Wednesday, January 11, 2012
বিএনপির রোডমার্চ রাজনীতি-কণ্ঠস্বর by রাহাত খান
বিএনপির রোডমার্চ রাজনীতি-কণ্ঠস্বর by রাহাত খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যে সিলেটে একটি রোডমার্চ করে ফেলেছে। রোডমার্চে হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিলে বলতেই হয়, বিএনপির রোডমার্চ সফল হয়েছে। সিলেটে খালেদা জিয়ার জনসভায়ও যোগ দেয় হাজার হাজার লোক। খালেদা জিয়ার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো সভাস্থল।
বিএনপির রাজনীতি এদ্দিন কমবেশি ঘরের ভেতর এবং পত্রিকায় বক্তব্য-বিবৃতি দানের মধ্যে আবদ্ধ ছিল।
বিএনপির রাজনীতি এদ্দিন কমবেশি ঘরের ভেতর এবং পত্রিকায় বক্তব্য-বিবৃতি দানের মধ্যে আবদ্ধ ছিল।
সিলেটের রোডমার্চ বিএনপির ঘরে আটকে থাকা সেই রাজনীতিকে বাইরে প্রকাশ্য পরিসরে নিয়ে এসেছে। গণতান্ত্রিক রাজনীতির প্রধান লক্ষ্য জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করা। এই কাজটাই এখন বিএনপি করছে। বাংলাদেশের দ্বৈরথ যুদ্ধের চিরাচরিত রাজনীতি থেকে সরে আসা রাজনীতির জন্য অবশ্যই একটি শুভ সংবাদ।
বিএনপি ২০০৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিজেদের চরম বিপর্যয়ের পর অনেকটাই হতাশায় ডুবে গিয়েছিল। মনে হয়েছিল, দলটি কোনোদিনই বুঝি রাজনীতির মাঠে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কিন্তু বিএনপি ক্রমে ক্রমে এই হতাশা কাটিয়ে উঠতে শুরু করেছে। পৌর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রীতিমতো ভালো ফল অর্জন করেছে দলটি। সিলেটের রোডমার্চ ও জনসভা বিএনপির রাজনীতিকে যেন অন্ধকার সুড়ঙ্গে আলোর পথ দেখিয়েছে। বিএনপি এখন শুধু যে তার বৃহদাকার ফিরে পেতে শুরু করেছে, তা-ই নয়, যে কোনো বিচারে বিএনপি এখন একটি উৎসাহিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত দল। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আওয়ামী লীগ যত দ্রুত এই সত্য অনুধাবন করে ততই মঙ্গল।
বিএনপির দ্বিতীয় রোডমার্চ উত্তরাঞ্চলের দিকে। শেষ হওয়ার কথা চাঁপাইনবাবগঞ্জে পেঁৗছে। সেখানে জনসভায় জনগণের উদ্দেশে যথারীতি ভাষণ দেবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
১৮ অক্টোবর মঙ্গলবার, উত্তরা থেকে উত্তরাঞ্চলের দিকে বিএনপির দ্বিতীয় রোডমার্চ শুরু হওয়ার কথা। লেখাটা তৈরি করতে বসেছি যেহেতু সোমবার, সেহেতু মঙ্গলবার রোডমার্চ হবে কি-না, হলে এর গতিপথ কী হবে, রোডমার্চ এবং পরবর্তী সময় জনসমাগম কী রকম ঘটবে, রোডমার্চ কোনো প্রতিরোধ কিংবা বাধাবিপত্তির মুখে পড়বে কি-না, রাজাকার, আলবদরের দল জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক সখ্য ও দহরম-মহরম জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে কি-না খালেদা জিয়া রোডমার্চের পথসভায় এবং চাঁপাইনবাবগঞ্জের জনসভায় কী বক্তৃতা দেবেন ইত্যাদি বিষয়ে এ মুহূর্তে তেমন কিছু বলতে পারছি না। তবে একটা বিষয় উপলব্ধি করতে পারি, সেটা হলো গত রোডমার্চে সিলেটের জনসভায় বিএনপি নেত্রী খালেদা জিয়া তার দলের তরুণ নেতৃত্ব, ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধ, জামায়াতে ইসলামী এবং তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে যা যা বলেছিলেন দ্বিতীয় রোডমার্চের পথসভায় এবং চাঁপাইনবাবগঞ্জের সভায় সেই বক্তৃতার পুনরাবৃত্তি ঘটালে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেলে বিস্ময়ের কিছু থাকবে না।
বিএনপির ইদানীং জামায়াতে ইসলামীকে প্রাণপণে রক্ষার বিষয়টি নিয়েই আলোচনায় প্রবৃত্ত হওয়া যাক। তবে আগে এই বিষয়ে আমাদের সুধী সমাজের একটি বৃহদাংশের বক্তব্য উল্লেখ করা যেতে পারে। তাদের প্রশ্ন, একসময় আওয়ামী লীগও তো স্বাধীনতাবিরোধী বলে কথিত জামায়াতে ইসলামীর সঙ্গে ওঠবস করত। তাদের নেতাদের নিয়ে একমঞ্চে বসত। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আন্দোলন করেছে। জামায়াতকে প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগ যদি কোনো অপরাধ বা ভুল না করে থাকে, তাহলে একই কারণে বিএনপি কেন দোষের ভাগী হবে?
এ বড় বিচিত্র প্রশ্ন! আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অপরাধ, ভুলভ্রান্তি বা ব্যর্থতার ঊধর্ে্ব তো নয়। অতীতে একটা সময় কিছুদিনের জন্য হলেও জামায়াতে ইসলামীকে রাজনৈতিক আন্দোলনে সঙ্গী করায় তারা অপরাধ এবং ভুলভ্রান্তি অবশ্যই করেছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলের সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াতের স্বল্পকালীন সংশ্লিষ্টতা জনগণ ভালোভাবে নেয়নি। পরবর্তী নির্বাচনে পরাজিত হয়ে সেই ভুলের কাফফারাও আওয়ামী লীগকে দিতে হয়েছিল। এরপর থেকে আওয়ামী লীগ আর যা-ই করুক, স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদরের দলটা থেকে দশ হাত দূরে থাকে।
বিএনপির ভূমিকা ভিন্ন। যারাই আওয়ামী লীগের বিরোধী, জন্মলগ্ন থেকে তারাই বিএনপির মিত্র। মুসলিম লীগ, নেজামে ইসলাম, ভাসানী ন্যাপ, জামায়াতে ইসলামী_ সব দল বিএনপির সহযাত্রী। ১৯৭৪ সালে সাত খুনের মামলার আসামি তাদের মিত্র, রাজাকার-আলবদররাও তাদের মিত্র। কে ও কারা স্বাধীনতাবিরোধী, তা নিয়ে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির কোনো মাথাব্যথা নেই। তাদের অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায়ও গেছে।
তবে জামায়াত নয়, আমার বিবেচনায় নানা সময়ে নির্বাচন জিতে বিএনপি ও এরশাদের জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার ফ্যাক্টর ছিল বাংলাদেশের পাকিস্তানফেরত সেনাবাহিনী। বঙ্গবন্ধু নানা শক্তি-পরাশক্তির সঙ্গে দেনদরবার করে নানা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই আটকে পড়া বাংলাদেশি সেনাবাহিনীকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। এসব লোকের চাকরিতে পুনর্বাসিত হওয়ার কথা ছিল না। এরা বাংলাদেশের লোক, বাংলায় কথা বলে এই কারণে ভালোবেসে ও মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের চাকরিতেও পুনর্বাসিত করেছিলেন। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবেই কি-না পাকিস্তানফেরত সেনাবাহিনী বরাবর বঙ্গবন্ধু ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজনীতিতে ২০০৬ সালের আগে পর্যন্ত খালেদার মূল শক্তি ছিল এরাই। না জনগণ। না জামায়াতে ইসলামী।
বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীতে পাকিস্তানফেরত লোকদের আর কেউ চাকরিতে আছে বলে মনে হয় না। কেউ গেছে অবসরে। কারও কারও ঘটেছে পরলোকপ্রাপ্তি। সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়া ও বিএনপির ষড়যন্ত্রের রাজনীতির ডানা এখন ভাঙা। বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী শুধু যে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী এবং স্বাধীনতার মূল্যবোধে উজ্জীবিত তাই নয়, তারা সৈনিক হিসেবে পেশাদারিত্বে বিশ্বাসী। জাতিসংঘের শান্তি মিশনে যোগ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য অংশ নিজেদের সাহস, বীরত্ব ও দক্ষতার জন্য যেমন গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে, পাশাপাশি তেমনি প্রতি বছর অর্জন করছে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা। দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে অনন্য ভূমিকা।
বলতেই হয়, বিশ্বের ভৌগোলিক রাজনীতির বর্তমান বাস্তবতার কারণে এবং এখনকার বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বাংশে পেশাদার হওয়ায় বিএনপি তার ষড়যন্ত্রমূলক রাজনীতির সেই ট্রাম্পকার্ডটি হারিয়েছে। জামায়াতের ক্ষয়িষ্ণু ৪ ভাগ ভোট তাকে নির্বাচনী রাজনীতিতে জয় এনে দিতে পারবে না। বিএনপিকে রাজনীতিতে আস্থা রাখতে হবে জনগণের সমর্থনের প্রতিই।
সে জন্য বলছিলাম, বিএনপির রোডমার্চে স্বাধীনতাবিরোধী জামায়াতের উপস্থিতিতে রাজনীতিতে বিএনপির জন্য দায় বা বিপজ্জনক হয়ে দেখা দিতে পারে। কেউ ভোলেনি ১৯৭১ সালে জামায়াতের নৃশংস সেই ভূমিকা। গোলাম আযম, মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান প্রমুখ কারা ছিল। কী করত, কত হত্যাকাণ্ড ঘটিয়েছে, কত নারীকে পাকবাহিনীর হাতে তুলে দিয়েছে_ খুব মনে আছে সে পশুদের মুখ। পাকিস্তান বাহিনীর বাঙালি নিধন ও ধ্বংসযজ্ঞের দোসর। বুদ্ধিজীবী হত্যার প্রধান হোতা। সব মনে আছে মানুষের। জামায়াত যুদ্ধাপরাধী। খালেদা জিয়া হাজার চেষ্টা করেও বাংলার মানুষের কাছে এই নরপশুদের দোষ খণ্ডাতে পারবেন না। পারবেন না যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে। জামায়াতকে বাঁচাতে গিয়ে বিএনপিই বরং গণরোষের শিকার হয়ে উঠতে পারে। কিছুই বিচিত্র নয়।
রোডমার্চের পথসভায় এবং অন্তিমে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় খালেদা জিয়া কী বক্তব্য দিচ্ছেন বা দিয়েছেন, তা সোমবারে লিখতে বসে আমার জানার উপায় নেই। তিনি কি জনগণের উদ্দেশে দেশ ও জাতির মঙ্গলের কথা কিছু বলবেন? না আওড়াবেন সেসব পুরনো কথা?
বলবেন নাকি দেশের মানুষ খুব কষ্টে আছে? মানুষ কষ্টে আছে বৈকি। তবে খালেদা জিয়ার ২০০১-০৬ আমলের তুলনায় মানুষ কিন্তু অনেক ভালো আছে। তার আমলে মোটা চালের দাম কেজিপ্রতি ৪৬ টাকার কম ছিল না। আওয়ামী লীগের আমলে দাম অনেক কমেছিল প্রথমদিকে, তবে কেজিপ্রতি মোটা চালের দাম এখনও ৩২-৩৬ টাকার বৃত্ত ছাড়িয়ে যায়নি। দু'একটা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ হঠাৎ আকাশচুম্বী হয়ে ওঠে। চাহিদা ও সরবরাহ অর্থনীতির ছক অনুসরণ করেও দ্রব্যমূল্য কমানো যাচ্ছে না। এ জন্য যা দরকার ছিল তা হচ্ছে ক্যাবকে সুসংহত ও শক্তিশালী করে তোলা। টিসিবিকে কার্যকর করা। ক্যাবকে শক্তিশালী না করার পেছনে ব্যবসায়ী ও আমলাদের একটা ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে যোগসাজশ আছে কিছুসংখ্যক ক্যাব নেতারও। বাংলাদেশ এখন (অতীতেও) 'সেলার'স মার্কেট। অর্থাৎ বিক্রেতা যা দাম চাইবে, সাংগঠনিক ও আইনগত শক্তি না থাকায় ক্রেতাকে সেই দামই দিতে হয়। এই অবস্থা পাল্টাতে পারলে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার দাবড়ানি অবশ্যই কমে যাবে।
তা সত্ত্বেও ২০০১-০৬ সালের চেয়ে বাংলাদেশের মানুষ এখন অনেক ভালো আছে। ভয়াবহ মন্দায় অর্থনীতির বহু শক্তিধর দেশেও মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য বাড়ছে হুহু করে। এক জ্ঞানপাপীরা ছাড়া সবাই স্বীকার করবেন, বাংলাদেশে বার্ষিক উন্নয়ন প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য ইত্যাদি সেই তুলনায় অনেক সহনীয় পর্যায়ে আছে। ২০০১-০৬ সালে বাংলাদেশ ছিল বিচ্ছিন্নতাবাদী উলফা, এলটিটিই, রোহিঙ্গা এবং হুজি, জেএমসি, শিবির, হিযবুত তাহ্রীর, লস্কর-এ-তৈয়বা প্রভৃতি দেশি-বিদেশি জঙ্গিগোষ্ঠীর অভয়ারণ্য। বোমাবাজি, গ্রেনেড হামলা, গুপ্তহত্যা ইত্যাদি বাংলাদেশে লেগেই থাকত। সেই তুলনায় বাংলাদেশ এখন আগের চেয়ে বহু গুণ ভালো আছে বৈকি। খালেদা জিয়ার মনে হতে পারে দেশের মানুষ খুব কষ্টে আছে_ কারণ তিনি, তার দল, তার দলের তরুণ নেতৃত্ব ক্ষমতায় না থাকলে দেশের মানুষ ভালো থাকে কী করে!
খালেদা জিয়া তার ২০০১-০৬ শাসনামলে দেশে উন্নয়নের জোয়ার বয়েছিল বলে দাবি করতেন। এখনও মাঝে মধ্যে জনসভায় বা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে বলে বেড়ান, তার আমলে দেশের স্বাস্থ্যসেবা ভালো ছিল, সারের দাম কম ছিল, শিক্ষা খাতে প্রভূত উন্নতি হয়েছিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল ইত্যাদি ইত্যাদি। তার এসব দাবির সঙ্গে সত্য ও বাস্তবতার তেমন কোনো মিল নেই। দেশের মানুষ তো 'বোকা-গাধা' নয়। তারা কি ২০০১-০৬ আমলে দেশ কোন অবস্থায় ছিল, তা জানে না? খুব জানে। সেই জন্যই তো ২০০৮ সালের এ পর্যন্ত হওয়া সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপিকে তারা ৩০টির বেশি আসন দেয়নি।
বর্তমান সরকার সর্বৈব পারঙ্গম, তাদের ব্যর্থতা নেই, এটা অবশ্যই ঠিক নয়। দ্রব্যমূল্য আরও সহনীয় পর্যায়ে রাখতে না পারা, শেয়ারবাজার কেলেঙ্কারি এবং কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত বলে অভিযোগ, তাদেরই কাউকে কাউকে দিয়ে শেয়ারবাজার চালানোর উদ্ভট চেষ্টা, রাস্তাঘাট তৈরি ও মেরামতে গাফিলতির পরিচয় দেওয়া, রেলওয়ে ব্যবস্থাকে গতিশীল করে তুলতে না পারা, যুদ্ধাপরাধীদের বিচারে কল্পনাধিক শ্লথগতি_ সরকারের ইত্যাকার ব্যর্থতা অস্বীকার করার উপায় নেই।
তবে আওয়ামী লীগ সরকারের সাফল্যের কাহিনীও মোটেও ফেলে দেওয়ার মতো নয়। বিদ্যুৎ খাতকে বিএনপি ইচ্ছা করেই কি-না একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছিল। সেই খাতকে শুধু জীবন দেওয়া নয়, বিদ্যুৎ সংকটের ৮০ ভাগের সুরাহা বর্তমান সরকার ইতিমধ্যে করতে সমর্থ হয়েছে। ২০১৪ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সমস্যা একেবারেই নূ্যনতম পর্যায়ে নেমে আসবে। তাতে সন্দেহ পোষণ করার তেমন কারণ নেই।
কৃষি খাতে বর্তমান সরকারের সাফল্য রীতিমতো উল্লেখযোগ্য। দেশে খাদ্যোৎপাদন বেড়েছে, খাদ্যে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চলেছে আগামী বোরো ফসল ওঠার সঙ্গে সঙ্গে। অবশ্য খোদা না খাস্তা, এর মধ্যে যদি কোনো প্রাকৃতিক বা অন্যবিধ বিপর্যয় না ঘটে। সারের সরবরাহ পর্যাপ্ত, দাম আগের তুলনায় দুই গুণেরও বেশি কম। চাষি তার ধান, পাট ও অন্যান্য কৃষি উৎপাদনের ভালো দামই পান।
তবে বর্তমান সরকারের ব্যর্থতা বা সাফল্যের ফিরিস্তি আর বাড়াতে চাই না। শুরু করেছিলাম যে প্রসঙ্গ ধরে সে প্রসঙ্গে বরং ফিরে যাই। বিএনপি রোডমার্চের মাধ্যমে সর্বস্তরের বিশেষত তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে যোগাযোগের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে, এটা অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি শুভ সংবাদ। তবে শুধু রোডমার্চ করাই যথেষ্ট নয়, জনগণ কী চায় তাও অনুধাবন করতে হবে বিএনপিকে। তরুণ নেতৃত্বের কথা বললে, ১৯৭১ সালে দেশে যুদ্ধাপরাধ হয়নি বললে তরুণ ভোটাররা (যারা দেশে সংখ্যাগরিষ্ঠ ভোটার) তাদের ক্ষমা করবে না। ২০০১-০৬ সালে বিএনপির তরুণ নেতৃত্ব জঙ্গিবাদের উত্থান, দুর্নীতি, লুণ্ঠনকৃত রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার, রাজনৈতিক হত্যা ইত্যাকার বহু খেলই তো দেখিয়ে গেছে! দেশের মানুষ ভোলেনি। ভুলবে না। রাজাকার-আলবদরদেরও কোনো ক্ষমা নেই। বিএনপি নেতৃত্ব তাদের রোডমার্চের সময় এই দুটি কথা যত মনে রাখবে, ততই তাদের জন্য মঙ্গল বলে আমি মনে করি।
রাহাত খান : কথাসাহিত্যিক ও সাংবাদিক

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
January
(4234)
-
▼
Jan 11
(115)
- কারখানায় ক্লোরিন নিঃসরণ-ডুবো পর্বতের ভাসমান চূড়া
- বিনিয়োগ সমস্যা-অনুকূল পরিবেশ সৃষ্টি গুরুত্বপূর্ণ
- দক্ষিণাঞ্চলের নিজস্বতা নিয়ে দাঁড়াবে বরিশাল বিশ্ববি...
- মহাবন্যা by মাহবুব মোর্শেদ
- পথিকৃৎ বাঙালি উদ্যোক্তা-স্মরণ by মোস্তফা কামাল
- বিএনপির রোডমার্চ রাজনীতি-কণ্ঠস্বর by রাহাত খান
- ওষুধ নিয়ে স্বেচ্ছাচারিতা-মানুষের জীবন নিয়ে তুঘলকি ...
- বিভক্ত হচ্ছে ডিসিসি-নাগরিক সেবা ও সুবিধা নিশ্চিত হ...
- পবিত্র কোরআনের আলো-শয়তান সেদিন থেকেই মানুষকে কুমন্...
- আনে আপেলবোম-দখলের আন্দোলন এবং গণতন্ত্রের সীমাবদ্ধতা
- বিএনপির রোডমার্চ সরকারকে কি কোনো বার্তা দিয়েছে? b...
- চরাচর-নতুন করে সংজ্ঞায়িত প্রকৃতি by আফতাব চৌধুরী
- সোনা কি আসলেই সোনার হরিণ? by আবু এন এম ওয়াহিদ
- মূল্যস্ফীতি অবদমনের সহায়ক কৃষিতে বিনিয়োগ ও ভর্তুকি...
- সময়ের প্রতিধ্বনি-সেতুখেকো মন্ত্রী, নাকি বিশ্বব্যা...
- পুলিশের আইডল বাবুল আক্তার by জয়দেব দাশ
- বিমানবন্দরে একের পর এক মামলা ধামাচাপা by শহিদুল আলম
- বিমানবন্দরে একের পর এক মামলা ধামাচাপা by শহিদুল আলম
- ১৮ পয়েন্টে ঢুকছে মাদক by ইন্দ্রজিৎ সরকার
- লুণ্ঠিত স্বর্ণালঙ্কার যাচ্ছে কোথায় by আতাউর রহমান
- তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা সড়ক বেহাল
- কেটে ফেলা হচ্ছে সংসদ এলাকার ৪৭২ ইউক্যালিপটাস গাছ
- খোঁজখবর
- ঘুম না আসার কারণ ও প্রতিকার
- অতি দুরন্ত শিশু
- এই চাদর অন্যরকম
- বেশি বেশি দুধ খান
- বেশি বেশি দুধ খান
- জরুরি প্রয়োজনে প্রতিশ্রুত অর্থের ৫ শতাংশ ছাড় করবে ...
- দুই মাসের মধ্যে সরকারি তিন কোম্পানির শেয়ার ছাড়া হচ্ছে
- বাজেট ঘাটতি মেটানো হচ্ছে অভ্যন্তরীণ ঋণ দিয়ে by জাক...
- মোহামেডানের বিদায়
- চট্টগ্রামে একাই লড়েছিল নাজিম by রুবেল খান
- মালিক হওয়ার আনন্দ...
- দল কেনার উৎসব
- সিরিয়ায় মার্চে গণভোটের ঘোষণা প্রেসিডেন্ট আসাদের
- দেশে ফেরা নিয়ে কায়ানির সঙ্গে কথা বলেছেন মোশাররফ
- পাক সুপ্রিম কোর্ট-গিলানি সৎ ব্যক্তি নন
- পরমাণু কর্মসূচি :ইরান পশ্চিমা বিশ্ব মুখোমুখি
- মার্কিন দূতকে প্রধানমন্ত্রী-জঙ্গিরা এখনও বিরোধী দল...
- রাঙামাটিতে আ'লীগ নেতাকে অপহরণ, প্রতিবাদে ভাংচুর
- চট্টগ্রাম বিক্রি হলো ১২ লাখ ডলারে
- কমেছে আমদানি-রফতানি কমে গেছে এলসিও by সারোয়ার সুমন
- শোকে-ক্ষোভে উত্তাল জাবি-তিন ছাত্রলীগ কর্মী আজীবন ব...
- সওজের টাকা দুই হাতে লুটপাট by রাশেদ মেহেদী ও জাফর ...
- বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া জড়িত ছিলেন কিনা খতিয়ে ...
- জাবিতে ছাত্রলীগ লাগামছাড়া by ইমদাদ হক
- অকুতোভয় বিচারপতি by মাহবুবুর রশীদ
- ওয়ান নিয়ে কেন এত আতঙ্ক?-রাজনীতি by ইমতিয়াজ আহমেদ
- দর্পণে দেবেন ঘোষ by মুকুল দাস
- যে মৃত্যুর জন্য প্রস্তুত, তাকে মারা যায় না-ফিরে দে...
- সাক্ষাৎকার-মহাজোটের ভুলত্রুটি রয়েছে, শোধরানো সম্ভব...
- বিশ্বসেরা নোট-বাংলাদেশ কথা বলে
- জাহাঙ্গীরনগরে ছাত্রহত্যা-ছাত্রলীগের রাশ টানবে কে?
- ট্রাইব্যুনালে সাংসদ আউয়াল গোলাম আযমের জামিন আবেদন-...
- ইসি গঠন প্রসঙ্গ-রাষ্ট্রপতি বললে অনুসন্ধান কমিটি কর...
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের চাপে ওই ত...
- ‘আবারও এই অনুষ্ঠানে আসতে চাই’
- মুুক্তিযোদ্ধা ৩: ১ মোহামেডান-এবারও গ্রুপেই ছুটি মো...
- অঁরি-রূপকথার দ্বিতীয় পর্ব
- নিলামে ছয় দলের বিকিকিনি
- টানা তিনবার ফিফা বর্ষসেরা হওয়ার কৃতিত্ব মেসির একার...
- অর্থনৈতিক মন্দা-মোকাবিলায় দৃঢ়তা চাই
- চট্টগ্রামে বেগম জিয়ার ভাষণ-ইতিবাচক রাজনীতির পূর্বাভাস
- পবিত্র কোরআনের আলো-কাফিরদের মোকাবিলা করতে মুসলমানদ...
- নিখিল ভদ্র : একজন শব্দ-কারিগরের না মানা অন্ধকার! b...
- খুলনায় প্রায় ১৭০০ কোটি টাকার পাট ও পাটপণ্য অবিক্রী...
- এক সপ্তাহে এসেছে আড়াই লাখ টন-গমের বেসরকারি আমদানি ...
- আগের দরেই সয়াবিন তেল বিক্রি করতে বলেছে সরকার
- ২০২০ সালে পোশাক রপ্তানি তিন গুণ হবে: ম্যাককিনসে
- বহে কাল নিরবধি-মার্কিনদের ইরাক রণাঙ্গনে ফেয়ারওয়েল ...
- চরাচর-ঝিনুকের জীবনচিত্র by বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
- শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ত্রিপুরার জনগণ ...
- কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব চরমে, দুই পক্ষের বাগ্যুদ্ধ
- কার্বন নিঃসরণ বরফ যুগ পিছিয়ে দেবে!
- সেনা-মৌমাছি আবিষ্কার
- ভূগর্ভে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে...
- সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু বাহিনী ফের বেপরোয়া by এম...
- আবাদি জমি, সড়ক হুমকিতে ফেলে বালু তোলা হচ্ছে
- খামার থেকে পচা ডিম যায় বেকারিতে
- পাটালি গুড়ে ভেজাল
- ডিবির অভিযান, গ্রেপ্তার ১১-মাছের পোনার ড্রামে ভরে ...
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী ও প্রশাসন মুখোমুখ...
- ব্যবস্থাপনার কালান্তর-নিজেরাই উদ্ভাবন করতে হবে by ...
- তুরাগতীরে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন
- পিলখানা হত্যা প্রসঙ্গে খালেদাকে প্রধানমন্ত্রী-এ ষড়...
- জুবায়েরের দাফন সম্পন্ন-হত্যাকারীদের শাস্তির দাবিতে...
- কংগ্রেস-তৃণমূল দ্বন্দ্ব চরমে, দুই পক্ষের বাগ্যুদ্ধ
- কার্বন নিঃসরণ বরফ যুগ পিছিয়ে দেবে!
- সেনা-মৌমাছি আবিষ্কার
- ভূগর্ভে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে...
- সময়ের প্রতিধ্বনি-'তৃতীয় শক্তি'র সরকার প্রতিষ্ঠায় ন...
- জিমন্যাস্টিকসের চার আক্তার by মাহফুজ রহমান
- মেয়ের বেলায় এক বউয়ের বেলায় আরেক by রুহিনা তাসকিন
- জন্মদিন-শুভ জন্মদিন! সায়মন
- বিএনপির তিন বছর-নেতিবাচক রাজনীতির বাইরে যেতে পারেন...
- সড়ক দুর্ঘটনা-কোথায় জানাব ফরিয়াদ by মঞ্জুলী কাজী
- ইসিতে নতুন নিয়োগ-সমঝোতা, না অগণতান্ত্রিক পন্থা? by...
- ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা দরকার-কৃষকের ঋণভার
- জুবায়ের হত্যার বিচার হতে হবে-বেপরোয়া ছাত্রলীগ
- বিনিয়োগ করা টাকা ফেরত দিচ্ছে না ইউনিপেটুইউ by কাজী...
- টানা দরপতন বাজারে
- কালের পুরাণ-‘তিরস্কৃত’ ও ‘বহিষ্কৃত’ লীগের ভবিষ্যৎ ...
- রাজউকের মামলা নিল থানা-বসুন্ধরা এন ব্লকের সব নথি চ...
- নেতৃত্ব দেবেন খালেদা-রাষ্ট্রপতির সঙ্গে আজ বিএনপির ...
- সবার আঙুল প্রশাসনের দিকে by শরিফুল হাসান ও শামসুজ্...
- তিস্তার ব্যর্থতায় আটকে আছে ঢাকা-দিল্লি সম্পর্ক by ...
- বেঁচে গেল তিতাস by দুলাল ঘোষ
- খালেদার সমাবেশ শেষে লুটপাট, মধ্যরাতে ৩২টি মাইক উদ্...
- পুরোপুরি বিধ্বস্ত একটি সড়ক by সুমনকুমার দাশ
- জারদারি ও গিলানিকে অযোগ্য ঘোষণার হুঁশিয়ারি আদালতের
- বিনিয়োগ করা টাকা ফেরত দিচ্ছে না ইউনিপেটুইউ by কাজী...
- গণিত উৎসব-দূর হোক গণিতভীতি
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- টানা দরপতন বাজারে
-
▼
Jan 11
(115)
-
▼
January
(4234)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment