Friday, July 5, 2013
সময়চিত্র জয়-পরাজয়ের রাজনীতি by আসিফ নজরুল
সময়চিত্র জয়-পরাজয়ের রাজনীতি by আসিফ নজরুল
বিএনপি ৬: আওয়ামী লীগ ২। গত তিন বছরে
সিটি করপোরেশন নির্বাচনগুলোর ফলাফল এই। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর
একমাত্র নির্ভেজাল বিজয় ছিল ২০১২ সালে রংপুর সিটি কপোরেশন নির্বাচনে।
বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিলেন ২০১০ সালে চট্টগ্রাম ও ২০১২
সালে কুমিল্লায়। অন্যদিকে গত বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’
প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে জিততে পারেননি বড় দুই দলের সমর্থিত
প্রার্থীদের কেউই। সেলিনার বিজয় আওয়ামী লীগেরই বিজয় হিসেবে দেখলে সিটি
করপোরেশনগুলোতে তাই আওয়ামী লীগের ফলাফল তেমন হতাশাব্যঞ্জক ছিল না। কিন্তু
গত মাসে রাজশাহী, খুলনা, সিলেট আর বরিশালের সব নির্বাচনে আওয়ামী লীগের
পরাজয়ের পর অবস্থার বড় পরিবর্তন ঘটেছে। এতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের
জনপ্রিয়তার ব্যবধান প্রকট হয়ে উঠেছে। আগামীকাল গাজীপুর নির্বাচনেও
আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা তেমন উজ্জ্বল নয়। এসব
নির্বাচনের ফলাফলকে কীভাবে দেখছে বা দেখবে আওয়ামী লীগ? কী প্রভাব ফেলতে
পারে এসব নির্বাচন আগামী দিনের রাজনীতিতে? আগামী সংসদ নির্বাচনকে ঘিরে
সরকারের চিন্তাভাবনার কোনো পরিবর্তন কি হবে এতে?
উন্নত গণতন্ত্রে সরকারের মেয়াদের মধ্য বা শেষভাগে নির্বাচনে পরাজয় কিংবা বিভিন্ন জরিপে জনপ্রিয়তা হারানোর স্পষ্ট আলামত দেখে আগাম নির্বাচন দেওয়ার নজির রয়েছে। আমাদের দেশে আপাতত ঘটছে উল্টো ঘটনা। চার সিটি করপোরেশনের নির্বাচনে ভরাডুবির পর বরং দলীয় সরকারের অধীনে নির্বাচন করার প্রতিজ্ঞা আবারও জোরেশোরে প্রকাশ করা হচ্ছে। এমনকি আওয়ামী লীগের কোনো কোনো নেতার পক্ষ থেকে আগামী নির্বাচন না দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
নির্বাচনের ফলাফল কী বার্তা প্রদান করছে, তা নিয়েও আওয়ামী লীগের সঙ্গে অন্যদের মতভেদ রয়েছে। এসব ফলাফল হেফাজত বা কট্টর ইসলামপন্থীদের উত্থান হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। অন্যদিকে এসব নির্বাচনে বিপর্যয় সরকারের প্রতি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে। যে ব্যাখ্যাই সত্যি হোক, এসব নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের জন্য সুখকর নয়। বরং এটিকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক পরাজয়ের ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। যদি তা-ই হয়, তাহলে নিতান্ত বাধ্য না হলে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বা সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ঝুঁকি গ্রহণ করবে বলে মনে হয় না। আওয়ামী লীগের এই মনোভাবকে সংসদ নির্বাচনে কারচুপির চেষ্টা হিসেবে দেখলে বিএনপি তা সর্বাত্মকভাবে প্রতিরোধ করার চেষ্টা করবে বলে ধারণা করা যায়। সার্বিক বিবেচনায় তাই সিটি করপোরেশনগুলোর নির্বাচনের ফলাফল আগামী দিনের রাজনীতিকে আরও সংঘাতময় করে তুলতে পারে।
২.
চার সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় সম্ভবত দলটির জন্য অভাবিত ছিল। ঢাকায় নিশ্চিত পরাজয়ের আশঙ্কা রয়েছে, এমন চিন্তা থেকে ঢাকায় নির্বাচন দেওয়া হচ্ছে না বলে একটি ধারণা রাজনৈতিক মহলে রয়েছে। সে ক্ষেত্রে চারটি সিটি করপোরেশনের নির্বাচনে পরাজয়ের বড় ঝুঁকি রয়েছে, এমন চিন্তা থাকলে সরকারের পক্ষে নির্ধারিত মেয়াদের আগে এসব জায়গায় নির্বাচন দেওয়ার কথা ছিল না। প্রার্থীদের যোগ্যতা এবং গত নির্বাচনগুলোর ফলাফলের ভিত্তিতে এসব জায়গায় আওয়ামী লীগের পরাজয়ের ঝুঁকিও তেমন ছিল না। কিন্তু তার পরও আওয়ামী লীগের প্রার্থীরা গণহারে হেরেছেন চারটি নির্বাচনে। গাজীপুরে একই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।
গাজীপুরে প্রার্থীর যোগ্যতা হিসেবে আওয়ামী লীগ বিএনপির চেয়ে এগিয়ে। এখানে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান বহু বছর ধরে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষিত, গণমুখী ও কর্মোদ্যমী মানুষ হিসেবে তাঁর সুনাম রয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক কোনো অভিযোগও নেই। তুলনায় বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ধর্ম প্রতিমন্ত্রী এবং তারও আগে কলেজে শিক্ষকতাকালে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তা ছাড়া অঞ্চলগত হিসেবেও গাজীপুর বহু বছর ধরে আওয়ামী লীগের সুশক্ত ঘাঁটি। এসব বিবেচনায় গাজীপুরে আজমত উল্লার বিজয়ের সম্ভাবনা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু তার পরও তাঁর বিজয় নিয়ে বিরাট সংশয় সৃষ্টি হয়েছে দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের নানা ব্যর্থতার কারণে।
সদ্য সমাপ্ত চারটি সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরা, বিশেষ করে বরিশালের প্রার্থী শওকত হোসেন ব্যক্তিগতভাবে জনপ্রিয় ছিলেন, এলাকার উন্নয়নে তিনি বহু কাজ করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে তাঁদের সরকারের অজনপ্রিয়তার বোঝা বহন করতে হয়েছে, তাঁদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে তাই এটিকে দায়ী করা হচ্ছে। হতে পারে যে সরকারের নির্মম আচরণে ক্ষুব্ধ হেফাজতের কর্মীরা উদ্যোগী হয়ে এসব পরাজয়ে ভূমিকা রেখেছেন। কিন্তু হেফাজতের উত্থানের আগেও আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থীরা দুটো সিটি করপোরেশন নির্বাচনে এবং আরও বহু স্থানীয় (উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ) নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তখন এসব পরাজয়ের মূল কারণ হিসেবে অ্যান্টি-এনকাম্বেন্সি ফ্যাক্টর অর্থাৎ দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে সরকারের প্রতি জনগণের ক্ষোভকে দায়ী করা হয়েছিল। অ্যান্টি-এনকাম্বেন্সি বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রকট, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত দুটো সংসদ নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি।
অ্যান্টি-এনকাম্বেন্সির ভয়াবহতা হচ্ছে এটি চক্রবৃদ্ধি হারে বিস্তার লাভ করে। সুশাসনের অভাব ও সন্ত্রাস-দুর্নীতির কারণে বর্তমান সরকারের প্রতিও মানুষের ক্ষোভ দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে হল-মার্ক, রেলে ঘুষ কেলেঙ্কারি, পদ্মা সেতুসহ নানা দুর্নীতি, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাস, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে সরকারের জনপ্রিয়তা আরও হ্রাস পেয়েছে বলে ধারণা করা যায়। গাজীপুরে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় ঘটলে তা সরকারের জনবিচ্ছিন্নতার আরেকটি বড় প্রমাণ হিসেবে দেখা যেতে পারে।
পত্রপত্রিকার প্রতিবেদন অনুসারে গাজীপুরে হেফাজতের একটি অংশ আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছে, এখানে দলটির প্রার্থী তুলনামূলক যোগ্য এবং জনপ্রিয়, গাজীপুরও ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। আজমত উল্লা পরাজিত হলে এবং তাঁর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের মোট ভোট বিএনপির প্রার্থী এম এ মান্নানের চেয়ে কম হলে নির্বাচনের ফলাফলকে তাই আওয়ামী লীগের প্রতি জনগণের আরেকটি রেড কার্ড হিসেবে দেখার যথেষ্ট কারণ রয়েছে। অন্যদিকে গাজীপুরে আওয়ামী লীগ স্বল্প ব্যবধানে জিতলে আগের চারটি নির্বাচনে পরাজয়ের কারণে তা যতটা না সরকারের, তার চেয়ে বেশি প্রার্থী আজমত উল্লার ব্যক্তিগত বিজয় হিসেবে চিহ্নিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবং এতে গত সংসদ নির্বাচনের মতো বিশাল ব্যবধানে জিতলেই কেবল আওয়ামী লীগ দেশব্যাপী তার জনপ্রিয়তায় ধস নামছে বলে যে প্রচারণা চলছে, তার জবাব দিতে পারবে। এই সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। গাজীপুরে আওয়ামী লীগের অর্জনের সম্ভাবনার চেয়ে বরং হারানোর আশঙ্কা বেশি।
৩.
জাতীয় সংসদ নির্বাচনের পর সিটি করপোরেশন ভোটের হিসাবে সবচেয়ে বড় নির্বাচন। সংসদ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে জনমতের প্রতিফলন হিসেবে সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনকেন্দ্রিক রাজনীতিতে এর প্রভাব।
গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগ জিতলেও নয়টি নির্বাচনে তার সাফল্য হবে বিএনপির অর্ধেক। এই ফলাফল আওয়ামী লীগের জন্য যথেষ্ট স্বস্তিকর হতে পারে না। কেয়ারটেকার বা বিরোধী দলের মনঃপূত সর্বদলীয় সরকার তারা মেনে নিলে সংসদ নির্বাচনের আগে এটি বিএনপির আরেকটি বিজয় হিসেবে চিহ্নিত হবে এবং নির্বাচনকালে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টিতে তা বড় ভূমিকা রাখতে পারে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ এসব দাবি না মেনে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার প্রশ্নে আরও অনড় হবে বলে ধারণা করা যায়।
আওয়ামী লীগের সামনে রাস্তা থাকবে দুটো। প্রথমটি হচ্ছে সিটি করপোরেশন নির্বাচনের জনরায়কে সম্মান করে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে জনমতকে মেনে নিয়ে সংসদ নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসা। এটি করলে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হলেও বিজয়ী হবে গণতন্ত্র। আওয়ামী লীগের অন্য অপশন হচ্ছে ক্ষমতা হারানোর ঝুঁকি এড়াতে পছন্দমতো একটি নির্বাচন অনুষ্ঠান করা বা এমনকি নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করা। সংবিধানের ১৫তম সংশোধনীর পর নির্বাচন না হলে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের অনির্দিষ্টকাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে। এটি করলে বা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলে আওয়ামী লীগ আপাতত বিজয়ী হতে পারে, কিন্তু গণতন্ত্র পরাজিত, এমনকি বিপন্ন হবে এতে। আওয়ামী লীগ শুধু নিজেকে নাকি সার্বিকভাবে গণতন্ত্রকে বিজয়ী করতে চায়, তা আগামী সেপ্টেম্বর মাস থেকে পরিষ্কার হতে শুরু করবে।
আমার আপাতত আশঙ্কা হচ্ছে, আওয়ামী লীগ হয়তো দ্বিতীয় পথে যাবে। গতবার ক্ষমতার শেষভাগে এসে বিএনপিও একই কাজ করে যেনতেনভাবে নির্বাচনে জেতার চেষ্টা করেছিল। এই দুই দলের তিক্ততা বাংলাদেশে সংসদ নির্বাচনকে রোমহর্ষক একটি খেলায় পরিণত করেছে। এই খেলায় যে জেতে সে পাঁচ বছর শিকারির ভূমিকায় অবতীর্ণ হয়, আর যে হারে সে নানাভাবে সেই শিকারির শিকারে পরিণত হয়। নির্বাচনের এই অর্থ পরিবর্তনের রাজনীতি দেশে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমার আশঙ্কা সম্ভবত অমূলক নয়।
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1449)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
July
(1526)
-
▼
Jul 05
(105)
- শ্রেনীকক্ষের তরিকা
- এক পায়ে নূপুর
- ম্যান্ডেলা কষ্টে নেই: গ্রাসা ম্যাশেল
- এল গ্রেকোর ছবি রেকর্ড দামে বিক্রি
- আফগানিস্তানে নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
- খাদ্য সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সমালোচনার মুখে কংগ্রেস
- অভিন্ন অবস্থান গ্রহণের ব্যাপারে ইইউর বৈঠক
- মিসরের গণমাধ্যম ক্ষমতাচ্যুতিকে স্বাগত জানিয়েছে
- ‘রহস্যময়’ ব্যক্তিত্ব আদলি মানসুর
- মাত্র চার দিনের আন্দোলনে মুরসির বিদায়
- মিসরে অভ্যুত্থান আন্তর্জাতিক মহলের মিশ্র প্রতিক্রিয়া
- যেসব কারণে মুরসির বিদায়
- মিনি স্কার্ট পরতে মানা!
- উদ্বেগে পশ্চিমবঙ্গ সরকার তিস্তায় ১০টি জলবিদ্যুৎকেন...
- ম্যান্ডেলা কষ্টে নেই: গ্রাসা ম্যাশেল
- বিতর্কিত মার্কিন নজরদারি অভিন্ন অবস্থান গ্রহণের ব্...
- ‘রহস্যময়’ ব্যক্তিত্ব আদলি মানসুর
- বিশ্লেষণ যেসব কারণে মুরসির বিদায়
- সংসদ ভবনের নকশাবহির্ভূত স্থাপনা পরিদর্শনে স্পিকার
- ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা
- ‘গাজীপুর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে’ কিশোরগঞ্জে ...
- জুবায়ের হত্যা মামলা অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে
- একটি ভুল ও একজন সন্ধ্যা রানী by কাজী আনিছ
- ডিএসসিসির ‘পরনির্ভরশীল’ বাজেট
- আরিফের ওপর হামলাকারীদের শাস্তি দাবি
- ভিভিআইপিদের নিরাপত্তায় এসপিবিএনের যাত্রা শুরু
- শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর, চিকিৎসক লাঞ...
- ফলাফল নির্ধারণ করবে টঙ্গী! by পার্থ শংকর সাহা ও ...
- পদ্মায় হারিয়ে যেতে বসেছে দুটি গ্রাম
- গাজীপুর সিটি নির্বাচন উৎসবমুখর গাজীপুর by শরিফুল...
- এবার স্টেম সেল ব্যবহার করে তৈরি হলো যকৃ ৎ
- প্রশ্ন-উত্তর
- হঠা ৎ হাত-পা কেটে গেলে...
- বিরল জিন শনাক্ত!
- রকমারি কৃত্রিম পায়ে সাঁতার
- ভালো থাকুন সুস্থতার জন্য সাইকেল চালান by ডা. তান...
- ধর্ম দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখুন by মুহ...
- মধ্যপ্রাচ্য মিসরের জনগণ কি গণতন্ত্র চায় না? by ...
- এই অন্তর্বর্তীকাল সংক্ষিপ্ত হোক মিসরে ‘সামরিক অভ্য...
- নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দক্ষতা প্রমাণের সময় গাজীপুর...
- রূপপুর পরমাণু প্রকল্প জেনেশুনে বিপদ ডেকে আনছে কেন ...
- ৭ দিন
- মাদিবা শার্টের স্রষ্টা
- স্নোডেন একা নন
- কত দূর যাবে আগাং?
- কত দূর যাবে আগাং?
- মিসর আবার অন্ধকার সুড়ঙ্গে? by শরিফুল ইসলাম ভূঁইয়া
- অদল-বদল
- সারাইখানা
- দেড় হাজার টাকার মধ্যে ওয়েবক্যাম হালচাল
- মুঠোফোন ৪০ পেরিয়ে by রাজীব হাসান
- অ্যাপস কর্নার ভাইবার
- বায়োজিদ বুকস্ by মঈনুস সুলতান
- সিদ্ধান্তের অপেক্ষায় by লায়েকুজ্জামান ও কাফি কামাল
- শ্রেনীকক্ষের তরিকা by মোস্তফা জামান
- শ্রেনীকক্ষের তরিকা by মোস্তফা জামান
- শ্রেনীকক্ষের তরিকা by মোস্তফা জামান
- সেনা তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার মিশরে
- নীরবতাড়িত by শি মু ল সা লা হ্ উ দ্দি ন
- বাণিজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ by জেসমিন ...
- নদী এক জন্মান্ধ আয়না by জাকির জাফরান
- এক পায়ে নূপুর by আউয়াল চৌধুরী
- পেশি শক্তির কাছে হারলেন মহিতুল by আশরাফুল ইসলাম
- অন্য দিগন্ত সপ্তসিন্ধু
- জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই by আন্দালিব র...
- বর্বরদের প্রতীক্ষায় by মাসরুর আরেফিন
- ১০ জুলাই শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। রথের অতীত...
- সপ্তাহের নায়ক মেহেজাবিন আহমেদ, শিক্ষার্থী
- মিশরের সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ মনসুরের
- পথশিশুদের আম উৎসব by রাকিব কিশোর
- বায়োস্কোপ দানব শিকারি জ্যাক
- আইটেম গান নিষিদ্ধের বিপক্ষে সোনম
- Young DESS couple REALLY HOT VIDEO FIRST TIME IN N...
- বিষ্টি by আমীরুল ইসলাম
- মাংসখেকো গাছ by আবুল বাসার
- ভরা কনটেইনার হাওয়া
- নিজের ফাঁসি চাইলেন সাকা চৌধুরী-অভিযোগ প্রমাণ না হ...
- ইসিতে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ
- সময়চিত্র জয়-পরাজয়ের রাজনীতি by আসিফ নজরুল
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনিয়মের পাহাড় যে বিশ্ববিদ্...
- মুরসিকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে
- মানতে নারাজ জাপার স্থানীয় নেতারা- শেষ মুহূর্তে এরশ...
- গাজীপুর সিটি নির্বাচন আ.লীগের দুর্গে হানা দিতে চায়...
- ৬২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ২২ সন্ত্রাসী নিয়ে সতর্কতা
- ইফতার-তারাবিতে ভোগাবে বিদ্যুৎ
- আন্দামানে বাংলাদেশি জাহাজ ডুবে নিখোঁজ ১১
- অন্তর্বর্তী সরকারপ্রধানের শপথ, মুরসি গৃহবন্দি
- এরশাদ মাঠে মারা? by তৌফিক মারুফ ও হায়দার আলী
- কিয়াসং নিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দক্ষিণের
- আদালতকে পরিবার-লাইফ সাপোর্টে ম্যান্ডেলা
- ছেলেকে সিংহাসন ছাড়ছেন বেলজিয়ামের রাজা
- দেশে ফিরেছেন মোরালেস
- ম্যান্ডেলার সন্তানরা কুনুতে ফের সমাহিত
- মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ তুলে নিল পাকিস্তান-অ্যামনেস...
- স্থানীয় গণমাধ্যমে অভ্যুত্থানকে স্বাগত
- রোডম্যাপ
- হঠাৎ আলোয় মনসুর
- অস্তিত্ব সংকটে মুসলিম ব্রাদারহুড
- স্থিতি অনেক দূর
- ঢাকা সিটির হোল্ডিং ট্যাক্স-ভাড়াটিয়াদের যেন বোঝা বই...
- সংসদীয় আসনের সীমানা-জনসংখ্যার সঠিক বণ্টনই কাম্য ছিল
- গাজীপুর নির্বাচনের তাৎপর্য by নাজমুল আহসান কলিমউল্লাহ
- অনলাইন থেকে-মিসরে সামরিক শ্রেষ্ঠত্ব
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন by ড. শ...
- দেশে এখন রাজনৈতিক সার্কাস চলছে by আবদুল মান্নান
-
▼
Jul 05
(105)
-
▼
July
(1526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment