Friday, February 3, 2012
সাদাকালো-মৃত্যু নয়, জনপথে চলছে হত্যার মিছিল by আহমদ রফিক
সাদাকালো-মৃত্যু নয়, জনপথে চলছে হত্যার মিছিল by আহমদ রফিক
আবারও দুর্ঘটনা। প্রাণের অপচয়। তা-ও দেশের মেধাবী সন্তানদের। একের পর এক টিভির চ্যানেল পাল্টে সর্বশেষ সংবাদ বা নতুন কিছু জানার চেষ্টায় অনেকেই সেদিন উন্মুখ ছিলেন অনেক রাত অবধি। পরদিন কাগজে শোকার্ত শিরোনাম : 'এভাবে যেতে হবে কেন?' কিংবা 'কাগজের ফুল থেকে মৃত্যুর ফুল' ইত্যাদি।
বিষয়টা হলো 'সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন নিহত।' অন্যত্র ভিন্ন ভাষ্যে 'শোক করব, নাকি প্রতিবাদ জানাব?'
হ্যাঁ, প্রতিবাদ জানানোই তো দরকার, যদি বা তাতে সমস্যার কিছু সুরাহা হয়। কারণ আর কত জনপথে, মহাসড়কে মৃত্যুর মিছিল দেখব? কত দিন? দেখব, দুদিনের হাহুতাশ অথবা প্রতিবাদী কলাম লেখা_তারপর সব নিঃঝুম, অন্তত ঠিক এমনি আরেকটি ঘটনা যতক্ষণ না এসে আমাদের আঘাত করে, উথালপাথাল করে।
ঘটনার গভীর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল, কোনো সংবাদমনস্ক মানুষ যদি এ জাতীয় ঘটনার চার-পাঁচ বছরের তথ্যপঞ্জি তৈরি করেন এবং তা আমাদের সামনে তুলে ধরেন, তাহলে আমরা বিপর্যস্ত বোধ করব লক্ষ করে যে এর মধ্যে কত মেধাবী আর বিশিষ্ট বা সম্ভাবনাময় মানুষের ঠিকানা রয়েছে, জাতীয় জীবনে যাঁদের অনেক কিছু দেওয়ার কথা। এমন অপচয় অবাধে চলতে থাকলে বাংলাদেশে কি একসময় মেধার ঘাটতি দেখা দেবে? যে হারে ঘটনা ঘটছে, তাতে এমন প্রশ্ন উঠতেই পারে।
এই তো কিছুদিন আগে মিরসরাইয়ে ৪১ স্কুলছাত্রকে নিছক চালকের অবহেলায় ও খেয়ালখুশিতে প্রাণ দিতে হলো। এ দুর্ঘটনা সমাজে প্রবল আলোড়ন তুলল। শিক্ষামন্ত্রী থেকে প্রধানমন্ত্রী অকুস্থলে ছুটে গেছেন, সান্ত্বনা দিয়েছেন শোকার্ত পরিবারগুলোকে। প্রতিকারের আশ্বাস দিয়েছেন। গেছেন বিরোধীদলীয় নেতাও। এত বড় ঘটনা বলে কথা। চালক ধরা পড়েছে ঠিকই। কিন্তু তারপর? তারপর নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তদন্ত হবে, চার্জশিট দেওয়া হবে (তা যেমনই হোক), আদালতে শুনানি চলবে। এবং চলতে থাকবে। সময়ের ধারায় সেসব ভেসে চলে যাবে।
সে জন্যই মিরসরাইর ঘটনা উপলক্ষে সংবাদপত্র ও সাংবাদিক বন্ধুদের উদ্দেশে লিখেছিলাম, যাতে তারা এ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ধারাবাহিকতা তাদের অনুসন্ধানে রাখেন, কাগজে প্রকাশ করেন। তাতে পাঠক ঘটনার পরিণতি জানতে পারবেন। তার চেয়ে বড় কথা, এর ফলে অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি হতে থাকবে, যা সামাজিক স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি। কিন্তু এ জাতীয় 'কেস'গুলোর 'ফলোআপ' খুব একটা দেখা যায় না। তাই মনে হয়, এসব লেখা যেমন পাঠক মনে সামান্যই প্রভাব ফেলে, তেমনি দাগ কাটে না সাংবাদিকের চেতনায় বা সংবাদপত্রের নীতিতে।
তাই জানতে পারছি না, এতগুলো মৃত্যুর বদলে সুবিচার পাওয়া গেল। জানতে পারছি না সেই ঘাতক চালকের কী হলো, যার হেলাফেলার কারণে এতগুলো 'প্রাণ হলো বলিদান'। মনে পড়ছে, তখন দুই-একদিন বেশ চড়া সুরে কেউ কেউ টিভিতে কথা বলেছেন, কেউ অপরাধীর চরম শাস্তির কথা বলেছেন সাক্ষাৎকারে, কেউ লিখেছেন একই ধরনের কথা। তবু অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, ঘটছে না।
এই ভয়াবহ মৃত্যু উপলক্ষে আরো লিখেছিলাম, এসব ক্ষেত্রে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিই এ জাতীয় বেপরোয়া আচরণ থামাতে পারে। এক রাষ্ট্রপতি চেষ্টা করেছিলেন দায়িত্বজ্ঞানহীন এসব ঘাতক চালকের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা নিতে, তেমন আইন করতে; কিন্তু বাস মালিক ও বাস-ট্রাকচালকদের ধর্মঘটের হুমকিতে সব বানচাল হয়ে গেল, নমনীয় হতে হলো শাসনযন্ত্রকে।
মনে পড়ছে, রীতিনীতির প্রশ্নে চট্টগ্রামের শোকাবহ মৃত্যু উপলক্ষে এক আইনজীবী লিখেছিলেন, আমাদের আইন এমনই যে এসব ক্ষেত্রে এক মৃত্যুর ক্ষেত্রে যে লঘু শাস্তি, চলি্লশ মৃত্যুর সেই একই শাস্তি। এবং তা এত লঘু যে চালক বেপরোয়া হবে না কেন? হক কথা। এর পরও কথা আছে। আমাদের সমাজব্যবস্থা এখনো এ পর্যায়ে যে আইনের ঘোরপ্যাঁচে খুন করেও 'ম্যানেজ' করতে পারলে অব্যাহতি পাওয়া যায়। অথবা লঘু শাস্তিতে পার পাওয়া যায়। তাহলে অবস্থা এমন যে 'আমার মাথা আমি গরম করব, তাতে কার কী?' আর সে গরম করা এ ক্ষেত্রে গাঁজা টেনেই হোক বা অন্য কিছুতে হোক, তাতে কিছু আসে-যায় না।
তাই আমরা লিখেছিলাম, এই কেসের সুরাহা হওয়ার আগেই যেন ঘাতক চালকদের যথাযথ শাস্তিবিধানমূলক আইন পাস হয়, যাতে এ ঘাতককে ওই আইনেই শাস্তির আওতায় আনা যায়। ওই আহ্বান ছিল আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি। আমরা নিশ্চিত ছিলাম যে এ বিষয়ে কিছু উদ্যোগ নেওয়া হবে বিশেষ করে স্বয়ং প্রধানমন্ত্রী যখন বিচলিত হয়ে অকুস্থলে ঘোষণা দিয়েছিলেন যে এ রকম ঘটনা যাতে আর না ঘটে, অর্থাৎ কোনো মায়ের কোল খালি না হয় তা তিনি দেখবেন।
অবস্থাদৃষ্টে মনে হয়, আমাদের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে তৎপর হয়ে সিদ্ধান্ত নিতে হবে, যাতে অপচয়ের মৃত্যু তথা হত্যার মিছিল বন্ধ হয়। কেউ যদি মানবিকতার প্রশ্ন তোলেন, তাহলে আমাদের পাল্টা প্রশ্ন : মানবিকতা কি কেবল ঘাতকের জন্য, না নিরপরাধ নিহতের জন্যও? প্রসঙ্গত স্মৃতিধর মানুষের মনে পড়তে পারে, শাহবাগে বিশ্ববিদ্যালয়ের জনাকয় মেধাবী ছাত্রছাত্রীর বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করার কথা। আমার পুরো ঘটনা মনে নেই, তবে এটুকু মনে আছে, ওইসব মৃত্যুর কারণ ছিল বেপরোয়া গতিতে বাস চালনা।
এর পরও কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে, যা দুর্ঘটনা হিসেবে কাগজে স্থান পেয়েছে। আসলে ঘটনার চরিত্র বিচারে এসব ঘটনা তথা দুর্ঘটনার অধিকাংশই হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা চলে, প্রচলিত আইন যা-ই বলুক না কেন? এমন সব ঘটনার সংখ্যা নেহাৎ কম নয়। স্কুলছাত্রদের মৃত্যুর ঘটনা তো এই সেদিনকার। সপ্তাহ কয় যেতে না যেতে আমাদের এমন এক মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হতে হলো যে গোটা সাংস্কৃতিক অঙ্গন শোকে স্তব্ধ, মৃত্যুর ছায়ায় আচ্ছন্ন। মনে হয়েছে, গোটা দেশই বুঝি শোকাহত।
মানুষ শোকাহত দুই মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বের অকালমৃত্যুতে। শহীদ মিনারে বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের যে ঢল দেখা গেছে, তা কেউ ভাবতে পারেননি। বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ওই শোক সমাবেশ এবং টিভি চ্যানেলের মন্তব্যগুলো যদি পর্যালোচনায় আনা যায়, তাহলে তা থেকে আবেগের অংশটুকু ছেঁকে ফেলে দিলে যা দাঁড়ায় তাতেও তাদের অবর্তমানে সাংস্কৃতিক অঙ্গনে কিছুটা শূন্যতার কথা অবশ্যই ভাবতে পারি।
কলকাতার ছবিপাড়ায়ও তাই শোক ও বিস্ময়। পরিচালক মৃণাল সেন বলেছেন : 'এ খবর তো বিনা মেঘে বজ্রপাতের সমতুল্য। ভাবতেই পারছি না, তারেক আমাদের মাঝে নেই। বাংলাদেশের তিনিই হলেন সবচেয়ে বড় পরিচালক।' আরো কয়েকজন স্বনামখ্যাত চলচ্চিত্র নির্মাতা বলেছেন : 'তিনি চলচ্চিত্রে এনেছিলেন নতুন ধারা।' এই নতুন ধারার কথা খাটে 'সম্প্রচার সাংবাদিকতার মেধাবী মুখ মিশুক মুনীর' সম্বন্ধেও। অনেক সম্ভাবনার মৃত্যু হলো এ দুজনের মৃত্যুতে।
আবেগের কথা থাক। কাজের কথায় ফিরে আসি। ওই যে মতামত ও মন্তব্যের কথা বলছিলাম, শহীদ মিনারে ও টিভি চ্যানেলে_সেখানে নানাজন নানা প্রতিকারের ব্যবস্থার কথা বলেছেন। যেমন_অবিলম্বে রাস্তা মেরামতের কথা, যে সমালোচনায় যোগাযোগমন্ত্রী এখন তোপের মুখে।
রাস্তার দুরবস্থার কথা অনস্বীকার্য। বিরাট বিরাট গর্ত এড়াতে ডানে-বাঁয়ে চলা সত্যই বিপজ্জনক হয়ে ওঠে। ঢাকা-ময়মনসিংহ সড়কের এমন বেহাল দশা যে বাস মালিকদেরই পরিবহন ধর্মঘট ডাকার কথা_কদিন ধরে পরিবহন বন্ধ।
তার চেয়েও খারাপ অবস্থা ঢাকা-টাঙ্গাইল সড়কের। কাগজে ছবি ছাপা হয়েছিল বিরাট সব গর্তের। ঢাকাইয়াদের ভাষা একটু পাল্টে বলতে হয়, 'দুর্ঘটনা ঘটবে না তো কী ঘটবে?' মন্ত্রী দায় চাপিয়েছেন পূর্বতন সরকারের ওপর। সে ক্ষেত্রে সাংবাদিকের প্রশ্ন : 'এই আড়াই বছরে কী করেছেন?' খুবই চাঁছাছোলা প্রশ্ন। জবাবে দায়ী হিসেবে বাজেটের টাকা ছাড়ের ব্যর্থতার কথা বলা হয়েছে।
কিন্তু তবু আমাদের প্রশ্ন, রাস্তা ভালো হলেই কি দুর্ঘটনা বন্ধ হবে? ট্রাক ও বাসচালকদের অভ্যাস বদলাবে? বেপরোয়া গতিতে বাঁক নেওয়া বন্ধ হবে? যদিও এক বাসযাত্রীর সাক্ষ্যে জানা গেছে, তারেক-মিশুকদের মাইক্রোবাসটা একটু ডান দিক ঘেঁষে চলছিল; কিন্তু অন্য সাক্ষ্যে দেখা যায়, মাইক্রোবাস বেশ ধীরগতিতেই চলছিল। ঘটনার বিবরণ থেকে এটুকু স্পষ্ট যে ঘাতক বাস অতি দ্রুতগতিতে আসছিল এবং একই গতিতে, বলতে হয় বিপজ্জনকভাবে বাঁক নেয়।
এ অবস্থায় তো কখনোই 'স্টিয়ারিং নিয়ন্ত্রণ' চালকের হাতে থাকে না। থাকে না পাশ কাটার সুযোগ। তখন বিপজ্জনক ঘটনাই ঘটে, যা ঘটেছে এ ক্ষেত্রে। না হলে এভাবে একটা মাইক্রোবাসের অর্ধেকটা দুমড়ে-মুচড়ে যেতে পারে_যে ছবি দেখলে শিউরে উঠতে হয়? সংগত কারণেই লেখক-সাংবাদিক আনিসুল হক প্রতিবাদের প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদেরও মনে আসছে, দুর্ঘটনাকবলিত সাংবাদিক, আমলা বা অনুরূপ একাধিক ব্যক্তির কথা, ইলিয়াস কাঞ্চন প্রসঙ্গ অবশ্যই স্মর্তব্য।
বলতেই হয়, চালকদের অসতর্ক, বেপরোয়া, দায়িত্বহীন চালনা এবং জীবনের প্রতি বিন্দুমাত্র মমত্বহীন আচরণের কবে অবসান ঘটবে? আর কত মৃত্যুর পর তাদের মানবিকবোধ জাগবে? এবং কবে দায়িত্ববোধ জাগবে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের। জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাঁদের, তাঁরাই পরোক্ষে দায়ী হচ্ছেন নিরাপত্তাহীন মৃত্যুর। প্রত্যক্ষ দায় অবশ্যই কথিত দুর্ঘটনা-সংশ্লিষ্ট চালকের।
আমি আগেও বলেছি, অধিকাংশ ক্ষেত্রেই এগুলো দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হিসেবে বিবেচ্য। এবং বিচার সে হিসেবেই হওয়া উচিত। এই প্রথম শহীদ মিনারে মাসুদ-মিশুক শোক সমাবেশে এক ধীমানকে বলতে শোনা গেল, 'এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড।' বাস্তবিক তা-ই। আর সে জন্যই আলোচ্য ঘটনায় শোকাহত সরকারকে বলি : 'অবিলম্বে ঘাতক চাকলদের অপরাধের সঠিক শাস্তির পক্ষে আইন প্রণয়ন করুন। কয়েকটি চরম শাস্তি অপরাধ-প্রবণতা কমিয়ে আনবে। আর 'জনপথ'কে নিরাপদ জনপথে পরিণত করতে পথের বাঁকগুলোতে ট্রাফিক পোস্ট বসানো বোধ হয় খুবই জরুরি। বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, আইন প্রণয়নেরও নাকি নির্দেশ দিয়েছেন। খুব ভালো পদক্ষেপ। তবে আইনে দুর্ঘটনায় মৃত্যুর জন্য চালক প্রত্যক্ষভাবে অপরাধী বিবেচিত হলে, সে ক্ষেত্রে চরম শাস্তির বিধান রাখা জরুরি_তা না হলে জনপথে হত্যার মিছিল বন্ধ হবে না। বাস-ট্রাকচালকদের হাত নিরপরাধ মানুষের রক্তে লাল হতেই থাকবে।
এ কাজটা অর্থাৎ যথাযথ আইন প্রণয়ন যত দ্রুত হয়, ততই ভালো। তবে এ কথাও ঠিক যে আইন প্রণীত হলেই চলবে না, তার স্বচ্ছ প্রয়োগের নিশ্চয়তা বিধান করতে হবে। তা না হলে আইন আইনের জায়গায়ই দাঁড়িয়ে থাকবে, তার সাধু উদ্দেশ্য সিদ্ধ হবে না।
সবশেষে আরো একটি কথা তারেক-মিশুকের দুর্ঘটনা প্রসঙ্গে। আমাদের মানবিকবোধ কি এতই নেমে গেছে যে দুর্ঘটনাকবলিত কোনো স্থানে সাহায্যের জন্য হাত বাড়িয়েও কোনো গাড়িচালকের দৃষ্টি আকর্ষণ করা যায় না। সব কিছু দেখেও অসহায় মানুষগুলোর জন্য থামতে পারেন না, পারেন না তাদের দিকে মানবিক সাহায্যের হাত বাড়াতে? না পারলে তো জাতি হিসেবে আমরা ধিকৃত হওয়ার যোগ্য।
লেখক : ভাষাসংগ্রামী, কবি, রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 03
(179)
- অষ্টম আন্তর্জাতিক লেখক দিবস-২০০৯ by মুহম্মদ নূরুল ...
- নতুন বছরটি কেমন যাবে by ড. তারেক শামসুর রেহমান
- ইতিহাস বার বার ফিরে আসে by আলম ফজলুর রহমান
- ফ্যাসিবাদের বিপদ চেপে বসেছে by হায়দার আকবর খান রনো
- রাবিতে শিক্ষক নিয়োগঃ দলীয়করণের বিরল পদ্ধতি!
- অধিকার আর আইন ও সালিশ কেন্দ্রের চোখে ২০০৯- দিন বদল...
- ড. ফখরুদ্দীন আহমদের সরকার ও বিএনপির কাউন্সিল অনুষ্...
- জয় হোক মৃত্যুঞ্জয়ী জীবনের by আতাউর রহমান
- গ্লোবাল ওয়ার্মিং এবং উপকূলীয় জনগণ by মোহাম্মদ শহীদ...
- ভারত-বাংলাদেশ বিদ্যুত্ বিনিময়ঃ আশঙ্কার দিকগুলো by ...
- একটি মার্জনা প্রস্তাব-রাজশাহী বিশ্ববিদ্যালয় by এসএ...
- শিক্ষার সর্বস্তরে ফোকলোর চর্চা by আবদুল ওয়াহাব
- সরকারদলীয়দের মামলা প্রত্যাহার চলছেই একতরফা সিদ্ধান...
- সুন্দর জীবন নিশ্চিত হোক-সমাজ by রোবায়েত ফেরদৌস
- শখের অনশন by আনোয়ার হোসেন
- ব্যক্তি পরিবর্তনের চেয়ে নীতিগত সংস্কার জরুরি-প্রশা...
- কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিতে তিন চ্যালেঞ্জ সবার আগে...
- জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন চিন্তা-ভাবনা দরকার-শ...
- নদীভাঙন-আর কত জনপদ বিলীন হবে?
- বিদ্যুৎ উৎপাদন-বেসরকারি খাত অঙ্গীকার রাখুক
- আরও এক বীরপ্রতীকের প্রস্থান by সুব্রত ঘোষ
- মার্কিন অবস্থানে পরিবর্তন আসছে?-আন্তর্জাতিক by ব্র...
- 'দোয়েল' ল্যাপটপ ও একটি অনুরোধ-তথ্যপ্রযুক্তি by জাক...
- পদ্মা সেতু নির্মাণ হবে তো?
- ভারতের আকাশ খুলছে কি? by একরামুল হক শামীম
- 'কিউসেক দৃষ্টিভঙ্গি' বনাম তিস্তার নদী-ব্যাকরণ-পানি...
- শিক্ষামন্ত্রীর প্রত্যাশা ও তারুণ্যের নতুন দায়-সময়ে...
- ভৈরব বিদ্যুৎকেন্দ্র-মেঘলা আকাশেও রৌদ্রোজ্জ্বল থাকুক
- দুর্নীতি দমন-কঠোর অবস্থানই কাম্য
- মাঠে দুই পক্ষের সংঘর্ষে ৭৪ জন নিহত-মিসরে ফুটবল ইতি...
- পদ্মা সেতু প্রকল্প-দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি...
- বিদায়ের সময় সিইসি-কিছু মন্ত্রণালয়ের কর্তৃত্ব ইসিকে...
- পদ্মায় বেড়া দিয়ে মাছ শিকার by রাশেদ রায়হান
- ফুটবলে এত মৃত্যুর মিছিল!
- মুক্ত আলোয় আমির
- ইউরোপিয়ান ফুটবল-মেসির মিসে ড্র বার্সার
- দুবাই টেস্ট-স্পিনের জবাব দেবে ইংল্যান্ড?
- মুক্তিযোদ্ধা ২: ০ ফরাশগঞ্জ-জয়ে শুরু মুক্তিযোদ্ধার
- নোভো নরডিস্ক বিশ্বের সেরা ১০০ টেকসই কোম্পানির মধ্য...
- কারখানায় গ্যাস সংকটের জন্য পেট্রোবাংলার তীব্র সমাল...
- ভারত এবার ত্রিপুরায় খাদ্যশস্য নিতে চায় by জাহাঙ্গী...
- বড় দরপতনের পর লেনদেনেও ধীরগতি
- জানুয়ারিতে রেকর্ড পরিমাণ প্রবাসী-আয় দেশে এসেছে
- গিলানির বিরুদ্ধে ১৩ ফেব্রুয়ারি আদালত অবমাননার অভিয...
- নিউজিল্যান্ডের সাগরতলে বৃহত্তম ‘সুপারজায়ান্টের’ সন...
- ওবামা সারাক্ষণ আমাকে গান গেয়ে শোনায়: মিশেল
- মিরকাদিমে ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন-ব্যবস্থা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-আন্দোলনরত শিক্ষকদের ক্ল...
- মৎস্য অধিদপ্তরের টাকায় কুমারের বুকে বাঁধ-পুকুর
- ঢাকা মেডিকেল কলেজ-কর্মচারীদের আন্দোলনে বিপর্যস্ত স...
- সিদরাতুলকে চাপা দেওয়া বাসটির চালক দুই দিনের রিমান্ডে
- অস্থির মিশর : নিহত ২, আহত ৪০০
- স্বচ্ছতা আনতে নতুন আইন হচ্ছে-অনুমতি ছাড়া টাকা উত্ত...
- গাজায় জাতিসংঘ মহাসচিবের গাড়িবহর লক্ষ্য করে জুতাবর্ষণ
- নিলামে গাদ্দাফির রক্তমাখা শার্ট ও বিয়ের আংটি
- রেলমন্ত্রীর সঙ্গে কৃষক নেতাদের সাক্ষাৎ-কৃষকদের জন্...
- যশোরের নেতা-কর্মীদের হাসিনা-আন্দোলনের নামে তারা মা...
- দিপীকা-সিদ্ধার্থের সম্পর্ক শেষ
- কাটরিনা এবার অ্যাকশনে
- বিদ্যার না-এ কপাল খুলছে কঙ্গনার
- গুরু গাইলেন শিষ্য’র সুরে
- ভ্রান্ত পথ বিদআত by নুরুল্লাহ আকন্দ
- সেলেনার গোপন প্রেম !
- মুসলমানদের ওপর গোপন নজরদারি করতো মার্কিন পুলিশ!
- শুধু যোগ্য অভিবাসীরাই বৃটেনের স্থায়ী নাগরিকত্ব পাবেন
- সম্মানিত খতিবদের প্রতি নিবেদন by আবু সাঈদ
- ৬২তম বার্লিন চলচ্চিত্র উৎসব শুরু ৯ই ফেব্রুয়ারি
- উত্তম কথা সদকাস্বরূপ by কাজী আবুল কালাম সিদ্দীক
- এই যুগের রোমিও জুলিয়েট রণবীর-কারিনা
- ভ্রাতৃত্ব-সাম্য ও মৈত্রী স্থাপনে মহানবীর অবদান by ...
- থলের বিড়াল কিংবা পচা কুমড়ো by শেখ রোকন
- আমাদের সিদ্দিকা আপা by কেকা ফেরদৌসী
- ওয়ারেন বাফেটের বিনিয়োগ ভাবনা-অর্থনীতি by হাসান মাহ...
- সাংঘর্ষিক রাজনীতি এড়াতে হলে কিছু মৌলিক বিষয়ে ঐকমত...
- মর্মন্তুদ সড়ক দুর্ঘটনা-সাইকেল, বাস ও ছোট্ট মুনতাহা
- প্রশ্নপত্র অদল-বদল-সর্বাগ্রে পরীক্ষার্থীদের স্বার্থ
- দিলি্লতে নাশতা, চট্টগ্রামে লাঞ্চ মান্দালয়ে রাতের খ...
- শাইখ সিরাজ_ একটি অনুপ্রেরণা by দেবপ্রিয় ভট্টাচার্য
- রাজনীতির বলি তিস্তা-পানি বণ্টন by শেখ রোকন
- জন্মদিন-হুমায়ূন আহমেদের জন্মদিনে
- দক্ষিণ-পশ্চিমাঞ্চল-মাছ যেত আগে, এখন যাচ্ছে মানুষ b...
- খোলা হাওয়া-ঈদের অভিজ্ঞা ও অভিজ্ঞতা by সৈয়দ মনজুরুল...
- শিক্ষা অধিকার-দেশে দেশে শিক্ষার্থীদের প্রতিবাদ by ...
- প্রাকৃতিক সপ্তাশ্চর্য-সুন্দরবনের পরাজয়ের পর by মোহ...
- অবিলম্বে খুঁটি বসান, এলাকাবাসীকে বিপদমুক্ত রাখুন-গ...
- সাফটা ও জলবায়ু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত কাম্য-সপ্তদশ ...
- উৎসব-কাত্যায়নী পূজার এক রাত
- কুমিল্লা সিটি করপোরেশন-কুমিল্লাবাসী সৎ ও যোগ্য মেয়...
- যুক্তি তর্ক গল্প-এই বারতা গুরুত্ব পাবে তো? by আবুল...
- পরিবেশ ব্যবস্থাপনা=শস্যখেত ও ছায়া সুনিবিড় গৃহ by জ...
- দুই দু’গুণে পাঁচ-নামের মাহাত্ম্য by আতাউর রহমান
- কালের পুরাণ-নূর হোসেনের অতৃপ্ত আত্মা ও লোকমানের ‘অ...
- এভাবে আর চলতে দেওয়া উচিত নয়-টিআরের গম কে খায়
- তিস্তার পানি বণ্টনে সুনির্দিষ্ট সময়সীমা চাই-হাসিনা...
- এই দিনে-বেতিয়ারা যুদ্ধের গৌরবগাথা
- সরেজমিন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-জয় হয়েছে জনতার, গ...
- উইকিলিকস-জুলিয়ান অ্যাসাঞ্জের অনিশ্চিত ভবিষ্যৎ by ম...
- ধর্ম-মিতব্যয়ী জীবনযাপনে অভ্যস্ত হোন by ড. মুহাম্মদ...
- সরল গরল-দীপু মনির সঙ্গে হিনা রাব্বানির ‘দুর্ঘটনা b...
- এ অধিকার গভর্নরের নেই-কেন্দ্রীয় ব্যাংকে অশুভ দৃষ্ট...
- জনগণের জন্য সহনীয় হবে কি?-জ্বালানির মূল্যবৃদ্ধির ভ...
- শ্রদ্ধাঞ্জলি-প্রগতির আন্দোলনে নিবেদিত এক মানুষ
- ঐতিহ্য-পদ্মার ইলিশ by সাইফুদ্দীন চৌধুরী
- যুক্তি তর্ক গল্প-আরব বসন্তে সাম্রাজ্যবাদী ছায়া by ...
- ভেজাল ওষুধ নাকি মানুষ হত্যা-জরুরি ভিত্তিতে এটি মোক...
- হন্তারক যন্ত্রদানব-নিরাপত্তার নিশ্চয়তা কোথাও নেই!
- চরাচর-মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক মোশারফ হোসেন by ফখ...
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬১)-স্বাধীন হতে হলে একটি...
- শেকড়ের ডাক-নতুন বিদ্যুৎকেন্দ্র ও সুন্দরবন by ফরহাদ...
- হিযবুত তাহ্রীরের আক্রমণ যে শিক্ষা দেয় by শহিদুল ই...
- পুলিশের চাঁদাবাজি
- গণতন্ত্রের নতুন উদাহরণ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বোধোদয়...
- চরাচর-প্রতিটি শিশুই যেন আলোকিত শিশু by বনরূপা
- পবিত্র কোরআনের আলো-ঈসা ইবনে মারইয়ামকে অনেক জ্ঞান ও...
- সদরে অন্দরে-জালে আটকান শিক্ষা ভবনের বোয়াল মাছগুলো ...
- ইতিউতি-এবার কি দুর্নীতি-রাক্ষস মারা পড়বে by আতাউস ...
- নিশ্চিহ্নপ্রায় ঐতিহাসিক স্থাপনা-সংরক্ষণের উদ্যোগ ন...
- আরো একটি সম্ভাবনা-প্রাপ্ত সম্পদ জাতীয় উন্নয়নে ব্যব...
- স্মরণ-নেতাজি সুভাষচন্দ্র বসু by তামান্না ইসলাম অলি
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৩৮)-স্মৃতির সঞ্জীবনীতে অ...
- শেকড়ের ডাক-স্বাস্থ্যসেবা 'ব্যবসা'র কাছে মানুষ বড় অ...
- যুগের বাণী-ভারত-বাংলাদেশ মিত্রতার দার্শনিক ভিত্তির...
- নারীর আত্মহনন-সচেতন সমাজই রুখতে পারে
- স্মরণ-পাথেয় হোক এম এন লারমার পথ by হরি কিশোর চাকমা
- সার্ক-বিভেদের দেয়ালগুলো সরিয়ে ফেলতে হবে by মহিউদ্দ...
- ঢাকা সিটি করপোরেশন-দ্বিখণ্ডিত ঢাকা, একটি অনভিপ্রেত...
- দর নির্ধারণে সরকারি ঔদাসীন্য দুর্ভাগ্যজনক-চামড়াশিল...
- রেলওয়ে ও মহাসড়কের প্রতি দৃষ্টি দিন-যেতে-আসতে যাত্র...
-
▼
Feb 03
(179)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment