Friday, June 15, 2012
গতকাল সমকাল-কবরনামা by ফারুক চৌধুরী
গতকাল সমকাল-কবরনামা by ফারুক চৌধুরী
জীবনের সঙ্গে মৃত্যু তথা সমাধির সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা সবাই মৃত্যুপথযাত্রী কাফেলায় এগিয়ে চলেছি অভিন্ন গন্তব্যের পানে। আর বয়সের সঙ্গে সঙ্গে মৃত্যু সম্বন্ধে ঔৎসুক্য বাড়ছে। মৃত্যুকে নিয়ে সুফি-সাধক আর গুণীজনের অমৃত বচনের নিগূঢ় তাৎপর্য সাগ্রহে অনুসন্ধান করি।
কবি কাহলিল জিব্রানের উক্তি স্মরণ করি। কবি বলেছেন, ‘নিরুদ্ধ নিঃশ্বাসই তো জীবনস্রোতের অস্থিরতা থেকে নিঃশ্বাস বায়ুকে মুক্ত করে; যাতে তা উত্তোলিত আর সম্প্রসারিত হয়ে সৃষ্টিকর্তার অন্বেষণ করে। যখন তুমি নিস্তব্ধ তটিনী থেকে পান করো, তখই তো বেজে ওঠে সংগীতের মূর্ছনা; ধরিত্রী যখন তোমার অঙ্গপ্রতঙ্গ বরণ করে নেয়, তখনই তো তুমি প্রকৃত অর্থে নৃত্যরত।’ সংগীত। নৃত্য। পুলকজাগানিয়া বটেই জিব্রানের মরণদর্শন।
সৃষ্টিকর্তার প্রেমে নিমজ্জিত জালালউদ্দিন রুমি বলেছেন, ‘...তুমি আর আমি। আমাদের দুজনের সম্মিলিত হাস্যের কলধ্বনিতে মনে হবে, স্বর্গের তোতা পাখিরা যেন চিনির দানা খুঁটছে একভাবে এই ধরায়, আর অন্যভাবে চিরন্তন মাধুর্যে ভরা সেই ভুবনে। তুমি আর আমি।’ জীবনে-মরণে সৃষ্টিকর্তার জন্য গভীর ভালোবাসা। ঐশ্বর্যময়। মহান।
আল্লামা ইকবাল তো সৃষ্টিকর্তাকে সাবধান করছেন। অভিমানেই বলছেন, ‘বেহেশতের বাগিচা থেকে পথচলার আদেশ কেন তুমি দিয়েছিলে? এই ধরায় আমার দায়িত্ব যে অপূর্ণ রয়ে গেছে। এখন তুমি অপেক্ষায় থাক।’ জানা নেই, দার্শনিক কবি আল্লামা ইকবাল তাঁর দায়িত্ব সম্পাদনের পূর্ণতার সন্তুষ্টিতে চিরনিদ্রায় শায়িত কি না।
কবরের সঙ্গে আমার পরিচিতি সেই বয়স থেকে, যখনো মনে মৃত্যুভয় জাগেনি। বাবার হাত ধরে সিলেটের গোলাপগঞ্জ থানার বারকোট গ্রামে আমাদের আদিবাড়ির সন্নিকটস্থ টিলার ঢালুতে পারিবারিক গোরস্থানে গিয়েছি। বাবার দেখাদেখি হাত তুলে মোনাজাত করেছি তাঁদের রুহের মাগফিরাতের জন্য, যাঁদের কখনো দেখিনি; আর যাঁরা আমাকে এই ধরায় কোনো দিনও দেখবেন না। মোনাজাতের কথাগুলো গুলিয়ে ফেলে ঠোঁট বিড়বিড় করেছি, যাতে আমার ওষ্ঠ সঞ্চালন বাবাকে আশ্বস্ত রাখে। দিনের বেলা ভালোই লাগত টিলার ঢালুর সূর্যস্নাত, বর্তমানে প্রায় পরিত্যক্ত, সেই কবরস্থানটি। গ্রামের বিজলিবিহীন রাতের ঝিঁঝিঁডাকা ঘুটঘুটে অন্ধকারে, কবরস্থানে চিরনিদ্রায় শায়িতদের সম্বন্ধে ভীতি জাগত মনে। যদি কবরের ওপর কোলাব্যাঙ লাফ দেয়। যদি সাপ হেঁটে যায় এঁকেবেঁকে। কিন্তু ঢাকা শহরে বেড়ে ওঠা কৈশোর আর যৌবনে মৃত্যু আর সমাধি ধারণ করল অন্য এক রূপ। প্রত্যক্ষ করলাম যে এ দেশের রাজনৈতিক বিবর্তনের সঙ্গে রয়েছে কবরস্থানের নিবিড় সম্পর্ক। সেই উপলব্ধিতে এর আগে লিখেছি, ‘আন্দোলন, নিষ্পেষণ, দাঙ্গা, মিছিল, পুলিশ, মিলিটারি, গুলি, সংগ্রাম, যুদ্ধ, মৃত্যু, কবরস্থান একই সুতোয় বাঁধা। বিবর্তনমান একই বৃত্তের পরিধিতে তাদের অবস্থান। তাই তো তারা বারবার ফিরে আসে জাতীয় জীবনে, ব্যক্তিগত অভিজ্ঞতায়।’ আর এখন সহিংসতায় সংযোজিত প্রতিটি কবরই যেন হতাশার উৎস।
গত শতাব্দীর চল্লিশের দশকে যাযাবর তাঁর দৃষ্টিপাত-এ লিখেছিলেন, ‘মুসলমানেরা তাদের প্রিয়তম, প্রিয়তমার স্মৃতিকে করতে চেয়েছে কালজয়ী, রাখতে চেয়েছে স্মারকচিহ্ন। তাই সৌধ গড়ছে পিতার, পতির, পত্নীর এমনকি উপপত্নীর সমাধিতে। হিন্দুরা তপস্বী, তারা দিয়েছে বেদ ও উপনিষদ। মুসলমানেরা শিল্পী, তারা দিয়েছে তাজ ও রংমহল।’ কথাটি নিয়ে হয়তোবা যুক্তিতর্কের অবকাশ রয়েছে। তাতে কিছু এসে-যায় না। যাযাবরের অপূর্ব ভাষাশৈলীর উৎকর্ষের মুখোমুখি যুক্তিতর্ক অবান্তর। তবে মূলত তাঁর লেখনীসৃষ্ট আগ্রহের টানে পশ্চিমের সমরখন্দে পঞ্চদশ শতাব্দীর ভুবন কাঁপানো তৈমুরের সমাধি ‘গোর আমির’ থেকে শুরু করে পূর্বে মিয়ানমারের ইয়াঙ্গুনে তাঁরই বংশের অন্তিম নৃপতি, ইংরেজ-প্রতারিত এবং তাদের দ্বারাই ঊনবিংশ শতাব্দীতে গোপনে সমাহিত অসহায় বাহাদুর শাহ জাফরের অতি সাধারণ সমাধিটি দেখেছি। তৈমুরের সমাধিতে অন্যদের মধ্যে সমাহিত রয়েছেন তৈমুরের সন্তান আর বাবরের প্রো-প্রো-পিতামহ মিরান শাহ। মধ্য এশিয়ায় তৈমুরের সমাধি দর্শনে সেই যুগের কবি আশ্বস্ত হয়েছিলেন যে যদি কোনো দিন আকাশ অপসৃত হয়, তাহলে সমাধির গম্বুজটি তো রয়েছেই। সাধারণ দর্শকের কাছে গম্বুজটি আকাশের মতো অনন্ত নয়, তবে অনন্যসুন্দর। গম্বুজের নিচের কবরগুলো হলো আরও নিচের আসল কবরগুলোর হুবহু সংস্করণ (replica), যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে ইতিহাস-সচেতন পর্যটকেরা সময় ও সুযোগে সমাধির প্রহরীর বদান্যতায়, মাত্র এক আমেরিকান ডলারের বিনিময়ে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিচের কবরগুলো সঙ্গোপনে দেখতে পারেন। আর পূর্ব এশিয়ায় বাহাদুর শাহ জাফরের দীর্ঘশ্বাসে, যাঁর সুদীর্ঘ জীবনের অর্ধেক কেটেছে বাসনায়, আর বাকি অর্ধেক অপেক্ষায়; ধরা আছে হতভাগ্য এই সম্রাটের জীবনব্যথা।
উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর শায়িত রয়েছেন কাবুলের অনতিদূরের ‘বাগ এ বাবর’-এ। আফগানিস্তানে যুদ্ধের বুলেটে ঝাঁঝরা সংস্কারাধীন বাবরের সমাধিটি দেখে কবির উচ্ছ্বাস মনে এসেছিল, ‘এ ধরায় যদি স্বর্গ থাকে কোনখানে, এইখানে তা এইখানে।’ বর্তমানের আফগানিস্তান নরকের সঙ্গে তুলনীয়, স্বর্গের নয়। দিল্লির ব্যস্ততায় কিছুটা অবহেলায় শায়িত রয়েছেন হুমায়ুন, সেকেন্দ্রার ‘নীরব শ্মশানে’ আকবর, লাহোরে ওয়াহাবি আক্রমণের আতঙ্কে জাহাঙ্গীর, আগ্রায় তাজমহলে মমতাজের পাশে, মূলত তাঁর জন্য অনির্ধারিত স্থানে সমাহিত রবীন্দ্রনাথের ভাষায়, ‘সম্রাট কবি’ শাহজাহান আর ভারতের দক্ষিণাত্যের ঔরঙ্গবাদে শহরতলির নিরিবিলি সাধারণতায় আওরঙ্গজেব।
সমরখন্দ থেকে ইয়াঙ্গুন। একই পরিবারের প্রতিভূদের সমাধিসৌধগুলো দুটি কথা স্মরণ করায়। সমাধিসৌধ নির্মাণে তাঁদের অসীম আগ্রহ সত্ত্বেও কোনো মোগল সম্রাটই জীবদ্দশায় সম্পন্ন করেননি তাঁদের নিজস্ব স্মৃতিসৌধ। সেই দায়িত্ব পালন করেছেন তাঁদের উত্তরসূরিরা। আর মনে আসে মার্ক টোয়েনের উচ্চারিত নিগূঢ় সত্যটি, Death is a great leveller—অর্থাৎ মৃত্যু সমতা আনয়নকারী।
বাংলাদেশের বিদ্যমান অবস্থার প্রেক্ষাপটে কবর নিয়ে আলোচনার নাগরিক দায়িত্ব রয়েছে। বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা-উত্তর হত্যার রাজনীতির নীরব সাক্ষী দেশভর ছড়িয়ে থাকা বধ্যভূমি, গণকবর, কবরস্থান আর স্মৃতিসৌধ। এগুলো বাদ দিলে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে।
বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় কবরভূমির দুষ্প্রাপ্যতা ও উচ্চমূল্য মৃত্যু উদ্ভূত সমস্যাকে করে তুলেছে জটিল থেকে জটিলতর। ব্যক্তিগত অভিজ্ঞতায় তা প্রতিফলিত হয়। ১৯৭১ সালের ২৭ জানুয়ারি একটি মোটর দুর্ঘটনায় বাবার অকালমৃত্যু ঘটে। তখন আজিমপুর গোরস্থানে কবর ছিল সহজলভ্য। মূল্য ছিল দেড় হাজার টাকা। বাবাকে সমাহিত করার সময় আমার ভগ্নিপতি কর্নেল সৈয়দ আবদুল হাই বাবার কবরের পাশেই কিনে নিলেন তাঁর শাশুড়ি অর্থাৎ আমার মায়ের জন্য কবরের স্থান। দেশের রাজনৈতিক বিবর্তন আমাদের সবাইকেই স্পর্শ করে। বাবার মৃত্যুর ঠিক দুই মাস পর ৩০ মার্চ ১৯৭১, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের প্রারম্ভেই শহীদ হলেন কর্নেল হাই। আপ্রাণ চেষ্টায় তাঁর মৃতদেহটি প্রত্যর্পিত হলো। কড়া শর্তে। লোকসমক্ষে শোক প্রকাশ করা যাবে না এবং প্রয়োজনবোধে আমাদের বাসস্থানেই করতে হবে তাঁকে দাফন। নিয়তির পরিহাস, সেই ভয়াবহ অবস্থায় শহীদ কর্নেল হাইকে দাফন করা হলো আমার মায়ের জন্য তাঁরই কেনা কবরে। প্রায় এক ডজন পাকিস্তানি সেনা পরিবেষ্টিত অবস্থায় তাঁর মরদেহ আজিমপুর গোরস্থানে নিয়ে যাওয়া হলো। মৃত ব্যক্তিটি তাদের বিচারের ‘গাদ্দার’ অর্থাৎ বিশ্বাসঘাতক বলে পাকিস্তানি সেনারা শরিক হলো না তাঁর জানাজায়। এভাবেই সেই বিষাদমাখা থমথমে আতঙ্কভরা সন্ধ্যায় বাংলার মাটি বরণ করে নিল মায়ের জন্য সংরক্ষিত সন্তানতুল্য তাঁর শহীদ জামাতার মৃতদেহ।
নব্বইয়ের দশকের মাঝামাঝিতেই আজিমপুর গোরস্থানে জমি পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠল। তবে কবরস্থানটির গোড়াপত্তনের সময়ে দুটি কবরের মাঝামাঝি যথেষ্ট ব্যবধান রাখা ছিল, তবে সেখানে একটি তৃতীয় কবরের স্থান সংকুলান ছিল সম্ভব। তখন আমার মরণাপন্ন মায়ের জন্য কর্তৃপক্ষের কাছে এই দরখাস্ত করা হলো, সময় এলে তাঁকে যেন বাবার পাশে সমাধিস্থ করার অনুমতি দেওয়া হয়। অপ্রত্যাশিত কম সময়ের মধ্যে পাওয়া অনুমোদনটির বক্তব্য বিশ্লেষণ না করেই তা সযত্নে সংরক্ষিত করা হলো। মাতৃবিয়োগের বেদনা তা কিছুটা হালকা করল, কিন্তু তা স্বল্পক্ষণেরই জন্য। আমরা আবিষ্কার করলাম যে অনুমোদনের পত্রটি হূদয়হীন আমলাতান্ত্রিক মারপ্যাঁচের একটি প্রকৃষ্ট উদাহরণ। কারণ তাতে বাবার কবরের ‘পাশে’ নয়; ‘ওপরে’ আম্মাকে সমাহিত করার অনুমতি রয়েছে।
নগর ভবনে একদার সহকর্মী তদানীন্তন মেয়র হানিফের শরণাপন্ন হলাম। স্বাধীনতার পর তিনি যখন বঙ্গবন্ধুর সহকারী ব্যক্তিগত সচিব ছিলেন, আমি তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সহূদয় হানিফ নিয়ম ঘেঁটে জানালেন, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্য জমা দিলে পুরোনো দুই কবরের মাঝামাঝি স্থানে একটি তৃতীয় কবর নির্মাণ করা সম্ভব। আম্মাকে নিয়ে সমস্যাটির সমাধান অবশেষে পাওয়া গেল, যা আগের পাওয়া অনুমোদনপত্রে উল্লিখিত থাকা উচিত ছিল। কিন্তু গত কয়েক বছরে কবরভূমি প্রাপ্তি হয়েছে ভয়াবহভাবেই প্রকটতর। একদিন এক ঘনিষ্ঠ বন্ধু টেলিফোন করল যে কোথাও সে পাশাপাশি চারটি কবরের জায়গার সন্ধান পেয়েছে। কবরপ্রতি ৯০ হাজার টাকায় আমার এবং আমার স্ত্রীর জন্য দুটো কবর আমি নিতে পারি। রসিক বন্ধুবর প্রলোভন দেখিয়ে বলল যে জায়গাটির অবস্থান নান্দনিক! কিন্তু অগ্রিম মূল্যের বিরাট অঙ্কটি সেই মুহূর্তে আমাকে নিরুৎসাহিত করল। প্রত্যাখ্যান করলাম তার সদয় প্রস্তাবটি। আজ আমার সেই বন্ধুটি সেই ‘নান্দনিক’ অবস্থানের একটি কবরে চিরনিদ্রায় শায়িত।
এর বছর কয়েক পরের অন্য একটি ঘটনা আমার উৎকণ্ঠা বাড়িয়ে দিল। কূটনৈতিক মহলের সুপরিচিত এবং মেধাসম্পন্ন অনুজপ্রতিম একজন সহকর্মী অকস্মাৎ মৃত্যুবরণ করল। তার বাড়িতে শোক প্রকাশের জন্য যেতেই সনির্বন্ধ অনুরোধ করলেন তার সদ্যবিধবা স্ত্রী, আমি যেন তাঁর প্রয়াত স্বামীর কবরের জন্য একটি স্থান এক দিনের মধ্যেই জোগাড় করি। দুরূহ দায়িত্ব। তবে এ কাজে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে টেলিফোন করলাম মেয়র সাদেক হোসেন খোকাকে। প্রয়াত হানিফের মতোই সমবেদনা প্রকাশ করলেন সাদেক হোসেন খোকা এবং বেলা তিনটার মধ্যে বন্দোবস্ত করে দিলেন কবরের জন্য একটি স্থান। মুক্ত করলেন আমাকে সুকঠিন একটি দায়িত্ব থেকে। কিন্তু তার পরই আমার উৎকণ্ঠা বহুগুণ বৃদ্ধি পেল। প্রয়াত মোহাম্মদ হানিফ আর সাদেক হোসেন খোকার সৌজন্যে আমি দুবার আমার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। কিন্তু আমার বেলায়? আমার স্ত্রীকে আগামী কোনো মেয়রের বদান্যতার ওপর নির্ভরশীল করে চিরবিদায় নেওয়া কিছুতেই মেনে নিতে পারলাম না। বহুমুখী প্রচেষ্টায় অবশেষে একটি স্থান (নান্দনিক নয় মোটেও) আমি পেলাম। আয়তন—দৈর্ঘ্যে আট ফুট এবং প্রস্থে চার ফুট। মূল্য তিন লাখ টাকা অর্থাৎ প্রতি বর্গফুট নয় হাজার ৩০০ টাকারও ওপরে। সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটিটি অতি মূল্যবান। তাকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। তাই কবরটির চারপাশে ইট দিয়ে বেঁধে দিলেই আমার এই ধরার দায়িত্ব পূর্ণ হবে! মজুর কাজটির জন্য আট হাজার টাকা দাবি করল। মনে হলো, দরাদরির অবকাশ রয়েছে। বললাম, ছয় হাজার টাকা। মজুরের পাল্টা প্রস্তাব, আট হাজার টাকা দিলে প্রস্থে চার ইঞ্চি করে দুই ধারে সে আট ইঞ্চি বাড়িয়ে দেবে! এও বলল যে তাহলে আমার নিজের শারীরিক আয়তনের বিচারে আমাকে অন্তিম শয্যায় শায়িত করা সহজতর হবে! মরণকালে এসে ভূমিদস্যুদের দলে যোগ দেওয়ার প্রবৃত্তি হলো না।
হালে একটি ‘ডেভেলপমেন্ট’ কোম্পানি থেকে টেলিফোন পেলাম। তাদের প্রশ্ন, ‘ডেভেলপমেন্টের’ জন্য কোনো জমি আমার আছে কি না। বললাম, ‘আছে’। কোথায়? ‘আজিমপুরে’। আজিমপুরে কোথায়? কোম্পানিতে কর্মরত মহিলার প্রত্যাশাভরা প্রশ্ন। তাঁকে যখন গোরস্থানে আমার ৩২ বর্গফুট জমির কথা বললাম, তখন তিনি রসিকতাটি বুঝতে পেরেই মন্তব্য করলেন, ৩২ বর্গফুট জমি ডেভেলপমেন্টের জন্য রাজউকের অনুমতি পাওয়া অসম্ভব। তখন তাঁকে বললাম, আমার মৃত্যুর পর (যার জন্য খুব বেশি অপেক্ষা হয়তো করতে হবে না) তাঁরা যদি আমার কবরটি বিনা মূল্যে বাঁধিয়ে দেন, তাহলে আমার লিখিত অনুমতিক্রমে তাঁরা শ্বেতমর্মরের ছোট একটি টুকরোয় ‘সৌন্দর্যবর্ধনে অমুক কোম্পানি’ কথাটি লিখে রাখতে পারবেন। শপিং মলের মতো গোরস্থানে কত মানুষের আসা-যাওয়া। এই অভিনব বিজ্ঞাপনটি তাঁর কোম্পানির জন্য লাভজনকই হবে। আমার দীর্ঘজীবন কামনা করে সমঝদার সেলস মহিলাটি বিদায় জানালেন।
মধ্যযুগীয় সমাধিসৌধগুলো স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন। বাংলাদেশের অনেক কবরই আমাদের রক্তস্নাত ইতিহাসের সাক্ষী। আর আমার মতো একজন সাধারণ মরণশীলের তথাকথিত ‘স্থায়ী’ কবর একটি অর্থহীন পার্থিব বাসনা। সবই যে অস্থায়ী, সে তৈমুরের সমাধিসৌধই হোক অথবা আমার কবর। তবে সবার জন্যই রয়েছে মহান কোরআনের সূরা কাফ্-এর (৫০: ৪৩) চিরন্তন অভয়বাণী, ‘আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।’
ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব। কলাম লেখক।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (2139)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 15
(142)
- স্মরণ-শহীদ হেলেন: তিনি নেই, ঘাতকেরা আছে by আবু শরীফ
- অরণ্যে রোদন-লাখ টাকার বাগান ও দুই টাকার ছাগল by আন...
- বিশ্ব শিক্ষক দিবস-শিক্ষার কেন্দ্রে যোগ্য শিক্ষকদের...
- ভারত-কাশ্মীরে শান্তির জন্য by কুলদীপ নায়ার
- বাঘা তেঁতুল-ধর্মাবতারের মাতৃস্নেহ by সৈয়দ আবুল মকসুদ
- গতকাল সমকাল-কবরনামা by ফারুক চৌধুরী
- দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে-বিসিএ...
- শিক্ষকদের সংবেদনশীলতা বাড়ানো প্রয়োজন-শিক্ষার্থী নি...
- চার দিক-আহা রে সেই কিশোরীবেলা by মৃত্যুঞ্জয় রায়
- গোধূলির ছায়াপথে-রুমির বাগানে মহাত্মা গাঁধী by মুস্...
- ইউরোপের চিঠি-মার্কিন-সৌদি অস্ত্র চুক্তি: আরেকটি যু...
- দূরদেশ-ব্যর্থতার দায় শুধু দল নয়, গোটা দেশকেই বইতে ...
- দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে-নারীর ...
- ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে জাতীয় প্রতিষ্ঠানকে ব্যবহা...
- মানুষের মুখ-পরের জায়গা পরের জমি by কিঙ্কর আহ্সান
- পাকিস্তান-সংখ্যালঘুদের জন্য আমরা কী করতে পারি by হ...
- গণমাধ্যম-বেসরকারি টিভি চ্যানেলে বিটিভির সংবাদ by ম...
- জার্মানির ঐক্য-শান্তি ও অগ্রগতির মাইলফলক by সরাফ আ...
- বিশেষ সাক্ষাৎকার-রাজনীতি ও সংবাদমাধ্যমের বিরোধ গণত...
- নিয়ন্ত্রণকারী সংস্থাকে আরও তৎপর হতে হবে-মাদকসংক্রা...
- সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই উচ্চ হার কি কমানো যায় ...
- গন্তব্য ঢাকা-বড়লোক হওয়ার সাধ নেই by শর্মিলা সিনড্রেলা
- যুক্তির নয়, বিশ্বাসের জয় by সিদ্ধার্থ ভারাদারাজন
- সমঝোতার সুযোগ by স্বপন দাশগুপ্ত
- প্রতিক্রিয়া-পাবনা থেকে আমরা কী পেলাম
- দেশহীন মানুষের কথা-আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ...
- দাহকালের কথা-পরবাস by মাহমুদুজ্জামান বাবু
- সরল গরল-প্রধান বিচারপতির কাছে প্রথম ১০০ দিনের চাওয়...
- শিক্ষা নিয়ে ব্যবসা করতে দেওয়া যাবে না-অবৈধ গাইডবই,...
- শান্তিপূর্ণ সহাবস্থানের পথ উন্মুক্ত হলো-এলাহাবাদ হ...
- চার দিক-তিনি বৃদ্ধ হলেন... by শাশ্বতী বিপ্লব
- আন্তর্জাতিক প্রবীণ দিবস-প্রবীণ নারীর কর্মসংস্থান ও...
- গ্যাস বিক্রি-আরও একটি সর্বনাশা চুক্তির বোঝা by আনু...
- ধর্ম-ইসলামে প্রবীণের অধিকার by মুহাম্মদ আবদুল মুনি...
- জনদুর্ভোগ-অভ্যর্থনা জানানোর এই ধরন থেকে কি সরে আসা...
- চিরকুট-বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় by শাহাদুজ্জামান
- খোলা চোখে-নিষিদ্ধ গ্রন্থ সপ্তাহ by হাসান ফেরদৌস
- শিক্ষাঙ্গনে কোনো বিশৃঙ্খলা বা জবরদস্তি কাম্য নয়-ছা...
- দুর্ঘটনা নয়, সার্বিক দায়িত্বহীনতার গণখেসারত-রেলক্র...
- বিদ্রোহের প্রতীক সিধু-কানু by এমএম কবীর মামুন
- পবিত্র শবেমেরাজ-কোরআন ও হাদিসের দৃষ্টিতে মেরাজ by ...
- পাকিস্তান-গণতান্ত্রিক ব্যবস্থাতেই শান্তি ও স্থিতি ...
- ওভারব্রিজ by ইমরুল কায়েস
- বাজেট-উন্নয়ন বাজেটের পুরোটাই ঘাটতি! by তোফাজ্জল হোসেন
- কণ্ঠস্বর-দুর্নীতি-রাজনীতি, রাজনীতি-দুর্নীতি by রাহ...
- বন্দরে নতুন প্রযুক্তি-প্রশংসনীয় উদ্যোগে আসুক সাফল্য
- প্রধানমন্ত্রীর আহ্বান-সমঝোতার পথেই চলতে হবে
- স্মরণ-পুঁথির জন্য জীবনপাত by আবদুর রাজ্জাক
- কালের পুরাণ-নেপাল বদলাচ্ছে, রাজনীতিকেরা বদলাচ্ছেন ...
- বৃক্ষ-তালিপামের পরম্পরা কয়েকটি প্রস্তাব by মোকারম ...
- দক্ষিণ এশিয়া-মানবাধিকার রক্ষায় সুশীল সমাজের ভূমিকা...
- প্রশাসন-দলীয়করণ ও যোগ্যতা-অযোগ্যতার প্রশ্ন by মোহী...
- এ দৃষ্টিভঙ্গি অগ্রহণযোগ্য-সংবাদমাধ্যমের ওপর দোষ চা...
- এই পদক্ষেপ জনপ্রশাসনে কী বার্তা পৌঁছাবে?-পাবনার ডি...
- চারদিক-ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি by গাজীউল হক
- সপ্তাহের হালচাল-পাবনার ভাবনা থেকে মুক্তির পথ কী by...
- অভিমত ভিন্নমত
- গোধূলির ছায়াপথে-কবিকেও একলা বাড়ি ফিরতে হয় by মুস্ত...
- নিজেদের অস্তিত্বের স্বার্থেই নদী বাঁচাতে হবে-আবার ...
- ক্ষতি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ-চট্টগ্রাম ব...
- ছবি তোলাবেন?
- চুল ভিজে গেলে...
- পূজার আয়োজন
- বিয়ের পর নতুন বউ by ফারহানা আলম
- চারদিক-টুঙ্গিপাড়ায় এক দিন by শারমিন নাহার
- রাজনীতি-বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের শেষ নেই by...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-গ্যাসের উৎপাদন বাড়...
- গদ্যকার্টুন-গল্পগুলো অন্য লেখকদের কাছ থেকে শোনা by...
- সহজিয়া কড়চা-পার্লামেন্ট by সৈয়দ আবুল মকসুদ
- শিশুমনের অভিযোগ ও চাওয়াগুলো মোটেই উপেক্ষার নয়-শিশু...
- নিরবচ্ছিন্ন ফ্লাইটের বিষয়টি নিশ্চিত করতে হবে-বিমান...
- স্মরণ-মাটি ও মানুষের নেতা by আমজাদ খান
- সরল গরল-প্রধান বিচারপতি কিংবা প্রধান উপদেষ্টা নিয়ো...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-গ্যাসের ব্যবহারে ন...
- পশুস্বাস্থ্য-অ্যানথ্রাক্স ও বাংলাদেশের বন্য প্রাণী...
- সময়ের প্রতিবিম্ব-কার অছিলায় সিন্নি খাইলা মুন্সি চি...
- দলীয়করণ পুরস্কৃত হলে চিকিৎসাসেবা কীভাবে চলবে?-নিয়ো...
- যুদ্ধাপরাধের সুষ্ঠু বিচারের নিশ্চয়তা-সাধারণ পরিষদে...
- চারদিক-হার মানে না মধ্যরাতের অশ্বারোহী by মালেকা বেগম
- বাকস্বাধীনতা-গনমাধ্যম যখন নিন্দার তোপে by রোবায়েত ...
- বিশ্ব নদী দিবস-নদীর ডাকে সাড়া দিতে হবে
- আঞ্চলিক রাজনীতি: বগুড়া-গত খুনের পরে, পরের খুনের আগ...
- বিশেষ সাক্ষাৎকার-রাজনৈতিক নেতৃত্ব পুলিশকে নিয়ন্ত্র...
- এক বছরে কী করেছে অধিদপ্তর?-জাতীয় জনসংখ্যানীতি
- পাবনার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই-সরকা...
- গেমস-রোমান সাম্রাজ্যের কথা by সুমন পাটওয়ারী
- ল্যাপটপের মেলায়... by জিয়াউর রহমান চৌধুরী
- উইকিপিডিয়ার কারিগরি সম্মেলনে by নাসির খান
- কী সব হচ্ছে by পবিত্র সরকার
- চমকে দেওয়া-রুপার্ট
- বুয়া ও জন্মদিন by অদ্রিজা প্রিয়ন্তী
- সিসিমপুর-না দেখেও বলতে পারে হালুম
- ভালুক-রাজার রাজ্য by আরিফুন নেছা
- আবার গাড়ি ভাঙচুর
- সরকারের জন্য অশনিসংকেত
- পবিত্র কোরআনের আলো-সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে সি...
- লিঙ্গবৈষম্য ও ভাষা by ড. শিশির ভট্টাচার্য্য
- ক বি তা-কুফরি কালাম by খোন্দকার আশরাফ হোসেন
- বইপত্র-ভাবনার দরজায় by মেহেদি হাসান
- শিল্পীর ভুবন-অধিচৈতন্যের সুর by সিলভিয়া নাজনীন
- চারুশিল্প-আশা-জাগানিয়া মঙ্গলবারতা by জাফরিন গুলশান
- সালানিনির পিয়ানো বাদন-জিম্বাবুয়ে দিনযাপন by মঈনুস ...
- স্মরণ-হারিয়ে যাওয়া নক্ষত্রের জন্য by সুলতানা কামাল
- কালান্তরের কড়চা : এবারের বঙ্গদর্শন-২-একুশের পদক প্...
- স্মরণ-রবিউল হোসেন কচি : আমৃত্যু ছিলেন সংগ্রামী by ...
- ধর্ম-মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা by মুহাম্মদ ...
- গোধূলির ছায়াপথে-মেহদি যান, রয়ে যায় কণ্ঠের রেশ by ম...
- ডিসিসি ও ওয়াসার তবে কাজ কী?-এলাকাবাসীর নর্দমা পরিষ...
- প্রয়োজন সব পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান-পোশাকশ্রম...
- বাজেট বিশ্লেষণ-সরকারের ব্যাংকঋণ ও বিনিয়োগের ঝুঁকি ...
- ঢাকার পরিবেশ ও যানজট by ড. মোহাম্মদ মুনিরুজ্জামান
- কিশোর ভিমানি-সাদা পোশাকের ক্রিকেট কূটনীতি
- ইতি-নেতি-প্রচারেই প্রসার : ৪০ বছরেও যে সত্য প্রতিষ...
- সময়ের প্রতিধ্বনি-প্রভাবমুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন...
- 'রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়'-জামায়াত...
- খাদ্য ও জ্বালানি দিয়ে ফেরত পাঠানো হচ্ছে রোহিঙ্গাদে...
- ফখরুলসহ ১৪ নেতার মুক্তি ফের গ্রেপ্তার ৫
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সংবর্ধনা-ভালোর সঙ্গে থাকার শপথ নাও
- মানবতাবিরোধী অপরাধের বিচার-কামারুজ্জামানের বিরুদ্ধ...
- নারায়ণগঞ্জে আ.লীগ কার্যালয়ে বোমা হামলার ১১ বছর-মুফ...
- সড়ক ভবন-সরকার বদলায়, বদলায় না টেন্ডারবাজরা by পার্...
- আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ-সহিংসতার পথ না ছাড়লে কারখা...
- যাচ্ছেতাই ভাষা বাংলা ব্লগে by বিপ্লব রহমান
- সাদাসিধে কথা-অসহায় মা অসহায় শিশু by মুহম্মদ জাফর ই...
- কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা চূড়ান্ত-নিজ প্রতিষ্ঠা...
- রোহিঙ্গা সংকট-পশ্চিমা চাপে অসন্তুষ্ট বাংলাদেশ
- এখন বেতন বাড়ানো সম্ভব নয়: বিজিএমইএ-আশুলিয়ার সব কার...
-
▼
Jun 15
(142)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
বিনোদন
শেষের পাতা
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
দেশে দেশে
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
ফিলিস্তিন
Lead
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
ইরান
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
কালবেলা
দুর্নীতি
সারা দেশ
চট্টগ্রাম
বিশাল বাংলা
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
হত্যা
নতুন বার্তা
ধর্ম
স্মরণ
গল্প
মুসলিম
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
জাতিসংঘ
রাশিয়া
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
মুক্তিযুদ্ধ
মিডিয়া
ইউরোপ
হরতাল-অবরোধ
সৌদি আরব
খেলা ধুলা
ইতিহাস
ছাত্রলীগ
প্রতিবেদন
জামায়াতে ইসলামী
সোহরাব হাসান
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
জাতীয় সংসদ
নারী ধর্ষণ
আনন্দ
বিজ্ঞান ও গবেষণা
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
আফ্রিকা
মাদক
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
সংখ্যালঘু
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
তুরস্ক
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ইউক্রেন
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
তরুণ প্রজন্ম
দীন ইসলাম
মানবাধিকার
স্বাস্থ্য
ফূটবল খেলা
হিন্দু
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
নেপাল
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
Exclusive
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
শিল্প ও সাহিত্য
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
কক্সবাজার
এ এম এম শওকত আলী
ঢাকা
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
গবেষণা
ইয়েমেন
বাংলাদেশ
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
শোক
এম আবদুল হাফিজ
পরিবেশ
সংস্কৃতি
ফ্রান্স
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
জীবনযাপন
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
কিশোরগঞ্জ
লেবানন
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
ঐতিহ্য
কুমিল্লা
শিল্প
মুক্তমত
মাহমুদুর রহমান
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
ইরাক
কাজের খবর
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
চিকিৎসা
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
সৌম্য বন্দ্যোপাধ্যায়
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
কলকাতা
তথ্য প্রযুক্তি
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
মমতা বন্দ্যোপাধ্যায়
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
ব্রাজিল
সারাবেলা
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
মসজিদ
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
বরিশাল
রংবেরং
রাহীদ এজাজ
রোকনুজ্জামান পিয়াস
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
রণজিৎ বিশ্বাস
প্রকৃতি ও বিজ্ঞান
অরুণ কর্মকার
উত্তর কোরিয়া
মোস্তফা হোসেইন
একরামুল হক
জলবায়ু ও পরিবেশ
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
কালি ও কলম
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
জনস্বাস্থ্য
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
জাতীয় নাগরিক পার্টি
ঝিলিমিলি
নিবন্ধ
মুস্তাফা জামান আব্বাসী
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
উচ্চশিক্ষা
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
বিজ্ঞান
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
প্রযুক্তি
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
আদিবাসী
কাতার
গোলাম মর্তুজা
দিল্লি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
কালের খেয়া
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
কানাডা
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
হুমায়ূন আহমেদ
আবুল হাসনাত
আল আমিন
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
অমিত বসু
ওমর ফারুক
জার্মানি
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
লাতিন আমেরিকা
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
আরব আমিরাত বা দুবাই
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
ব্যবসা
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
ইসলাম
এবনে গোলাম সামাদ
দক্ষিণ কোরিয়া
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
লিবিয়া
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
কাক ছোট গল্প
ছিনতাই
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মহাকাশচারী
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
জোহরান মামদানি
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
নিয়ন আলোয়
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
ইতালি
গ্রিনল্যান্ড
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
নরসিংদী
শরিফ রুবেল
ইহুদি
কূটনীতি
গাইবান্ধা
জলবায়ু পরিবর্তন
ঝালকাঠি
নাইজেরিয়া
বায়ুদূষণ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
কিশোর আলো
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
চুয়াডাঙ্গা
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গণমাধ্যম
গদ্যকার্টুন
পিরোজপুর
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
কৃত্রিম বুদ্ধিমত্তা
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
প্রবাসী শ্রমিক
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
শিশুমৃত্যু
সুশাসনের জন্য নাগরিক
সোমালিয়া
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মরক্কো
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
ওমান
কুয়েত
চাঁপাইনবাবগঞ্জ
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বন্য প্রাণী
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুজন সুপান্থ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সিঙ্গাপুর
সুইডেন
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
অ্যান্টার্কটিকা
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আলজেরিয়া
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রিস
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাত্রদল
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নীহারুল ইসলাম
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলগেরিয়া
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রকিব হাসান
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment