Sunday, May 27, 2012
সহজিয়া কড়চা-বেগুনবাড়ি ও নিমতলী ট্র্যাজেডির রাজনৈতিক সমাজতত্ত্ব by সৈয়দ আবুল মকসুদ
সহজিয়া কড়চা-বেগুনবাড়ি ও নিমতলী ট্র্যাজেডির রাজনৈতিক সমাজতত্ত্ব by সৈয়দ আবুল মকসুদ
কোনো নির্মম ঘটনা ও অস্বাভাবিক মৃত্যুই এখন আর আমাদের স্তম্ভিত করে না। মনে হয়, সবই যেন স্বাভাবিক। যেন এমনটি ছাড়া অন্যকিছু হতে পারত না। একটি শিশু বা একটি বয়স্ক মানুষকে একটি বাস চাপা দিয়ে চলে গেল, কেউ তা দেখে হন্ হন্ করে ফুটপাত দিয়ে হেঁটে যায়।
একদল মানুষ হতভাগ্য লোকটির লাশটি কৌতূহল নিয়ে ভিড় করে দেখতে থাকে। তারা বিচলিত হয় না, যেন উপভোগ করে দৃশ্যটি। আর একদল কোত্থেকে দৌড়ে এসে চালায় ভাঙচুর। হাতের কাছে, আশপাশে যা পায় তা-ই। গাড়ি হোক, দোকানপাট অথবা কোনো ফুচকা বিক্রেতার ঠেলাগাড়ি। কেউ আগুন লাগাতে শুকনো পাতা ও খড়কুটোর সন্ধানে দিগ্বিদিক ছোটে। ভাঙচুরে অংশগ্রহণে লোকের অভাব হয় না। অথচ কোনো মর্মান্তিক ঘটনায় আমাদের হূদয়ের ভেতরে কোনো ভাঙাগড়া চলে না। যেমনটি আগে ছিলাম তেমনটি রয়ে যাই।
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি পাঁচতলা বাড়ি হঠাৎ ভেঙে পাশের পাঁচটি টিনশেড বস্তিঘরের ওপর পড়ে যায়। তাতে চাপা পড়ে ওই ভবনের ও বস্তির ২৫ জন প্রাণ হারান।
বেগুনবাড়ির বিয়োগান্ত ঘটনাটি ঘটার ৫০ ঘণ্টার মধ্যে পুরান ঢাকার নিমতলীতে ঘটে আরেক ভয়াবহ ও অবর্ণনীয় বিয়োগান্ত ঘটনা। যে ঘটনার বিস্তারিত বিবরণ এখন দেশের সব মানুষই জেনে গেছে। সরকার তার রাজনৈতিক কর্তব্য পালন করতে গিয়ে ক্ষতিগ্রস্তদের কিছু টাকা দিয়েছে এবং একটি শোক দিবস পালন করেছে। ওই দিন টিভি চ্যানেলগুলোতে কোরআন তেলাওয়াত হয়েছে, নজরুলের শোকের গান পরিবেশিত হয়েছে এবং জনপ্রতিনিধিদের কেউ কেউ বাড়ির বাইরে পাবলিক অনুষ্ঠানে গেছেন পাঞ্জাবিতে একটুকরো কালো কাপড় আলপিন দিয়ে সেঁটে।
চাল, ডাল, মাছ, তরিতরকারি ও যানবাহনের মতো সংবাদপত্র ও রেডিও-টিভিও এখন আমাদের প্রতিদিনের জীবনের অংশ। ভাত, রুটি, তরকারিতে আমাদের পেট ভরে; পত্রিকা ও টিভির খবরে আমাদের মন ভরে। আমাদের এমনই নিয়তি যে সাংঘাতিক ঘটনা বা দুর্ঘটনা অনবরত ঘটছেই। একটি ভয়াবহ ঘটনার রেশ ফুরিয়ে যেতে না যেতেই ঘটছে আরেকটি ভয়াবহতর ঘটনা। একটি ঘটনা নিয়ে সংবাদমাধ্যম ততদিন ব্যস্ত থাকে, যতদিন আর একটি ঘটনা না ঘটে।
৩ জুন নিমতলীর অগ্নিকাণ্ডে ১১৮ জন প্রাণ হারালে বেগুনবাড়ির ২৫ জনের মৃত্যুকে ছোট ঘটনা মনে হয়। বার্ন ইউনিটে ৩৯ জন মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাঁদের পরিণতি কী বলা সম্ভব নয়। আমরা আবেগপ্রবণ জাতি, চিন্তাশীল জাতি নই। আমাদের সর্বশ্রেণীর মানুষের মধ্যেই একজন কবি বাস করেন। তাই আমাদের সংবাদমাধ্যমের প্রতিবেদনেও তথ্যের থেকে কবিতা থাকে বেশি। হার্ড নিউজের চেয়ে সাইড স্টোরি বেশি। সে জন্যই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাধান্য পেয়েছে দুই যুবক-যুবতীর বিয়ের হলুদের বা আকেদর ঘটনাটি। নগর আওয়ামী লীগের নেতারা আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য ‘সকলের প্রতি’ আহ্বান জানিয়ে তাঁদের দায়িত্ব সম্পন্ন করেছেন। আওয়ামী লীগের ডাকেই হোক বা নিজেদের গরজ থেকেই হোক, জামায়াতে ইসলামী ওই দুই বর-কনের ‘বিয়ের সব খরচ বহন করবে’ বলে ঘোষণা দিয়েছিল। পর দিন তাঁদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং।
নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনা উপলক্ষে দ্রুত বিভিন্ন সংগঠন ‘নানা কর্মসূচি’ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে মহানগর জামায়াতে ইসলামী নিহতদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিল করেছে। খিলগাঁওয়ে বেশ কয়েক গজ ‘মৌন পদযাত্রা’ও হয়েছে। মার্ক্স-অ্যাঙ্গেলস-লেনিন-স্টালিনের অনুসারীরা ‘মুক্তাঙ্গনে শোক সমাবেশ ও শোভাযাত্রা’ করেছেন। ঢাকার বাইরেও মানববন্ধন হওয়ার খবর কাগজে এসেছে। মানববন্ধন আরও অনেক দিন হবে, বিএনপি দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে। আগেই বলেছি আমাদের সবার মধ্যেই একজন কবি বাস করেন। সুতরাং এত বড় ঘটনায় কবিতা আবৃত্তি না হয়েই পারে না। আমাদের সাহিত্য ও সংস্কৃতি জগতের বিরাটেরা শনিবার সকালে কবিতাও আবৃত্তি করেছেন। তবে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পাঁচটি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের, যাঁরা এক দিনের বেতনের টাকা ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিমতলী অগ্নিকাণ্ডের পর সরকার চুপ করে বসে নেই। ‘অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশের অপরাধী তদন্ত বিভাগ সিআইডি। পাশাপাশি পিডিবির একটি টিমও একই উদ্দেশ্যে কাজ শুরু করেছে।’ [যায়যায়দিন]
তদন্ত কমিটির সদস্যরা শনিবারও ‘ঘটনাস্থল পরিদর্শন করেছেন’ এবং আলামত হিসেবে ওখানকার কিছু ছাইও সংগ্রহ করেছেন। ‘তাঁরা ১৯ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন।’ অর্থাৎ সরকারের দিক থেকে কাজে কোনো অবহেলা হয়েছে, তা বলার সাধ্য কারও নেই।
নিমতলীতে যা ঘটেছে, তা কোনো অপরাধ নয়—দুর্ঘটনা। ইসলামি জঙ্গিরা অন্য জায়গায় ঘোরাফেরা করলেও ওখানে সেদিন গিয়েছিল বলে মনে হয় না। যেখানে অপরাধ আছে, সেখানে আমাদের সিআইডির কর্মকর্তারা বিশেষ যান বলে প্রমাণ পাওয়া যায়নি। বখাটে যুবকদের অত্যাচারে দিনদুপুরে রাস্তার মধ্যে অসংখ্য মেয়ের জীবন বিপন্ন। সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে বহু কিশোরী। বহু মেয়ের অভিভাবকদেরও জীবন পর্যন্ত বিপন্ন। ওই সব জঘন্য অপরাধ নিয়ে কাজ করার কোনো সিআইডি তদন্ত টিম নেই।
নিমতলীর ঘটনাটি সম্পর্কে কাগজে করুণ বর্ণনামূলক প্রতিবেদন আমরা পড়েছি। কবিত্বময় সেই রিপোর্ট পড়ে পাঠকদের মধ্যে হতভাগ্য ব্যক্তিদের জন্য শোক ও করুণার উদ্রেক হয়। কবিত্বহীন নিরেট গদ্যে লেখা সিআইডি ও অন্যান্য তদন্ত কমিটির রিপোর্টও পাওয়া যাবে। মহানগরের মেয়র, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তাদের সাক্ষাৎকারও কয়েক দিন টিভির খবরে তুমুল প্রচারিত হবে। এই যানজটের মধ্যেও টকশোতে অংশ নিতে সময় হাতে রেখে ছুটছেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তাতে মানুষের কী লাভ?
সামান্য বিদ্যা-বুদ্ধিতে আমি যা বুঝি, তা হলো বেগুনবাড়ি ও নিমতলীর ঘটনা দুটি বিশ্লেষণের কাজ খবরের কাগজেরও নয়, পুলিশ অফিসারদেরও নয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউকের চেয়ারম্যান এবং ঢাকার মেয়রের এ ব্যাপারে কাজ সবচেয়ে বেশি। তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তাঁদের মূল দায়িত্বের প্রতি তাঁরা বিশেষ মনোযোগ দিতে পারেন না। এই যে তাঁদের মূল দায়িত্ব পালন না করা—তারই বা কারণ কী, সেটাও গবেষণার বিষয়।
বেগুনবাড়ি বা নিমতলীতে যাঁরা মারা গেছেন এবং যাঁরা মৃত্যুর সঙ্গে লড়াই করে এখনো বেঁচে আছেন, তাঁরা কারা? কী তাঁদের পরিচয়? কী তাঁদের জীবিকা? কেন তাঁরা বসবাসের জন্য ওই জায়গাগুলোই বেছে নিয়েছেন? ওখানে বসবাসের আগে তাঁরা কোথায় ছিলেন? তখন তাঁদের পেশা কী ছিল? এখন তাঁদের গড় আয়সীমা কত? তাঁদের পিতৃপুরুষদের আবাস ও পেশা কী ছিল? এসব প্রশ্নের উত্তর ছাড়া এই দুর্ঘটনার যে তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস বা পুলিশ দেবে তা হবে অর্থহীন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে পারেন এবং তা বিশ্লেষণ করতে পারেন সমাজবিজ্ঞানীরা। অর্থাৎ বেগুনবাড়ি বা নিমতলীর ঘটনার রাজনৈতিক সমাজতাত্ত্বিক বিশ্লেষণ দরকার।
আমাদের মহাজোট সরকারের নীতিনির্ধারকেরা এক চমৎকার তত্ত্ব বের করেছেন। যা প্রধানমন্ত্রীরও অনুমোদন লাভ করেছে। অভিনব তত্ত্বটি হলো জনসংখ্যা বৃদ্ধি আমাদের জন্য কোনো সমস্যা নয়—আশীর্বাদ। পৃথিবীর অনেক দেশে এখন জনসংখ্যা কমছে। বাংলাদেশের বাড়তি মানুষ আমরা ওই সব দেশে রপ্তানি বা চালান করব। তাতে আমরা এমন লাভবান হব, যা ফুলবাড়ীর ৯৬ ভাগ নয়, ১০০ ভাগ কয়লা রপ্তানি করেও সম্ভব নয়।
ঢাকা সিটি করপোরেশন ও রাজউকের এলাকায় এখন জনসংখ্যা দেড় কোটির কাছাকাছি হবে। এত অল্প জায়গায় পৃথিবীর আর কোথাও এত বেশি মানুষ বাস করে না। ঢাকা নগর এখন আর একজন বাড়তি মানুষও ধারণ করার ক্ষমতা রাখে না। অথচ প্রতিদিন হাজারখানেক নতুন অতিথিকে এই নগর অভ্যর্থনা জানাচ্ছে, তার ইচ্ছার বিরুদ্ধে। এই প্রবণতা অব্যাহত থাকলে এই নগর মহেঞ্জোদারো বা হরপ্পার মতো মরে যাবে। তখন আর এখানে কোনো মানুষ বাস করবে না। ঢাকার ধ্বংসস্তূপ দেখার জন্য প্রতিদিন কুর্মিটোলা ও ত্রিশাল বিমানবন্দরে শুধু পর্যটকেরা ভিড় করবেন।
আমাদের একশ্রেণীর ইতিহাসবিদ একটি মাত্র তথ্যের ওপর ভিত্তি করে বলছেন, ঢাকার বয়স ৪০০ বছর। আমি বলি, ওটা ঢাকার রাজনৈতিক বয়স। ঢাকার আসল বয়স আরও অনেক বেশি। ঢাকার ৪০০ বছর অনেকটা ম্যাট্রিক পাস মানুষের সার্টিফিকেটের বয়সের মতো। ঢাকা কলকাতার চেয়ে মাত্র ১০০ বছরের বড় নয়, অন্তত ৩০০ বছরের বয়োজ্যেষ্ঠ। নিমতলীর যে জায়গাটিতে আগুন লেগেছে, ওই জায়গায় অবশ্য বসতি স্থাপন হয়েছে ৪০০ বছর আগে। তখন এবং ইংরেজ আমলেও ওখানে মানুষ ছিল হাতেগোনা, এখন ওই এলাকার মানুষ গুনে শেষ করা যাবে না।
ঢাকা সম্পর্কে কিছু কাগজপত্র আমি দেখেছিলাম, বহু বছর আগে চকবাজারের গলির মধ্যে হাকিম হাবিবুর রহমানের বাড়িতে একটি মরচেপড়া টিনের বাক্সে। তাঁর সংগ্রহের বহু আরবি-ফারসি বই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করে গেছেন। এই প্রাচীন মহানগরের ইতিহাস একদিকে গৌরবের, অন্যদিকে অতি করুণ। একদিকে এই নগর ভাগ্যবিড়ম্বিত, অন্যদিকে অতি ভাগ্যবান। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হবে ঢাকা এই উদ্দেশ্য থেকে ১৯০৩-০৪ সাল থেকেই ঢাকাকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। একদল অদূরদর্শী, স্বার্থপর ও হীনম্মন্য মানুষের ষড়যন্ত্রে নতুন প্রদেশ বানচাল হয়ে যায় ১৯১১ সালে। কিন্তু সাত বছরেই ঢাকার অসাধারণ উন্নয়ন হয়। তবে ১৯১২ সাল থেকে তা থেমে থাকে ‘বহু দিন।’
নতুন প্রদেশ গঠনের সময়—যার প্রচলিত নাম বঙ্গভঙ্গ, একবার ঢাকার উন্নতি হয়েছিল। বিশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ঢাকা আবার প্রাণ ফিরে পায়। ওই সময় নিমতলী থেকে পলাশী পর্যন্ত নতুন নতুন পাকা বাড়িঘর উঠতে থাকে। যেখানে আগুন লেগেছে সেখানে চল্লিশের দশক পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও কর্মকর্তা নিজেদের বাড়িতে অথবা ভাড়াবাড়িতে থাকতেন। দ্বিতীয়বার ঢাকার সবচেয়ে পরিকল্পনামাফিক উন্নতি হয় আইয়ুব খানের সামরিক শাসনের মধ্যে ষাটের দশকে।
স্বাধীনতার পর সব ক্ষেত্রে যেমন নৈরাজ্য দেখা দেয়, তেমনি ঢাকা নগরও খেয়ালখুশি ও অপরিকল্পিতভাবে বাড়তে থাকে। অথচ স্বাধীন দেশের রাজধানী হওয়ার কথা ছিল তার বিপরীত। রাজধানীতে মানুষের স্বাভাবিক চাপ বাড়বেই। কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পরিকল্পিত উপায়ে রাজধানী উন্নয়নের কোনো চেষ্টাই করা হয়নি। কয়েকজন ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ দিয়ে একটি মহাপরিকল্পনা বা মাস্টার প্লান তৈরি করলেই হয় না। আরবান এরিয়া প্লান, ডিটেইল এরিয়া প্লান প্রভৃতি নিতান্তই কাগুজে ব্যাপার। তা ছাড়া যে দেশে এক সরকারের সঙ্গে আরেক সরকারের সম্পর্ক অহি-নকুল সেখানে কোনো ভালো পরিকল্পনাও বাস্তবায়ন সম্ভব নয়।
গত এক সপ্তাহে যে দেড় শ মানুষ দুর্ঘটনায় বীভৎসভাবে প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রায় সবাই ঢাকায় এসেছিলেন ভালোভাবে বেঁচে থাকার আশায়। তাঁরা চলে গেছেন, কিন্তু তাঁদের মতো লাখ লাখ মানুষ একই রকমভাবে মৃত্যুর পনের আনা ঝুঁকি নিয়ে ঢাকায় রয়ে গেছেন। এই নগরের পুরান ঢাকায় ৫০ বর্গফুট ঘরে সাত-আটজন মানুষ বাস করে। শহরতলির নতুন এলাকায়ও এখন সব উঁচু বাড়ি নির্মিত হচ্ছে সরু গলির মধ্যে, যেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে না। আগুন লাগলে নিমতলীর মতোই মুহূর্তে অগণিত মানুষ কয়লায় পরিণত হবে।
অত্যন্ত কষ্ট করে থেকেও সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যাঁরা ঢাকায় ছিলেন এবং আগুনের লেলিহান শিখায় মুহূর্তে যাঁদের জীবনের শিখা নিভে গেল আসলে তাঁরা মারা যাননি। আমরা তাঁদের হত্যা করেছি। আমাদের রাষ্ট্র তাঁদের হত্যা করেছে। তাঁদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে আমাদের সব সরকার।
কোনো কোনো করুণ ঘটনা জাতীয় জীবনে নতুন উপলব্ধির জন্ম দেয়। যেমন ১৯৭০-এর ঘূর্ণিঝড়। ওই দুর্যোগ আমাদের জানিয়ে দিয়েছিল, পশ্চিম পাকিস্তানি শাসকেরা আমাদের কেউ নয়। দুর্গত এলাকা সফর করে এসে মওলানা ভাসানী পল্টন ময়দানে বললেন, ‘ওরা কেউ আসেনি।’ আমাদের ভাগ্য আমাদেরই গড়তে হবে। তিনি বললেন, ‘জাতীয় সংহতির কথা বলা হয়। এই ন্যাশনাল ইনটেগ্রিটি বোগাস।’ তিনি স্লোগান দিলেন, স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ। শামসুর রাহমানসহ দৈনিক পাকিস্তান-এর কারও কারও সঙ্গে আমিও স্টেডিয়ামের বারান্দায় দাঁড়িয়েছিলাম। বিস্মিত কবির প্রশ্ন: মওলানা সাহেব এ কী বলছেন।
নিমতলীর ঘটনাটি একটি বড় সতর্ক সংকেত। পুরান ঢাকার ৫০ লাখ মানুষের জীবন চরম ঝুঁকিতে। পুরান ঢাকার আদি বাসিন্দারা বংশপরম্পরায় নাগরিক জীবনে অভ্যস্ত। তাঁরা শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল জীবন যাপন করেন। এখন তাঁরা সংখ্যালঘু। গ্রাম ও মফস্বল থেকে আসা মানুষের সংখ্যাই বেশি। ছোট ছোট কারখানায় কাজ করে লাখ লাখ মানুষ। তাঁদের অধিকাংশই কিশোর। গ্রাম থেকে আসা মানুষ নাগরিক জীবন সম্পর্কে অজ্ঞ হওয়া স্বাভাবিক। কিন্তু অধিকাংশ শিক্ষিত মানুষও জানেন না, আবাসিক এলাকা ও বাণিজ্যিক এলাকার পার্থক্য কী? বিত্তবান ব্যক্তিরা আইনের পরোয়া করেন না। বিল্ডিং কোড মেনে বাড়ি বানাবেন না। রাজউকের নজরদারির ব্যবস্থা যা আছে তা নামমাত্র। তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁরা দুর্নীতিবাজ। সমস্যা সমাধানে অর্থবহ রাজনৈতিক অঙ্গীকার নেই, যা আছে তা বায়বীয়।
অল্প বয়সে পাটুয়াটুলী ও লালবাগে ছিলাম। পুরান ঢাকা আমার প্রিয়। এখনো বাখরখানি কিনতে মাঝেমধ্যে নাজিমউদ্দিন রোড, নিমতলী প্রভৃতি মহল্লায় যাই। বদলে গেছে অনেক কিছু, তবু ভালো লাগে। শুক্রবার মোজাফফর আহমদ, বদিউল আলম মজুমদার ও আমি নিমতলী গিয়েছিলাম। আণবিক বোমায় পোড়া হিরোশিমা দেখিনি। দেখলাম নিমতলী। প্রবল বর্ষণের পরও নিমতলীর হতভাগ্য গলিটির অভিশপ্ত বাড়িগুলো থেকে বেরোচ্ছিল পোড়া গন্ধ। স্থানীয় মানুষের চোখে-মুখে, আতঙ্কের গভীর ছাপ। বেদনায় তাঁদের মুখ ফ্যাকাসে। কারও বা চোখে টলমল করে পানি।
আর একটি বড় কিছু না ঘটা পর্যন্ত নিমতলী নিয়ে লেখালেখি হবে। তারপর আমার ভুলে যাব ১১৮টি জীবনের কথা। নিশ্চিহ্ন হয়ে যাওয়া সংসারগুলোর কথা। যেমন আমরা ভুলে গেছি পিলখানার কথা। আমাদের চরিত্রের মূল জায়গায় গলদ রয়েছে। আমরা আত্মপ্রবঞ্চনা পছন্দ করি। প্রচারমাধ্যমের প্রাচুর্যে আজ একশ্রেণীর মানুষ কিছু কিছু কাজ করতে উৎসাহিত হচ্ছে। যেকোনো উপলক্ষে মিনিট পনের মানববন্ধন, ২০০ গজ পদযাত্রা, দেড় শ গজ বর্ণাঢ্য শোভাযাত্রা, দোয়া মাহফিল, রুহের মাগফিরাত কামনা, কবিতা আবৃত্তি প্রভৃতি। আমরা মানুষকে দেখাই আমরা দায়িত্ব পালন করছি।
পশ্চিমের সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক দর্শনের পণ্ডিতেরা মানুষের জীবন ও সমাজ নিয়ে গভীর কাজ করছেন শত শত বছর ধরে। মানুষ অতি বুদ্ধিমান ও বিশেষ শারীরিক গঠনবিশিষ্ট জীব। অন্য প্রাণীর চেয়ে তার চিন্তা ও ভাবাবেগের ধরন ভিন্ন। বিশেষ বিশেষ জনগোষ্ঠীর চিন্তা, ভাবাবেগ কাজের ধরনও আলাদা। কেন তা আলাদা সেটা সমাজতত্ত্বের বিশ্লেষণের বিষয়। সিআইডি বা ডিটেকটিভ পুলিশের রিপোর্টে তা ধরা পড়ে না।
কেন উঁচু ভবন হেলে পড়ে, দোতলার ভিত্তির ওপর কেন সাততলা ওঠে, নতুন ২২ তলা ভবনে কেন ফাটল দেখা দেয়, যে বাড়িতে থাকার কথা ১০ জনের, সেখানে কেন ৪৫ জন গাদাগাদি করে থাকে, ঘনবসতিপূর্ণ এলাকায় কেন দাহ্য পদার্থের গুদাম এবং তার পাশেই কেন চা-দোকানের চুলা, কেন প্রতিদিন বাস-ট্রাক মানুষ চাপা দেয়, গ্রাম থেকে কেন মানুষ ঢাকায় ছুটছে—এসব নিয়ে যদি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ না হয়, নিমতলীর চেয়েও বড় দুর্ঘটনা আমরা ঠেকাতে পারব না।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
May
(3361)
-
▼
May 27
(125)
- মানুষের মুখ-যুদ্ধ করেছি কণ্ঠ দিয়ে by মৃত্যুঞ্জয় রায়
- বিকল্প বাজেট দেওয়ার অধিকার কারও নেই by আবদুল মান্নান
- কোথায় নয়, কী বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ by এমাজউদ্দ...
- ত্রাণকর্মীহত্যা-ইসরায়েলি প্রচারণার আড়ালে by রবার্ট...
- পরিসংখ্যান ব্যুরো-দোষ না দিয়ে ঘাটতি মেটান by আসজাদ...
- সময়ের প্রতিবিম্ব-আইনি বিধানের অপকৌশলী প্রয়োগ কাম্য...
- পুলিশের প্রশিক্ষণ ও আন্তরিকতা প্রয়োজন-দুর্ঘটনার তথ...
- বহুমুখী সংকটে সংবাদপত্রশিল্প-নিউজপ্রিন্টের আমদানি ...
- চারদিক-চিরতরুণ কবিকে নিয়ে by আবু সাঈদ
- কালের পুরাণ-হরতালকে না বলুন, হ্যাঁ বলুন ভিন্নমতকে ...
- অভিমত ভিন্নমত
- প্রতিক্রিয়া-প্রশাসন বিকেন্দ্রীকরণ ও রাজধানী ঢাকা b...
- বাঁচার মতো বেতনের নিশ্চয়তার দায়িত্ব সরকারের-পোশাকশ...
- শুভ উদ্যোগটি অর্থবহ করতে সংসদে যেতে হবে-বিরোধী দলে...
- চলতি পথে-মকবুল হোসেনের লজ্জা! by দীপংকর চন্দ
- ঢাকার জীবন-আমাদের পূর্বঘোষিত মৃত্যুর দিনপঞ্জি by ফ...
- সময়ের প্রেক্ষিত-প্রতিশ্রুতির কাছে জাপানি প্রধানমন্...
- গদ্যকার্টুন-ভারী পর্বতের হালকা দিকগুলো by আনিসুল হক
- সহজিয়া কড়চা-বেগুনবাড়ি ও নিমতলী ট্র্যাজেডির রাজনৈতি...
- কর্তৃপক্ষের চোখের ব্যারাম ছাড়াতে হবে-রাতের আঁধারে ...
- হুমকি দূর করায় কোনো গাফিলতি নয়-জেএমবির লুকানো ক্ষমতা
- ঝুঁকিপূর্ণ ব্যবসায় বাণিজ্যিক ব্যাংকঃ ব্যাংকিংয়ে সং...
- চারদিক-হাটে হাটে কাঁঠাল-বন্যা by আকমল হোসেন
- রাসায়নিক মরণফাঁদ-শুধু তদন্ত নয়, এক্ষুনি কাজ শুরু ক...
- চট্টগ্রাম বন্দর-ডিজিটাল যুগে অ্যানালগ বন্দর by মশি...
- যোগাযোগ-রেল কেন উপেক্ষিত? by হানিফ মাহমুদ
- সময়চিত্র-আমার দেশ: সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকা by ...
- জনস্বাস্থ্যের সর্বনাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ...
- সমবায়ভিত্তিক নিরাপদ আবাসন গড়ে তুলুন-আবাসিক ভবনের আ...
- মানুষের মুখ-পথের কবি আবদুর রহিম by মামুনুর রশিদ
- নিমতলী শোকগাথা-অগ্নিকাণ্ড না হত্যাকাণ্ড by মিজানুর...
- কলকাতার চিঠি-পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের হাওয়া by অ...
- বন্যপ্রাণী সংরক্ষণ-সমস্যা মরগাঙের মানুষখেকো বাঘ by...
- রাজধানী ঢাকা-কার্যকর ও বড় পরিকল্পনা এখনই জরুরি by ...
- বখাটেপনার শেষ কোথায়-এক কিশোরীর মৃত্যু
- ঝুঁকিপূর্ণ সব স্থাপনা সরিয়ে ফেলার উদ্যোগ নিন-আবাসি...
- এই দিনে-এক হয়ে বাঁচাতে হবে এই পৃথিবীর সন্তানদের by...
- সিসিসি নির্বাচন-প্রার্থীদের ভালো-মন্দ: একটি ঝটিকা ...
- বিশ্ব পরিবেশ দিবস ২০১০-জীববৈচিত্র্যপূর্ণ একটি পৃথি...
- তারুণ্য-হিমালয়শিখরে জাতীয়তাবাদ by ফারুক ওয়াসিফ
- আগুন ও মৃত্যু-ঢাকায় জীবন ঝুঁকিপূর্ণ by জামিলুর রেজ...
- যুক্তি তর্ক গল্প-এক-নগরের দেশ হয়ে বাঁচবে বাংলাদেশ?...
- বাস্তবায়ন-প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক-...
- পরিকল্পিত নগরায়ণ না হলে দুর্ঘটনা ঘটতেই থাকবে-এ মৃত...
- চারদিক-‘মনে রেখো মোর গান’ by বিপ্লব বালা
- সরকার-ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা by শাহ্দীন মালিক
- ধর্ম-পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ by মুহাম্মদ আবদুল ম...
- সিসিসি নির্বাচন-মাঠের অবস্থা ভালো, এখন ফাইনাল দেখা...
- চিরকুট-এ শহর প্রান্ত by শাহাদুজ্জামান
- সরল গরল-প্রধান বিচারপতিকে চাপ দেওয়ার একটি ঘটনা by ...
- নিরপেক্ষ কমিটির মাধ্যমে প্রতিকার করুন-ইডেনে কী হচ্ছে?
- ক্রসফায়ার নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই কাম্য-বিচারবহি...
- পশুচিকিৎসক পরিচয়ে ড্রেসারের কাণ্ড
- কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময়
- কক্সবাজার উপকূলের ১০ লাখ মানুষ চরম ঝুঁকিতে-১৭ কিলো...
- আগের বক্তব্য থেকে সরে মঞ্জুর পক্ষে জামায়াত
- ধর্মভিত্তিক দলগুলোকেও কাছে টানছেন মহিউদ্দিন
- মহড়াকক্ষ থেকে: মহাজনের নাও-একটি গীতল নাটক by জাহীদ...
- সাক্ষাৎকার-স্টুডিও থিয়েটারের চর্চা চালিয়ে যাব by শ...
- এই কি চলচ্চিত্র শিল্পনগর? by কামরুজ্জামান
- ধারাবাহিক মিমি
- গুরু-শিষ্যের আড্ডায় by কবির বকুল
- ঢাকায় চুক্তি বাস্তবায়ন কমিটির সভা কাল-পাহাড়ে আবার ...
- ভ্যাপসা গরম ডায়রিয়ার প্রকোপ
- সাক্ষাৎকার-প্রধানমন্ত্রী সব শুনেছেন, তিনি যা করার ...
- সাক্ষাৎকার-প্রধানমন্ত্রী ডাকুক, আমি নিজের অবস্থান ...
- মহাজোটের দুই সাংসদের লড়াই by একরামুল হক
- নির্যাতনের শিকার শিক্ষক-পরিবারের পাশে ব্র্যাক
- প্রতিক্রিয়া-পারিবারিক আইন সংস্কারের চিন্তাভাবনা
- পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
- নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামিন-বিড়ম্বনা by আব...
- শ্যুটিং-পরবাস
- অপরাজিত
- এখনো অবহেলিত হকি-মেজর চাকলাদার (অব.)
- বিশ্ব ক্রীড়াঙ্গনের শীর্ষ ১০ সেলিব্রেটি
- চলতি পথে-আরজ আলী মাতুব্বরের কথা by দীপংকর চন্দ
- নিশ্চিত হোক ভোক্তা অধিকার
- খুলনার শিল্পাঞ্চলে প্রাণের স্পন্দন
- পবিত্র কোরআনের আলো-ওহুদ যুদ্ধ ও মুসলমানদের কঠিন পর...
- ৫০ বছর পরও মূল্যবান স্বেচ্ছাসেবা by জন বেকার
- শিশুদের জন্য 'চাপহীন' আনন্দদায়ক শিক্ষা চাই by হাফি...
- ভারত-গণতন্ত্রের ঘাড়ে দুর্নীতির ভূত by কুলদীপ নায়ার
- বিতর্কিত কাবোর প্রতি এত প্রীতির কারণ কী!-বিমানের উ...
- বিরোধী দল সংসদে গিয়ে তাদের প্রস্তাব দিক-সংসদের বাজ...
- শ্রদ্ধাঞ্জলি-মোজাফ্ফর স্যার, এক প্রবাদপুরুষের প্রত...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- ভাষা প্রতিযোগ-প্রতিযোগিতায় পুরস্কারে উদ্দীপনাময় দি...
- মামলার আসামি দুই সাংবাদিকও-আপত্তিকর ছবি তুলে ইন্টা...
- আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে করার ইঙ্গিত প্রধ...
- প্রত্নস্থলে মাৎস্যন্যায় by এ কে এম শাহনাওয়াজ
- চরাচর-কোনো কোনো বৃক্ষ ক্ষতিও করে by আশিকুর রহমান
- স্বাধীনতার মাসে প্রারম্ভভাবনা by রণজিৎ বিশ্বাস
- আত্মনির্ভরশীলতা অর্জনে কৃষির বিকল্প নেই by ডা. মো....
- ইতি-নেতি-'ওরে তুই মন না রাঙিয়ে কেবল রাঙালি বসন' by...
- সময়ের প্রতিধ্বনি-পররাষ্ট্রমন্ত্রীর অদূরদর্শী মন্তব...
- সাংবাদিক পেটানোয় এসি প্রত্যাহার ৯ পুলিশ সাসপেন্ড
- আসছে বাজেট-নীতিনির্ধারকরা ভর্তুকি বৃদ্ধির পক্ষে অর...
- সাক্ষাৎকারে অর্থমন্ত্রী-যা কিছু করার আমাদের এ বাজে...
- এভারেস্ট চূড়ায় এবার নাজরীন
- পূর্ব রেলে জনবল নিয়োগে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছ...
- যুক্তি তর্ক গল্প-মহৎ অভিযাত্রার কথা ভুললে চলবে না ...
- সাদাসিধে কথা: রাজনীতি নিয়ে আমার ভাবনা—৩-দেশকে নিয়ে...
- ৯ পুলিশ সাময়িক বরখাস্ত, এসি প্রত্যাহার-তিন সাংবাদি...
- এভারেস্টে আরেক বাংলাদেশি নারী by পল্লব মোহাইমেন
- নির্বাচন আ. লীগ সরকারের অধীনেই : শেখ হাসিনা
- বাজেট অধিবেশন-বিরোধী দলের অংশগ্রহণ জরুরি
- সাহারা গ্রুপের বিনিয়োগ প্রস্তাব-দেশীয় স্বার্থ যেন ...
- চরাচর-দীর্ঘ হচ্ছে সাইক্লোন সিজন by আজিজুর রহমান
- সততা ও যোগ্যতা দেখে ভোট দিন by মুফতি মাহ্ফূযুল হক
- কর্মীর হাত আল্লাহর পছন্দ by জহিরউদ্দিন বাবর
- মানবকল্যাণে মুসলিম সমাজ by মুফতি এনায়েতুল্লাহ
- হাম আপকে হ্যাঁয় কৌন by ইমরুল কায়েস
- গামবারে নিপ্পন-অকৃতজ্ঞ নয় জাপান প্রবাসীরা by কাজী ...
- ধর নির্ভয় গান-বড় সহজ নয়, যা চাই তা পাওয়া by আলী যাকের
- বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা দূষণ-শিল্পবর্জ্য শোধন হোক
- রফতানি আয়ে বাড়তি কর-বোঝার ওপর শাকের আঁটি কেন
- রূপলাল হাউসের সাতকাহন by পাশা শাহ
- রাজনীতি-বিএনপির গণঅনশনের পর by তারেক শামসুর রেহমান
- টেলিভিশনে মৃত মানুষের মুখ by মাহবুব মোর্শেদ
- কৃষি ভর্তুকি-পেটের ভাত ও ভালো থাকার গল্প by ইশা মো...
- অর্থনীতি-বাজেট ২০১২ :মুদ্রাস্ফীতি না প্রবৃদ্ধি কোন...
- উপানুষ্ঠানিক শিক্ষা-স্বীকৃতি ও স্বীকৃত নিয়ম চাই
- তৃণমূলে স্বাস্থ্যসেবা-চিকিৎসকদের গ্রামে রাখতেই হবে
- স্থানীয় সরকার কমিশনের প্রয়োজনীয়তা আছে কি না? by ড....
- সার ব্যবস্থাপনায় সুশাসনের প্রয়োজন by এ এম এম শওকত আলী
-
▼
May 27
(125)
-
▼
May
(3361)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment