Monday, July 9, 2012
সরল গরল-বিদেশি হাতে পিলখানা প্রতিবেদন ও মন্ত্রীদের প্রত্যাখ্যান by মিজানুর রহমান খান
সরল গরল-বিদেশি হাতে পিলখানা প্রতিবেদন ও মন্ত্রীদের প্রত্যাখ্যান by মিজানুর রহমান খান
নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের এবারের আলোচিত প্রতিবেদনটি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র ও গণমাধ্যমের ব্যর্থতার একটি প্রামাণ্য দলিল বলে প্রতীয়মান হতে পারে। সরকার জনগণের কাছে যা গোপন রেখেছে, দেশের গণমাধ্যম যা উদ্ঘাটন করতে পারেনি, সেটা যেন করে দিয়েছে বিদেশি সংস্থা।
আর আমাদের মন্ত্রীরা বুঝে না-বুঝে কেবল র্যাব ভেঙে দেওয়ার বিরুদ্ধে গেল গেল বলে শোরগোল তুললেন। পুরোটাই যেন সত্য আড়ালের চেষ্টা।
২০০৯ সালে বিডিআর বিদ্রোহসংশ্লিষ্ট ঘটনাবলির কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত সচিব আনিস-উজ-জামানের নেতৃত্বে কমিশন হয়েছিল। র্যাবের তৎকালীন মহাপরিচালক এর সদস্য ছিলেন। এর নাম নাকি ছিল গভর্নমেন্ট ইনভেস্টিগেশন কমিশন। এর একটি সারসংক্ষেপ সরকার প্রকাশ করেছিল। অন্য কমিটি সেনাবাহিনীর ২০ সদস্যকে নিয়ে গঠিত। এর প্রতিবেদনের নামকরণ ‘একটি মতামত’ বলে দাবি করেছে ওয়াচ। তবে সেনা তদন্ত আদালতের প্রতিবেদনের বরাতে প্রথম আলোসহ পত্রপত্রিকায় ২০১০ সালে এ বিষয়ক কিছু খবর ছাপা হয়েছিল। ওয়াচের দাবির সঙ্গে ওই সব খবরের কিছু গরমিল স্পষ্ট। তবে ওয়াচের মতো পত্রপত্রিকার কাছেও এসব প্রতিবেদন আসে অজ্ঞাতনামা সূত্রে। এখন ওয়াচ জাতির সামনে এ দুটি অপ্রকাশিত কিংবা গোপনীয় প্রতিবেদন থেকে উদ্ধৃতি সঠিকভাবে দিয়েছে কি না, সেটা বিশ্বাসযোগ্যভাবে যাচাইয়ের জন্য অবিলম্বে এর পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক প্রকাশ কাম্য।
এখন আমাদের কাছে খুব উদ্ভট ঠেকছে যে সরকারি কর্তৃপক্ষগুলো আসলে কী প্রত্যাখ্যান করছে। আমাদের দুটি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং অধিকার, এ কাজে ওয়াচকে শুধু সহযোগিতা দিয়েছে। আমাদের জাতীয় জীবনের এক মর্মস্পর্শী বিয়োগান্ত অধ্যায়, যেখানে আমরা ৩৩ ঘণ্টার ব্যবধানে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হারিয়েছি, যে জন্য আমরা জাতীয় শোক পালন করেছি, এ রকমের একটি ঘটনায় বাংলাদেশি কোনো সংস্থা ঘটনা ঘটে যাওয়ার তিন বছর পরও একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত লিখিত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। অথচ র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েলের কথায়, আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকার হলো ভুঁইফোড় মানবাধিকার সংগঠন। এর আগে আমরা রাজনীতিকদের দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত হতে দেখেছি। কিন্তু এবার দেখলাম র্যাব মুখপাত্রও পিছিয়ে থাকতে চান না!
আমাদের মানবাধিকার সংগঠনগুলোর ওই অসহায়ত্ব স্মরণ করিয়ে দিয়েছে ওয়াচ প্রতিবেদনের একটি মন্তব্য। যেখানে বলা হয়েছে, ‘শেখ হাসিনার সরকার, যারা অত্যাচারের ব্যাপারে জনগণের কাছে একটি “শূন্য সহিষ্ণুতার” নীতি দাবি করে, তারাও নির্যাতন চলতে দিয়েছে, তা অনিচ্ছাকৃতভাবে বা সুরক্ষা বাহিনীর সাথে বিবাদে যেতে অসমর্থ হওয়ার কারণে।’
পিলখানা বিদ্রোহের ওপর এ পর্যন্ত প্রকাশিত একমাত্র আন্তর্জাতিক এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনটি রুদ্ধশ্বাসে পাঠের শুরুতে ভাবছিলাম, এই বুঝি রহস্যের ঘোমটা খুলে গেল। কিন্তু তা খোলেনি। বরং আমাকে হতাশ করে ওয়াচ বলেছে, ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানায় কী ঘটেছিল, তা হয়তো কখনোই জানা যাবে না। ওয়াচ প্রতিবেদন আসলে বিচারিক প্রক্রিয়ার ত্রুটি-বিচ্যুতি এবং অভিযুক্ত ব্যক্তিদের ওপর পরিচালিত ভয়ংকর নির্যাতনের কয়েকটি ঘটনার বিস্তারিত বিবরণই শুধু মৌলিকভাবে হাজির করেছে। বিদ্রোহের কারণ ও পরিকল্পনা বিষয়ে বাংলাদেশ সরকারের বা পত্রিকান্তরে প্রকাশিত চিন্তাভাবনার বাইরে একটি নতুন তথ্য বা ভাবনাও তারা হাজির করেনি। বরং সংবেদনশীল জায়গাগুলোতে প্রতিবেদনটি বোধগম্য কারণেই কৈ-এর তেলে কৈ ভেজেছে। সুতরাং, আমাদের সরকারি সংস্থাগুলো যে দৃষ্টিভঙ্গি ও ভাষায় তুড়ি মেরে ওয়াচের ৫৭ পৃষ্ঠার পুরো প্রতিবেদনটি উড়িয়ে দিচ্ছে, তা যতটা না অগ্রহণযোগ্য, তার চেয়ে বেশি অপ্রাসঙ্গিক ও অযাচিত। মনে হচ্ছে পদ্মা সেতুর দুর্নীতির মতো এটাও ক্ষমতাসীন দলের প্রত্যাখ্যানপ্রবণতা সূত্রে গাঁথা।
ওয়াচের বক্তব্য ধরে বলি, সরকারি কমিশন ও সেনা রিপোর্ট একটি বিষয়ে একমত হয়েছে যে পিলখানার বিদ্রোহ দৃশ্যত অভ্যন্তরীণ ক্ষোভের বহিঃপ্রকাশজনিত হলেও এর পেছনে রয়েছে বিদেশি হাত। সেনাবাহিনীকে দুর্বল করা, সীমান্ত অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা এ ষড়যন্ত্রের ‘চূড়ান্ত’ লক্ষ্য। এফবিআই এর তদন্তে নেমেও লক্ষ করে যে সরকারি বাহিনীগুলো পিলখানায় বিদেশি হাত শনাক্ত করতে বেশি উদ্গ্রীব, অভ্যন্তরীণ কারণ খতিয়ে দেখতে নয়। যদিও উভয় প্রতিবেদনের কোথাও ‘বিদেশি হাতের’ সপক্ষে কোনো তথ্য-প্রমাণ উল্লেখ করা হয়নি বলে ওয়াচ প্রতিবেদনের দাবি।
পিলখানায় আরও রক্তপাত এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তি মিশন এবং সেনাবাহিনীর প্রস্তাবিত কমান্ডো হামলার মধ্যে কোনটি সঠিক ছিল, সে বিষয়ে ওয়াচের মন্তব্য নেই। তবে প্রধানমন্ত্রী যে উপায়ে বিদ্রোহ নিয়ন্ত্রণ করেছেন, তাকে তারা সাংবাদিক সম্মেলনে সমর্থন করেছে।
ওয়াচের মতে প্রধানমন্ত্রীর প্রথম হস্তক্ষেপকেও সেনা রিপোর্ট অনভিজ্ঞ বলেছে। এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। সেটা কাউকে অহেতুক খাটো করার বা ওপরে তোলার জন্য নয়। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশল পুনর্বিন্যাসের জন্য এটা জরুরি।
পিলখানার বিদ্রোহের মতো ঘটনা অভাবনীয় হলেও, রাষ্ট্রীয় বাহিনী এবং বিদ্যমান আইনি কাঠামো এ ধরনের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকার কথা। দেশকে বহিঃশত্রু থেকে রক্ষার জন্য আমরা বছর বছর প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে চলেছি। লোকবল ও অস্ত্রশস্ত্র বাড়ছেই। কিন্তু অভ্যন্তরীণ গোলযোগ মোকাবিলায় আমরা কি আমাদের সুরক্ষা বাহিনীর কাছ থেকে প্রত্যাশিত নৈপুণ্য পেয়েছি? কুলদীপ নায়ার লিখেছেন, বাংলাদেশে পঁচাত্তরের ১৫ আগস্টের অভ্যুত্থান সম্পর্কে ‘র’ ঘুণাক্ষরেও টেরটি পায়নি। রুষ্ট ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধী এরপর ‘র’-এর নামকরণ ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’-এর পরিবর্তে ‘রিলেটিভস অব ওয়াইভস অ্যাসোসিয়েশন’ রেখেছিলেন। আমাদের ডিজিএফআই বা এনএসআই এতজন মেধাবী অফিসারের বিপদ আঁচ করতে পারল না। এখন ওয়াচ প্রতিবেদন থেকে আমরা জানছি, সুরক্ষা বাহিনী ষোলোআনা দায় অন্যের কাঁধে চাপাচ্ছে।
আমরা এখানে সরকারি ও সেনা রিপোর্টের মধ্যে গোয়েন্দা ব্যর্থতা প্রশ্নে একটি মৌলিক তফাত লক্ষ করি। সেনা রিপোর্টে গোয়েন্দা ব্যর্থতাকে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে। অবশ্য ২০১০ সালের গোড়ায় প্রথম আলো রিপোর্ট করেছে যে, সরকারি ও সেনা উভয় প্রতিবেদনেই গোয়েন্দাদের তুলোধুনো করা হয়েছে। এখন ওয়াচ বলছে, সরকারি রিপোর্ট ডিজিএফআই ও র্যাবসহ দেশের বিভিন্ন সুরক্ষা বাহিনীর ‘সহযোগিতার ঘাটতি’ সম্পর্কে আলোকপাত করেছে। সরকারি কমিশন বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর তদন্তকারী শাখাগুলোর কাছ থেকে সহযোগিতার ঘাটতির কারণে ঘটনাগুলো এবং এর কারণ ও পরিণামগুলোর একটি যথাযথ নিরীক্ষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।’ কী সাংঘাতিক পর্যবেক্ষণ!
এত বড় একটি জাতীয় দুর্যোগের বিষয়ে সরকার কমিশন গঠন করল, অথচ তারা কাঠামোগতভাবে অসহায় ছিল। পিলখানার বিদ্রোহের ঘটনা থেকে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো কী শিক্ষা গ্রহণ করেছে, তা স্পষ্ট নয়। এত বড় একটি ঘটনার পরও এ দেশের নাগরিক সমাজও পদ্ধতিগতভাবে তাদের কোনো কিছু করণীয় আছে বলে প্রমাণ দিতে পারেনি। জাতীয় সংসদের কমিটিও নীরব দর্শক। আর সরকার সৃষ্ট কমিশনের রিপোর্টের বিবরণও আজ আমাদের সতর্কতার সঙ্গে শুনতে হচ্ছে বিদেশি সংস্থার কাছ থেকে। সরকারি রিপোর্ট বলছে, তারা একজন পরিচিত অস্ত্র চোরাচালানকারীর দেখা পেয়েছিল। কিন্তু তাদের কথায় ‘সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে সত্য উদ্ঘাটনের জন্য উপযুক্ত উপকরণ, প্রযুক্তি এবং কৌশল কমিশনের জানা ছিল না। সে জন্য কমিশনের কাছে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা বা উপস্থিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।’ র্যাবের মহাপরিচালক স্বয়ং এ কমিশনে ছিলেন। এখন র্যাবের মুখপাত্র বলছেন, র্যাবের কারণে ‘অস্ত্র ব্যবসায়ী’ ও সন্ত্রাসীরা ভীত এবং ক্ষুব্ধ। তাহলে প্রশ্ন ওঠে, এই আলোচ্য অস্ত্র ব্যবসায়ী কেমন আছেন?
সরকারি রিপোর্ট পিলখানা বিদ্রোহের আগাম অনুমান না করতে পারার জন্য আমাদের সামরিক ও অসামরিক গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেছে বলেও ওয়াচের দাবি। বিদ্রোহের মাত্র কয়েক দিন আগেই ‘বিদ্রোহীরা’ অসন্তোষ প্রকাশ করে লিফলেট বিতরণ করেছিল। গোয়েন্দা সংস্থাগুলো প্রধানমন্ত্রীর পরিদর্শনের আগে বিশদ সুরক্ষার কাজ সম্পন্ন করেনি। এ প্রসঙ্গে সরকারি রিপোর্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। ওয়াচের প্রতিবেদন অনুযায়ী তারা বলেছে, ‘সুরক্ষা সংস্থাগুলো এই কাজটি যে করেনি, তাতে এই জনপ্রিয় বিশ্বাসটিকে জোরালো করেছে যে নতুন সরকারকে উৎখাত করার জন্য সেনাবাহিনীই এই বিদ্রোহটির পরিকল্পনা করেছিল।’
সেনা অফিসাররা কেন সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ হিসেবে বহাল থাকছেন? একজন সাবেক বিডিআর মহাপরিচালকের যুক্তি, সেনাবাহিনী তাদের পুলিশের মতো দুর্নীতিগ্রস্ত দেখতে চায় না। এখন সেনা রিপোর্ট যদি বলে, বিডিআর দুর্নীতিগ্রস্ত হয়েছিল, তাহলে তার দায় নেবে কে? সেনা রিপোর্ট ডাল-ভাত কর্মসূচি সম্পর্কে বলেছে, ‘বিডিআর জওয়ানরা দুর্নীতিগ্রস্ত ছিল, এটি থেকে তারা টাকা বানাচ্ছিল, সেনা কমান্ড এসব জেনে যাওয়ায় এবং ডাল-ভাত কর্মসূচি সমাপ্ত করায় জওয়ানরা ক্ষিপ্ত হয়ে উঠেছিল।’ সেনা রিপোর্টে আরও অকপট দাবি, ‘অপারেশন ডাল-ভাতের ব্যাপারে এবং সাধারণভাবে সেনা অফিসারদের সততা ও কর্তব্যপরায়ণতার জন্য বিডিআর জওয়ানরা দুর্নীতি করার কম সুযোগ পাচ্ছিল এবং এর ফল হিসেবে তাদের ক্ষোভের পরিমাণ বেড়ে একটি বিশাল মাত্রায় পৌঁছে গিয়েছিল।’
কিন্তু সেটা তো এক দিনে হয়নি। পিলখানার বিদ্রোহের পূর্বাভাস ছিল লিফলেট। সেনা রিপোর্ট কোনো রাখঢাক না রেখেই বলেছে, বিদ্রোহীদের অভিযোগ মিথ্যা ও মনগড়া ছিল। কিন্তু যে বিষয়টি একেবারেই বোধগম্য নয় সেটা হলো, সেনা রিপোর্ট বলেছে, বিদ্রোহের আগে তাদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা না নেওয়ার জন্য সরকারকে দোষী করা এবং এমনকি এটাও বলা যে বিডিআর সৈনিকদের যারা অপারেশন ডাল-ভাত থেকে বেআইনিভাবে লাভবান হয়েছিল, তাদেরকে যথেষ্ট কড়া শাস্তি প্রদান করা হয়নি।’
আমরা আশা করব, প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি যাতে উটপাখি না হয়। সরকার ওয়াচের গোটা প্রতিবেদনকে বলেছে, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। তারা প্রতিবেদন প্রত্যাহার করতে বলেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন র্যাবের জঙ্গি ও সন্ত্রাস দমন কার্যকলাপকে ধন্যবাদ ও বাহবা দিয়েছেন। যে কারও ভালো কাজকে আমরাও বাহবা দিই। কিন্তু পিলখানার দুই রিপোর্ট বিষয়ে যে বক্তব্য ওয়াচ দাবি করেছে, সে বিষয়ে আমরা সরকারের কাছ থেকে ফুৎকার নয়, নির্দিষ্ট বক্তব্য চাই। আইনমন্ত্রী শফিক আহমেদ ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ না করার জন্য আহ্বান জানিয়েছেন। আইন প্রতিমন্ত্রী আরেকটু এগিয়ে। তাঁর দাবি, ‘এতে সত্যতার লেশমাত্রও নেই’।
তাহলে সত্যের লেশ কোথায়? তথ্য অসত্য হলে ওয়াচের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1390)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
July
(2459)
-
▼
Jul 09
(103)
- সুজানা ইন ওয়ান্ডারল্যান্ড
- এভারেস্ট অভিযাত্রী
- অন্য রকম শর্মার খোজে
- লাইফ স্টাইলের ক্রমাবর্তন by তাহমিনা মিলি
- গভীর ষড়যন্ত্র!
- অনন্য দৃষ্টান্ত
- আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে
- রিপোর্টারের ডায়েরি-শেষবেলায় দিল্লীতে
- চিনির দাম, খাদ্যপণ্যের মান by নিয়ামত হোসেন
- বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি by অধ্যাপক আব...
- সিডনির মেলব্যা-চেতনা অবিনাশী স্বপ্নযাত্রার গল্প by...
- আমরাও পারি, আমরাই পারব by পীযূষ বন্দ্যোপাধ্যায়
- ফতোয়াবাজি কি বন্ধ হবে না
- স্বীকৃতি পেল জাহাজ ভাঙা শিল্প
- পবিত্র কোরআনের আলো-ইমরান (আ.)-এর বংশধরদের কাহিনীর ...
- আন্তর্জাতিক অভিবাসন ও বাংলাদেশিদের অবস্থা by পারভী...
- ভোলায় ছাত্র-শ্রমিক সংঘর্ষ, হত ১ ওসিসহ আহত ৫০-২৫ বা...
- ৩১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
- দুর্গত এলাকায় অবৈধ মুনাফার জন্য পণ্যের দাম বাড়ালে ...
- আমি নিজেকে বাচাল বলেছি ॥ মাহফুজ
- গণশুনানিতে জ্বালানি তেলের দাম ধার্য করবে বিইআরসি-প...
- ১৫ রফতানি খাতে ৫ থেকে ২০ শতাংশ প্রণোদনা-১ জুলাই থে...
- ভিসি প্যানেল নির্বাচন নিয়ে নতুন সঙ্কটের মুখে জাবি-...
- এইচআরডব্লিউ’র বিডিআর প্রতিবেদনঃ বিতর্কে আইনবিদরা, ...
- দেশী মাছ কেনা, চাষ সহায়ক যন্ত্রাদি গবেষণা কর্ম-রমন...
- ফেসবুক ভুলে ল্যাম্পপোস্টের নিচেঃ ‘নবজীবন’ নিয়ে ব্য...
- বিপ্লবোত্তর মিসর ও ইরানের পথ by অ্যান্টনি শাদিদ
- ভালোবাসার পরশে অজগর ফিরে পেল তার বাস by সাব্বির আহমদ
- পুরনো বৃত্তে ফিরে যাওয়ার অপচেষ্টা by মমতাজউদ্দীন প...
- ইহুদি বস কে ছাড় দিয়েছিলেন অধঃস্তন হিটলার!
- স্মরণ-সার্জেন্ট জহুরুল হক by তামান্না ইসলাম অলি
- বহুরূপী লিজা by এম আব্দুল্লাহ আল মামুন খান
- প্রশান্তি ও সুস্থ জীবনাচার হৃদরোগ নিরাময় করে by ডা...
- কল্পকথার গল্প-ক্রিকেট-জ্বর পুড়ছে ঘর by আলী হাবিব
- আমাদের সংস্কৃতি, রাজনীতি এবং ভাষা আন্দোলন by সেলিন...
- বাজেট অধিবেশন সমাপ্ত
- গ্রামীণফোনের পুনর্গঠন ॥ ৪৮ কর্মী ছাঁটাই-নিয়ম মেনেই...
- এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে আবুল হোসেনকে
- মীর কাশেমকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি-যুদ্ধাপরা...
- বাসচাপায় ছাত্রের মৃত্যু বিক্ষোভ যান ভাংচুর আগুন-চা...
- যুদ্ধাপরাধীর বিচারে ব্যর্থ হলে শেখ হাসিনাকেও ওরা হ...
- চলতি অর্থবছরেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু-আমরা ক...
- পদ্মা সেতু ॥ নতুন দাতা গ্রুপ?-০ বিশ্বব্যাংককে বাদ ...
- বাড়তি দাম কমিয়ে দিয়েছে সরকারি চিনির 'স্বাদ' by ফের...
- ৩১তম বিসিএস-চাকরি পেলেন ২০৭২ জন
- সংসদে প্রধানমন্ত্রী-চলতি অর্থবছরেই নিজেদের টাকায় প...
- বাসচাপায় কলেজছাত্র নিহত-মিরপুরে সড়ক অবরোধ, অর্ধশতা...
- এমসি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ-আগুনে পুড়ল ছাত্রাবাস
- সোহেল তাজের আসন এখন শূন্য-রাজনীতি ছাড়ার ঘোষণা by প...
- বাজারে ঘোঁট পাকাতে সক্রিয় 'কালো হাত'
- দাম বাড়ায় সরকার!-সরকারি সংস্থার কাণ্ডজ্ঞানহীন সিদ্...
- ব্যভিচারের অভিযোগে আফগান নারীকে প্রকাশ্যে গুলি করে...
- পূর্ব তিমুরে নির্বাচন-প্রধানমন্ত্রী গুসমাওয়ের দলের...
- টাইম’ সাময়িকীর মূল্যায়ন-মনমোহনের সাফল্য প্রত্যাশার...
- সুনামির সঙ্গে তুলনা করলেন পুতিন-দক্ষিণ রাশিয়ার বন্...
- টোকিওতে আফগানিস্তান-বিষয়ক সম্মেলন-কাবুলকে ১৬০০ কোট...
- সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়-প্রধান শিক্ষকের অপসার...
- মধ্যরাতের বাজার, দামও কম
- মহাসড়ক দখল করে ট্রাকস্ট্যান্ড, যানজট
- ভোলায় এসিড মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সংসদে প্রশ্নোত্তর-কর আপিলাত ট্রাইব্যুনালে এক হাজার...
- বন্য প্রাণী (সংরক্ষণ) বিল সংসদে পাস-বাঘ বা হাতি হত...
- ‘রেইনকোট পেয়ে খুব উপকার হলো’
- সুন্দরবনের বাঘ লোকালয়ে by কল্যাণ ব্যানার্জি
- পাঠকের মন্তব্য-এটি রাজনীতির প্রশ্ন নয়, প্রশ্ন দেশে...
- পার্বত্য চট্টগ্রাম চুক্তি-কেবল প্রতিশ্রুতি নয়, বাস...
- কৃষকদের সঙ্গে এই পরিহাসের অর্থ কী?-কার নলকূপ কে বর...
- গণতন্ত্রের জন্য শুভ নয়-সোহেল তাজের পদত্যাগ
- মানুষের মুখ-এক বৃষ্টিতে হকার রাব্বি by ফারুখ আহমেদ
- শার্লক হোমস বাংলাদেশে
- থ্রি জি ছড়া by আহমেদ খান
- গুণীজন কহেন
- রসকারণ-বৃষ্টির ফোঁটার আঘাতে মশা মরে না কেন? by আব্...
- পেনিয়াকে বিজয়ী ঘোষণায় মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ
- 'প্রত্যাশা পূরণে ব্যর্থ মনমোহন সিং'
- সমকামী বন্ধুকে বিয়ে করে ইতিহাস গড়লেন কংগ্রেস সদস্য...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- সংবর্ধনা-ওরা বদলে যাবে, বদলে দেবে
- সাড়ে ৪৫ হাজার গ্রাম পুলিশের বেতন ৪০০০ টাকা করে বাড়...
- এমসি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, ৪২ কক্ষে আগুন
- যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চান সৌদির 'বার্বি' রাজ...
- টোকিও সম্মেলন-আফগানিস্তানকে ১৬০০ কোটি ডলার দেবে দা...
- হিনাকে হিলারি-অস্থিরতা ফেলে সামনে তাকাব আমরা
- সরল গরল-বিদেশি হাতে পিলখানা প্রতিবেদন ও মন্ত্রীদের...
- পুস্তকা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের ১২ কোটি টাকা আত...
- মুঠোফোন কলে ২৫ পয়সা সারচার্জের প্রস্তাব
- আরেক মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দিল পুলিশ
- সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা-নিজেদের অর্থে পদ্মা সেতু
- আইনের শাসন বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে
- একটি মিথের মৃত্যু by সুভাষ সাহা
- 'আই অ্যাম মি. লিলি' by আবু এনএম ওয়াহিদ
- সমাজ-সুনাগরিক হতে সুশিক্ষা প্রয়োজন by হামিদুল হক
- সমকালীন প্রসঙ্গ-তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান কি সম...
- মাদকাসক্তি-নিরাময় কেন্দ্রগুলোর নিরাময় দরকার
- এলিভেটেড এক্সপ্রেসওয়ে-তবুও এগিয়ে যেতেই হবে
- আবারও এ্যাপোলোর ভুল চিকিৎসা
- জেলা প্রশাসক সম্মেলন
- পবিত্র কোরআনের আলো-এই মহাবিশ্ব ও মানবজীবনের সব কিছ...
- বিশেষ সাক্ষাৎকার : ড. প্রফুল্লচন্দ্র সরকার-বিশ্ববি...
- চরাচর-ডিএমসি ডে by ডা. মুনতাসীর মারুফ
- কুড়িয়ে পাওয়া সংলাপ-প্রাপ্তিবিলম্ব পরিহার্য by রণজি...
- গহন গহীন-পাকিস্তান-মার্কিন সম্পর্কে নতুন মোড় by ফখ...
- বিশ্বব্যাংক, দুর্নীতি ও পদ্মা সেতু by হায়দার আকবর ...
-
▼
Jul 09
(103)
-
▼
July
(2459)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment