Sunday, April 5, 2015
স্বাধীন খাদ্যাভাসের অধিকার by কান্তি গাঙ্গুলি
স্বাধীন খাদ্যাভাসের অধিকার by কান্তি গাঙ্গুলি
ভারতে
বিগত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোট লোকসভার ৫২
শতাংশ আসনে জয় লাভ করেছি, যদিও ভোট পেয়েছিল মাত্র ৩১ শতাংশ। রাষ্ট্রীয়
স্বয়ংসেবক সঙ্ঘের মাথারা ভালো করেই জানে ৩১ ভাগ জনসমর্থনের এই মোদি ম্যাজিক
অচিরেই মুখ থুবড়ে পড়বে। সদ্য সমাপ্ত উপনির্বাচনের ফলাফলে সে লক্ষণও ক্রমশ
ফুটে উঠছে। তাই ক্ষমতা ধরে রাখতে গেলে বিরোধীদের সমর্থনে থাকা ৬৯ শতাংশ
ভোটকে ভাগ করা দরকার। আর বহু ভাষা ও বহু ধর্মের এই দেশকে ভাগ করার
শাসকশ্রেণীর ঐতিহাসিকভাবে চিরন্তন কৌশল হচ্ছে, এই কাজে ধর্ম-সম্প্রদায়গত
ভাবাবেগকে কাজে লাগাও। মানুষ যত ভাগ হবে বিশ্বায়নের আগ্রাসী নীতিতে
কর্পোরেট দুনিয়ার তত সুদিন আসবে এবং নির্বিত্ত গরিব মানুষ ততোধিক অন্ধকারে
নিমজ্জিত হবে। একদিকে জলের দরে সরকারী সম্পত্তি বিক্রি হবে, শ্রম আইন
মালিকদের অনুকূলে পালটানো হবে, বীমা-ব্যাঙ্ক চলে যাবে বিদেশী পুঁজির হাতে,
খেতমজুর কৃষকদের গলায় পা দিয়ে জমি অধিগ্রহণ আইন আসবে; অন্যদিকে মানুষকে
ধর্ম জাতপাতের পরিচয়ে বিভক্ত করতে হবে। কর্পোরেট পুঁজি আর তার তাঁবেদারদের
এটাই হচ্ছে কৌশল। ইতোমধ্যেই ‘ঘরওয়াপসি’, ‘রামজাদা-হারামজাদা’ দিয়ে শুরু
হয়েছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর প্রক্রিয়া, সংখ্যালঘুদের ধর্মস্থানে,
শিক্ষা প্রতিষ্ঠানে চলছে নির্বিচারে হামলা। পাশাপাশি সুচতুর কৌশলে বিষিয়ে
দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের শান্তি সম্প্রীতির মনোজগৎকে। যে মনে জন্ম নেয়
শ্রেণী চেতনা সেই মনটাকেই ভেঙে দাও, বিষিয়ে দাও—এই হচ্ছে আর এস এস-বি
জেপি’র গোলওয়ালকর কথিত ‘হিন্দু জাতি পুনর্গঠিত’ করার ডকট্রিন। চিন্তার
জগতের এই সাম্প্রদায়িকীকরণে যুক্ত করা হয়েছে বেশকিছু সংঘ ঘনিষ্ঠ সাংবাদিক ও
বুদ্ধিজীবীকে। আর এস এস ঘনিষ্ঠ বুদ্ধিজীবী সুদর্শন রাওকে ভারতীয় ইতিহাস
গবেষণা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে। বাবা রামদেবসহ ঘনিষ্ঠ
ধর্মব্যবসায়ীদের পরামর্শে জাতীয় শিক্ষা নীতিকে ভারতীয়করণ অথবা গৈরিকীকরণের
প্রয়াস নেওয়া হয়েছে। আর এই চক্রান্তের সর্বশেষ উদাহরণ হচ্ছে গোহত্যা ও
গোমাংস নিষিদ্ধকরণ আইন। সম্প্রতি মহারাষ্ট্রে নতুন নির্বাচিত বিজেপি
সরকারের প্রথম কাজ হচ্ছে উপরোক্ত আইন চালু করা। মহারাষ্ট্রের পর এবার
বিজেপি শাসিত অন্য আর এক রাজ্য হরিয়ানাতেও একইভাবে আরও কঠোর গোহত্যা ও
গোমাংস নিষিদ্ধকরণ আইন তৈরির জন্য বিল উত্থাপিত হয়েছে। এই দানবীয় আইনটি
ব্যক্তির রুচি অনুযায়ী খাদ্যাভাসের সাংবিধানিক অধিকারকে সরাসরি লঙ্ঘণ করছে।
এই আইনের ফলে সংবিধানের ১৯নং ধারা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। অধিকন্তু গোমাংস
জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি আন্তর্জাতিক মান্যতাপ্রাপ্ত খাদ্য।
মহারাষ্ট্রে এই আইনে বলা হয়েছে, কেউ গরুর মাংস বিক্রয় করলে বা কারোর কাছে
গরুর মাংস পাওয়া গেলে তার পাঁচ বছরের জেল এবং জরিমানা হবে। এমনকি রাজ্যের
বাইরে থেকে কাঁচা অথবা রান্না করা মাংস আনাও বেআইনী এবং শাস্তিযোগ্য।
হরিয়ানায় প্রস্তাবিত বিলে ক্যান বা কৌটায়ভরা গোমাংস নিষিদ্ধ হতে চলেছে।
এক্ষেত্রে শাস্তির মেয়াদ দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা। প্রস্তাবিত
আইনটির গালভরা নাম হচ্ছে ‘‘গরু সুরক্ষা, গরু সংরক্ষণ ও উন্নয়ন আইন’’।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বুড়ো, অশক্ত গবাদি পশুগুলোকে নিয়ে উন্মুক্ত গোচারণ
ক্ষেত্র তৈরির পরিকল্পনা আমাদের মতো গরিব দেশে কতটা বাস্তব প্রয়োজনের,
যেখানে শিশুমৃত্যু, প্রস্রুতিমৃত্যু, প্রান্তিক মানুষদের যক্ষা, কুষ্ঠ —
এমনকি সাপের কামড়ে মৃত্যুর পরিসংখ্যান আমাদের মাথা হেঁট করে দেয়। একইসঙ্গে
মনে রাখতে হবে, মাংস বিক্রেতারা জীবিকার সঙ্কটে নিমজ্জিত হবেন এবং
ক্ষতিগ্রস্থ হবেন সেইসব কৃষকরা যারা বুড়ো অশক্ত গবাদি পশুকে বিক্রয় করে
দোন। সিপিআই (এম) পলিট ব্যুরো এই দানবীয় আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
জানিয়েছে। কেরালা বিধানসভায় ইতোমধ্যেই এই সর্বনাশা আইনের বিরুদ্ধে সর্বদলীয়
প্রস্তাব গৃহীত হয়েছে। এই সর্বনাশা আইন আসলে ধর্মীয় মেরুকরণকেই শক্তিশালী
করবে। পূর্বতন বাজপেয়ী সরকারের ছিল মুখ ও মুখোশের কারসাজি, আর বর্তমান মোদি
সরকারের ক্ষেত্রে একইসঙ্গে অনেক রূপ। আমরা বিপদটা কতটা অনুধাবন করতে
পারছি, সেটাই হচ্ছে আসল কথা। নরেন্দ্র মোদির দ্বিচারিতা আজ দিনের আলোর মতো
স্পষ্ট। একদিকে গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে ‘বীর’, ‘দেশপ্রেমিক’
বানাবার অপকৌশল, অন্যদিকে গান্ধীজীর চশমার ছবিকে সামনে রেখে স্বচ্ছ ভারত
অভিযান। একদিকে যেমন কর্পোরেট ক্ষেত্রের জন্য পাঁচ লক্ষ কোটি টাকার শুল্প ও
কর ছাড়ের ব্যবস্থা করা, তেমনি একশোদিনের কাজ সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে
ব্যয়বরাদ্দ কমিয়ে আনা। অতএব মোদিবাবুর সরকার যেমন সাধারণ মানুষের সুদিন
আনতে পারেনি তেমনি এও নিশ্চিত গরুদের সুদিনও আসবে না। আসলে মানুষের
খাদ্যাভাস তার রুচি এবং পরিবেশের উপর নির্ভরশীল। বৈচিত্রের মধ্যে ঐক্যের এই
দেশে খ্রিস্টান, মুসলমান, আদিবাসী, উপজাতি, দলিত, অরণ্যচারী, পাহাড়ী
জনজাতির মানুষদের খাদ্যাভাসের রকমারি বৈচিত্রে আমরা বিস্মিত হই। সাপ,
ব্যাঙ, গরু, মোষ, ছাগল, ভেড়া, কুকুর, বেজি, কচ্ছপ-হরেক কিসিমের পাখি,
বনবিড়াল, শুকর; এমনকি পতঙ্গ পর্যন্ত বিভিন্ন অংশের মানুষের খাদ্যাভাসের
সঙ্গে জড়িত। আবার দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের যেমন খাদ্যাভাসে
পার্থক্য আছে; তেমনি পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর-পূর্ব ভারত; আবার এইসব
অঞ্চলের ভিতরও স্থানভেদে খাদ্যাভাসের বিবিধ পার্থক্য বর্তমান। কিন্তু
শুধুমাত্র গরুর মাংস নিষিদ্ধকরণের ক্ষেত্রে সংঘ পরিবারের হিন্দুত্বের
এজেন্ডাই সামনে আসে। ‘হিন্দু’ ধর্ম বলে যদিও হিন্দু ধর্মশাস্ত্র, পুরাণ,
মহাকাব্যে কোথাও স্পষ্ট কিছু উল্লেখ নেই এবং ‘হিন্দু’ শব্দটা পশ্চিম ও
উত্তর-পশ্চিম ভারতের বহিঃশক্তির মানুষদের দ্বারা ‘সিন্ধু’র অপভ্রংশ হিসাবে
উচ্চারিত একটি শব্দ। তদুপরি এই হিন্দু ধর্মও আবার বিভিন্ন ধরনের
গুণ-কর্ম-স্বভাব-বিভাগে বিন্যস্ত। তবু ঋকবেদে গোমাংস নিষিদ্ধ নয়; বরং তা
একটি বহুল প্রচলিত খাদ্য। আসলে যাযাবর আর্যদের ঋকবেদকালীন সময়ে খাদ্য নিয়ে
কোনো বাছবিছারের অবকাশই ছিল না। (অধ্যাপক ডি এন ঝা) বৈদিক যুগে এবং
তৎপরবর্তী সময়ে দেখা যাচ্ছে, গোমাংস যথেষ্ঠ পরিমাণে আকাঙ্ক্ষিত খাদ্য বস্তু
হিসাবে মান্যতা পেত। শিক্ষক, ছাত্র, পুরোহিত, রাজা, রাজকর্মচারী,
নববিবাহিত দম্পতি অতিথি হিসাবে বাড়িতে এলে নধর ষাঁড়, গরুর মাংস দিয়ে
আপ্যায়নের রেওয়াজ ছিল এবং এই ‘অতিথি’ শব্দকে বৈদিক ভাষ্যে ‘গোঘ্ন’ বলে
উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গো-হনন করা হয় যার নিমিত্ত। সিকিম এবং নেপালের
ব্রাহ্মণরা গোমাংস আহার করতেন কেননা প্রচলিত উৎপাদন ব্যবস্থায় আমিষ আহারের
তেমন কিছু বিকল্প ছিল না। তাই ঋকবেদের দশম অধ্যায়ের (৮৫, ১৩-১৪) স্বয়ং
দেবরাজ ইন্দ্রের গাভী আহারের ইচ্ছা প্রকাশ পাবার মধ্যে অন্যায় কিছু ছিল না।
তৈত্তরীয় ব্রাহ্মাণে বিষ্ণু, ইন্দ্র, রুদ্র এবং সূর্যকে পৃথক পৃথকভাবে
বিভিন্ন ধরনের ষাঁড় ও গাভী উৎসর্গ করা হয়েছে। সূত্র, কল্পসূত্র,
গার্হস্থসূত্রে গোমাংসকে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে খাদ্য
হিসাবে মান্যতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অশ্বমেধ এবং গোমেধ যজ্ঞ করা হতো
নিশ্চয়ই শুধু বলি এবং নৈবদ্য নিবেদনের জন্য নয়, বরং প্রসাদ পাবার স্বাভাবিক
আকাঙ্ক্ষাও অবশ্যই উল্লেখনীয়। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ তার ‘ধর্ম ও সমাজ’
গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন -‘‘প্রাচীন ভারতীয় সমাজে ব্রাহ্মণরা
খাদ্য হিসাবে মাংস গ্রহণ করতেন। বৈদিক যুগে ছাগল, ভেড়া, গরু, ষাঁড় ও ঘোড়ার
মাংস খাদ্য হিসাবে প্রচলিত ছিল।’’ এতসব আলোচনা করে গোমাংসের ন্যায্যতার
প্রমাণ বা অপ্রমাণের সে অর্থে কোনো তাৎপর্য আজকের আধুনিক জীবনে নেই। মানুষ
বেদ-উপনিষদ পড়ে জীবন চর্চা করেন তাও না, কিন্তু মানুষের মনে ধর্মবোধের একটা
সুপ্ত আশৈশব ধারণা থাকে। আর ধর্ম ব্যবসায়ীরা এই জায়গাটা দখল করে কৌশলে
ধর্মান্ধতা, অসহিষ্ণুতার বিষ ছড়ায়। তাই ধর্মগ্রন্থকে হাতিয়ার করেই এসব
প্রশ্নগুলিকে আলোচনা করতে হয়। সংঘ পরিবারের কোনো এক উর্বর মস্তিষ্ক খাদ্যকে
সত্ত, রজ ও তম - এই তিন সত্তা বিশিষ্ট হিসাবে বিভক্ত করেছেন এবং গোমাংস
তারে মতে অবশ্যই তামসিক খাদ্য। এবং এই তামসের প্রভাবেই নাকি বর্তমান
জনজীবনের মূল্যবোধ কলুষিত হচ্ছে। যদিও সারা পৃথিবীতে এখনো পর্যন্ত সব থেকে
বেশি সংখ্যক নিরামিষাশি বসবাস করেন ভারতবর্ষেই। এত ব্যাপক সংখ্যায়
নিরামিষাশি থাকার পরেও শুধুমাত্র গতকয়েক বছরে নারী নির্যাতনের ঘটনা এবং
নৃশংসতায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। রাষ্ট্রসঙ্ঘের খাদ্য বিষয়ক নীতি বলছে,
সস্তায় পুষ্টিকর খাদ্য হিসাবে গোমাংস অবশ্যই একটি বিকল্প হতে পারে। যদিও
যার যেমন রুচি, সংস্কার সেই অনুযায়ী খাদ্য গ্রহণ করতে কোনো বাধা থাকা উচিত
নয় এবং এই অধিকার সাংবিধানিক মৌলিক অধিকারও বটে। এক্ষেত্রে খাওয়া এবং না
খাওয়ার অধিকার দুটোই একইভাবে গুরুত্বপূর্ণ। আলোচ্য বক্তব্যে বিষয়বস্তুর
সমালোচনা করতে গিয়ে যারা তির্যক মন্তব্য করবেন, তাদের উদ্দেশ্যে বলা
প্রয়োজন যে -হ্যাঁ, খাওয়ার দুটো অধিকারই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
একটা আর একটার থেকে ছোট বা বড়ো নয়। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে
তাই আমাদের সকলকেই সাবধান ও সচেতন হতে হবে। হ্যাঁ, সকলকেই! এই লড়াইয়ে নামার
সময় আমাদের নিজেদের সামনেও ধরতে হবে আয়নাটা। এই আয়না হচ্ছে আমাদের জীবন
দর্শন, আমাদের মতাদর্শ। চোখ, কান, মন খোলা রেখে দেখতে হবে হাজার হাজার বছর
ধরে গড়ে ওঠা আমাদের সমাজের মর্মমূলে কিভাবে শান্তি, সম্প্রীতি ও সহিষ্ণুতার
ফল্গু নদী প্রবাহিত হয়ে চলেছে। সম্প্রতি বেশকিছু সময় ধরে আমরা দেখতে
পাচ্ছি, শারদোৎসবের বিভিন্ন কমিটির কর্মকর্তা হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীর
মানুষরা। এঁরা নতুন প্রজন্মের ছেলেমেয়ে। আন্তরিকভাবেই তারা অংশগ্রহণ করছেন
শারদোৎসবে। একইভাবে হিন্দু সন্তানরাও মুসলমান বন্ধুর বাড়ির উৎসবে-পার্বণে
সাগ্রহে অংশগ্রহণ করছেন। কিন্তু হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইলের সর্বোত্তম
ত্যাগের আদর্শে প্রাণিত কোরবানির উৎসবে আজ যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ
উৎকণ্ঠিত হন, ব্যথার্ত হন, অভিমানী হন, তাহলে উৎসবের আনন্দে জীবনের সঙ্গে
জীবনের যোগ হবে না। ছাগল একটা বিকল্প অবশ্যই, তবে দামের নিরিখে তা বেশ চড়া।
অধিকন্তু তিন হক আদায়ের পরে গেরস্থের পাতে মাংস থাকবেইবা কতটা! কারণ
অধিকাংশ গরিব মুসলমান পরিবারের পক্ষে দুম্বা খাসি বা উট সংগ্রহ করা সম্ভব
হবে, এমনটা নয়। মানুষের ঐক্য বিঘ্নিত হবে। একবার দেশটা ভেঙেছে, লক্ষ লক্ষ
মানুষের অশ্রু, রক্তপাত, অভিমান, হাহাকার আর দীর্ঘশ্বাসের রাস্তা মাড়িয়ে
আমরা এসেছি। তাই আমরা অবশ্যই চাইব — ‘‘ধ্বংস করে দাও আমাকে যদি দাও আমার
সন্ততি স্বপ্নে থাক’’। আমাদের নতুন প্রজন্মের মধ্যে যেন কোনভাবেই
ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার বিষবাষ্প না ঢোকে। এখানে অবশ্যই একটা কথা
উল্লেখ করা দরকার, আর তা হল মুসলমান মাত্রই যেমন গোমাংস আহার করেন না,
তেমনি আমাদের পরিচিত অনেক হিন্দু সন্তানও গোমাংস তৃপ্তি করে খান। অর্থাৎ
শুধুমাত্র ধর্মীয় পরিচয় ব্যতিরেকেও ব্যক্তিগত খাদ্যাভাসের একটি সর্বজনীন
অধিকার অবশ্যই থাকতে হবে। কিন্তু আসল উদ্দেশ্য যদি হয় জনসাধারণের মধ্যে
ধর্মীয় মেরুকরণ তাহলে সেই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের আবার নতুন করে
মানবতার অন্বেষণ জরুরী। আমাদের সমাজজীবনের ভিত্তিমূলে যে সম্প্রীতি ও
সহাবস্থানের রঙিন বর্ণমালা খোদাই করা আছে, তার পুনরাবিষ্কারের প্রয়োজন।
মনস্বী অধ্যাপক সুধীর চক্রবর্তী সদর মফস্বলের আখ্যানে বিবৃত করেছে সেরকমই
একটি মন ভালো করে দেওয়া শ্যামল কাহিনী। নব্বইয়ের দশকের প্রারম্ভে নদীয়া
জেলার অখ্যাত একটি গ্রাম চারাতলা সংবাদের শিরোনাম হয়েছিল। গ্রামে ৮০০ ঘর
মুসলমান এবং মাত্র এক ঘর হিন্দুর বাস। হিন্দু পরিবারটি জাতিতে কর্মকার।
কাস্তে, কাঁচি, বঁটি, দা-কোদাল, গরুর গাড়ির চাকার লোহার বেড় দেওয়া ইত্যাদি
কাজ করে জীবিকা নির্বাহ করতো। মুসলমান প্রধান গ্রামে হিন্দু পরিবারটি
সম্প্রীতি ও সৌভ্রাত্বের আবহেই বসবাস করতো। উল্লেখ্য, এই যে মুসলমানরা
সাধারণত হাপর দিয়ে কামারের কাজ তেমন জানে না। এমতাবস্থায় একদিন কর্মকার
পরিবারের কর্তা কিছুদিন রোগভোগের পর নাবালক সন্তান ও স্ত্রীকে রেখে প্রয়াত
হন। এইরকম বিপদের দিনে ঐ হিন্দু পরিবারটির পাশে এসে দাঁড়ায়, সাধ্যমতো
গ্রামের সকলেই। মুসলমান ধর্মের এই গ্রামীণ মানুষেরা চাঁদা তুলে কর্মকারের
মৃতদেহ যথাযথ সম্মান-মর্যাদা সহকারে হরিধ্বনি দিয়ে নবদ্বীপ শ্মশানে নিয়ে
গিয়ে দাহ করে। গ্রামের মানুষ চাঁদা তুলে নিয়ম মতো শ্রাদ্ধশান্তি সহ
কীর্তনের সমস্ত আয়োজন দাঁড়িয়ে থেকে সংগঠিত করে। লোকায়ত জীবনের মরমী গবেষক
সুধীরবাবু তাদের জিজ্ঞাসা করেছিলেন, হরিধ্বনি দেওয়ার সময় কোনো সংকোচ,
আড়ষ্টতা হয়নি! উত্তরে একজন প্রায় নিরক্ষর বৃদ্ধ মুসলমান এগিয়ে এসে বলেছিল,
‘‘দেখুনবাবু আমরা ধর্মের দিকটা ভাবিনি... আমরা শুধু আমাদের গাঁয়ের ছেলেটার
গঙ্গার কথা ভেবেছি... তাতে আল্লা কোনো গোস্তাকি নেবেন না।’’ আসলে সাধারণ
আমজনতার ধর্মবোধ অত্যন্ত সহজ সরল নির্বিরোধী, যেখানে ধর্মান্ধতার কোনো
স্থান নেই। কিন্তু কি করে একটি অতি সাধারণ গ্রামীণ জীবনে এইরকম উদার
সমন্বয়বাদী ভাবধারা বিকশিত হতে পারে - সুধীরবাবুর দরদী জিজ্ঞাসু মন সে
প্রশ্নের উত্তর পেয়েছিল। ‘‘আসলে এই গ্রামের প্রায় সবাই সাহেবধনী লোকধর্ম
সম্প্রদায়ের শিষ্য। আঠারো শতকের শেষে চরণ পাল নামে এক নিম্নবর্গের মানুষ
হিন্দু মুসলমানকে একত্র করে এক উদার সমন্বয়বাদী সেকুলার ধর্ম ধারণার পত্তন
করেছিলেন। এদের উপাস্য আল্লাও নয়, হরিও নয়। এদের উপাস্য দীনদয়াল। যারা এই
ধর্মে দীক্ষিত তারা বাহ্যত হিন্দু-মুসলমান ধর্মের আচরণ পালন করেন, কিন্তু
বিশ্বাসে তারা সেকুলারবাদী। ‘দীনদয়ালের ঘরে’ হিন্দু গুরুর যেমন মুসলমান
শিষ্য থাকে, তেমনি মুসলমান গুরুর হিন্দু শিষ্যও থাকে।’’ এই লোকধর্মের
মানবিক শিক্ষার কথাই বলে গেছেন কবীর লালনসহ লোকায়ত জীবনের বিশিষ্ট
দার্শনিকরা। আজ শ্রেণীগত দৃষ্টিভঙ্গি দিয়েই আমাদের আত্তীকরণ করতে হবে
নিম্নবর্গের মানুষের এই সমন্বয়বাদী চেতনাকে। নদীয়ার অখ্যাত গ্রাম চারাতলা।
যেখানে কোনো পাঠাগার নেই, সাকুল্যে দুটি সংবাদপত্র আসে। প্রাইমারি স্কুল
একটি, তবে পর্যাপ্ত শিক্ষার্থী নেই। চাষ আবাদের সঙ্গে জড়িয়ে থাকা এই ধুলো
কাদার মানুষগুলো চারাতলা গ্রামের পরিপ্রেক্ষিতে সংখ্যাগুরুর দায়িত্ব পালন
করেছে অনায়াসে, কোনো ভনিতা ছাড়াই। ধর্ম আর অধর্মের মাঝে আজ আমাদের তাই
সিদ্ধান্ত নিতে হবে এই দানবীয় আইনের বিরুদ্ধে, ধর্মসম্প্রদায়গত মেরুকরণের
বিরুদ্ধে আমরা আমাদের চেতনাকে কিভাবে অগ্রবর্তী করতে পারবো। নব্বইয়ের দশকে
রামজন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে সাম্প্রদায়িকতার আগুনে যখন গোটা দেশটাই ঝলসে
যাচ্ছিল, তখন সমাজের গভীরে ক্রিয়াশীল ছিল মানবিক সম্পর্কের এইরকম হাজারো
আখ্যান। আসলে মানুষের সমাজে মানুষই হচ্ছে কেন্দ্রীয় বিষয়; গরু নয়। এবং গরু
জানেও না, গরুকে নিয়ে এবং বিধ তৎপরতা শুরু হয়েছে যাতে করে মানুষের ঐক্য
বিঘ্নিত হয়। তাই গরু এখানে উপলক্ষ্য; অন্য আরো বহুবিধ বিষয়কে সামনে এনে
মানুষকে ভাগ করার ষড়যন্ত্র চলবে। আমরা সচেতন হব, সাবধান হব। কারণ দেশটা
আমাদের, সংবিধানের উৎস হচ্ছে এ দেশের কোটি কোটি সাধারণ মানুষ। আমাদের
স্বাধীন রুচি এবং খাদ্যাভাসের অধিকার আমরা কেড়ে নিতে দেব না। আজ যদি আমরা
প্রতিবাদে সামিল না হই তাহলে আগামীদিনে বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা,
ধর্মচারণ, মত প্রকাশ ইত্যাদি মৌলিক অধিকারও বিপর্যস্ত হবে। কেননা আমরা
জানি, ‘নগর পুড়িলে দেবালয় রক্ষা পায় না’। কান্তি গাঙ্গুলি: ভারতীয় গণমাধ্যমকর্মী
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 05
(38)
- যিশুর পুনরুত্থান মহোৎসব by ফাদার প্যাট্রিক গমেজ
- খালেদা ঘরে ফিরেছেন, গণতন্ত্রও ফিরে আসুক by সোহরাব ...
- চা-পল্লিতে উৎসবের আমেজ by উজ্জ্বল মেহেদী
- তিন মাসের আন্দোলন ফল শূন্য? by রিয়াদুল করিম
- সিইসির স্বেচ্ছাচারিতা- সমন্বিত প্রতিষ্ঠান হিসেবেই ...
- রাজনীতিতে ব্যক্তিকর্তৃত্ব প্রকট
- কলকাতার ডাক্তার সেজে প্রতারণার ফাঁদ by ওমর ফারুক সুমন
- বাসায় ফিরেছেন খালেদা
- অবরোধ-হরতালে ৪৯০০কোটি টাকার ক্ষতি
- স্বাধীন খাদ্যাভাসের অধিকার by কান্তি গাঙ্গুলি
- ফ্রান্সে অন্ধদের জন্য চলচ্চিত্র উৎসব
- জুনের মধ্যে চূড়ান্ত ইরান চুক্তি
- কনে বাল্যবান্ধবী রায়না কি শাদি
- নতুন ‘রাজনীতি’ সিটি নির্বাচন, কী পাবে ঢাকাবাসী? by...
- তিনজনের চেষ্টায় ধরা পড়ল ওরা দুজন
- বিকল্প বিরোধ নিষ্পত্তির পথেই যেতে হবে
- গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের ফাইলবন্দি
- বই, এস ডি বর্মন ও অবরোধের খোঁজে কুমিল্লায় by সো...
- ‘গুজরাটে হিন্দু, মুসলমানের জন্য আলাদা বসতি’
- জনগণের রায়ই সর্বগ্রাহ্য by আলী ইদ্রিস
- দশ ফুট বাই সাত ফুট by আশীষ-উর-রহমান
- ইতিহাসের খলনায়ক by শামীমুল হক
- ধারণা পাল্টে দিলেন বাংলাদেশী এক হিজড়া -নিউ ইয়র্ক ট...
- হলদে বাসন্তী by সৌরভ মাহমুদ
- একাই সব করছেন সিইসি by হারুন আল রশীদ
- কি হবে? by ড. মাহফুজ পারভেজ
- পরমাণু ইস্যুতে ঐতিহাসিক সমঝোতা- ওবামার স্বাগতম, উল...
- শোকস্তব্ধ কেনিয়া- আল-শাবাবের বর্বর হত্যাযজ্ঞ, নিহত...
- উন্নয়ন আর গণতান্ত্রিক অধিকার by বাছির জামাল
- বাংলাদেশে গরু না এলে ভারতের ক্ষতি ৩৯,০০০ কোটি টাকা
- চট্টগ্রামে মনজুরের পরীক্ষা নাছিরের প্রেস্টিজ by শহ...
- ‘ড্রাগন ফল’ প্রসারে দুর্নীতি- প্রকল্প পরিচালক নিজে...
- যুক্তরাজ্যে ‘ওরা ১১ জন’ by তবারুকুল ইসলাম
- হোটেলে নববধূকে রেখে পালালো বর by ওয়েছ খছরু
- কঠিন চ্যালেঞ্জে দুই দল by আবদুল্লাহ আল মামুন ও হাব...
- আমায় অন্ধ করে দিন by মীর আব্দুল আলীম
- ৩ সিটিতেই চ্যালেঞ্জে আওয়ামী লীগ by লুৎফর রহমান ও ম...
- কৌশলে আগাম নির্বাচনী প্রচারণা প্রার্থীদের by কাজী ...
-
▼
Apr 05
(38)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment