Monday, June 18, 2012
বিশেষ সাক্ষাৎকার-দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে by মেহেদী আহমেদ আনসারী
বিশেষ সাক্ষাৎকার-দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে by মেহেদী আহমেদ আনসারী
মেহেদী আহমেদ আনসারী ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে একই বিভাগে যোগ দেন। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শহরের দুর্যোগ নিরসন নিয়ে গবেষণা করেছেন।
তিনি বুয়েট-জিডপাস (জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি) ইনস্টিটিউটের পরিচালক। বাংলাদেশ ভূমিকম্প সমিতির প্রতিষ্ঠাতা সদস্যসচিব এবং ওয়ার্ল্ড সিসমিক সেফটি ইনিশিয়েটিভের (ডব্লিউএসএসআই) অন্যতম পরিচালক। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কারিগরি উপদেষ্টা কমিটিরও সদস্য।
সাক্ষাৎকার নিয়েছেন আহসান হাবীব
প্রথম আলো কোনো ভূমিকম্প ছাড়াই ২০০৪ সালে শাঁখারীবাজারের একটি প্রাচীন বাড়ি, ২০০৫ সালে সাভারে পোশাকশিল্প কারখানা, ২০০৬ সালে তেজগাঁওয়ে ফিনিক্স ভবন, আর এ বছর বেগুনবাড়িতে বাড়িধসে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আবার বেশ কিছু আগুন লাগার ঘটনাও ঘটেছে। এসব দুর্যোগ নিয়ে জনগণের উদ্বেগ থাকলেও উদ্ধারকাজে পীড়াদায়ক বিলম্ব দেখা গেছে। সমস্যাটা কোথায়?
মেহেদী আহমেদ আনসারী পুরান ঢাকার শাঁখারীবাজারে প্রায় ১০০ বছরের পুরোনো একটি দোতলা বাসার ওপর আরও চারতলা নির্মাণ করা হয়। পাশে নতুন বাসা করতে গিয়ে মাটি কাটা হলে পুরো ভবনটা ভেঙে যায়। ভবনটিতে ৩১ জন লোক ছিল, ১৮ জন ঘটনাস্থলেই মারা যায়, আর একজন পরে মারা যায়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও আর্মড ফোর্সেস ডিভিশনের নয় দিন লেগেছিল। ২০০৫ সালে সাভারে প্রায় একই ধরনের ঘটনা ঘটল, তবে খোলা এলাকায়। একটি আটতলা ভবন যথাযথভাবে নির্মাণ না করায় ভেঙে পড়ে। এখানেও উদ্ধারকাজে সাত-আট দিন লাগে। ঢাকা থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন অনেককে উদ্ধার করতে সক্ষম হয়।
আগুনের বড় ঘটনাগুলোর মধ্যে ছিল ২০০৫ সালে কেটিএস গার্মেন্টস এবং এ বছর ঢাকার নিমতলীর ঘটনা। বহুবিধ কারণে উদ্ধারকাজ বা অগ্নিনির্বাপণে দেরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা ঘটনাস্থলে দর্শক জমে যাওয়া। এতে উদ্ধারকাজ বিঘ্নিত হয়। নিমতলীর ক্ষেত্রে ফায়ার সার্ভিস কাছে হওয়া সত্ত্বেও সরু রাস্তা এবং পানিস্বল্পতার কারণে আগুন নেভাতে দেরি হয়েছে। তা ছাড়া, রাস্তায় যানজটের সমস্যা আছে। আমার মনে হয়, এসব বিলম্বের পেছনে পারিপার্শ্বিক কারণই মুখ্য এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় ঘাটতি ছিল না।
প্রথম আলো মানবসৃষ্ট নানা বিপর্যয়, যেমন—আগুন, ভবনধস, শিল্পকারখানার দূষণ, রাসায়নিক-সংশ্লিষ্ট দুর্ঘটনা রাজধানী ঢাকায় যেভাবে ঘটে চলেছে, তা ভয়াবহ বাস্তবতার ইঙ্গিতবাহী। ঢাকাবাসীকে সব সময় বিপর্যয়ের ঝুঁকির মধ্যেই বসবাস করতে হচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় আমরা আসলে কতটা প্রস্তুত?
মেহেদী আহমেদ আনসারী ঢাকা এখন যে অবস্থায় পৌঁছেছে, তাতে দুর্যোগ রোধে সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিসকেই সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে। প্রতিষ্ঠানগুলো নানা সমস্যায় জর্জরিত। নগর কর্তৃপক্ষের হাতে ডেটাবেজ না থাকায় তাদের পক্ষে কিছু করার সামর্থ্য খুব কম। সিটি করপোরেশনের আর্কাইভিং বলতে কিছু নেই। সিটি করপোরেশন ঢাকাকে ১০টি জোনে ভাগ করেছে। জোনাল অফিস আছে, সংস্থাটি রাজস্ব আদায় করছে। তাই সব জোনের সমস্ত উপাত্ত থাকার কথা। কিন্তু কোনো উপাত্ত পাওয়া যায় না। তাহলে তারা নগরবাসীর নিরাপত্তা কীভাবে দেবে? ভবিষ্যতের পরিকল্পনা কীভাবে করবে?
অন্যদিকে রাজউকের অবস্থাও ভালো নয়। বিভিন্ন ল্যান্ড ডেভেলপার কোম্পানি নানা জায়গায় জমি ভরাট করছে। সর্বশেষ প্রায় দুই যুগ আগে বেশ কয়েকটি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছিল। ২০০৪ সালে ভূমি উন্নয়ন বিষয়ে নতুন গেজেট করা হয়েছে, যেখানে বলা হয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ থেকে ছাড়পত্র নিতে হবে এবং সেই ছাড়পত্র থাকা সাপেক্ষে রাজউক অনুমোদন দেবে। কিন্তু অনুমোদন ছাড়াই জমি বিক্রি হচ্ছে এবং ভবন উঠে যাচ্ছে।
ঢাকায় দমকল বাহিনীর স্টেশন আছে মাত্র ১৩টি। যেখানে উন্নত দেশগুলোতে প্রতিটি ব্লকে একটি করে দমকল বাহিনীর স্টেশন থাকে। কিন্তু ঢাকার ৯০টি ওয়ার্ডে যতটি স্টেশন থাকার কথা, তার ধারেকাছেও নেই। আগুন লাগলে তাই দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না।
প্রথম আলো আমাদের শহরগুলো কতটা নিরাপদ?
মেহেদী আহমেদ আনসারী ঢাকার মূল সমস্যা হলো আগুন, বন্যা, ভূমিকম্প, শিল্পকারখানার দূষণ, রাসায়নিক-সংশ্লিষ্ট সমস্যা। এসবের সঙ্গে আমি সন্ত্রাসবাদকেও যোগ করতে চাই। এটি একটি নতুন মাত্রা, কিন্তু হচ্ছে তো। এসব সমস্যা একটির সঙ্গে আরেকটি জড়ানো। তবে সব শহরের ঝুঁকি এক রকম নয়। চট্টগ্রাম বা সিলেটের ক্ষেত্রে ভূমিধস একটা বড় সমস্যা। উপকূলীয় শহরগুলোতে ঘূর্ণিঝড়ের সমস্যা আছে। শহরের সমস্যা অনেক।
প্রথম আলো শহরগুলোর দুর্যোগ বা দুর্যোগ মোকাবিলার অবস্থাটা কী?
মেহেদী আহমেদ আনসারী বাংলাদেশে একটি স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) আছে। কোনো দুর্যোগ হলে সরকার কী ভূমিকা নেবে, বিভিন্ন সংস্থার কী ভূমিকা হবে, তা এতে লেখা আছে। খুব কম লোকই এটি সম্পর্কে জানে। ফলে কী করতে হবে, অনেক সময় তাঁরা বুঝে উঠতে পারেন না। প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে কারিগরি দিক গুরুত্বপূর্ণ। কিন্তু কারিগরি দিক থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধ্যয়নের কোনো পাঠ্যক্রম নেই। প্রকৌশলীরা যদি সবকিছু ঠিকমতো দেখেন, তাহলে শহরের রেজিলিয়েন্স বাড়ে। ঢাকার ক্ষেত্রে রেজিলিয়েন্স বাড়ছে না কোনোভাবেই। এ ব্যাপারে সিটি করপোরেশনের দায়িত্ব আছে। এসওডিতে কিছু দিকনির্দেশনা আছে। এসওডিকে ডিজিটাল করার জন্য আমরা বারবার চাপ দিচ্ছি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জন্য বেশ কিছু সরঞ্জাম কেনার প্রক্রিয়া অব্যাহত আছে। কিন্তু আমরা মনে করি, সরঞ্জাম কেনার চেয়ে ভবন মজবুতকরণ বা মাটিকে ঠিকভাবে দুরমুশ করা গেলে অনেক সমস্যা কমে যাবে। তা ছাড়া প্লাবন ভূমিগুলো মাটি ফেলে ভরাট করে ফেলা হচ্ছে। খাল না থাকলে পানি কোথায় দিয়ে যাবে? এগুলো কাঠামোগত বা প্রকৌশলগত সমাধানের বিষয়। আর অকাঠামোগত সমাধান হচ্ছে মানুষকে উদ্বুদ্ধকরণ। দুর্যোগ ব্যবস্থাপনার এই কোমল দিকটি নিয়ে এনজিওগুলো কাজ করছে। কিন্তু কারিগরি দিকটিতে আমরা খুবই দুর্বল।
প্রথম আলো প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় ঘটলে কার্যকর ও দ্রুত জরুরি প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা কীভাবে বাড়ানো যেতে পারে?
মেহেদী আহমেদ আনসারী কোনো ভবন ভূমিকম্পের ঝুঁকিতে কি না, তা পরীক্ষা করার জন্য আমাদের সরঞ্জাম আছে। এর ব্যবহারও বেশ সহজ। রাজউকের করণীয় হলো ভবনগুলো ভূমিকম্পের ঝুঁকিতেই কি না, তা যাচাই করা। কিন্তু এ কাজ করার মতো প্রশিক্ষিত লোকজল রাজউকের নেই। ঢাকায় এখন তিন লাখ ২৬ হাজার ৭০০ (গত বছরের হিসাব) ভবন আছে। রাজউক এখন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলতে পারে, সবাইকে আলাদাভাবে এগুলো পরীক্ষা করে রাজউকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। এ ক্ষেত্রে রাজউকের সামর্থ্য বা লোকবল বাড়ানোর দরকার নেই—আউট সোর্সিংয়ের মাধ্যমে এটা করা সম্ভব। বাংলাদেশে এটা করার মতো বহু কোম্পানি আছে। তারা এই প্রতিবেদনটা দেবে। যদি পরীক্ষার ফল নেতিবাচক হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটাকে মজবুতকরণ করা। রাজউক এখনো এই মোডালিটি গ্রহণ করেনি, কিন্তু এই মোডালিটিতে না গিয়ে রাজউকের কোনো উপায় নেই। কারণ, রাজউকের পক্ষে এই তিন লাখ ২৬ হাজার বাড়ি পরীক্ষা করা সম্ভব হবে না।
অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনের ফায়ার সেফটি অডিটের কাজ শুরু করেছে। এর সঙ্গে বুয়েটের শিক্ষার্থীরাও কাজ করছেন। আমরা সেসব ভবনের পরীক্ষা করেছি, তাতে প্রায় ৯০ শতাংশ সুউচ্চ ভবনেই ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আগুন থেকে সুরক্ষার নিয়ম অনুসরণ করা হয়নি।
প্রথম আলো বড় আকারের কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সেটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের কতটুকু?
মেহেদী আহমেদ আনসারী দুর্যোগ মোকাবিলায় শহরের সামর্থ্য দেখতে হবে তিনটি সংস্থা—ফায়ার সার্ভিস, রাজউক ও সিটি করপোরেশনের সামর্থ্যের ভিত্তিতে। সিটি করপোরেশন ও রাজউকের বিষয়ে আগেই বলেছি। ফায়ার সার্ভিস বাড়ি বাড়ি যাচ্ছে। কিন্তু তারা কিছু অকারিগরি দিক নিয়ে কাজ করছে—ন্যাশনাল বিল্ডিং কোডের যেটি কোমল দিক, অর্থাৎ স্মোক ডিটেক্টর আছে কি না, সিঁড়ি কতখানি হওয়া উচিত, দুটি সিঁড়ি আছে কি না ইত্যাদি নিয়ে কাজ করছে। এ কাজগুলো অন্যরাও করতে পারবে।
আগুনের ঝুঁকি মোকাবিলার বিষয়ে আগেই কিছু বলা হয়েছে। ভূমিকম্প মোকাবিলার জন্য মাটিকে সবল করা এবং ভবনের কাঠামোকে ঝুঁকিমুক্ত করা প্রয়োজন। সব কটিই হয় মাটি, নয়তো ভবনের সঙ্গে সংশ্লিষ্ট। মাটিকে যদি আমরা ঠিকমতো দুরমুশ করে তৈরি করি, তাহলে মাটি দাববে না। ভবন উপযুক্ত নিয়মে তৈরি করলে ৬ মাত্রার ভূমিকম্পে ভাঙার কথা নয়। ভাঙলেও মানুষ বের হওয়ার মতো সময় পাবে। আমাদের ব্যর্থতার শেষ নেই। এগুলো নিয়েই আমাদের এগোতে হবে। আমাদের কিছু অর্থনৈতিক দুর্বলতাও তো আছে। যথাযথ নিয়ম মেনে, মান বজায় রেখে ভবনগুলো নির্মাণ করা হলে দুর্যোগের ক্ষতি অনেক কম হবে।
দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে আমাদের কিছু অগ্রগতি আছে। ইউএনডিপির সহায়তায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের জিআইএস মানচিত্র তৈরি করা হয়েছে। এখন সিটি করপোরেশন, রাজউককে এটাকে প্রতিবছর হালনাগাদ করা এবং দেখভাল করার হাল ধরতে হবে।
প্রথম আলো ভূমিকম্প মোকাবিলায় আশু কী পদক্ষেপ নেওয়া দরকার?
মেহেদী আহমেদ আনসারী দুর্যোগকালীন সময়ে উদ্ধারকাজ চালানোর জন্য তিনটি প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ—দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, ফায়ার সার্ভিস ও হাসপাতাল। এ তিনটি প্রতিষ্ঠান ঠিক থাকলে উদ্ধারকাজের নির্দেশনা, কাজ সম্পাদন এবং আহত ব্যক্তিদের শুশ্রূষা দেওয়া সহজ হয়। এ জন্য জরুরি ভিত্তিতে ইমারজেন্সি অপারেশন সেন্টার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার মজবুতীকরণ করা প্রয়োজন। ভবনকে মজবুত করার পাশাপাশি ভেঙে পড়লে কি করতে হবে তার পরিকল্পনা থাকতে হবে। স্থানীয় লোকজনকে প্রশিক্ষিত করতে হবে। দুর্যোগ-পরবর্তী সময়ে উদ্ধারকাজ চালানোর জন্য সরকার ৬২ হাজার স্বেচ্ছাসেবী তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে।
অনেক ক্ষেত্রে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার অঙ্গীকার করলেও তা মানা হয় না। আবার প্রয়োজনীয় ব্যবস্থা থাকলেও মানুষকে সচেতন করা হয় না। মহড়া খুব জরুরি। বন্যা আর ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে অনেক আগে থেকে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা যায় এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। ভূমিধস আমাদের জন্য একটা বড় সমস্যা। ল্যান্ডস্লাইড জোনিং ম্যাপ আমাদের থাকতে হবে। যে জায়গা ভূমিধসের ঝুঁকিতে, সেখানে কোনো মানুষকে বসবাস করতে দেওয়া যাবে না।
প্রথম আলো শহরের দুর্যোগগুলো বহুমাত্রিক। সে অনুযায়ী আমাদের বিদ্যমান দুর্যোগ মোকাবিলার চেষ্টা কি ততটা বহুমাত্রিক?
মেহেদী আহমেদ আনসারী পরিকল্পনার প্রকৌশলগত, স্থাপত্য ও সামাজিক দিক—সবগুলো একসঙ্গে নিয়ে ভাবতে হবে। যেকোনো নগরকেন্দ্রিক সমস্যা সমাধান করতে গেলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু দেখা যায়, আমাদের এখানে আমলারা সিদ্ধান্ত নেন, অথবা সরকার প্রকৌশলগত দিক নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের পৃষ্ঠপোষকতা করে না। বিদেশে সাধারণত পরিকল্পনাবিদ, প্রকৌশলী, সামাজিক বিজ্ঞানী—সবাই মিলে কমিটি গঠন করেন। সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁদের পরামর্শ নেয়। আমলাদের পক্ষে তো সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
তা ছাড়া মহানগরের জন্য একটি মানচিত্রে আগুন, বন্যা, ভূমিকম্প ইত্যাদি তথ্য একসঙ্গে থাকলে আমরা খুব দ্রুত যেকোনো তথ্য পেতে পারব। এ জন্য যদি আমাদের জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (ডিআইএস)-ভিত্তিক একটা বেস ম্যাপ থাকে, তাহলে আমরা এ সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারি। ওয়ার্ডভিত্তিক বা মৌজার মানচিত্র থাকলে তার মধ্যে আমাদের বসতির ধরন, জনসংখ্যার ঘনত্ব, বিদ্যালয় ও হাসপাতালের অবস্থান, সড়কের সংযোগ, সেতু, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ সবকিছুই রাখা সম্ভব। আলাদা আলাদা প্রকল্পের মাধ্যমে রাজউক ও সিটি করপোরেশন উভয়ই এটি করার চিন্তা করছে। সিটি করপোরেশন, রাজউক এগুলো আলাদাভাবে করার তো কোনো মানে নেই। একটা অভিন্ন প্লাটফর্মে সরকারের এ কাজগুলো করা উচিত। নইলে সংস্থাগুলো একসঙ্গে কাজ করতে গেলে সমস্যা দেখা দেবে।
প্রথম আলো নগরের সমস্যা মোকাবিলার ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যাটি কোথায়?
মেহেদী আহমেদ আনসারী প্রধান সমস্যা পরিকল্পনার। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের পরিকল্পনা প্রণয়নের কাজে যুক্ত করা উচিত। তা ছাড়া বর্তমানে ব্যুরোর মহাপরিচালক হিসেবে একজন আমলাকে দায়িত্ব দেওয়া হয়, যার সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান সাধারণত থাকে না। এ ব্যাপারে দীর্ঘদিন ধরে কাজের সূত্রে যুক্ত না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে নিবিড় সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন করার জন্য এটা ভালো জায়গা। কিন্তু কিছু অভিজ্ঞতা অর্জন করার পর তাঁকে বদলি করে দেওয়া হয়। এ সমস্যা দূর করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ক্যাডার তৈরি করা দরকার। সমন্বয়হীনতা আমাদের আরেকটি গুরুতর সমস্যা। সিটি করপোরেশন ও রাজউকের কাজের মধ্যে সমন্বয় বাড়ানো দরকার।
আমাদের দেশে গত ৮০ বছরে কোনো বড় মাপের ভূমিকস্প হয়নি। এ অঞ্চলে ভূমিকম্পের প্যাটার্ন অনুযায়ী শিগগিরই বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে। নানা বিধি প্রণয়ন করা হয়েছে, সেগুলো নিয়মিত হালনাগাদ করার পাশাপাশি প্রতিটি ভবনের ভূমিকম্প ও আগুনজনিত দুর্যোগের ঝুঁকি নিয়ে রাজউকের কাছে ভবনের মালিক কর্তৃক প্রতিবেদন জমা দেওয়ার ব্যবস্থা করার নীতি গ্রহণ করা উচিত। আমরা যদি এটা করতে পারি, তাহলে ভূমিকম্পের ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব হবে।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
মেহেদী আহমেদ আনসারী ধন্যবাদ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
June
(2957)
-
▼
Jun 18
(121)
- ভিনগ্রহের প্রাণী হয়ে চলচ্চিত্রে মেহজাবীন
- মানুষের মুখ-‘অখন মরা ছাড়া কোনো বুদ্দি নাই’ by মোছা...
- তথ্য অধিকার-তথ্য পাওয়ার দীর্ঘ সংগ্রাম by মশিউল আলম
- নারী-ইভ টিজিং বন্ধে আমাদের দায়িত্ব by উম্মে মুসলিমা
- সরল গরল-বিচার প্রশাসনে প্রহসন by মিজানুর রহমান খান
- প্রধানমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন দেখতে চাই-শিশুদ...
- সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ জরুরি-তেল ন...
- অভিমত ভিন্নমত
- মানুষের মুখ-জুমকন্যার কাছে by মৃত্যুঞ্জয় রায়
- অরণ্যে রোদন-আমরা করব জয়, একদিন... by আনিসুল হক
- উন্নয়ন-সহস্রাব্দের উন্নয়ন ধুমধাম ধামাকা by মুহাম্ম...
- পরিবেশ-বিপন্ন নগর ও আমাদের অসচেতনতা by আসাদউল্লাহ খান
- ইউরোপের চিঠি-আর্কটিকের জ্বালানি-সম্পদকেন্দ্রিক দ্ব...
- বাঘা তেঁতল-পুলিশ ও মিডিয়া by সৈয়দ আবুল মকসুদ
- উন্নয়ন-সহস্রাব্দের উন্নয়ন ধুমধাম ধামাকা by মুহাম্ম...
- যত দ্রুত সম্ভব তফসিল ঘোষণা করা হোক-ডিসিসি নির্বাচন
- গন্তব্য ঢাকা-নতুন দিনের প্রতীক্ষা by শর্মিলা সিনড্...
- দুর্গোৎসব-দেবী বিসর্জনে যান, দানব যায় না... by আফজ...
- ভর্তিযুদ্ধ-প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি চাই by সিদ্...
- উচ্চ আদালতের রায়-নারীর জীবন ফতোয়ার শাসনে চলবে না b...
- গতকাল সমকাল-অযোধ্যার আট বিঘা জমি by ফারুক চৌধুরী
- অবিলম্বে শূন্যপদগুলো পূরণ করা হোক-সরকারি কলেজে শিক...
- অর্থনীতির জন্য অশনিসংকেত-ব্যাংক খাতে দুর্নীতি
- চারদিক-শতায়ু হোন আজিজা ইদরিস by সুমনা শারমীন
- আখড়ার উত্তরাধিকার-লালন সাঁইয়ের সমাধিতে এরা কারা? b...
- প্রতিবেশী-ভারতে বাংলাদেশ-ভাবনা by সাজ্জাদ শরিফ
- মানবাধিকার-আমার কোনো শত্রু নেই by লিউ সিয়াওবো
- খাদ্যনিরাপত্তা-খাদ্য উৎপাদনের বাধাগুলো দূর করতে হব...
- বিশেষ সাক্ষাৎকার-দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ...
- সব বিদ্যালয়ে পড়াশোনার মান নিশ্চিত করুন-শিশুদের ভর্...
- সত্য, ন্যায় ও শুভ শক্তির জয় হোক-শারদীয় দুর্গোৎসব
- চার দিক-হেমন্ত এসেছে তবু... by আশরাফুল হক
- রাজনীতি-নূর হত্যাকাণ্ড এবং সরকারের নিয়ন্ত্রণ by মো...
- পারিবারিক সহিংসতা-নারী নির্যাতন ও সমাজের ‘সহিষ্ণুত...
- শ্রমিক অসন্তোষ-পোশাকশিল্প খাতে ধিকিধিকি আগুন জ্বলছ...
- দাহকালের কথা-সার্কাস by মাহমুদুজ্জামান বাবু
- কালের পুরাণ-বাড়ি নিয়ে বাড়াবাড়ি by সোহরাব হাসান
- এ আলো ছড়িয়ে পড়ুক সবখানে-জয় তারুণ্যের, জয় ক্রিকেটের
- নির্ধারিত সময়েই দখলমুক্ত করতে হবে-ঢাকার চার নদী রক্ষা
- এই দিনে-আমাদের স্মৃতি, তাদের বিস্মৃতি by সুরঞ্জিত ...
- খোলা চোখে-একুশ শতকের দীর্ঘতম যুদ্ধ by হাসান ফেরদৌস
- ধর্ম-নবজাতক শিশুর যত্ন ও পরিচর্যা by মুহাম্মদ আবদু...
- চিরকুট-গো যোগ এষণা by শাহাদুজ্জামান
- গোধূলির ছায়াপথে-‘ইউ ওল্ড ফুল’ by মুস্তাফা জামান আব...
- সময়ের প্রতিবিম্ব-মানুষ মরছে তাই রাজনীতি আছে by এবি...
- আত্মোপলব্ধি জরুরি-সম্পদ ধ্বংসের সংস্কৃতি
- সরকারি দলের দৃষ্টিভঙ্গি নিন্দনীয়-উপজেলা চেয়ারম্যান...
- উৎসব-আবার এল পুজো by মৃত্যুঞ্জয় রায়
- সহজিয়া কড়চা-উদ্ধারকাজ: খালের ও খনির by সৈয়দ আবুল ম...
- কলকাতার চিঠি-পূজার বাদ্যি কলকাতাজুড়ে by অমর সাহা
- কমনওয়েলথ গেমস-উদীয়মান ভারতের তলার অন্ধকার by পঙ্কজ...
- অস্ত্রবাজি-বিএনপি এগোচ্ছে! by এ কে এম জাকারিয়া
- যুক্তি তর্ক গল্প-অতীতের পুনরাবৃত্তি চাই না by আবুল...
- প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন-রেলওয়ের জমি বেদখল
- সেনা মোতায়েন অস্থায়ী সমাধান, স্থায়ী সমাধান কাম্য-চ...
- শিক্ষা ক্ষেত্রের নৈরাজ্য দূর করুন
- আমাদের ভাষার মাস
- পবিত্র কোরআনের আলো-ঋণচুক্তির লিখিত দলিল ও সাক্ষীসা...
- মিসরের জেনারেলরা কী ভূমিকা রাখবেন তা একজনই জানেন b...
- মহাজোট সরকারের আইন ও বিচারিক কর্মকাণ্ড by শেখ হাফি...
- বইমেলায় আন্তর্জাতিক কর্নার by ড. সৌমিত্র শেখর
- চরাচর-ময়নামতি ওয়ার সিমেট্রি by স্বপন কুমার দাস
- মানুষের মুখ-সব মানুষও মানুষ না! by এম আর আলম
- সপ্তাহের হালচাল-রাজনৈতিক সহিংসতা দেশকে কোথায় নিয়ে ...
- ঝুঁকি হ্রাস দিবস-দুর্যোগের ‘প্রত্যয়’ ফিরে দেখা by ...
- জীবন-মৃত্যুর চালচিত্র-অপঘাত, নিষ্ঠুরতা, দায়িত্বহীন...
- ভর্তুকি দিয়ে যেন চালাতে না হয়-বন্ধ পাটকল চালুর সিদ...
- প্রতিবাদের নামে জাতীয় সম্পদ ধ্বংস কাম্য নয়-সিরাজগঞ...
- ড. নিয়াজ আহম্মেদ-ছাত্র রাজনীতির সুবাতাস কবে বইবে?
- কল্পকথার গল্প-গতির দুর্গতি, অতএব মৌনব্রত! by আলী ...
- ...জন্য সম্পাদক দায়ী নয়
- সত্য মিথ্যা তর্ক বিতর্ক কুতর্ক by তাওহিদ মিলটন
- গুণীজন কহেন
- রসকারণ-তেলাপোকা চিৎপটাং হয় কেন? by আব্দুল কাইয়ুম
- জবাব দিতে হবে কর্তৃপক্ষকেই-শহরে বাঘের বাচ্চা
- শ্রদ্ধাঞ্জলি-অন্তরে-বাহিরে সৎ একজন মানুষ by মূহ. আ...
- কালান্তরের কড়চা-শেখ হাসিনার এবারের লন্ডন সফরের গুর...
- বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সংসদে বিল পাস
- আন্তমন্ত্রণালয় বৈঠক-রোহিঙ্গা ইস্যুতে আরো সতর্ক থাক...
- আশুলিয়ায় ফের বিক্ষোভ ভাঙচুর সংঘর্ষ অবরোধ
- মুনাফা হয়, ডলারের দাম বাড়ে তবু ধুঁকছেন পোশাক শ্রমি...
- পাঠকের মন্তব্য-পোশাকশিল্প ধ্বংস হয়ে গেলে আমরা কোথা...
- প্রত্নতত্ত্ব-প্রত্নতাত্ত্বিক আইনগুলোর সংস্কার জরুর...
- খুনিদের মনে শাস্তির ভয় লোপ পাচ্ছে কার কারণে?-কত রক...
- অবিলম্বে আলোচনায় বসুন-পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সংবর্ধনা-সমাজবদলের সহযোগী হও
- রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতির ব্যাপকতায় উদ্বেগ...
- সাদা করার পক্ষে আবারও বললেন অর্থমন্ত্রী ও অর্থসচিব...
- টেলিযোগাযোগের অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন প্রকল্প...
- নৃশংসতার গুণে একাত্তরেই পদোন্নতি হয়েছিল তাঁর by আ...
- মানবতাবিরোধী অপরাধের বিচার-জামায়াত নেতা মীর কাসেম ...
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-সংস্কারকাজ বন্ধ by নিয়ামুল কব...
- ঢাকা-আরিচা মহাসড়ক-যানবাহন চলছে ঢিমেতালে by সাব্বির...
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-৮০ কোটি টাকা জলে by মুহাম্মদ...
- বর্ষার সতর্কবার্তা মহাসড়কে-পাঁচ হাজার কিলোমিটার সড়...
- আবার একজন সাংবাদিক খুন-দোষীদের শাস্তি নিশ্চিত করুন
- গার্মেন্ট শিল্পে অস্থিরতা-মালিক-শ্রমিক উভয়কেই দায়ি...
- সাক্ষাৎকার-পরিকল্পিত ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চ...
- নিরাপদ জন্মের নিশ্চয়তা by সুব্রত ঘোষ
- আন্তর্জাতিক-আইএসআই তো সবার হাঁড়ির খবর রাখে... by আ...
- সুশাসন-নির্বাচন কমিশনের পাঁচসালা পরিকল্পনা by বদিউ...
- ইলিশ ধরার উৎসব-ভাতের সঙ্গে বাড়তি মাছ
- পুলিশের ডাকাতি-নাগরিকদের নিরাপত্তা কে দেবে?
- টেলিফোনে নাগরিক মন্তব্য-মানবিকতা কাম্য, তবে সমাধান...
- দেশ-বিদেশ-ঘুরে এলাম ইবনে বতুতার দেশ মরক্কো by মোহা...
- যুক্তরাজ্যে হেরোইন পাচার মামলা-বিডি ফুডসের চেয়ারম্...
- এবার কৌশলে বিদ্যুৎ-সংযোগ বন্ধ! by অরুণ কর্মকার
- এক বছরে ছয় লাখ বিও হিসাব বন্ধ হয়ে গেছে-শেয়ারবাজার ...
- মানবতাবিরোধী অপরাধের বিচার-জামায়াত নেতা মীর কাসেম ...
- পবিত্র কোরআনের আলো-বুদ্ধিমানদের জন্য চন্দ্র-সূর্য ...
- বিশেষ সাক্ষাৎকার : শাহরিয়ার কবির-বাংলাদেশে যুদ্ধাপ...
- মুমিনের মেরাজ পাঁচ ওয়াক্ত নামাজ by মুফতি এনায়েতুল্লাহ
- প্রতিক্রিয়া-খোলা চিঠির উত্তরে by মুহাম্মদ মুসা খান
- শরণার্থী-বিশ্ব সম্প্রদায় কি রোহিঙ্গাদের পাশে দাঁড়া...
- জামাল উদ্দিন-সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত হোক
- পোশাক শিল্পে অস্থিরতা-ত্রিপক্ষীয় আলোচনাতেই সমাধান
- চরাচর-কুয়াকাটা সৈকত by আলম শাইন
- রাষ্ট্রপতি হচ্ছেন প্রণব মুখার্জি মমতা নাখোশ by তরু...
- নিত্যজাতম্-গোল্ডেন মোল টিকে আছে সরকারের কথা জানি ন...
- ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামি প্রধানমন্ত্রীর উদ্বেগ b...
-
▼
Jun 18
(121)
-
▼
June
(2957)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment