Tuesday, March 27, 2012
বিশেষ সাক্ষাৎকার-আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে by হাসান মাহমুদ খন্দকার
বিশেষ সাক্ষাৎকার-আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে by হাসান মাহমুদ খন্দকার
হাসান মাহমুদ খন্দকার ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ, পুলিশ ক্যাডারে কর্মজীবন শুরু ১৯৮৬ সালে টাঙ্গাইল জেলার এএসপি (সার্কেল) হিসেবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি, র্যাবের পরিচালক, খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, পুলিশ
একাডেমির অধ্যক্ষ, পুলিশের প্রশাসন, প্রশিক্ষণ ও বিশেষ শাখার উপপ্রধান পরিদর্শক, অতিরিক্ত উপপ্রধান পরিদর্শক, অতিরিক্ত আইজি প্রভৃতি পদে দায়িত্ব পালন করেন। তিন বছর কাজ করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, বসনিয়া ও হার্জেগোভিনায়। ২০০৭ সালে র্যাবের মহাপরিচালক নিয়োজিত হন। ২০১০ সালের ৩১ আগস্ট থেকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম ও কামরুল হাসান
প্রথম আলো মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশ পুলিশের সদস্যদের। ৩৯ বছর পর সেই অবদানের স্বীকৃতি মিলল। এ বছরের স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে বাংলাদেশ পুলিশকে। আপনার অনুভূতি কী?
হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ পুলিশের অনেক দিনের লালিত স্বপ্ন ছিল এই স্বীকৃতি। মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনী যে অবদান রেখেছে, তার এই স্বীকৃতি একান্তই প্রাপ্য ছিল। অনেক আগেই এটা হওয়া উচিত ছিল। সরকার এই স্বীকৃতি দিয়ে পুলিশ বাহিনীকে সম্মানিত করল। এতে বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে আমি আনন্দিত—এ কথা বললে কমই বলা হয়, আমি আনন্দে উদ্বেলিত। পুলিশের সব সদস্যের আমার মতোই অনুভূতি; সবাই আনন্দিত। এই স্বীকৃতি বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও প্রেরণা জোগাবে।
প্রথম আলো এখন তো আপনাদের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়ে যাবে। আপনারাও আরও বেশি দায় বোধ করবেন যে জনগণকে আরও ভালোভাবে সেবা দিতে হবে। তো, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনাদের বিবেচনায় এখন কেমন?
হাসান মাহমুদ খন্দকার আইনশৃঙ্খলার বিষয়টি যদি দুভাবে ভাগ করে দেখি, যেমন—একদিকে আইন মান্য করা কিংবা বিভিন্ন ইস্যুভিত্তিক যেসব ঘটনা ঘটে, সেগুলো বিবেচনা করি, তাহলে বলা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যেমন—শিল্পাঞ্চলে অস্থিরতা কমেছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি বা ঘটছে না, তা বলছি না। তবে বিশেষভাবে তৈরি পোশাকশিল্পে আগে যে মাত্রায় অস্থিরতা ছিল, তা বেশ কমে এসেছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
প্রথম আলো আপনাদের পর্যবেক্ষণে তা-ই যদি সত্যি হয়, তাহলে তা সম্ভব হলো কীভাবে? তৈরি পোশাকশিল্পে আগে কেন বেশি অস্থিরতা ছিল?
হাসান মাহমুদ খন্দকার এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার যথেষ্ট ভূমিকা আছে। আপনারা জানেন, শিল্পাঞ্চল পুলিশ নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। শিল্পাঞ্চলে পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছু ভিন্ন মাত্রার দক্ষতার প্রয়োজন হয়। শ্রমিকদের মনস্তত্ত্ব সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। শ্রমিকদের অধিকার সম্পর্কে যেসব আইনকানুন ও বিধিবিধান আছে, সেগুলো সম্পর্কে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে আরও সচেতনতা, সংবেদনশীলতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে কীভাবে নেগোসিয়েশন করতে হয়, তাদের উত্তেজনা প্রশমনের টেকনিকগুলো কী, সেসব সম্পর্কেও শিল্পাঞ্চল পুলিশ সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিল্পাঞ্চল পুলিশের সক্ষমতা আরও বাড়বে। ফলে শিল্পাঞ্চলে আরও সুস্থির পরিবেশ, আরও ভালো দিন আসবে।
প্রথম আলো রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত, বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচি ইত্যাদি কারণেও সময়ে সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, জনজীবনে সমস্যার সৃষ্টি হয়। এসব পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ঠিক আশাপ্রদ নয়।
হাসান মাহমুদ খন্দকার রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে কেন্দ্র করে অনেক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। কিন্তু ইদানীং এ রকম যতগুলো ঘটনা ঘটেছে, সব ক্ষেত্রেই পুলিশ পেশাদারি মনোভাব নিয়ে পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেছে। কোনো ঘটনাই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে যায়নি কিংবা এমন অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়নি, যাতে করে জনজীবন অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর নিয়ন্ত্রণেই আছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, জনসাধারণের মধ্যে আইন মেনে চলার প্রবণতাও কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে।
প্রথম আলো এটা কীভাবে বোঝা যাচ্ছে? ব্যাখ্যা করে বলুন।
হাসান মাহমুদ খন্দকার অর্থাৎ, জনসাধারণের মধ্যে আইনশৃঙ্খলা স্বতঃস্ফূর্তভাবেই মেনে চলার প্রবণতা বাড়ছে। আমরা কমিউনিটি পুলিশিং, ওপেন হাউস ডে ইত্যাদি বিষয়ে কথা বলছি, নাগরিকদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি এবং তারাও আমাদের কাছাকাছি আসছে। এই প্রবণতাকে আমি খুব ইতিবাচক বলে মনে করি। নাগরিকেরা আস্তে আস্তে সচেতন হচ্ছেন যে আইন মান্য করার বিষয়, নিজে থেকেই আইন মেনে চলতে হয়, আইন প্রয়োগের বিষয়টি আসে পরে। অর্থাৎ আইন হচ্ছে এমন একটি বিষয়, যা ‘মোর টু বি ওবেইড দ্যান টু বি এনফোর্সড’। এই বিষয়টি আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আশার কথা যে নাগরিকদের দিক থেকে আমরা এ বিষয়ে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তারা উপলব্ধি করছে যে আইন মেনে চলতে হবে। অবশ্য এর মধ্যেও দু-একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না, তা নয়। যেমন—কিছু নিষিদ্ধ সংগঠন মাঝেমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে। কিন্তু আমাদের কথা হচ্ছে, কোনো অপতৎপরতা, কোনো ধরনের অরাজকতা আমরা কিন্তু হতে দেব না।
প্রথম আলো অপরাধ পরিস্থিতি—খুন, ধর্ষণ, চুরি-ডাকাতি, ছিনতাই-রাহাজানি—এসব তো আগের মতোই চলছে।
হাসান মাহমুদ খন্দকার ডাকাতি, চুরি, রাহাজানি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎরতা—এগুলোই সাধারণ অপরাধের মধ্যে পড়ে। বছর খানেক আগে পর্যন্ত অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য ছিল। এমন পর্যায়ে চলে গিয়েছিল, যখন সংবাদমাধ্যমে আপনারা আমাদের সচেতন হওয়ার জন্য যথেষ্ট লিখেছেন। এ ক্ষেত্রে খুব কার্যকর পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে; র্যাব কাজ করেছে, পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করেছে। ঢাকা মহানগর পুলিশ ঢাকা মহানগরে কাজ করেছে, ঢাকার বাইরেও পুলিশ কাজ করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জোর তৎপরতা চালিয়ে অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য রোধ করা হয়েছে।
প্রথম আলো কিন্তু বন্ধ হয়নি, বিশেষ করে ছিনতাই কমেছে, এটা বোধ হয় বলা যাবে না।
হাসান মাহমুদ খন্দকার না, এগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, এটা আমি বলব না। আমাদের সামাজিক বাস্তবতায় এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তা-ও হয়তো নয়। কিন্তু আমরা অনেকাংশে এগুলো নিয়ন্ত্রণে এনে ফেলেছি। ছিনতাই, বিশেষ করে ঢাকা মহানগরে ছিনতাইয়ের কথা বললে—হ্যাঁ, এটা মাঝে মাঝে কিছু বেড়ে যায়, মাঝে মাঝে কমে। এগুলো স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আনুষঙ্গিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা আছে। তার পরও কিন্তু আমরা চেষ্টা করছি; ফলে ছিনতাই, বড় ধরনের ছিনতাই, ডাকাতি—এসব কিন্তু এখন যথেষ্ট নিয়ন্ত্রণেই আছে।
প্রথম আলো অপরাধ দমনে পুলিশ কী কী সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়?
হাসান মাহমুদ খন্দকার অপরাধ দমন করার অন্যতম শক্তি বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পুলিশ। এর বিভিন্ন ইউনিট অপরাধ দমনের সঙ্গে সম্পৃক্ত, অপরাধ দমনে তারা দায়বদ্ধ। পুলিশের সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রধানটি হচ্ছে লোকবলের ঘাটতি। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসংখ্যা নিতান্তই অপ্রতুল। পুলিশের একজন সদস্য কতজন মানুষের জন্য সেবা দিতে পারেন? আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ৬৫০ থেকে ৭৫০ জন নাগরিকের জন্য একজন পুলিশ; আমাদের দেশে কিন্তু একজন পুলিশের দায়িত্ব প্রায় এক হাজার ৩০০ নাগরিকের। এই সীমাবদ্ধতা কিন্তু অনেক বড়। বিপুল জনসংখ্যার এই দেশে পুলিশি কার্যক্রমের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে এখানে লোকবল একটা অনেক বড় ব্যাপার। এত বড় জনসংখ্যায় পুলিশের অধিক্ষেত্র কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হলে পর্যাপ্ত লোকবল অবশ্যই প্রয়োজন।
প্রথম আলো পুলিশ সংস্কারের উদ্যোগে তো আরও লোকবল নিয়োগের কথা বলা হয়েছে...
হাসান মাহমুদ খন্দকার হ্যাঁ, এবং বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন। ইতিমধ্যে ৩২ হাজারের বেশি লোকবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৫ হাজার ৫৭৫ জনের নিয়োগ-প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হওয়ার পথে। বাকিটাও আমরা খুব তাড়াতাড়ি করব। সুতরাং এই ৩২ হাজার নতুন সদস্য যদি পুলিশ বিভাগে যুক্ত হন, তাহলে অপরাধ দমনে ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের কার্যক্রম আরও বেগবান হবে।
প্রথম আলো পুলিশ সংস্কারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। কিন্তু সংস্কার হচ্ছে না বা এ ক্ষেত্রে একটা গড়িমসির ব্যাপার আছে বলে মনে হচ্ছে। এ ক্ষেত্রে বাধাটা কোথায়?
হাসান মাহমুদ খন্দকার প্রথমে বলা প্রয়োজন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সেটা কিছু না কিছু মাত্রায় তো সব সময়ই চলছে। পুলিশ বিভাগ পরিচালিত হচ্ছে সেই ১৮৬১ সালের পুলিশ আইনের অধীনে। পরিবর্তিত পরিস্থিতিতে যুগের প্রয়োজনে এই আইন পরিবর্তন করার প্রয়োজন দেখা দিয়েছে। নীতিনির্ধারকেরা এ ব্যাপারে সচেতন, এটা প্রক্রিয়াধীন আছে। আমরা আশাবাদী যে অবশ্যই পুলিশ আইনে পরিবর্তন সাধিত হবে। এ ছাড়া এখন পুলিশের প্রশিক্ষণ তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। দেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিদেশে প্রশিক্ষণের জন্যও অনেকে যাচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার, সেগুলোর কলেবর বাড়ানো হয়েছে, আরও হচ্ছে। নতুন লোকবল নিয়োগের সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমের ওপরও বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। সে জন্য আমরা অস্থায়ী ভিত্তিতেও কিছু প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রশিক্ষণ যদি সংস্কারের একটা অংশ হয়ে থাকে, তাহলে এটা সন্তোষজনকভাবেই চলছে। প্রশিক্ষণের বিষয়বস্তুগুলোও যুগোপযোগী করা হচ্ছে, পুলিশের প্রশিক্ষণে মানবাধিকার ও জেন্ডার ইস্যু সংযোজিত হয়েছে। আমরা প্রযুক্তিনির্ভর তদন্তের জন্য সেই বিষয়গুলোও প্রশিক্ষণ কার্যক্রমে সন্নিবেশ করেছি।
প্রথম আলো পুলিশ হবে জনগণের বন্ধু, মানুষ কোনো অপরাধের শিকার হলে পুলিশের কাছে যাবে, পুলিশের সুরক্ষা পাবে—সাধারণ প্রত্যাশা এমন হলেও বাস্তবতা এ রকম নয়। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা কম।
হাসান মাহমুদ খন্দকার আচরণগত দিক থেকে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। নিকট অতীতে পুলিশ সদস্যদের মধ্যে এই মনোভাব যথেষ্টভাবে সৃষ্টি হয়েছে যে জনগণের সেবায় তাঁদের এগিয়ে আসা উচিত। পুলিশের সদস্যরা শক্তি প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজ করবেন না। আমরা বলছি, পুলিশের সদস্যরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে জনগণকে সেবা প্রদান করবেন। এর ফলে পুলিশ সদস্যদের মধ্যে দৃষ্টিভঙ্গির একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আমি এটাকে অন্য ধরনের একটা পরিবর্তন বলে মনে করি। পুলিশ বাহিনীতে যাঁরা নেতৃত্বে আছেন, কমান্ডার পর্যায়ে আছেন, তাঁদের মধ্যে একটা বড় ধরনের মানসিক পরিবর্তন ঘটেছে। এর প্রতিফলন আমরা এখন বিভিন্ন ইউনিটে দেখতে পাই। কিন্তু এই পরিবর্তন যে সবার মধ্যেই হয়েছে, তা আমি বলব না, তবে অনেকের মধ্যেই হয়েছে।
প্রথম আলো আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে রাজনৈতিক প্রভাবের মুখে পড়তে হয়, বিশেষ করে ক্ষমতাসীন রাজনীতিকেরা পুলিশকে আইন প্রয়োগে অনেক সময় বাধা দেন। এতে অপরাধের শিকার সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না...
হাসান মাহমুদ খন্দকার সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, সন্ত্রাসী-অপরাধীর কোনো দল নেই। এ ব্যাপারে নীতিনির্ধারকেরা যেমন নিরাপস, আমরাও তেমনই নিরাপস। এখন কেউ যদি রাজনৈতিক চাপের মুখে বা ব্যক্তিগত প্রলোভনে পড়ে কোনো ধরনের অবৈধ, বিধিবহির্ভূত, অনভিপ্রেত কার্যক্রম পরিচালনা করেন, তাহলে সেটার দায়দায়িত্ব তাঁকে ব্যক্তিগতভাবেই নিতে হবে।
প্রথম আলো আপনাকে ধন্যবাদ।
হাসান মাহমুদ খন্দকার ধন্যবাদ।

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
March
(2875)
-
▼
Mar 27
(98)
- এই জাতীয় অপচয়ের দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না-জাতীয় ...
- যোগাযোগ মন্ত্রণালয়ের ফাটল সারাবে কে?-যমুনা সেতুর স...
- ক্রসফায়ার গল্পের বিকল্প প্রস্তাব
- একটি মরা গরুর তাজা কাহিনি by দন্ত্যস রওশন
- সুনামি ও জ্যাঠামশায় by তারাপদ রায়
- প্রতিশোধ নেওয়ার এখনই সময়-শেষ হলো বিশ্বকাপ
- চারদিক-কচুয়ার মনসামুড়া by ইয়াসমীন রীমা
- টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-হিসাব দিলে জনসমক্ষ...
- অমানবিকতা-আফগানিস্তানে মার্কিন ‘খুনে দল’ by মালালা...
- গণহত্যা-ধর্ষণ অস্বীকার-শর্মিলা বোসের লাশগণনার ভুতু...
- সরল গরল-সংবিধানের আলোচনায় ‘ভ্রান্তিবিলাস’ by মিজান...
- তদন্তে তাঁর আরও অনেক কীর্তি জানা যাবে-জনরোষের কবলে...
- সাফল্যটা উপমহাদেশেরই-বিশ্বকাপ ক্রিকেট ২০১১
- শ্রদ্ধাঞ্জলি-তিনি আর ফিরবেন না by মোহাম্মদ মাজহারু...
- দূরদেশ-গাদ্দাফির পতন, না দীর্ঘমেয়াদি যুদ্ধ? by আলী...
- নগরজীবন-ভিআইপি, সাধারণ মানুষ ও রিকশাচালকেরা by জোব...
- শেয়ারবাজার-ফাটকাবাজি নিয়ন্ত্রণ করতে যা প্রয়োজন by ...
- বিশেষ সাক্ষাৎকার-আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ...
- দুর্নীতি বন্ধে নিয়মিত নজরদারি প্রয়োজন-কালোবাজারে গ...
- নৈরাজ্য সৃষ্টি কাম্য নয়-কেন এই হরতাল?
- চারদিক-ভালোবাসার জাদু by শর্মিলা সিনড্রেলা
- স্থানীয় সরকার-ইউপি নির্বাচন, অকার্যকর উপজেলা ও আরও...
- বিশ্বকাপ ক্রিকেট-এই দিন দিন নয়, আরও দিন আছে by আফজ...
- বিশ্ববিদ্যালয় প্রশাসনপ্রতিক্রিয়া-উপাচার্যের দম্ভ ব...
- সময়চিত্র-তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক by আসিফ নজরুল
- বিচারবহির্ভূত হত্যা বন্ধ করুন, মানুষের নিরাপত্তা দ...
- রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে-সিভিল সার্ভিস অ্যাক...
- চারদিক-কাঁকড়ার কারবার by আজাদুর রহমান
- সময়ের প্রেক্ষিত-জাপানের দুর্যোগে ক্ষয়ক্ষতির খতিয়ান...
- ধর্ম-মানবকল্যাণে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি by মুহাম্...
- দিল্লির চিঠি-ভগত সিং ও পাকিস্তান by কুলদীপ নায়ার
- দাহকালের কথা-এলআইপি by মাহমুদুজ্জামান বাবু
- যুক্তি তর্ক গল্প-নেতৃত্বের কাছে প্রত্যাশা by আবুল ...
- বন ও বন্য প্রাণী রক্ষায় উদ্যোগ নেওয়া জরুরি-ভোলার ব...
- ভূমিবিরোধ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নিন-অশান্ত প...
- চারদিক-গানের মেলা প্রাণের মেলা by আকমল হোসেন
- তত্ত্বাবধায়ক সরকার-বল এখন রাজনীতিবিদদেরই কোর্টে by...
- স্বীকৃতি-বাংলাদেশে কোনো আদিবাসী নেই! by জোবাইদা না...
- তামাকমুক্ত দিবস-তামাকের বিপদ উত্তরণের উপায় by নূরু...
- বাঘা তেঁতুল-ভুল সবই ভুল by সৈয়দ আবুল মকসুদ
- অরণ্যে রোদন-বিরল অর্জন, বিশাল সংবর্ধনা, বিকট জট by...
- সবার আগে চাই ভোক্তা অধিকার আইনের বাস্তবায়ন-বাজার ত...
- বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে-আরও বড় এডিপি
- চারদিক-‘তবুও হামরা তো স্বাধীন’ by সালেক খোকন
- স্মরণ-শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি by ইনাম আহমদ চ...
- প্রতিক্রিয়া-‘ভাসানী বিশ্ববিদ্যালয় এবং আমরণ অনশন’
- সন্ত্রাসবাদ-তালেবানকে শান্তি আলোচনায় আনতে ব্যর্থ প...
- সরল গরল-সংবিধানে ধর্মের ফয়সালা বড় চ্যালেঞ্জ by মিজ...
- নতুন ঘর নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক-ক্...
- দালালদের নিয়ন্ত্রণে আইন করুন, প্রতিকারে ব্যবস্থা ন...
- চারদিক-পিঠা মামা by শারমিন নাহার
- কালের পুরাণ-বাংলাদেশ-ভারত সম্পর্ক: জট খুলছে না কেন...
- আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-আইনের শাসন সমুন্নত রা...
- আমেরিকা-সাম্রাজ্যের অযৌক্তিক অবস্থান by ফিদেল কাস্...
- বিশেষ সাক্ষাত্কার-মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পেছনে আ...
- হাইকোর্টের নির্দেশনা মেনে পদক্ষেপ নিন-ফলে রাসায়নিক...
- পরীক্ষার ব্যবস্থাপনা সুচারু ও নিশ্ছিদ্র করুন-বিসিএ...
- হালকাতেই উজ্জ্বল by শারমিন নাহার
- প্রকৃতির রঙে রাঙা
- ফলের মিশেল
- স্টাইলিশ টপ by রয়া মুনতাসীর
- চারদিক-বঙ্গবন্ধুর চিঠি ও একজন ফরিজা by কেয়া চৌধুরী
- গণমাধ্যম-মুক্তিযুদ্ধ, বিবিসি ও শহীদ নিজামুদ্দিন by...
- আলোচনার মাধ্যমে সমস্যার সুরাহা হোক-ঈশ্বরদী ইপিজেডে...
- ভালো সিদ্ধান্তের জন্য ধন্যবাদ-হরতাল প্রত্যাহার
- বায়তুল মুকাদ্দাসের পবিত্রতা by জাকির হুসাইন
- লাইলাতুল কদর : আল্লাহর অপার দয়ার নিদর্শন by কাজী আ...
- আনন্দ-বেদনার ঈদ by রশীদ জামী
- আল বিদা মাহে রমজান by মুফতি এনায়েতুল্লাহ
- ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস by শেখ সাবীর আলী
- সড়ক দুর্ঘটনা-নক্ষত্রগুলো ঝরে পড়ছে by রাশেদ মেহেদী
- সুশাসন-প্রয়োজন বিকেন্দ্রীকরণ, মন্ত্রণালয়ের সংকোচন ...
- পাকশীতে পর্যটন-নদীমাতৃক দেশে নন্দিত উদ্যোগ
- জরুরি উন্নয়ন প্রকল্প-অর্থ ছাড়ে জটিলতা দূর করুন
- 'শান্তিরক্ষী নারীযোদ্ধা' by আবদুল মান্নান চৌধুরী
- দুর্নীতি দমন-অনেক প্রতিশ্রুতিই অপূর্ণ by ইফতেখারুজ...
- ওরা আছে সবখানে by সুভাষ সাহা
- ইটিপি-আরও খানিকটা পথ যেতে হবে by খবির উদ্দীন
- সমকালীন প্রসঙ্গ-মুক্তিযুদ্ধের বন্ধু-সুহৃদদের রাষ্ট...
- ঈশ্বরদীতে সংঘর্ষ-শিল্পাঞ্চলে শান্তি রক্ষা
- হরতাল প্রত্যাহার-সুবিবেচনাপ্রসূত পদক্ষেপ
- জনগণের স্বপ্ন by এমাজউদ্দীন আহমদ
- বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পিডিবির পাওনা ১২০ কোটি ট...
- স্ত্রীকে জবাই শেষে স্বামীর আত্মহত্যার চেষ্টা-স্কুল...
- বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না
- তাঁর নামে আগে কোনো মামলা ছিল না-‘গুলিবিনিময়ে’ নিহত...
- পানির দাবিতে বিজয় সরণিতে অবরোধ
- আরেকটি কয়লা ক্ষেত্রের সন্ধান by অরুণ কর্মকার ও সুজ...
- পাঠকের মন্তব্য-‘সারা দেশকে তোমরা এক সুতায় গেঁথেছিলে’
- পাহাড় কাটার সময় আ.লীগ নেতা গ্রেপ্তার
- ঘণ্টায় ৩০ রোগী ভর্তি আইসিডিডিআরবিতে-রাজধানী ও আশপা...
- স্বাধীনতা দিবস-বিলবোর্ড-ব্যানারে সরব সন্ত্রাসীরা! ...
- অরণ্যে রোদন-আমরাই চ্যাম্পিয়ন... by আনিসুল হক
- সাংবাদিকতা-বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের টাকা? ...
- নতুন উচ্চতায় সাকিব
- পদ্মা সেতু নির্মাণে আগ্রহী কোম্পানির সংখ্যা বাড়ছে ...
- নিয়ন্ত্রণমূলক শুল্ক আসছে-বিলাসপণ্যের দাম বাড়ছে by ...
- স্বাধীনতার দাবিতে এমন প্রতিবাদ!
-
▼
Mar 27
(98)
-
▼
March
(2875)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment