Thursday, December 2, 2010
রাজনৈতিক আলোচনা- 'খালেদা জিয়ার লিখিত অনাস্থা, আপিল বিভাগের নীরবতা' by মিজানুর রহমান খান
রাজনৈতিক আলোচনা- 'খালেদা জিয়ার লিখিত অনাস্থা, আপিল বিভাগের নীরবতা' by মিজানুর রহমান খান
বিস্ময়কর তথ্যটি আগেই বলে নিই। গতকালের সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলোর খবর পরিবেশনা দেখে আদালতে কী ঘটে গেছে তা বোঝা যাবে না। এই ঘটনা প্রমাণ দেয় যে আমাদের রাষ্ট্রের তিন স্তম্ভের কোনোটিই দাঁড়ায়নি।
বেগম খালেদা জিয়া দেশের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ও আপিল বিভাগের অপর দুই বিচারক বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। এর প্রায় ২০ ঘণ্টা ব্যবধানে ২৯ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে দুই বড় দল সমর্থক আইনজীবীদের উত্তেজনাপূর্ণ উপস্থিতিতে আপিল বিভাগে শুরু হলো সেনানিবাসের বাড়িসংক্রান্ত লিভ টু আপিলসহ চারটি আবেদনের ওপর শুনানি।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা চাইলেন আগে আপিল বিভাগ অবমাননা মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি চাইলেন সবই শুনানি হবে। তবে শুরু হোক লিভ পিটিশন শুনানির মধ্য দিয়ে। কোনটি আগে হবে সে বিষয়ে ৯০ মিনিট কেটে গেল। এরপর দেশবাসী জানলেন, উত্থাপন না করায় আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার লিভ পিটিশন খারিজ করে দিয়েছেন। ২৯ ও ৩০ নভেম্বরের রাতজুড়ে ধুন্দুমার টিভি টক শো হলো। কিন্তু তাতে জনগণ জানলেন না বেগম খালেদা জিয়ার বিস্ময়কর অনাস্থার তথ্য। গতকালের বাংলাদেশের খবরের কাগজগুলোর শিরোনাম দেখে তাঁরা জানলেন না, অবাধ তথ্যপ্রবাহের যুগে কী করে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তথ্যের গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। সত্যি এটা সব সম্ভবের দেশ, সেটা আরেকবার প্রমাণিত হলো। মানুষ ভাবছে, আদালত অবমাননার শুনানি আগে হলে কী হতো। বেগম জিয়ার আইনজীবীরা বিলাপ করছেন, তাঁদের আবেদন শোনার কেউ নেই। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল জানাচ্ছেন, ৯০ মিনিট সংলাপ হলো অথচ তাঁরা লিভ পিটিশনের শুনানি শুরু করতে চাইলেন না। এটা আমি কখনো শুনানি। কিন্তু তার চেয়েও বড় বিস্ময়, অ্যাটর্নি জেনারেলের দপ্তর অনাস্থার বিষয়ে আদালতে কোনো বক্তব্য রাখেনি। প্রতিপক্ষকে বাগে পেয়েও তারা ঘাটাতে যায়নি। নীরবতাকেই শ্রেয় মনে করেছে রাষ্ট্রপক্ষ। এটা রাষ্ট্রের ব্যাধি, যা তারা গোপন রাখতে চায়।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা চাইলেন আগে আপিল বিভাগ অবমাননা মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি চাইলেন সবই শুনানি হবে। তবে শুরু হোক লিভ পিটিশন শুনানির মধ্য দিয়ে। কোনটি আগে হবে সে বিষয়ে ৯০ মিনিট কেটে গেল। এরপর দেশবাসী জানলেন, উত্থাপন না করায় আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার লিভ পিটিশন খারিজ করে দিয়েছেন। ২৯ ও ৩০ নভেম্বরের রাতজুড়ে ধুন্দুমার টিভি টক শো হলো। কিন্তু তাতে জনগণ জানলেন না বেগম খালেদা জিয়ার বিস্ময়কর অনাস্থার তথ্য। গতকালের বাংলাদেশের খবরের কাগজগুলোর শিরোনাম দেখে তাঁরা জানলেন না, অবাধ তথ্যপ্রবাহের যুগে কী করে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক তথ্যের গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। সত্যি এটা সব সম্ভবের দেশ, সেটা আরেকবার প্রমাণিত হলো। মানুষ ভাবছে, আদালত অবমাননার শুনানি আগে হলে কী হতো। বেগম জিয়ার আইনজীবীরা বিলাপ করছেন, তাঁদের আবেদন শোনার কেউ নেই। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল জানাচ্ছেন, ৯০ মিনিট সংলাপ হলো অথচ তাঁরা লিভ পিটিশনের শুনানি শুরু করতে চাইলেন না। এটা আমি কখনো শুনানি। কিন্তু তার চেয়েও বড় বিস্ময়, অ্যাটর্নি জেনারেলের দপ্তর অনাস্থার বিষয়ে আদালতে কোনো বক্তব্য রাখেনি। প্রতিপক্ষকে বাগে পেয়েও তারা ঘাটাতে যায়নি। নীরবতাকেই শ্রেয় মনে করেছে রাষ্ট্রপক্ষ। এটা রাষ্ট্রের ব্যাধি, যা তারা গোপন রাখতে চায়।
তবুও সবচেয়ে বিস্ময়কর আপিল বিভাগের নীরবতা। আমরা এটা কোনোক্রমেই স্বাভাবিক মনে করি না। যত রকমের রীতি বা প্রক্রিয়া বা কেতাগত যুক্তি দেওয়া হোক না কেন, প্রকাশ্য আদালতে এই তথ্য গোপন রাখার অর্থ দেশবাসীকে অন্ধকারে রাখা। কর্মকর্তারা না জানালে আপিল বিভাগের বিচারকেরা কীভাবে জানবেন? এই প্রশ্ন তোলা হলে আমরা তা নাকচ করে দিতে পারি না। কিন্তু সে ক্ষেত্রে এটুকু বলব যে বেগম খালেদা জিয়া কোর্ট ফি দিয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন এবং তা আপিল বিভাগের বিচার শাখা গ্রহণ করেছে, তাই স্রেফ রীতির দোহাই মানা কঠিন। পরে অবশ্য সে সংক্রান্ত হলফনামায় সুপ্রিম কোর্টের খোদ রেজিস্ট্রার আশরাফুল ইসলাম সই দেন, সে কারণে বলি, আদালত তা উপেক্ষা করতে পারেন কি। আমরা মনে করি, আপিল বিভাগ প্রশাসনের কাছ থেকে এই তথ্য এবং সে সংক্রান্ত ব্যাখ্যা জানার অধিকার জনগণের আছে। ২৯ নভেম্বর তুমুল উত্তেজনাপূর্ণ শুনানি হলো, আর তাতে সব পক্ষ কার্যত নীরবতা পালন করল। যদিও সুপ্রিম কোর্ট বারের সভাপতি গতকাল রাতে বললেন, ‘আমরা এ-সংক্রান্ত আবেদনের প্রতি ওই দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলাম। মওদুদ অনাস্থার আবেদন হাতে দাঁড়িয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি তাঁকে কথা বলার সুযোগ দেননি।’ বিষয়টিকে আমরা জনস্বার্থ ও বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করি না। কারণ মাঝপথে আচানক অনাস্থা ব্যক্ত করলে খালেদা জিয়ার স্ববিরোধিতা প্রকট হতো। টি এইচ খান ও রফিক উল হক এ বিষয়ে কথা বলতে চাননি। কিন্তু তাঁরা তো অনাস্থার আবেদনে পক্ষ হয়েছেন। তাঁরাই তো মওদুদের নাম প্রস্তাব করেছিলেন। দেশবাসী তাই জানতে পারল না, মওদুদের আবেদনে কী ছিল। বার সভাপতির কথায়, প্রধান বিচারপতি মওদুদকে অসৌজন্যমূলকভাবে বসিয়ে দিয়েছিলেন।
আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বিচারকদের প্রতি অনাস্থার বিষয়টি প্রকাশ্য আদালতে একেবারেই বিবেচনায় না নিয়ে নৈতিকভাবে গতকাল লিভ টু আপিলের শুনানির সুযোগ ছিল। আমি অবাক হতে প্রস্তুত যে ২৯ নভেম্বরের দৈনিক কার্যতালিকায় কী করে ওই দুটি আবেদন একই সঙ্গে না এসে পারল? এর বিষয়বস্তু তো সাদামাটা ছিল না। এর চেয়ে গুরুতর আর কী হতে পারে?
সুতরাং প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী দল এবং রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্বকারীরা ২৯ নভেম্বরে আর যাই হোক, নৈতিকতাপূর্ণ আইনের অনুশীলন করেছিলেন, এটা মানতে বড় বাধে।
এতে বিএনপির ঘোষণামতে ‘আইনি ও রাজনৈতিক মোকাবিলার’ আরেকটি বিচিত্র রূপ আমরা দেখলাম। একই সঙ্গে আমরা রাষ্ট্র ও আদালতের নীরবতার রূপও দেখলাম। তবে জনগণের একটা লাভ হলো। বিচারপতি কে এম হাসান সম্পর্কে আওয়ামী লীগ তার অবস্থান স্পষ্ট করতে দেরি করেছিল। এবার অনেক আগেই স্পষ্ট হলো। তাই ২৮ নভেম্বর এক অর্থে একটি রেড লেটার ডে। কারণ বেগম খালেদা জিয়া এদিন কার্যত লিখিতভাবে ভবিষ্যতের সম্ভাব্য প্রধান উপদেষ্টার প্রতিও অনাস্থা জ্ঞাপন করেছেন।
বিএনপির রাজনৈতিক অবস্থান যে স্ববিরোধী তা আমরা বেগম জিয়ার হলফনামায় লক্ষ করি। তাঁর সারকথা হচ্ছে, জিয়ার স্ত্রী হিসেবে তিনি ওই বাড়ি পেয়েছিলেন। বিচারপতি খায়রুল হকসহ তিন বিচারপতি জিয়াকে যেহেতু অবৈধ শাসক বলেছিলেন, তাই তাঁদের কাছে তিনি ন্যায়বিচার পাবেন না। তাঁর এই অবস্থান সংগত কি না সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু তাঁর মনে যে এই ছিল তা তিনি আগে প্রকাশ করেননি কেন? কেন তিনি এই বিচারকদের কাছে লিভ চাইলেন? কেন চেম্বার জজের কাছে স্টে চাইলেন? কেন তাঁর আইনজীবীরা প্রধান বিচারপতির বাসভবনে ছুটে গেলেন? বিচারপ্রার্থী মামলার যেকোনো পর্যায়ে অনাস্থা দিতে পারেন। কিন্তু বেগম খালেদা জিয়া যে কারণ দেখান, তার উদ্ভব ঘটে অনেক আগেই। তার কেন হঠাৎ মনে পড়ল?
বেগম খালেদা জিয়া তাঁর আবেদনে বলেন, ওই সময় দেশে সংসদ ছিল না। তাই তাঁকে সামরিক আইনের আওতায় দেশ শাসন করতে হয়েছিল। সামরিক আইন জিয়া নয়, মোশতাক জারি করেছিলেন। তিনি ধর্ম নিয়ে রাজনীতি করার সুযোগও হাতছাড়া করেননি। তাঁর যুক্তি: ‘জিয়া শুধু সামরিক ফরমান দিয়ে দেশে গণতন্ত্রই আনেননি, তাঁকে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস স্থাপনের কথা সংযোজন করতে হয়েছিল।’ শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসনামলে ‘সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী’ এ রকম দাবি কবে, কোথায় করেছিল?
বেগম খালেদা জিয়া বিচারপতি এ বি এম খায়রুল হকের রায় মূল্যায়ন করেন। তাঁর ভাষায়, হাইকোর্টের রায়ে ঘোষণা দেওয়া হয়েছে একজন জবরদখলকারী হিসেবে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছিলেন। জিয়াউর রহমান জনগণের কল্যাণে যা কিছুই করেছেন, তা ভ্রান্ত ও অবৈধ। অথচ এই বক্তব্য অসত্য। কারণ বিচারপতি খায়রুল হক তাঁর রায়ে বাহাত্তরের সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ ব্যতিরেকে জিয়ার আর সব কর্মকাণ্ডই জনশৃঙ্খলার স্বার্থে মার্জনা করেছিলেন। তবুও বেগম খালেদা জিয়া তাঁর স্বামী-সম্পর্কিত মন্তব্যের কারণেই ‘স্বার্থের সংঘাত’ দেখলেন। জিয়া থেকে বাড়ি। তাই জিয়ার নিন্দা মানে খালেদার বাড়ির নিন্দা।
২৮ নভেম্বর একই দিনে আমরা খালেদা জিয়াকে দুটি আলাদা আবেদন দাখিল করতে দেখি। এই দুটি নিয়ে আপিল বিভাগে তাঁর আবেদন দাঁড়িয়েছিল অর্ধ ডজন। অনাস্থা ছাড়া তিনি পৃথক একটি আবেদনে সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের মুলতবি চান। মনে হতে পারে আপিল বিভাগে বিএনপির পুরো অবস্থানটাই ছিল অধিকতর রাজনৈতিক। বেগম খালেদা জিয়া পরিচ্ছন্ন হাতে আপিল বিভাগে এসেছিলেন, আমরা তার প্রমাণ পাই না।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। জানতে পারি যে আপিল বিভাগ ২৯ নভেম্বর দেওয়া পূর্ণাঙ্গ লিখিত আদেশ চূড়ান্ত করার কাজ করছেন। এর ঘষামাজা চলছে। অনাস্থা জ্ঞাপনের আবেদনটি আপিল বিভাগের বিচার শাখা গ্রহণ করেছে ২৮ নভেম্বর দুইটা ৩৫ মিনিটে। এ জন্য সোনালী ব্যাংকে নগদ দুই হাজার টাকার ফি জমা পড়েছে। শুনলাম তাঁর এই আবেদন আপিল বিভাগে খালেদা জিয়ার বাড়িসংক্রান্ত মামলার নথিভুক্ত হয়নি গতকালও। এমনকি এই আবেদন বিজ্ঞ বিচারপতিদের কাছে পৌঁছেছে—এমনটাও নাকি দালিলিকভাবে বলা যাবে না। সিভিল পিটিশন মুলতবি করার আবেদনটি দাখিল করা হয় ২৮ নভেম্বর। তবে দুটি আবেদনই ডায়েরিভুক্ত হয় একদিন পর ২৯ নভেম্বর। অনাস্থা জ্ঞাপন আবেদনের ডায়েরি নম্বর ১৯২৯। মুলতবি করার আবেদনের ডায়েরি নম্বর ১৯২৮।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ২৯ নভেম্বরের শুনানিকালে যখন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা ন্যায়বিচারের কথা বলছিলেন, তখন যদি বলা হতো যে আমাদের ওপর আপনাদের তো আস্থা নেই, তা হলে কেন এসেছেন? এর জবাব কী হতো তা জানা থেকে আমরা বঞ্চিত হলাম। হয়তো এ রকম একটি বাক্যে আদালতের উত্তেজনাকর হইচইপূর্ণ দৃশ্যের অবতারণা এড়ানো সম্ভব হতো। মুখোশটা খসে পড়ত।
বেগম খালেদা জিয়া অনাস্থা কেন দিলেন? সেটা কতটা রাজনৈতিক, সেটা ভিন্ন প্রশ্ন, ভিন্ন বিতর্ক। তবে তিনি আনুষ্ঠানিকভাবে পুরো আপিল বিভাগের প্রতি অনাস্থা জ্ঞাপনও করলেন, আর পুরো জাতি জানল যে আমাদের আপিল বিভাগ বেগম জিয়ার আবেদন শুনতে চাননি। এখানে কার লাভ হলো। আমাদের মতে, এই ঘটনায় উভয় পক্ষের রাজনীতি জয়যুক্ত হয়েছে। অ্যাটর্নি জেনারেলের দপ্তর ওই দুটি আবেদনের কথা জানত না, সেটা মানা যায় না। আপিল বিভাগ প্রশাসন জানতেন না, সেটাও মানা যায় না। সুতরাং যে বিষয় নিয়ে দেশব্যাপী বিক্ষোভ ও হরতালের কর্মসূচি রয়েছে, যেখানে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে; সে রকম একটি বিষয় বিচার প্রশাসন প্রধান বিচারপতিকে অবহিত করেননি, তা স্বাভাবিক মনে হয় না। গতকাল ৩০ নভেম্বরে আদালত অবমাননাসংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল। এর অবশ্য কোনো শুনানি হয়নি। তা হলে কি ভবিষ্যতে কোনো দিন বিএনপি যখন ‘বিচার বিভাগের স্বাধীনতার’ উপযুক্ত পরিবেশ খুঁজে পাবে, তখন তারা এই আবেদন দুটিকে সামনে আনবে?
আসলে পুরো বিষয়টি বিচার বিভাগের ভঙ্গুরত্ব প্রমাণ করে। এত বড় একটা পরিহাস ধারণ করা সত্যি কঠিন যে বেগম খালেদা জিয়া হাইকোর্টের রায় অমান্য করে সারা দেশের বারে বিক্ষোভ দেখানোর কর্মসূচি পালন করলেন। সুুপ্রিমকোর্ট আদালত অবমাননার অভিযোগ তুলে তাঁকে বিব্রত করেননি। পুনর্বার বেগম খালেদা জিয়া আপিল বিভাগকে অনাস্থায় রেখে আপিল বিভাগ অবমাননা করার জন্য প্রতিকার চাইলেন। তারও কোনো বিহিত হলো না। উভয় ক্ষেত্রে আদালতের এই আপসে আমরা এই রাষ্ট্রের নির্বাহীর সঙ্গে বিচার বিভাগের চিরন্তন আপসের প্রতিফলন দেখি। আদালত নির্বাহী বিভাগকে বিব্রত করেন না। কারণ আদালত নিজেদের বিব্রত হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন। আপসের এই চোরাগলিতে এই রাষ্ট্রের নৈতিকতা ও আইনের শাসন মার খেয়ে চলেছে।
সামরিক শাসনকে অবৈধ বলার বিষয়টি নতুন কোনো উদ্ভাবন ছিল না। তবে বাহাত্তরের সংবিধানের কয়েকটি অনুচ্ছেদকে সুপ্রিম কোর্ট যেভাবে পুনরুজ্জীবিত করেছেন, সেটা নিয়ে একটা জোরালো বুদ্ধিবৃত্তিক তর্ক আছে এবং থাকবে। কিন্তু এটাও সত্য যে মোশতাক, সায়েম ও জিয়াকে ‘জবরদখলকারী’ হিসেবে উল্লেখ শুধু বিচারপতি খায়রুল হক, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা করেননি। আরো অনেক বিজ্ঞ বিচারকরা করেছেন।
হাইকোর্টের দেওয়া সেনাশাসনবিরোধী রায় আপিল বিভাগ কিন্তু প্রতিষ্ঠান হিসেবে যথার্থই সমুন্নত রেখেছেন। যেমন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম এবং ছুটিতে থাকা বিচারপতি আবদুল মতিনকে আমরা কখনো আওয়ামীপন্থী হিসেবে বলাবলি করতে শুনি না। বরং তাঁদের কখনো বিএনপির প্রতি সহানুভূতিশীল হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। বিচারপতি টি ইসলাম আইনজীবী থাকাকালে জিয়াউর রহমানের সফরসঙ্গী হিসেবে একাধিক দেশ ভ্রমণ করেছিলেন। বিচারপতি মতিনকে ‘আপন’ মনে করতে না পারায় তাঁকে ‘প্রতিশ্রুতি’ দিয়েও প্রধান বিচারপতি করা হলো না। এই দুজনই কিন্তু বিচারপতি খায়রুল হকের সামরিক শাসনবিরোধী রায় সমর্থন করেছেন।
বেগম খালেদা জিয়া আসলে একটি বাড়ি রক্ষা করতে গিয়ে নতুন করে পুরোনো ক্ষত উন্মোচন করলেন। আমাদের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির স্ববিরোধিতা ও অসাধুতার প্রলেপ এখনো অত্যন্ত প্রকট। অনেক বুদ্ধিজীবী জিয়াকে ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিদ্রোহ’ থেকে উঠে আসা রাষ্ট্রনায়ক হিসেবে শ্রদ্ধা জানাতে চান। আমরা তাঁদের মতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তাঁদের স্পষ্ট করা দরকার যে পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে ৭ নভেম্বরের মধ্যবর্তী সময়ের কর্মকাণ্ডের বৈধতা কিংবা অবৈধতার দায় তাঁরা কতটা কীভাবে নেবেন কিংবা নেবেন না। সেনানিবাসের বাড়ির মামলায় বেগম খালেদা জিয়ার অনাস্থাকে আমরা শুধু ‘তিন বিচারপতির ব্যক্তিগত বিষয়’ হিসেবে দেখতে পারলে কিছুটা আশ্বস্ত হতাম। কিন্তু তিনি তো আদালতে হলফনামা দিয়ে ইতিহাসের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন। শুধু জিয়াকে নয়, তিনি মোশতাক ও সায়েমকে অবৈধ বলাও মানতে পারেননি।
রাষ্ট্রপক্ষ এবং আদালত বেগম খালেদা জিয়ার এই অবস্থানকে সামনে আনলে দেশের জনগণ পক্ষ-বিপক্ষ চিনতে পারবে। প্রকৃত ইস্যু বুঝতে পারবে। আদালত অবমাননার আবেদনের একতরফা নিষ্পত্তি হতে পারে। সেই আদেশে আমরা এর প্রতিফলন আশা করব। ২৯ নভেম্বর লিভ পিটিশন খারিজসংক্রান্ত পূর্ণাঙ্গ রায়ের মধ্যেও আমরা বেগম জিয়ার অনাস্থার বিষয়টির উল্লেখ আশা করব। দুজন জ্যেষ্ঠ বিচারককে ডিঙ্গিয়ে বিচারপতি খায়রুল হককে প্রধান বিচারপতি করার পর বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছিলেন, বিএনপি তাঁর অধীনে নির্বাচনে যাবে না। বেগম খালেদা জিয়ার হলফনামা সেই সত্যই বহন করে। তবে অমায়িক প্রধান বিচারপতি কে এম হাসান একটি ‘না’ উচ্চারণ করতে অনেক বিলম্ব করেছিলেন। সংবিধান সংশোধন করে বয়স বাড়ানোর পর পরই যখন বিতর্ক ওঠে তখনই তিনি ‘না’ বলতে পারতেন। আমরা আশা করব, প্রধান বিচারপতি এখনই এ বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করবেন। প্রধান বিচারপতির প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ঝুলিয়ে রাখার বোঝা সুপ্রিম কোর্ট আর বহন করতে পারছে না।
=============================
রাজনৈতিক আলোচনা- 'কেউ কথা রাখেনি এবং গণতন্ত্রের বিকট চেহারা' বক্তব্য- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে খায়রুল হককে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য শিল্প-অর্থনীতি 'করমুক্ত থাকার নানা চেষ্টা নোবেল বিজয়ীর অনাস্থা নয়, খালেদার আশঙ্কা ছিল ন্যায়বিচার না পাওয়ার খেলা- 'বাংলাদেশ তো আসলে জিততেই চায়নি!' আলোচনা- 'ড. ইউনূসের কেলেঙ্কারি!' খেলা- 'বাংলাদেশকে মাটিতে নামাল জিম্বাবুয়ে' 'ধরিত্রীকে বাঁচাতে কানকুনে সফল হতেই হবে' স্মরণ- 'চিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি' রাজনৈতিক আলোচনা- 'আওয়ামী লীগে মিলন ও বিচ্ছেদের নাটক' খবর- উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আলোচনা- 'প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজের প্রত্যাশা আলোচনা- 'পায়ে পড়ি বাঘ মামা, বেঁচে থাকো' আন্তর্জাতিক- 'পুরনো বন্ধুকে ত্যাগ করতে প্রস্তুত চীন আমরাই পারি 'দ্বিতীয় রাজধানী' গড়তে খবর- পুলিশি হরতাল যুক্তি তর্ক গল্পালোচনা- 'উপদেশের খেসারত' গল্প- 'স্বপ্নভঙ্গের ইতিবৃত্ত' স্মরণ- 'জগদীশচন্দ্র বসুর কথা বলি' যুক্তি তর্ক গল্পালোচনা- 'প্রধানমন্ত্রী কি হরতাল চান? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাজনীতির নতুমাত্রা
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ মিজানুর রহমান খান
এই আলোচনা'টি পড়া হয়েছে...
রাজনৈতিক আলোচনা- 'কেউ কথা রাখেনি এবং গণতন্ত্রের বিকট চেহারা' বক্তব্য- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে খায়রুল হককে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য শিল্প-অর্থনীতি 'করমুক্ত থাকার নানা চেষ্টা নোবেল বিজয়ীর অনাস্থা নয়, খালেদার আশঙ্কা ছিল ন্যায়বিচার না পাওয়ার খেলা- 'বাংলাদেশ তো আসলে জিততেই চায়নি!' আলোচনা- 'ড. ইউনূসের কেলেঙ্কারি!' খেলা- 'বাংলাদেশকে মাটিতে নামাল জিম্বাবুয়ে' 'ধরিত্রীকে বাঁচাতে কানকুনে সফল হতেই হবে' স্মরণ- 'চিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি' রাজনৈতিক আলোচনা- 'আওয়ামী লীগে মিলন ও বিচ্ছেদের নাটক' খবর- উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আলোচনা- 'প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সমাজের প্রত্যাশা আলোচনা- 'পায়ে পড়ি বাঘ মামা, বেঁচে থাকো' আন্তর্জাতিক- 'পুরনো বন্ধুকে ত্যাগ করতে প্রস্তুত চীন আমরাই পারি 'দ্বিতীয় রাজধানী' গড়তে খবর- পুলিশি হরতাল যুক্তি তর্ক গল্পালোচনা- 'উপদেশের খেসারত' গল্প- 'স্বপ্নভঙ্গের ইতিবৃত্ত' স্মরণ- 'জগদীশচন্দ্র বসুর কথা বলি' যুক্তি তর্ক গল্পালোচনা- 'প্রধানমন্ত্রী কি হরতাল চান? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাজনীতির নতুমাত্রা
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
লেখকঃ মিজানুর রহমান খান
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1528)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
December
(884)
-
▼
Dec 02
(42)
- আলোচনা- প্রসঙ্গ:বেসরকারী চ্যানেলে বিটিভি'র খবর by ...
- আলোচনা- 'আজও পাহাড় অশান্ত' by রফিকুল বাসার/ এ কে এ...
- আন্তর্জাতিক- 'চীনের দৃষ্টিতে এক হবে দুই কোরিয়া ইরা...
- আন্তর্জাতিক- 'তরুণদের ভবিষ্যৎ মানে দেশের ভবিষ্যৎ' ...
- রাজনৈতিক আলোচনা- 'খালেদা জিয়ার লিখিত অনাস্থা, আপিল...
- রাজনৈতিক আলোচনা- 'কেউ কথা রাখেনি এবং গণতন্ত্রের বি...
- বক্তব্য- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে খায়রুল...
- শিল্প-অর্থনীতি 'করমুক্ত থাকার নানা চেষ্টা নোবেল বি...
- খবর, কালের কণ্ঠের- অনাস্থা নয়, খালেদার আশঙ্কা ছিল ...
- খেলা- 'বাংলাদেশ তো আসলে জিততেই চায়নি!' by সাইদুজ্জ...
- আলোচনা- 'ড. ইউনূসের কেলেঙ্কারি!' by রুহুল আমিন রানা
- আগাম জমা পরিবর্তন না করার দাবি ডিএসইর
- চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বেড়েছে
- ৫ ডিসেম্বর থেকে স্পট মার্কেটে শুরু হবে স্থগিত ১৪ প...
- ইইএফের নীতিমালায় পরিবর্তন জরুরি by সুফি ফারুক ইবনে...
- জলবায়ু পরিবর্তন ইস্যুতে ইইউর প্রস্তাব প্রত্যাখ্যান...
- ওয়েবসাইটে বিস্ফোরক তৈরির পদ্ধতি প্রকাশ করায় যুবকের...
- ইরাকে আল-কায়েদার হাতে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ ...
- সিআইএর বিরুদ্ধে মামলা করবেন এক পাকিস্তানি
- জঙ্গি হামলার জন্য দুটি ইউনিট গঠনের সিদ্ধান্ত তেহরি...
- ইরানে বোমা হামলায় এক পরমাণুবিজ্ঞানী নিহত, আহত ৩
- অন্ধ্র প্রদেশে কংগ্রেসদলীয় সাংসদের ইস্তফা নতুন দল গঠন
- কাশ্মীর নিয়ে হুররিয়াত নেতার মন্তব্য, কলকাতায় বিক্ষ...
- এফআইএর পাঠানো প্রশ্নপত্র গ্রহণ করেননি পারভেজ মোশাররফ
- বান কি মুনের ওপর নজরদারি করতে বলেছেন হিলারি
- পাকিস্তানে এক নারীর নাক কেটে দেওয়া হয়েছে
- ওয়ানডের নেতৃত্বেও স্যামি
- এইডসের বিরুদ্ধেও লড়বেন সাকিব
- স্পিনের ফাঁদ দেখল জিম্বাবুয়ে
- হাজার্ডকে নিয়ে টানাটানি
- যে ড্রয়ে ইংল্যান্ডের জয়
- সেই ঝলমলে ফেদেরার
- চেলসিতে আনচেলত্তির দিন শেষ?
- একটি সোনার পদকের জন্য
- রিয়ালকে ৫ গোলের লজ্জা দিল বার্সেলোনা
- বিশ্বকাপে নেই পাকিস্তানের শীর্ষ পাঁচ ক্রিকেটার!
- খেলা- 'বাংলাদেশকে মাটিতে নামাল জিম্বাবুয়ে' by উত্প...
- 'ধরিত্রীকে বাঁচাতে কানকুনে সফল হতেই হবে' সুত্রঃ কা...
- স্মরণ- 'চিত্রা ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি' by...
- রাজনৈতিক আলোচনা- 'আওয়ামী লীগে মিলন ও বিচ্ছেদের নাট...
- খবর- উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে ...
- রাজনৈতিক আলোচনা- 'প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনির...
-
▼
Dec 02
(42)
-
▼
December
(884)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
লেবানন
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
Exclusive
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
জোহরান মামদানি
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment