Wednesday, March 14, 2012
মুদ্রানীতি-মুদ্রানীতির রাজনৈতিক অর্থনীতি by ফারুক মঈনউদ্দীন
মুদ্রানীতি-মুদ্রানীতির রাজনৈতিক অর্থনীতি by ফারুক মঈনউদ্দীন
একটা ইংরেজি দৈনিকের সাম্প্রতিক সংখ্যার একটা প্রতিবেদনে জানা যায়, ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ থেকে বিরত থাকা এবং সংকোচনমূলক মুদ্রানীতির পাশাপাশি একটা রক্ষণশীল রাজস্বনীতি অনুসরণ করার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারকে পরামর্শ দিয়েছে।
ব্যাংকিং খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাতের ঋণ সংকুচিত হয়ে প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে যেতে পারে বলেও সরকারকে সতর্ক করা হয়েছে। এই সতর্কবাণীর দুটো তাৎপর্য আছে: প্রথমত, দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থবাজার, মুদ্রানীতি ইত্যকার বিষয়ে সরকারকে সুপরামর্শ দেওয়ার দায়িত্বটি পালন করছে; দ্বিতীয়ত, ব্যাংকিং খাত থেকে সরকারের অত্যধিক ঋণ গ্রহণ দেশের অর্থনীতিতে যে অনর্থ ঘটাতে পারে, সেই সত্য কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবাণীর মাধ্যমে পত্রিকা মারফত সাধারণ জনগণও জানতে পারছে।
সরকারের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবাণী কিংবা সুপরামর্শ দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। আমেরিকান অর্থনীতিবিদ মিলটন ফ্রিডম্যান (১৯১২-২০০৬) যথার্থই বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বলতে প্রতিষ্ঠানটির সঙ্গে সরকারের যে সম্পর্ক বোঝায়, তাকে তুলনা করা চলে সরকার ও বিচার বিভাগের মধ্যকার সম্পর্কের সঙ্গে। ফ্রিডম্যান অবশ্য ব্যঙ্গ করে এ কথাও বলেছেন যে সুদূরতম সম্ভাবনায় স্বাধীন এমন কোনো কেন্দ্রীয় ব্যাংক যদি থেকেও থাকে, সেটি স্বাধীন থাকবে যদি সরকারের অন্য কোনো শাখার সঙ্গে তার বিরোধ না থাকে। যদি তেমন বিরোধ থাকে, তাহলে অবশ্যই তাকে রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে আপস করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কিংবা স্বায়ত্তশাসন নিয়ে এই গুরুগম্ভীর রচনায় সরকারের ঋণ গ্রহণসম্পর্কিত বিষয়টি সাধারণ পাঠকদের কাছে ব্যাখ্যা করা উচিত; কারণ সাধারণ মানুষের ধারণা, ঋণ গ্রহণ করে কেবল দরিদ্র মানুষ ও ব্যবসায়ীরা। তাই সরকারের ঋণ গ্রহণের বিষয়টি অনেকের কাছে প্রশ্নসাপেক্ষ মনে হতে পারে। এর সঙ্গে ঘাটতি বাজেট প্রসঙ্গটিও সংগতভাবেই চলে আসবে এবং এই শব্দগুচ্ছও পত্রপত্রিকার কল্যাণে সাধারণ মানুষের কাছে খুব পরিচিত হয়ে গেছে ইতিমধ্যে।
ঘাটতি বাজেট বলতে কী বোঝায়, আমরা নিশ্চয়ই অনেকে জানি। যে বাজেটে সরকারের আয় থেকে ব্যয় বেশি ধরা হয়, তাকে ঘাটতি বাজেট বলে। অন্যদিকে, যে বাজেটে সরকারি ব্যয়ের চেয়ে আয় বেশি ধরা হয়, সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। সাধারণত অর্থনীতিতে মন্দাভাব থাকলে ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়, যাতে সরকারের উন্নয়নমূলক কাজের ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনীতিতে প্রাণের সঞ্চার হয়। বাজেটের এই ঘাটতি মেটানোর জন্য সরকারকে অভ্যন্তরীণ ঋণ, বিদেশি সাহায্য, বিদেশি ঋণ ইত্যাদি গ্রহণ করতে হয়। অভ্যন্তরীণ ঋণ ব্যাংক থেকে নেওয়া যেতে পারে, আবার জনগণের কাছ থেকেও নেওয়া হতে পারে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রচলিত পন্থা হচ্ছে ট্রেজারি বিল ইস্যু করে এর বিপরীতে ব্যাংক থেকে টাকা নেওয়া। সরকারের পক্ষ হয়ে কাজটি করে কেন্দ্রীয় ব্যাংক। তবে একেবারে সরাসরি স্বাভাবিক পন্থায়ও ঋণ নিতে পারে সরকার। যেমন সরকারের একটা খুব বড় খরচ যায় জ্বালানি তেল আমদানিতে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ঋণপত্র খুলে তেল আমদানি করে আমদানি-উত্তর ঋণ নিয়ে থাকে সরকার। আবার জনগণের কাছ থেকেও সরকার ঋণ নিতে পারে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে। আমাদের দেশে যে কয়েক ধরনের সরকারি সঞ্চয়পত্র চালু আছে, সেসব জনসাধারণের কাছে সঞ্চয়পত্র হলেও সরকারের জন্য একধরনের ঋণপত্র। এসব সঞ্চয়পত্র মানুষের কাছে বিভিন্ন মেয়াদে বিক্রি করে জনসাধারণের কাছ থেকে সরকার ঋণ গ্রহণ করে।
ঘাটতির পরিমাণ বেশি হলে, অর্থাৎ সরকারের অর্থের চাহিদা বেশি হলে বিভিন্ন সরকারি বন্ড বা সঞ্চয়পত্রের ওপর সুদের হার বাড়িয়ে দিতে হয়, যাতে ক্রেতারা বেশি পরিমাণে এসব কাগজ কিনতে উৎসাহী হয়। অতি সম্প্রতি এই সুদের হার বাড়ানো হয়েছে। এতে করে সরকারের সুদের খরচ বেড়ে যায়, আর এই সুদের খরচ মেটাতে গিয়ে বাজেট ঘাটতি আরও বাড়ে, আর তার জন্য রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সরকারকে কর ও শুল্কের হার বাড়াতে হয়। এতে করে আবার মানুষের সঞ্চয় ও ব্যয়সক্ষমতার ওপর চাপ পড়ে।
তবে চূড়ান্ত বিবেচনায় অভ্যন্তরীণ ঋণের অর্থে সরকারি ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে বেগবান করতে পারে, যদি এই ব্যয় শিল্প ও অবকাঠামো স্থাপনের জন্য নির্বাহ করা হয়। যেমন সড়ক-মহাসড়ক নির্মাণ করলে অর্থনীতিতে সরবরাহব্যবস্থার উন্নয়ন ঘটে, প্রবৃদ্ধি নিশ্চিত হয়। ঘাটতি বাজেটের মাধ্যমে সরকারি ব্যয় বৃদ্ধির আরও একটা অর্থনৈতিক সুফল হচ্ছে, এর মাধ্যমে চাহিদার অভাবে মন্দাক্রান্ত অর্থনীতিতে মোট চাহিদা বৃদ্ধি করে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিকে দ্রুততর করে, বেকারত্ব হ্রাস করে।
ঘাটতি বাজেটের আপাতত সুফলের বিপরীত চিত্রও আছে। সরকারের ঋণের বোঝা যত বাড়বে, তত বাড়বে তার সুদ বাবদ খরচ। অথচ এই সুদ বাবদ খরচটি যদি সরকারকে করতে না হয়, তাহলে সেই অর্থ ব্যয় করা যায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে। ঘাটতি বাজেটের মাধ্যমে সরকারি ব্যয় বৃদ্ধির আরেকটা নেতিবাচক প্রভাব হচ্ছে যে এসব ব্যয়ে সরকারের সহজাত অদক্ষতা ও অপচয়। এ কথা স্বীকৃত সত্য যে কোনো প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খাত সরকারি খাতের চেয়ে অনেক দক্ষ ও সাশ্রয়ী। তাই ঋণ নিয়ে সরকারি বিনিয়োগে এই খাতের অদক্ষতা, দুর্নীতি ও অপচয়ের কারণে বিশাল অঙ্কের অর্থ প্রকৃত বিনিয়োগের বাইরে থেকে যায়।
ঘাটতি বাজেটে সরকারের ব্যয় বেশি হয় বলে একটা মুদ্রাস্ফীতিপ্রবণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাত্ত্বিকভাবেও মন্দাকালীন নিদান হচ্ছে, ঘাটতি বাজেট আর মুদ্রাস্ফীতির সময়ের জন্য দরকার উদ্বৃত্ত বাজেট।
এখানে একটা বিষয়ে মানুষের মনে কৌতূহল জাগতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক যখন মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরে রাখার জন্য এত সমালোচনার মুখোমুখি হয়েও মুদ্রা সংকোচননীতি অনুসরণ করে যাচ্ছে, তখন সরকার বিশাল ঘাটতি বাজেট প্রণয়ন করে ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিপরীত কাজ করছে কেন?
ঠিক এই প্রশ্নেই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের প্রশ্নটি উঠে আসে। প্রথম আলোয় অতিসম্প্রতি প্রকাশিত আরেকটি প্রতিবেদনে জানা যায় যে রাজনৈতিক চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি অনেকাংশে অকার্যকর হয়ে পড়েছে। অথচ অর্থনীতিতে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে মূল্যের স্থিতিশীলতা রক্ষা করার জন্যই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের সংজ্ঞা দিতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এ কে এন আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বহু পরিমাপ আছে, যথা: এটি সরকারকে ঋণ দিতে অস্বীকার করতে পারে কি না, সরকারের ওপর নির্ভরশীল না হয়ে এটি নিজস্ব ব্যয় নির্বাহ করতে পারে কি না, এটির পরিচালনা পর্ষদ স্বাধীনভাবে কাজ করতে পারে কি না, গভর্নর স্বাধীনভাবে মুদ্রানীতি অনুসরণ করে চলতে পারে কি না ইত্যাদি। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশক হচ্ছে, এটি সরকারকে ঋণ দিতে অস্বীকার করতে পারে কি না। শুরুতেই ইংরেজি দৈনিকের বরাত দিয়ে যা বলা হয়েছিল, তার পরবর্তী প্রতিবেদনে প্রকাশিত খবরে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা সম্পর্কে সেই আশাবাদ আর অবশিষ্ট থাকে না। কারণ সরকারি ব্যয় এবং ঋণ নিয়ন্ত্রণে যদি কেন্দ্রীয় ব্যাংকের কোনো স্বাধীন ভূমিকা না থাকে, তাহলে দেশের মুদ্রা ব্যবস্থাপনা হয়ে পড়বে অদক্ষ এবং ভেঙে পড়বে মূল্য নিয়ন্ত্রণব্যবস্থা। মূল্যস্তর স্থিতিশীল রাখার উদ্দেশ্যে যে মুদ্রানীতি প্রণয়ন করা হয়, সেটি একদিকে যেমন টেকনিক্যাল, অন্যদিকে স্পর্শকাতরও বটে। তাই এটিকে এই বিষয়ের বিশেষজ্ঞদের হাতেই ছেড়ে দেওয়া নিরাপদ। এবং সরকারের উচিত এই বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটির স্বাধীনতায় হস্তক্ষেপ না করা। কারণ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষতা ও বিচক্ষণতা শেষাবধি সরকারের অর্থনৈতিক অবস্থানকেই সুদৃঢ় করে।
কিছুদিন আগে পত্রিকার আরেকটি খবরে জানা যায় যে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার কিছুদিনের মধ্যে নতুন ব্যাংকের জন্য দরখাস্ত গ্রহণ করবে। অথচ আইন অনুযায়ী নতুন ব্যাংক স্থাপনের জন্য অনুমতি দেওয়ার কাজটি একান্তভাবেই কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ারাধীন, এখানে সরকার বা অর্থ মন্ত্রণালয়ের কিছু করণীয় নেই। আমাদের দেশের মতো একটা ছোট অর্থনীতিতে অর্ধশতাধিক ব্যাংকের অস্তিত্ব থাকা সত্ত্বেও আরও নতুন ব্যাংক খোলার যৌক্তিকতা আছে কি না, সেটা বিচারের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের হাতেই থাকা উচিত। এটিকে রাজনৈতিকভাবে চালনা করা বাঞ্ছনীয় নয়।
এ কে এন আহমেদ লেখেন, ১৯৭৫-এর আগের সরকারের সময় তাঁর সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুর পূর্ণ আস্থা নিয়ে কাজ করার। সেই আস্থা এবং স্বাধীনতার কারণে ছয় থেকে আট মাস সময়ের মধ্যে টাকার বিনিময় মূল্য পরিবর্তন, ৫০০ টাকার নোট বাতিল ঘোষণা, ঋণ সংকোচন, সরকারকে সীমাহীন ঋণদানে অস্বীকার, লোকসানি সরকারি প্রতিষ্ঠানগুলোকে ঋণ বন্ধ করা—এগুলোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছিল বাংলাদেশ ব্যাংক। এতেই বোঝা যায় যে রাজনৈতিক বা সরকারের উচ্চতম পর্যায়ের সমর্থন না পেলে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে দেশের ওয়ার্যান্ট অব প্রিসিডেন্স অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের অবস্থান কোথায়। নেহরুর জবাব ছিল, রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। তাঁর এই জবাবেই বলে দেওয়া হয়েছিল, গভর্নরের অবস্থানটি কত স্বতন্ত্র এবং অনন্যসাধারণ।
তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা যে মূল্যস্তর বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার একমাত্র নিয়ামক—এটাকে স্বতঃসিদ্ধ মনে করার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানটির আইনগত স্বাধীনতার ওপর রাজনৈতিক হস্তক্ষেপও অগ্রহণযোগ্য। আমাদের মতো রাজনীতিপ্রবণ দেশে একটি সম্পূর্ণ স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের অস্তিত্ব হয়তো অবাস্তব, কিন্তু একটা ভারসাম্যপূর্ণ অবস্থান প্রত্যাশা করা নিশ্চয়ই অযৌক্তিক নয়।
ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার।
ই-মেইল: fmainuddin@hotmail.com

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1432)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 14
(121)
- শ্রদ্ধাঞ্জলি-শিক্ষার দূত নিকলীর আবদুল হামিদ by দিল...
- ছয় ছাত্র হত্যা-আত্মঘাতী ‘সামাজিক ক্রসফায়ার’ by ফার...
- ধর্ম-রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন by মুহাম্ম...
- দুই দু’গুণে পাঁচ-যানজটের পরিণতি! by আতাউর রহমান
- কর্নেল তাহের হত্যা-যেকোনো স্থানে অবিচার সর্বত্রই ন...
- জবরদস্তি নয়, চাই শান্তিপূর্ণ কর্মসূচি-পার্বত্য চট্...
- এখন টিসিবির ভূমিকাই গুরুত্বপূর্ণ-দাম বাড়িয়ে সম্মতি...
- টেন্ডুলকারের আক্ষেপ, ম্যাচ তবু ভারতের-ভারত : ৫০ ওভ...
- চারদিক-পথশিশুদের আম উৎসব by রাকিব কিশোর
- রাজনীতি-সংবিধানের সমালোচনা করলে চরম দণ্ড! by বদিউল...
- আত্মপরিচয়-‘আদিবাসী আছে?...আছে!’ by মাহমুদুল সুমন
- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এই ১১ জন ছাত্রীর ভবিষ...
- দিল্লির চিঠি-পাচার হওয়া অর্থ কার? by কুলদীপ নায়ার
- সময়ের প্রতিবিম্ব-গণপিটুনি নয়, গণহত্যা by এবিএম মূসা
- আত্মহত্যা সমাধানের পথ নয়-বরিশালে আপত্তিকর ভিডিও
- অপব্যবহার রোধে নতুন আইন জরুরি-খুনিকে রাষ্ট্রপতির ক...
- স্মরণ-আলোর মশাল জ্বেলেছিলেন যিনি by সেলিনা খালেক
- আদমশুমারি-জনসংখ্যার সালতামামি ও আমাদের চ্যালেঞ্জ b...
- কৃষি-সিনজেনটার বিচার করবে কে? by পাভেল পার্থ
- রাজনীতি-আমলাচালিত অর্থলোলুপ গণতন্ত্র—গণতন্ত্র নয় b...
- সরল গরল-মনমোহনজি, সুপ্রিম কোর্টের রায়টি পড়ুন by মি...
- নির্ভুল তালিকা করুন, সুপারিশে সতর্ক হোন-মুক্তিযোদ্...
- গ্রামবাসীর সংঘবদ্ধ নৃশংসতা-ছয় ছাত্রের করুণ মৃত্যু
- চারদিক-নূহার জন্য মানববন্ধন by ফারহানা আলম
- ধান গবেষক-হাসানুজ্জামানের জন্য রাষ্ট্রের কি কোনো দ...
- মিডিয়া ভাবনা-দলীয়করণের কবলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ...
- প্রতিক্রিয়া-রহস্য নয়, পরিকল্পিতই by মহিউদ্দিন আহমদ
- গদ্যকার্টুন-চক্ষু বিভাগে আরও চর্ম চিকি ৎ সক চাই by...
- সহজিয়া কড়চা-বুদ্ধিভান্ডারি ও ভ্রাম্যমাণ বুদ্ধিদাতা...
- নির্মাণপ্রতিষ্ঠানগুলোকে আইন মানতে বাধ্য করুন-ইটের ...
- চাপ সামাল দেওয়ার কৌশল খুঁজতে হবে এখনই-বাংলাদেশের জ...
- চলতি পথে-বরিশালের শংকর মঠ by দীপংকর চন্দ
- গণমাধ্যম-বিলেতি সাংবাদিকতার স্বশাসনের সংকট by মশিউ...
- ধর্ম-পবিত্র শবে বরাতের তাৎপর্য by মুহাম্মদ আবদুল ম...
- শিক্ষাপ্রতিষ্ঠান-কেন আন্দোলন ভিকারুননিসায়?
- বিশেষ সাক্ষাৎকার-ট্রাইব্যুনালের শক্তি-সামর্থ্য আরও...
- অনিয়ম-দুর্নীতি কবে দূর হবে?-আবার জাতীয় বিশ্ববিদ্যালয়
- আগামী দিনগুলো মঙ্গলময় হয়ে উঠুক-পবিত্র শবে বরাত
- নদীকৃত্য দিবস-বাঁধমুক্ত নদী আমাদের অধিকার
- প্রতিরোধের মার্চ-জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ ...
- জনভোগান্তিমূলক কর্মসূচির বিকল্প খুঁজুন-কেন ফের হরতাল?
- পাল্টাপাল্টি কর্মসূচি কি খুব জরুরি ছিল?-সরকারি দলে...
- চারদিক-লিলুয়া বাতাসে by শারমিন নাহার
- প্রতিক্রিয়া-মানুষ অমানুষ নামানুষ by আহমেদ হেলাল
- নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়-শক...
- আইবিএ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ মেলা প্রাণের মে...
- ঢাকা কলেজ-শেখার ছলে জলে-স্থলে by ইমাম হাসান
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-পূর্ব থেকে পশ্চিম পর্যন্...
- স্বাস্থ্য টিপস-কামরাঙার কিছু কথা
- বিশেষজ্ঞের চেম্বার থেকে-প্রোস্টেটের সমস্যা-পরামর্শ...
- খাওয়ায় সহজ পরিবর্তন-হূদেরাগের ঝুঁকি কমায় by অধ্যা...
- মেয়েদের অবাঞ্ছিত লোম-একটি বিব্রতকর সমস্যা by তানজ...
- নতুন নতুন রোগবালাই by ইকবাল কবীর
- ঘরে বসেই আয় করে পুরস্কার by নুরুন্নবী চৌধুরী
- সমাজে চাই নারীবান্ধব পরিবেশ by সুচিত্রা সরকার
- আয়োজন-দু চাকায় ডানা মেলে... by খাদিজা ফাল্গুনী
- নারী পুলিশের নেতৃত্ব by মানসুরা হোসাইন
- ৫০ জন আহত-ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার...
- এ টি এম শামসুজ্জামানের ছোট ছেলের হাতে বড় ছেলে খুন
- সমুদ্রসীমা বিরোধ মামলার রায় আজ
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- এক যে আছে বাগাটের দই by পান্না বালা
- এক যে আছে বাগাটের দই by পান্না বালা
- ফটোসাংবাদিক শওকত জামিল আর নেই
- অনুমোদন পেল আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় by মোশতাক ...
- সফলদের স্বপ্নগাথা-সব সময় তাগাদা দিতে হবে নিজেকে: ব...
- বিশ্বের প্রভাবশালী ৫০ উদ্যোক্তা-কাজের কাজি সুমাইয়া...
- অনুমোদন পেল আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় by মোশতাক ...
- সপ্তাহের হালচাল-আওয়ামী লীগের পায়ে বিএনপির জুতা by ...
- বিশেষ সাক্ষাৎকার-‘ন্যায্য’ সমুদ্রসীমাই বাংলাদেশের ...
- দুই সেঞ্চুরিয়ানকে ছাপিয়েও টেন্ডুলকার! by উৎপল শুভ্র
- দাবি বিএনপির নেতাদের, সাংসদদের ঢাকায় থাকার নির্দেশ...
- লুটের টাকায় ফ্ল্যাট-জমি by কামরুল হাসান
- পাল্টা জবাব দিতে ১৪ দলের জমায়েত আজ by জাহাঙ্গীর আলম
- র্যাব কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা
- বিদেশ নয়, ওদের যেতে হলো না-ফেরার দেশে
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ-পায়ে পা লাগায় ছাত্র...
- বাঁধ হটাও, বিপর্যয় ঠেকাও by একরামুল হক শামীম
- অধিকার-বিহারিরা কি বাংলাদেশি হবেন? by আবদুল মজিদ
- সাম্প্রতিক প্রসঙ্গ-মহাসমাবেশ :জয়-পরাজয়ের খেলা by ই...
- রাজনীতি-কর্মসূচি বিএনপির, প্রচারে আওয়ামী লীগ by সৈ...
- সাক্ষাৎকার-সবচেয়ে বড় কাজ, সাধারণ মানুষের কাছে পেঁৗ...
- বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি-ভাবিয়া করিও কাজ ...
- বিরোধীদলীয় মহাসমাবেশ-স্বস্তির পরিবেশে আলোচনায় বসুন
- নবদম্পতিসহ নিখোঁজ ১৩ by সোনিয়া হাবিব লাবনী
- সপরিবারে চিত্রগ্রাহক নিখোঁজ
- এ টি এম শামসুজ্জামানের এক ছেলের হাতে আরেক ছেলে খুন
- মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ-জার্মানিতে আন্তর...
- জোট সম্প্রসারণে বিএনপি আরো সময় নিতে চায় by মোশাররফ...
- শেখ হাসিনা নতুন কর্মসূচি ঘোষণা করবেন-শিথিল শর্তে ক...
- আবারও লঞ্চডুবি : নিখোঁজ অনেক-মরিচের বস্তায় ভাসছিল ...
- মেঘনায় গেল কত প্রাণ-৩২ লাশ উদ্ধার, আজ আবার অভিযান
- মফস্বলে স্বাস্থ্যসেবার বেহাল দশা-এ বিবর্ণ চিত্র পা...
- চিনি আমদানির সিদ্ধান্ত-নেপথ্যে কোনো বাণিজ্য নেই তো
- পবিত্র কোরআনের আলো-কোরআন নিয়ে বিতর্কের জবাবে একটি ...
- হাওরের বৈশিষ্ট্য ও বৈচিত্র্য হারিয়ে যাবে by আখলাক ...
- স্মরণ-এক উজ্জ্বল নক্ষত্র by সেলিনা আক্তার
- যুক্তি তর্ক গল্প-ভিকারুননিসা: সমস্যার মূলে যাওয়া দ...
- আফগানিস্তান-কান্দাহারের বাদশাহের মৃত্যু by পেপে এস...
- সামাজিক শক্তি-দলাদলির ঘানি বনাম মানুষের নড়াচড়া by ...
- কালের পুরাণ-নেতা-নেত্রীগণ, দয়া করে আমাদের মুক্তি দ...
- যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের এ কেমন আচরণ?-শোকে...
- সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে-সুনির্দিষ্ট প্রস্...
- কেবল সভা-সমাবেশ করলেই গণতন্ত্র সুসংহত হবে না by ড....
- মানুষের জীবন বিপর্যস্ত করার অধিকার কারো নেই by রাশ...
- স্মরণ-পল্লীকবি জসীমউদ্দীন by বিশ্বজিৎ পাল বাবু
- ক্লাসঘরের কথা : ২-ড. জেকিল ও মি. হাইড by আবদুল্লাহ...
- বৈচিত্র্যের মধ্যে ঐক্যই জরুরি by ড. তুলসী কুমার দাস
- সময়ের প্রতিধ্বনি-প্রধানমন্ত্রীর অভিযোগ এবং বাংলাদে...
- শ্রদ্ধাঞ্জলি-চলে গেলেন ‘প্রভু’ by ইসরাত জাহান
- বিচার-বাবার হত্যারহস্য ভাই হত্যার বিচার by মৌটুসী ...
- ধর্ম-শাবান মাসের ফজিলত ও ইবাদত by মুহাম্মদ আবদুল ম...
- উচ্চশিক্ষা-শিংওয়ালা পিএইচডি ও বিধ্বস্ত এক বিশ্ববিদ...
- রাজনীতি-শেষ পর্যন্ত জনগণই ভরসা by আবদুল মান্নান
- দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক-ভিকারুননিসা নূন স...
- সন্ত্রাসের বিরুদ্ধে চাই সমন্বিত ও সর্বাত্মক অভিযান...
- মুদ্রানীতি-মুদ্রানীতির রাজনৈতিক অর্থনীতি by ফারুক ...
- শ্রদ্ধাঞ্জলি-আতিকের মা ইংরেজি জানতেন না by সুমনা শ...
- রোহিঙ্গা সমস্যা-এদিকে ‘রাজনীতি’ ওদিকে নিপীড়ন by জো...
- বাংলাদেশ-জাপান সাংস্কৃতিক কেন্দ্র-দারাদের প্রতারণা...
- সময়ের প্রতিবিম্ব-অসাম্প্রদায়িক সরকারের ধর্মাশ্রয়ী ...
-
▼
Mar 14
(121)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment