Monday, November 28, 2011
চীনা কার্ড কি বাড়তি সুবিধা দেবে?-কূটনীতি by সুভাষ সাহা
চীনা কার্ড কি বাড়তি সুবিধা দেবে?-কূটনীতি by সুভাষ সাহা
দক্ষিণ এশিয়ায় চীন তার অবস্থানকে আরও উন্নীত করতে চায়। বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরও এক ধাপ এগিয়ে চীনকে সার্কের পর্যবেক্ষক স্ট্যাটাস থেকে সরাসরি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষপাতী। অবশ্য খালেদা জিয়ার এই প্রস্তাবকে কার্যকর করতে হলে সার্কের গঠনতন্ত্রও সংশোধন করতে হবে। তখন পূর্ণাঙ্গ সদস্য হওয়ার মানদণ্ডও পাল্টে যাবে।
খালেদা জিয়া কেন আমাদের প্রতিবেশী মিয়ানমারকে বাদ দিয়ে চীনকে সার্কের পূর্ণাঙ্গ সদস্য করতে চাইলেন তা বুঝনেওয়ালাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। তিনি সার্কে ভারতের কাউন্টার ওয়েট হিসেবে আরেক জায়ান্ট অর্থনৈতিক শক্তি চীনকে দক্ষিণ এশিয়ার 'হেলম অব অ্যাফেয়ার্সে' কার্যকরভাবে জড়িত করতে চান। এতে তার দলের ভারত বিরোধিতার নীতি দ্বিপক্ষীয় পর্যায় থেকে আঞ্চলিক স্তরে দীর্ঘমেয়াদে উন্নীত হবে বলে তিনি তার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ পেয়ে থাকতে পারেন। কিন্তু এতে আখেরে তিনি নিজে, তার দল ও বাংলাদেশ যুগপৎভাবে উপকৃত হবে তো?
সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত সপ্তদশ সার্ক সম্মেলনে তুরস্ককে সংস্থার অবজারভার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হওয়ায় সংস্থাটির সদস্য কলেবর নয়টি থেকে দশটিতে উন্নীত হয়েছে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, অস্ট্রেলিয়া, ইরান, মরিশাস ও ইউরোপীয় ইউনিয়ন সার্কে অবজারভার স্ট্যাটাস লাভ করে। আরও গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থা সার্কের অবজারভার স্ট্যাটাস পেতে চায় বলে সার্ক সচিবালয় থেকেই জানানো হয়েছে। প্রশ্ন হলো, সার্ক সদস্য দেশগুলোর মধ্যে এখনও যখন বাণিজ্যের পরিমাণ উল্লেখ করার মতো নয়, তখন বিশ্বের তাবৎ গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থা এর অবজারভার স্ট্যাটাস পেতে এত আগ্রহ দেখাচ্ছে কেন? যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ইইউর মতো শক্তিধররা সার্কে অবদান রাখতেই-বা এগিয়ে এলো কেন?
গত পাঁচ বছরে সার্ক আঞ্চলিক সংস্থা হিসেবে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ইন্টিগ্রেশন ও বাণিজ্য সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) প্রতিষ্ঠা এর প্রকৃষ্ট উদাহরণ। এর প্রভাব আগামী দিনগুলোতে দক্ষিণ এশিয়া অঞ্চলের বাইরে তথা আন্তর্জাতিক অঙ্গনেও অনুভূত হবে। আঞ্চলিক অর্থনৈতিক ইন্টিগ্রেশন প্রক্রিয়া জোরদার করা গেলে অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়া বিশ্বে অগ্রগণ্য অর্থনৈতিক গ্রুপিং হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। সোশ্যাল চার্টার স্বাক্ষর করা, সন্ত্রাসবাদের ওপর এডিশনাল প্রটোকল স্বাক্ষর, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারীর ক্ষমতায়ন, তরুণদের সংগঠিত করা, মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি ইত্যাদি বিষয়ে সার্কের সিদ্ধান্ত ও গৃহীত পদক্ষেপ অঞ্চলটির স্থিতিশীলতা এবং জনগণের সার্বিক অধিকার ও মানোন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব রাখবে। তবে অবকাঠামো উন্নয়ন, কানেকটিভিটি, জ্বালানি ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে আলোচনা এবং পদক্ষেপ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ও সংস্থাকে সার্কের সঙ্গে সহযোগিতা গড়ে তোলায় আগ্রহী করে থাকবে। এসব দেশ ও সংস্থা সার্কের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আশাবাদী হওয়ার কারণেই তারা এতে সম্পৃক্ত হয়েছে, হচ্ছে।
চীনের ক্ষেত্রে অবশ্য সার্কের আবেদনটি অনেক বেশি। তারা সংস্থাটির উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত হতে চায়। তাই ২০০৫ সালে সদস্য হওয়ার পরপরই তারা সার্কের সঙ্গে নানামুখী সংযোগ গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে আসছে। এই তো গত ২৬-২৭ জুলাই চীনা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিস ও ইউনান একাডেমি অব সোশ্যাল সায়েন্স 'চীন-সার্ক :টুওয়ার্ডস এ বেটার আন্ডারস্ট্যান্ডিং থ্রু এনহান্সড পিপল টু পিপল এক্সচেঞ্জ' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে। ইউনান প্রদেশের কুনমিঙে অনুষ্ঠিত সম্মেলনে সার্কভুক্ত দেশ ও চীনের ৪০ জন বিদ্বজ্জন ও সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেখানে কোনো কোনো আলোচক '৮-১' ডায়ালগ মেকানিজমের মাধ্যমে চীন ও সার্কের প্র্যাকটিক্যাল সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব তুলে ধরেন। আসলে এ ধরনের সহযোগিতার উদাহরণ দক্ষিণ-পূর্ব এশিয়া সহযোগিতা সংস্থা আসিয়ানেই রয়েছে। বাইরের তিনটি দেশকে নিয়ে 'আসিয়ান+৩' রয়েছে। তিনটি দেশের সঙ্গে আসিয়ানের বিশেষ সম্পর্ককেই এটা নির্দেশ করে। চীনও সার্কে প্রাথমিকভাবে এ ধরনের একটি বিশেষ মর্যাদা চায়। আর এ ধরনের অবস্থান চীনের চাওয়াটা অসঙ্গতও নয়। কারণ ভারত, নেপাল, ভুটান ও পাকিস্তানের রয়েছে চীনের সীমান্ত। এদের সঙ্গে রয়েছে চীনের ঐতিহাসিক সম্পর্কও। তাছাড়া দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, উন্নয়নগত, এমনকি কোনো কোনো দেশের সঙ্গে সামরিক সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে চীনের বাণিজ্যের পরিমাণ আগামী কয়েক বছরে ১০ হাজার কোটি ডলার ছাড়াবে। তাই সার্কের ইন্টিগ্রেশন ঘটলে আর তাতে চীন সরাসরি সম্পৃক্ত হতে পারলে সম্প্রসারিত বাজারের সুবিধাটা নিশ্চিতভাবে বাইরের শক্তি হিসেবে চীন অন্যদের থেকে অনেক বেশি পাবে। কিন্তু সার্কে চীনের এ ধরনের একটি প্রভাবদায়ী ভূমিকা কি ভারত অত সহজে মেনে নেবে? তদুপরি এখনও যখন সার্কে অবজারভারদের ভূমিকা নির্ধারণ নিয়ে সংস্থাটি মাথা ঘামাচ্ছে তখন অঞ্চলবহির্ভূত কোনো দেশকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া নয়! আর যেহেতু সার্কে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণই নিয়ম, তাই ভারতের সম্মতি ব্যতিরেকে চীনকে সার্কে আরও কার্যকর ভূমিকা পালন করতে দেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে অবশ্যই সার্কের সব সদস্য দেশকে একমত হতে হবে।
আমার মনে হয়, চীনের উদ্দেশ্য কী সে সম্পর্কে ভারত নিশ্চিত হতে চাইবে আগে। চীন দক্ষিণ এশিয়ায় কি উন্নয়নের ড্রাইভিং ফোর্স হিসেবেই কাজ করবে, নাকি এর সুবাদে অর্জিত রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে অপরাপর দেশকে ভারতের বিরুদ্ধে ঘোঁট পাকানোর কাজে লাগাবে_ সে ব্যাপারে নয়াদিলি্ল নিশ্চিত হতে চাইবে।
উল্লেখ করা যায়, দিলি্ল দক্ষিণ এশিয়াকে তার স্বাভাবিক প্রভাব বলয় বলে মনে করে। চীনও তো এই অঞ্চলকে তার নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট মনে করতে পারে। আর সেটা মনে করাটা একেবারে অযৌক্তিক হবে না। চীনের কতিপয় সীমান্তবর্তী অঞ্চল যেমন, জিনজিয়াং, তিব্বত ও ইউনান নিরাপত্তা পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিধায় দক্ষিণ এশিয়া বেইজিংয়ের কাছ থেকে বিশেষ দৃষ্টি পাচ্ছে। তাছাড়া চীন তার সব আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলকেই প্রতিবেশীদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার জন্য বলেছে। সেটা রাশিয়ার দূরপ্রাচ্য হোক, কোরীয় উপদ্বীপ হোক বা ইন্দোচীন, মিয়ানমার, নেপাল বা মধ্য এশিয়া হোক_ চীনের সীমান্তবর্তী প্রদেশগুলো এখন সীমান্তের ওপারের অঞ্চলগুলোর সঙ্গে অর্থনৈতিক ও অন্যান্য সংযোগ গড়ে তুলছে।
এক দশকেরও বেশি সময় ধরে চীনের ইউনান প্রদেশ মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগ সংযোগ গড়ে তোলার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তিব্বতে আঞ্চলিক সরকার তার সীমান্তবর্তী নেপাল, ভুটান ও ভারতের সনি্নহিত অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। একইভাবে তারা আফগানিস্তানের সঙ্গেও সম্পর্ক গড়ে তুলছে। অনেক স্থানেই তারা রেল ও রোড সংযোগ গড়ে তোলার মাধ্যমে সম্পর্ককে স্থায়ী রূপ দিতে চাচ্ছে।
কিন্তু দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠার চীনা প্রচেষ্টা ভারতের সম্মতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এটা বেইজিংকে অবশ্যই উপলব্ধি করতে হবে। আর ভারতকেও উপলব্ধি করতে হবে, চীনের মতো বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তির সহযোগিতা পেলে সার্ক তরতর করে অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাবে। তবে তার আগে অবশ্যই চীনকে প্রমাণ করতে হবে যে, সে দক্ষিণ এশিয়ায় বিরাজমান বিরোধ নিরসনের সহায়ক শক্তি, উস্কানিদাতা নয়।
এ ছাড়াও চীনের সঙ্গে বিশ্বের পহেলা নম্বরের শক্তি যুক্তরাষ্ট্রের সম্পর্ক তেতো হয়ে পড়ার কারণে এবং উভয় শক্তি দ্রুত পরস্পরবিরোধী অবস্থান গ্রহণ করার কারণে বেইজিংকে নিয়ে এখনই অতি উৎসাহ প্রদর্শন ওয়াশিংটনের উষ্মার কারণ হতে পারে। তাছাড়া ওয়াশিংটন দক্ষিণ এশীয় ইন্টেগ্রেশনে ইতিমধ্যে কার্যকরভাবে অবদান রাখছে। অন্যদিকে ভারতের সঙ্গে গড়ে উঠছে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক সম্পর্ক। চীনকে ঘিরে ধরার যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তারা ভারতকেও শামিল করতে চাইছে। এমন একটি পরিবর্তনশীল পরিস্থিতিতে বিদেশ প্রসঙ্গে আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণই সমীচীন। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে সার্কে চীনের বৃহত্তর ভূমিকা (পূর্ণ সদস্যপদ নয়) পালনের বিষয়টি আটকাবে না, যদি ভারত তাতে সায় দেয়।
তাই খালেদা জিয়ার আগ বাড়িয়ে চীনকে সার্কের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার বক্তব্য তার নিজের, দলের এবং দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেটা বড়দের দরকষাকষির ওপর নির্ভর করছে, তার ব্যাপারে আমাদের ছোটদের খুব কমই করার রয়েছে, তাই নয় কি? অবশ্য দূতিয়ালির কাজে ব্যবহৃত হলে ক্ষতি নেই। কিন্তু খালেদা জিয়া তো নিরপেক্ষ কোনো অবস্থান নেননি। তিনি সুস্পষ্টভাবেই একটি পক্ষ নিয়েছেন।
সুভাষ সাহা :সাংবাদিক
subashsaha@gmail.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
November
(3116)
-
▼
Nov 28
(105)
- ব্যাংক এশিয়ার এক যুগ পূর্তিতে ৩টি নতুন সেবা
- বৈদেশিক সহায়তার ব্যবহার নিয়ে কোরিয়ায় সম্মেলন শুরু-...
- যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি কমেছে-নিট খাতে চার...
- ফুটবল দলের ভারতীয় ভিসা জটিলতা-কলকাতা সফর বাতিল
- রিয়ালের জয় বার্সার হার
- বাংলাদেশের হৃদয় জিততে চান আফ্রিদিরা! by সঞ্জয় সাহা...
- বাহরাইনে সহিংসতার প্রতিবেদন পর্যালোচনায় কমিশন গঠন
- প্রতিবাদের মধ্যেই আজ মিসরে নির্বাচন-ঐক্য সরকারের ন...
- মমতার সাফল্য মানতে 'নারাজ' বিমান বসু
- সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত আরব লীগ
- নগর ভবনে উৎকণ্ঠা :কে উত্তরে কে দক্ষিণে যাবেন by রা...
- ভালোবাসা-স্ত্রীর কবরের পাশে ২৭ বছর by সাজ্জাদুর রহ...
- কাউকে পাকিস্তানে আক্রমণ করতে দেওয়া হবে না :গিলানি-...
- শিক্ষাব্যবস্থায় পরিবর্তন-আইন প্রণয়ন ও প্রয়োগ সুষ্ঠ...
- আশাব্যঞ্জক সীমান্ত সম্মেলন-নিরীহ মানুষ হত্যা বন্ধ ...
- চরাচর-মধুচাষের কথা
- রঙ্গব্যঙ্গ-এমপি বাহারের কাল্পনিক সাক্ষাৎকার by মোস...
- বৃত্তের ভেতরে বৃত্ত-বাপেক্সের সফল অনুসন্ধান এবং শক...
- অসামরিক-সামরিক সম্পর্ক by এ এম এম শওকত আলী
- 'আগে টাকা তারপর কাজ'
- সাক্ষাৎকার-২০১২ সালটা চলচ্চিত্রের জন্য বরাদ্দ
- গানে ফিরছেন আসিফ by রবিউল ইসলাম জীবন
- অটোগ্রাফ শিকারি পররাষ্ট্রমন্ত্রী! by মাহবুব মিঠু
- পবিত্র কোরআনের আলো-প্রাকৃতিক বালা-মুসিবতের অবসান হ...
- অরুণ জেকস-মিসরের অসমাপ্ত বিপ্লব
- বিশেষ সাক্ষাৎকার : অধ্যাপক ড. হারুনর রশীদ খান-দক্ষ...
- স্মরণ-তোমার শূন্যতা কখনো পূরণ হবে না
- ঢাবির ভর্তি পরীক্ষা : প্রশ্ন ও সুপারিশ by ড. সৌমি...
- মঞ্জুর বোমশেল কার উদ্দেশে? by ফজলুল বারী
- নিত্যজাতম্-জুতায় লুকানো জনতার ক্ষোভ by মহসীন হাবিব
- ভিন্নমত-শেয়ারবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ এবং প্র...
- বরিশালে বখাটেদের নৃশংসতা-সমাজকে শ্বাপদমুক্ত করার দ...
- হাসিনাকে বাস্তবতা বুঝতে হবেঃ কূলদীপ নায়ার by কল্লো...
- ডিসিসি বিভক্তি ঝুঁকিপূর্ণ-নাগরিকদের পরামর্শ নিন
- নেতাদের নিয়ে মন্তব্য-আমিরাতে পাঁচ মানবাধিকার কর্মী...
- সরকার উল্টাপাল্টা কাজ করছে, বিএনপিও করেছিলঃ সাক্ষা...
- দিল্লির শতবর্ষ উদযাপন নিয়ে মতভেদ
- উদারপন্থীরা দ্বিধাগ্রস্ত, এগিয়ে মুসলিম ব্রাদারহুড
- মরক্কোতেও ইসলামী দলের জয়
- যুক্তরাজ্য নিয়ে ইরানের পার্লামেন্টে ভোট-সম্পর্কের ...
- যুক্তরাষ্ট্র-ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন ...
- রুপার শরীরজুড়ে কাটা-পোড়ার দাগ
- জেলা প্রশাসক ও চেয়ারম্যান-অধিকাংশ জেলায় মনোনয়ন চূড়...
- বিএনপির চিঠির জবাব-সেনা মোতায়েন না করা ও ইভিএম ব্য...
- ঢাকার রাজনীতির নন্দিত নায়ক by মোহাম্মদ হাবিবুল ইসল...
- চীনা কার্ড কি বাড়তি সুবিধা দেবে?-কূটনীতি by সুভাষ ...
- চিঠিপত্র-নাগরিক নিরাপত্তা ও প্রশাসনের ভাবনা
- শাইনিং না সাফারিং by জামান সরদার
- অর্থ বা পেশিশক্তি নয়, জনভিত্তিই হোক মূল্যায়নের চাব...
- টিসিবি সক্রিয় হলেই কি বাজার স্থিতিশীল হবে-অর্থনীতি...
- অর্থ বা পেশিশক্তি নয়, জনভিত্তিই হোক মূল্যায়নের চাব...
- দুই কিশোরের বুদ্ধিমত্তা-ট্রেন বাঁচল, রেল বাঁচবে তো
- বখাটে-খুনি-পুলিশের অমার্জনীয় নিষ্ক্রিয়তা
- মেয়র লোকমান হত্যাকাণ্ড-আসামিদের দ্রুত গ্রেপ্তার দা...
- মিলনমেলা-ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালের...
- যুবরাজের ক্যান্সার জয়
- টেস্ট ক্রিকেটের জয়গান মুম্বাইতেও
- টিপাইমুখ বাঁধ দেশ পাবে সমৃদ্ধির স্বাদ! by ইকবাল খন...
- কৃপণ তিতলী বেগম
- বিষয় যখন ফেসবুক by মেহেদী মামুন।
- ভিন্নধারার ক্যামব্রিয়ান স্কুল by হারুনুর রশিদ শাহীন
- বৃত্তি নিয়ে ফ্রান্সে উচ্চশিক্ষা by জাহাঙ্গীর আলম
- এসিসিএ এবং সিআইএমএ by ফারজানা আক্তার
- নর্থ সাউথ ইউনিভার্সিটি-সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প...
- ম্যানইউর পর ম্যানসিটিরও হোঁচট
- মুখোমুখি প্রতিদিন-এমন হলে কোনো মেয়েই খেলাধুলায় আসত...
- আত্মজীবনী-ওই হার কি আমাকে বদলে দিল?
- এত কাছে তবু এত দূরে
- সাফ ফুটবল বয়কটের কথাও ভাবছে বাংলাদেশ!
- ভাবমূর্তি পুনরুদ্ধারের মিশন
- ১০ টাকা অভিহিত মূল্যের রেকর্ড ডেট ১ ডিসেম্বর-আজ থে...
- মুমূর্ষু রোগীর দ্রুত চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ
- যে হাতে মাদক ছিল সেই হাতে ফুল by সাহাদাত হোসেন পরশ
- সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনে নাগরিকরাও ঝুঁকিত...
- ঢাবির 'গ' ইউনিটে ভর্তি জটিলতা শুধু সুনামে কালিমা ন...
- পানির রঙ বদলে যায় যে দ্বীপের
- সতী দেবীর মন্দির
- সিএসইতে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন-পতনের বাজারে...
- এক যুগ পূর্ণ করল ব্যাংক এশিয়া-চালু হচ্ছে ভার্চুয়াল...
- রেমিট্যান্স প্রত্যাশা-রাউজানের পথেরহাটে ৩০০ মিটারে...
- কায়িক পরীক্ষা যথাযথ করার নির্দেশ-চট্টগ্রাম বন্দরে ...
- উন্নয়ন অন্বেষণের অর্থনৈতিক পর্যালোচনা-সরকারি ব্যয় ...
- চার মাসে দেওয়া হয়েছে তিন হাজার ১০ কোটি টাকা-কৃষি...
- পদক পাচ্ছেন ৪৫ জন সেরা রপ্তানিকারক by আবুল কাশেম
- গুচ্ছ ঘোষণায়ও কাজ হচ্ছে না-* ডিএসইতে সূচক কমেছে ৩...
- ক্ষোভের নগরী বরিশাল-জিন্নাত স্যারের এই মৃত্যু মেনে...
- জনগণকে সেবা দেওয়ার স্বার্থেই ডিসিসি ভাগ-যৌক্তিকতা...
- গণজাগরণ পরিণত হবে গণবিপ্লবে-খুলনার জনসভায় খালেদা b...
- আওয়ামী লীগ নেতারা জেলা পরিষদে প্রশাসক হচ্ছেন by শা...
- গণজাগরণ পরিণত হবে গণবিপ্লবে-খুলনার জনসভায় খালেদা ...
- সাম্রাজ্যবাদবিরোধী সম্মেলন ঢাকায় শুরু হলো
- পাঁচ অবকাশকালীন জজ পরিবর্তন-ঢাকা মহানগর দায়রা জজের...
- সামেলার লাশ উদ্ধার ইমাম লাপাত্তা
- ফুলেল শ্রদ্ধায় শহীদ ডা. মিলনকে স্মরণ-বিচার দেখে য...
- কুমিল্লা সিটি নির্বাচন-বিএনপির একাংশ মাঠ ছাড়ছে না-...
- জেএমবির পলাতক তিন সদস্য গ্রেপ্তার
- ডিসিসি বিভক্তি ইস্যু-নগর ভবনের সামনে কর্মচারী-পুলি...
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত-গ্রহণযোগ্য নির্বাচনের উপ...
- ইউএনওদের কর্তৃত্বই বহাল থাকছে-উপজেলা বিল চূড়ান্ত
- নতুন নাগরিক সংগঠন-* উদ্দেশ্য সরকার ও বিরোধী দলকে চ...
- ঢাকা ভাগে প্রধানমন্ত্রীর যুক্তি-শপথ নিলেন আইভী
- প্রথম থেকে পঞ্চম শ্রেণী-ঝরে গেল অর্ধেক by অভিজিৎ ভ...
- শেয়ার বাজার-তবুও পতন by নাজমুল আলম শিশির
- সেনা ছাড়া নির্বাচন নয়-খুলনায় জনসভা, যশোরে পথসভায় খ...
- বাণিজ্য মেলার নামে পাকিস্তানিদের অবৈধ ব্যবসা by নি...
-
▼
Nov 28
(105)
-
▼
November
(3116)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment