Sunday, March 18, 2012
মুক্তিযুদ্ধের স্বপ্ন ও 'ডেমোক্র্যাসি ডেফিসিট' by শান্তনু মজুমদার
মুক্তিযুদ্ধের স্বপ্ন ও 'ডেমোক্র্যাসি ডেফিসিট' by শান্তনু মজুমদার
মধ্যবিত্ত সুশীল সমাজ যেভাবে দিনের পর দিন রাজনীতিকের সমালোচনার নামে রাজনীতির বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে তা অব্যাহত থাকলে পরিণতি হবে ভয়াবহ। কে না জানে যে, রাজনীতির বাইরে কিছু নেই। সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, প্রেম, প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি, ধর্ম, গৃহস্থালি, দাম্পত্য_ কী নয়?
'গণতন্ত্র ঘাটতি' পর্ব অতিক্রম করে 'সুষম গণতন্ত্র' পেতে হলে আরেকটু অগ্রসর হয়ে বলা যায়, গণতন্ত্রকে 'উপচে পড়া' পর্যায়ে নিয়ে যেতে চাইলে বর্তমানকার কথামালা নির্ভর 'বাকবাকুম গণতন্ত্র' নয়, বরং কোনো ধরনের বাড়তি গুণ আরোপ বা অযথা প্রত্যাশা বাদ রেখে বুর্জোয়া গণতন্ত্রের সারকথাগুলোতে মনোনিবেশ করতেই হবে রাজনৈতিক এলিট ও বুদ্ধিবৃত্তিক এলিটদের। এ কাজটা সেভাবে হচ্ছে না
অনেকে দাবি করেন, গণতন্ত্রের চেয়ে উন্নত শাসন ব্যবস্থা নাকি আর নেই। এহেন দাবির সঙ্গে পূর্ণদৈর্ঘ্য দ্বিমত ব্যক্ত করা সম্ভব। তবে লোকপ্রিয়তার বিচারে এটি যে বর্তমান সময়ে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা_ তা নিয়ে সহমত পোষণ ছাড়া উপায় নেই। উল্লেখ্য, আজকাল গণতন্ত্র বলতে ব্যক্তিমালিকানাময় পুঁজিবাদের অধীন পশ্চিমা উদারনীতিক গণতন্ত্রকেই শুধু বোঝানো হয়। কারও পছন্দ হোক বা না হোক, গণতন্ত্রের এই মডেলটি এখন বিশ্বব্যাপী সংখ্যাগরিষ্ঠ মানুষের সর্বাধিক পছন্দের। লোকেরা গণতন্ত্র বলতে পশ্চিমা উদারনীতিক গণতন্ত্র বোঝে। এই গণতন্ত্রে শাসনক্ষমতা কে বা কার হাতে থাকবে তা নির্ধারণে ভোটকেন্দ্রিক সম্মতিকে বোঝানো হয়; শাসক পরিবর্তন হতে হয় নির্ধারিত বিরতিতে। দলের নেতা বাছাইয়ের ক্ষেত্রেও দলের লোকদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রধান বিষয়। গণতন্ত্রে বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তন নয় বরং সংবিধানসম্মত পন্থাতে সংস্কারের মাধ্যমে পরিবর্তনের কথা বলা হয়। এই গণতন্ত্র মনুষ্য সমাজে অশান্তি নির্মাণে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অসমতার বিষয়টি সুরাহা করতে পারে না। তবে ঠিকমতো চললে গরিবির অবসান ঘটানো যায়। ক্ষমতাসীন শ্রেণীর মধ্যে ক্ষমতা কার হাতে থাকবে সে বিষয়ে শান্তিপূর্ণ সমাধান সম্ভব। গণতন্ত্র রাষ্ট্রকর্মে ধর্মের ব্যবহারেরও বিরোধিতা করে। এসব শর্ত পূরণ হলে সম্মতির-সংকট অতিক্রম সম্ভব হয়; সহিংসার আশঙ্কা দূরীভূত হয়। বাঙালি সাতচলি্লশ থেকে একাত্তর পর্যন্ত প্রত্যক্ষ-পরোক্ষভাবে এ বিষয়গুলোই চেয়েছে। না পেয়ে বাধ্য হয়ে মুক্তিযুদ্ধ করেছে। 'দাম দিয়ে কিনেছি বাংলা'_ কথাটা কথার কথা মাত্র নয়। ভুলতে কই পারা যায় তিন মিলিয়ন মানুষের প্রাণ, অপরিমেয় সম্পদহানি, প্রতিবেশী দেশে এক কোটির বেশি শরণার্থী, বাঙালির বিরুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞে সহায়কের ভূমিকায় বাঙালি।
ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্মজ জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করে 'ওদের' তথা পাকিস্তানিদের হাত থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 'আমাদের' অর্থাৎ বাঙালিদের হাতে রাষ্ট্রক্ষমতা চলে আসে। কিন্তু গণতন্ত্র অর্থাৎ কি-না উদারনৈতিক গণতন্ত্র কই আসে স্বাধীনতার হাত ধরাধরি করে? উদারনৈতিক গণতন্ত্রের মধ্যে বাঙালিদের কাছে মডেল ছিল ওয়েস্ট মিনস্টার তথা ব্রিটিশ ধাঁচের সংসদীয় গণতন্ত্র। চুয়াত্তরে সংসদীয় ব্যবস্থা থেকে নিমিষে রাষ্ট্রপ্রধান শাসিত ব্যবস্থায় চলে যাওয়ার মধ্যে গণতন্ত্রের দেখা মেলে না। যদি গণতন্ত্রকে গুরুত্ব দেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে বিদ্যমান পরিস্থিতির যুক্তি দেখিয়ে এহেন একটি অতি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার ক্ষেত্রে আলাপ-আলোচনা বা সম্মতি গ্রহণের অনুপস্থিতিকে যৌক্তিকতা দেওয়া যায় না। প্রথম গণতান্ত্রিক শাসনামলে গণতন্ত্রকে প্রশ্রয় না দেওয়ার আরও উদাহরণ দেওয়া যায় চাইলে। সূচনা পর্বে যে 'ডেমোক্র্যাসি ডেফিসিট' বা 'গণতন্ত্র ঘাটতি' দেখা দেয়, বর্তমানে তা থেকে উত্তরণ ঘটে গেছে_ এমন দাবি করা মুশকিল। এই বাস্তবতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। অবশ্য তাই বলে বুর্জোয়া গণতন্ত্র শক্তিশালী হওয়ার পথে আমরা একটুও এগুতে পারিনি_ বলাটা হবে দুঃখবিলাস অথবা উদ্দেশ্যমূলক। গণতন্ত্র প্রসঙ্গে সামরিক শাসনগুলো সম্পর্কে আলোচনা অবান্তর। কথা হতে পারে গণতান্ত্রিক সরকারগুলোর সময়ে 'গণতন্ত্র ঘাটতি' প্রসঙ্গে।
'ডেমোক্র্যাসি ডেফিসিট' বলতে কী বুঝব? স্যানফোর্ড লেভিনসন মনে করেন, এটি এমন এক পরিস্থিতি যখন দৃশ্যত গণতান্ত্রিক সংগঠন বা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো সংসদীয় গণতন্ত্রের শর্তগুলো পূরণে ব্যর্থ হয়। রাজনীতিক নেতৃত্বের সঙ্গে সাধারণ জনগণের সম্পর্কহীনতা তৈরি হয়ে যাওয়াটাও এই ব্যাধির আরেকটি লক্ষণ হিসেবে বিবেচিত। বাংলাদেশের পরিস্থিতি কেমন? উত্তর হয় এই যে, এই দেশে 'গণতন্ত্র ঘাটতি' আশঙ্কাজনক অবস্থায় আছে। ফলে গণতন্ত্র স্পর্শকাতরতায় ভুগছে; অগণতান্ত্রিক শক্তির একটু টোকাতেই এই গণতন্ত্র কেঁপে কেঁপে উঠছে। এ প্রসঙ্গে এক-এগারোর প্রায়-দুই বছর স্মর্তব্য। কেন এমন হচ্ছে? মনে হয় যে, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাটি বাজে-বণিকদের নিয়ন্ত্রণে থাকার সঙ্গে বিদ্যমান 'গণতন্ত্র ঘাটতি'র সম্পর্ক আছে। যাদের রাজনীতিক হিসেবে পরিচিত করানো হয়, তাদের বড় একটি অংশ আসলে রাষ্ট্রীয় আনুকূল্যে অতি-সস্তা শ্রমের সুযোগ ব্যবহার করে ধনী দেশগুলোর জন্য পণ্য উৎপাদন, দেশীয় শিল্পের বিকাশ রুদ্ধ করা বিদেশি পণ্যের আমদানি, আমদানি-রফতানিজনিত কমিশনবাজি বা সামরিক-বেসামরিক আমলে রাষ্ট্রীয় আনুকূল্যের বদৌলতে অতি-ধনী হয়ে ওঠা মানুষজন। তাদের কাছে রাজনীতি জনসেবা হওয়ার কারণ নেই বরং নিজের বা গোষ্ঠীস্বার্থ রক্ষাই বড় কথা। মুক্তিযুদ্ধের চেতনায় 'বাইশ পরিবারের' হাত থেকে অর্থনীতিকে ছাড়িয়ে আনার কথা ছিল। তা হয়নি মোটেই।
এদিকে মধ্যবিত্ত সুশীল সমাজ যেভাবে দিনের পর দিন রাজনীতিকের সমালোচনার নামে রাজনীতির বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে তা অব্যাহত থাকলে পরিণতি হবে ভয়াবহ। রাজনীতিপ্রীতির স্থলে রাজনীতিবিমুখতাই এখন ফ্যাশন। এই ধারাবাহিকতায় কিছুদিন পরে হয়তো রাজনীতিবিরোধিতাই হবে ফ্যাশন। অথচ কে না জানে যে, রাজনীতির বাইরে কিছু নেই। সমাজ, রাষ্ট্র, প্রতিষ্ঠান, প্রেম, প্রজ্ঞা, বুদ্ধিবৃত্তি, ধর্ম, গৃহস্থালি, দাম্পত্য_ কী নয়? 'গণতন্ত্র ঘাটতি' পর্ব অতিক্রম করে 'সুষম গণতন্ত্র' পেতে হলে আরেকটু অগ্রসর হয়ে বলা যায়, গণতন্ত্রকে 'উপচে পড়া' পর্যায়ে নিয়ে যেতে চাইলে বর্তমানকার কথামালা নির্ভর 'বাকবাকুম গণতন্ত্র' নয়, বরং কোনো ধরনের বাড়তি গুণ আরোপ বা অযথা প্রত্যাশা বাদ রেখে বুর্জোয়া গণতন্ত্রের সারকথাগুলোতে মনোনিবেশ করতেই হবে রাজনৈতিক এলিট ও বুদ্ধিবৃত্তিক এলিটদের। এ কাজটা সেভাবে হচ্ছে না। উদাহরণস্বরূপ, নব্বই-পরবর্তী সময়ে প্রধান দুই দলের মধ্যে যখন যেটি ক্ষমতার বাইরে থাকে তখন সেটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে
জোরদার অবস্থান নেয়। সুশীল সমাজও উচ্চকণ্ঠ হয়। কিন্তু কেন? তিন জোটের রূপরেখার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকরা স্বীকার করে নিলেন যে, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে তারা ব্যর্থ। অতএব চাই অনির্বাচিত লোকদের হাতে ক্ষমতা হস্তান্তর, যারা একটি নির্বাচন করিয়ে দেবেন! এ কেমন কথা! বাংলাদেশের রাজনীতিকরা কি এতটাই নিম্নমান যে, তারা একটি সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পরে পরবর্তী সরকার গঠনের জন্য একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন না? পারস্পরিক অবিশ্বাস আছে_ এ কথা সত্য। কিন্তু তাই বলে অনির্বাচিত লোকদের হাতে ক্ষমতা? তিয়াত্তরের সাধারণ নির্বাচনের পর পঁচাত্তর থেকে নব্বই পর্যন্ত নির্বাচনগুলো হিসাবে আসে না। সামরিক আমলের নির্বাচন হিসাবে ধরতে হয় না। পরিপূর্ণ জালিয়াতিনির্ভর এসব নির্বাচনের কোনো আগা-মাথা নেই। দ্বিতীয় গণতান্ত্রিক আমলে খালেদা জিয়ার চার দিন স্থায়ী একদলীয় নির্বাচনটি কিংবা মাগুরা উপনির্বাচনের মতো গোটাকয় ঘটনা কি জনমের তরে বাংলাদেশি রাজনীতিকের মুখে চিরস্থায়ী কলঙ্কের কালি মেখে দেওয়ার জন্য যথেষ্ট? অরাজনৈতিক লোকদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার বিধান চিরস্থায়ী করার জন্য যথেষ্ট? রাষ্ট্র গঠন সংক্রান্ত তত্ত্বে টমাস হবস, জন লক ও জ্যাঁ জ্যাঁকুয়েস রুশো আমাদের জানান যে, রাষ্ট্র গঠিত হওয়ার পূর্ববর্তী পর্যায়ে 'প্রকৃতির রাজ্যের' লোকেরা নিজেদের মধ্যে চুক্তি করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে সার্বভৌমের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন। সম্মতিহীন লোকের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলা হয়নি কিন্তু। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সম্মতিবিহীন সরকার। আওয়ামী লীগ ও বিএনপি যে সময়ে সময়ে এর পক্ষ নেয়, তা গণতন্ত্রের চেতনাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং 'গণতন্ত্র ঘাটতি'র শক্তিশালী নির্দেশক।
বাংলাদেশে 'গণতন্ত্র ঘাটতি' পরিস্থিতিকে নোয়াম চমস্কির চিন্তার আলোকেও দেখা যেতে পারে। ২০০৯ সালের আগস্টে মার্কিন গণতন্ত্র প্রসঙ্গে অনলাইন নলেজ ফোরাম 'বিগ থিংক'কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, যখন লোকজনের মধ্যে একটা অক্ষমতা, একটা অসহায়ত্বের বোধ কাজ করে, যখন মনে হয়, সবকিছু চালাচ্ছে অন্য কেউ, আমার কোনো কিছু করার মতো নেই_ তখন বুঝতে হবে, রাষ্ট্রব্যবস্থাটির মধ্যে 'গণতন্ত্র ঘাটতি' বিরাজ করছে। বাংলাদেশের পরিস্থিতি কী নির্দেশ করছে?
স ড. শান্তনু মজুমদার : শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 18
(97)
- চারদিক-দুর্যোগে সহায় কমিউনিটি রেডিও by বদরুল হায়দা...
- সময়ের প্রেক্ষিত-জাপান: দুর্যোগের তিন মাস পর by মনজ...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সংসদে বসে সমাধানে ...
- দুই দু’গুণে পাঁচ-অর্থ অনর্থের মূল by আতাউর রহমান
- জীবনের সাইকেল-নো’ম চমস্কিকে খোলা চিঠি by মামুনুর রশীদ
- অর্থনীতি-উন্নয়নবান্ধব বাজেটের প্রত্যাশায় by মইনুল ...
- অতি উৎসাহীদের ব্যাপারে সজাগ থাকুন-চট্টগ্রামে পুলিশ...
- অভিযুক্ত কোম্পানি ও দায়ী কর্মকর্তাদের শাস্তি হোক-এ...
- এই দিনে-ছয় দফা: বাঙালির মুক্তিসনদ by তোফায়েল আহমেদ
- সংবিধান সংশোধন-সংসদের বিশেষ কমিটির ৫১ সুপারিশ
- গদ্যকার্টুন-সেধে কেন হরতাল ডেকে আনা? by আনিসুল হক
- সরল গরল-দুই নেত্রীর আপিল বিভাগ ও সংসদ অবমাননা by ম...
- সহজিয়া কড়চা-তোমাকে পাওয়ার জন্যে, হে তত্ত্বাবধায়ক b...
- বন্দরের দূষণ সামাল দেওয়ার সক্ষমতা চাই-কর্ণফুলীতে ত...
- সুদের হার বাড়ানো উচিত-সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়া
- সংগৃহীত-বাজেট নিয়ে কৌতুক
- বাপের কাছে একজন ‘গরিব’ সন্তানের একান্ত ব্যক্তিগত ব...
- তোতা কাহিনী by রবীন্দ্রনাথ ঠাকুর
- রসকারণ-পাকস্থলী ছাড়া মানুষ বাঁচে কি? by আব্দুল কাইয়ুম
- আবার আসছে গণমুখী বাজেট-প্রয়োজন আধুনিকায়ন
- শ্রদ্ধাঞ্জলি-আমাদের ভালোবাসার মানুষ by মেজর (অব.) ...
- জ্বালানি-বিদ্যুৎ ও জ্বালানি খাতে রোডম্যাপ প্রয়োজন ...
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সরে আসতে প্রয়োজন পর্যায়...
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-সংঘাত নয়, সংলাপে বসুন
- শোকাঞ্জলি-আজম খান: ‘হারিয়ে গেছে, ফিরে পাব না’ by ফ...
- সাদাসিধে কথা-মাত্র এক হাজার পিএইচডি by মুহম্মদ জাফ...
- পয়োনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা আশু প্রয়োজন-বিপন্ন ...
- বন্ধ হোক সহিংসতা ও বাড়াবাড়ি-বাস জ্বালানোর রাজনীতি
- যোগাযোগ-রেলের কালো বিড়াল ও আন্দোলন by তুহিন ওয়াদুদ
- প্রতিরোধের মার্চ-প্রেসিডেন্ট ভবনেই বঙ্গবন্ধুকে গ্র...
- বিশেষ সাক্ষাৎকার-সমুদ্রের এই অর্জন সতর্কভাবে রক্ষা...
- আজিজের হত্যাকারীদের বিচার করুন-রুয়েট বন্ধ ঘোষণা
- একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এভাবে চলে না-বাংলাদেশ বিমান
- শ্রদ্ধাঞ্জলি-‘অখ্যাত’ মানুষের মৃত্যু by আসিফ নজরুল
- দূরদেশ-ওবামার গলার কাঁটা আফগানিস্তান by আলী রীয়াজ
- কালের পুরাণ-দুই জোটের মহাসমাবেশ: জনগণ কী পেল? by স...
- সাক্ষাৎকার-‘আমরাই মেলা শুরু করতে দেরি করেছি’
- ক্ষতির মুখে ব্যবসায়ীরা-আগাম শেষ হচ্ছে মেলা
- নিষ্প্রাণ বিদেশি স্টল by হামিদ উল্লাহ
- চোখ ধাঁধানো আলো জমকালো প্যাভিলিয়ন by মেখ্যাইউ মারমা
- মক্রেতাদের আগ্রহ দেশি পণ্যে
- আইনজীবী সমিতিগুলোর দৃষ্টি আকর্ষণ
- জেনে রাখুন-ভূমি জরিপের ক্ষেত্রে ৩০ ও ৩১ বিধি বলতে ...
- এক খণ্ড জমি ও ভাইবোনে দ্বন্দ্ব by তানজিম আল ইসলাম
- ফেসবুক পেজ থেকে-আইনি জিজ্ঞাসা
- থানায় মামলা নিতে না চাইলে কী করবেন by রাইসুল ইসলাম
- সংখ্যাতত্ত্বে ভারত পাকিস্তান ওয়ানডে
- রং বেরং
- ঢাকা দুই দলেরই প্রেরণা!
- ভারত-পাকিস্তান পঞ্চ রোমাঞ্চ
- ভারত-পাকিস্তান পঞ্চ রোমাঞ্চ
- বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি তুলতে সংসদে যাচ্ছে
- রাজনীতি-'৯৬ সালে আওয়ামী লীগই বস্তাভর্তি টাকা এনেছি...
- ঝুঁকিপূর্ণ ৩২১ ভবন ভাঙা হয়নি দুই বছরেও by আশরাফুল...
- সাগর-রুনি হত্যাকাণ্ড-আজ মহাসমাবেশ সাংবাদিকদের-তদন্...
- সুন্দলপুর থেকে গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
- বিদ্যুতের সংকট, বৈষম্য-উত্তরাঞ্চলের বোরো চাষিরা বি...
- ঢাকায় আজ মহারণ by নোমান মোহাম্মদ
- লিখিত রায়েই সমাধান সূত্র! by আহমেদ দীপু
- ৩১ প্রতিষ্ঠানের সিন্ডিকেট!
- বিচারপতির 'গায়েবানা সংবর্ধনা'
- চরাচর-চা শ্রমিক হত্যাদিবস by দীপংকর ভট্টাচার্য লিটন
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৫)-বন্ধুত্বের মধ্যে শ্র...
- শেকড়ের ডাক-জেনেশুনে বিষপান ও সীমাহীন উদাসীনতা by ফ...
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ by শহিদুল ইসলাম
- ভারতে রপ্তানি বাড়ছে-আরো বৃদ্ধির উদ্যোগ চাই
- টাইগারদের গর্জে ওঠা-সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে...
- পবিত্র কোরআনের আলো-আল্লাহর শাস্তি সময়মতোই আসবে এবং...
- নিশ্চিহ্ন হওয়াই কি বধ্যভূমির নিয়তি by মমিনুল ইসলাম...
- মুক্তিযুদ্ধের স্বপ্ন ও 'ডেমোক্র্যাসি ডেফিসিট' by শ...
- প্লাবনের প্রস্তুতি by শেখ রোকন
- পার্বত্য ভূমি বিরোধ-একতরফা নিষ্পত্তির চেষ্টা কেন? ...
- সুশাসন-সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার by বদিউল আলম...
- আবারও ছাত্র হত্যা-রক্তপাত কি বন্ধ হবে না?
- অভিনন্দন বাংলাদেশ-অটুট থাকুক বিজয়ের ধারা
- বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণে অনন্য অর্জন by ড. ...
- নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডের বিরূপ প্রভাব পড়ছে অর...
- অর্থনীতির স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐকমত্য দ...
- চরাচর-হারিয়ে যাচ্ছে নৌকাবাইচ by আলম শাইন
- মেডিক্যাল শিক্ষা নিয়ে উদ্বেগ by ডা. মোহাম্মদ তানভী...
- বৃত্তের ভেতরে বৃত্ত-সরকার বনাম অদৃশ্য হাতের কারসাজ...
- সার বিপণন ব্যবস্থায় অসাধু তৎপরতা by এ এম এম শওকত আলী
- অসময়ের আনারস by নীরব চৌধুরী
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- কুষ্টিয়ায় কিশোরীকে ধর্ষণের পর হত্যা!
- চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা-খানাখন্দে ভরা সড়ক, যা...
- সীমান্তে সেনা সমাবেশ স্রেফ গুজব: নাসাকা
- মাঠে আজ মধূৎসব by রণজিৎ বিশ্বাস
- প্রতিরোধের মার্চ-প্রেসিডেন্ট ভবনেই বঙ্গবন্ধুকে গ্র...
- কালের পুরাণ-দুই জোটের মহাসমাবেশ: জনগণ কী পেল? by স...
- বিশেষ সাক্ষাৎকার-সমুদ্রের এই অর্জন সতর্কভাবে রক্ষা...
- ২৮৪ কার্যদিবসে ৭১৬ প্রস্তাব অনুপস্থিতির কারণে একটি...
- ভারত-পাকিস্তান দ্বৈরথ-মোহালির পর ঢাকা by পবিত্র কু...
- বিশ্ববিদ্যালয়ে খুন হয়, সাজা হয় না by শরিফুল হাসান
- ভারত-পাকিস্তান দ্বৈরথ-মোহালির পর ঢাকা by পবিত্র কু...
- বিশ্ববিদ্যালয়ে খুন হয়, সাজা হয় না by শরিফুল হাসান
- আড়িয়ল বিলের পাশে বঙ্গবন্ধু বিমানবন্দর by টিপু সুলতান
-
▼
Mar 18
(97)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment