Monday, May 7, 2012
আরব বসন্তের প্রেক্ষাপটে জর্দান
আরব বসন্তের প্রেক্ষাপটে জর্দান
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গত মার্চ মাসের মাঝামাঝি জনাতিনেক বন্ধু এবং তাদের পরিবারসহ মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জর্দানে নিছক ভ্রমণের জন্য গিয়েছিলাম। আমাদের সফরের স্থায়িত্ব ছিল প্রায় ৯ দিন। তবে এই কয়েক দিনের মধ্যে আমরা সফর করেছি দক্ষিণে আকাবা থেকে উত্তরে জেরাস পর্যন্ত।
জর্দান সফর করা সহজসাধ্য ছিল না, কারণ বাংলাদেশে এই দেশের দূতাবাস না থাকায় ভিসাপ্রাপ্তি সহজসাধ্য নয়। ভিসার আবেদন করতে হয় পাকিস্তানের জর্দান দূতাবাসে। যদিও বিশ্বের বহু দেশের জন্য আগমনী ভিসার ব্যবস্থা রয়েছে, তবে সে তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত নয়। কাজেই সব ধরনের জটিলতা এড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হলে তাদের সৌজন্যে বিশেষ ব্যবস্থায়, জর্দানে বাংলাদেশের রাষ্ট্রদূতের আন্তরিক প্রচেষ্টায় যথাসময়ে আগমনী ভিসার ছাড়পত্র পেয়েছিলাম বলেই এই ভ্রমণ সম্ভব হয়েছিল।
অনেকেই প্রশ্ন করেছিলেন, বিশ্বের এত জায়গা থাকতে এত সমস্যা পেরিয়ে জর্দান কেন? এই ভ্রমণের কয়েকটি কারণ ছিল আমার কাছে। প্রথমত, জর্দান সব সময় মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল এবং ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখনো কেন্দ্রবিন্দুতে রয়েছে। জর্দান এতদঞ্চলে সৌদি আরবসহ অনেক নতুন রাষ্ট্রের মধ্যে অন্যতম। এসব রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল ১৯১৬ সালের ওসমানীয় বা অটোমান টার্কদের (তুর্কি) বিরুদ্ধে আরব বিদ্রোহের ফসল হিসেবে। ওই সময়ে প্রথম বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর অন্যতম ব্রিটিশ সামরিক বাহিনীর সদস্য টমাস এডওয়ার্ড লওরেন্স বা আরব ইতিহাসখ্যাত লওরেন্স অব এরেবিয়ার মরু গেরিলা যুদ্ধের তত্ত্ব যেমন আরব বিদ্রোহ সফল করেছিল, তেমনি অটোমানদের রাজত্বের ইতি টেনেছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রায় ১০০ বছর আগে এতদঞ্চলের নকশায় ব্যাপক পরিবর্তন হয়েছিল, যার অন্যতম ফসল জর্দান। আজ প্রায় ৯০ বছর পর আবর নকশায় পরিবর্তন সূচিত হয়েছে। পরিবর্তিত হচ্ছে আরব বিশ্বের নকশা।
জর্দান এই প্রায় ১০০ বছরের ইতিহাসেরই নয়, বরং প্রায় ৯ হাজার বছরের এই পুরনো জনপদ ছিল বিশ্বের তিনটি প্রধান ধর্ম ইসলাম, খ্রিস্টান ও ইহুদি- নবী এবং মনীষীদের পদচারণে মুখর, যাঁদের পদচিহ্ন আজও এই দেশটি ধারণ করে আছে। প্রাচীন এই জনপদটি রয়েছে মক্কা, মদিনা তথা হেজাজের প্রান্তর থেকে জেরুজালেম আর দামেস্কের পথে। এখানে নবী হজরত মুসা (আ.) থেকে ইসলামের খলিফাদের পদচিহ্ন রয়েছে। রয়েছে বিশ্বের বিস্ময় মৃত সাগর এবং খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পবিত্র জর্দান নদী। এমন একটি ইতিহাসসমৃদ্ধ দেশ ভ্রমণের ইচ্ছা হওয়াটা স্বাভাবিক।
বহুদিন মধ্যপ্রাচ্যের যুদ্ধবিগ্রহের ইতিহাস নিয়ে কিছু কিছু চর্চা করেছি। ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্ন থেকে সৃষ্ট মধ্যপ্রাচ্য সংকটের বিষয় শুধু চর্চাই নয়, বেশ কিছু বিশ্লেষণধর্মী প্রবন্ধও লিখেছি। আরব-ইসরায়েল যুদ্ধ ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ এবং ১০৭৩- এ সবই ছিল সামরিক পাঠের অবশ্য পঠনীয়। কেবল ১৯৫৬ ও ১৯৭৩-এর যুদ্ধ ছাড়া বাদ বাকি সব যুদ্ধেই জর্দানের ভূমিকা ছিল অগ্রগণ্য। ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পরের দিনই আরব রাষ্ট্রগুলো যে যুদ্ধ ঘোষণা করেছিল, তার অগ্রসৈনিক ছিলেন তৎকালীন জর্দানের বাদশাহ প্রথম আবদুল্লাহ, যাঁর 'এরাব লিজিওয়ন' জর্দান নদীর পশ্চিম তীরসহ জেরুজালেমের পূর্বাংশ দখল করেছিল। পরে তাঁকে আততায়ীর হাতে নিহত হতে হয়। কারণ জর্দানের ইতিহাস বিতর্কিত। ১৯৬৭ সালের যুদ্ধে জর্দান ছিল সর্বাগ্রে এবং জর্দান নদীর পশ্চিম তীর পূর্ব জেরুজালেম হাতছাড়া হয় মাত্র ছয় দিনের যুদ্ধে। এগুলো এখন সবই ইতিহাস, তবে এর সঙ্গেই সম্পৃক্ত বর্তমান।
আমার এ সফরের দ্বিতীয় ও অন্যতম কারণ ছিল জর্দানের আশপাশে ঘটে যাওয়া যুদ্ধ, গৃহযুদ্ধ আর আরব বসন্তের জ্বরে কিছু উপলব্ধি করা। মূলত এসব সংক্ষিপ্ত আকারে বর্ণিত কারণেই জর্দান ভ্রমণ। রাজনৈতিকভাবে জর্দান এখন আশপাশে ঘটে যাওয়া আরব বসন্তে সূচিত অভ্যুত্থানের বাইরে রয়েছে। যদিও মাঝেমধ্যে সরকারবিরোধী প্রদর্শন হলেও সেগুলো ব্যাপক আন্দোলনে রূপ নেবে বলে মনে হয় না। জর্দান দ্বিতীয় আরব দেশ, যার সঙ্গে প্রতিবেশী ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল ১৯৯৪ সালের ২৫ জুলাই। বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বাবা প্রয়াত বাদশাহ হোসেন এবং তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে। অবশ্যই মধ্যস্থতায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে ১৯২২ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত ব্রিটিশ ম্যান্ডেটে পরিচালিত স্বাধীন 'হাসেমি রাষ্ট্র' হিসেবে আত্মপ্রকাশের পরও এই রাষ্ট্রের ভূ-রাজনৈতিক গুরুত্ব অন্যান্য আরব রাষ্ট্র থেকে বেশি। জর্দানের সঙ্গে সিরিয়া, ইরাক, সৌদি আরব ও ইসরায়েলের এবং বর্তমানে প্যালেস্টিনিয়ান অথরিটি দ্বারা সীমিতভাবে শাসিত পশ্চিম তীরের সঙ্গে অভিন্ন সীমানা রয়েছে। মিসরের সঙ্গে আকাবা গালফের মাধ্যমে সরাসরি যোগাযোগ রয়েছে। তবে পশ্চিম সীমান্তে ইসরায়েলের দখলে পশ্চিম তীর এবং ইরবিদ গভর্নমেন্টের উত্তরে গোলান উচ্চভূমিতে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে।
ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি থাকলেও পশ্চিম তীরে ইসরায়েলিদের নতুন বসতি স্থাপন নিয়ে জর্দানকে অতি সাবধানী হতে হয়। এর কারণ প্রায় ৬০ লাখ জনগোষ্ঠীর এই দেশটিতে ৪০ থেকে ৪৫ শতাংশের অধিক প্যালেস্টিনিয়ান জর্দানি নাগরিক। এখনো রাজধানী আম্মান এবং তৎসংলগ্ন অঞ্চলে জাতিসংঘ দ্বারা পরিচালিত ফিলিস্তিনি উদ্বাস্তু শিবির রয়েছে।
১৯৭০ সালে দুই সম্প্রদায়ের মধ্যে গৃহযুদ্ধ হলেও বাদশাহ হোসেন আর ইয়াসির আরাফাতের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে পৌঁছে। বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ভালো। জর্দানের সঙ্গে সাদ্দাম হোসেন শাসিত ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইরান-ইরাক যুদ্ধের পুরো সময়ে জর্দান তার একমাত্র সমুদ্রবন্দর আকাবা ব্যবহার করতে দিয়েছিল ইরাকে সামরিক ও বেসামরিক দ্রব্যাদি আমদানির জন্য। এরই সুবাদে ওই সময় জর্দান তার এই সেবার বিনিময়ে জ্বালানির চাহিদা সম্পূর্ণভাবে ইরাকি তেলে মেটাত। জর্দানের জন্য ইরাক ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করেছে। সে অবস্থা এখন নেই। ইরাকের শিয়া সরকারের সঙ্গে জর্দানের সম্পর্ক তেমন উষ্ণ না হলেও খারাপ নয়। তবে জনগণের মধ্যে সাদ্দাম হোসেনের জন্য যথেষ্ট মমত্ববোধ রয়েছে। একসময় ইরাক শাসিত হয়েছিল হাসেমি বংশের প্রতিষ্ঠাতা শরিফ হোসেন আলীর আরেক ছেলে ফয়সাল দ্বারা, যাঁকে করিম আল কাসেম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে 'বাথ' সরকার প্রতিষ্ঠা করেন; যার ধারাবাহিকতায়ই সাদ্দাম হোসেনের উত্থান। তার পরও হাসেমি রাজবংশের সঙ্গে ইরাকের সম্পর্কে ভাটা পড়েনি।
সিরিয়ায় এখন যে সংকটের সৃষ্টি হয়েছে, জর্দানে তার রাজনৈতিক প্রভাব তেমন দৃশ্যমান না হলেও জনসাধারণের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বৃহত্তর সুন্নিগোষ্ঠী আসাদবিরোধীদের সহমর্মিতা জানালেও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই আরব বসন্তের সূচনা থেকে এখন পর্যন্ত আরব বিশ্বের এই টালমাটাল অবস্থার কারণে জর্দানের অন্যতম অর্থকরী কর্মকাণ্ড পর্যটন শিল্পে বেশ প্রভাব পড়েছে। জর্দানের পর্যটন শিল্পে আঞ্চলিক পর্যটকদের উপস্থিতি থাকত সবচেয়ে বেশি, কিন্তু গত বছর তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে পশ্চিমা পর্যটকদের উপস্থিতিও। অন্যদিকে বেশ কয়েক বছর ধরে জর্দান সিরীয় উদ্বাস্তুদের স্থান করে দিয়েছে, যার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এ সবই জর্দানের মতো গরিব আরব দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। তার পরও জর্দান সরকারের অত্যন্ত বাস্তববাদী পরিকল্পনার কারণে অবকাঠমোর যে উন্নতি চোখে পড়েছে, তা এককথায় অবাক হওয়ার মতো। সিরিয়া নিয়ে সাধারণ জর্দানবাসীর উৎকণ্ঠা সীমিত থাকলেও পত্রপত্রিকায় যে ধরনের সংবাদ এবং বিশ্লেষণ দেখা যায়, তাতে জর্দানের রাজকীয় সরকারকে অনেকটা টান টান রশির ওপর হাঁটতে হচ্ছে। সিরিয়ার বর্তমান পরিস্থিতির সামরিক সমাধান ভয়াবহ আকার ধারণ করতে পারে। দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী আরব দেশগুলোর মাধ্যমে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ অব্যাহত রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যে প্রকাশ, তৃতীয় পক্ষের মধ্য দিয়ে ইসরায়েলও বিদ্রোহীদের সহযোগিতা করছে। পার্শ্ববর্তী দেশ ইরাকে রয়েছে মার্কিন উপস্থিতি। অন্যদিকে ইরান বর্তমানে বৃহত্তম শিয়া শক্তি আসাদকে সমর্থন করে যাচ্ছে। সরাসরি না হলেও লেবাননের 'হিজবুল্লাহ' সিরিয়ার পরোক্ষ সমর্থনে রয়েছে। আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া আর চীন। এই দুই দেশ অস্ত্র সরবরাহ করছে বলেও খবরে প্রকাশ।
সিরিয়ার অভ্যন্তরে লিবিয়ার মতো হস্তক্ষেপের পরিণতি নিয়ে অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। সিরিয়ায় সরাসরি হস্তক্ষেপ করতে হলে জর্দানকে পাশে নিতে হবে, সে ক্ষেত্রে বর্তমানে জর্দানবাসীর যে সমর্থন রয়েছে, তা উল্টো গিয়ে সেখানেও বর্তমান পশ্চিমা ঘেঁষা সরকারের ওপর রেশ পড়তে পারে। লক্ষণীয় যে ষাটের দশকে যখন করিম কাশেম বাদশাহ আবদুল্লাহর ভাই ফয়সলকে হত্যা করে বাথ পার্টিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে এবং পরে পুরো আরব অঞ্চলে নাসেরের প্রভাব বলয়ের বিস্তার হয়, তখন জর্দানের রাজতন্ত্র অত্যন্ত সাবধানী পথ অবলম্বন করেছিল।
১৯৬৭ সালের যুদ্ধে পরাস্ত হওয়া এবং ১৯৭০ সালের ফিলিস্তিনিদের সঙ্গে গৃহযুদ্ধের মধ্যেও জর্দানের রাজতন্ত্র টিকেছিল। সেসব প্রেক্ষাপটে এবং বর্তমান আরব বসন্ত শুরু হওয়ার আগে জর্দানের বর্তমান বাদশাহ রাজনৈতিক সংস্কারে হাত দিয়েছিলেন। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন আরো প্রতিযোগিতাপূর্ণ হতে পারে। নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে আরো ক্ষমতা ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর।
এত সাবধানতার পরও সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে স্বস্তিতে নেই জর্দান সরকার। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, তাও সুন্নি সংখ্যাগরিষ্ঠের দেশবাসী সহজ চোখে দেখছে না।
অত্যন্ত বাস্তববাদী নেতৃত্বের কারণেই জর্দান মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া এত ঝড়ঝঞ্ঝার মধ্যে প্রায় অক্ষত। জর্দান অনেকটা শঙ্কার মধ্যে রয়েছে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে। যদিও বর্তমানে জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মাধ্যমে শান্তিপ্রস্তাব পাঠিয়েছিল, যা সিরীয় সরকার গ্রহণ করেছে; তবুও আসাদের ওপর ভরসা রাখতে পারছে না খোদ জাতিসংঘ। কফি আনানের শান্তি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে প্রায় ৩০০ নিরস্ত্র সামরিক পর্যবেক্ষকের অগ্রগামী দল সিরিয়ায় পৌঁছেছে। তার পরও সরকারি এবং বিদ্রোহী বাহিনীর রক্তক্ষয়ী সংগ্রাম থামেনি। বিদ্রোহী সুন্নিগোষ্ঠী বাশার আল আসাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমাধানে আগ্রহী নয়। তাদের একমাত্র দাবি, বাশারের পদত্যাগ। কাজেই সিরিয়ার পরিস্থিতি সহজেই সমাধান হওয়ার নয়। অপরদিকে সিরিয়ার অন্যতম বৈরী প্রতিবেশী ইসরায়েল সিরিয়া নিয়ে তেমন সোচ্চার না হলেও সিরিয়া সরকারের সমর্থক আঞ্চলিক শক্তি ইরানকে নিয়ে বেশ সোচ্চার। ইসরায়েলি বিশ্লেষকরা মনে করেন, ইরানকে থামাতে পারলে সিরিয়ার বাসার সরকার ভেঙে পড়বে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে ব্যবহার করতে চাইলেও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া অথবা ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের পদক্ষেপ নেবেন বলে মনে হয় না। সব মিলিয়ে জর্দানের চারপাশে অস্থিতিশীল অবস্থা বিরাজমান।
জর্দান সফরকালে আমার মনে হয়েছে, অদূর ভবিষ্যতে এতদঞ্চলের অস্থিরতা আরো বাড়ার যে আলামত বিদ্যমান, তেমনটা হলে অতীতের মতো এ দেশটিও অশান্ত হয়ে উঠতে পারে। জড়িয়ে পড়তে পারে বৃহত্তর সংঘাতের মধ্যে। এ ধরনের উদ্বেগই আমি লক্ষ করেছি জর্দানবাসীর মধ্যে।
লেখক : সাবেক নির্বাচন কমিশনার, ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক
hhintlbd@yahoo.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 07
(108)
- স্মরণ-সৈয়দ মুজতবা আলী—চৈতন্যের আলোয় by আসমা আব্বাসী
- আমার ভাষা আমার একুশ-বাংলা ভাষায় ইংরেজির প্রভাব ও আ...
- বন্য প্রাণী সংরক্ষণ-বন্য প্রাণীর প্রতি বন্যতায় মনে...
- সম্পত্তির হিসাব-একটা পদের আশায়! by শাহদীন মালিক
- সময়ের প্রতিবিম্ব-বিরোধী দলের সংসদে প্রত্যাবর্তনের ...
- অতি দ্রুত শূন্য পদে নিয়োগ দিতে হবে-চিকিৎসকের ছুটি ...
- রগ কাটার রাজনীতি বন্ধ করতে হবে-রক্তাক্ত রাজশাহী বি...
- রগ কাটার রাজনীতি বন্ধ করতে হবে-রক্তাক্ত রাজশাহী বি...
- সেনাবাহিনীকে জড়িয়ে ইইউ’র অবাঞ্ছিত বক্তব্যঃ এই ঔদ্...
- সীমান্তে ফের বিএসএফের গুলিঃ সম্পর্ক উন্নয়নের বিপক্...
- প্রবাসে একুশের ভাবনা by ফখরুজ্জামান চৌধুরী
- খবরটি উদ্বেগের এবং আতঙ্কেরও by ড. তারেক শামসুর রেহমান
- পাহাড়েও জিয়াই নন্দ ঘোষ! by আতাউস সামাদ
- অব্যবস্থাপনার আরেকটি নজিরঃ শিক্ষাবর্ষের দু’মাস পরও...
- গার্মেন্টস কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডঃ শ্রমিকদ...
- নেতা ও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব by মনসুর আহমদ
- বুশ-দালাইলামা বৈঠকঃ যুক্তরাষ্ট্রের শঠতাপূর্ণ কূটনী...
- একলা চলো রে by আতাউর রহমান
- এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা by প্রকৌশল...
- পিলখানায় সেনা অফিসারদের নির্মম হত্যাকাণ্ডঃ দেশকে অ...
- পিলখানা হত্যাকাণ্ডের বছরপূর্তিতে by ড. মাহবুব উল্লাহ্
- চট্টগ্রামে ইসলামী মহাসমাবেশ বানচালঃ পুলিশের ভূমিকা...
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীঃ মহানবীর (সা.) আদর্শে উজ...
- স্মরণে মননেঃ বই তুমি কার by কে জি মোস্তফা
- আলোয় ভূবন ভরা- লাইবেরিয়াঃ আমেরিকা কেবল নিতেই জানে,...
- এই নগরীর দিনরাত্রীঃ এখন ভরা বসন্ত by রেজোয়ান সিদ্দিকী
- মন্ত্রী-এমপিরা নিজেদের দিনবদলে ব্যস্তঃ অভিযোগ খোদ ...
- অসহায় অর্থমন্ত্রীর স্বীকৃতিঃ সরকারের চেয়ে সিন্ডিকে...
- জিয়ার মরদেহঃ লাগামহীন নেতৃত্বের বোধোদয় by মোহাম্মদ...
- এবার পার্বত্য চট্টগ্রামে by শাহ আহমদ রেজা
- মানুষের শত্রুমিত্র- কন্যাদান একটি রাজনৈতিক কর্মসূচ...
- বিডিআর বিদ্রোহঃ শহীদ কর্নেল এলাহীর জন্য মা-বাবার আ...
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে ফেরত যাওয়ার চক্রান্ত...
- অবৈধ ভবন ভাঙতে রাজউকের অভিযানঃ গড়ে ওঠার সময় কর্তৃপ...
- খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলাঃ নিরাপত্ত...
- চারদিক-তবু থামেনি বেপরোয়া চলাচল by উদিসা ইসলাম
- সপ্তাহের হালচাল-রাজউকের হলফনামা তাহলে কার জন্য by ...
- অভিমত ভিন্নমত
- আমার একুশ-বাংলা ভাষা: উচ্চশিক্ষায় প্রয়োগ ও সমস্যা ...
- কঠোর নজরদারির ব্যবস্থা জারি রাখতে হবে-রাজধানীতে ছি...
- আমরা প্রধান বিচারপতির দিকে তাকিয়ে-বিচারপতিদের সম্প...
- জন্মদিন-জয়তু কবীর চৌধুরী by মোহাম্মদ গোলাম রাব্বানী
- অর্থনীতি-সরাসরি বিদেশি বিনিয়োগ কি অবদান রাখতে পারে...
- আমার ভাষা আমার একুশ-ভাষানীতি ও পরিকল্পনা কেন জরুরি...
- সাম্প্রদায়িকতা-শাহরুখের ওপর শিবসেনার রোষ by রাম পু...
- বাঘা তেঁতুল-সংবর্ধনা ও কুলখানি by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-জিব দিয়ে যেন নাক না ভাঙি by আনিসুল হক
- দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-আনন্দ মোহনের...
- সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করুন-জনপ্রশাসনে সামরিক ক...
- ভালোবাসা by আহসান হাবীব
- দাম্পত্য জীবনের রহস্য কী?
- ভ্যালেন্টাইনস কাব্য by দন্ত্যস রওশন
- রসকীয়-আহ! ভালোবাসা
- চারদিক-বাইক্কা বিলে পাখির আসর by আকমল হোসেন নিপু
- রাজনীতি-সরকারের দুই আপদ: ছাত্রলীগ ও দলীয়করণ by সোহ...
- আমার ভাষা আমার একুশ-গণমাধ্যমে বাংলা ভাষা: স্বাধীনত...
- দেশহীন মানুষের কথা-আমি জীবনে জীবন মেলাবার কথা বলেছ...
- ‘বিপন্ন বোটানিক গার্ডেন’ by দ্বিজেন শর্মা
- সরল গরল-রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে বিতর্ক by মিজ...
- ঘরের শত্রু বিভীষণ সামলান-হাটে হাঁড়ি ভাঙল ছাত্রলীগ
- বাজারে নজরদারি বাড়াতে হবে-চালের মূল্য বৃদ্ধি
- অসাম সেলসম্যান by বিশ্বজিৎ দাস
- উন্নতির আলোয় ভাসছে দেশ কিন্তু...
- গুণীজন কহেন
- রসকারণ-পাখিরা গাছের ডালে বসে ঘুমায় কীভাবে? by আব্দ...
- কর্তৃপক্ষকে ভাবতে হবে এখনই-বৃষ্টির দিনে রাস্তা কাটা
- চারদিক-ভোলা শহর পাখির শহর by নেয়ামতউল্যাহ
- স্থানীয় সরকার-পথহারা দশা থেকে মুক্তি কবে? by আলী ই...
- এই বৈশাখে-তপন তাপে গ্রীষ্ম-বন্দনা by মাহবুব আলম
- পাঠকের মন্তব্য: অনলাইন থেকে-খবর পড়া আর স্নায়ুর পরী...
- আমাদের সামর্থ্য বাড়াতে হবে by মোহাম্মদ হুমায়ুন কবির
- নির্ভরশীলতা নয়, চাই সহযোগিতা by ফারুক চৌধুরী
- আক্রমণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক-সাং...
- নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল-হিলারির তাৎপর্যপূ...
- খাদ্যের মূল্যস্ফীতি কমেছে-এই প্রবণতা ধরে রাখতে হবে
- নতুন দিগন্ত উন্মোচন
- পবিত্র কোরআনের আলো-আল্লাহ ছাড়া অন্য যাদের উপাস্য ব...
- গণতন্ত্রের জন্য অশনিসংকেত by শামসুল আরেফিন খান
- হিলারির সফর দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করবে by শাহজাহ...
- চরাচর-একজন জনগণমন অধিনায়ক by মো. মুজিবুর রহমান
- বাংলাদেশের সঙ্গে হিলারির সম্পর্ক নতুন নয় by আবুল হ...
- নিত্যজাতম্-হে ক্ষণিকের অতিথি by মহসীন হাবিব
- সংলাপ হোক আপন তাগিদে
- বিনম্র চরিত্রের রাজনীতিক by এনামুল হক
- মানবকল্যাণে প্রভু জগদ্বন্ধু by সুবল চন্দ্র সাহা
- কেন্দ্রীয় ব্যাংক-মূলধারা বজায় রেখেই গণমানুষের পাশে...
- সমকালীন প্রসঙ্গ-সংলাপে জনগণ আশ্বস্ত হবে by ইমতিয়াজ...
- অলস বিদ্যুৎকেন্দ্র-ভাবিয়া করিও কাজ
- হিলারির আহ্বান-জনপ্রত্যাশারই প্রতিধ্বনি
- আরব বসন্তের প্রেক্ষাপটে জর্দান
- প্রাণ-সংহারের লাইসেন্স!
- চরমপন্থীরা আবার সক্রিয়
- পবিত্র কোরআনের আলো-তালাকপ্রাপ্ত স্ত্রীকে দেওয়া সম্...
- চরাচর-কার্পাস তুলার দ্যুতি by আলম শাইন
- স্মরণ-টি আলী স্যার : আলো ছড়িয়ে গেছেন
- সদরে অন্দরে-ওরা কবে মানুষ হবে by মোস্তফা হোসেইন
- ইতিউতি-ভারতে দুর্নীতি এখন আকাশছোঁয়া by আতাউস সামাদ
- ঘরবাড়ি গেছে নদীতে, জীবন গেল ট্রাকে
- সমাপনী-প্রগাঢ় হলো রবীন্দ্রবন্ধন by জাহীদ রেজা নূর
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ইউনিপেটুইউর এমডি ও জিএম গ্রেপ্তার, থানায় শত শত গ্রাহক
- ‘গুম’ হয়ে যাক গুম by আসিফ মেহ্দী
- মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ
- খালেদা জিয়াকে বললেন প্রণব মুখার্জি-তিস্তা চুক্তির ...
- প্রণব মুখার্জির ঢাকা সফর-২০ কোটি ডলার ঋণ অনুদান হি...
- অগ্রগতি ধরে রাখতে টেকসই গণতন্ত্র দরকার: হিলারি-তত্...
- নীরব ঘাতকঃ ওথেলো সিনড্রম by ডা. মোহিত কামাল
- বাজেটে কৃষি উৎপাদন ব্যয় হ্রাস ও লাভজনক বিক্রির নিশ...
-
▼
May 07
(108)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment