Saturday, February 25, 2012
সহজিয়া কড়চা-তিন অমঙ্গল ও অকার্যকর রাষ্ট্র by সৈয়দ আবুল মকসুদ
সহজিয়া কড়চা-তিন অমঙ্গল ও অকার্যকর রাষ্ট্র by সৈয়দ আবুল মকসুদ
দুর্নীতি, অদক্ষতা ও কর্তব্যে অবহেলা এবং অপচয়—এই তিন অমঙ্গল একটি রাষ্ট্রকে করে দেয় অকার্যকর, কোনো দেশের গণতন্ত্রের চর্চাকে শুধু ব্যাহত নয়, করে তোলে অসম্ভব। এই তিন অমঙ্গল যেখানে প্রাধান্য পায়, সে জাতির সব আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যেতে পারে। তার বর্তমান যেমন হতাশাজনক, তেমনি তার ভবিষ্যৎও অন্ধকারাচ্ছন্ন।
একটি রক্তাক্ত মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। একটি ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একদিকে তা ছিল প্রতিরোধযুদ্ধ: পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও নারকীয়তাকে প্রতিহত করা। অন্যদিকে ছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে, স্বশাসন প্রতিষ্ঠা করে, একটি উন্নত সমাজ গঠন—যে সমাজ ও রাষ্ট্র হবে পাকিস্তানি শাসনের চেয়ে ভালো। যদি এমন হতো, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ ইয়াহিয়া-টিক্কা-নিয়াজি-ফরমানের পরিবর্তে কম অত্যাচারী অন্য কোনো পাকিস্তানিকে ক্ষমতায় দেখতে চায়, সেটা হতো ভিন্ন ব্যাপার। তা তো নয়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ চেয়েছে স্বশাসন এবং সেই স্বশাসিত রাষ্ট্রটি হবে গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও অপেক্ষাকৃত বৈষম্যহীন।
সর্বশেষ যিনি ছিলেন, তিনি বাংলাদেশকে তাঁর সাধ্য ও পরিকল্পনামতো সেবা দিয়ে স্বদেশে ফিরে গেছেন। বাংলাদেশকে একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ে প্রবেশের আনুষ্ঠানিকতায় পৌরোহিত্য করে তিনি চলে যান। তাঁর পদে বাংলাদেশে নতুন মার্কিন প্রধান অতিথি হিসেবে আসছেন মি. ড্যান ডব্লিউ মোজেনা। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে মার্কিন সিনেটের পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটিতে এক শুনানিতে তিনি বলেন, ‘দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, দুই মেরুতে বিভক্ত রাজনৈতিক দল, দুর্নীতি এবং নাগরিক সমাজের প্রতি সরকারের অস্পষ্ট অবস্থানই বাংলাদেশের প্রধান সমস্যা।’ তিনি অবশ্য স্বীকার করেছেন, বাংলাদেশ একটি ‘মধ্যপন্থী, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশ’।
মান্যবর মোজেনা যখন তাঁর পর্যবেক্ষণ সিনেট কমিটিতে প্রকাশ করেন, তখন আমাদের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ বিপুলসংখ্যক নেতা-কর্মকর্তা যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। বাংলাদেশের সমস্যা যে দুর্নীতি—এই অভিযোগ যে রাবিশ ও বোগাস, সে কথা প্রবীণ অর্থমন্ত্রী সেখানে সাংবাদিকদের বলেছেন বলে খবর পাওয়া যায়নি। বাংলাদেশে মি. মোজেনা আগন্তুক নন। শুধু সরকারি কাগজপত্র থেকে নয়, তাঁর বাস্তব অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ সম্পর্কে। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মকর্তা ছিলেন।
বিশ্বব্যাংকের বড় কর্ত্রী কিছুদিন আগে বাংলাদেশে পদধূলি দিয়েছিলেন। পদ্মা সেতু প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, কোনো রকম করাপশন টলারেট বা দুর্নীতিকে বরদাশত করা হবে না। কথাটি বলেন তিনি ক্রুদ্ধ ভঙ্গিতে। তাঁর বলার ভঙ্গিটি টিভিতে দেখে আমার ভালো লাগেনি। পরদিন আবার টিভিতে দেখি, তিনি তাঁর তর্জনী নাচিয়ে বলছেন, ‘নো করাপশন, নো করাপশন, নো করাপশন’। আমাদের সরকারের কেউ কোনো প্রতিবাদ করেননি। ওই দিনই রাতে এটিএন বাংলা আমাকে টক শোতে ডাকে। সেখানে আমি বিশ্বব্যাংক-কর্ত্রীর মুখনিঃসৃত বাণীর বিষয়বস্তু ও বলার ঢং—দুটোরই তীব্র প্রতিবাদ করি।
যোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের দুর্নীতি নিয়ে পত্রপত্রিকায় অব্যাহত লেখালেখি হচ্ছে। টিভি চ্যানেলগুলোতে প্রামাণ্য প্রতিবেদন হচ্ছে। কিছুদিন ধরে আমরা নাগরিক সমাজ থেকেও জোরালো প্রতিবাদ করছি। তাতে সরকার বিরক্ত। নেতারা আমাদের আক্রমণ করে সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছেন। গণতান্ত্রিক সংস্কৃতিতে তা অস্বাভাবিক নয়। কিন্তু সরকারের নেতাদের সুর দেখে মনে হয়, তাঁরা এ কথা স্বীকার করতে অনিচ্ছুক যে রাষ্ট্রে দুর্নীতি আছে। এবং দুর্নীতির প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে। দুর্নীতি যে একটি ব্যবস্থা বা সিস্টেম, তার জন্য কোনো এক বা কয়েকজন ব্যক্তি দায়ী নন, তা উপলব্ধির প্রয়োজন বোধ করেন না আমাদের নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আমাদের লক্ষ্য করে বলেছেন, শুধু দুর্নীতি দুর্নীতি বললেই হবে না, কোথায়, কোন খাতে, কতটা দুর্নীতি হচ্ছে শুধু অভিযোগ করলেই হবে না, তথ্যপ্রমাণ উপস্থিত করতে হবে।
বাংলাদেশের কোথায় দুর্নীতি হচ্ছে, তার তথ্যপ্রমাণ দাখিল করার কথা শুনলে বড়ই অসহায় ও বিপন্ন বোধ করি। কেউ যদি আমাকে বলেন যে বাংলাদেশে অক্সিজেন নামে যে কোনো পদার্থ আছে, তার প্রমাণ দাও। আমি দিতে পারব না। ৫৬ হাজার বর্গমাইলের প্রতি বর্গ ইঞ্চি জায়গায় দুর্নীতির চিহ্ন রয়েছে। ঘুষ-দুর্নীতি কি ও কত প্রকার, তা এই দেশের সেই ব্যক্তিই জানে যে টিঅ্যান্ডটির একটি টেলিফোনের গ্রাহক, সারা জীবনের সঞ্চয়, বউয়ের অলংকার ও ঘটি-বাটি বিক্রি করে ঢাকার কোনো প্রান্তে কাঠা দেড়েক জমি কিনে কোনোমতে একটি ঘর তুলেছে, সেই ঘরে বিদ্যুৎ নিয়েছে, লাকড়ির চুলার বদলে তিতাস গ্যাসের লাইন নিয়েছে, যার একটি ভাঙাচোরা গাড়ি আছে, যেকোনো দিন একটি পাসপোর্ট করেছে, যে তার নিষ্কণ্টক জমি বিক্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে একবার গেছে অথবা সম্পূর্ণ কষ্টার্জিত টাকায় কিনতে গেছে এক খণ্ড জমি। গত ৫০ বছরে আমি নিজে অন্তত ১৫ বার কাউকে না কাউকে ঘুষ দিয়েছি। ঘুষ নেওয়ার মতো দেওয়াও অন্যায়, তা জেনেও দিয়েছি। মাত্র এক বাসা থেকে আরেক বাসায় টেলিফোন শিফট করব, দূরত্ব মাত্র ২০০ গজ, কিছু ‘বকশিশ’ ছাড়া আড়াই মাসেও কাজ হয়নি।
এই উপমহাদেশে দুর্নীতি নতুন বিষয় নয়। ব্রিটিশ আমলে এর শুরু। তবে তখন খুব কম জায়গায় ঘুষ-দুর্নীতি ছিল। পুলিশের নিচের দিকে দারোগাদের কেউ ঘুষ খেতেন, কোনো এসপি ঘুষ খেয়েছেন, তেমন নজির অতি নগণ্য। সেকালে পদমর্যাদাই কাউকে বাধা দিত দুর্নীতি করতে। পঞ্চাশের দশকে আমার এক বন্ধুর বাবা রেলের টিটি ছিলেন। আমরা জানতাম, তিনি টিকিটবিহীন যাত্রীদের থেকে কিছু ‘খান’। কোনো কোনো দিন দু-তিন টাকা তাঁর ভাগ্যে জুটত। তাতেই তাঁর বদনাম হয়েছিল যে ঘুষখোর। তিনি এমনই দুর্নীতিবাজ ছিলেন যে মৃত্যুকালে কোনো সঞ্চয় রেখে যাননি। আমার বন্ধু আইএ পাস করেই চাকরিতে ঢোকে।
আজ অবস্থার পরিবর্তন ঘটেছে। ছোট পুলিশ কর্মকর্তা নন, আইজির গ্রামের বাড়িতে প্রাসাদ ওঠে, তাঁর স্থাবর সম্পত্তিতে ভরে যায় শহর ও গ্রামের এলাকা। কেউ জিজ্ঞাসা করে না: এ টাকা তুমি কোথায় পেলে? বরং তাকে কূটনীতিকের চাকরি দিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়। সরকারি ও আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারীর কোটি কোটি টাকার সম্পত্তি। বহু বাড়িঘর, জমি, দামি গাড়ি ও দোকানপাটের মালিক। রাষ্ট্র প্রশ্ন করে না: এসবের উৎস কী? এর নাম সিস্টেম।
স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুর্নীতির উৎস ও তার কারণ অনুসন্ধানে একটি গবেষণাধর্মী কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের রিপোর্টের অংশবিশেষ দেখার সুযোগ আমার হয়েছে। তার শুরুতেই ছিল হোয়াট ইজ করাপশন বা দুর্নীতি জিনিসটি কী? তারপর হোয়াট ইজ দ্য কজেজ অব দ্য করাপশন? অর্থাৎ দুর্নীতির কারণ কী? খুব বড় বড় নীতিমান পণ্ডিত ব্যক্তি ওই কমিশনে ছিলেন। দুর্নীতির সংজ্ঞা তাঁরা যা দিয়েছিলেন, আজ তাকে খুব সংকীর্ণ মনে হয়। দুর্নীতির পরিধি ও গভীরতা আজ আরও ব্যাপক পণ্ডিত নেহরুর দেশে ও বাংলাদেশে। তবে নেহরুর দেশের সঙ্গে বাংলাদেশের তফাতটা এখানে যে তাঁর দেশের নেতারা দুর্নীতির কথা স্বীকার করেন, বাংলাদেশের নেতারা তা অস্বীকার করেন বা চেপে যান।
কোনো মন্ত্রণালয়ের শীর্ষে যিনি আছেন, তিনি নিজে সৎ হলেই যে তাঁর মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হবে, তা নয়। এক লাখ টাকার সঞ্চয়পত্রের মুনাফা তুলতে গিয়ে আমার স্ত্রী ৩০ টাকা ঘুষ দিয়ে এসেছেন। তিনি একা নন, তাঁর মতো অগণিত। জাতীয় সঞ্চয়পত্র কোন মন্ত্রণালয়ে? আয়কর বিভাগ কোন মন্ত্রণালয়ে? স্থানীয় সরকারে দুর্নীতি, গম আত্মসাৎ প্রভৃতি আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের সময় শুরু হয়েছে, এখন তার পরিমাণ কতটা, তা গাঁওগেরামের যে কেউ জানে। সার, ডিজেল নিয়ে কী হয়, তা কাগজে কিছু আসে, তার জন্য কৃষিমন্ত্রীকে দায়ী করা যাবে না—দায়ী সিস্টেম। কিন্তু দায়িত্ব বর্তায় মন্ত্রীর ওপর।
বাংলাদেশের বনভূমির প্রতিটি গাছ জানে, দুর্নীতি কোন পর্যায় থেকে কোন পর্যায়ে হয়। বৃক্ষের যদি মানুষের মতো ভাষা থাকত, সে চিৎকার করে সব বলে দিত: তার গোড়ায় মধ্যরাতের নৈঃশব্দ্যে করাত চালায় কে অথবা ব্যাগে কোটি কোটি টাকা নিয়ে প্রধান বনরক্ষক হওয়ার জন্য কে কোথায় ছোটেন। শিক্ষা বিভাগে কী হয়, শিক্ষামন্ত্রী তা খুব ভালো জানেন। ওই বিভাগের কথা শোনার জন্য প্রাথমিক স্কুলের কোনো হতভাগ্য শিক্ষক, যাঁর পাঞ্জাবি ঘাড়ের কাছে ছিঁড়ে গেছে, অথবা কোনো কলেজের অধ্যাপকের জবানবন্দি নেওয়ার দরকার নেই। হাইকোর্ট ও কার্জন হলের চৌরাস্তায় দাঁড়িয়ে পূর্ব দিকের ভবনটির দিকে তাকালেই যে-কারও নিঃশ্বাস দুর্নীতির গন্ধে বন্ধ হয়ে আসে।
খুব বেশি আগের কাগজ ঘাঁটাঘাঁটির দরকার নেই। রোববারের দুটি দৈনিকের দুটি সংবাদের দিকে তাকাতে চাই। ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম আর দুর্নীতির তদন্তে ভাটা’ শিরোনামে যুগান্তর লিখেছে: ‘দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জোট সরকারের আমলে সংঘটিত নামা অনিয়ম-দুর্নীতি তদন্তের উদ্যোগ ভেস্তে গেছে।... মন্ত্রণালয় ও ইউজিসির একশ্রেণীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজদের বহুমুখী তৎপরতার কারণেই ওই তদন্তকার্য সম্পন্ন হয়নি।’ জোট সরকারের সময় এক সদ্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অতিথি সৎকারের বিল পরিশোধ করেই ওই শিক্ষাপ্রতিষ্ঠান ফতুর হয়ে যায়। এক মোরগের বিল তিনি ৭০০ টাকা পর্যন্ত করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের টাকায় তাঁর ভোজনবিলাসিতার কথা ও আনুুষঙ্গিক দুর্নীতির সম্পর্কে আমি লিখেছিলাম।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টাকার অভাব, তা জানা গেল প্রথম আলোর ‘তিন বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে অর্থ মন্ত্রণালয় রাজি নয়’ শীর্ষক প্রতিবেদনে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটের বেশির ভাগ অর্থ দেয় সরকার। কিন্তু আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে।’ অথচ আমরা দেখতে পাচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ উপচে পড়ছে।
অযোগ্য ও অসৎ লোকেরা আত্মরক্ষার বা আত্ম-উন্নতির জন্য বিচিত্র উপায় উদ্ভাবন করে। তার মধ্যে একটি স্তাবকতা। একালের ছেলেমেয়েরা একটি চমৎকার শব্দ বের করেছে: চামচামি। ভালো ভালো কাজ করে সরকারপ্রধানকে খুশি করার চেয়ে স্তাবকতা করে চাকরি টিকিয়ে রাখা জরুরি। ফলে কার সাধ্য তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ তোলে।
আমাদের প্রধানমন্ত্রীর পুরস্কৃত হওয়ার অর্থ গোটা দেশবাসীর পুরস্কৃত হওয়া। আলাদা করে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আনন্দের ব্যাপার নয়। ‘বিশ্ব মহিলা’ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে ‘সাউথ সাউথ’ পুরস্কার পাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের উপাচার্য প্রফেসর ড. হক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীকে ‘অকৃত্রিম অভিনন্দন’ জানিয়েছেন। বিজ্ঞাপনে মুদ্রিত হয়েছে দুটি ছবি: ডান দিকে প্রধানমন্ত্রীর, বাম দিকে উপাচার্যের। ছবি ও নাম দিয়ে বিজ্ঞাপন দেওয়ায় ধারণা হয় বিজ্ঞাপনের দেড়-দুই লাখ টাকা তাঁর নিজের। যদি তা না হয়ে থাকে, তা হলে তা হবে অনৈতিক ও অরুচিকর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি যথাক্রমে প্রফেসর ড. আখন্দ ও প্রফেসর ড. আলমও ‘আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন’ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর লাখ লাখ টাকা বিজ্ঞাপনে ব্যয় হলো।
স্বাস্থ্যমন্ত্রী কোনো এক গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর প্রকাণ্ড ছবিসহ লাখ লাখ টাকার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সমকাল-এর সোমবারের এক প্রতিবেদনে জানা গেল, পঞ্চগড়ের স্বাস্থ্য সহকারী নওয়াবউদ্দিন অবসর নেন ১৯৭২ সালের ১১ নভেম্বর, মারা যান ’৭৯ সালে, তাঁর বিধবা স্ত্রী স্বামীর পেনশনের টাকা আজও পাননি। এ কি রাষ্ট্রীয় অপরাধ নয়?
যে তিন অমঙ্গলের কারণে একটি রাষ্ট্র অকার্যকর হয়, তার সবগুলোই বাংলাদেশে বর্তমান। এখন থেকে নয়, স্বাধীনতার পর থেকেই। ইথিওপিয়া, জায়ার, গিনি, ঘানা, জাম্বিয়া, সোমালিয়া ও কেনিয়ার সম্মিলিত লোকসংখ্যার দেড় গুণ লোকসংখ্যা বাংলাদেশের। এই দেশে শুধু দুর্নীতিবাজ নয়, কৃষক-শ্রমিক সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এখনো সৎ ও ভালো মানুষ কোটি কোটি। বিশেষ করে রয়েছে অভিভাবকহীন। অথচ অপার সম্ভাবনাময় যুবসম্প্রদায়। তারা রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ হতে দিতে পারে না।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (2163)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 25
(99)
- চারদিক-নবাবগঞ্জের পথে লো by কাজী আলিম-উজ-জামান
- নির্বাচনী প্রতিশ্রুতি-বাকি মেয়াদ কি সরকার উল্টা পথ...
- চারদিক-নবাবগঞ্জের পথে লো
- নির্বাচনী প্রতিশ্রুতি-বাকি মেয়াদ কি সরকার উল্টা পথ...
- ধর্ম-কন্যাশিশুর প্রতি বৈষম্য নয় by মুহাম্মদ আবদুল ...
- চিরকুট-শোকের আয়ু by শাহাদুজ্জামান
- সময়চিত্র-‘চোর-বাটপারদের’ সঙ্গেই বসুন by আসিফ নজরুল
- শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব ইসির-নার...
- তাঁরা আইন অগ্রাহ্য করতে পারেন না-মন্ত্রী ও সাংসদদে...
- চারদিক-একটি কবিতার শুদ্ধ পাঠ
- সাংবিধানিক পদ-নির্বাচন কমিশন: কিছু অসমাপ্ত দায়িত্ব...
- জাতিসংঘে ওবামা-ফিলিস্তিন: আবু মাজেনের শেষ জুয়ার দা...
- চিকিৎসাসেবা-কিডনি কেনাবেচা ও অপপ্রচার by এ বি এম আ...
- কালের পুরাণ-প্রধানমন্ত্রী, দেশের জন্যও একটি শান্তি...
- পুলিশের উসকানিমূলক পদক্ষেপ নিন্দনীয়-সাংবাদিকদের বি...
- অনড় অবস্থানের অশনিসংকেত-চার দলের জনসভা ও তারপর
- চলতি পথে-আমঝুপি নীলকুঠি
- রাজনীতি-হরতালকে নির্বিষ করার দায় কার? by মোহীত উল আলম
- মানবাধিকার-গণবিরোধী ভূমিকায় পুলিশ! by শেখ হাফিজুর ...
- জানার অধিকার দিবস-কেউ কি কিছু জানতে চায় না? by মশি...
- সম্প্রচার নীতিমালা-নিয়ন্ত্রণের চেষ্টা না করে আস্থা...
- সম্প্রচার নীতিমালা-আমরা কি ফিরছি হীরক রাজার যুগে? ...
- পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করুন-অবহেলিত খাত
- আত্মবিশ্বাস বাড়ল, সামর্থ্য বাড়াতে কার্পণ্য কেন?-দে...
- অসাম্প্রদায়িক মুক্ত চিন্তার মানুষ by মোজাম্মেল হক ...
- পরিবহন-গাড়িবহর ও অসহনীয় যানজট by মোঃ মুজিবুর রহমান
- রাজনীতি-মুখরোচক দাওয়াই কাম্য নয় by শেখ জিনাত আলী
- সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে জোরালো ভূমিকা রাখুন by ...
- স্মরণ-লারার পেন্ডুলামে ব্ল্যাক সেপ্টেম্বর by কাজী ...
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়-পুলিশের পর এবার ছাত্রলীগের প...
- স্মরণ-স্মৃতির আয়নায় শহীদ ময়েজউদ্দিন by আরহাম সিদ্দিকী
- গদ্যকার্টুন-পাগল, শিশু ও নিরপেক্ষবিষয়ক কৌতুক by আন...
- সহজিয়া কড়চা-তিন অমঙ্গল ও অকার্যকর রাষ্ট্র by সৈয়দ ...
- আরব বসন্তের হাওয়া লেগেছে রাজপ্রাসাদেও-সৌদি নারীদের...
- আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন-উত্তপ্ত জগন্না...
- নৌদুর্ঘটনা-যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- দশ ট্রাক অস্ত্র মামলা-বিচার যেন দ্রুত শেষ হয়
- পবিত্র কোরআনের আলো-হজরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নিজ...
- রাজনীতির গণক! by আনোয়ার হোসেন
- দ্রব্যমূল্য-সংযম_ জীবনে ও বাজারে by এসএম নাজের হোসাইন
- শিক্ষা ব্যবস্থা-উৎপাদন ও কর্মমুখী কারিকুলামেই অগ্র...
- কৃষিঋণ বিতরণ-বেসরকারি ব্যাংক আরও উদ্যোগী হোক
- বিয়ের আগেই সন্তানের ভাবনা!
- চিদাম্বরমের সফর-বন্ধুত্বের স্বার্থে চাই শান্ত সীমান্ত
- প্রেসিডেন্ট ওবামা কিভাবে লিবিয়াকে সাহায্য করতে পার...
- বিশেষ সাক্ষাৎকার : ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা-ত...
- চরাচর-সাপ মানুষের শত্রু নয় by আজিজুর রহমান
- প্রস্তাবিত বাজেটে শিক্ষানীতি বাস্তবায়নের কর্মকৌশল...
- কল্পকথার গল্প-আদি ও অকৃত্রিম সেই নন্দ ঘোষ by আলী হ...
- কালান্তরের কড়চ-মি. হাইডের চরিত্র ভ্রষ্টতা ও বিকৃতি...
- চারদিক-চার যুগে সুধীজন পাঠাগার by ফারজানা নাজ
- প্রতিক্রিয়া-উচ্চ আদালতে বাংলা প্রচলন by এম এম শাহ আলম
- ধর্ম-শিক্ষার বাহন মাতৃভাষা ও কলম by মুহাম্মদ আবদুল...
- বাংলা ও বাঙালি-আমাদের অহেতুক বিদেশপ্রীতি by আবদুল ...
- পুলিশকে সংবেদনশীল হতে হবে-ফতোয়াবাজি অব্যাহত
- কঠিন শর্ত সহজ করতে হবে-ভারতের ঋণ
- সৈকতের ঝাউবন দখল-আইনের শাসনের অভাব
- বিএসএফপ্রধানের আপত্তিকর বক্তব্য by রজতকান্তি বর্মণ
- একুশের দিনে... by সুমী নাসরীন
- ট্রেনের টিকিট বিড়ম্বনা by আতিকুর রহমান
- বাম্পার ফলনেও কৃষকের হাসি নেই by নৃপেন্দ্রনাথ চক্র...
- প্রজ্ঞাপূর্ণ দিগন্তে by স্বকৃত নোমান
- প্রতিবেশীর উষ্ণ পথে ঠাণ্ডা জল by জয়ীতা ভট্টাচার্য
- স্মরণ-অনুভবে আছ by লবী রহমান
- পিলখানা হত্যাকাণ্ড-সংকট ব্যবস্থাপনার জন্য যথার্থ শ...
- বানারীপাড়া-চাখার-স্বাস্থ্যসেবা পরিস্থিতির উন্নয়ন চাই
- জাতিসংঘের দাফতরিক ভাষা-বাংলার দাবি আরও সংহত হোক
- সুন্নতের বাণী পৌঁছাতে দাওয়াতুল হক by শাহীন হাসনাত
- অল্পে তুষ্টি ইসলামের শিক্ষা by জহির উদ্দিন বাবর
- মনের জানালা
- সত্যিকারের সবজান্তা-ভাষা (দ্বিতীয় পর্ব
- যে খবর নাড়া দেয়-ইনানীর দুঃখগাথা
- মূল রচনা: একুশের প্রত্যাশা ও প্রাপ্তি-নতুন প্রজন্ম...
- জাল নোটের ছড়াছড়ি-উপযুক্ত ব্যবস্থা নিন
- সরকারি দলের দখলবাজি-কঠোর হাতে দমন করা হোক
- পবিত্র কোরআনের আলো-যারা অপরাধ উপলব্ধি করে ফিরে আসত...
- পিলখানা ট্র্যাজেডির তিন বছর by শহিদুল ইসলাম
- সদরে অন্দরে-এইচএসসি পরীক্ষার রুটিন বদলানো দরকার by...
- চারদিক-একজন বিচারককে বাঁচানোর স্বপ্ন...
- স্থানীয় সরকার-গরিব মানুষের বিচার পাওয়ার উপায় কী? b...
- ভেনেজুয়েলা-চাভেজ: অসম্ভবকে সম্ভব করার রাষ্ট্রনেতা ...
- পিলখানা হত্যাকাণ্ডের ৩ বছর-রক্তভেজা ফেব্রুয়ারি by ...
- পিলখানা হত্যাকাণ্ডের ৩ বছর-মেজর মেহেদী ও বাকরুদ্ধ ...
- নগরবাসীকে কি ময়লা ও দুর্গন্ধময় পানিই খেতে হবে?-ওয়া...
- মন্ত্রণালয় ও বিভাগগুলোর জবাবদিহি কোথায়?-সরকারি কর্...
- শুঁটকিতে মেশানো হচ্ছে কীটনাশক! by এম জসীম উদ্দীন ও...
- খালে পড়ে গেল বাস নিহত ১৫, আহত ৩৫
- ঢাকা আইনজীবী সমিতি-সভাপতিসহ ১৫টি পদে জাতীয়তাবাদী প...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- এক মঞ্চে পুরস্কার নিলেন ছাত্র-শিক্ষক by মশিউল আলম
- সোমা হত্যাকাণ্ড-ছয় সালিসকারীর বিরুদ্ধে পুলিশের মামলা
- গজল আর গানে বিমোহিত কলকাতা by অমর সাহা
- পিলখানা হত্যাকাণ্ডের ৩ বছর-আগে হওয়া উচিত ছিল মূল হ...
- শ নি বা রে র বিশেষ প্রতিবেদন-‘হামালা’য় দিনবদল by হ...
- মনের কোণে হীরে-মুক্তো-ভাষাশহীদদের হত্যাকারী শনাক্ত...
- ১৪ গুরুত্বপূর্ণ ব্যক্তির জবানবন্দি
- সেনাকুঞ্জের বৈঠক ছিল অতি ঝুঁকিপূর্ণ
- সরকারের কিছু অবস্থান ও পদক্ষেপের বিষয়ে আওয়ামী লীগে...
- তিন বাহিনীর প্রধানদের জবানবন্দি-সেনা অভিযান হয়নি য...
-
▼
Feb 25
(99)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
বিনোদন
শেষের পাতা
ক্রিকেট খেলা
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
দেশে দেশে
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ইসরায়েল
ফুটবল খেলা
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
ফিলিস্তিন
Lead
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
ইরান
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
কালবেলা
শিশু
দুর্নীতি
সারা দেশ
চট্টগ্রাম
বিশাল বাংলা
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
হত্যা
নতুন বার্তা
ধর্ম
স্মরণ
মুসলিম
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
জাতিসংঘ
রাশিয়া
বার্তা২৪ ডটনেট
রস+আলো
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
মুক্তিযুদ্ধ
মিডিয়া
ইউরোপ
হরতাল-অবরোধ
সৌদি আরব
খেলা ধুলা
ইতিহাস
ছাত্রলীগ
প্রতিবেদন
জামায়াতে ইসলামী
সোহরাব হাসান
অমানবিক
পশ্চিমবঙ্গ
আলোকিত চট্টগ্রাম
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
জাতীয় সংসদ
নারী ধর্ষণ
আনন্দ
বিজ্ঞান ও গবেষণা
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
আফ্রিকা
মাদক
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
সংখ্যালঘু
প্রবাস
ছুটির দিনে
মুহাম্মদ আবদুল মুনিম খান
তুরস্ক
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
আফগানিস্তান
গোল্লাছুট
বইপত্র
অন্য আলো
ড. মুহাম্মদ ইউনূস
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ইউক্রেন
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
তরুণ প্রজন্ম
স্বাস্থ্য
দীন ইসলাম
মানবাধিকার
ফূটবল খেলা
হিন্দু
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
নেপাল
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
Exclusive
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
শিল্প ও সাহিত্য
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
কক্সবাজার
এ এম এম শওকত আলী
ঢাকা
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ইয়েমেন
ঈদ বিশেষ সংখ্যা
গবেষণা
বাংলাদেশ
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
শোক
এম আবদুল হাফিজ
পরিবেশ
সংস্কৃতি
জীবনযাপন
ফ্রান্স
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
কিশোরগঞ্জ
লেবানন
আবদুল মান্নান
জাপান
রঙের মেলা
ঐতিহ্য
কুমিল্লা
শিল্প
মুক্তমত
মাহমুদুর রহমান
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
পার্বত্য চট্টগ্রাম
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
ইরাক
কাজের খবর
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
চিকিৎসা
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
সৌম্য বন্দ্যোপাধ্যায়
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
কলকাতা
তথ্য প্রযুক্তি
মেহেদী হাসান
পরিবেশ-জীববৈচিত্র্য
রসালোচনা
কামরুজ্জামান মিলু
বরগুনা
আনু মুহাম্মদ
কাজী সোহাগ
মমতা বন্দ্যোপাধ্যায়
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
ব্রাজিল
সারাবেলা
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
মসজিদ
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
বরিশাল
রংবেরং
রাহীদ এজাজ
রোকনুজ্জামান পিয়াস
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
রণজিৎ বিশ্বাস
প্রকৃতি ও বিজ্ঞান
অরুণ কর্মকার
উত্তর কোরিয়া
মোস্তফা হোসেইন
একরামুল হক
জলবায়ু ও পরিবেশ
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
কালি ও কলম
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
জনস্বাস্থ্য
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
কুষ্টিয়া
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
জাতীয় নাগরিক পার্টি
ঝিলিমিলি
নিবন্ধ
মুস্তাফা জামান আব্বাসী
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
উচ্চশিক্ষা
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
বিজ্ঞান
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
প্রযুক্তি
কাতার
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
আদিবাসী
গোলাম মর্তুজা
দিল্লি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
কালের খেয়া
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
কানাডা
গল্পালোচনা
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
ঝড় ও দুর্যোগ
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
শিশির মোড়ল
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
হুমায়ূন আহমেদ
আবুল হাসনাত
আল আমিন
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
হারুন হাবীব
অমিত বসু
ওমর ফারুক
জার্মানি
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
লাতিন আমেরিকা
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
আরব আমিরাত বা দুবাই
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
ব্যবসা
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
ইসলাম
এবনে গোলাম সামাদ
দক্ষিণ কোরিয়া
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
লিবিয়া
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
আসজাদুল কিবরিয়া
কাক ছোট গল্প
ছিনতাই
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
জোহরান মামদানি
টাকা আনা পাই
মহাকাশচারী
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
Fantastic
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
নিয়ন আলোয়
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
ইতালি
গ্রিনল্যান্ড
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ইহুদি
ডিডাব্লিউ
নরসিংদী
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জলবায়ু পরিবর্তন
ঝালকাঠি
নাইজেরিয়া
বায়ুদূষণ
যৌন অপরাধ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
কিশোর আলো
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
চুয়াডাঙ্গা
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
ধর্মঘট
স্পেন
আইন ও আদালত
কাদির কল্লোল
গণমাধ্যম
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
পিরোজপুর
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
কৃত্রিম বুদ্ধিমত্তা
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
প্রবাসী শ্রমিক
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
শিশুমৃত্যু
সুশাসনের জন্য নাগরিক
সোমালিয়া
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দুর্যোগ
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মরক্কো
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
হংকং
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
ওমান
কুয়েত
চাঁপাইনবাবগঞ্জ
চুক্তি
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বন্য প্রাণী
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সমাজ
সামাজ
সুজন সুপান্থ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সিঙ্গাপুর
সুইডেন
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
অ্যান্টার্কটিকা
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
পোল্যান্ড
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আলজেরিয়া
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রিস
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাত্রদল
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নীহারুল ইসলাম
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বাহরাইন
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলগেরিয়া
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রকিব হাসান
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment