Wednesday, June 6, 2012
নিপীড়িত নারী-সুবিচারবঞ্চিত নারীর আত্মহনন আর নয় by সালমা খান
নিপীড়িত নারী-সুবিচারবঞ্চিত নারীর আত্মহনন আর নয় by সালমা খান
খবরের কাগজের পাতা খুলতেই গ্রামে-গঞ্জে-শহরে অব্যাহত নারী নির্যাতনের ঘটনায় সমাজ অভ্যস্ত হয়ে পড়লেও সাম্প্রতিককালের ঘটে যাওয়া নির্যাতনের শিকার মায়েদের শিশুসহ আত্মহত্যা—বিষপান, গায়ে আগুন জ্বালানো বা ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া—এসব সহ্য করার মতো সঠিক মানসিক নির্লিপ্ততা আশা করি এখনো আমাদের হয়নি।
সে কারণেই পত্রপত্রিকা এবং টিভি টক-শোতে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পুরুষশাসিত সমাজে নারী নির্যাতনের ভয়াবহ পরিণতির বিষয়টি। বহু ক্ষেত্রে মনে হয়েছে, বক্তারা এই প্রথম অনুভব করলেন আমাদের সমাজে নারী নির্যাতনের নিগূঢ় হালচিত্র। যদিও পরিবার বা সমাজের দুঃসহ নির্যাতন ও অপমানের প্রতিকার না পেয়ে প্রায় শিশু-কিশোরী থেকে গৃহবধূরা অনেক সময় আত্মহননের পথ বেছে নিয়েছে, যা অধিকাংশ ক্ষেত্রে ছিল একক নারীর প্রতিবাদের ভাষা এবং তা সমাজকে নাড়া দিলেও পুকুরের স্থির জলে বুদ্বুদের মতো যথাসময়ে আবার মিলিয়ে গেছে।
নারীরা এ দেশে যুগ যুগ ধরে নিগৃহীত ও নির্যাতিত, এমনকি মৃত্যুও বরণ করেছে স্বামী, শ্বশুরবাড়ির লোকজন বা সমাজপতিদের হাতে, যা দীর্ঘকাল ধরে উপেক্ষিত রয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের কাছে। থানা-পুলিশ করে দুর্ভোগ ছাড়া সুফল পাওয়া যাবে না—এমন ধারণা থেকে সৃষ্ট আস্থাহীনতার কারণে ভুক্তভোগীরা অধিকাংশ সময়ে আর উচ্চবাচ্চ্য করেনি বিধায় গণমাধ্যমেও এসব খবরের পূর্ণ প্রতিফলন ছিল না। কিন্তু নব্বইয়ের দশকে যখন নারী আন্দোলনের উদ্যোগে এনজিও, মানবাধিকার গবেষণা সংস্থাগুলো স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে নারীর প্রতি সহিংসতার ওপর তথ্য সংগ্রহ আরম্ভ করে, তখনই প্রথম এ সমস্যার গভীরতা ও ব্যাপকতা আমাদের বিচলিত করে। এ ক্ষেত্রে বিদ্যমান সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন, নতুন আইন প্রণয়ন এবং সরকারের প্রশাসনিক কাঠামো বিস্তৃত করার বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়। যুগান্তকারী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং নারীকে আইনগত সহায়তা প্রদান আইন পরিগৃহীত হয় ২০০০ সালে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ও সহায়ক সেবা প্রদানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা ও উপজেলা কর্মকর্তার অফিস খোলা, ভিকটিম নারীকে আইনগত সহায়তা প্রদান, কাউন্সেলিং, পুনর্বাসন এবং নিরাপদ আবাসন প্রদানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথা আইনে উল্লেখ থাকলেও বাস্তবে এর প্রয়োগ না থাকায় এত বছরেও নারী ও শিশু নির্যাতনের সার্বিক পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। উপরন্তু দেখা যাচ্ছে, নির্যাতন প্রতিরোধ ব্যবস্থার ওপর জনসাধারণ তথা নারী আস্থাহীন হয়ে পড়ছে। নির্যাতিতের পক্ষ থেকে পুলিশ বা আদালতের দ্বারস্থ হলে অধিকাংশ ক্ষেত্রে নির্যাতনকারীর সামাজিক প্রভাব বা রাজনৈতিক আনুকূল্যে অভিযোগ টেকে না। উপরন্তু প্রতিবাদের ধৃষ্টতার কারণে ভিকটিম ও তার পরিবারকে বাড়তি শাসানি ও দুর্ভোগের শিকার হতে হয়।
বাস্তবে নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে বিদ্যমান আইনগুলো পরীক্ষা করে সেগুলো সময়োপযোগী করে তুলতে হবে, প্রতি ক্ষেত্রে যথাযথ অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং জনসাধারণ্যে বিশেষভাবে স্কুল-কলেজে এবং নারীর কর্মক্ষেত্রে এসব আইনের ব্যাপক প্রচারণার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) ও শিশু অধিকার সনদ পরিগ্রহণ করেছে। উভয় সনদেই পারিবারিক নির্যাতনের ক্ষেত্রে আইনি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত নারী ও শিশুকে নিরাপদ আবাসনের ব্যবস্থা প্রদানে রাষ্ট্রকে দায়বদ্ধ করা হয়েছে।
নারী নির্যাতন মূলত একটি সামাজিক সমস্যা, তাই শুধু আইন-আদালতের মাধ্যমে এ সমস্যা নিরসন সম্ভব নয়। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা একটি চলমান প্রক্রিয়া, যা সৃষ্টি হয় দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মনস্তত্ত্বের মাধ্যমে—যার মূল বাহক গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা ও পূর্ণ লিঙ্গ-সমতায় বিশ্বাসী পারিবারিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো। নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশের শক্তিশালী নারী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে সর্বস্তরের সামাজিক প্রতিরোধ শক্তি, যাতে অচিরেই এ অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে বৃহত্তর জনমত সৃষ্টি হয়।
২
গ্রামে বা শহরে, বিদ্যালয়ে যাওয়ার পথে বা গৃহাভ্যন্তরে, নিম্নবিত্ত বা উচ্চবিত্ত সর্বত্রই নারীর নিরাপত্তাহীনতা যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, সাম্প্রতিক আত্মহননের ঘটনাগুলোই তার প্রমাণ। আইনি ও প্রশাসনিক দুর্বলতা ও সামাজিক প্রতিরোধ শক্তির নিষ্ক্রিয়তাই এই ভয়াবহ পরিণতির জন্য দায়ী—এ কথা আমাদের স্বীকার করতে হবে।
একজন নির্যাতিতের মৌলিক অধিকার হরণ রোধ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর সহায়তা, তারপর ইস্যু মোকাবিলার জন্য আইনি সহায়তা। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পাওয়া নারীর জন্য সামাজিক ও প্রাতিষ্ঠানিক উভয় বিবেচনায় সবচেয়ে বড় প্রতিবন্ধক এবং সেই প্রাচীর পেরিয়ে আইনের দুয়ারে পৌঁছে সুবিচার পাওয়ার প্রত্যাশা তাদের কাছে যদি হাতে চাঁদ পাওয়ার মতো অত্যাশ্চর্য কিছু মনে হয়, তাতে অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি যে তিনজন নারী সন্তানসহ আত্মাহুতি দিয়েছেন তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে যৌতুকের দাবি এবং বিনা অনুমতিতে স্বামীর দ্বিতীয় বিবাহ ছিল মূল কারণ। বাংলাদেশের যৌতুক বিরোধ আইন ১৯৮০-এর ৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‘যৌতুক দাবি করলে সর্বাধিক পাঁচ বৎসর এবং এক বৎসরের নিম্নে নহে, মেয়াদে কারাদণ্ড বা জরিমানা উভয়বিধ প্রকারে দণ্ডনীয় হইবে’ এবং এই অপরাধ জামিন অযোগ্য। বিদ্যমান মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) ১৯৭৫ আইনের ২১ অনুচ্ছেদ অনুযায়ী বিবাহে ইচ্ছুক ব্যক্তির ‘কোনো স্ত্রী বর্তমান আছে কি না এবং থাকিলে অন্য বিবাহে আবদ্ধ হইবার জন্য বর ১৯৬১ সালের মুসলিম পারিবারিক অর্ডিনেন্স মোতাবেক সালিশী পরিষদের অনুমতিপত্র আছে কি না’ এবং ওই পত্রের নম্বর ও তারিখ নিশ্চিত করার পরই ওই ব্যক্তির বিবাহ পড়ানো যেতে পারে। এ ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত কাজি ব্যতীত অন্য কারও দ্বারা বিবাহ পড়ানো বৈধ বলে বিবেচিত হওয়া উচিত নয় এবং রেজিস্ট্রিকৃত কাজি এই বিধি লঙ্ঘন করলে তাঁর লাইসেন্স বাতিলসহ অন্য শান্তির বিধান থাকা উচিত। কিন্তু কার্যত আমাদের দেশে যেকোনো পুরুষ যেকোনো মৌলভির কাছে গিয়ে বিবাহের মতো গুরুত্বপূর্ণ কাজটি পাঁচ মিনিটেই সমাধা করতে পারেন। অনুরূপভাবে যৌতুক না পেয়ে স্বামী মৌখিকভাবে ‘তালাক’ উচ্চারণ করে বৈবাহিক সম্পর্কের গুরুদায়িত্ব স্খলন করতে পারেন তিন মিনিটেই। উভয়ই বিদ্যমান আইনের পরিপন্থী। তাই বিবাহিত নারী ও তার সন্তানের পারিবারিক নিরাপত্তার কাচের দেয়ালটি নিমিষেই ভেঙে পড়তে পারে। এবং তা যখন ঘটে তখন সে সামগ্রিকভাবে পরিবার, সমাজ ও বিচারব্যবস্থার প্রতি সম্পূর্ণ আন্থাহীন হয়ে পড়ায় তার মধ্যে এক ধরনের যুক্তিহীন প্রতিশোধ-প্রবণতা জন্মায়।
এ ধরনের সম্পূর্ণ ক্ষমতাহীন ও নিঃস্ব মানসিক অনুভূতিতে নিজের সন্তানকেই সে একমাত্র পজেশন বা অধিকৃত বস্তু হিসেবে গণ্য করে বলে তাকে আত্মহননের সঙ্গী করার সিদ্ধান্ত নেয়। তার অবর্তমানে সন্তানের দেখাশোনা কে করবে এ মনোভাবটা প্রচ্ছন্ন থাকলেও মূলত তার অধিকৃত বস্তু সে অন্য কাউকে বিশেষত স্বামীর হাতে তুলে দেবে না—এই মনোভাব থেকেই কোনো মায়ের পক্ষে এত নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মনে হয়।
৩
নারী নির্যাতন এবং তৎসংশ্লিষ্ট কারণগুলো প্রতিরোধে বাংলাদেশ সরকারের প্রায় ১৪টি আইন রয়েছে। এ ছাড়া ইভ টিজিং রোধে হাইকোর্টের নির্দেশনা, বিভিন্ন সরকারি বিধি, প্রবিধান ও পাঁচ-ছয়টি মন্ত্রণালয়ের কার্যক্রম রয়েছে। দেশে নারী নির্যাতন নিরোধকল্পে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা সদস্য ও স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সমন্বয়ে নারী নির্যাতন নিরোধ কমিটি গঠন করা হয়েছে। এমনকি এই কমিটি কর্তৃক প্রতি মাসে নারী নির্যাতন প্রতিরোধমূলক একটি প্রতিবেদন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে প্রেরণ করারও বিধান রয়েছে। সাম্প্রতিককালে পারিবারিক নির্যাতন প্রতিরোধ বিলও পার্লামেন্টে উত্থাপিত হয়েছে।
তবু নারী নির্যাতন দিন দিন কেন বেড়ে চলেছে? কেন এই ভয়াবহ রূপ নিচ্ছে? প্রেমের ডাকে সাড়া না দেওয়া, অসামাজিক প্রস্তাবে রাজি না হওয়া থেকে আরম্ভ করে যৌতুকের জন্য অব্যাহত চাপ, দ্বিতীয় বিবাহ এবং কারণে-অকারণে স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন দ্বারা নির্যাতিত হচ্ছে কিশোরী ও গৃহবধূ নারীরা। সার্বিক বিবেচনায় বলা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য, রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের প্রশ্রয়প্রাপ্ত বখাটে সন্ত্রাসীদের যৌন নিপীড়ন, স্বামী ও শ্বশুরবাড়ির অর্থনৈতিক লালসাপ্রসূত যৌতুকের অব্যাহত দাবি এবং বিবাহ ও তালাকসংক্রান্ত আইনের অকার্যকরতা এর মূল কারণ। যদিও দেখা যায়, দেশে এ সংক্রান্ত আইন, বিধিবিধান বা প্রাতিষ্ঠানিক রূপরেখার কোনো অভাব নেই—অভাব রয়েছে প্রচার, প্রয়োগ ও কার্যকরতার। আইনি ও বিধানিক দায়িত্ব পালনের জন্য যে জনবল, অর্থায়ন ও পরিবীক্ষণ প্রয়োজন, তারও অভাব সুস্পষ্ট।
আমাদের দেশের তুলনায় পাশ্চাত্যবিশ্বে বিয়ে ভাঙার ঘটনা বহু গুণ বেশি। তুচ্ছ কারণে কিংবা শুধু রুচির অমিলেও সেখানে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হয়, কিন্তু এ জন্য কোনো নারীকে আত্মহত্যা তো দূরের কথা, অসহায়-নিঃসম্বল হয়ে পথে বসতে হয় না। কারণ আইনের বিধানে সন্তানসহ স্ত্রীর পাওনার পাল্লাই ভারী হয়ে থাকে। বর্তমান সমাজের বাস্তবতা ও বিবাহসূত্রে জন্ম নেওয়া সন্তানের স্বার্থ সর্বোচ্চ বিবেচনায় আমাদের বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইনে সংশোধন আশু প্রয়োজন। এ ক্ষেত্রে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় প্রচলিত বিবাহ বিচ্ছেদ-পরবর্তী সম্পত্তি বিভাজনের উদাহরণ অনুসরণ করা যায়। যাতে বিবাহিত থাকাকালে অর্জিত সব সম্পত্তির অর্ধেক স্ত্রী পায় এবং সেই সঙ্গে যদি তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকে, তবে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের ভরণপোষণের পূর্ণ দায়িত্ব বাবাকে বহন করতে হয়। অপরিকল্পিতভাবে পুনর্বিবাহ রোধে বিয়ের জন্য নারী-পুরুষ উভয়ের বিয়ের লাইসেন্স নেওয়ার প্রথা চালু করা যায়। মালয়েশিয়ায় এই প্রথা কঠিনভাবে প্রয়োগ করা হয়, যাতে মিথ্যা তথ্য দিয়ে কেউ বিয়ে করতে না পারে। লাইসেন্সপ্রথা প্রবর্তনের মাধ্যমে প্রতিটি বিবাহ রেজিস্ট্রিকরণও নিশ্চিত করা যায়। আমাদের দেশে যেখানে মুদির দোকান বা হেয়ার কাটিং সেলুন খুলতেও লাইসেন্স নেওয়ার বিধি রয়েছে, সেখানে বিয়ের মতো গুরুত্বপূর্ণ কার্য সমাধায় অবশ্যই লাইসেন্সপ্রথা চালু করা যায়। যাতে খেয়ালের বসে তাৎক্ষণিকভাবে পুনর্বিবাহ বা তালাক দেওয়া সম্ভব না হয়।
৪
যে নারী আত্মহত্যার কথা ভাবেন, সম্ভবত তিনি মনে করেন তাঁর পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাঁর জীবনের সবচেয়ে বড় আস্থা ও নির্ভরতার উৎস থেকে তিনি প্রতারিত হয়েছেন। নিজের জীবনের প্রতিও তাঁর কোনো মায়া-মমতা থাকে না—তাই তিনি মনে করেন আত্মাহুতিই তাঁর জন্য একমাত্র পথ। আর তাঁর সন্তান, যারা তাঁর জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, তাদের তিনি অন্য কারও হাতে ছেড়ে দিতে অনিচ্ছুক, কারণ তারাই তাঁর একমাত্র পজেশন, তাই তাদেরও নিজের সঙ্গে নেওয়ার মতো চরম যুক্তিহীন সিদ্ধান্ত তিনি নেন।
সাধারণত যারা সমস্যা সমাধানের পথ হিসেবে আত্মহত্যার কথা ভাবে, তাদের সবাই কাপুরুষ বলে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, কী অসীম আপনার সাহস, কত দৃঢ় আপনার মনোবল আর কী ত্যাগী আর স্বাধীন আপনার এ মুহূর্তের মানসিকতা? তাহলে আপনাকে দিয়ে যেকোনো যুদ্ধ জয়ই সম্ভব। আমরা সাধারণ মানুষ নিজের জীবনকে এত স্বার্থপরের মতো ভালোবাসি যে একে লালন করার জন্য কত অন্যায় ও দুর্নীতির কাছে মাথা নত করি, শুধু নিজে সুখে বেঁচে থাকার জন্য আমরা অন্যের সব কিছু, এমনকি জীবন পর্যন্ত কেড়ে নিতে দ্বিধা করি না। কিন্তু আপনি যে এ মুহূর্তে নিজের জীবনের মোহ ত্যাগ করতে পেরেছেন, কোনো অর্থ, বিত্ত, আয়েস আপনাকে আকর্ষণ করতে পারছে না—আপনার চেয়ে শক্তিশালী, নির্মোহ ও ত্যাগী আর কে আছে! এই মাহেন্দ্রক্ষণেই তো আপনি আত্মশক্তিতে বলিয়ান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন পুরোনো খোলস থেকে বেরিয়ে এসে নতুন জীবন গড়ার। যে মানুষ বহু বর্ষ-লালিত অভ্যাস-চালিত পরিচিত জীবন চিরকালের মতো ত্যাগ করার শক্তিশালী একক সিদ্ধান্ত নিতে পারে, তার কাছে শুধু একটিই পথ থাকা সহজ, তা হলো পুরোনোকে ছেড়ে নতুন মূল্যবোধের এক জীবন সৃষ্টি করা, অর্থাৎ আপনার এ মুহূর্তে শুধু প্রয়োজন জীবনের উদ্দেশ্য পরিবর্তন। একলা চলার আত্মশক্তিকে বিকশিত করে আপনি খুঁজে নেবেন নতুন পথ, যেখানে আগের মতো পদে পদে নির্ভরতার প্রয়োজন যার অনুভূত হবে না। এ রকম শক্তিশালী ও দৃঢ়চেতা মানুষের জয় অবশ্যম্ভাবী। আর আপনার এ নতুন পথচলার সঙ্গী হবে আপনারই আত্মজা, আপনার সন্তান, যারা আপনার নবলব্ধ শক্তির উৎস। আত্ম আবিষ্কারের এই মহালগ্নে আত্মহননের মাধ্যমে এক নতুন সম্ভাবনাময় ত্যাগী প্রত্যয়কে আপনি ধ্বংস করে দিচ্ছেন কীভাবে?
আপনি এও জানেন যে একটি মায়ের কাছে তার সন্তান যত প্রিয়ই হোক, তারা আপনার অধিকৃত বস্তু নয়। প্রতিটি সন্তানই তার বহুমুখী স্বাধীন সত্তায় আপনার ভালোবাসার ধন হয়ে উঠেছে, তাই মা হিসেবে তাদের জীবনের বিকল্পগুলো খুঁজে নিতে সুযোগ দিন আর আপনার আকাঙ্ক্ষা থাকুক তারা যেন প্রণীত জীবনযাপনের মধ্য দিয়ে অনন্য হয়ে ওঠার সম্ভাবনার দুয়ারে পৌঁছাতে পারে। শত ভালোবাসাতেও তার সে সুযোগ আপনি রুদ্ধ করতে চান না। আপনার দৃঢ় মানসিকতার শক্তি ধারণ করে আপনার সফল আরব্ধ ইচ্ছেগুলো তারা বাস্তবায়িত করুক তাই তো আপনার কাম্য। বারৈইখালী উচ্চবিদ্যালয়ের সিনথিয়া যে বখাটে প্রতিরোধ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিল, কিংবা আর্ট কলেজের ছাত্রী সিমি যে প্রকাশ্যে পাড়ার বখাটেদের আচরণের প্রতিবাদ করেছিল—তোমাদের মতো আরও অনেক কিশোরী তোমরা কেন আত্মহননের পথ বেছে নাও। যারা অন্যায় প্রতিরোধে নেতৃত্ব দিতে পারে, যারা মুক্তকণ্ঠে নারীর পথচলায় বাধাদানকারী মোকাবিলা করতে পারে, তারাই তো পারে সমতা ও সুবিচার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে। তোমরা হয়তো সমাজ ও সুশাসনের প্রতি আস্থা হারিয়েছিলে, কিন্তু আজ হোক, কাল হোক, বিবেকবান সুনাগরিকেরা তোমাদের পাশে দাঁড়াবে, তোমাদের প্রতিবাদের ঢেউ বৃহত্তর সমাজে প্রতিরোধের শক্তি গড়ে তুলবে। মনে রেখো আত্মাহুতির মাধ্যমে আমাদের সমাজে সামাজিক পরিবর্তন ও নারীর সম-অধিকার প্রতিষ্ঠিত হবে না। সক্রিয় সামাজিক প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারলেই লিঙ্গ সমতায় উজ্জীবিত প্রকৃত গণতান্ত্রিক সমাজ গড়ে উঠবে, যাতে তোমরা দেবে নেতৃত্ব। কথা দিচ্ছি আমরা সবাই তোমাদের পাশে থাকব।
সালমা খান: নারী আন্দোলনের নেত্রী।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 06
(121)
- চারদিক-দুঃসময়ে এক দুর্গম মরুর কান্ডারি by বিপ্লব বালা
- প্রতিক্রিয়া-দেশের স্বার্থেই উন্মুক্ত কয়লা উত্তোলন ...
- ধর্ম-দানশীলতা ও বদান্যতার চর্চা করুন by মুহাম্মদ আ...
- গোধূলির ছায়াপথে-জীবনটাই কৌতুক by মুস্তাফা জামান আব...
- সময়চিত্র-‘তাহারা’ সাধু, আমরাই শয়তান by আসিফ নজরুল
- আরও পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ আইন প্রয়োজন-বন্য প্র...
- দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন-ভয়ংকর হয়ে উঠেছে ...
- চারদিক-পাহাড়ের কোলে পাহাড়ি বাজার by মৃত্যুঞ্জয় রায়
- সপ্তাহের হালচাল-অশান্ত বিশ্ববিদ্যালয় প্রশান্ত প্রশ...
- ধর্ম-মাহে রমজান প্রশিক্ষণ লাভের মাস by মুহাম্মদ আব...
- জনপ্রতিনিধি-পুরুষ সাংসদের ‘দেখে নেওয়া’ by সোহরাব হ...
- নিপীড়িত নারী-সুবিচারবঞ্চিত নারীর আত্মহনন আর নয় by ...
- শিক্ষাব্যবস্থার সংস্কারের দায়িত্ব সরকারেরই-শিক্ষা-...
- বাইরের হস্তক্ষেপ বন্ধ করুন-চট্টগ্রাম বন্দরের দক্ষত...
- জন্মদিন-পরম নামে ডাকি by নির্লিপ্ত নয়ন
- অভিমত ভিন্নমত
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে কোরআন তিলাওয়াত b...
- একান্ত সচিব থেকে ক্ষতিপূরণ আদায় করা হোক-বন্দরের গা...
- বিমানকে রাহুমুক্ত করতে হবে-মন্ত্রী বনাম সংসদীয় কমিটি
- শ্রদ্ধাঞ্জলি-শামসুর রাহমানের বাড়ি by সোহরাব হাসান
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে নামাজের ফজিলত by...
- গদ্যকার্টুন-ইহারা একে অপরকে ছুড়িয়া নিচে ফেলে কেন? ...
- সহজিয়া কড়চা-রাজনৈতিক সরকার কী গণতান্ত্রিক সরকার? b...
- ক্রমাগত আইন অমান্য ছাড় পাচ্ছে কিসের বলে?-দায়িত্বহী...
- গুলিতে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু-সুষ্ঠু ও নিরপেক্ষ ...
- কর্মসূচির বার্তা
- আমার ছেলেমেয়ে ও স্কুল by মুহম্মদ জাফর ইকবাল
- অহেতুক কৌতুক
- ঐতিহ্য বাঁচাতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে কি?-আগ...
- গন্তব্য ঢাকা-‘গ্রামে চলে যেতে খুব মন টানছে’ by শর্...
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানের পবিত্রতা by মুহ...
- অর্থনীতি-শেয়ারবাজার, সূচক এবং কালো মেঘ by হানিফ মা...
- রাজধানী-অপরিকল্পিত নগরায়নণ ও জনদুর্ভোগ থেকে মুক্তি...
- আত্মবিনাশী এই অপকর্ম এখনই বন্ধ করুন-মাছ শিকারে কীট...
- কথা ও কাজে মিল থাকা চাই-পুনর্গঠিত মানবাধিকার কমিশন
- চারদিক-সাদা-কালো ছবির ফ্রেমে বঙ্গবন্ধু by মোছাব্বে...
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানে ইবাদত-বন্দেগি by...
- স্মরণ-রক্তাক্ত দৃশ্যপটের পশ্চাদ্ভূমি by সেরনিয়াবাত...
- বিশেষ সাক্ষাৎকার-আগস্ট এলে গভীর শূন্যতা অনুভব করি ...
- নারীকে লাঞ্ছিত করে কেউ যেন পার না পায়-বখাটের অত্যা...
- স্বাধীনতার চেতনায় ফেরার ডাক-শোকাবহ ১৫ আগস্ট
- চারদিক-সুকান্ত: বিদ্রোহের দিনপঞ্জি-লেখক by ফারুক ও...
- গণতান্ত্রিক প্রক্রিয়া-অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে র...
- সিয়াম সাধনার মাস ধর্ম-রোজার ঐতিহাসিক পটভূমি by মুহ...
- জিএম বীজ-হাইতিতে কারসাজি ভেস্তে গেছে by ফরিদা আখতার
- কালের পুরাণ-বঙ্গবন্ধু হত্যা ও পাকিস্তানি যোগসূত্র ...
- আটক শ্রমিকদের মুক্তিই শান্তি নিশ্চিত করতে পারে-হিউ...
- আমলে নিন বিশ্বব্যাংকের সতর্কবার্তা-উন্নয়ন প্রকল্পে...
- চলতি পথে-‘ভয় কি মরণে’ by দীপংকর চন্দ
- মুজিবের স্মৃতি-আজও সেই একইভাবে কাঁদছি by জুলিয়ান ফ...
- সিয়াম সাধনার মাস ধর্ম-মাহে রমজানের গুরুত্ব ও মাহাত...
- পঞ্চম সংশোধনী-আমার জাতীয়তা ও বন্দুকের নল by জাফর ইমাম
- খোলা চোখে-আমেরিকায় এসব হচ্ছেটা কী? by হাসান ফেরদৌস
- নিষিদ্ধ করা হয়েছে, কার্যকর হবে কি?-শিক্ষার্থীদের ব...
- বিদ্যুৎ নিয়ে জনগণকে অন্ধকারে রাখলে চলবে না-দুর্বিষ...
- চারদিক-নটর ডেমিয়ান ৮১ ব্যাচ: শোনো by মানস কুমার গো...
- ধর্ম-আহ্লান সাহ্লান মাহে রমজান by মুহাম্মদ আবদুল ম...
- মানসিক স্বাস্থ্য-পরিবারে আর রাজনীতিতে মানসিক খেলা ...
- সময়ের প্রতিবিম্ব-স্মৃতিতে কামাল-জামাল-রাসেল by এবি...
- দ্রুত আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা দরকার-পাকিস...
- রমজান মাসে বাজারের সুষ্ঠু তদারকি প্রয়োজন-বাজারদরে ...
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা ২০১২-আমাদেরটাই সে...
- মাদকের বিরুদ্ধে বন্ধুরা by সৈয়দ মুনির
- রাজবাড়ীসভার কমিটি
- মাদক থেকে থাকব দূরে বলছি সেটাই গানের সুরে by জয়ন্ত...
- চবিসভার আনন্দ আয়োজন by মোহাম্মদ জাহাঙ্গীর
- একনজরে-ফ্রান্সের প্রেসিডেন্ট
- পেশা-পরামর্শ-করপোরেট যোগাযোগ
- এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’-দক্ষ ...
- পরিবেশ নিয়ে কাজ করতে চাইলে by জিয়াউর রহমান চৌধুরী
- কর্মসংস্থান ব্যাংকে কর্মের সুযোগ by জাহিদ হাসান
- সংশোধনী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-‘বন্ধুত্বের হয় না পদবি’...
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-কৃষি অনুষদে বিদায়ের সুর b...
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-নতুন স্থাপত...
- সফলদের স্বপ্নগাথা-উদ্যোক্তা হতে চাও? by ক্যামেরন হ...
- স্বাস্থ্য টিপস-নিষিদ্ধ জর্দা by ফারহানা মোবিন
- স্বাস্থ্যসংকট জরুরি হলে by অধ্যাপক শুভাগত চৌধুরী
- মৌসুমি ফল কীভাবে খাবেন by আখতারুন নাহার
- তাঁরা নারী বলে... by লাবনী খন্দকার
- এই দিনে-অনন্য একটি প্রতিষ্ঠান by ডা. এ বি এম জামাল
- গোলটেবিল বৈঠক-শিশুদের জন্য বিনিয়োগ ও সরকারের অঙ্গীকার
- বিএনপি তিনটি স্থানে সমাবেশের অনুমতি চেয়েছে
- বিএনপির বাজেট ভাবনা-লক্ষ্য ২০৩০ সালের মধ্যে উচ্চতর...
- প্রতিক্রিয়া-বিচারপ্রার্থীদের গ্রাম আদালত by মো. মা...
- জাতীয় সংসদ-অন্যকে অসম্মান করে কি নিজে সম্মানিত হওয়...
- রাজনীতি-সংলাপ হচ্ছে, সংলাপ হচ্ছে না! by মাহমুদুর র...
- ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দ্রুত পরিশোধ করুন-ভব...
- ওএসডি রাষ্ট্রের প্রয়োজনে, না সরকারের?-জনপ্রশাসনে ব...
- জিডি করার পর ব্যবসায়ী অপহৃত
- এমপিদের কাছে আরো দায়িত্বশীল কথা আশা করি : আবু সায়ীদ
- নিঝুম দ্বীপের কান্না-২-মৃত্যুমুখে ৫০ হাজার হরিণ by...
- চলতি বছরের চেয়ে নতুন বাজেট ১৭ শতাংশ বড় by আবুল কাশেম
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- এবারও টিপাইমুখে নামা যাবে না by রাহীদ এজাজ
- মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২১ জুন-...
- বাজেট বাস্তবায়নের স্বার্থে পরনির্ভরতা ছাড়তে হবে by...
- সংসদে ক্ষোভ-বিচারপতিকে ইমপিচ করার আলটিমেটাম
- হাইকোর্টের মন্তব্য-স্পিকারের বক্তব্য রাষ্ট্রদ্রোহে...
- শিক্ষকদের বঞ্চিত করে বরাদ্দ ফেরত-শিক্ষার মানোন্নয়ন...
- নিত্যপণ্য ও দৈনন্দিন জীবন-বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থ...
- পবিত্র কোরআনের আলো-মুনাফিকদের সম্পর্কে আল্লাহই সঠি...
- সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করতে হবে by ড. জ...
- শুধু পরিকল্পনা নয় বাস্তবায়নই জরুরি by ড. এম আসাদুজ...
- মৃদুকণ্ঠ-বাজেট ও উন্নয়ন দর্শন by খোন্দকার ইব্রাহিম...
- চরাচর-পুরান ঢাকায় ব্রাহ্মসমাজ পাঠাগার by পাভেল রহমান
- সপ্তাহের হালচাল-বিএনপি কোন পথে যাবে by আব্দুল কাইয়ুম
- সংকটের বড় উৎস বৈদেশিক খাত by মনজুর আহমেদ
- বাজেট ২০১২-১৩-বাজেটে রাজনৈতিক প্রকল্পের অত্যাচার b...
- হাইকোর্টের বক্তব্যে সংসদে উত্তাপ-সুপ্রিম জুডিশিয়াল...
- স্পিকারের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল: হাইকোর্ট
- কী হতে যাচ্ছে ১০ জুনের পর by তারেক শামসুর রেহমান
- নখের যোগ্যতা নখের অযোগ্যতা by রণজিৎ বিশ্বাস
- সাক্ষাৎকার-পররাষ্ট্রনীতিতে ভারসাম্য দরকার by এম মো...
- প্রত্যাশা ও প্রতিদান by আসিফ আহমদ
- সিপিডির সুপারিশ-নীতি পর্যালোচনা ও সংস্কারে উদ্যোগ চাই
- কণ্ঠস্বর-তালগাছটা আমার by রাহাত খান
- জন্মের আগেই মৃত্যু-এমন ভুল কীভাবে হয়?
- সংসদে আবু সায়ীদ প্রসঙ্গ-অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক
- পুঁজিবাজার : বিশেষ তহবিল গঠনের প্রস্তাব বিভ্রান্তি...
- সময়ের প্রতিধ্বনি-কবে হবে তিস্তার পানিবণ্টন চুক্তি?...
-
▼
Jun 06
(121)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment