Tuesday, March 17, 2015
ধুঁকছে পরিবহন খাত
ধুঁকছে পরিবহন খাত
হরতাল-অবরোধে সহিংসতা কমলেও আতঙ্ক কাটছে না। কাজের জন্য বাধ্য হয়ে মানুষ ঘর থেকে বের হলেও শঙ্কা নিয়ে চলাচল করছেন তারা। যানবাহন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। স্বাভাবিক সময়ের তুলনায় মহাসড়কে অর্ধেকের কম যানবাহন চলাচল করছে। অসুবিধায় আছেন পরিবহন সেক্টরের শ্রমিকরা। যাত্রী সঙ্কটে তাদের রোজগার শূন্যের কোঠায়। ইতিমধ্যে কেউ কেউ বদলে ফেলেছেন দীর্ঘদিনের এ পেশাটি।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে সহস্রাধিক পরিবহনের মধ্যে লক্কড়ঝক্কড় মার্কা শতাধিক পরিবহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরকারের পক্ষ থেকে প্রশাসন পাহারায় নিরাপত্তার ঘোষণা দেয়া হলেও বিশ্বাস-ভরসা করতে পারছেন না যাত্রী ও পরিবহন মালিকরা। তারা বলেন, সরকার শুধু শুধু বললে হবে না, আমাদের চিন্তা আমাদেরই করতে হবে। জাহাজ কোম্পানি মোড়সংলগ্ন টিআর পরিবহন কার্যালয়ের কাউন্টারের দায়িত্বে থাকা জগদিশ বাবু বলেন, রাতে তো দূরপাল্লার গাড়ি চলছেই না, তার ওপর সকাল থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত হাতেগোনা কয়েকটি রংপুর-ঢাকা কোচ চলছে। এ গাড়িগুলো ঢাকায় যেতে যেতে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা লেগে যায়। এর বেশি রিস্ক নেয়া যায় না। তিনি আরও জানান, ৫ই জানুয়ারি অবরোধ কর্মসূচির আগে দিনরাত ২৪ ঘণ্টায় টিআর পরিবহনের ১৬টি বাস রংপুর-ঢাকায় আসা-যাওয়া করতো। সেখানে এখন ৩ থেকে ৪টি গাড়ি চলছে। তাও যাত্রী পাওয়া যাচ্ছে না। ডিপজল কাউন্টারের এখলাসুর রহমান বলেন, শ্রমিকদের মুখের দিকে চেয়ে আগমনী, নাবিল, হানিফ, শ্যামলী, এসআর, টিআর, এনা, ন্যাশনাল পরিবহনসহ দূরপাল্লার হাতেগোনা কয়েকটি কোচ চলাচল করছে। আগমনী কাউন্টারের বেলাল হোসেন বলেন, তাদের পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ। মাঝেমধ্যে অবস্থা বুঝে ব্যবস্থা করে দু-একটি গাড়ি চলাচল করছে। এদিকে রংপুর বাস টার্মিনাল সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, উত্তরের ১৬ জেলার জন্য যেখানে ৫ শতাধিক গাড়ি চলাচল করতো, সেখানে ৬০ থেকে ৭০টি গাড়ি চলাচল করছে। সে গাড়িগুলোতেও যাত্রী তেমন মিলছে না। নেহায়েত প্রয়োজন ছাড়া কোন যাত্রী গাড়িতে উঠছে না। মোটর শ্রমিক রহিম বকস্ অভিযোগ করে বলেন, রংপুরে প্রায় ৫ হাজার পরিবহন শ্রমিকদের দুর্দিন চলছে। অনেকে অনাহারে-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে দিনাতিপাত করছেন। বাড়ির শেষ সম্বল থালাবাসন বিক্রি করেও দু-একবেলা খাবার জোগাড় করছেন। কাজকর্ম না থাকার কারণে কেউ কেউ রিকশা চালনা, কুলি, ক্ষেতমজুর, কৃষাণীসহ অন্য কাজ করে রোজগারের চেষ্টা করছেন। দেশের চলমান সঙ্কটে সরকার ও বিরোধীপক্ষের হানাহানিতে টানা দুই মাসে ব্যাপক হতাহত, ক্ষয়ক্ষতি হয়। স্থবিরতা নেমে এসেছে সর্বত্রই। গত ১৩ই জানুয়ারি রংপুর মিঠাপুকুরের বাতাসন এলাকায় র্যাব, বিজিবি, পুলিশ-ম্যাজিন্ট্রেটসহ প্রশাসনের পাহারায় বাসে পেট্রলবোমা ছুড়ে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা যান ৬ জন। আহত হন প্রায় ৪০ জন। এ ঘটনায় ১৬ই জানুয়ারি পুলিশের পুলিশ মহাপরির্দশক এ কে এম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসী ও সুশীলসমাজের সঙ্গে মতবিনিময় করেন। এর কয়েক দিন পরেই ফের নগরীর মেডিক্যাল পূর্বগেট এলাকায় একটি চালবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। রংপুর বিভাগে এ ধরনের প্রায় ৫০টি ঘটনা ঘটেছে। এতে শতাধিক পরিবহন ক্ষতির সম্মুখীন হয়। অগ্নিদগ্ধ হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন মারা গেছেন। দুর্ঘটনার ভয়াবহতায় পুলিশ প্রশাসন রংপুর বিভাগের ৪০ পয়েন্টকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা দেয়। ফলে উদ্বিগ্নতা বেড়েছে রংপুরবাসীর। সম্প্রতি সহিংসতা-নাশকতা কমলেও রোধ করা যাচ্ছে না ককটেল বিস্ফোরণ। গত ৫ দিনে রংপুর সিটি করপোরেশনসংলগ্ন সিটি বাজার, দুদক কার্যালয়, সোনালী ব্যাংক প্রধান শাখাসংলগ্ন, আওয়ামী লীগ কার্যালয়সংলগ্ন, জেলা পরিষদ কার্যালয় চত্বর, জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট, পায়রা চত্বর, শাপলা চত্ব্বরে ককটেল বিস্ফোরিত হয়েছে।
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর থেকে জানান, বিএনপির ঘোষিত কর্মসূচি পালন করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। হামলা-মামলা গ্রেপ্তারের মধ্যেই চলছে তাদের এ কর্মসূচি। দূরপাল্লার যানবাহন আগের তুলনায় কিছুটা বাড়লেও মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক। পেট্রলবোমা হামলায় হরতাল-অবরোধ চলাকালে সিএনজিযাত্রী লিটন (৩০), বাসের চালক নূরে আলম সুমন (৩৫) ও ট্রাকচালক কামাল হোসেনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে শতাধিক গাড়িতে। অন্যদিকে জেলার সদরে ১০, রামগতিতে ২, কমলনগরে ৮, রায়পুরে ৭, চন্দ্রগঞ্জে ৫টিসহ ৬টি থানায় গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাশকতা ও সহিংসতার অভিযোগে ৩২টি মামলা করা হয়েছে। এ সময় মামলায় দেড় হাজার বিএনপি-জামায়াত ও শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিএনপি, জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেপ্তার করা হয়েছে কয়েকশজনকে। এ ছাড়া বাংগাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর এলাকার দোলাইকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক মাইনউদ্দিন বাবলু একই ইউনিয়নের মিরীকপুর বাজারে যুবলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে জানুয়ারি মাসে লক্ষ্মীপুর জেলায় ১৪৪টি এবং ফেব্রুয়ারিতে ১৪৩টি মামলা রুজু করা হয়েছে। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজনৈতিক কোন সমঝোতার পরিবেশ তৈরি না হওয়ায় বিপাকে পড়েছেন উত্তরাঞ্চলের পরিবহন শ্রমিক-মালিকরা। এদিকে বাস-ট্রাকমালিকদের ব্যাংকের ঋণ বৃদ্ধি পাচ্ছে। তাই শঙ্কার মধ্যেও গাড়ির চাকা সচল রাখতে হচ্ছে তাদের। কেননা ট্রাক-বাস পুড়লে সরকার ক্ষতিপূরণ দেবে। কিন্তু গাড়ি বন্ধ থাকলে ব্যাংকের ঋণ যে হারে বাড়ছে তার লাগাম টানার ভিন্ন কোন উপায় নেই। অন্যদিকে বাস-ট্রাকের চালক-শ্রমিকদের পরিবারের মুখের আহার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। অনেকে আবার পেশাও পরিবর্তন করছেন। এর ফলে পরিবহন খাতে বিপর্যয় নেমে এসেছে। যার ভুক্তভোগী রাজশাহীর ১০ হাজার পরিবহন শ্রমিক ও অত্র অঞ্চলের সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, আগে বিভিন্ন রুটে প্রতিদিন যেখানে এক হাজার মালবাহী ট্রাক, ৩ শ’ নাইটকোচ ও আন্তঃজেলা রুটে পাঁচ শতাধিক বাস চলাচল করতো। কিন্তু এখন চলছে মাত্র ৪ শ’ ট্রাক, নাইটকোচ দেড় শ’ এবং ২ শ’ বাস চলাচল করছে। পুলিশি নিরাপত্তা এবং ক্ষতিপূরণের আশ্বাসেও কাজ হয়নি। নেহায়েত খুব তাগাদা না থাকলে কেউ রাস্তায় বের হতে চান না। কিন্তু পরিবহন খাতের শ্রমিকরা নিরুপায় গাড়ি না চললে তাদের পরিবারের সদস্যরা না খেয়ে থাকবেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন নেতা জানান, সরকার ক্ষতিপূরণ দেয়ার কথা বললেও পুলিশ-আমলাতান্ত্রিক জটিলতায় সে ক্ষতিপূরণ পাওয়া নিয়েও দুশ্চিন্তা কাজ করে। সমপ্রতি ঢাকা বাসস্ট্যান্ডে হানিফ পরিবহনের ২টি নাইটকোচ পুড়িয়ে দেয় নাশকতাকারীরা। কিন্তু মামলা করতে গেলে পুলিশ সে মামলা না নিয়ে নিজেরাই বাদী হয়ে মামলা করে। ওই মামলায় গাড়ির নাম বা নম্বর কোন কিছুর উল্লেখ নেই। পেট্রলবোমায় গাড়ি পুড়লে মামলায় গাড়ির নাম এন্ট্রি করতে পুলিশকে ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি দাবি করেন, এখন পরিবহন ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পেটের তাগিদে শ্রমিকরা পেশা পরিবর্তন করেছিলেন এ কথা সত্য, তবে তারা আবার মূল পেশায় ফিরে আসছেন। একই সঙ্গে ট্রাক ভাড়ার ক্ষেত্রে দ্বিগুণ হারে ভাড়া আদায়ের অভিযোগও অস্বীকার করেন এই শ্রমিক নেতা।
স্টাফ রিপোর্টার, উত্তরাঞ্চল থেকে জানান, বিরোধী জোটের আন্দোলনে পাল্টে দিয়েছে উত্তরের মানুষের জীবনযাপন। কোথাও আতঙ্ক, কোথাও রোগীদের দুর্ভোগ। নেই সহজ যোগাযোগ ব্যবস্থা, ঠিক নেই রেলের সময়সূচি ও সিটব্যবস্থা। জনপদের জেলা রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধাসহ ৮ জেলার প্রকৃত চিত্র আলাদা। দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলনের ফলে যোগাযোগ ব্যবস্থা অরক্ষিত হয়ে পড়েছে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম জানান, গাড়ি চলাচল করছে। তবে আগের তুলনায় অনেক কম। যাত্রীরা আতঙ্কের কারণে বাসকে নির্ভরযোগ্য মনে করছেন না। তা ছাড়া বাসমালিকরা রাস্তায় অগ্নিসংযোগ ও আন্দোলনকারীদের আতঙ্কে রাস্তায় নামাতে ভয় পাচ্ছেন। সে কারণে বাসের সংখ্যাও কমেছে। অধিকাংশ বাসযাত্রী এখন রেলনির্ভর হয়েছেন। তা ছাড়া ধান রোপণ ও ধান কাটার মওসুম এলে শুধু রংপুর বাস টার্মিনালেই শত শত কামলা বাসের অপেক্ষায় থাকতেন। এখন এ চিত্র নেই। কৃষিমজুররা বিভিন্ন অঞ্চলে কাজে যেতে পারছেন না। তারা নিজের এলাকায় কমমূল্যে কাজ করছেন। যাত্রীদের আশায় আশায় বসে থেকে বাসের সময় পার হয়ে যায়। অনেকেই একবার ছেড়ে গেলেও আর ফিরতে পারছেন না। এজন্য বাসমালিক ও শ্রমিকরা পড়ছেন অর্থ-সঙ্কটে। তিনি বলেন, দিনের বেলা পুলিশ পাহারায় হাতেগোনা বাস চলাচল করলেও যাত্রীরা থাকেন আতঙ্কে। লোকাল বাসসহ প্রতিদিনি প্রায় ২০০ ঢাকার গাড়ি চলতো। এখন আতঙ্ক কিছুটা কমে এলেও দামি গাড়িগুলো রংপুর ছেড়ে যাচ্ছে না নিরাপত্তার কারণে। যাত্রী না থাকায় দুর্দশায় পড়েছেন বাসমালিক ও শ্রমিকরা। গাইবান্ধার বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ সরকার জানান, তার তিন হাজার শ্রমিকের অবস্থা কাহিল। দীর্ঘদিনের অবরোধ আর হরতালে বাস চলাচল করতে না পারায় শ্রমিকদের সন্তানদের নিয়ে অনাহার-অর্ধাহারে থাকতে হচ্ছে। পুলিশ পাহারায় কিছু কিছ বাস চলাচল করতে গিয়ে গাইবান্ধার অন্তত ২০টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্যে পড়েছে। একটি বাস ঢাকা যাওয়ার সময় গাইবান্ধা সদরের তুলসীঘাটে পেট্রলবোমায় ৮ কৃষি মজুরকে আগুনে পুড়ে মরতে হয়েছে। বর্তমান কিছু বাস গাইবান্ধা ছেড়ে গেলেও সারাক্ষণ আতঙ্কে থাকেন যাত্রীরা। বিয়ের অনুষ্ঠান কমেছে বলে জানালেন গাইবান্ধার আর রহমান কমিউনিটি সেন্টারের মালিক জুয়েল আহম্মেদ। তিনি বলেন, তার কমিউটি সেন্টারের কর্মচারীদের বসে বসে বেতন দিতে হচ্ছে দুই মাস ধরে। ট্রেনের অবস্থা খারাপ। যাত্রীসংখ্যা বাড়লেও বাড়েনি সিট, বগি ও ট্রেন। সে কারণে শত শত যাত্রীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শত শত মাইল যেতে হচ্ছে বলে জানান গাইবান্ধার স্টেশন মাস্টার এম এ ওয়াহেদ। তা ছাড়া ট্রেন কখন আসে কখন যায় তার কোন নিশ্চয়তা নেই। ফলে ট্রেনের যাত্রীরাও এখন স্টেশন চত্বরে রাত-দিন অপেক্ষা করে বসে থাকেন। চোখের রোগী, হার্টের রোগী, কিডনি রোগীসহ বড় ধরনের রোগীরা চিকিৎসার জন্য নিয়মিত ঢাকায় ডাক্তার দেখাতে পারছেন না। ঢাকা থেকে বা বিভিন্ন স্থান থেকে ডাক্তারদের আসা বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা থেকে বঞ্চিত থাকছেন এলাকার রোগীরাও। তরিতরকারি ও কাঁচামালের অবস্থা খুব খারাপ। ফুলকপি, বাঁধাকপি, টমেটোসহ সবজিচাষিরা আন্দোলনের কারণে তাদের উৎপাদিত সবজি কোথাও নিতে পারছেন না।
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে জানান, স্থবির হয়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি। বিপর্যয়ের মুখে জেলার পরিবহন ও কৃষি খাত। লোকসানে দিশাহারা পরিবহন মালিক-শ্রমিক ও ক্ষুদ্র-প্রান্তিকচাষি। দিন দিন বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা। আতঙ্ক-অনিশ্চয়তার মধ্যে অন্য শহরে গিয়েও মিলছে না কাজ। ফলে বিপাকে পড়েছেন গ্রামীণ ও শহুরে শ্রমজীবী মানুষ। নিদারুণ অর্থ-সঙ্কটে পরিবার-পরিজন নিয়ে দুঃসহ দিন কাটাতে হচ্ছে তাদের। রাজনৈতিক এ অস্থিরতার কারণে ধস নেমেছে জেলার ব্যবসা-বাণিজ্যেও। কাঙ্ক্ষিত যাত্রী না পেয়ে বাসগুলোকে ক্রমাগত লোকসান গুনতে হচ্ছে। এতে বাসমালিক ও শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে অহরহ ঘটছে শ্রমিক ছাঁটাইয়ের মতো ঘটনা। পরিবহন খাতের এ বিশৃঙ্খলতার কারণে জেলার কয়েক হাজার শ্রমিক সঙ্কটে পড়েছেন। শহরের গাইটাল আন্তঃজেলা বাসটার্মিনালের পরিবহন শ্রমিক আবুল মিয়া জানান, দেশে যখন স্বাভাবিক অবস্থা ছিল, তখন প্রতিটি ট্রিপেই লাভ হতো। এতে মালিক-শ্রমিক উভয়েই উপকৃত হতেন। এখন আসন অনুযায়ী যাত্রী না পাওয়ায় প্রতি ট্রিপেই লোকসান হয়। এতে পরিবহন খাতের শ্রমিকদের দুর্দশা বেড়েই চলেছে। একই রকম অবস্থা শহরের ভ্যানগাড়ি, ঠেলা ও টমটমচালকদের। পুরান থানা এলাকার ঠেলাচালক মাহতাব জানান, হরতাল-অবরোধে পণ্য, আসবাব ও আনুষঙ্গিক মালামাল পরিবহন অনেক কমে গেছে। এতে দিন শেষে যা আয় আসে, তা দিয়ে সংসারের খরচ মেটানো যায় না। একই দশা শহরের বিভিন্ন মার্কেট এলাকার দিনমজুরদেরও। জেলা শহরের বড়বাজার, পুরান থানা, কাছারিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যান চলাচল বৃদ্ধি পাওয়ায় কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের সরবরাহ বেড়েছে। ফলে খুচরা বাজারে চাল, ডাল, তেল, চিনি, পিয়াজ ও মসলার দাম কিছুটা কমেছে। তবে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। এ ছাড়া সবজিসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এদিকে মজুত বাড়লেও বেচাকেনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। শহরের গৌরাঙ্গবাজার এলাকার মুদি দোকানি বাবুল রায় জানান, স্বাভাবিক সময়ের তুলনায় বেচাকেনা সিকিভাগে নেমে এসেছে। বিপাকে ক্ষুদ্র ও প্রান্তিকচাষিরাও। কৃষিভিত্তিক এ জেলায় সবচেয়ে লাভজনক হিসেবে বিবেচিত শীতকালীন সবজি চাষ করে উৎপাদন খরচই তুলতে পারেননি তারা। এর নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। তাড়াইলের কৃষক মো. আক্কাছ আলী জানান, পরিবহন সঙ্কটের কারণে তাড়াইলের হাজার হাজার কৃষকের সবজির একটি বড় অংশ মাঠেই নষ্ট হয়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে যে পরিমাণ বাজারজাত করা সম্ভব হয়েছে, তাতে খরচের অর্ধেকও চাষিরা তুলতে পারেননি। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন এখানকার সবজিচাষিরা।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
March
(1092)
-
▼
Mar 17
(46)
- পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে মুক্ত হলো নিউ ইয়র্ক...
- খালেদার সাথে স্ত্রীর সাক্ষাত, সালাহউদ্দিনকে অক্ষত ...
- আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই রায় : ব্যারিস্টার খোকন
- ‘ইন্ডিয়ারে হারাই দিমু!’ by মোছাব্বের হোসেন
- ‘পরমাণু ক্ষেত্রে ভারতকে প্রতিহত করতে চায় পাকিস্তান’
- উত্তরার সেই বাড়ির লোকজনের মুখে কুলুপ
- সুপ্রিম কোর্টে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের বি...
- ‘ভয়–ডরহীন’ বাংলাদেশ
- হরতাল নেই, আছে অস্বস্তি
- ধোনির কোনো ‘বুজরুকি’ নেই!
- সালাহ উদ্দিনের অন্তর্ধান- রাজনীতির জন্য অশনিসংকেত
- অপেক্ষায় সালাহউদ্দিন আহমেদের পরিবার by কাজী সুমন
- প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হলে, ফিলিস্তিন রাষ্ট্র...
- দোকান খুলল গুগল
- সিটি নির্বাচন হবে, ভোট দিতে পারব তো? by সোহরাব ...
- দুর্নীতির বিরুদ্ধে চাই সামাজিক প্রতিরোধ by নুরুল আমিন
- স্বামীকে বাঁচিয়ে রাখতে সালাহউদ্দিনের স্ত্রীর আকুতি
- ১০ দিন পর পুতিনের দেখা
- অপহৃত শিশু হত্যার স্বীকারোক্তি দিয়েছেন ওলামা লীগ ...
- নাগাল্যান্ডের ফরিদ খান : টার্গেটকিলিংয়ের নির্মম শি...
- চীন অস্ত্র বিক্রিতেও বিশ্বে তৃতীয়
- মেহমানদের সঙ্গে নিরুদ্দেশ সালাহ উদ্দিন! by কবির হোসেন
- আইনজীবী সোহেল রানা ৩৬ দিন ধরে নিখোঁজ
- মহাত্মা লোকমান এবং তার হিকমত by কাজী সাঈদ
- ধর্ষণের ঘটনায় মোদির উদ্বেগ
- চার হাজার কোটি টাকার ঋণ আদায় অনিশ্চিত by মিজান চৌধুরী
- খালেদা জিয়ার বক্তব্যে নমনীয়তার ইঙ্গিত? by মিজানু...
- শাবিতে পুলিশ পাহারায় হলে ফিরলো ছাত্রলীগ
- আমরা আর তুচ্ছ হতে রাজি না by ফারুক ওয়াসিফ
- অনিয়ম দুর্নীতিতে চিকিৎসাসেবা ব্যাহত by নাজমুল আকন্দ
- সুযোগ কাজে লাগাতে উগ্রপন্থীরা প্রস্তুতি নিচ্ছে -স...
- শ্রমিকদের সদাচার, শিষ্টাচার by মোহাম্মাদ মুনীর চে...
- চলমান সঙ্কট রাজনৈতিক নয় আইনশৃঙ্খলাজনিত -নয়া দিগন্ত...
- ইরান ও ৬ জাতির আলোচনার ভবিষ্যৎ by মহীউদ্দীন আহমদ
- আরেক আগুনবোমার কথা by মনজুরুল হক
- ভারতের বিরুদ্ধে কি করতে হবে জানা আছে
- নিষ্ঠুরতা- ‘তিন মামা’কে চেনা-ই কাল হলো সাঈদের by ও...
- মিসরে নতুন রাজধানীর পরিকল্পনা
- সিরিঞ্জ কুড়ানোই পেশা by শিপন হাবীব
- ধুঁকছে পরিবহন খাত
- নাগাল্যান্ডে বাংলাভাষী ইস্যুতে গাত্রদাহ -ইন্ডিয়ান ...
- হাসিনার দিন শুরু হয় যেভাবে by লুৎফর রহমান
- স্মরণ : স্মৃতির পাতায় খোন্দকার দেলোয়ার
- নিখোঁজ সালাহউদ্দিনের ভাগ্য নিয়ে উদ্বেগ, পরিবারের ...
- ‘পুলিশ প্রধানের পদত্যাগ করা উচিত ছিল’
- সুশাসন ও শুদ্ধাচার কেন জরুরি? by মো: মতিউর রহমান
-
▼
Mar 17
(46)
-
▼
March
(1092)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment