Thursday, June 22, 2017
বস্তুর বর্জ্য সরাচ্ছেন মেয়রদ্বয় চিন্তার ময়লা ফেলব কোথায়?
বস্তুর বর্জ্য সরাচ্ছেন মেয়রদ্বয় চিন্তার ময়লা ফেলব কোথায়?

রূঢ় সত্য শুনতে আমাদের ভালো ঠেকে না। উল্টো, রাজনীতির কিছু কিছু অযৌক্তিক কথা বারংবার উচ্চারিত হতে হতে সেগুলো প্রতিষ্ঠিত সত্যের মর্যাদা পেয়ে গেছে। কথাগুলো এক ধরনের আপ্তবাক্যও বটে। এগুলোকে আমরা সেট-আইডিয়া বা পূর্ব-নির্ধারিত ধারণাও বলতে পারি। এ ধরনের একটি কথা হল, জনগণ কখনও ভুল করে না বা ভুল রায় দেয় না। দেখুন, জনগণ যদি ভুল রায় না-ই দেয়, তো দেলাওয়ার হোসাইন সাঈদী এমপি হলেন কীভাবে? নাকি সেটাই সঠিক রায়? অবশ্য সাঈদীর নির্বাচনী এলাকার বাইরেও এমন লোক পাওয়া যাবে, যারা বলবে রায় সঠিক। আদালতের রায়ের পরও তারা সাঈদীর ওয়াজের ক্যাসেট বাজায়। আবার দেখুন, জার্মানির জনগণ হিটলারের পক্ষে রায় দিয়ে পৃথিবীটাই ধ্বংস করার আয়োজন করেছিল। জনগণ যদি ভুল না-ই করে, তাহলে গণউন্মাদনা (mass insanity) কথাটার উদ্ভব হল কেন? বাংলাদেশের দুই গ্রামের জনগণ যখন তুচ্ছ কারণে একে অন্যের রক্তপাত ঘটায়, সেটা সঠিক রায়? এবার চলুন- বলা হয় জনগণই ক্ষমতার উৎস। এ কথার সম্পূরক হিসেবে আরেকটি কথা চালু আছে- স্বৈরাচার বা একনায়ক বেশিদিন টিকতে পারে না, তাদের পতন অনিবার্য। প্রথম কথা, আমাদের দেশসহ পৃথিবীর বহু দেশে জনগণের সমর্থনে নয়, বন্দুকের জোরে ক্ষমতায় বসেছেন অনেকে। দ্বিতীয় কথা, একনায়ক যদি টিকতে না-ই পারে, তাহলে ফ্রাঙ্কো কীভাবে ৩৬ বছর স্পেন শাসন করেছেন? স্ট্যালিনই বা কীভাবে প্রায় ৩০ বছর থাকলেন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় অথবা মার্কোস দুই দশক ফিলিপাইনে? ফ্রাঙ্কো, স্ট্যালিন অথবা জনহিতৈষী নাকি গণবিরোধী বিতর্কটি উহ্য রেখে ফিদেল কাস্ত্রোকে যদি কেউ একনায়ক বলতে চান, তাহলে তিনিসহ এদের কেউই ক্ষমতাচ্যুত হননি, আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে ক্ষমতায় থাকা অবস্থায় স্বাভাবিক মৃত্যু হয়েছে সবার। মার্কোস ক্ষমতাচ্যুত হয়েছেন; কিন্তু সেটা কতদিন পর? কুড়ি বছর ক্ষমতাভোগের পর উপভোগের আর বাকি থাকে কী? ক্ষমতা গ্রহণ করতে না করতেই যদি ক্ষমতা জবরদখলকারী কোনো একনায়ককে সরানো যায়, সেটাই হতে পারে জনগণের কৃতিত্ব। এ পর্যায়ে জাত মার্কসবাদীরা নিশ্চয়ই আমাকে ধরে ফেলবেন। বলবেন, দুর মিয়া।
প্রশ্ন নেই, উত্তরে পাহাড় টেনে আনলেন! আমাদের মহান তাত্ত্বিক নেতা মাও জে-দং অনেক আগেই জনগণের শক্তিকে নাকচ করে দিয়ে বলেছেন, political power comes out of the barrel of a gun! আরেক ধরনের ভ্রান্তিবিলাস রয়েছে রাজনীতিতে। সেটা হল, হুদা কামে (শুধোশুধি) বিকল্প খোঁজা। একটা উদাহরণ দিই। গণতন্ত্রের চর্চা কীভাবে হচ্ছে- সেটা প্রেসিডেন্সিয়াল, না পার্লামেন্টারি পদ্ধতির- এটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। শাসকশ্রেণী নির্বাচিত কিনা এবং তারা আইনের অধীনে জনগণের কাছে দায়বদ্ধ কিনা অর্থাৎ তাদের জবাবদিহিতার ব্যবস্থা আছে কিনা, সেটাই আসল কথা। অগণতান্ত্রিক তো বটেই, যে কোনো গণতান্ত্রিক সরকারপদ্ধতিতে আলটিমেটলি একটা সিঙ্গল অথরিটি তৈরি হয়, অর্থাৎ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টই মূল ক্ষমতাটা প্রয়োগ করেন। প্রেসিডেন্টের বদলে প্রধানমন্ত্রী দেশশাসন করছেন, এটা কোনো কাজের কথা নয়, যদি না তার ক্ষমতা প্রয়োগের পদ্ধতি গণতান্ত্রিক হয়। যুক্তরাষ্ট্র অথবা ধরুন ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি এশিয়ার অনেক দেশের পার্লামেন্টারি পদ্ধতির চেয়ে গণতন্ত্রসম্মত। দেশ দু’টির প্রেসিডেন্টের স্বেচ্ছাচারী হয়ে ওঠার (অন্তত অভ্যন্তরীণ রাজনীতিতে) কোনো সুযোগ নেই, এশিয়ার প্রধানমন্ত্রীদের তা রয়েছে, কোথাও বা সেই সুযোগ অবারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনআওয়ার তো একবার আক্ষেপ করেছিলেন এই বলে যে, দশ মিনিটের জন্যও যদি আমার হাতে একইসঙ্গে প্রেসিডেন্সি ও সিনেট থাকত, আমি তাহলে আমেরিকানদের জন্য অনেক কিছু করতে পারতাম; কিন্তু হায়! আমি শুধুই প্রেসিডেন্ট (Alas! I am only the president!)! ফ্রান্সের প্রেসিডেন্ট পারমাণবিক শক্তি ব্যবহারের নির্দেশ দিতে পারেন, কিন্তু পারেন না যাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন, তাকে ডিসমিস করতে। তো ’৯১-এ আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প খুঁজলাম এবং নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনেই এই লক্ষ্যে সাপে ও নেউলে বন্ধুত্ব হল। দুই চরম শত্রুভাবাপন্ন দল মধ্যরাতে হৈ-হুল্লোড় করে পাস করল পার্লামেন্টারি পদ্ধতির বিল। হ্যাঁ, পার্লামেন্টারি সিস্টেম কথাটা শুনতে প্রেসিডেন্সিয়াল সিস্টেমের চেয়ে মধুর অনেকের কাছে; যদিও দুই সিস্টেমেরই ভালো ও মন্দ দুই দিক রয়েছে। বাস্তবে লাভটা হল কী?
লাভ হয়নি, কারণ বিকল্প খোঁজার আগে কেন তা খুঁজেছি তা বুঝতে চাইনি। শুধু বুঝেছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে গণতন্ত্রী! আর এই পদ্ধতিটার পরিবর্তন হল; কিন্তু সিঙ্গল অথরিটিটা কীভাবে কাজ করবে, সেই প্রশ্নের মীমাংসা হল না। তখন অথবা পরবর্তীকালে কখনও আইনের অধীনে জবাবদিহিতা অথবা দায়বদ্ধতার বিষয়টি অ্যাড্রেস করা হয়নি, নেয়া হয়নি রাজনৈতিক সংস্কৃতি উন্নত করার চেষ্টা, তাই বলেছি হুদা কাম। আরেকটি হুদা কামের বিকল্প খোঁজার কথা বলি। আওয়ামী লীগ ও বিএনপির সম্মেলনের সময় যখন যথাক্রমে প্রেসিডিয়াম ও স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়, তখন হুদা কামে বলা হয়- অমুককে নেয়া উচিত ছিল, তমুককে বানানো ঠিক হয়নি; উনি অপদার্থ তো ইনি পদার্থ ইত্যাদি। অথচ কেউ ভাবি না, দল দুটি যেভাবে চলে; একটি সভানেত্রীর, আরেকটি চেয়ারপারসনের একক খেয়ালে, তাতে পুরো প্রেসিডিয়াম অথবা স্ট্যান্ডিং কমিটি অপদার্থ বা পদার্থ যে-কোনোটি দিয়ে গিজগিজ করলে তাতে রাজনীতির ইতরবিশেষ কিছু হবে না। কথিত এই দুই হাইয়েস্ট বডির কেউ একজন যত মূল্যবানই হোন, নেত্রীদ্বয়ের দৃষ্টিতে তিনি ঘাস কিংবা বড়জোর লতাগুল্মের অধিক কিছু নন। এভাবে বিকল্প না খুঁজে বরং সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় দল দুটিতে যে সাংগঠনিক গলদ রয়েছে, তা সারানোর তাগিদ দেয়াটাই জরুরি। মূল প্রসঙ্গে যাওয়ার আগে চিন্তার আরেক ধরনের দোষের কথা বলি। পশ্চিমবঙ্গের কোনো কোনো লেখক নানা দোষের কথা বলে হেয়প্রতিপন্ন করতে বাঙালিকে স্যাটায়ার করে ‘বাঙাল’ বলেছেন। কেউ এমনও লিখেছেন, বাঙাল জাত বড় খারাপ! তো দেখুন, এই খারাপ আবার কতটা খারাপ হয়! ধরুন, বিএনপিমনা কারও সঙ্গে কথা হচ্ছে। তাকে বলা হল- বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে তো দেশের অবস্থা আরও খারাপ হবে, এখন মাসে ১০টা ক্রসফায়ার হচ্ছে, তখন ১০০টা হবে। তিনি তখন বলবেন- এটা তো হাইপোথেটিক্যাল কথা হয়ে গেল, আগাম বুঝলেন কীভাবে? এরপর তাকেই বলা হল- বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে যে সেটা সুষ্ঠু হবে না, বোঝেন কীভাবে? তিনি তখন বলবেন- এটা না বোঝার কী আছে! দেখলেন তো, ভবিষ্যতের একটি বিষয় হাইপোথেটিক্যাল, আরেকটি সায়েন্টিফিক!
২. উপরের কথাগুলো ঢ়ৎবধসনষব বা গৌরচন্দ্রিকা। মূল প্রতিপাদ্য আমাদের চিন্তার এক বিশেষ ধরনের ময়লা। দেখুন, কথাটা হাস্যরসাত্মক অথচ তাকে সিরিয়াস বলে চালানোর চেষ্টা হয়। গুরুত্বহীন কথাটা হল, দেশের হত্যাকাণ্ডগুলো ঘটছে হত্যাকারীর শাস্তি না হওয়ার কারণে, তাই তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর হিসাব রাখতে হলে একজন হিসাবরক্ষক নিয়োগ দিতে হবে, তবে মাঝে মাঝে যেসব হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করে, সেগুলোর ওপর লেখালেখি কিংবা টকশোয় উপরের প্রেসক্রিপশনটি বলা যায় কমন। স্বাভাবিকভাবেই বলতে হয়, যিনি দৃষ্টান্তমূলক শাস্তিকেই রেমেডি মনে করছেন, হত্যা প্রতিরোধের কার্যকর উপায় তার জানা নেই। হত্যা দমনে দৃষ্টান্তমূলক শাস্তির ভূমিকা নগণ্য, তবে নিশ্চয়ই তার মানে এই নয় যে, হত্যাকারীর জন্য দায়মুক্তির ব্যবস্থা করতে হবে। হত্যাকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে, এই দায় নৈতিক, আদর্শিকও বটে। তার চেয়ে বড় কথা, শাস্তিটা পাপের। কিন্তু সেই শাস্তির ব্যবস্থা করে তাকে ‘দৃষ্টান্তমূলক’ আখ্যা দিয়ে তুড়ি বাজানোর কোনো সুযোগ নেই যে, তাতে হত্যাপ্রবণরা দুধের নহরে গোসল করে কসম কাটবে তারা পুতপবিত্র হয়ে গেছে। ধর্মীয় ইতিহাস অনুযায়ী, এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটি ছিল জগতের প্রথম মানুষ হজরত আদম (আ.)-এর দুই পুত্রের একজনের। কাবিল হত্যা করেছিল ভাই হাবিলকে। সেই থেকে মানবেতিহাসের প্রতি ধাপেই হত্যাসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পেয়েছে। কিন্তু সেসব শাস্তি ‘দৃষ্টান্তমূলক’ হয়ে অপরাধপ্র্রবণদের নিবৃত্ত করতে পারেনি। অপরাধ বিশেষজ্ঞরা যেহেতু বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তিই হত্যার প্রতিষেধক, আমাকে তাই পাঠকদের একটি অনুরোধ করতেই হয়। আর্কাইভ থেকে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হওয়ার দুই কী তিনদিন পরের পত্রিকায় তারা পড়তে পারবেন একটি খুনের খবর। শিকদারের ফাঁসির সংবাদটি ছিল দেশময় চাঞ্চল্যকর, এই হত্যাকারী নিশ্চয়ই পড়েছিল অথবা জেনেছিল তা। এই উদাহরণ না হয় বাদই দিলাম। এই যে কয়েকদিন পরপরই শিরোনামে দেখছি- অমুকের মৃত্যুদণ্ড, তমুকের যাবজ্জীবন কারাদণ্ড, এগুলোর কোনোটিই কি দৃষ্টান্তমূলক হতে পারছে? যদি পারে, তবে প্রায় প্রতিদিনই কেন হত্যাই দখল করে রাখছে পত্রিকা অথবা টেলিভিশনের অন্তত ২০ শতাংশ? হত্যাকারীর শাস্তি যে হত্যা প্রতিরোধমূলক দৃষ্টান্ত হিসেবে কাজ করছে না, তার কারণটা বোঝা চাই। হত্যাকাণ্ড সংঘটিত হয় দু’ভাবে। একটি পরিকল্পিত হত্যা, অন্যটি ঘটে হত্যাকারীর মুহূর্তের উত্তেজনায়। মুহূর্তের উত্তেজনায় যে হত্যাকাণ্ড, তা পুরো সমাজটিকেই নিরুত্তেজ করা ছাড়া ঠেকানোর কোনো উপায় নেই। এ ধরনের হত্যা প্রবৃত্তিগত। উদাহরণটা এমন হতে পারে, ঘাড়ের ওপর তেলাপোকার অস্তিত্ব টের পেলে যেমন ফ্র্যাকশন অফ অ্যা সেকেন্ডে শরীর ঝাড়া দিয়ে সেটাকে সরাই আমরা, এজন্য কোনো পূর্বচিন্তা বা পরিকল্পনার দরকার হয় না, ঠিক তেমন কখনও কখনও মানুষ মুহূর্তের উত্তেজনায় আগ-পাছ না ভেবে রিপুতাড়িত হয়ে অন্যকে আক্রমণ করে। দৃষ্টান্তমূলক শাস্তির কথা ভাবার সময় কই তার? মানুষভেদে ভিন্ন হয় রিপু, আবার সামাজিক পরিস্থিতিও রিপু নিয়ন্ত্রণ করে। স্বাধীনতা-পূর্ব এই অঞ্চলেই মানুষের রিপু এত আগ্রাসী ছিল না, রাজনৈতিক আন্দোলনের সময়টুকু বাদ দিলে তখনকার সমাজ সাধারণভাবে এখনকার চেয়ে অনেক অনেক নিরুত্তেজ, নিরুত্তাপ ছিল বলেই পরিকল্পিত ও মুহূর্তের উত্তেজনাবশত হত্যা দুই-ই খুব একটা ঘটত না।পরিকল্পিত হত্যা যারা ঘটায়, তারা যে দৃষ্টান্তমূলক শাস্তির ধার ধারে না, তা বুঝতে হলে ক্রিমিনাল সাইকোলজি বোঝা চাই। হত্যাকারী যখন হত্যার পরিকল্পনা করে, তখন সে ধরেই নেয় সে ধরা পড়বে না। তার ধারণা থাকে, পরিকল্পনাটি এত নিখুঁত যে, তা ভেদ করা যাবে না। তো যে ধরেই নিয়েছে ধরা পড়বে না, তার চোখের সামনে হাজারটা দৃষ্টান্তমূলক শাস্তি ঝুলে থাকলেই কী? আমাদের এই অবদমনমূলক ও নিবিড় সমাজে যে অসম যৌনতার ঘটনার সংখ্যা অত্যধিক,
২. উপরের কথাগুলো ঢ়ৎবধসনষব বা গৌরচন্দ্রিকা। মূল প্রতিপাদ্য আমাদের চিন্তার এক বিশেষ ধরনের ময়লা। দেখুন, কথাটা হাস্যরসাত্মক অথচ তাকে সিরিয়াস বলে চালানোর চেষ্টা হয়। গুরুত্বহীন কথাটা হল, দেশের হত্যাকাণ্ডগুলো ঘটছে হত্যাকারীর শাস্তি না হওয়ার কারণে, তাই তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর হিসাব রাখতে হলে একজন হিসাবরক্ষক নিয়োগ দিতে হবে, তবে মাঝে মাঝে যেসব হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করে, সেগুলোর ওপর লেখালেখি কিংবা টকশোয় উপরের প্রেসক্রিপশনটি বলা যায় কমন। স্বাভাবিকভাবেই বলতে হয়, যিনি দৃষ্টান্তমূলক শাস্তিকেই রেমেডি মনে করছেন, হত্যা প্রতিরোধের কার্যকর উপায় তার জানা নেই। হত্যা দমনে দৃষ্টান্তমূলক শাস্তির ভূমিকা নগণ্য, তবে নিশ্চয়ই তার মানে এই নয় যে, হত্যাকারীর জন্য দায়মুক্তির ব্যবস্থা করতে হবে। হত্যাকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে, এই দায় নৈতিক, আদর্শিকও বটে। তার চেয়ে বড় কথা, শাস্তিটা পাপের। কিন্তু সেই শাস্তির ব্যবস্থা করে তাকে ‘দৃষ্টান্তমূলক’ আখ্যা দিয়ে তুড়ি বাজানোর কোনো সুযোগ নেই যে, তাতে হত্যাপ্রবণরা দুধের নহরে গোসল করে কসম কাটবে তারা পুতপবিত্র হয়ে গেছে। ধর্মীয় ইতিহাস অনুযায়ী, এই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটি ছিল জগতের প্রথম মানুষ হজরত আদম (আ.)-এর দুই পুত্রের একজনের। কাবিল হত্যা করেছিল ভাই হাবিলকে। সেই থেকে মানবেতিহাসের প্রতি ধাপেই হত্যাসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পেয়েছে। কিন্তু সেসব শাস্তি ‘দৃষ্টান্তমূলক’ হয়ে অপরাধপ্র্রবণদের নিবৃত্ত করতে পারেনি। অপরাধ বিশেষজ্ঞরা যেহেতু বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তিই হত্যার প্রতিষেধক, আমাকে তাই পাঠকদের একটি অনুরোধ করতেই হয়। আর্কাইভ থেকে এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হওয়ার দুই কী তিনদিন পরের পত্রিকায় তারা পড়তে পারবেন একটি খুনের খবর। শিকদারের ফাঁসির সংবাদটি ছিল দেশময় চাঞ্চল্যকর, এই হত্যাকারী নিশ্চয়ই পড়েছিল অথবা জেনেছিল তা। এই উদাহরণ না হয় বাদই দিলাম। এই যে কয়েকদিন পরপরই শিরোনামে দেখছি- অমুকের মৃত্যুদণ্ড, তমুকের যাবজ্জীবন কারাদণ্ড, এগুলোর কোনোটিই কি দৃষ্টান্তমূলক হতে পারছে? যদি পারে, তবে প্রায় প্রতিদিনই কেন হত্যাই দখল করে রাখছে পত্রিকা অথবা টেলিভিশনের অন্তত ২০ শতাংশ? হত্যাকারীর শাস্তি যে হত্যা প্রতিরোধমূলক দৃষ্টান্ত হিসেবে কাজ করছে না, তার কারণটা বোঝা চাই। হত্যাকাণ্ড সংঘটিত হয় দু’ভাবে। একটি পরিকল্পিত হত্যা, অন্যটি ঘটে হত্যাকারীর মুহূর্তের উত্তেজনায়। মুহূর্তের উত্তেজনায় যে হত্যাকাণ্ড, তা পুরো সমাজটিকেই নিরুত্তেজ করা ছাড়া ঠেকানোর কোনো উপায় নেই। এ ধরনের হত্যা প্রবৃত্তিগত। উদাহরণটা এমন হতে পারে, ঘাড়ের ওপর তেলাপোকার অস্তিত্ব টের পেলে যেমন ফ্র্যাকশন অফ অ্যা সেকেন্ডে শরীর ঝাড়া দিয়ে সেটাকে সরাই আমরা, এজন্য কোনো পূর্বচিন্তা বা পরিকল্পনার দরকার হয় না, ঠিক তেমন কখনও কখনও মানুষ মুহূর্তের উত্তেজনায় আগ-পাছ না ভেবে রিপুতাড়িত হয়ে অন্যকে আক্রমণ করে। দৃষ্টান্তমূলক শাস্তির কথা ভাবার সময় কই তার? মানুষভেদে ভিন্ন হয় রিপু, আবার সামাজিক পরিস্থিতিও রিপু নিয়ন্ত্রণ করে। স্বাধীনতা-পূর্ব এই অঞ্চলেই মানুষের রিপু এত আগ্রাসী ছিল না, রাজনৈতিক আন্দোলনের সময়টুকু বাদ দিলে তখনকার সমাজ সাধারণভাবে এখনকার চেয়ে অনেক অনেক নিরুত্তেজ, নিরুত্তাপ ছিল বলেই পরিকল্পিত ও মুহূর্তের উত্তেজনাবশত হত্যা দুই-ই খুব একটা ঘটত না।পরিকল্পিত হত্যা যারা ঘটায়, তারা যে দৃষ্টান্তমূলক শাস্তির ধার ধারে না, তা বুঝতে হলে ক্রিমিনাল সাইকোলজি বোঝা চাই। হত্যাকারী যখন হত্যার পরিকল্পনা করে, তখন সে ধরেই নেয় সে ধরা পড়বে না। তার ধারণা থাকে, পরিকল্পনাটি এত নিখুঁত যে, তা ভেদ করা যাবে না। তো যে ধরেই নিয়েছে ধরা পড়বে না, তার চোখের সামনে হাজারটা দৃষ্টান্তমূলক শাস্তি ঝুলে থাকলেই কী? আমাদের এই অবদমনমূলক ও নিবিড় সমাজে যে অসম যৌনতার ঘটনার সংখ্যা অত্যধিক,
তার কারণও প্রায় একই। যারা এটা ঘটায়, তারা যদি মনে করত ধরা পড়ার আশঙ্কা রয়েছে, তাহলে সমাজে মাথা কাটা যাবে এই ভয়ে এ কাজে লিপ্ত হতো না। তাদের বিশ্বাস তারা দু’জন ছাড়া পৃথিবীর আর কেউ তা জানবে না। তাহলে এখন কী করা? হ্যাঁ, পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিরোধের একটি বড় উপায় হল- বিচারের প্রশ্ন পরে, সমাজে এমন এক আবহ তৈরি করে রাখতে হবে, যাতে হত্যাপ্রবণদের মাথায় এই সত্য গেঁথে যায় যে, তারা যতই সুপরিকল্পনা করুক না কেন, জালে আটকা পড়তেই হবে তাদের। ব্রিটেনের কথা বলব না, কন্টিনেন্টাল ইওরোপ, বিশেষত স্ক্যানডিনেভিয়ান দেশগুলোর সমাজে এই আবহ তৈরি করে রাখা হয়েছে। আর এ কারণেই স্ক্যানডিনেভিয়ানরা বাস করছেন মোটামুটি জিরো ক্রাইম জোনে। নিজেকে অপরাধমুক্ত রাখাটা হার্ড-আর্নড ফরেন কারেন্সির মতো কষ্টার্জিত কোনো কোয়ালিটি নয়। চোখ থাকলেই যেমন দেখা যায়, কান থাকলে যায় শোনা, এজন্য আলাদা পরিশ্রম করতে হয় না; তেমনি বিবেক থাকলেই অপরাধমুক্ত থাকা যায়। এত সোজা একটি কোয়ালিটি যে অর্জন করতে চায় না, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ভয় দেখিয়ে অথবা ভিজে গামছা দিয়ে তার পিঠ মুছতে মুছতে খ্রিস্টীয় দরদমাখা গলায় শত উপদেশ শুনিয়ে লাভ নেই। তাকে এই বাস্তবতা উপলব্ধি করাতে হবে যে, টাকা অথবা প্রভাবশালীরা তোমাকে বাঁচাতে পারবে কী পারবে না সেটা পরের প্রশ্ন, হত্যা করলে আপাতত তোমাকে জালের ভেতর ঢুকতেই হবে। সময় নেই, ঈদের কেনাকাটা করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। ব্যাংকের কর্মকর্তারা প্রতিদিন লাখ লাখ, কোটি কোটি টাকা নাড়াচাড়া করছেন। এদের মধ্যে চৌর্যবৃত্তির মানসিকতাসম্পন্ন রয়েছেন নিশ্চয়ই কেউ কেউ। তো তারা এত এত টাকার মধ্যে দু-এক হাজার টাকাও কেন চুরি করছেন না? সেটা কি এ কারণে যে, তাদের সামনে দৃষ্টান্ত রয়েছে চুরি করলে শাস্তি হয়? আসলে তারা তা করছেন না, কারণ সিস্টেমটাই এমন টাকাটা ঠিক কার কাছে থেকে খোয়া গেছে, দিনের শেষে তা শনাক্ত হয়ে যাবে।
পুনশ্চঃ এই লেখাতে বলেছি হত্যা প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তির ভূমিকা নগণ্য। সিরিয়াস পাঠকদের কেউ এই নগণ্যের পরিমাণ শতকরা হিসাবে বুঝতে চাইতে পারেন। অঙ্কশাস্ত্র কিংবা পদার্থবিদ্যায় বিশেষ কোনো প্রবলেম ওয়ার্ক-আউট করার সময় আলফার মান এত ক্ষুদ্র আসে যে, তা ইগনোর করা চলে। এই নগণ্যও তেমন। অবশ্য কোন্টাকে গুরুত্ব দিতে হবে, কীসে দিতে হবে বিশেষ গুরুত্ব অথবা কাকে উপেক্ষা করতে হবে- আমিও যে খুব একটা বুঝি, তা নয়।
মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@Yahoo.Com
পুনশ্চঃ এই লেখাতে বলেছি হত্যা প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তির ভূমিকা নগণ্য। সিরিয়াস পাঠকদের কেউ এই নগণ্যের পরিমাণ শতকরা হিসাবে বুঝতে চাইতে পারেন। অঙ্কশাস্ত্র কিংবা পদার্থবিদ্যায় বিশেষ কোনো প্রবলেম ওয়ার্ক-আউট করার সময় আলফার মান এত ক্ষুদ্র আসে যে, তা ইগনোর করা চলে। এই নগণ্যও তেমন। অবশ্য কোন্টাকে গুরুত্ব দিতে হবে, কীসে দিতে হবে বিশেষ গুরুত্ব অথবা কাকে উপেক্ষা করতে হবে- আমিও যে খুব একটা বুঝি, তা নয়।
মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@Yahoo.Com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
BNM Special
BNM Archive
- ► 2026 (1548)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
June
(1181)
-
▼
Jun 22
(66)
- ‘স্বেচ্ছায় মৃত্যুদণ্ড’ চান রাজীব গান্ধী হত্যা মাম...
- ঈদ: তারিখ জানতে বিজ্ঞানের দ্বারস্থ হতে সমস্যা কোথা...
- ঈদের কেনাকাটায় ভারতের বাজারে কেন ছুটছে বাংলাদেশীর...
- যেকোনো মুহূর্তে গ্রহাণুর হামলা, ধ্বংস হয়ে যাবে বিখ...
- দাবির তালিকা পায়নি কাতার
- নতুন সরকারের প্রস্তাব তুলে ধরলেন রানি
- কে এই মোহাম্মদ বিন সালমান?
- ইরাকে ৫০ লাখ শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন
- গুঁড়িয়ে দেয়া হলো বিখ্যাত আল-নূরি মসজিদ
- পলাশী যুদ্ধের কালপঞ্জি
- মহা খরার কবলে পড়তে চলছে মধ্যপ্রাচ্য : বিজ্ঞানীদের ...
- সিরিয়া ইস্যুতে ইরানি-রুশ অক্ষের সঙ্গে এরদোগানের আপ...
- ইরাকি নেতা সাদ্দাম হোসেনের ফাঁসির সময়ে কেঁদেছিলেন...
- 'উ.কোরিয়ার ওপর চাপ প্রয়োগ চীনের কূটনৈতিক দায়িত্ব'
- সিরিয়ায় আবারো অস্ট্রেলিয়ার বিমান হামলা শুরু
- দুনিয়ার কোথাও নির্বাচনকালীন সরকারের বিষয় নেই : নাসিম
- উবারসহ মোবাইল অ্যাপ নির্ভর পরিবহন সেবা উন্মুক্ত কর...
- 'ইরানি ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখার জন্য তৈরি হয়নি'
- কাশ্মিরে তিন স্বাধীনতাকামী নিহত
- মেক্সিকোয় হত্যাকাণ্ডের সর্বোচ্চ রেকর্ড
- গুঁড়িয়ে দেয়া হলো বিখ্যাত আল-নূরি মসজিদ
- মসুল মসজিদ ধ্বংসের অর্থ আইএসের পরাজয় মেনে নেয়া : ই...
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিংয়ের চেষ্টা করেছিল ...
- বিয়ের পোশাকের মূল্য সাত মিলিয়ন ডলার
- আমেরিকার পরিবর্তে চীন
- আইভরিকোস্টে প্রবল বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু
- অসাবধানতায় উন্মুক্ত ২০ কোটি মার্কিনীর গোপন তথ্য
- কক্সবাজারে ১৯ আগ্নেয়াস্ত্রসহ শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রংপুর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত
- মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবা...
- মিরসরাইয়ে পাহাড়ে ঝুঁকিতে বসবাস ২০ হাজার মানুষের
- মরন ব্যাধি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দু’ ভাই বাচঁ...
- চান্দিনায় ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
- শার্শায় বাসের সাথে জীপের সংঘর্ষ : চালক নিহত
- ২১ সাল নাগাদ বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ক্ষমতা দ্বিগু...
- গণমাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে সরকার কাজ কর...
- ৯৫৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চাল সিন্ডিকেট
- ঈদের কেনাকাটায় ভারতের বাজারে কেন ছুটছে বাংলাদেশীরা?
- এএসপি মিজানুরের ময়নাতদন্ত সম্পন্ন
- আদালতে খালেদা জিয়া
- অর্ধশত বছরের পুরনো ফিটনেসবিহীন লঞ্চ চলছে
- ছাত্রের সঙ্গে শিক্ষিকা নাজমার অনৈতিক সম্পর্ক
- মহিমান্বিত লাইলাতুল কদর
- বাংলাদেশ হবে আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দু : প্র...
- ট্রেন ও বিমান পরিবহনে বিপর্যয়
- ভারতীয় বাসের ধাক্কায় নিহত ১, বেনাপোল পরিচালকসহ আহত ২
- সৌদি যুবরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য
- মসুলে আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস!
- মার্কিন নির্বাচনে হ্যাকিং-এর চেষ্টা করেছিল রাশিয়া
- ৩০ বছরের মধ্যে চাঁদ কিংবা মঙ্গলে সভ্যতা!
- রাষ্ট্রপতির গাড়ি ‘থামিয়ে’ অ্যাম্বুলেন্স পার করায় প...
- আদালতের পথে খালেদা জিয়া
- ছিনতাইকারীর গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত
- পথে পথে যাত্রী ভোগান্তি
- ঈদের শপিংয়ে গিয়ে বাস চাপায় মেয়েসহ কনস্টেবল নিহত
- বিতর্কিত ৫৭ ধারা বহাল থাকছে?
- সুশাসন ও গণতন্ত্র দুটিই প্রশ্নবিদ্ধ
- বস্তুর বর্জ্য সরাচ্ছেন মেয়রদ্বয় চিন্তার ময়লা ফেলব ...
- হ্যাপির নয়া জীবন
- শিশুর বুদ্ধি বিকাশে যা করবেন
- তীব্র যানজটে দুর্ভোগে ঘরমুখো মানুষ
- সুন্দরগঞ্জে ঈদের পোশাক দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ
- শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত
- তিন প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার রুদ্ধদ্বার বৈঠক
- আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
- পিছু হটছে সরকার
-
▼
Jun 22
(66)
-
▼
June
(1181)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
আমার দেশ
ফুটবল খেলা
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
মুসলিম
বিজ্ঞান ও প্রযুক্তি
সাক্ষাৎকার
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
তুরস্ক
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
দুর্ঘটনা
অপহরণ
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
স্বাস্থ্য
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
জ্যোতির্বিজ্ঞান
সড়ক দুর্ঘটনা
আলী রীয়াজ
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
লেবানন
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
যশোর
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
Exclusive
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
ইয়েমেন
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
তুহিন ওয়াদুদ
ড. এ কে এম শাহনাওয়াজ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
প্রযুক্তি
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
লাতিন আমেরিকা
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
আরব আমিরাত বা দুবাই
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
Hot Topic
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
জোহরান মামদানি
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
ইসলামী ছাত্রশিবির
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
স্পেন
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কলম্বিয়া
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
চিঠিপত্র
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
তিউনিসিয়া
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কুয়েত
চুক্তি
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শেরপুর
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
রাজবাড়ী
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অমানবিকতা
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment