Friday, October 12, 2012
'আমি'র বিয়োগ অথবা ফকির লালনের সাধনা by সলিমুল্লাহ খান
'আমি'র বিয়োগ অথবা ফকির লালনের সাধনা by সলিমুল্লাহ খান
ইংরেজি ১৯৫৮ সালে নামকাওয়াস্তে ডক্টর শ্রীমতিলাল দাশ, এম্এ, বিএল্, পিএইচডি ও শ্রীপীযূষকান্তি মহাপাত্র, এমএকে যুক্ত করিয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক লালন শাহ্ ফকিরের গান গ্রন্থ আকারে প্রকাশিত হয়। গ্রন্থের নাম রাখা হয় 'লালন-গীতিকা'।
গ্রন্থের ভূমিকা লেখেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শ্রী শশিভূষণ দাশগুপ্ত। ভূমিকাকার লেখেন, ''বাংলার বাউল এবং বাউল-গান সম্বন্ধে শিক্ষিত বাঙালীর মনে একটা শ্রদ্ধা এং ঔৎসুক্য দেখা দিয়াছে। ইহার মূলে রহিয়াছেন মুখ্যভাবে রবীন্দ্রনাথ ও বিশ্বভারতীতে তাঁহার সহকর্মী আচার্য ক্ষিতিমোহন সেন মহাশয়।''
লালন-গীতিকার সম্পাদক মহাশয়েরা আপনাদের হাতে পাওয়া পদগুলিকে দুই ভাগে ভাগ করিয়াছিলেন। তাঁহারা প্রথম ভাগের নাম 'বাউল গান' আর দ্বিতীয় ভাগের নাম 'বৈষ্ণবভাবাপন্ন গান' রাখিয়াছিলেন। লালন ফকিরের গানের মধ্যে অনেকগুলি 'বৈষ্ণবভাবাপন্ন পদ' দেখা যায়। শশিভূষণ দাশগুপ্ত লিখিয়াছেন, ''এগুলি রাধা-কৃষ্ণের লীলাবিষয়ক অথবা গৌরাঙ্গলীলাবিষয়ক।'' দাশগুপ্ত মহাশয় দেখিতে পাইয়াছেন, ''রাধাকৃষ্ণের লীলা অথবা শ্রী গৌরাঙ্গের লীলা হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙলার জনগণের নিকটে একটা সামাজিক উত্তরাধিকাররূপে দেখা দিয়াছিল। তাহার ফলে অসংখ্য হিন্দু-কবির সঙ্গে বহুসংখ্যক মুসলমান কবিও এই কৃষ্ণলীলা বা গৌরাঙ্গলীলার গান করিয়াছেন।'' লালন ফকিরের গানের এক ভাগ হইতে তিনি সেই সত্যেরই সমর্থন লাভ করিয়াছেন। এই সত্যের মূলে আছে একটি ঘটনা। 'শ্রীচৈতন্য মহাপ্রভুকে অবলম্বন করিয়া ষোড়শ শতাব্দীতে বাঙলা দেশে ধর্ম ও সাহিত্যের' যাহাকে বলে 'অভিনব প্রসার' ঘটিয়াছিল। ইহা হইতেছে লালন
ফকির রচিত গানের একাংশ বিষয়ে মন্তব্য। অপরাংশ বিষয়ে শশিভূষণ দাশগুপ্তের মন্তব্য আরও কৌতূহলোদ্দীপক।
ইনি লিখিয়াছেন : "বাউল গানগুলির মধ্যে আবার দুইটি দিক আছে; একটি হইল সর্বপ্রকার সংস্কার-প্রথার বাহিরে একান্ত সহজভাবে রূপের মধ্যে অরূপের_ সীমার মধ্যে অসীমের_ সন্ধানের দিক। এই দিকটিই রবীন্দ্রনাথ এবং আচার্য ক্ষিতিমোহন সেন মহাশয় প্রভৃতিকে বাউল-গানের প্রতি অমনভাবে আকৃষ্ট করিয়াছিল। এই যে রূপের খাঁচার মধ্যে একটি অধরা অচিন পাখীর আসা-যাওয়ার রহস্য_ রক্তমাংসের মানুষের ভিতরেই যে আর একটি 'মনের মানুষে'র অবস্থান_ ইহার আভাসই বাউল-সঙ্গীতকে আধুনিককালে এত জনপ্রিয় করিয়া তুলিয়াছে।" 'বাঙলার জনগণের নিম্নকোটিতে প্রচলিত এবং প্রচারিত বাউল-ধর্ম ও বাউল-গান', শশিভূষণ দাশগুপ্ত অকপটে স্বীকার করিয়াছেন, 'আজ সর্ব কোটির ধর্ম, সাহিত্য ও সংস্কৃতিতে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব বিস্তার করিতেছে।' প্রমাণ রবীন্দ্রনাথ এবং আচার্য ক্ষিতিমোহন সেন মহাশয়।
কথায় বলে, সরিষার মধ্যেই ভূত। বাউল গানের প্রভাব বলিয়া রবীন্দ্রনাথ যাহা গ্রহণ করিয়াছেন 'শিক্ষিত বাঙালি' তাহাকেই যদি লালন ফকিরের সারাংশ বলিয়া ধারণা করেন, তবে খুব দোষের কাজ হয় না। আমাদের ধারণা, রবীন্দ্রনাথ কিংবা ক্ষিতিমোহন সেন বাউল গানের প্রচার বা প্রসারে যে ভূমিকাই গ্রহণ করিয়া থাকেন না কেন, ফকির লালন শাহের গানে ব্যক্ত তত্ত্বকথার খুব বেশি তাঁহারা ধরিতে পারেন নাই। উপস্থিত নিবন্ধে এই কথাটির পক্ষে দুই-চারি প্রস্তাব উত্থাপন করিতেছি। তবে উত্থাপন মাত্র। যুক্তিবিস্তারের মতো স্থান বা কাল আজ পাইলাম না। পাঠিকার ঋণে আপাতত আরও ঋণী থাকিলাম।
১.
শশিভূষণ দাশগুপ্ত জানাইতেছেন, "শিলাইদহে অবস্থানকালে রবীন্দ্রনাথ পল্লীগায়কদের মুখে এই বাউল-গান শুনিতে পান; সুরে ও ব্যঞ্জনায় গানগুলি রবীন্দ্রনাথের কবিচিত্তে গভীর প্রভাব বিস্তার করিয়াছিল। আসলে রবীন্দ্রনাথের মধ্যে একটি 'নবীন বাউলে'র বসতি ছিল। রবীন্দ্রনাথের গানের মধ্যে সেই বাউলের গূঢ় পরিচয় নিহিত আছে।"
প্রমাণস্বরূপ দাশগুপ্ত মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুরের 'পত্রপুট' নামক সংগ্রহ হইতে একটি কবিতা উপস্থিত করিয়াছেন। এই কবিতায় রবীন্দ্রনাথ স্পষ্ট করিয়া বলিয়াছেন, 'কবি আমি ওদের দলে'। প্রশ্ন হইতেছে 'ওদের' পরিচয় কী? ওরা কারা? রবীন্দ্রনাথ জানেন ওরাও সন্ধানী, ওরাও সাধক, কিন্তু ওরা ওরাই। ওরায় আর আমরায় ভেদও অভেদ্য।
ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত।
দেবালয়ের মন্দিরদ্বারে
পূজা-ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে।
ওরা দেবতাকে খুঁজে বেড়ায় তাঁর আপন স্থানে
সকল বেড়ার বাইরে
সহজ ভক্তির আলোকে,
নক্ষত্রখচিত আকাশে,
পুষ্পখচিত বনস্থলীতে,
দোসর জনার মিলন-বিরহের
গহন বেদনায়।
যে-দেখা বানিয়ে দেখা বাঁধা ছাঁচে,
প্রাচীর ঘিরে 'দুয়ার তুলে',
সে-দেখার উপায় নেই ওদের হাতে।
কতদিন দেখেছি ওদের সাধককে
একলা প্রভাতের রৌদ্রে সেই পদ্মানদীর ধারে,
যে নদীর নেই কোনো দ্বিধা
পাকা দেউলের পুরাতন ভিত ভেঙে ফেলতে।
দেখেছি একতারা হাতে চলেছে গানের ধারা বেয়ে
মনের মানুষকে সন্ধান করবার
গভীর নির্জন পথে।
রবীন্দ্রনাথ বাউল বলিতে কী বুঝিয়াছেন তাহার সামান্য পরিচয় এই কবিতায় ধরা পড়িয়াছে। শশিভূষণ দাশগুপ্তও কবুল করিতেছেন এই পরিচয় খণ্ডিত। খণ্ডিত পরিচয় যে সত্য পরিচয় নহে, তাহা অবশ্য বলাই বাহুল্য। দাশগুপ্ত মহাশয় লিখিয়াছেন, "রবীন্দ্রনাথ প্রদত্ত বাউলের এই পরিচয় পড়িলেই বুঝিতে পারা যায়, ইহার কিছু তিনি পাইয়াছিলেন স্রোতচঞ্চলা পদ্মার নির্জন তীরে একতারা হাতে 'গানের ধারা বেয়ে চলা' গায়কদের কথায় সুরে, বাকিটুকু তিনি পূরণ করিয়া লইয়াছেন নিজের মধ্যে যে বাউল-কবির বাস তাহার পরিচয় মিশ্রিত করিয়া।" শশিভূষণ অবশ্য পরিষ্কার করিবার সময় পান নাই কিছুর ভাগ কতটুকু আর বাকিটুকুর অংশইবা কতটুকু। আমরা সবিনয় নিবেদন করি রবীন্দ্রনাথের এই বাউল পরিচয়নামার বাকির খাতায় শূন্য নাই_ শূন্য যাহা আছে তাহা সবই কিছুর খাতায়। তাহা যদি সত্য হয় তো নতুন প্রশ্ন জাগে_ সেই প্রশ্ন পদ্মার জাগা নতুন চরের মতো। এই ফাঁকি কি করিয়া সম্ভব হইল? সম্ভব হইল যে ইতিহাসের কারণে তাহার পুরা বয়ান এইখানে দেওয়ার উপায় নাই। সম্ভব হইল শিক্ষিত মহল বলিয়া একটা মহল ছিল বলিয়া। রবীন্দ্রনাথ বলিয়াছেন_ দেবালয়ের মন্দিরদ্বারে পূজা-ব্যবসায়ী ওদের ঠেকিয়ে রাখে। একশত ভাগ খাঁটি এই কথা। কিন্তু তিনি ঠাহর পান নাই যে, শিক্ষিত মহল বা শিক্ষা-ব্যবসায়ীও উহাদের কম ঠেকাইয়া রাখে নাই। শিক্ষা-ব্যবসায়ী উহাদের 'মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জন পথে' একেবারে পুঁতিয়া রাখিয়াছেন। সেই পদ্মা নদীর ধারে। সেই কথায় আসিতেছি। শশিভূষণ দাশগুপ্ত লিখিয়াছেন, "পাবনা জেলার শিলাইদহে রবীন্দ্রনাথের কর্মকেন্দ্র_ আর পাশেই নদীয়া জিলার কুষ্টিয়া মহকুমায় বিশিষ্ট বাউল লালন শাহ্ ফকিরের সাধনকেন্দ্র। লালন ফকিরের কিছু কিছু গান রবীন্দ্রনাথের কানে আসিতে লাগিল, লালন ফকিরের খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।' এই জিজ্ঞাসার সহিত রবীন্দ্রনাথের জীবন-জিজ্ঞাসার গভীর মিল ছিল; তাই স্বাভাবিকভাবেই এই গানগুলি তাঁহাকে আকৃষ্ট করিল। তিনি তখন লালন ফকিরের অনেক গান সংগ্রহ করিলেন এবং ১৩২২ সনে প্রথমে লালন ফকিরের কুড়িটি গান 'প্রবাসী' পত্রিকায় প্রকাশ করেন। তখন হইতেই শিক্ষিত বাঙালির মনে বাউল সাধক ও তাঁহাদের গান_ বিশেষ করিয়া লালন ফকির ও তাঁহার রচিত গান সম্বন্ধে একটা কৌতূহল জাগ্রত হয়।" এই কৌতূহলের পরিণতি কী পরিমাণ শোকাবহ হইয়াছে তাহার প্রমাণ আচার্য ক্ষিতিমোহন সেন মহাশয়। শশিভূষণ দাশগুপ্ত-ইহাঁরও অনুরক্ত। তিনি লিখিতেছেন, 'আচার্য ক্ষিতিমোহন সেন মহাশয় দীর্ঘদিন ধরিয়া তাঁহার নানাবিধ লেখা এবং পাণ্ডিত্যপূর্ণ অথচ সুমধুর ভাষণের ভিতর দিয়া এই বাউল-গান সম্বন্ধে একটা ব্যাপক শ্রদ্ধা ও কৌতূহল জাগ্রত করাইতে সমর্থ হন। এই ভাবেই শিক্ষিতমহলে লালন ফকিরের প্রসিদ্ধি।'
ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথের যোগ্য উত্তরসূরি। তিনিও রবীন্দ্রনাথের মতোই দেখিয়াছেন। বাউলরা শাস্ত্রবিধি ও আনুষ্ঠানিক ধর্ম মানে না। দেব-দেবীর পূজা করে না, মানুষকেই শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে, ভাণ্ডেই ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করে_ এইসব কথাই তাহার মূলধন। ক্ষিতিমোহন সেনের মতে বাংলার বাউলদের সাধনা ভগবৎ প্রেমের সাধনা। তাই তাঁহাকে বলিতে হইয়াছে বাউল দুই বা অনেক প্রকারের। একদল গ্রন্থী বাউল আর দল সাচ্চা বা আসল বাউল। সেন মহাশয়ের ধারণা, সহজ ভাব সম্বন্ধীয় যে-কয়খানা পুঁথি পাওয়া যায়, তাহাতে সাচ্চা বাউল-ভাবের পরিচয় মেলে না।' সেন মহাশয়ের এই ধারণাজাত সাচ্চা-বাউল কি বস্তু? উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলিয়াছেন, 'বর্তমানে বাংলার বাউলরা যে গান করে, যেভাবে ধর্ম-জীবনযাপন করে, ধর্ম-কর্ম করে, তাহার সহিত ক্ষিতিমোহন বাবু কর্তৃক প্রচারিত গান বা তাঁহার বর্ণিত সাধন-প্রণালির বিশেষ কোনো মিল নাই।'
বাউল সাধকদের মধ্যে 'সহজ' নামে একটি কথা চলে । ক্ষিতিমোহন সেন ইহার পরিচয় দিয়াছেন 'সস্তা ইন্দ্রিয়-উপভোগের পন্থা' বলিয়া। বলিয়াছেন, এই জিনিস 'বাস্তবিকপক্ষে কোনো সাধনার ভিত্তি হইতে পারে না।' উপেন্দ্রনাথ ভট্টাচার্য ক্ষিতিমোহন সেনকে ছাড়িয়া কথা বলেন নাই দেখিয়া আমার বিশেষ প্রীতি হইতেছে। তিনি বলিয়াছেন, বাউল সাধকদের প্রকৃতি পুরুষ মিলন ইন্দ্রিয়-উপভোগ নহে, ইন্দ্রিয় দমন। ভট্টাচার্য মহাশয়ের জবানিতে বলিতে, "ইহা বিন্দু ধারণের জন্য সুকঠিন যোগ-সাধনা, ইহার বিশেষণ 'সস্তা' হইতে পারে না। ইহার বিশেষ রূপে 'দুর্লভ' কথাটি প্রযোজ্য। ইহা ক্ষয়ের আয়োজন নয়, সঞ্চয়ের সাধনা।"
গ্রন্থনির্ভর বাউলদের কথা তুলিয়া ক্ষিতিমোহন সেন বলিয়াছেন, 'সহজ নামে তাহারা যে সস্তা ইন্দ্রিয়-উপভোগের পন্থা খুলিয়াছেন তাহা বাস্তবিকপক্ষে কোনো সাধনার ভিত্তি হইতে পারে না।' আর সাচ্চা বাউল কী করিবে? উপেন্দ্রনাথ ভট্টাচার্য খানিক রস করিয়া লিখিয়াছেন, 'সাচ্চা বাউল-অর্থে মনে হয়, তিনি [ক্ষিতিমোহন সেন] বুঝিয়াছেন, যে-বাউল কোনোরূপ প্রকৃতি ঘটিত সাধনা করিবে না, যে-বাউল ক্ষণে ক্ষণে বিশ্ব-প্রকৃতিতে ও মানুষের মধ্যে ভগবানের লীলা দেখিয়া বিস্মিত ও মুগ্ধ হইবে, সে ভগবানের প্রেমে সর্বসময় উন্মত্তবৎ ঘুরিয়া বেড়াইবে এবং তাঁহার প্রেম-স্পর্শ পাইবার জন্য লালায়িত হইবে, তাহার মনের মানুষকে পাইবার জন্য সর্বদা আকুলিবিকুলি করিবে, কোনো আনুষ্ঠানিক ধর্ম মানিবে না, শাস্ত্রাচার বা দেব-দেবতা মানিবে না, কেবল ভগবানের প্রেমে সর্বদা আত্মহারা, উন্মাদবৎ হইয়া থাকিবে ইত্যাদি ইত্যাদি।'
উপেন্দ্রনাথ ভট্টাচার্যের কথা যদি আট আনাও সত্য হয় তো স্বীকার করিতে হইবে, রবীন্দ্রনাথ যাহা প্রচ্ছন্ন করিয়া বলিয়াছেন ক্ষিতিমোহন সেন তাহা প্রকাশ্যে কবুল করিয়াছেন। বলা প্রয়োজন, শ্রীযুক্ত সেন মহাশয় রবীন্দ্রনাথের প্রশংসা অর্জন করিতে সমর্থ হইয়াছিলেন। এক্ষণে আমরা দেখিব উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের ধারণার গোড়ায় কোনো মাটি আছে কি-না। তিনি লিখিতেছেন, 'দীর্ঘদিন ধরিয়া অনেক বাউলের পরিচয় পাইয়াছি। তাহার ফলে তাহাদিগকে উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় সেবী বলিতে পারি না। ইহা একটি সুকঠোর যোগ-সাধনা_ এই যোগ-সাধনার মধ্য দিয়াই বাউলরা তাহাদের আকাঙ্ক্ষিত চরম অবস্থায় উপনীত হয়।'
তিনি আরও লিখিতেছেন, "যদি আত্মস্বরূপের উপলব্ধি করিতে হয়, যদি 'মনের মানুষ'কে 'ধরিতে হয়', তবে হরি, কৃষ্ণ বা আল্লা বলিয়া চিৎকার করিলে হইবে না বা মনের মানুষের উদ্দেশ্যে হায় হায় করিয়া আকুলি-বিকুলি করিয়া বেড়াইলে চলিবে না। তাহার জন্য কর্মময় যোগ সাধনা করিতে হইবে। সেই কৃষ্ণ, হরি বা আল্লা তো আমার মধ্যেই আছেন, নিজের স্বরূপ উপলব্ধি করিতে পারিলেই তাঁহাকে জানা যাইবে। তাই লালন বলিতেছেন : 'কেবল ডাকলে মানুষ কয় না কথা'।
উপেন্দ্রনাথ ভট্টাচার্য মনে করেন, "বাংলার বাউলদের সাধনা 'অধর মানুষ'কে ধরিবার সাধনা। তিনি লিখিয়াছেন, "এই মনের মানুষ', 'অধর মানুষ', 'অটল মানুষ', 'সহজ-মানুষ', 'যুগের মানুষ', 'সোনার মানুষ', 'আলোক-মানুষ', 'ভাষের মানুষ', মানুষের হৃদয় বিহারী পরমাত্মা। যদিও ইহা মূলতঃ প্রত্যেক মানুষেরই অন্তরতম সত্তা, তবুও বাউলরা তাঁহাকে অনেক স্থলে বক্তিগত ভগবান মনে করিয়াছেন এবং অনেক গানে তাঁহার কাছে দৈন্য, আর্তি, শরণাগতি প্রভৃতি প্রকাশ করিয়াছে। 'মনের মানুষ'-এর সঙ্গে মিলিত হইবার জন্য কতকগুলি গানে আকুলতাও প্রকাশ করা হইয়াছে।'' ভট্টচার্য মহাশয়ের মতে, এই অধর মানুষকে উপলব্ধি করিবার বা 'ধরিবার' যে পদ্ধতি, তাহা একটি যৌক্তিক প্রক্রিয়ায়, এই 'অধর মানুষ'-এর স্থান বিশেষে আবির্ভাব ও তাহার উপলব্ধির প্রক্রিয়াই বাউল সাধনার একটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।" এক কথায়, ভট্টাচার্য লিখিয়াছেন, ''বাংলার বাউলের প্রেম মানবিক প্রেম এবং 'অধর মানুষ'কে ধরিবার সাধনা প্রকৃতি-পুরুষ মিলনাত্মক যোগ-সাধনা।''
আমরা সবিনয় নিবেদন করিব, বাংলার বাউলদের বিশেষ ফকির লালন শাহের সাধনা বুঝিতে হইলে ঘটনাটি অন্যদিক হইতে দেখিতে হয়। এক মানুষের মধ্যে দুই বা একাধিক মানুষের 'ভাব' আসে কোথা হইতে? আসে 'ভাষা' হইতে। 'ভাষা'র সহিত 'ভাব' মিশিয়া আছে। একটা হইতে আরকে আলাদা বা বিয়োগ করিলেই বোঝা যায় এক মানুষের মধ্যে আর মানুষ কি করিয়া প্রবেশ করিয়াছে।
ভাষা মানুষকে শুধু অন্য প্রাণী হইতেই, অন্য জীব হইতেই, আলাদা করে নাই। নিজেকেও নিজের নিকট হইতে দূরে ঠেলিয়া দিয়াছে। সেই কারণেই মানুষ বলিতে পারে, আমি ঘুমাইতেছি, আমি স্বপ্ন দেখিতেছি বা আমি তো মরিয়া কাঠ হইয়া গেলাম। ইতি আদি। বাউল সাধকদের জ্যান্তে মরা কথাটার গোড়ায় ভাষার এই দোহাই অপরিহার্য। দেখিতে হইবে, ভাষা হইতে স্বাধীন কোনো ভাব নাই। থাকিতেই পারে না। দুঃখের মধ্যে, আবার ভাষার মধ্যেও ভাবকে ষোলআনা ধরিবার স্থান নাই। এই দ্বৈরথ বাউলদের সাধনায় চমৎকার ধরা পড়িয়াছে। 'আমি' বলিতে কি বুঝায়? 'আমি' একটি শব্দ বা বাক্যমধ্যে 'পদ' হিসাবে পরিচিত শব্দ। আমির অর্থ কি? যে মানুষ 'আমি' উচ্চারণ করে সে বলে আমি মানে আমার 'আপন' বা 'নিজ'। আর যাহাকে সে 'তুমি' বা 'সে' বলে। সেই 'তুমি' বা 'সে'ও যখন কথা বলে সেও 'আমি' শব্দের শরণ লয়। ইহার তাৎপর্য কি? তাৎপর্য আমি শব্দের কোনো 'অটল' অর্থ নাই। ইহার অর্থ টলটলায়মান। অর্থ টলতে পারে দুই কারণে_ এক নম্বরে বক্তা বা উক্তিকারের কারণে, দুই নম্বরে খোদ ভাষার কারণে। 'আমি' শব্দ ভাষার ক্ষেত্র হইতে শস্য আকারে ফলিয়াছে ইহা ভুলিলে চলিবে না। এই শস্য চাষী বা বক্তা হইতে বিয়োগ করা। ভাষা শুদ্ধ যোগই করে না, বিয়োগও করিয়া দেয়।
বাংলার সাধক বাউলদের মধ্যেই চিন্তার এই বিস্ময়কর ফসল ফলিয়াছে। দুঃখের রবীন্দ্রনাথ ঠাকুর হইতে উপেন্দ্রনাথ ভট্টাচার্য পর্যন্ত কেহ ইহার একটিবার উল্লেখও করেন নাই। আমির অর্থও যে শুদ্ধ আমি নয়, আমির মধ্যে তুমি ও সে। এককথায় পুরা ভাষার ক্ষেত্র লুকাইয়া আছে তাহা দেখিতে পারিলে গুরুতর লাভ। রবীন্দ্রনাথ ঠাকুর স্বঘোষিত গুরুদেব। তাঁহার এই গুরুতর শিক্ষার দরকার আছে। লালন ফকির সেই শিক্ষাই দিয়াছেন।
ফকির লালন শাহের এই গানটি বিবেচনা করুন।
আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়।
আমি শব্দের অর্থ ভারি, আমি সে তো আমি নয়
অনন্ত শহর বাজারে
আমি আমি শব্দ করে
আমার খবর নাই আমারে
বেদ পড়ি পাগলের প্রায়
যখন না ছিল স্বর্গ মর্ত্য
তখন কেবল আমি সত্য
পরেতে হইল বর্ত
আমি হইতে তুমি কায়
মনছুর হাল্লাজ ফকির সে তো
বলেছিল আমি সত্য
সেই প'লো সাঁইর আইন মত,
শরায় কি তার মর্ম পায়
কুম বেইজনি কুম বেয়েজনিল্লা
সাঁইর হুকুম দুই আমি হীলা
লালন বলে, এ ভেদ খোলা
আছে রে মুরশিদের ঠাঁয়
'আমি' হইতে 'আমি' বিয়োগ করিবার এই সাধনা ফকির লালন শাহের এই গানে বেদের বিচার আকারে হাজির হইয়াছে। ইহাকে কি বাংলার শিক্ষিত মহলের এবং পূজা ব্যবসায়ী মহলের বিচার আকারেও যুগপৎ গ্রহণ করিব না? হ
দোহাই
১। মতিলাল দাশ ও পীযূষকান্তি মহাপাত্র [সম্পাদিত]
লালন-গীতিকা, লালন শাহ ফকিরের গান
[কলিকাতা : কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৫৮]
২। উপেন্দ্রনাথ ভট্টাচার্য, বাংলার বাউল ও বাউল গান, তৃতীয় সংস্করণ [কলিকাতা : ওরিয়েন্ট বুক কোম্পানি, ১৪০৮]।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
October
(1721)
-
▼
Oct 12
(132)
- ইসলামীদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পল্টন রণক্ষেত্র b...
- ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ডঃ ত্রাণ নেই, ধকল কাটানোর চেষ্টা...
- জিয়াবো আজও কারাগারে
- কোটি কোটি মেয়ে শিক্ষাবঞ্চিত
- কোটি কোটি মেয়ে শিক্ষাবঞ্চিত
- কেন আগাম নির্বাচন চান নেতানিয়াহু?
- কেন আগাম নির্বাচন চান নেতানিয়াহু?
- প্রথম বিতর্কে বড় বেশি শিষ্ট ছিলাম: ওবামা
- প্রথম বিতর্কে বড় বেশি শিষ্ট ছিলাম: ওবামা
- মালালার সমাজ বদলের লড়াই
- মালালার সমাজ বদলের লড়াই
- গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
- বেতনের দাবিতে হলমার্ক গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
- বন্যার পানির স্রোতে সেতু ভেঙে গেছে
- ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক দুই ঘণ্টা বন্ধ
- ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম সড়ক দুই ঘণ্টা বন্ধ
- প্রতিশোধ নিলে বিএনপির অস্তিত্ব থাকত না: প্রধানম
- ছাত্র পেটানো পুলিশ কর্মকর্তা শুধু কৈফিয়ত দেবেন!
- ছাত্র পেটানো পুলিশ কর্মকর্তা শুধু কৈফিয়ত দেবেন!
- সাংবাদিক দম্পতি হত্যা- সাতজনকে সন্দেহ করা হচ্ছে যে...
- সিপিবির দশম কংগ্রেসের উদ্বোধন- বাম গণতান্ত্রিক বিক...
- সিপিবির দশম কংগ্রেসের উদ্বোধন- বাম গণতান্ত্রিক বিক...
- ধর্ম- শান্তির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি by মুহ...
- ধর্ম- শান্তির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি by মুহ...
- নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের অবস্থান অগ্রহণযোগ্য- ঢা...
- পক্ষপাতমূলক আচরণ আইনের শাসনের পরিপন্থী- কাকে সেবা ...
- সময়ের প্রতিবিম্ব- বিদেশিদের সম্মাননা প্রসঙ্গে রাষ্...
- চারদিক- ‘কষ্ট করতে আর কষ্ট লাগে না’ by সুচিত্রা স...
- প্রধানমন্ত্রীর রামু সফর- যেসব জিজ্ঞাসার উত্তর প্রয়...
- আসলেই কতটা এগোলেন আফ্রিকার নারীরা?
- ইমরানের লংমার্চের সাফল্য-ব্যর্থতা
- জার্মান ঐক্যের পরিপ্রেক্ষিতে ইউরো-সংকট
- আবার গৃহযুদ্ধের পথে আফগানিস্তান? by মনিরুল ইসলাম
- ল্যাপটপ থেকে আগুন লাগতেই পারে! by মাহমুদুল হাসান
- অন্ধজনে প্রযুক্তির আলো by নুরুন্নবী চৌধুরী
- যা কিছু প্রথম
- বাজারে নতুন
- বুক অব ফ্যাক্টস- আইনকানুন by আইজ্যাক আজিমভ
- যা নিয়ে আছি- নদী বাঁচাতে চাই
- অজানা জেমস বন্ড by রাজীব হাসান
- পুশকি ও তার বন্ধুরা by মাহবুব আশরাফ
- গাছভরা চমক
- বোমাং রাজার দেশে by আশিক মুস্তাফা
- এলোমেলো ছড়া by সারওয়ার-উল-ইসলাম
- আমাকে ডাকল by ফারুক নওয়াজ
- সিলেটের পটলবাবু by শাকুর মজিদ
- তুষারতেপান্তরে by শিহাব সরকার
- ক বি তা- রামু এলিজি by আ বু ল মো মে ন
- চারুশিল্প- দক্ষিণের ভাব ও অভিঘাত by সিলভিয়া নাজনীন
- মানবতার শিল্পী ফ্রান্সিসকো গোইয়া by কাইয়ুম চৌধুরী
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- মানবতাবিরোধী অপরাধের বিচার- আলীম তিনটি হিন্দু গ্রা...
- গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব- আত্মবিশ্বাস থ...
- রাজস্ব হারাচ্ছে সরকার, নিশ্চুপ বিটিআরসি- অবৈধ ইন্ট...
- স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সাংবাদিকরা-সাগর-রুনির খুন...
- আ. লীগ নেতাদের সঙ্গে ফরাসি দূতের বৈঠক
- বৌদ্ধ জনপদে হামলা-ছবি বিলিয়ে উসকানির কথা স্বীকার ...
- শিক্ষামন্ত্রীর পিয়ন আলী গ্রেপ্তার
- প্রশ্নপত্র ফাঁস-সিন্ডিকেটের কবজায় বিজি প্রেসের গোপ...
- আবহাওয়া দপ্তরের ভুল, না গাফিলতি? by ভূঁইয়া নজরুল
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা-আদালতে খালেদা জিয়া, শুন...
- প্রশাসক দিয়ে ডেসটিনি চালু রাখবে সরকার
- ডেসটিনির শীর্ষ তিন কর্তা আত্মসমর্পণের পর কারাগারে
- ঝড়ের আঘাতে ২৭ মৃত্যু-ভোলা নোয়াখালী সন্দ্বীপে নিখোঁ...
- মালালার ওপর হামলা ইসলামবিরোধী
- অমিতাভ-রেখা: রহস্যের মায়া-অঞ্জনমাখা কিংবদন্তির প্রেম
- বৌদ্ধপল্লিতে হামলা- পুলিশ ও প্রশাসনের দায়-জটিলতায় ...
- নতুন নম্বরপ্লেট-সনদ নিতে হবে সব মোটরযানকে by শরি...
- তদন্ত প্রতিবেদনের তথ্য- ডেসটিনির তিন হাজার ৮০০ কোট...
- তদন্ত প্রতিবেদনের তথ্য- ডেসটিনির তিন হাজার ৮০০ কোট...
- তদন্ত প্রতিবেদনের তথ্য- ডেসটিনির তিন হাজার ৮০০ কোট...
- তদন্ত প্রতিবেদনের তথ্য- ডেসটিনির তিন হাজার ৮০০ কোট...
- যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন নাকচ-আইনি জটিল...
- যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন নাকচ-আইনি জটিল...
- রবার্ট ভদ্রের বিরুদ্ধে তদন্ত দাবিতে মামলা
- ত্বক ক্যান্সার নির্ণয়ে সহজ পথ বাঙালি বিজ্ঞানীর
- ত্বক ক্যান্সার নির্ণয়ে সহজ পথ বাঙালি বিজ্ঞানীর
- মালালাকে ঘিরে ঐক্যে ফিরছে পাকিস্তান
- এক মুঠো সমুদ্রের গর্জন by মুহাম্মদ হাবিবুর রহমান
- এক মুঠো সমুদ্রের গর্জন by মুহাম্মদ হাবিবুর রহমান
- ঢাকায় ফ্রান্সিসকো গয়্যা by সঞ্জয় ঘোষ
- ঢাকায় ফ্রান্সিসকো গয়্যা by সঞ্জয় ঘোষ
- 'আমি'র বিয়োগ অথবা ফকির লালনের সাধনা by সলিমুল্লাহ খান
- দাওয়াত দিয়ে উপহারের অপেক্ষা by মুফতি মাহফূযুল হক
- দাওয়াত দিয়ে উপহারের অপেক্ষা by মুফতি মাহফূযুল হক
- দাওয়াত দিয়ে উপহারের অপেক্ষা by মুফতি মাহফূযুল হক
- মসজিদের নানা সংকেত প্রসঙ্গে by দিদার-উল আলম
- মসজিদের নানা সংকেত প্রসঙ্গে by দিদার-উল আলম
- ইসলামে আয়-রোজগারের বিধান by মুফতি এনায়েতুল্লাহ
- শুভ জন্মদিন রোকেয়া বিশ্ববিদ্যালয় by উমর ফারুক
- শুভ জন্মদিন রোকেয়া বিশ্ববিদ্যালয় by উমর ফারুক
- মাতৃত্বকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয় by শম্পা ইফতেখার
- মাতৃত্বকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয় by শম্পা ইফতেখার
- মাতৃত্বকালীন ছুটি ও বিশ্ববিদ্যালয় by শম্পা ইফতেখার
- দুর্যোগ প্রশমন দিবস-দুর্যোগ প্রশমনে নারী by মাহবুব...
- দুর্যোগ প্রশমন দিবস-দুর্যোগ প্রশমনে নারী by মাহবুব...
- হৃদয়নন্দন বনে-দুনিয়াটা অত সহজে ধ্বংস হবার নয় by আল...
- হৃদয়নন্দন বনে-দুনিয়াটা অত সহজে ধ্বংস হবার নয় by আল...
- রাজশাহী বিশ্ববিদ্যালয়-পুলিশের এ কেমন আচরণ?
- সুরঞ্জিত কাহিনী-সত্যান্বেষণে মিডিয়া নির্ভীক
- সুরঞ্জিত কাহিনী-সত্যান্বেষণে মিডিয়া নির্ভীক
- থাকসিনের বিরুদ্ধে নতুন পরোয়ানা
- থাকসিনের বিরুদ্ধে নতুন পরোয়ানা
- 'হিংলিশ' শেখায় মন ব্রিটিশ কূটনীতিকদের
- 'হিংলিশ' শেখায় মন ব্রিটিশ কূটনীতিকদের
- 'হিংলিশ' শেখায় মন ব্রিটিশ কূটনীতিকদের
- ফুজিমোরির দণ্ড মওকুফের আবেদন পরিবারের
- সৌন্দর্য বাড়ানোর চিকিৎসা নিয়ে নারীর মৃত্যু
- মিসরে অসম্পূর্ণ খসড়া সংবিধান প্রকাশ-খসড়া পর্যালোচন...
- মিসরে অসম্পূর্ণ খসড়া সংবিধান প্রকাশ-খসড়া পর্যালোচন...
- সিরীয় বিমান জোর করে নামাল তুরস্ক
- সিরীয় বিমান জোর করে নামাল তুরস্ক
- ভোগান্তির নাম পুরান ঢাকা-সুস্থ পরিবেশের জন্য চাই স...
- ভোগান্তির নাম পুরান ঢাকা-সুস্থ পরিবেশের জন্য চাই স...
- বেসামাল ছাত্রলীগ-নিয়ন্ত্রণের দায় ক্ষমতাসীনদের
- বেসামাল ছাত্রলীগ-নিয়ন্ত্রণের দায় ক্ষমতাসীনদের
- বেসামাল ছাত্রলীগ-নিয়ন্ত্রণের দায় ক্ষমতাসীনদের
- শ্রদ্ধাঞ্জলি-সুরস্রষ্টা বিদিত লাল দাস by ইয়াহইয়া ফজল
- 'তোমার যুদ্ধ আর আমার যুদ্ধ এক নয়!' by আবু এন এম ওয়...

- অহিংসার মন্দিরে হিংসার আগুন by কামরুল হাসান
- অহিংসার মন্দিরে হিংসার আগুন by কামরুল হাসান
- অহিংসার মন্দিরে হিংসার আগুন by কামরুল হাসান
- অহিংসার মন্দিরে হিংসার আগুন by কামরুল হাসান
- অহিংসার মন্দিরে হিংসার আগুন by কামরুল হাসান
-
▼
Oct 12
(132)
-
▼
October
(1721)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment