Friday, February 17, 2012
মৃদুকন্ঠ-সরকার বদলের সাবলীলতা by খোন্দকার ইব্রাহিম খালেদ
মৃদুকন্ঠ-সরকার বদলের সাবলীলতা by খোন্দকার ইব্রাহিম খালেদ
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। দীর্ঘ তিন দশকেরও অধিককাল পর বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হলো। অনেকটা অবিশ্বাস্য ভরাডুবি। বিজয়ীর বেশে ক্ষমতায় আসীন হলেন তৃণমূলের মমতা ব্যানার্জি। মমতার ক্ষমতা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরাজিত বুদ্ধদেব ভট্টাচার্য।
বামফ্রন্টের মুখপাত্র মন্তব্য করলেন, 'শুধু ক্ষমতায় থাকার জন্যই ব্রামফ্রন্টের জন্ম হয়নি। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকাও পালন করতে হবে।' গরম কথা বলায় অভ্যস্ত মমতাও যেন ক্ষমতার গরমকে হজম করে ফেললেন। নরম হয়ে গেলেন আচরণে। নম্র হলেন কথাবার্তায়।
বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হয়েই পদত্যাগ করলেন। ফলাফল সরকারিভাবে প্রকাশের জন্য অপেক্ষা করলেন না। নির্বাচন সুষ্ঠু হয়নি-এমন দাবিও করলেন না। মমতা বামফ্রন্টকর্মীদের ওপর বদলা নিলেন না। বরং সংযত আচরণের পরামর্শ দিলেন নিজ কর্মীদের। জ্বালাও-পোড়াও হলো না। বাকসন্ত্রাস হলো না। ক্ষমতা বদল হলো সাবলীলভাবে, হৃদ্যতার মধ্যে, উৎসবমুখর পরিবেশে। গণতন্ত্রের সৌন্দর্য প্রত্যক্ষ করল সবাই। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের জনগণও।
বাংলাদেশে কী ঘটেছিল? এখন কী ঘটছে? ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসীন হয়ে সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর যে অমানুষিক অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, তা মধ্যযুগের ভিনদেশি রাজা-বাদশাহদের অন্য দেশ দখলের চিত্রকেও ম্লান করে দেয়। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারী, এমনকি কিশোরীদের ওপর যৌন অত্যাচার, বাড়ি-জমি জবরদখল, জোরপূর্বক চাঁদা আদায়-আরো কত ধরনের অনাচার হয়েছিল, তার কিছুটা নিয়ে একটা তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করা হোক। দেশবাসী, বিশ্ববাসী জানুক, কী ঘটেছিল তখন। এর নাম কি ক্ষমতা বদল, নাকি রাজ্য জয়?
আজও চোখের সামনে ভেসে ওঠে সেই মমতাময়ী মায়ের বুকফাটা অনুরোধ, 'বাবা, তোমরা এক-একজন করে ঘরে ঢোকো, আমার মেয়ে স্বল্পবয়সী কিশোরী।' ধর্ষণকারীরা উল্লাস করে দলবেঁধে যখন এক সংখ্যালঘু ঘরে কিশোরী ধর্ষণের জন্য ঢুকছিল, তখন কিংকর্তব্যবিমূঢ় মায়ের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। কিন্তু বিজয়ী দলের সোনার ছেলেদের হৃদয় স্পর্শ করেনি। দীর্ঘকাল পর বিচার হয়েছে। সেদিনেরই সেই সাহসী কিশোরী রায়ে সন্তুষ্ট হলেও বলেছেন, রায় আরো কঠোর হওয়া উচিত ছিল। তাঁর মনোবেদনা আমরা বুঝি। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। শুধু আহ্বান, দেশটা তোমার, আমার-সভ্য মানুষের। অসভ্য সন্ত্রাসীদের আইনের ঝাঁটা দিয়ে নিরস্ত্র করাই আমাদের সবার দায়িত্ব। সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। সেটি বর্বরতা। গণতন্ত্র নয়।
চোখের সামনে আরো ভেসে ওঠে চট্টগ্রামের বাঁশখালী গ্রামের একটি সংখ্যালঘু পরিবারকে পুড়িয়ে মারার দৃশ্য। রাতে বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। পুড়ে গিয়েছিল পুরো পরিবার। ভেঙে গিয়েছিল অনেক স্বপ্ন। মুছে গিয়েছিল অনেক সম্ভাবনা। নিষ্ঠুরতার সাক্ষী হয়ে বেঁচে আছেন মাত্র একজন, যিনি টিনের ঘরটির দোতলা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েও দৌড়ে পালিয়েছিলেন। বিধাতা সব অপরাধেরই বুঝি সাক্ষী রেখে দেন। কিন্তু সেই সাক্ষীকেও চারদলীয় আমলে নির্বাক থাকতে হয়েছে। পালিয়ে থাকতে হয়েছে। এমনি শত শত হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল ২০০১ সালের ক্ষমতা হস্তান্তরের পরের সময়ে। জামায়াত-বিএনপি দুঃখ প্রকাশ করেনি। লজ্জিতও হয়নি। বরং তদন্ত প্রতিবেদনকে ভুল বলে আখ্যায়িত করেছে। এটাই প্রমাণ করে, ঘটনাগুলো ঘটনাক্রমে ঘটেনি। ঘটানো হয়েছিল সুপরিকল্পিতভাবে।
২০০৯ সালে ক্ষমতার বদল ঘটেছিল আবারও। মহাজোট অবশ্য চারদলীয় মহাযজ্ঞ অনুসরণ করেনি। প্রতিহিংসার কিছু ঘটনা ঘটেছিল, যা না ঘটলে ভালো হতো। চারদলীয় পরিকল্পিত প্রতিহিংসার তুলনায় ২০০৯ সালে উন্নতি পরিলক্ষিত হয়েছে, যা স্বীকার করতেই হয়। তবে ২০০৯ সালের পর উল্লেখযোগ্য সন্ত্রাস ঘটেছে। ছাত্রলীগের মারামারি-টেন্ডারবাজি, স্থানীয় দলাদলি-সন্ত্রাস, মাদক-সন্ত্রাস, ব্যক্তি-সন্ত্রাস এবং ক্ষমতাসীনদের দাপট আমরা প্রত্যক্ষ করেছি-যা সামাজিক অস্থিরতার প্রতিচিত্র। এটাকে ক্ষমতা বদলের প্রতিহিংসা বলে চিহ্নিত করা অনুচিত।
এখন ফিরে তাকানো যাক সরাসরি রাষ্ট্রীয় রাজনীতিতে। পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতারোহণ অনুষ্ঠানে বুদ্ধদেব উপস্থিত থেকেছেন। অভিনন্দনও জানিয়েছেন। বাংলাদেশে মহাজোটের ক্ষমতারোহণ অনুষ্ঠানে আসেননি খালেদা জিয়া। ২০০১ সালের চারদলীয় জোটের ক্ষমতারোহণ অনুষ্ঠানেও যাননি শেখ হাসিনা। খালেদা জিয়া একধাপ এগিয়ে নির্বাচনে বিশাল বিজয় অর্জনকারী মহাজোটের ক্ষমতারোহণকে অবৈধ আখ্যায়িত করলেন। সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন সংসদে অংশগ্রহণের জন্য। কিন্তু চারদলীয় জোটের সংসদ সদস্যরা সংসদে যাচ্ছেন না। সংসদে কথা বলার দায়িত্বও পালন করছেন না। অধিকারও রক্ষা করছেন না। বরং উল্টো বাইরে বসে সরকারকে পদত্যাগ করতে বলছেন। টেনেহিঁচড়ে নামাবেন বলে হুমকিও দিচ্ছেন।
গণতন্ত্রে তো টেনে নামানোর বিধান নেই। একমাত্র অস্ত্রের মুখেই টেনে নামানো যায়। কোনো গণতান্ত্রিক দলের মুখে এমন উচ্চারণ শোভন নয়। একটা দখলদার ভাব ফুটে ওঠে এসব উচ্চারণে।
ভারত বা শ্রীলঙ্কায় ক্ষমতাবদল হলে চলমানতা বজায় থাকে, ভব্যতা-ভদ্রতা বজায় থাকে। শুধু সরকারি ও বিরোধী দলের ভূমিকা বদল হয়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশের ক্ষমতার পালাবদলে স্বাচ্ছন্দ্য থাকে। বাংলাদেশে কেন এই অনাসৃষ্টি? বিষয়টি নিবিড় পরীক্ষার দাবি রাখে।
পশ্চিমবঙ্গে হোক বা ভারতের কেন্দ্রীয় সরকারেই হোক-ক্ষমতায় আরোহণকারী এবং ক্ষমতা থেকে অবতরণকারী উভয়েই প্রথমে ভারতীয়, শেষেও ভারতীয়। উভয়েই মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে সম্মান করেন। উভয়েই ভারতীয় সংবিধান তথা রাষ্ট্রীয় মূলনীতিতে দৃঢ়বিশ্বাসী। চীন বা পাকিস্তানের হুমকির মুখে উভয়ে একাট্টা। তাঁরাও ঝগড়াঝাঁটি করেন। কিন্তু তা ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে ঝগড়া। শত্রুর সঙ্গে ঝগড়া নয়।
বাংলাদেশ একটি নতুন জাতিরাষ্ট্র হিসেবে জন্মলাভ করল বায়ান্ন, চুয়ান্ন, বাষট্টি, ছেষট্টি, ঊনসত্তরের গণ-আন্দোলন পেরিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে। একাত্তরের জনযুদ্ধে মুসলিম-হিন্দু-খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। সবার রক্ত একসঙ্গে মিশেছে মুক্তির সাগরে। কেউ ধর্মের জন্য যুদ্ধ করেননি। যুদ্ধ করেছেন স্বাধীন রাষ্ট্র অর্জনের জন্য, যে রাষ্ট্রে ধর্মীয় বৈষম্য থাকবে না, বর্ণ বা জাত-পাতের বৈষম্য থাকবে না-সবার জন্য উন্মুক্ত হবে সমান সুযোগ, সমানাধিকার।
স্বাধীনতার পর প্রথম নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাসদসহ অন্যরাও কিছু আসনে জিতেছিল। সরকারবিরোধীরাও কিন্তু সংসদে এসেছিলেন। কেউ কেউ উগ্র কথাবার্তা বলেছেন। কিন্তু সংসদে এসেছেন। স্বাধীনতাবিরোধীদের (মুক্তিযুদ্ধে পরাজিত এবং সন্ত্রাসী বাম) উৎপাত ছিল। কিন্তু তাঁরা নির্বাচিত ছিলেন না। জাতীয় বিভাজন ছিল না।
বিভাজন সৃষ্টি করা হলো পঁচাত্তরে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, বরং ঘৃণ্যতম সন্ত্রাসের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বন্দুকের নলের মুখে নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়া হলো। রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করা হলো। বাড়ির সশস্ত্র প্রহরী কর্তৃক গৃহকর্তাকে হত্যা করে বাড়ি জবরদখল করার মতো ঘটনা।
আইনের চোখে, সভ্যতার চোখে ও গণতন্ত্রের চোখে এটি ছিল জংলী বর্বরতা। ক্ষমতা বদল নয়। তাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মোশতাক, সায়েম ও জিয়ার ক্ষমতা দখলকে বেআইনি ঘোষণা করেছেন। বোঝাই যায়, মূল খলনায়ক ছিলেন জেনারেল জিয়া। যাঁর দায়িত্ব ছিল রাষ্ট্রপতির নিরাপত্তা বিধান করা, তিনিই হত্যাকারীদের আশ্রয়দাতার ভূমিকা পালন করলেন।
হত্যাকাণ্ডের মূল কারণ শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দখল নয়, বরং রাষ্ট্রের চরিত্রই পাল্টে ফেলা। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্তানি বাংলাদেশে রূপান্তর করা। সন্ত্রাসী কাণ্ডটি ঘটানো হয়েছিল পাকিস্তানি মদদে; মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের এ দেশীয় সহচরদের সহযোগিতায়। এ জন্যই পঁচাত্তরের ১৫ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে 'ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ' বলে সম্বোধন করেছিলেন ভুট্টো। পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূতের বার্তা থেকে তেমনটাই জানা যায়। পরিকল্পনাটি সেই দিনই বাস্তবায়িত হয়নি। ধীরে ধীরে সে লক্ষ্যেই তারা এগোচ্ছিল। চারদলীয় জোট সরকার দ্রুত অগ্রসর হতে গিয়ে হোঁচট খেয়েছে।
রাষ্ট্রীয় চার মূলনীতি পাল্টানো হলো। আধুনিক রাষ্ট্রকে একটি ধর্মীয় রাষ্ট্রে (পাকিস্তানের মতো) পরিণত করা হলো। হত্যা-সন্ত্রাস উসকে দেওয়া হলো (পাকিস্তানের মতো)। সামরিক আইন তো বেশি দিন রাখা যায় না। তাই উল্টোযাত্রা ধরে রাখার জন্য সৃষ্টি করা হলো প্রথমে বিএনপি (জিয়া), পরে আরো একটি দল, জাতীয় পার্টি (এরশাদ)। এরশাদ প্রথম দখলদার নন বিধায় নমনীয়। জিয়া মূল দখলদার বিধায় তাঁর দল বিএনপি পাকিস্তানি ভাবধারা আঁকড়ে রাখতে চাইছে।
বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাতের মূল কথা এটাই। বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের বাংলাদেশে প্রত্যাবর্তন না করলে এ সংঘাতের অবসান হবে না। কোনো আলাপ-আলোচনা, দরকষাকষি বা ছাড় প্রদান এ সমস্যার সমাধান করবে না। জামায়াত হয়তো পাল্টাবে না। কিন্তু বিএনপির পাল্টানোর প্রয়োজন এবং সুযোগ দুটোই রয়েছে। প্রধান একটি রাজনৈতিক দল হিসেবে মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসার প্রয়োজন খুব বেশি।
সুযোগ আছে এ জন্য বলছি যে দলটির তৃণমূল পর্যায়ে আদর্শগত সমস্যা অতটা নেই। নেতাদের মধ্যেও অনেকে মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল। কিন্তু বর্তমান শীর্ষ নেতৃত্বই (সব ক্ষমতা একটি পরিবারে) পরিবর্তনের প্রতিবন্ধক। যাঁরা পরিবর্তন চেয়েছেন, তাঁরাই বহিষ্কৃত হয়েছেন, ছিটকে পড়েছেন। দলের মহাসচিব আবদুল মান্নানও কক্ষচ্যুত হলেন। ছিটকে পড়লেন আরো অনেক দেশপ্রেমিক নেতা। দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা হলে অবস্থার উন্নতি হবে। ধর্মান্ধ দল থেকে দূরে সরে থাকলেও দলটির প্রগতিশীলতা বৃদ্ধি পাবে। মুক্তিযুদ্ধের মূলনীতি মেনে মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তন করলে বিএনপি দক্ষিণপন্থী গণতান্ত্রিক দল হিসেবে স্থায়িত্ব অর্জন করবে। এমন পরিস্থিতিতেই মাত্র রাজনৈতিক শত্রুতার বদলে রাজনৈতিক বিরোধিতা আশা করা যায়। দলের দেশপ্রেমিক নেতা-কর্মী ও সমর্থকদের সংঘবদ্ধ প্রচেষ্টায় এমন উত্তরণ ঘটা সম্ভব। স্বাধীনতার ৪০ বছর পার হয়েছে। এখন সব নাগরিককে একাট্টা হয়ে বলতে হবে, রাজনৈতিক দলের মধ্যে অর্থনীতি নিয়ে দ্বিমত থাকতে পারবে, শাসনব্যবস্থা নিয়ে দ্বিমত থাকতে পারবে, কর্মসূচির অগ্রাধিকার নিয়ে দ্বিমত থাকতে পারবে; কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিকতা, জাতীয়তাবোধ এবং সম্পদের মোটামুটি সুষম বণ্টন নিয়ে দ্বিমত থাকতে পারবে না। এই চেতনার জন্মদাতা এবং বাংলাদেশ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধুর অবস্থান নিয়েও সমমত হতে হবে। তিনি কোনো দলের নন। তিনি সমগ্র জাতির। বঙ্গবন্ধু জাতীয় ঐক্যের প্রতীক। এ চেতনার বন্ধনই জাতিকে বিভক্তি থেকে মুক্তি দেবে। একাত্তরের মতো কোটি প্রাণকে একটি হৃদয়ে গ্রথিত করবে।
লেখক : সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
February
(3241)
-
▼
Feb 17
(119)
- দর্শনীয় ময়মনসিংহ by পাশা শাহ
- চলমান প্রসঙ্গ-বিসিএস পরীক্ষার সময়সূচি by সৌমিত্র ...
- রম্য-বাজারে বিষবৃক্ষ by সাইফুল আলম
- সততার সনদপত্র by জাহিরুল ইসলাম
- মানবাধিকার-বঞ্চনা, যন্ত্রণা ও অভিশাপ by স্বপন কুমা...
- কূটনীতি-গরিবের কথা বাসি হলে ফলে by হাসান শাহরিয়ার
- রেল ক্রসিংয়ে বাস-য পলায়তি...
- শান্তির নতুন মডেল-সমস্যার মূলে দৃষ্টি দিতে হবে
- আমাদের মৃৎশিল্প by মেহেদি রাসেল
- দুর্নীতি-ব্যর্থতার দায় মন্ত্রীদেরই নিতে হয় by নির্...
- আন্তর্জাতিক-ফিলিস্তিনি বসন্ত by ড্যানিয়েল বেথেলহেম
- দুর্নীতি-ব্যর্থতার দায় মন্ত্রীদেরই নিতে হয় by নির্...
- আর কত ভুয়া ডাক্তার? by একরামুল হক শামীম
- অর্থনীতি-সম্পদশালী বাংলাদেশ by আবু এন. এম. ওয়াহিদ
- আলোর ইশারা-নদীমাতৃক দেশেও চাই নদীর পুনরুজ্জীবন by ...
- ফরিদপুরে নিয়োগ-রহস্যের আভাস মিলছে!
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র-পথের বাধা দূর হোক
- চারদিক-রাজশাহী ধর্মসভার সেকাল-একাল
- সরল গরল-নির্বাচনের আগেই নানা অঘটন by মিজানুর রহমান...
- গোধূলির ছায়াপথে-কিছুই বদলাতে পারব না by মুস্তাফা জ...
- কালোটাকামুক্ত নির্বাচন হওয়া জরুরি by ইফতেখারুজ্জামান
- জয় হোক সৎ ও যোগ্য প্রার্থীর by সুলতানা কামাল
- সুষ্ঠু নির্বাচন ক্ষমতায়িত স্থানীয় সরকারের শর্ত by ...
- জাতীয় সংসদের কাছে জবাবদিহির নমুনা-প্রধানমন্ত্রী নে...
- আমরা মাগুরার পুনরাবৃত্তি চাই না-তবু নির্বাচন সুষ্ঠ...
- পুরান ঢাকায় তীব্র পানি সংকট-সরবরাহ নিশ্চিত করুন
- নির্বাচন ও জাতীয় ঐক্য-প্রধান দুই দলের নমনীয়তাকে ...
- চরাচর-আধুনিক মননে শ্রীরামকৃষ্ণ by রীতা দত্ত
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৩)-দুঃখের মধ্যেও হাসি ...
- শ্রদ্ধাঞ্জলি-ফটোসাংবাদিকতার স্তম্ভ রশীদ তালুকদার
- গ্যাস-সম্পদ-বিদেশি কোম্পানি কত গ্যাস নেয়, আমরা কত ...
- ধর্ম-হজের ঐতিহাসিক পটভূমি by মুহাম্মদ আবদুল মুনিম খান
- রাজনীতি-মঞ্চ-বাণিজ্য জিন্দাবাদ! by শেখ হাফিজুর রহমান
- কালের পুরাণ-‘বুকের মধ্যে পোস্টার আছে’ by সোহরাব হাসান
- অনিয়ম ও দুর্নীতির কলকাঠিদের কে বিরত করবে?-মন্ত্রীদ...
- চিহ্নিত চক্রের দ্রুত বিচার করুন-জাল নোটের মহোৎসব
- শেকড়ের ডাক-ভোলার হরতাল আমাদের হুঁশ ফেরাবে কি? by ...
- মত ও মন্তব্য-শান্তি ও সৌহার্দ্যবাদী সাংবাদিকতা by ...
- পিপিপি-উন্নয়নের স্বার্থেই বাস্তবায়ন প্রয়োজন
- রমজানে নিত্যপণ্য আমদানি-এলসি খুলতে ব্যাংক জটিলতার ...
- পবিত্র কোরআনের আলো-জিহাদে বের হয়ে নিজের বিচারবুদ্ধ...
- বিশ্ব পরিবেশ দিবস-ব্যাঙের জন্য ভালোবাসা by ড. গাজী...
- বাজেট ও প্রতিরক্ষা খাত by লে. জেনারেল মাহবুবুর রহম...
- শ্রদ্ধাঞ্জলি-দেবদুলাল বন্দ্যোপাধ্যায় : অসাধারণ এক...
- রঙ্গব্যঙ্গ -একটি কাল্পনিক গল্প-হরতাল আতঙ্ক by মোস্...
- চালচিত্র-জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশ by ...
- শ্রদ্ধাঞ্জলি-স্মৃতি কিংবা বিস্মৃতির কিংবদন্তি
- গাদ্দাফির মৃত্যু-আরব নবজাগরণের প্রেক্ষিতে লিবিয়া b...
- ভূমিকম্প-টেকসই ভবন নির্মাণে যা করণীয় by মো. আলী আক...
- জনপ্রশাসন-স্থানীয় সরকার নির্বাচনে সামরিক বাহিনী তল...
- শিবের গীত-তরুণ নেতৃত্ব ও মুক্তিযুদ্ধ by সৈয়দ মনজুর...
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-আইভীর ছেঁড়া পোস্টার আর রা...
- পুলিশ দায়িত্বহীন, মানুষ উদাসীন, অপরাধীরা বেপরোয়া-ড...
- এক মন্ত্রী ধর্মঘট ডাকেন, আরেক মন্ত্রী প্রত্যাহার ক...
- সর্বোচ্চ আদালত ও রাজনৈতিক ক্রমবিকাশ by এ এম এম শওক...
- পুরনো ঢাকায় কেমিক্যালের গুদাম-এখনো মৃত্যুর সঙ্গে ব...
- চালু হলো ইজিপি-পদ্ধতি বদলে দিলে টেন্ডারবাজি বন্ধ হবে
- চরাচর-উপকারী বন্ধু মৌমাছি by আলম শাইন
- পবিত্র কোরআনের আলো-ভুলবশত হত্যার ক্ষতিপূরণ সংক্রান...
- রোহিঙ্গা : গোদের ওপর বিষফোড়া by জাফর আলম
- সদরে অন্দরে-বর্জ্যের নিচে আর কত জীবন যাবে by মোস্ত...
- ইতিউতি-তবু মুশকিল আসানের আশায় by আতাউস সামাদ
- কঠোর পদক্ষেপ প্রয়োজন-জীর্ণ গাড়ি নিয়ে ইঁদুর-বিড়াল খেলা
- আর নয় হরতাল-রাজনৈতিক সমঝোতাই একমাত্র বিকল্প
- চরাচর-লিচুর 'স্বর্গরাজ্য' by বিশ্বজিৎ পাল বাবু
- আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৭)-এই দিনটি জীবনে ভুলব ...
- ঐতিহ্য-জাহাজ ভাসানোর উৎসব
- সরল গরল-ব্রিটিশ মন্ত্রী কেন বাংলাদেশ হাইকমিশনে by ...
- পরিবেশ-দীর্ঘ জলাবদ্ধতায় বঞ্চিত জীবন by মুশফিকুর রহমান
- অর্থনীতি-পুঁজিবাদবিরোধী প্রতিবাদ: কিছু প্রাথমিক মন...
- নারায়ণগঞ্জ সিটি নির্বাচন-‘দল না থাকুক, আমরা তো আছি...
- মন্ত্রী কি সরকারকে সময়সীমা বেঁধে দিতে পারেন?-পরিবহ...
- অবিলম্বে ডিসিসি নির্বাচন দিন-বিভক্তির বিরুদ্ধে শক্...
- শেকড়ের ডাক-চিড়িয়াখানার নামে এসব কী হচ্ছে by ফরহাদ ...
- চারুশিল্প-মুখর নৈঃসঙ্গ্য যাপন by নন্দিনী মুখার্জি
- একুশে বইমেলার বাছাই ২১
- একুশের চাওয়া একুশের পাওয়া-সিয়েরা লিওনে সরকারি ভাষা...
- নৈতিকতা-আসুন, আমরা তাঁদের সম্মান দিই
- সরকারের ঋণ -সার্বভৌম বন্ড, ভাবতে হবে এখনই by মোশাহ...
- আর কত দিন এভাবে চলবে?-চিকিৎসকবিহীন স্বাস্থ্য কমপ্ল...
- সরকারি দলের নোটিশ দিতে কার্পণ্য কেন-স্পিকারের ভর্ৎসনা
- মৃদুকন্ঠ-সরকার বদলের সাবলীলতা by খোন্দকার ইব্রাহিম...
- নৌনিরাপত্তা সপ্তাহ-নিশ্চিত হোক যাত্রীদের নিরাপত্ত...
- বিদেশে বাংলাদেশের শ্রমবাজার-সংকোচন ঠেকাতে এখনই পদক...
- পবিত্র কোরআনের আলো-ইসলাম রক্ষায় সর্বাত্মক যুদ্ধে প...
- প্রযুক্তি ও আমাদের প্রগতি by লুৎফর রহমান রনো
- বিশেষ সাক্ষাৎকার : মামুন রশীদ-বাজেট : কতটা দারিদ্র...
- চরাচর-ভেষজ উদ্ভিদ চাষাবাদ by আজিজুর রহমান
- চালচিত্র -আমাদের দেশ ও পশ্চিমবঙ্গের শিক্ষা by শুভ ...
- সিলেটের শিক্ষার সামগ্রিক চিত্র ও করণীয় by ড. নিয়াজ...
- সাদাকালো-সংবিধান সংশোধন নিয়ে টানাপড়েন by আহমদ রফিক
- ধানের বাজারে ফড়িয়া-বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের ...
- তত্ত্বাবধায়ক সরকারের ভাগ্য-জাতীয় সংসদেই তা নির্ধার...
- পবিত্র কোরআনের আলো-প্রমাণিত মুনাফিকদের বিরুদ্ধে যু...
- কওমি মাদ্রাসার সিলেবাসের কথা by সৈয়দ শামছুল হুদা
- মাতৃভাষায় ইসলাম চর্চার গুরুত্ব by মুফতি এনায়েতুল্লাহ
- চিরদিন স্মৃতিপটে গাঁথা রবে by ড. আবু এন এম ওয়াহিদ
- বিশেষ সাক্ষাৎকার-আমরা কোনো বিতর্কিত বিষয়ে হাত দেব ...
- স্মরণ-মানিক মিয়া : অল্প কথায় তাঁকে জানা ভার by ম. ...
- কাল রঙ্গ-'তুঁই' বেড়াল না 'মুঁই' বেড়াল! by হিলাল ফয়েজী
- পাকিস্তান যেন বেদখল হয়ে আছে by জাভিদ হুসেইন
- ইতি-নেতি-দিন বদলের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে? by ...
- সময়ের প্রতিধ্বনি-নিদারুণ কষ্টে সাধারণ মানুষ by মো...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীর প্র...
- সাক্ষ্যে আবেদ খান-সাঈদী পারেরহাটে নির্যাতন ও লুণ্ঠ...
- মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামানের সাক্ষ্য-‘নিজামীক...
- বইয়ের মেলা প্রাণের মেলা-সারা দিন খোলা, বিক্রি মন্দ...
- সাংবাদিক দম্পতি হত্যা-অন্ধকারে তদন্ত কর্মকর্তারা, ...
- খোলা চোখে-একুশ by হাসান ফেরদৌস
- দ্বিপক্ষীয় সম্পর্ক-ভারতকে প্রতিদান দিতে হবে
- সংবাদ সম্মেলনে রবার্ট ব্লেক-গ্রামীণ ব্যাংক, গণমাধ্...
- নির্বাচনকালীন সরকার নিয়ে অনানুষ্ঠানিক কথা by জাহাঙ...
- সরকারের ইচ্ছার বিরুদ্ধে সংসদে প্রস্তাব গ্রহণ
- সুদিন তাহলে কার? by মাহবুব মোর্শেদ
- ভারত-কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলের সংঘাত by জগ্লুল ...
- ধর নির্ভয় গান-এই বসন্তের আগমনে by আলী যাকের
- রাষ্ট্রায়ত্ত শিল্পের উদ্বৃত্ত জমি-বেসরকারি শিল্প প...
- শেয়ারবাজার-ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান
-
▼
Feb 17
(119)
-
▼
February
(3241)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment