজিস্ট্রেশন করেছে। পুরো পদ্ধতিটির বিভিন্ন ধাপ যেহেতু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে সমন্বিত ভর্তি-প্রক্রিয়ায়, সেটা কীভাবে গ্রহণ করা যেতে পারে, আমি সেভাবে বিষয়টা ব্যাখ্যা করেছিলাম।
আমার বক্তব্যের পর বড় বিশ্ববিদ্যালয়গুলো ঘোষণা করল যে তাদের পক্ষে সমন্বিত ভর্তি-প্রক্রিয়ায় যাওয়া সম্ভব নয়। কেন নয়, সেটা তাদের হয়ে পাঠকদের বোঝাতে আমি আগ্রহ বোধ করছি না। যদি প্রয়োজন মনে করেন, তাহলে তারাই এ দেশের লাখ লাখ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কাছে সেটা ব্যাখ্যা করতে পারবেন। সেখানে প্রধানমন্ত্রীর একজন পর্যবেক্ষক ছিলেন, তাই অন্য কোনো ভাইস চ্যান্সেলর এই সমন্বিত ভর্তি-প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো কথা বললেন না।
বাইরে সাংবাদিকেরা ছিলেন, তাঁরা জানলেন, সমন্বিত ভর্তি পরীক্ষায় পাঁচটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে না এবং তাঁরা স্বাভাবিকভাবে ধরে নিলেন, অন্য বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চয়ই তাহলে অংশ নিচ্ছে। কাজেই পরদিন খবরের কাগজে বড় বড় করে ছাপা হলো, ‘বাইশটি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা!’ সারা দেশের ছেলেমেয়েদের ভেতরে আনন্দের ঢেউ বয়ে গেল। শুধু আমি একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম, কেউ সেই দীর্ঘশ্বাস শুনতে পেল না!
যথাসময় আবার ভাইস চ্যান্সেলররা বসলেন এবং বড় বড় পাঁচ বিশ্ববিদ্যালয়ের মতো ছোট ছোট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররাও সমন্বিত ভর্তি পরীক্ষার বিরুদ্ধে চলে গেলেন। আমার মনে আছে, বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্ত একেবারে শেষ পর্যন্ত সবাইকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। এ দেশের ছেলেমেয়ে ও অভিভাবকদের পক্ষ থেকে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেউ কেউ বিষয়টা আবার যাচাই করার জন্য বসে ছিলেন, আলোচনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমার মনে আছে, আমি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে প্রায় হাতজোড় করে বলেছিলাম যে আমরা প্রয়োজনে দুটি বিশ্ববিদ্যালয় মিলে হলেও একটি ভর্তি পরীক্ষা নিই, যেটা একটা উদাহরণ হয়ে থাকবে। পরেরবার আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় মিলে পরীক্ষা নেবে এবং ধীরে ধীরে সব বিশ্ববিদ্যালয় এ উদ্যোগে অংশ নেবে। কেউ আমার কাতর আবেদনে কান দেয়নি।
সব বিশ্ববিদ্যালয় মিলে একটি ভর্তি পরীক্ষা নেওয়া নিয়ে অনেকের ভেতরেই একটা বিভ্রান্তি আছে। অনেকেই মনে করেন, দেশে নানা ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে—কোনোটা কৃষি, কোনোটা প্রযুক্তি, কোনোটা বিজ্ঞান, কোনোটা সবকিছু মিলিয়ে। এই ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা কেমন করে নেওয়া সম্ভব? আসলে ভর্তি পরীক্ষায় ছাত্রটি ভবিষ্যতে কী পড়বে, সে বিষয়ে পরীক্ষা নেওয়া হয় না। উচ্চমাধ্যমিকে যে বিষয়গুলো পড়ে এসেছে, সে বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এক অর্থে এটি আরেকটি উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো—প্রশ্নগুলো অন্য রকম, পরীক্ষাটি নেয় বিশ্ববিদ্যালয়। একেকটা বিশ্ববিদ্যালয় হয়তো তাদের প্রয়োজনমাফিক একেকটা বিষয়ের ওপর জোর বেশি বা কম দিতে পারে, এর বেশি কিছু নয়। যদি সব বিশ্ববিদ্যালয় মিলে একটি সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে রাজি হয়, তাহলে যে আক্ষরিক অর্থে একটি মাত্র পরীক্ষা হতে হবে তা-ও নয়। বিজ্ঞান, মানবিক বা কমার্সের জন্য আলাদা দিনে আলাদা পরীক্ষা হতে পারে। ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে এই পরীক্ষা দেবে। যদি সব বিশ্ববিদ্যালয় মিলে একটি পরীক্ষা নেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা হতে হবে এমসিকিউ বা বহু নৈর্ব্যক্তিক পদ্ধতিতে বৃত্ত ভরাট করে। অনেকেই মনে করতে পারেন, এই পদ্ধতিতে একজন ছাত্রছাত্রীর মেধা যাচাই করা সম্ভব নয়। যদি এই পরীক্ষাটি হতো ছাত্রছাত্রীটিকে মূল্যায়ন করে একটি ডিগ্রি দেওয়ার জন্য, তাহলে কেউই এর জন্য এমসিকিউ পরীক্ষা মেনে নিত না। কিন্তু যেহেতু এটি একটি বাছাই পরীক্ষা এবং এই পরীক্ষা দিয়ে শুধু কিছু ছাত্রছাত্রীকে ছেকে বের করা হচ্ছে, সে জন্য সবকিছু মিলিয়ে এটি খুব চমৎকার একটা পদ্ধতি। আসলে এটি যে আমরা বের করেছি তা নয়, সারা পৃথিবীতেই SAT ও GRE অত্যন্ত গ্রহণযোগ্য পরীক্ষা এবং সেই পরীক্ষা কিন্তু এমসিকিউ ধরনের। সবচেয়ে বড় কথা, যাঁরা প্রশ্ন করছেন, তাঁরা যদি তাঁদের মেধা পুরোপুরি ব্যবহার করে অত্যন্ত সুন্দর করে প্রশ্ন করেন, তাহলে এমসিকিউ পদ্ধতিতেই মেধা যাচাই করা সম্ভব। কেউ যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যাচাই করে দেখতে পারেন। তাঁরা ভালো ও মন্দ দুই প্রশ্নের উদাহরণই পেয়ে যাবেন।
সমন্বিত ভর্তি-প্রক্রিয়া নিলে প্রশ্নের গোপনীয়তা রক্ষার দায়িত্ব কে নেবে, ঠিকভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে কি না, সেই গ্যারান্টি কে দেবে। প্রশ্নগুলো কারা কীভাবে করবে, প্রশ্নপত্র কোথায় ছাপানো হবে, রেজাল্ট কোথায় প্রস্তুত করা হবে, আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষা কীভাবে নেওয়া হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বণ্টন কীভাবে হবে—এ ধরনের শত শত প্রশ্ন রয়ে গেছে, যার উত্তর এই মুহূর্তে স্পষ্ট করে জানা নেই। এর অর্থ এই নয় যে এই প্রশ্নের উত্তর কেউ জানে না। প্রয়োজন হয়নি বলে কেউ বসে বসে এখনো উত্তরগুলো বের করেনি। যদি কখনো সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে, তাহলে সবাই মিলে এসব ছোটখাটো প্রশ্নের উত্তর খুঁজে বের করা শুধু সময়ের ব্যাপার।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি-প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এখনো বলা হয়নি। এর কারণ, সেটি বলতে আমি সংকোচ বোধ করছি। প্রতিবছর ভর্তি-প্রক্রিয়ার সময় বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির রেজিস্ট্রেশন করিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে, অনেক সময় ছাত্রছাত্রীরা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পর্যন্ত পায় না। কারণ বিশ্ববিদ্যালয় কতজনের পরীক্ষা নেবে, আগে থেকে ঠিক করে রেখেছে। সেই কোটি কোটি টাকার বড় অংশ শিক্ষকেরা ভাগাভাগি করে নেন। সমন্বিত ভর্তি পরীক্ষা হলে তাঁদের অর্থ উপার্জনের বাৎসরিক এই পথটি বন্ধ হয়ে যাবে বলে অনেকের ধারণা। টাকা-পয়সার হিসাবে আমি খুব দক্ষ নই, কিন্তু আমার ধারণা, একটিমাত্র পরীক্ষা হলে যে পরিমাণ অর্থবল ও জনবলের সাশ্রয় হবে, তাতে বেশি হয়তো দেওয়া সম্ভব হবে না। কিন্তু শিক্ষকদের পরিশ্রমের যথার্থ সম্মানী ঠিকই দেওয়া সম্ভব হবে।
আমি গত এক বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করতে পারি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের ছেলেমেয়েদের নিপীড়ন থেকে মুক্তি দিতে এখনো প্রস্তুত হয়নি। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত, কাজেই তারা মন্ত্রণালয়ের নির্দেশ শুনতেও রাজি বা বাধ্য নয়। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টগুলো আমাদের পার্লামেন্টে পাস করা হয়েছে, কাজেই পার্লামেন্টে যদি বিষয়টা আলোচনা করে নতুন একটা আইন করে বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা যায়, শুধু তাহলেই হয়তো এ দেশের ছেলেমেয়েরা এই নিষ্ঠুরতা থেকে মুক্তি পাবে।
আরও একটি উপায়ে চেষ্টা করা যেতে পারে। মাঝেমধ্যেই দেখি, হাইকোর্ট রায় দিয়ে একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করে দিয়েছেন। মহামান্য আদালত যদি ভর্তি পরীক্ষা স্থগিত করতে পারেন, তাহলে তাঁরা নিশ্চয়ই পরীক্ষা নিতে বাধ্যও করতে পারেন। কোনো ছাত্রছাত্রী যদি হাইকোর্টে আবেদন করে বলে, ‘আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ সরকারের অর্থ দিয়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চলছে। কাজেই যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে লেখাপড়া করার অধিকার আমার আছে। কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতে আমি সব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছি না। কাজেই মহামান্য আদালত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিন, তারা যেন মেডিকেলের মতো একটি ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়।’
আমি আইনকানুন খুব ভালো জানি না, শুধু একটা বিষয় জানি, আমাদের দেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট অনেক যুগান্তকারী রায় দিয়ে দেশের গতিধারাকে ঠিক রাস্তায় তুলে দিয়েছেন। তাঁরা দেশের ছেলেমেয়েদের ভোগান্তির কথা ভেবে একটা রাস্তা বের করে দিতেও তো পারেন।
কাক নাকি কাকের গোশত খায় না—আমি খেলাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কথা বললাম। অনেক দুঃখে কাজটি করেছি। আমাদের ছেলেমেয়ে এবং তাদের অভিভাবকদের জানা উচিত, সত্যি সত্যি তাদের ওপর অকারণ নিষ্ঠুরতা করা হয়েছে কি না।
লাখ লাখ ছাত্রছাত্রীকে অকারণে অভুক্ত অবস্থায় ঘুমোতে না দিয়ে সারা দেশে ছুটিয়ে বেড়িয়েছি, সে কথাটি আমি হয়তো কদিন পরে ভুলে যাব। কিন্তু আমাদের পরীক্ষা দিতে এসে যে ছেলেটি ট্রাকচাপায় মারা গেল, তার কথা তো আমি ভুলতে পারব না। সেই ছেলের মা-বাবা, আপনজন কি আমাদের কখনো ক্ষমা করবেন?
এই দুঃখটা কি আমি সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি?
=======================
গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন শিল্পি- 'সফিউদ্দিন আহমেদের সৃষ্টিসমগ্র-অশেষ আলোর আলোর আধার' by সৈয়দ আজিজুল হক নিবন্ধ- 'সব শিল্পই যাবে প্রকৃতির কাছে। by খান মিজান গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by দেবেশ রায় স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি' by বেলাল চৌধুরী ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের' by সৈয়দ মাহবুবুর রশিদ রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by এমাজউদ্দীন আহমদ আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যেতে পারে?' by জগলুল আহমেদ চৌধূরী আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরাফ-উল-আলম আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠক।এইচআইভি/এইডস : প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবাধিকার আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' আলোচনা- 'নেত্রীর অশ্রুপাত, হরতাল এবং অ্যাকশনে বিএনপি' by সঞ্জীব রায় আলোচনা- 'আরো আলোকিত হোক জনশক্তি রপ্তানি খাত'
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
এই গল্প'টি পড়া হয়েছে...
গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন শিল্পি- 'সফিউদ্দিন আহমেদের সৃষ্টিসমগ্র-অশেষ আলোর আলোর আধার' by সৈয়দ আজিজুল হক নিবন্ধ- 'সব শিল্পই যাবে প্রকৃতির কাছে। by খান মিজান গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by দেবেশ রায় স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি' by বেলাল চৌধুরী ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের' by সৈয়দ মাহবুবুর রশিদ রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by এমাজউদ্দীন আহমদ আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যেতে পারে?' by জগলুল আহমেদ চৌধূরী আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরাফ-উল-আলম আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠক।এইচআইভি/এইডস : প্রান্তিক জনগোষ্ঠীর সেবা ও মানবাধিকার আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' আলোচনা- 'নেত্রীর অশ্রুপাত, হরতাল এবং অ্যাকশনে বিএনপি' by সঞ্জীব রায় আলোচনা- 'আরো আলোকিত হোক জনশক্তি রপ্তানি খাত'
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
এই গল্প'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 26
(34)
- আন্তর্জাতিক- 'কোরিয়া সীমান্তে তুলকালাম' by দাউদ ইসলাম
- আন্তর্জাতিক- 'চেচনিয়ার ‘যুদ্ধবাজ ইমাম’ by মিজান মল...
- আন্তর্জাতিক- আমি স্বাধীনতা চাই না: রমজান কাদিরভ
- সাহিত্যালোচনা- 'মৃত্যুশতবার্ষিকীর তলস্তয়' by আন্দা...
- গল্পসল্প- 'দুঃখটাকে ভাগাভাগি করি' by মুহম্মদ জাফর ...
- গল্প- 'দাদার দোকানে শূন্য দশক' by সালাহউদ্দিন
- শিল্পি- 'সফিউদ্দিন আহমেদের সৃষ্টিসমগ্র-অশেষ আলোর আ...
- নিবন্ধ- 'সব শিল্পই যাবে প্রকৃতির কাছে। by খান মিজান
- চতুর্থ দিনের খেলা কেড়ে নিয়েছে বৃষ্টি
- গল্পসল্প- 'কাউন্ট লিও তলস্তয়' by আন্দালিব রাশদী
- আলোচনা- 'সেই আমি এই আমি' by আতিকুল হক চৌঁধুরী
- ডিএসই: আজ সাধারণ সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট
- তিন মাসে হাইতিতে কলেরার রোগী দুই লাখে দাঁড়াতে পারে
- ভারতে পার্লামেন্ট অচল ৬৩ কোটি রুপি ক্ষতি
- টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে যুক্তরাজ্যে ছাত্র বিক্ষ...
- উইলিয়াম ও কেটের বিয়ে হবে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে
- জান্তার সঙ্গে ভারতের সুসম্পর্কের সমালোচনা করেছেন স...
- দ. কোরিয়ার ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ পাশে দাঁড়ানোর ঘোষণা...
- চিরকাল ম্যানইউর রুনি!
- গর্বের কাবাডিতে কলঙ্কের দাগ
- মানবতাবাদী রোনালদো-জিদান
- বৃষ্টিভেজা দিনটি সাঙ্গাকারার
- লড়াইটা পন্টিং-স্ট্রাউসেরও
- শেষ ষোলোয় মিলান-মার্শেই
- অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না সেরেনা উইলিয়ামস
- ইতিহাস- 'কাউন্ট লিও তলস্তয়ের হৃদয়সংবেদী ডায়েরি' by...
- স্মরণ- 'কাউন্ট লিও তলস্তয়ের মৃত্যু-শতবর্ষের শ্রদ্ধ...
- ইতিহাস- 'বাংলায় সিপাহি বিদ্রোহ' by রিদওয়ান আক্রাম
- শিল্প-অর্থনীতি 'এখন প্রয়োজন ন্যাশনাল স্টক এক্সচেঞ্...
- রাজনৈতিক আলোচনা- 'গণতন্ত্র : চাইলেই ধরা দেয় না' by...
- আন্তর্জাতিক- 'কোরীয় অঞ্চলে নতুন উত্তেজনা কত দূর যে...
- আলোচনা- 'মানসিক নির্যাতনের প্রতিকার কোথায়' by আশরা...
- আসুন, ওদের দিকে মমতার হাত বাড়িয়ে দিইঃ গোলটেবিল বৈঠ...
- আলোচনা- 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' ...
-
▼
Nov 26
(34)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment