Tuesday, November 29, 2011
ব্লগ থেকে-ঢাকা শহরের মালিকানা কার? by রেদওয়ান বাশার
ব্লগ থেকে-ঢাকা শহরের মালিকানা কার? by রেদওয়ান বাশার
শহর হচ্ছে এমন একটি জায়গা, যেখানে একটি ছোট ছেলে পথ চলতে চলতে হয়তো এমন কিছু খুঁজে পাবে, যা তাকে বলে দেবে বাকিটা জীবন সে কী করতে চায়Ñলুই কান।‘লুই কানের মূল নকশার বড় ক্ষতি আগেই করা হয়েছে। এখানে ক্রিসেন্ট লেকের ওপর সেতু তৈরি ও মাজার করা হয়েছে। মূল নকশায় ক্রিসেন্ট লেকটিকে একটি অর্ধচন্দ্রের মতো দেখা যায়। চন্দ্রের মাঝখানে সংসদ ভবন ও একটি তারা। সেখানে ব্রিজ ও মাজার করে এখন ধনুকাকৃতির করা
হয়েছে। চাঁদ শান্তির প্রতীক আর ধনুক যুদ্ধের প্রতীক।’ সবাই জানেন বোধ হয়, এই মন্তব্যটা আমাদের প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে দেওয়া বক্তব্য। এর জবাবে মির্জা ফখরুল ইসলাম তার পর দিনই দাবি করেনÑ‘জিয়ার মাজার আর সেতু নির্মাণ দ্বারা সংসদ ভবনের সৌন্দর্য আরো বর্ধিত হয়েছে।’
আমার ইচ্ছা ছিল, রাজনীতিবিদদের বলি, তাঁরা যেন চাঁদ-তারা বা তীর-ধনুক দিয়ে ‘সৌন্দর্য’ বোঝার হাস্যকর চেষ্টা না করেন। তাঁরা যেন উপলব্ধি করতে চেষ্টা করেন, লুই কানের নকশার সবচেয়ে বড় সৌন্দর্যহানি হয়েছে সেদিন, যেদিন নিরাপত্তার অজুহাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। (লুই কানের পাবলিক প্লাজা, বাংলায় বলা যায় ‘নাগরিক চত্বর’। কানের ছেলেকে ঢাকাবাসী জানিয়েছিল, ওখানে নাকি সবারই একটা না একটা কিছু স্মৃতি আছে।) যত দিন আমাদের নেতারা এটা না বুঝবেন, ঢাকা বসবাসের অযোগ্যই থেকে যাবে। নগর পরিকল্পনার কারিগরি বা আর্থিক দিকটা কিন্তু খুব জটিল বা দুঃসাধ্য নয়, ইস্যুটা সব সময় রাজনৈতিক, সামাজিক। এই যে ঢাকাকে বসবাসের অযোগ্য আর প্যারিসকে তিলোত্তমা নগরী বলে, আরো হাজারটা পার্থক্য নিশ্চয়ই আছে, কিন্তু খেয়াল রাখা দরকার যে একটা সড়ক আর একটা ব্যুলোভার্ডের আসল পার্থক্যটা কিন্তু দর্শনেই। সুশাসন ছাড়া বাসযোগ্য নগর হয় না। মেট্রোরেল, উড়াল-সড়ক কোনো কিছুতেই খুব বেশি কিছু আসবে যাবে না।
কিন্তু এই লেখাটা রাজনীতিবিদদের উদ্দেশে নয়।
২.
অনেকে হয়তো সংসদ ভবনের ‘মূল পরিকল্পনা’ রক্ষার কথাবার্তাকে স্থপতিদের ‘সৌন্দর্য’ নিয়ে আদিখ্যেতা ভেবে থাকতে পারেন। এই ইস্যুতে ‘বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট’ আর ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’-এর আহ্বানে কিছুদিন আগে একটা মানববন্ধন হয়। পরদিন প্রথম আলোর খবরে (এবং শিরোনামে) এটাকে স্থপতিদের একটা কর্মসূচি হিসেবেই দেখানো হয়। প্রথম আলোতে এর আগেও একদিন লেখা হয় ‘বিরোধিতা করছেন স্থপতি, পরিকল্পনাবিদরা।’ (আর কেউ নাই! কোনো রাজনৈতিক দল?) আমি একজন স্থপতি। লুই কান আমার কাছে দেবতুল্য মানুষ। তাঁর প্রতি, তাঁর কাজের প্রতি আমার মনে কী অপরিসীম শ্রদ্ধাবোধ জমা আছে, তা কাউকে বলতেও যাব না। সংসদ ভবনের নান্দনিকতা বা ‘সৌন্দর্য’ নিয়েও না হয় অন্য কোনো দিন, অন্য কোথাও, হয়তো অন্য কোনো লেখক আলাপ করবেন। মেট্রোরেলের রুট বিজয় সরণি দিয়ে যাওয়া উচিত নাকি খামারবাড়ি দিয়ে, সেই যুক্তিতর্কও আরো অনেক আগে থেকেই, অন্য অনেক জায়গায়, অন্য অনেক বিজ্ঞজন করে আসছেন। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এক পক্ষের সমর্থনে এই বিতর্কের ‘উপসংহার’ টেনে দেওয়ার পর পুরো ব্যাপারটায় একটা নতুন মাত্রা যোগ হয়। সে প্রসঙ্গেই এখানে কিছু বলতে চাওয়া।
যখন বিমান বাহিনীর আপত্তিতে এমআরটি-৬-এর পথ ঘুরে যাওয়ার কথা জানা গেল, আপত্তিটা ছিল প্ল্যানিং নিয়ে, সমন্বয় নিয়ে। লড়াইটা ছিল সুচিন্তিত বিশেষজ্ঞ মতামত বা শুভবুদ্ধির সঙ্গে গোষ্ঠী-স্বার্থের। এ রকম মাঝেমধ্যে শোনা যায় সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যেই ‘সমন্বয়’ নেই। এমনকি একই দপ্তরের নানা কাজের মধ্যেও নেই। এখানে একটা, ওখানে দুইটা করে উড়াল সড়ক হয় (এবং কিছুদিন পর জানা যায়, সেই উড়াল সড়কে ভারী যানবাহন ওঠা যাবে না!)। ‘সমন্বয়হীন পরিকল্পনা’ কথাটা অদ্ভুত শোনায়; কিন্তু এটাই আমাদের সংস্কৃতি হয়ে যাচ্ছে। সমন্ব^য় না থাকলে সেটা কেমন পরিকল্পনা! ঢাকায় সব কিছুই হয় অ্যাডহক ভত্তিতে। উপসর্গের চিকিৎসা হয় বড়জোর... রিকশা উঠে যায়, ওয়ান-ওয়ে সড়ক হয়, উড়াল সড়কে বাস ওঠা নিষিদ্ধ হয়... রোগের আর চিকিৎসা হয় না। এ ধরনের জোড়াতালি দিয়ে আজ এই বিমান বাহিনীর আবদারে ডান দিকে, তো কাল বিজেএমইএর আবদারে বাম দিকে, এভাবে করে আর কত দিন চলতে পারবে ঢাকা?
সম্প্রতি উড়াল সড়ক নিয়ে যে লেখালেখি, আলোচনা হচ্ছে, সেখানেও মূল আপত্তিটা বোধ হয় এখানেই। শহর একটা জটিল যৌগ, এর সমস্যাগুলা পরস্পর সম্পর্কযুক্ত। শহরের পরিবহনব্যবস্থার সঙ্গে যেখানে এর ভূমিব্যবস্থাপনা, পরিবেশ, অবকাঠামো, সামাজিক গঠন, নাগরিক সংস্কৃতি সব কিছু জড়িত, সেখানে আমাদের এই ঢাকায় পরিবহনব্যবস্থার একটা পদক্ষেপের সঙ্গে আরেকটা পদক্ষেপেরই কোনো সমন্বয় থাকে না। এসটিপি বা স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্লানের ভালো-মন্দ নিয়ে প্রশ্ন ওঠানোই যায়, কিন্তু এই এসটিপি অবশ্যই একটা সমন্বিত পরিকল্পনা। স্থপতি, পরিকল্পনাবিদ, পরিবেশবিদরা তাই দাবি তোলেন, বিমান বাহিনীর আপত্তিতে যেন এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা না হয়, সুচিন্তিত রুটটা যেন বদলে ফেলা না হয়।
কিন্তু প্রধানমন্ত্রীর ওই ধরনের বক্তব্যের পর ক্ষোভটা আর শুধু প্ল্যানিং নিয়ে থাকে না (এবং অবশ্যই সৌন্দর্য নিয়ে নয়)। যে বিতর্কটা, যে লড়াইটা আগে বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিলে চলত, সেখানে ঢাকাবাসী সবার অংশ নেওয়াটা জরুরি হয়ে পড়ে। রাষ্ট্রীয় কোনো বাহিনীর প্রধানকে আমরা সরাসরি ভোট দিয়ে ওই পদে বসাইনি, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হিসাব-নিকাশটা অন্য রকম। আমাদের নেতারা গোষ্ঠী-স্বার্থের কবল থেকে শহরকে বাঁচাতে পারেন না, তাঁদের সে ক্ষমতা নেই (অথবা ঘটনা আরো ভয়াবহ, তাঁদের সে চেষ্টাও নেই!), এটা মেনে নিতে আমরা রাজি নই।
প্রধানমন্ত্রী যখন বলেন, ‘বুয়েট, যোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে মেট্রোরেল রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তখন এ কথার সত্যতা নিয়ে আমার মতো অনেক স্থপতি ও পরিবেশকর্মীই সন্দিহান হয়ে পড়েন! এবং তিনি এ ব্যাপারে আলোচনার, সঠিক তথ্য প্রকাশের (বলা যায় গণতান্ত্রিক চর্চার) সব পথ রুদ্ধ করে দেন। তিনি যখন প্রশ্ন তোলেন ‘বিমানবন্দর বড়, নাকি কয়েকটা খেজুরগাছ বড়?’ তিনি জটিল প্রশ্নটাকে অতি সরল করে উত্থাপন করেন। তিনি যখন জিয়ার মাজার দ্বারা সংসদ ভবনের সৌন্দর্য নষ্ট হওয়ার কথা বলেন, তখন তিনি রাজনৈতিক কূটকৌশলে মূল প্রসঙ্গ থেকে আমাদের নজর সরিয়ে দিতে চান। সংবাদপত্রে এবং টিভি চ্যানেলে তাই ওই বক্তব্যটাই শিরোনাম হয়।
লেখার শুরুর দিকেই বাসযোগ্য নগরের শর্ত হিসেবে যে ‘সুশাসনের’ কথা উল্লেখ করা, সেই সুশাসনের প্রধান শর্ত কিন্তু আবার জনসম্পৃক্ততা। একটা সুন্দর নগর গড়ে তুলতে যে ধরনের সুসমন্বিত সামগ্রিক দর্শন প্রয়োজন, জনগণের সম্পৃক্ততাই পারে তা নিশ্চিত করতে, পারে সরকারের নীতিমালাকে সেদিকে প্রভাবিত করতে।
এই ঢাকার সমস্যা শুধু যে ব্যাপক তা-ই নয়, অনেক গভীরও। ঢাকার দখল কেউ ছাড়ে না। গার্মেন্ট, কলকারখানা, সেনানিবাস, বিশ্ববিদ্যালয়Ñএসব মূল শহরের বাইরেই থাকা উচিত। সরকারের বিভিন্ন দপ্তরও শহরের বাইরে নেওয়া দরকার। এই বিকেন্দ্রীকরণ ছাড়া শহরের ওপর জনসংখ্যার চাপ কমবে কেমন করে? ঢাকার দখল কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফও ছাড়ে না! এমনকি যে মধ্যবিত্ত আমজনতা, তাদেরও স্বপ্ন কিন্তু ওই দখল, ঢাকার এক টুকরো জমির দখল। সবাই সবার গাছটা আগলে ধরে আছে, পুরোটা মিলে যে জঙ্গল হয়ে আছে, সেটা কে দেখবে? এই বাগানের একজন শক্ত মালি লাগবেই, যে কঠিন হাতে সব দখল ছোটাবে। জানি, শেখ হাসিনা সেই মালি হতে পারবেন না। কারণ তাঁর ও ধরনের বক্তব্যে জঙ্গল সাফ করার দাবিটাই যে একটা বড় ধাক্কা খায়!
এই দাবি তবু আমাদের বারবার তুলতে হবে। এই দাবির সমর্থনে আমাদের জনমত গড়ে তুলতেই হবে।
৩.
এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। কিছুদিন আগে এক প্রবাসী বন্ধুর ফেইসবুক স্ট্যাটাস দেখলাম, সে নাকি বুক ভরে এই ঢাকার দূষিত বাতাসে আবার নিঃশ্বাস নিতে চায়। এটা কি শহরের জন্য ভালোবাসা? এই শহরে যারা বেড়ে উঠছি, এই শহরে যারা বাস করি, সবাই কি নিশ্চিতভাবে দাবি করতে পারি, এই শহরকে আমরা ভালোবাসি?
আমি নিজেই সম্ভবত এই শহরের একজন ‘সুনাগরিক’ নই। যে গণপরিবহন ব্যবস্থার পক্ষে আমি মত দিই, সেই গণপরিবহনে আমি সচরাচর চড়ি না। আমি সেই ১৫ শতাংশ পাপীর দলে, যারা রাস্তার ৭০ শতাংশ দখল করে যাতায়াত করি। যে আমি সুষম ভূমিব্যবস্থাপনার দাবি তুলি সব সময়, সেই আমি শহরের এমন এক এলাকায় থাকি, যেখানে প্রতি একরে বড়জোর ১০০ জন বাস করে। যে আবর্জনাটা নিজের ঘরে ফেলতে বাধে, সেটা শহরের রাস্তায় ফেলতে আসলে ততটা বাধে না। আবার একটা উল্টো গল্প এখানেই শুনিয়ে রাখি। আমার এক পরিচিত ভাই বছর দুয়েক বার্সেলোনায় থেকে বেশ নাগরিক আদব-কায়দায় অভ্যস্ত হয়ে ওঠেন। ঢাকায় ফিরে তিনি একবার চিন্তা করলেন, হাতের পটেটো চিপসের প্যাকেটটা জায়গামতো ফেলবেন, যেখানে-সেখানে নয়। হাঁটতে হাঁটতে তিনি নিজের বাসায় পৌঁছে গেলেন, কিন্তু ফেলার জায়গা পাওয়া গেল না। একটা কথা শিক্ষিত মহলে মাঝেমধ্যেই শোনা যায়, আমাদের নাকি ‘সিভিক সেন্স’ নেই। যে যানজট নিরসনের চেষ্টা থেকে সব আলাপের শুরু, সেই যানজটের জন্য এই নাগরিক আদব-কায়দার অভাবও কিন্তু দায়ী। একটা ছোট উদাহরণ দিইÑওয়ানওয়ে বেইলি রোডে অবশ্যম্ভাবী জটটা আমাদের নাগরিক শিষ্টাচারের অভাব থেকেই তৈরি হয় সব সময়। পিজাহাট, বুমার্সের সামনে যেমন-তেমন পার্কিং, যাত্রী ওঠানামা থেকেই একটা জট তৈরি হয়।
আমি টের পাই, আমার মা-বাবা সম্ভবত এই শহরকে ভালোবাসেন না, বরং ভয় পান। ছেলে ঘরের বাইরে গেলে তাঁরা ভয়ে থাকেন। একসময় এই ভয়কে অযথা বলে বোঝাতাম ওনাদের। কিন্তু এই শহরে সড়ক দুর্ঘটনা আর ছিনতাই দুটোরই কবলে পড়ার পর থেকে তা আর বলতে পারি না। সঙ্গে গাড়ি থাকলে মা-বাবা কিছুটা স্বস্তিতে থাকেন। গাড়ি তাঁদের কাছে একটা নিরাপত্তা ব্যূহের মতো, একটা ‘বাবল’। এই একই ‘বাবল’ আমাদের বারান্দার গ্রিলে, সীমানা প্রাচীরে। ছিনতাই হওয়ার পরপর আমার মধ্যে প্রচণ্ড একটা ক্রোধ বেড়ে উঠছিল। ওদের চাপাতির কোপ আর রডের আঘাত গায়ে নিয়ে আমি যখন বিছানায়, তখন আমাকে দেখতে এসে আমার বস স্থপতি এহসান খান আমাকে অবাক করে দিয়ে একটা কথা বলে বসেন, ‘দেখতে হবে তোমার ছিনতাইকারী কারা, বখে যাওয়া মাদকসেবীরা, নাকি এই শহরের প্রান্তিক বস্তিবাসীদের কেউÑশহর যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। একভাবে চিন্তা করলে তোমার সম্পদে তো ওদের হক আছে।’ ছিনতাইকারীদের কমবয়সী মলিন চেহারাগুলো আমার মনে ছিল, আমি ওদের ক্ষমা করে দিতে পেরেছিলাম। আর মেনে নিয়েছিলাম ছিনতাইমুক্ত শহর গড়ার দায়িত্ব শুধু র্যাব-পুলিশের নয়, আমাদের সবার।
শিরোনামহীনের ‘শহরের কথা’ গানটার শেষ পঙ্ক্তিটা খুব লক্ষণীয়, ‘শহর মানেই গ্রামের গল্প!’ শহর মানেই যেন গ্রামের জন্য হাহাকার। গ্রামীণ পরিবেশ শহরে চাইতে যাওয়াটা বোকামি। তা হলে হাহাকারটা কেন? বোধ করি হাহাকারটা একটা স্বাস্থ্যকর (শারীরিক এবং মানসিক স্বাস্থ্য), পরিবেশবান্ধব, সমাজবান্ধব ‘নাগরিক জীবন’-এর জন্য। শহর শুধু কর্মসংস্থান আর অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, ‘বাসযোগ্য’ নয় শুধু, শহরকে হতে হয় তার নাগরিকদের সুস্থ, সুন্দর নাগরিক জীবনযাপনের উপযোগী। আর সে ধরনের শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ লাগবেই।
নগর আর নাগরিকের সম্পর্কটা নিশ্চিতভাবেই পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। আবর্জনা জায়গামতো ফেলার মানসিকতা, আর আবর্জনা ফেলার জায়গাÑকোনটা আগে আসতে হবে বলেন তো? আসলে দুটো একই সঙ্গে আসতে হবে। এই বোধটা আমাদের মধ্যে আসাটা জরুরি। শহর নিয়ে আমাদের দাবিগুলা তা না হলে সত্যিকারের নৈতিক জোর পাবে না।
৪.
আমি একবার লিখেছিলাম, বিজিবি হেডকোয়ার্টার, ঢাকা ও মিরপুর সেনানিবাস শহরের বাইরে স্থানান্তর করা প্রয়োজন। বিডিআর হেডকোয়ার্টারে শৈশব কাটানো আমার এক বন্ধু তাতে ভীষণ আহত হয়। তার অভিযোগ ছিল, কোন স্পর্ধায় আমি শহরকে ‘আমার শহর’ বলি? এই শহর কি সেনাবাহিনীরও শহর নয়? আমি জানি, আমি কতখানি ভালোবাসায় এই ঢাকা শহরকে ‘আমার শহর’ বলি। ভালোবাসলে এই স্পর্ধাটা দেখানো যায়। আমি চাইব আমরা ঢাকাবাসীরা সবাই এতখানি স্পর্ধা নিয়ে ঢাকাকে ‘আমার শহর’ বলি। একটা সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে কেউ যদি আমার প্রাণপ্রিয় বুয়েটকে ঢাকার বাইরে চলে যেতে বলে, আমার তাতে বিন্দুমাত্র আপত্তি থাকবে না।
শহরকে ঘিরে আমাদের দাবিগুলো নিয়ে আমাদের আরো উচ্চকণ্ঠ হতে হবে। শুধু ‘বাসযোগ্য’, শুধু কর্মদ্যোগী ঢাকা নয়, এই দরকষাকষিতে দরটা হাঁকতে হবে আরো উঁচু থেকে। একটা সামগ্রিক দর্শন, সামগ্রিক পরিকল্পনার দাবি জানাতেই হবে। শহরের রাস্তায় আমাদের ‘গণতন্ত্র’ চাইতে হবে। তাই আপনি মেট্রোরেলের যে রুটের পক্ষেই থাকুন না কেন, গবেষণা-আলোচনা ছাড়াই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার বিরোধিতা করবেন আশা করি। আমাদের স্থপতিদের পরবর্তী কর্মসূচিতে সবাইকে পাশে চাই আমরা। এ লড়াই কেন স্থপতিদের একার লড়াই হবে? কেন ঢাকাবাসী সবার লড়াই হবে না?
যাঁরা মনে করেন ঢাকাকে একটা সুন্দর নগরীতে পরিণত করা সম্ভব নয়, তাঁরা ভুল মনে করেন। ঢাকাকে ততটাই সুন্দর করা সম্ভব, যতটা আপনারা দাবি করতে পারবেন।
লেখক : স্থপতি ও পরিবেশ আন্দোলনের কর্মী
লেখাটি ব্লগসাইট সচলায়তন.কম-এ প্রকাশিত

About: নিজাম কুতুবী
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
November
(3116)
-
▼
Nov 29
(80)
- ফসকে গেল by অনন্য রেজা করিম
- বন্ধু, ভীষণ মিস করছি... by সৈয়দ মাহমুদ জামান
- সাক্ষাৎকার-সুইটির মতো আমিও একজন মা বাস্তব জীবনে
- সাক্ষাৎকার-এটা আমার প্রথম পুরস্কার
- এবার ধারাবাহিকে... by গোলাম রাব্বানী
- পবিত্র কোরআনের আলো-বনিইসরাইলরা তাদের পুণ্যভূমিতে ফ...
- ডারবান জলবায়ু সম্মেলনে জ্বলে ওঠো বাংলাদেশ by ড. মো...
- কথা রাখলেন না মনমোহন সিং by তারেক শামসুর রেহমান
- উপজেলা পরিষদ আইন-যুগোপযোগী হওয়া বাঞ্ছনীয়
- বাণিজ্য মেলায় সিন্ডিকেট-অধিক দেশের স্বচ্ছ অংশগ্রহ...
- স্মরণ-তুমি রবে নীরবে...
- সহজ-সরল-দুঃস্বপ্ন? জেগে জেগেই দেখি! by কনকচাঁপা
- কল্পকথার গল্প-নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ! by...
- কালান্তরের কড়চা-ঢাকা সিটি করপোরেশন ভাগ করা কি মঙ্...
- অসাধারণ আমাদের ‘রূপকথা’ by আরিফুল ইসলাম আরমান
- নেটিজেন-দেশ, মাটি ও মানুষ রক্ষায় এ সরকার পুরোপুরি...
- অনুবাদ-বুদ্ধিজীবীদের দায়বদ্ধতা-নোয়াম চমস্কি
- প্রতিবেশী : ভারতীয় সরকার ও সংবাদমাধ্যমে উপেক্ষা-ই...
- ব্লগ থেকে-ঢাকা শহরের মালিকানা কার? by রেদওয়ান বাশার
- আন্তর্জাতিক : তাহরির স্কয়ার-বিপ্লব চলছে, চলবে...!...
- সাম্প্রতিক : চলছে দোষারোপের রাজনীতি-বেহাল দেশ! by ...
- আন্তর্জাতিক : তাহরির স্কয়ার-বিপ্লব চলছে, চলবে...!...
- টিপাইমুখ বাঁধ দুর্বল পররাষ্ট্রনীতির নজির-প্রধান ম....
- টিপাইমুখ নিয়ে অন্ধকারে সরকার-ড. আইনুন নিশাত, নদী,...
- হুবহু-টিপাইমুখ বাঁধ কোনোভাবেই বাংলাদেশের উপকারে আস...
- পারমাণবিক চুল্লি স্থাপন-আমাদের ভেবে দেখা দরকার
- প্রচ্ছদ রচনা : টিপাইমুখ বাঁধ-বাংলাদেশ ধ্বংসের পাঁয়...
- বন্ধুত্বের কথা স্মরণ করিয়ে দিল চীন
- ন্যাটোর দুঃখ প্রকাশ 'যথেষ্ট নয়' : পাকিস্তান
- অবরোধের প্রতিবাদে আসাদ সমর্থকদের বিক্ষোভ
- কুয়েতি মন্ত্রিসভার পদত্যাগ
- মিসরে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
- কুমিল্লা সিটি নির্বাচন-বাধা দিলে শাস্তিমূলক ব্যবস্...
- করের আওতায় আসছে স্পিকার এমপিদের বেতন
- তদন্ত কমিটির প্রতিবেদন-কাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্ত...
- জাপার প্রেসিডিয়াম সভায় মহাজোট ছাড়ার তাগিদ-সময় নিলে...
- বরিশালে মুক্তিযোদ্ধা খুন-গ্রেপ্তারের পর বখাটে রুপম...
- টিপাইমুখ ইস্যুতে সমীক্ষা-ভারতের আনুষ্ঠানিক জবাবের ...
- প্রকৃতি-ঝরনাতলার নির্জনে by বিপ্রদাশ বড়ুয়া
- মানবতাবিরোধী অপরাধের বিচার-রেডিও বা টিভিতে সরাসরি ...
- ভিওআইপির অবৈধ কারবার বেড়েছে-* প্রতিরোধে বিশেষ কমি...
- মেয়র লোকমান হত্যাকাণ্ড-সন্দেহভাজন আরো দুজন গ্রেপ্ত...
- সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অভিমত-তত্ত্বাবধায়ক প্...
- মুখোমুখি প্রতিদিন-সবাই ব্যর্থতাই দেখেছে, সাফল্য নয়
- ডন বুঝেছিলেন ৩২ বছর আগে!
- ইফতেখারের সেঞ্চুরি আল-আমিনের ৫ উইকেট
- ফুটবলকে ঘিরে মিলনমেলা
- প্রথম ওয়ানডে-ঢাকার দুঃস্মৃতি নিয়ে ভারতের মুখোমুখি
- মুন্সিগঞ্জ থেকে শুরু হবে টেলিভিশন
- ঢাকায় 'অপুর সংসার' ছবির সেই দু'জন by জনি হক
- ইউরোপিয়ান ফুটবল-ইব্রার শততম গোলের রাতে উজ্জ্বল মিলান
- জীবনের কঠিনতম যুদ্ধ লড়ছেন যুবরাজ
- সফলতম দলের সঙ্গে ইতিহাস বদলানোর লড়াই by নোমান মোহা...
- সামর্থ্যের শেষ বিন্দুও ঢেলে দেবে পাকিস্তান
- টোয়েন্টি টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে মিশন পাকিস্তা...
- ঠিক এমনটাই চেয়েছিলেন ফেদেরার
- জলবায়ু পরিবর্তনে খাদ্য সংকট আরো তীব্র হবে
- এসইসি ও ডিএসইর তদারকিতে শেয়ারবাজারের নাটকীয় মোড়-দি...
- এসএমই ব্যবসায় নতুন ধারণা পেতে পরিকল্পনা প্রতিযোগিত...
- মাল্টিপ্ল্যান সেন্টারে আইসিটি মেলা ১৯ ডিসেম্বর শুরু
- মিয়ানমারে এক লাখ টন আলু রপ্তানির সম্ভাবনা by রাজীব...
- সংশোধন হচ্ছে এডিপি
- অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে জটিল ইস্যুর সুরাহা হয়েছে...
- সয়াবিনের দাম বাড়াতে আইন মানছেন না মিলমালিকরা-* মনি...
- আদমদীঘিতে তালাবদ্ধ ঘর থেকে চার শ্রমিক উদ্ধার, মালি...
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-বিচারপতি নিজামুল হক...
- টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদ সিলেট ছাড়িয়ে নিউ ...
- মুক্তিপ্রাপ্ত বিডিআর জওয়ানদের ওপর নজরদারি চলছে-৩২...
- সংসদে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী-প্রশাসনে চারদ...
- পাকিস্তান এগিয়ে কিন্তু বাংলাদেশ তো বিপজ্জনক দল! by...
- ১৮৬৪ সালের ছোট্ট পৌরসভা থেকে যাত্রা
- শেয়ারবাজার-১৮০০ কোটি টাকা বিনিয়োগ করবে বীমা কম্পান...
- স্থায়ী ক্যাম্পাস না গড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স...
- পুনঃপরীক্ষার বিরুদ্ধে মত দিয়েছেন জাফর ইকবাল
- মন্ত্রী হলেন সুরঞ্জিত, ওবায়দুল কাদের-পূর্ণ মন্ত্রী...
- দুই ভাগ করা নগরবাসী মানবে না : খোকা by মোশাররফ বাবলু
- ডিসিসি ভাগের বিল পাস হতে পারে আজ-৯০ দিনের মধ্যে নি...
- বিশিষ্টজনদের কথা-উল্টো পথে হাঁটছে সরকার by পার্থ স...
- ইতিহাস ঐতিহ্যের ঢাকা ভাঙছে by অমিতোষ পাল
- রোববার থেকে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা
-
▼
Nov 29
(80)
-
▼
November
(3116)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment