Saturday, November 6, 2010
রাজনৈতিক আলোচনা- 'জনগণ ও সেনাবাহিনীর বিপজ্জনক বিচ্ছিন্নতা' by নূরুল কবীর
রাজনৈতিক আলোচনা- 'জনগণ ও সেনাবাহিনীর বিপজ্জনক বিচ্ছিন্নতা' by নূরুল কবীর
আমাদের জনগণের সঙ্গে আমাদেরই দেশের সেনাবাহিনীর দূরত্ব বাড়ছেই। ১৯৯০ সালের ডিসেম্বরে গণআন্দোলনের মুখে জেনারেল এরশাদের স্বৈরতান্ত্রিক সেনাশাসনের অবসানের পর

থেকে ২০০৬ সালের জানুয়ারি মাসে জেনারেল মঈন ইউ আহমেদের পরোক্ষ ক্ষমতা দখলের পূর্ব পর্যন্ত সময়কালে আমদের জাতীয় সশস্ত্র বাহিনী নিজেদের উচ্চতর প্রশিক্ষণ, লেখাপড়া ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রতি মনোনিবেশ করেছিল বলে শোনা যায়। পাশাপাশি নানান প্রাকৃতিক দুর্যোগে বিপদাপন্ন জনগণের পাশে তাদের দাঁড়াতে দেখা গেছে এই কালপর্বে।
স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থানের পর অসংখ্য সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, নির্বাচিত সরকারপ্রধানদের হত্যাযজ্ঞ, রাজনৈতিক ক্ষমতার পালাবদলে নিজেদের ভেতর খুনোখুনি, ইত্যাদির মধ্যদিয়ে যে বদনাম কুড়িয়েছিল এ সশস্ত্র বাহিনী, ১৯৯০ থেকে ২০০৬ সালের মধ্যবর্তী সময়ে সেই বদনাম আবার বেশ খানিকটা ঘুচিয়েও এনেছিল তারা। জনগণের কাছাকাছি এসে জনগণের মিত্র হিসেবে একটি ভাবমূর্তি তৈরি করতে পেরেছিল সেনাবাহিনী। কিন্তু ২০০৬ সালের জানুয়ারিতে অপ্রত্যক্ষভাবে দেশের রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণের ভেতর দিয়ে, ক্ষমতা গ্রহণের পর বিশেষত বেদখলি রাষ্ট্রীয় সম্পত্তি দখলমুক্ত করার নামে হাজার হাজার দরিদ্র মানুষের জীবিকা ধ্বংস করার মাধ্যমে, দুর্নীতি দমনের নামে দেশের বহু ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠানকে আর্থিক ঝুঁকির মধ্যে নিপতিত করে এবং সে প্রক্রিয়ায় সেনা কর্মকর্তাদের একাংশ নিজেকেই দুর্নীতিতে জড়িয়ে ফেলার মাধ্যমে, আর সর্বোপরি, দেশের সাধারণ নাগরিকদের ওপর করায়ত্ত ক্ষমতার যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে এ সেনাবাহিনী ফের নিজেকে জনবিচ্ছিন্ন করে তোলে।
স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থানের পর অসংখ্য সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, নির্বাচিত সরকারপ্রধানদের হত্যাযজ্ঞ, রাজনৈতিক ক্ষমতার পালাবদলে নিজেদের ভেতর খুনোখুনি, ইত্যাদির মধ্যদিয়ে যে বদনাম কুড়িয়েছিল এ সশস্ত্র বাহিনী, ১৯৯০ থেকে ২০০৬ সালের মধ্যবর্তী সময়ে সেই বদনাম আবার বেশ খানিকটা ঘুচিয়েও এনেছিল তারা। জনগণের কাছাকাছি এসে জনগণের মিত্র হিসেবে একটি ভাবমূর্তি তৈরি করতে পেরেছিল সেনাবাহিনী। কিন্তু ২০০৬ সালের জানুয়ারিতে অপ্রত্যক্ষভাবে দেশের রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণের ভেতর দিয়ে, ক্ষমতা গ্রহণের পর বিশেষত বেদখলি রাষ্ট্রীয় সম্পত্তি দখলমুক্ত করার নামে হাজার হাজার দরিদ্র মানুষের জীবিকা ধ্বংস করার মাধ্যমে, দুর্নীতি দমনের নামে দেশের বহু ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠানকে আর্থিক ঝুঁকির মধ্যে নিপতিত করে এবং সে প্রক্রিয়ায় সেনা কর্মকর্তাদের একাংশ নিজেকেই দুর্নীতিতে জড়িয়ে ফেলার মাধ্যমে, আর সর্বোপরি, দেশের সাধারণ নাগরিকদের ওপর করায়ত্ত ক্ষমতার যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে এ সেনাবাহিনী ফের নিজেকে জনবিচ্ছিন্ন করে তোলে।
একটি দুদীর্ঘ জাতীয়তাবাদী রাজনৈতিক সংগ্রামের প্রেক্ষাপটে সংঘটিত সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ভেতর দিয়ে উত্থিত আমাদের এ জাতিরাষ্ট্রের জন্য এ পরিস্থিতি খুবই দুঃখজনক। বলার অপেক্ষা রাখে না, একটি নবীন রাষ্ট্রের রাজনৈতিক স্থিতি ও তার গণতান্ত্রিক বিকাশের প্রশ্নে সেনাবাহিনী ও জনগণের ভেতরকার এ বিচ্ছিন্নতা রীতিমতো বিপজ্জনক। এ বিপজ্জনক পরিস্থিতি তৈরির পেছনে দেশের শাসকশ্রেণীর স্থূল স্বার্থান্বেষী রাজনীতির অন্তর্গত অসুস্থতা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ, আর সুযোগসন্ধানী নানান বিদেশী রাষ্ট্র ও সংগঠনের নানান অপতৎপরতাই প্রধানত দায়ী।
দেশের বুদ্ধিজীবী সমাজ, জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ করের টাকায় পরিচালিত নানান প্রতিষ্ঠানে প্রায় বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে যারা সমাজে নিজেদের প্রতিষ্ঠা করেছেন, তারাও এ দুর্ভাগ্যজনক পরিস্থিতির দায় এড়াতে পারেন না। কেননা, প্রচলিত রাজনীতির নানান গণবিরোধী বৈশিষ্ট্য, সেনাবাহিনীর গণবিচ্ছিন্নতার প্রবণতা, বিদেশী স্বার্থান্বেষী শক্তিগুলোর লোভাতুর তৎপরতা – ইত্যাদি সম্পর্কে দেশের শিক্ষাবঞ্চিত জনসাধারণকে নিরন্তর অবগত রাখা এবং এসবের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখার গণতান্ত্রিক অপরিহার্যতা সম্পর্কে তাদের সচেতন করা গণতন্ত্রপরায়ণ বুদ্ধিজীবিতার অনিবার্য দায়িত্ব। কিন্তু আমাদের বুদ্ধিজীবী সম্প্রদায়ের বিপুল অধিকাংশই এ দায়িত্ব পালন করেননি, করছেন না এখনো। বুদ্ধিজীবিতার এহেন অগণতান্ত্রিক নিষ্ক্রিয়তার অবশ্যম্ভাবী ফলাফল হিসেবে শাসকশ্রেণীর রাজনৈতিক দলসমূহ, সশস্ত্র বাহিনীর নানান প্রতিষ্ঠান আর তাদের বিদেশী দোসররা, জনতার চোখের আড়ালে, এমন এক রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা এ দেশে গড়ে তুলেছে – যেখানে রাষ্ট্রের, রাষ্ট্রের নানান অঙ্গপ্রত্যঙ্গের, জনবিচ্ছিন্নতা ক্রমাগত বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণের সঙ্গে জাতীয় সশস্ত্র বাহিনীর বিচ্ছিন্নতা এমন এক মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে, তা যেকোনো সময়ে গোটা দেশের জন্যই একটা ভয়াবহ পরিস্থিতির উদ্ভব ঘটাতে পারে। রাজধানী ঢাকার অদূরে, রূপগঞ্জে, জনতা ও সেনা সদস্যদের ভেতরকার সাম্প্রতিক মুখোমুখি সংঘর্ষ সামগ্রিকভাবে জনসাধারণ ও সশস্ত্র বাহিনীর ভেতরকার ইতিপূর্বে বিদ্যমান দূরত্বকে আরো সম্প্রসারিত করবে বৈকি – যা বাংলাদেশ রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিমান গণতান্ত্রিক বিকাশের জন্য ক্ষতিকর। এহেন ঘটনার পুনরাবৃত্তি রোধে সেনাবাহিনী ও জনগণের মুখোমুখি পর্যায়ে দাঁড়িয়ে পড়ার পেছনে সক্রিয় উপাদানগুলো চিহ্নিত করা প্রয়োজন, প্রয়োজন ঘটনাটির মধ্যদিয়ে উত্থিত কয়েকটি ন্যায্য প্রশ্নের যথাযথ উত্তর অনুসন্ধান। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিত করে তাদের শাস্তি প্রদানও অত্যন্ত জরুরি।
নানান পত্র-পত্রিকায় মুদ্রিত খবর ও আন্তঃবাহিনী জনসংযোগ কর্মকর্তার বিবৃতি অনুযায়ী, রূপগঞ্জে সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একটি বিশাল আবাসন প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় ৫০০ বিঘা জমির ওপর ২৭ হাজার আবাসিক প্লট সমন্বিত সুবিশাল এই ‘সেনা আবাসন প্রকল্প’ বাস্তবায়নের জন্য স্থানীয় জনসাধারণের কাছ থেকে জমি কেনা চলছিল। মনে রাখা প্রয়োজন, এই প্রকল্পটি কোনো সরকারি প্রকল্প নয় – ফলে সরকারের দিক থেকে ‘জনস্বার্থে জমি অধিগ্রহণ’ করার কোনো সুযোগ নেই এখানে। সেনাবাহিনীও, প্রতিষ্ঠান হিসেবে, এই প্রকল্পের সঙ্গে জড়িত নয়। ফলে, প্রকল্পটি বাস্তবায়নের প্রশ্নে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর কোনো দায়দায়িত্ব নেই। সেনা কর্মকর্তাদের ব্যক্তিগত অর্থে ও সম্মিলিত উদ্যোগে প্রণীত হয়েছে এই প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংগৃহীতব্য ৫০০ বিঘা জমি সেনা কর্মকর্তাদের কাছে বিক্রি করার ক্ষেত্রেও স্থানীয় জনসাধারণের কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। কিন্তু প্রকল্পের জন্য সেনা কর্মকর্তাদের ৫০০ বিঘা জমি চাই-ই। এমতাবস্থায়, বাজার অর্থনীতির এই দেশে, জমির স্থানীয় মালিকরা যদি বুঝতে পারেন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ক্রেতার ৫০০ বিঘা জমির প্রয়োজন, কিনতে তাকে হবেই, তাহলে জমির দাম হু হু করে বেড়ে যাওয়ারই কথা। প্রথম পঞ্চাশ বিঘার তুলনায় দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ পঞ্চাশ বিঘা বিক্রির ক্ষেত্রে এমনকি দ্বিগুণ, তিনগুণ, কিংবা চারগুণ দামও হাঁকতে পারেন জমির মালিক। এর মধ্যে কেউ কেউ জমি বিক্রি করতে অস্বীকারও করতে পারেন। করার অধিকার তার রয়েছে। কিন্তু প্রকল্প প্রণয়নকারী কর্মকর্তাদের তাতে চলবে না। জমি তার চাই-ই। এবং তা ‘বাজার দরে’। অর্থাৎ একদিকে কৃষককে জমিও বিক্রি করতে হবে এবং অন্যদিকে সেই জমির ‘বাজার দর’ স্থির করবে ক্রেতা। বলার অপেক্ষা রাখে না, প্রথম পঞ্চাশ বিঘা জমি যে দরে ক্রয়-বিক্রয় হয়েছে। পরবর্তী জমিও একই দরে ক্রয়ের আকাঙ্খা থাকবে তার। এটা জমির ব্যক্তিগত মালিকানা ও বাজার অর্থনীতির নিয়ম – উভয়েরই পরিপন্থী। সুতরাং ক্রেতা ও বিক্রেতার ভেতর হাঙ্গামা অনিবার্য। রূপগঞ্জে গত ২৩ অক্টোবর ঠিক তাই ঘটেছে।
স্থানীয় জনসাধারণের অভিযোগ, সেনাবাহিনী বলপ্রয়োগের মাধ্যমে তাদের জমি বিক্রিতে বাধ্য করছে এবং ‘ন্যায্যমূল্য’ ছাড়াই তাদের জমি হস্তগত করতে বদ্ধপরিকর সেনাবাহিনী। এ অভিযোগ কতটা সত্য তা পরিপূর্ণ তদন্তে হয়তো বেরিয়ে আসবে। কিন্তু স্থানীয় জনসাধারণকে সেনাবাহিনী কর্তৃক চোখরাঙানির আলামত ইতোমধ্যেই সবার সামনে সমুপস্থিত, আর তা হলো – প্রকল্প এলাকায় সেনাবাহিনীর একাধিক অস্থায়ী ক্যাম্প স্থাপন।
আগেই বলা হয়েছে, প্রকল্পটি প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর নয় – সেনা কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে প্রণীত হয়েছে এ আবাসন প্রকল্প। প্রশ্ন হলো, এহেন একটি ব্যক্তিগত প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী তার জনবল ও অস্ত্র সমন্বিত সেনাক্যাম্প করার অনুমোদন দিতে পারে কি না। আর জনগণের করের টাকায় পরিচালিত সেনাবাহিনীর সেই ক্যাম্পগুলো জনগণকে জমি বিক্রি করতে, কিংবা তাদের কাছে অগ্রহণযোগ্য দামে জমি বিক্রি করতে চাপ প্রয়োগ করতে পারে কি না, তাছাড়া, দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থে সেনাক্যাম্প ব্যবহারে সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন কি না। জনস্বার্থেই জনগণের এ উত্তরগুলো জানা প্রয়োজন। কিন্তু সরকারের দিক থেকে রূপগঞ্জের ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো বক্তব্য-বিবৃতি আসেনি – যেটা খুবই রহস্যজনক।
জনতার সঙ্গে ক্যাম্পের সেনা সদস্যদের সংঘর্ষের পরবর্তী ঘটনাক্রম আরো ন্যক্কারজনক। সেনাক্যাম্পের সঙ্গে জনতার বিবাদ জমিজমা বিক্রি করা-না করা নিয়ে, কিংবা বিক্রীত জমির ন্যায্য দাম পাওয়া-না পাওয়া নিয়ে। বিবাদের একপর্যায়ে, জনতার ওপর গুলিবর্ষণ করে ক্যাম্পের সেনা সদস্যরা। গুলিবিদ্ধ হন জমির মালিক এলাকাবাসী। এ পর্যায়ে, সরকার ঘটনাস্থলে সশস্ত্র র্যাব-পুলিশ পাঠায়। প্রধানত সেনা কর্মকর্তা অধ্যুষিত র্যাব জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে। নির্মম লাঠিপেটার শিকার হন তারা। অসংখ্য মানুষ আহত হন। এরপর পুলিশি মামলার পালা। চার হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয় সেনাক্যাম্পে হামলা চালাবার অভিযোগে – যে সেনাক্যাম্পের স্থাপনাই কি না আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে!
ইতোমধ্যে কয়েক দিন অতিক্রান্ত হয়েছে। প্রতিবাদী জনতার মধ্য থেকে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনকভাবে আহত রয়েছেন কয়েকজন। আর পুরো এলাকাটি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে – গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। জনতার মধ্য থেকে যারা আহত-নিহত হয়েছেন, তাদের তরফে এখনো পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। কেননা, থানা কোনো মামলা গ্রহণ করবে না – অন্তত জনতার সঙ্ঘবদ্ধ প্রতিবাদের আগে তো নয়ই। এমতাবস্থায় ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া কঠিন বৈকি।
দেশের মানুষের নিরাপত্তাবিধান করা যেসব বাহিনীর দায়িত্ব, তাদের তরফ থেকেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন আপন আপন জমিজিরাত রক্ষায় সংগ্রামরত রূপগঞ্জের জনসাধারণ। দেশের সেনাবাহিনী তাদের সামনে নিরাপত্তা বিধানকারী মিত্র হিসেবে আবির্ভূত হয়নি, উপস্থিত হয়েছে জমিলিপ্সু ঠ্যাঙ্গারে বাহিনী হিসেবে।
এখানেই নিহিত রয়েছে বৃহত্তর রাজনৈতিক প্রশ্নটি : দেশের সশস্ত্র বাহিনী দেশের মানুষের সামনে কী অবয়বে, কী ভাবমূর্তি নিয়ে, উপস্থিত রয়েছে? – জনতার সঙ্গে যে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশের পথে-ঘাটে, হাটে-বাজারে, হোটেল-রেস্তোরাঁয়, ঘরের বৈঠকখানায় যে আলোচনা সংঘটিত হয় তার সাধারণ রূপগুলো কারোর আর অজানা থাকার কথা নয়। সশস্ত্র বাহিনীর নানান গোয়েন্দা সংস্থা রয়েছে। বিশুদ্ধ পেশাগত দায়িত্বে মনোনিবেশ করলে তারা সহজেই জানতে পারবেন এসব আলাপ-আলোচনার বিষয়বস্ত্ত, রূপ ও প্রকৃতি। মানুষ বলাবলি করেন, দেশের সেনাবাহিনী একদা নির্বাচিত রাষ্ট্রপ্রধানদের হত্যা করেছে, নিজেদের ভেতর খুনোখুনি করেছে, থেকে থেকে রাষ্ট্রক্ষমতা জবরদখল করেছে, ক্ষমতায় এসে মানুষকে অত্যাচার করেছে।
ইদানীং আরো দুই ধরনের আলোচনা যোগ হয়েছে। মানুষ দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের সেনাবাহিনী পৃথিবীর দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে, কিন্তু নিজ দেশে তারা অশান্তির অগ্রদূত দ্বিতীয়ত আমাদের সীমান্ত অঞ্চলে পরদেশী সৈন্যরা প্রায় বিনা বাধায় বছরের পর বছর আমাদের নিরীহ গ্রামবাসীকে হত্যা করে, আর আমাদের সেনাবাহিনী সামরিক-আধাসামরিক শাসনের ছত্রছায়ায় আমাদেরই নাগরিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিষ্ঠানটির নেতৃত্বদানকারী কর্মকর্তাদের এসব অবগত থাকা প্রয়োজন।
কোনো স্বাধীন দেশের জাতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কে জনসাধারণের ভেতর এই ভাবমূর্তি জারি থাকা, ফের বলছি, সেনাবাহিনীর জন্য শুধু অপমানজনকই নয় – সে দেশের স্থিতি ও স্থায়িত্বের জন্য বিপজ্জনক। সেনাবাহিনীর এহেন ভাবমূর্তি গড়ে ওঠার পেছনে, আগেই বলেছি, শুধু সেনাবাহিনীই, কিংবা গোটা সেনাবাহিনী দায়ী নয়। শাসকশ্রেণীর দেশপ্রেমবিবর্জিত রাজনীতি, একটি দুর্বল বাংলাদেশ এর কাছ থেকে সুবিধাপ্রত্যাশী নানান বিদেশী রাষ্ট্র এবং দেশীয় বুদ্ধিজীবীদের ভীরু কিংবা সুবিধাবাদী অংশও সেনাবাহিনীর এই নেতিবাচক ভাবমূর্তির জন্য দায়ী। সেনাবাহিনীকে বিদ্যমান ভাবমূর্তি থেকে বের করে আনা বাংলাদেশের ইতিবাচক বিকাশের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সে ক্ষেত্রে, সেনাবাহিনীকেই সবচেয়ে বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে। থেকে থেকে জনসাধারণের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া প্রতিষ্ঠান হিসেবে তার নিজের যেমন, তেমনি দেশের সামগ্রিক স্বার্থের পরিপন্থী – সেনাবাহিনীর এ কথাটি উপলব্ধি করা আজ খুবই জরুরি। নিজেদের জমি রক্ষার ন্যায্য সংগ্রামকে কিংবা ন্যায্যমূল্যে বিক্রয়প্রত্যাশী ছোট ছোট জমির মালিকদের স্বার্থসংশ্লিষ্ট লড়াইকে ‘কতিপয় কায়েমি স্বার্থবাদী’ লোকের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করার ভেতর দিয়ে সেনাবাহিনীর সঙ্গে রচিত জনগণের দূরত্ব বরং বৃদ্ধিই পাবে। অথচ সশস্ত্র বাহিনীর জনসংযোগ দফতর থেকে রচিত বিবৃতিতে এভাবেই দোষারোপ করা হয়েছে জমির মালিক জনসাধারণকে।
আগেই বলা হয়েছে, সুদীর্ঘ একটি জাতীয়তাবাদী সংগ্রাম ও সশস্ত্র স্বাধীনতাযুদ্ধে অসংখ্য মানুষের অপরিমেয় আত্মত্যাগের ভেতর দিয়ে একটি জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উত্থান ঘটেছিল। জাতিরাষ্ট্রসমূহের বর্তমান আন্তর্জাতিক সমাজে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীন স্থিতি ও সুস্থ গণতান্ত্রিক বিকাশের জন্য অপরিহার্য উপাদানগুলোর অন্যতম হলো, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ও রাষ্ট্রব্যবস্থায় জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা, জনগণের সুষম অর্থনৈতিক উন্নয়ন ও তার উন্নত খাদ্য-শিক্ষা-স্বাস্থ্য প্রভৃতির নিশ্চয়তাবিধান, এবং, অবশ্যই, জনস্বার্থের প্রতি নিরঙ্কুশ অঙ্গীকারাবদ্ধ একটি আধুনিক, দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী। এসব উপাদানের যে কোনো একটি ছাড়া বাংলাদেশ রাষ্ট্রের উন্নততর বিকাশ তো দূরের কথা, তার অস্তিত্বই বিপন্ন হয়ে উঠতে পারে। ফলে, জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করা নয়, জনসাধারণের নিরাপত্তাবিধানের দিকে নজর দেওয়াই জাতীয় সশস্ত্র বাহিনীর কর্তব্য।
উল্লেখ্য, জাতিরাষ্ট্র হিসেবে উত্থিত বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো এর যথার্থ বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর নিশ্চিত করা। অর্থাৎ, বাঙালি ছাড়াও অবাঙালি জাতি-গোষ্ঠীসমূহকে, তারা সংখ্যায় কিংবা অবয়বে যত ক্ষুদ্রই হোক না কেন, সমান রাজনৈতিক ও সাংস্কৃতিক মর্যাদায় প্রতিষ্ঠা করা শক্তিমান গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যেই তা জরুরি। আর সে ক্ষেত্রেও আমাদের সশস্ত্র বাহিনীর ইতিবাচক গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি।
================================
রাজনৈতিক আলোচনা- 'নির্মানবীয় রাজনীতি ও জনসমাজের বিপজ্জনক নীরবতা by নূরুল কবীর আলোচনা- 'সত্য প্রকাশের বিরুদ্ধে রাষ্ট্রের ত্রিমুখী অভিযান by নূরুল কবীর খাদ্য আলোচনা- 'খাদ্য উৎপাদনের বাধা দূর করাই ক্ষুধার বিরোদ্ধে প্রধান সংগ্রাম' by ফরিদা আক্তার রাজনৈতিক আলোচনা- ' কোন পথে ক্ষমতা! হস্তান্তর নয় রূপান্তর চাই আলোচনা- 'শিল্পনীতি-২০১০:সামর্থ্যের অপব্যবহারে পঙ্গ আলোচনা- যুক্তরাষ্ট্রে ইহুদিদের স্বার্থ রক্ষাকারী ইসরাইল লবি ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি তার হারানো গৌরব ফিরে পাক by ফরহাদ মাহমুদ আলোচনা- 'দেশ কাঁপানো নূরজাহান' by আবদুল হামিদ মাহবুব ইতিহাস- 'বাংলা ভাষার স্বপ্ন ও স্বপ্নভঙ্গ' by রফিকুল ইসলাম গল্পালোচনা- 'অরণ্যে যুদ্ধ' by অরুন্ধতী রায় রাজনৈতিক আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আর ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ নিবন্ধ- 'আইলা, কৃষি এবং কোপেনহেগেন প্রাপ্তি' গল্পিতিহাস- 'এত যে সফলতা, তবুও বিফলতা' by সনৎ কুমার সাহা আলোচনা- 'মুনাফার মালা গলায় ঝুলিয়ে পুঁজিবাদীরা মানবজাতি ধবংসের ব্যবস্থা করছে by বদরুদ্দীন উমর গল্পালোচনা- 'স্বাধীনতাটাকে খুঁজছি' by লে. জেনারেল মাহবুবুর রহমান আলোচনা- 'টেলিভিশন কি পত্রিকার প্রতিদ্বন্দ্বী
সাপ্তাহিক বুধবার এর সৌজন্যে
লেখকঃ নূরুল কবীর
এই আলোচনা'টি পড়া হয়েছে...
রাজনৈতিক আলোচনা- 'নির্মানবীয় রাজনীতি ও জনসমাজের বিপজ্জনক নীরবতা by নূরুল কবীর আলোচনা- 'সত্য প্রকাশের বিরুদ্ধে রাষ্ট্রের ত্রিমুখী অভিযান by নূরুল কবীর খাদ্য আলোচনা- 'খাদ্য উৎপাদনের বাধা দূর করাই ক্ষুধার বিরোদ্ধে প্রধান সংগ্রাম' by ফরিদা আক্তার রাজনৈতিক আলোচনা- ' কোন পথে ক্ষমতা! হস্তান্তর নয় রূপান্তর চাই আলোচনা- 'শিল্পনীতি-২০১০:সামর্থ্যের অপব্যবহারে পঙ্গ আলোচনা- যুক্তরাষ্ট্রে ইহুদিদের স্বার্থ রক্ষাকারী ইসরাইল লবি ইভটিজং আলোচনা- নারী উৎপীড়ক সন্ত্রাসীরা বেপরোয়া রাজনৈতিক আলোচনা- 'ছাত্ররাজনীতি তার হারানো গৌরব ফিরে পাক by ফরহাদ মাহমুদ আলোচনা- 'দেশ কাঁপানো নূরজাহান' by আবদুল হামিদ মাহবুব ইতিহাস- 'বাংলা ভাষার স্বপ্ন ও স্বপ্নভঙ্গ' by রফিকুল ইসলাম গল্পালোচনা- 'অরণ্যে যুদ্ধ' by অরুন্ধতী রায় রাজনৈতিক আলোচনা- 'বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আর ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ নিবন্ধ- 'আইলা, কৃষি এবং কোপেনহেগেন প্রাপ্তি' গল্পিতিহাস- 'এত যে সফলতা, তবুও বিফলতা' by সনৎ কুমার সাহা আলোচনা- 'মুনাফার মালা গলায় ঝুলিয়ে পুঁজিবাদীরা মানবজাতি ধবংসের ব্যবস্থা করছে by বদরুদ্দীন উমর গল্পালোচনা- 'স্বাধীনতাটাকে খুঁজছি' by লে. জেনারেল মাহবুবুর রহমান আলোচনা- 'টেলিভিশন কি পত্রিকার প্রতিদ্বন্দ্বী
সাপ্তাহিক বুধবার এর সৌজন্যে
লেখকঃ নূরুল কবীর
এই আলোচনা'টি পড়া হয়েছে...
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
November
(820)
-
▼
Nov 06
(34)
- শিল্পি- 'আমি যে গান গেয়েছিলেম...কলিম শরাফী' by জাহ...
- প্রথম আলো: পাঠকের কাঠগড়া by আসিফ নজরুল
- রিপাবলিকানদের জয় নয়, ডেমোক্র্যাটদের পরাজয় by জন বি...
- হাজরে আসওয়াদের ইতিকথা by মুহাম্মদ আবদুল মুনিম খান
- কেন্দ্রীয় ব্যাংকের সুপরামর্শ -বেকার তরুণ-তরুণীরা উ...
- লোডশেডিং ও ষড়যন্ত্র - বিদ্যুতের ঘাটতি দূর করাই আসল...
- অরুন্ধতী ও হুররিয়াত নেতা গিলানির বিরুদ্ধে মামলা
- ম্যাজিস্ট্রেটকে ‘বন্ধু’ বলায় জেলহাজত
- কান্দাহারে মার্কিন বাহিনীর অভিযানে তিন লাখ ঘরবাড়ি ...
- পাকিস্তানে বিপুল ব্যয়ে প্রধানমন্ত্রীর বাসভবন ও সচি...
- মন্ত্রিপরিষদ ভেঙে দিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট
- ঘণ্টায় ৩১ হাজার ডলার আয়!
- হাইতিতে কলেরায় মৃত্যু বাড়ছে, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
- বিদেশিদের মিয়ানমারে আসার আহ্বান জানালেন সু চির সহযোগী
- ইরানের জুনদাল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছে য...
- চট্টগ্রামে তিন দিনের পর্যটন মেলা শুরু
- ৮০ হাজার টন খাদ্যশস্য কেনার প্রস্তাব অনুমোদন
- ডেনমার্কের সঙ্গে বাণিজ্য বেড়েছে ৩০ শতাংশ
- ক্ষুদ্রঋণ-গ্রহীতাদের প্রকৃত অবস্থা মূল্যায়ন করছে প...
- আইআর বাল্ব কোম্পানি ও কাওয়ামুরা ইলেকট্রিকের মধ্যে ...
- শেয়ারবাজারে লেনদেন ও সূচক বেড়েছে
- দেশে ফিরবেন না মোদি
- আজ শুরু স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা
- সিএবিকে ধসিয়ে দিলেন মোসাদ্দেক
- অস্ট্রেলিয়ায় গৃহদাহ
- পুরস্কার পেলেন তাঁরা
- জাতীয় বাস্কেটবল
- শেষ ষোলোয় চেলসি বায়ার্ন রিয়াল
- নিষিদ্ধ ত্রয়ীর চুক্তি বাতিল
- আলোচনা- 'হাওয়ার হয়রানি নামে ঢেকে যায় যৌন সন্ত্রাস'...
- সাহিত্যালোচনা- 'মারিও ভার্গাস ইয়োসা'র সাহিত্যে নো...
- রাজনৈতিক আলোচনা- 'জনগণ ও সেনাবাহিনীর বিপজ্জনক বিচ্...
- রাজনৈতিক আলোচনা- 'নির্মানবীয় রাজনীতি ও জনসমাজের বি...
- আলোচনা- 'সত্য প্রকাশের বিরুদ্ধে রাষ্ট্রের ত্রিমুখী...
-
▼
Nov 06
(34)
-
▼
November
(820)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment