Tuesday, September 27, 2011
সাক্ষাৎকার- আমরা রং-তুলিতে সৌন্দর্যের গান গাই
সাক্ষাৎকার- আমরা রং-তুলিতে সৌন্দর্যের গান গাই
জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ সম্মানে
ভূষিত করে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী মোহাম্মদ কিবরিয়াকে। ২০০২ সালে জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে তাঁর দুই সপ্তাহের টোকিও ভ্রমণের সময় এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন মনজুরুল হক >>
ভূষিত করে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী মোহাম্মদ কিবরিয়াকে। ২০০২ সালে জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে তাঁর দুই সপ্তাহের টোকিও ভ্রমণের সময় এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন মনজুরুল হক >>মনজুরুল হক: আমাদের শিল্পীদের মধ্যে আপনাকে এ কারণে ব্যতিক্রমী বলা যায় যে ছবি আঁকার বাইরে অন্যান্য সামাজিক প্রসঙ্গে আপনি প্রায় নীরব থেকে গেছেন। এই নীরবতা বজায় রেখে চলার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি?
মোহাম্মদ কিবরিয়া: ঠিক নীরব যে থেকেছি, তা কিন্তু আমি বলব না। যেহেতু আমি শিল্পী, রং-তুলির ছোঁয়াতেই সামাজিক ভাবনাচিন্তাকে স্পর্শ করতে চেয়েছি। বলতে পারেন, আমার ছবি আমার হয়ে কথা বলেছে। শিল্পী যেহেতু সমাজবিচ্ছিন্ন কোনো অস্তিত্ব নন, তাই খুব বাস্তবসম্মতভাবেই শিল্পের মধ্য দিয়ে শিল্পীর কথা বলা হচ্ছে। আগবাড়িয়ে কথা বলার প্রয়োজন এ ক্ষেত্রে তাই আছে বলে আমার মনে হয় না।
মনজুরুল: আপনি আমাদের ছাপচিত্রকে নতুন এক শীর্ষে নিয়ে গেছেন। ছাপচিত্রের প্রতি শুরুতে আপনার আকৃষ্ট হওয়ার বিশেষ কোনো কারণ ছিল কি?
কিবরিয়া: শিল্পকলার পথে আমার যাত্রা শুরু কিন্তু ছাপচিত্র দিয়ে নয়। এই যে এমনকি টোকিওর চারুকলা ও সংগীত বিশ্ববিদ্যালয়, জাপানে যেটাকে সংক্ষিপ্তভাবে গেদাই বলা হয়, সেখানে আমার লেখাপড়ার শুরু পেইন্টিং দিয়েই। মনে পড়ে, জাপানে আসার আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন একসময় আমাকে বলেছিলেন, সম্ভব হলে কোনো স্কলারশিপ নিয়ে জাপানে গিয়ে ছাপচিত্রের ওপর কিছু যেন আমি শিখে আসি। আপনার হয়তো জানা আছে, পঞ্চাশের দশকে রকফেলার ফেলোশিপ নিয়ে শিল্পাচার্য কিছু দিনের জন্য জাপানে এসেছিলেন। ধারণা করা যায়, জাপানের ছাপচিত্রের উৎকর্ষ তাঁকে মুগ্ধ করে থাকবে। তবে তার পরও ঠিক ছাপচিত্র শেখার ব্রত নিয়ে যে আমার জাপানে আসা, তা কিন্তু নয়। চার দশকেরও বেশি আগের সেই ছাত্রজীবনে আমার পেইন্টিংয়ের শিক্ষক ছিলেন অধ্যাপক তাকেশি হায়াশি। আমার জন্য এটা অত্যন্ত আনন্দের যে তিনি এখনো জীবিত আছেন এবং এবারের জাপান ভ্রমণে সেই শিক্ষকের সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়েছে। বয়স ৯০ অতিক্রম করে গেলেও এখনো তিনি ছবি আঁকার চেষ্টা করে চলেছেন।
অধ্যাপক হায়াশির কাছ থেকে পেইন্টিংয়ের নানা কৌশল শিখে নেওয়ার প্রক্রিয়ায় ছাপচিত্রের প্রতি একসময় আমি আকৃষ্ট হই। গেদাইয়ের শিক্ষকদের মধ্যে সেই সময় ছাপচিত্রের গুরু ছিলেন অধ্যাপক হিদেও হাগিওয়ারা। তাঁর সরাসরি আনুকূল্য লাভ করেই গেদাইয়ের শিক্ষাজীবনের অনেকটা শেষ পর্যায়ে এসে ছাপচিত্রের দিকে আমি ক্রমশ ঝুঁকে পড়ি। লিথোগ্রাফের ওপর কাজ শুরু করি তখন থেকেই। অধ্যাপক হাগিওয়ারা এখন জীবিত নেই, নয় তো এবারের জাপান ভ্রমণে তাঁর সান্নিধ্য লাভ করার সুযোগ আবারও আমার হতো।
জাপানে পাঠ শেষ করে দেশে ফিরে আমি যখন চারুকলা ইনস্টিটিউটে যোগ দিই, অধ্যাপক সফিউদ্দিন আহমদ তাঁর আগে থেকেই সেখানকার গ্রাফিকস বিভাগে ছাপচিত্র শিখিয়ে আসছিলেন। ফলে চারুকলার সেদিনের শিক্ষকতা যে বাংলাদেশে আমাকে দিয়েই শুরু, তা নয়।
মনজুরুল: পেইন্টিং থেকে সরে এসে আপনি ছাপচিত্রে অনেক নতুন উৎকর্ষ দেখিয়েছেন। আপনার কি মাঝেমধ্যে পেইন্টিংয়ে ফিরে যাওয়ার ইচ্ছা প্রবল হয় না?
কিবরিয়া: দেখুন, প্রিন্ট আর পেইন্টিংয়ের ব্যবধান খুবই সূক্ষ্ম। আপনি যদি বিশ্বের নামী শিল্পীদের শিল্পকর্মের দিকে চোখ বুলিয়ে নেন, তাহলে দেখবেন পেইন্টিংয়ের প্রথম সারির প্রায় সব শিল্পীই ছাপচিত্রেও সমান দক্ষতার ছাপ রেখে গেছেন। রেমব্র্যান্ট থেকে শুরু করে পিকাসো—সবাই। এঁরা কিন্তু ওই দুই মাধ্যমেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। পেইন্টিংয়ের পাশাপাশি ছাপচিত্রেও কারিগরি দক্ষতার বাড়তি একটা ব্যাপার রয়েছে। ছাপচিত্রের শিল্পী শুধু রং-তুলির শিল্পীই নন, একই সঙ্গে ধাতব বস্তু নিয়ে কাজ করার দক্ষতাও তাঁর থাকা চাই। ছাপচিত্রের এই দিকটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়। তবে পেইন্টিং যে আমি একেবারে ছেড়ে দিয়েছি, তা নয়। টোকিওর এ প্রদর্শনীতেই আমার যে কটি ছবি দেখানো হচ্ছে, তার প্রায় সব কটি ক্যানভাসের ওপর তেলরঙে আঁকা। অবশ্য এর আগে গত জুন মাসে এখানে হয়ে যাওয়া আরেকটি প্রদর্শনীর ১২টি ছবির সবগুলোই ছিল প্রিন্ট। ফলে বলতে পারেন প্রিন্ট এবং পেইন্টিং দুই মাধ্যমেই এখন আমার প্রায় সমপর্যায়ের বিচরণ।
মনজুরুল: আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন কোন মাধ্যমটি?
কিবরিয়া: ব্যক্তিগত পছন্দের বেলায় অবশ্য ছাপচিত্রের প্রসঙ্গ চলে আসে। আপনি হয়তো জানেন, ছাপচিত্রের আবার বিভিন্ন শাখা-উপশাখা রয়েছে। আমার নিজের পছন্দ লিথোগ্রাফ আর এচিং।
মনজুরুল: বাংলাদেশে ছাপচিত্রের ভবিষ্যৎ সম্পর্কে কি আপনি আশাবাদী?
কিবরিয়া: খুবই আশাবাদী। অন্তত দুজন শিল্পীর নাম আমি উল্লেখ করতে পারি, দেশীয় পরিমণ্ডলের বাইরেও যাঁদের নাম এখন যথেষ্ট পরিচিত। মনিরুল ইসলাম আর শহীদ কবির—দুজনই বর্তমানে স্পেন-প্রবাসী। ছাপচিত্রে নতুন অনেক কিছু এঁরা নিয়ে এসেছেন।
মনজুরুল: আর দেশে যে তরুণেরা আছেন, তাঁদের মধ্যে কোনো সম্ভাবনা আপনি দেখেছেন?
কিবরিয়া: হ্যাঁ, তরুণদের মধ্যেও যথেষ্ট প্রতিভাবান ছাপচিত্রী রয়েছেন। রফি হক আর আহমেদ নজীর হলেন সে রকম দুজন প্রতিশ্রুতিশীল শিল্পী। আমার আশা আছে, আমাদের প্রিন্ট মাধ্যমকে আরও এগিয়ে নিয়ে যেতে এঁরা সহায়ক হবেন।
মনজুরুল: আপনার তো এবার প্রায় কুড়ি বছর পর জাপানে আগমন। সময়ের এই ব্যবধানে জাপানের বড় ধরনের কোনো পরিবর্তন আপনার চোখে পড়ছে?
কিবরিয়া: পরিবর্তন তো দুই রকমের হয়। এর একদিকে রয়েছে বাহ্যিক পরিবর্তন, যেটা সহজেই আমাদের চোখে ধরা পড়ে। সেদিক থেকে জাপানের বিবর্তন বলা যায় কখনোই থেমে নেই। টোকিওর চারদিক জুড়েই গড়ে উঠছে বিলাসবহুল বিশাল আকারের দালানকোঠা। পাশাপাশি পরিবহনব্যবস্থাও নানা রকম রদবদলের সূচনা করে চলেছে। তবে বাহ্যিক এই রদবদল লক্ষ করে পরিবর্তনের অন্য দিকটাকে উপেক্ষা করা ঠিক হবে না, যে দিকটায় রয়েছে মানুষের নৈতিক মূল্যবোধ, প্রজ্ঞা আর সমাজজীবনের নানারকম যোগ-বিয়োগের হিসাব-নিকাশ।
জাপান সবসময়ই ছন্দোবদ্ধ জীবনের এক দেশ। ৪০ বছর আগে জীবনের ছন্দময় যে গতি এখানে আমি লক্ষ করেছি, চার দশকের ব্যবধানে এবারের স্বল্পকালীন এই ভ্রমণে এসে সেই দিকটায় কোনো পরিবর্তন আমার চোখে পড়েনি। এটা নিঃসন্দেহে আনন্দের কথা। জাপানের লোকজন আজও সেই আগের মতোই সময় সম্পর্কে ভীষণ সচেতন। অন্যের জন্য কোনো রকম বিড়ম্বনা যেন দেখা না দিতে পারে, সেই বোধ এদের মধ্যে সার্বক্ষণিকভাবে উপস্থিত। কাজে কোনো রকম গাফিলতি কিংবা অবহেলা এদের মধ্যে একেবারেই নেই। এবং পারফেকশনিস্ট বলতে যা বোঝায়, এরা এখনো ঠিক তাই রয়ে গেছে। ফলে বাহ্যিক পরিবর্তন সত্ত্বেও ভেতরের যাবতীয় ভালো দিকগুলোকে জাপান কোনো অবস্থাতেই বর্জন করেনি। আমার মনে হয় জাপানের চমকপ্রদ অর্থনৈতিক সাফল্য আর বাণিজ্যিক প্রসারের বাইরে দৃষ্টি দিয়ে এ দেশের লোকজনের জাতীয় চরিত্রের অনুকরণযোগ্য গুণাবলি আমাদের আরও ভালোভাবে বুঝে ওঠা দরকার। আমাদের সংঘাতময় সমাজে এ রকম কিছুর অনুকরণ হয়তো বা একসময় সঠিক পথের নির্দেশনা দিতে পারবে।
মনজুরুল: চারুকলার ওপর উচ্চশিক্ষা লাভ করতে আমাদের শিল্পীদের জাপানে আসার সূচনা বলা যায় আপনাকে দিয়েই। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আবির্ভাবের পর সে ধারায় আরও অনেক বেশি প্রাণের সঞ্চার হয়েছে। অনেকেই এখন চারুকলায় দক্ষতা রপ্ত করতে জাপানে আসছেন। তার পরও বলতে হয়, আপনার এবং পরবর্তী প্রজন্মের শিল্পী কাজী গিয়াসউদ্দিনের বাইরে তেমন উল্লেখযোগ্য কাউকে আমরা এখনো পাইনি, সৃজনশীলতার মূল্যায়নের মাপকাঠিতে সত্যিকার উচ্চতায় যাঁদের স্থান দেওয়া যেতে পারে। এর কি বিশেষ কোনো কারণ আছে?
কিবরিয়া: আমার তো মনে হয়, এই প্রশ্নের উত্তর খুঁজে দেখার জন্য আমার চেয়ে আপনি অনেক বেশি উপযুক্ত অবস্থানে আছেন। আমরা শিল্পীরা সবাই গভীর নিষ্ঠা নিয়েই ছবি এঁকে চলেছি। কিন্তু আমাদের ছবি কতটুকু আবেদন রাখতে পারছে, তা বাছবিচার করে দেখার দায়দায়িত্ব শিল্পসমালোচকদের ওপরই বর্তায়।
তার পরও বলতে হয়, জ্ঞানার্জনের প্রক্রিয়া সম্ভবত আজকাল অনেক বেশি সহজ হয়ে গেছে। ফলে যে নিষ্ঠা নিয়ে জ্ঞানচর্চায় লিপ্ত হওয়ার কথা, সেখানে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। মনে পড়ে, ১৯৫৯ সালে জাপানে আসার পর লেখাপড়ার পাট শেষ করার আগে একবারের জন্যও আমি দেশে যাওয়ার কথা ভাবতে পারিনি। সেই সময়ের জাপান আজকের মতো এতটা উন্মুক্ত দেশ ছিল না। তাই ভিন্ন ব্রত সামনে থাকায় দেশের খাদ্যাভ্যাসের কষ্ট ভুলে যেতে হয়েছিল। তাই ১৯৬২ সালে দেশে ফেরার পথে কলকাতায় যাত্রাবিরতি করতে গিয়ে প্রথমেই যে সাধ আমার মনে জেগেছিল, তা হলো প্রাণভরে ডালভাত খাওয়া।
আজকাল যাঁরা লেখাপড়া শিখতে জাপানে আসছেন, তাঁদের অনেককেই বছর না ঘুরতেই একাধিকবার দেশে ঘুরে আসতে দেখা যায়। এতে জ্ঞানচর্চার ব্রতে কোথাও হয়তো ছেদ পড়তে পারে। তবে আমি আবারও বলব, আপনার এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে আমি দাঁড়িয়ে নেই।
মনজুরুল: সবশেষে জাপান সরকারের পুরস্কার পাওয়ায় আপনার অনুভূতির কথা জানতে চাইছি। আমাদের শিল্প-সাহিত্যের জগতে আপনি প্রথম ব্যক্তিত্ব, এমন দুর্লভ সম্মানে যাঁকে ভূষিত করা হলো। এ প্রাপ্তি আপনার মনে বিশেষ কোনো অনুভূতি জাগিয়ে তুলেছে কি?
কিবরিয়া: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে এ সম্মান দেওয়ায় আমি নিশ্চিতভাবেই আনন্দিত। আমার জন্য আনন্দের মাত্রা এখানে এ কারণে কিছুটা বেশি যে, এমন এক দেশের কাছ থেকে আমি সম্মানটা পেলাম, সৌন্দর্যবোধের ধারণা যে দেশে সার্বিকভাবে বিস্তৃত। আমরা শিল্পীরা তো রং-তুলিতে সৌন্দর্যের গানই গাই। আর জাপান হচ্ছে এমন এক দেশ, যার লোকজনের সৌন্দর্যবোধ খুব সহজেই চোখে পড়ে। সারা দেশই শুধু ছিমছামভাবে সাজানো নয়, এ দেশের এমনকি কোনো অজপাড়াগাঁয়ে গেলেও আপনার চোখে পড়বে আকারে ছোট হলেও কোনো পাঠাগারের উপস্থিতি। আর আপাতদৃষ্টিতে একেবারে তাৎপর্যহীন সে রকম কোনো জায়গা যদি হয় বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের জন্মস্থান কিংবা জীবনের সঙ্গে সম্পৃক্ত, তাহলে সেখানে স্মারক কোনো জাদুঘরের নির্ঘাত উপস্থিতি আপনার দৃষ্টি মোটেই এড়িয়ে যাবে না।
এই তো কয়েক দিন আগে আমার চমৎকার এক অভিজ্ঞতা হলো ইবারাকি জেলার ছোট এক মফস্বল শহরে গিয়ে। রবীন্দ্রনাথের সুহূদ শিল্পী ও শিল্প-সমালোচক তেনশিন ওকাকুরার জন্মের ওই শহরে তাঁর স্মরণে যে শুধু জাদুঘরই রয়েছে, তা-ই নয়, একই সঙ্গে জাদুঘরে সংরক্ষিত আছে ওকাকুরার জীবনের স্মৃতিময় নানা রকম সামগ্রী। সেই জাদুঘর দেখতে গিয়ে আমি মুগ্ধ হয়েছি ওকাকুরা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজের হাতে লিখে যাওয়া মন্তব্য দেখে। রবীন্দ্রনাথ ১৯১৬ সালে যখন প্রথম জাপান ভ্রমণে আসেন, তার মাত্র কয়েক বছর আগে ওকাকুরা প্রাণত্যাগ করায় তাঁদের সাক্ষাৎ লাভের সুযোগ সেবার হয়নি। তবে রবীন্দ্রনাথ ঠিকই সময় করে ওকাকুরার নিবাসে উপস্থিত হয়েছিলেন। প্রয়াত জাপানি বন্ধুর স্মরণে অতিথি খাতায় যে মন্তব্য তিনি লিখেছিলেন, সেটা এখন সযত্নে সংরক্ষিত আছে ওকাকুরার স্মৃতি-জাদুঘরে। একে কেবল আমি সৌন্দর্যের মূল্যায়নই বলব না, এ চর্চা হচ্ছে একই সঙ্গে গুণীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনও। আমার পুরস্কার সে রকম এক দেশ থেকে আসায় আমাকে তা বাড়তি আনন্দ দিচ্ছে।
জাপানের জাতীয় জীবনের বিশেষ এ দিকটির তুলনামূলক বিচারে আমাদের নিজেদের দৈন্যদশা আরও প্রকটভাবে ফুটে ওঠে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্মের সুনির্দিষ্ট কোনো জাদুঘর আমরা আজও তৈরি করে নিতে পারিনি। শুধু তা-ই নয়, সোনারগাঁয়ে মহতী যে উদ্যোগ শিল্পাচার্য শেষ জীবনে হাতে নিয়েছিলেন, সেটাও এখন অবহেলা আর অনাদরে চরম দুর্দশার মুখোমুখি।
মনজুরুল: টোকিওর ব্যস্ততার মধ্যেও সাক্ষাৎকারের জন্য সময় করে দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব, আপনার পুরস্কার আমাদের শিল্পজগতের সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।
কিবরিয়া: ধন্যবাদ আপনাকেও।
==============================
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
শিল্পী মোহাম্মদ কিবরিয়ার সাক্ষাৎকার।
সাক্ষাৎকারটি নিয়েছিলেন মনজুরুল হক
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
নাজিম হিকমতের পৃথিবী সাহিত্য রাজনীতি ও জীবন গল্প- শত রূপে শত বার by মুস্তাফা জামান আব্বাসী গল্প- মামা চে by মশিউল আলম সার্ধশতবর্ষে নবরূপে মেঘনাদ দুই মাস পরই শতবর্ষী হতেন বিভাস বিস্মৃতির মেট্রো পরাশর উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(দশ) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(নয়) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(আট) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(সাত) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(ছয়) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(পাঁচ) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(চার) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(তিন) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(দুই) উপন্যাস- আমরা কেউ বাসায় নেই-(এক) গল্প- পৃথিবীর দীর্ঘতম হাত কালা পানির অনশন লেখক না হলে গোয়েন্দা হতাম অভিবাসী মানুষদের উপন্যাস আগুনের পরশমণি প্রেমাংশুর রক্ত চাই গল্প- কোথায় তুমি কবিতা বাতাসে অক্সিজেন ছড়ায় সত্যজিৎ আমার গুরু ছিলেন গল্প- দৌড় যেভাবে মায়ের মন জয় করল বাবা মানিক পীরের গান গল্প- চুপি চুপি বাঁশি বাজে গল্প- বিধুহীন গল্প- অসমাপ্ত চুম্বনের ১৯ বছর পর... গল্প- বসন্ত বিলাপ খোয়াবের প্রতিলিপি গল্প- জিঞ্জির ফেরা দুর্লভ সময়ের হলফনামা ইচ্ছা ছিল কবি হওয়ার আমার গ্রন্থাগার সোনার কমলার খোঁজে রূপবান ঢাকার রক্তক্ষরণ নারী জীবনের অচলায়তন 'ত্যাগের' মূল্যায়ন ও মুক্তকণ্ঠ তারুণ্য মূল সংবিধান সংরক্ষণে সরকারের ইউটার্ন তুরস্কে জেনারেলদের পদত্যাগ কেন? গল্প- লঞ্চের আপার ক্লাসে বাচ্চা হাতি গুরুপল্লির আশ্রমে ভর্তি না হয়েই মুক্তিযুদ্ধের ১০ বই মগ্নচৈতন্যের বর্ণময় অভিঘাত গল্প- চিনেজোঁক বাজে জসীমউদ্দীন নান্দনিক চৈতন্য গ্রামকে শহরে এনেছি গল্প- জলঝড় গল্প- এভাবেই ভুল হয় গল্প- মাঠরঙ্গ
দৈনিক প্রথম আলো এর সৌজন্যে
শিল্পী মোহাম্মদ কিবরিয়ার সাক্ষাৎকার।
সাক্ষাৎকারটি নিয়েছিলেন মনজুরুল হক
এই সাক্ষাৎকার'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
September
(685)
-
▼
Sep 27
(40)
- অবশেষে শেয়ারবাজারে ইতিবাচক ধারা
- ইতিবাচক ধারায় পুঁজিবাজার
- সেক্টর কমান্ডারদের উদ্বেগ আমলে নিন-যুদ্ধাপরাধের বিচার
- ড্র করেও ফার্গির জয়ের আনন্দ
- মেসি-রোনালদোর রাত
- সারতের কেন্দ্রস্থলের কাছাকাছি এনটিসি বাহিনী
- ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪
- সাগর থেকে ফের উৎক্ষেপণ শুরু ‘সি লঞ্চের’
- নেপালে পর্যটন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৯
- পুতিনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণায় ক্ষোভ ও হতাশা
- আন্তসীমান্ত আগ্রাসনের সমুচিত জবাব দেওয়া হবে
- পাকিস্তান থেকে রকেট হামলা চালানো হচ্ছে
- ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে কঠিন প্রতিক্রিয়া হবে’
- দুই সন্তানের বেশি নিলে কারাগারে
- গল্প- ফেরা by শেখ আবদুল হাকিম
- সাক্ষাৎকার- আমরা রং-তুলিতে সৌন্দর্যের গান গাই
- নাজিম হিকমতের পৃথিবী by বিনায়ক সেন
- শ্রদ্ধাঞ্জলি কিবরিয়া স্যারকে!! by রফিকুন নবী
- প্রথম আলো আর্কাইভ থেকে 'দুই টুকরো লেখা' by মোহাম্ম...
- কিবরিয়াঙ্গনে বিষণ্ন রবীন্দ্রনামা by সিলভিয়া নাজনীন
- মানবতার খোঁজে by শাশ্বতী মজুমদার
- প্রণোদিত কথামালা by কাজল রশীদ
- মনিরুল ইসলামের শিল্পবীক্ষণ by মইনুল ইসলাম জাবের
- সাক্ষাৎকার- সাহিত্য রাজনীতি ও জীবন by ফিলিপ রথ
- বহুমাত্রিক আনন্দের অন্বেষণে by জাফরিন গুলশান
- রোকেয়ার উত্তরসূরি by কাজল রশীদ
- রূপমাধুরীর অভীষ্ট অনুরাগ by সিলভিয়া নাজনীন
- মুক্তিযুদ্ধের মর্মচেরা গাথা by আখতার হুসেন
- হার না মানা জীবনকাহিনি by সোহরাব হাসান
- কবির জীবনাখ্যান by সৈয়দ আজিজুল হক
- উদ্ভট ঘটনা কেন ঘটে by মশিউল আলম
- কুর্নিশ বাদশাহ নামদারে by ধ্রুব এষ
- দ্বিতীয় অদ্বৈত by কাজল রশীদ
- নরক গুলজার by তৈমুর রেজা
- বিচিত্র গল্পের ইশারা by আলতাফ শাহনেওয়াজ
- একের বহুত্ব by জাফরিন গুলশান
- উৎসমুখী মাটির ঘ্রাণ by নন্দিনী মুখার্জী
- সীমানা ছাড়িয়ে by জাফরিন গুলশান
- মৃত্যুর ভিতরে জাগরণ by নির্লিপ্ত নয়ন
- সাতের বর্ণিল ক্যানভাস by শাশ্বতী মজুমদার
-
▼
Sep 27
(40)
-
▼
September
(685)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
ইয়েমেন
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment