Wednesday, March 18, 2015
বঙ্গবন্ধু স্বমহিমায় ভাস্বর by ইকতেদার আহমেদ
বঙ্গবন্ধু স্বমহিমায় ভাস্বর by ইকতেদার আহমেদ
Wednesday, March 18, 2015
Anonymous
আলোচনা,
ইকতেদার আহমেদ,
উপ-সম্পাদকীয়,
নয়া দিগন্ত,
মতামত,
রাজনীতি
বাংলাদেশ
ও বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অবিস্মরণীয় নাম।
বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা পুরুষ। এ ধরাতে বঙ্গবন্ধুর বিচরণ ছিল
স্বল্পকালীন। এ স্বল্প সময়ে তিনি বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেমন
খ্যাতির সর্বোচ্চ সীমায় পৌঁছেছিলেন; আবার এর বিপরীতে বিভিন্ন টানাপড়েনে
মৃত্যুর দু’বছর আগে থেকে তার জনপ্রিয়তায় ব্যাপক ভাটা পড়েছিল। বঙ্গবন্ধুর
জন্মের আগে বাঙালি জাতির ইতিহাসে তার মতো কিংবদন্তিসম ব্যক্তিত্বের জন্ম
হয়নি এবং তার মৃত্যুর পর এমন ব্যক্তিত্বের জন্ম হবে কি না, তা আপাতদৃষ্টিতে
প্রতিভাত নয়। বাংলাদেশের মুক্তি তথা স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধুর
অনুপস্থিতিতে তার নামেই পরিচালিত হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণাটিও অকুতোভয়
সেনাকর্মকর্তা তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষেই দিয়েছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। তিনি তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান দেওয়ানি আদালতে পেশকার পদে কর্মরত ছিলেন এবং অবসর গ্রহণের আগে তিনি সেরেস্তাদার পদে উন্নীত হয়েছিলেন। পেশকার ও সেরেস্তাদার পদ দু’টি আমাদের দেওয়ানি আদালতগুলোতে এ উপমহাদেশে শের শাহের শাসনকাল থেকে চালু রয়েছে। শের শাহের শাসনামলে দেওয়ানি আদালতের বিচারকদের মুন্সেফ বলা হতো। দেওয়ানি আদালতের এ পদবিটি আমাদের দেশে ১৯৮৬ অবধি চালু ছিল। তখন এ পদবিটি ‘সহকারী জজ’ নামে স্থলাভিষিক্ত হয়। দেওয়ানি আদালতে পেশকার ও সেরেস্তাদারÑ এ দু’টি পদবি এখনো অব্যাহত আছে। দেওয়ানি আদালতে বিচারকালীন পেশকারের মাধ্যমে বিচারকের সম্মুখে নথি উপস্থাপন করা হয়। অপর দিকে, মামলা রুজুসংক্রান্ত যাবতীয় কার্যক্রম সেরেস্তাদারের মাধ্যমে সম্পন্ন করা হয়।
বঙ্গবন্ধু তার শৈশবকাল থেকেই বাবা-মা উভয়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকাকালে তার বাবা-মায়ের মৃত্যু হয়। একজন সুযোগ্য ও আদর্শ সন্তান যেভাবে বাবা-মার সেবা শুশ্রƒষা করে থাকেন, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোনো দিক থেকে এর কমতি পরিলক্ষিত হয়নি।
বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ধর্মীয় জাতিসত্তায় বিশ্বাসী ছিলেন আরো অনেকের মতো এবং বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’তে উল্লেখ রয়েছেÑ একদা পিতা শেখ লুৎফর রহমান পুত্র শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠা করতে না পারলে এ দেশে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। বঙ্গবন্ধু সর্বপ্রথম ১৮ বছর বয়সে ১৯৩৮ সালে কারাবরণ করেছিলেন। তখন তার অপরাধ ছিল, হিন্দু ও মুসলমান যুবকদের মধ্যে বিরোধে তিনি মুসলমানদের পক্ষে অবস্থান গ্রহণ করে তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু তার দৃঢ়তা ও নেতৃত্বের গুণের কারণে ছাত্র বয়সেই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একান্তে সান্নিধ্যে আসতে সমর্থ হয়েছিলেন। সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৪৬ সালে কলকাতায় হিন্দু ও মুসলমানদের মধ্যে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছিল, তাতে বিপন্ন মুসলিম নর-নারীদের জীবন রক্ষায় বঙ্গবন্ধু নিজের জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছিলেন। সে সময় বঙ্গবন্ধুর সাহসিকতায় সোহরাওয়ার্দী এতই মুগ্ধ হয়েছিলেন যে, বাংলায় দাঙ্গা অবসান-পরবর্তী বিহারে দাঙ্গা আরম্ভ হলে তিনি বিহারের রাজধানী পাটনা থেকে দাঙ্গায় আহত সহস্রাধিক মুসলিম নর-নারীকে বর্ধমানের আসানসোল নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকে পাঠিয়েছিলেন। বঙ্গবন্ধু এ কাজটিও নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতা ও সাফল্যের সাথে সমাধা করেছিলেন।
অবিভক্ত ভারতের মুসলিম লীগের ছাত্র সংগঠনের সদস্য হিসেবে বঙ্গবন্ধুর রাজনীতিতে হাতেখড়ি হলেও পাকিস্তান সৃষ্টির অব্যবহিত পর তিনি এ দেশের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। আওয়ামী মুসলিম লীগ থেকে পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। ১৯৫৪ সালে তিনি কিছু সময়ের জন্য শেরে বাংলার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। পাকিস্তান শাসনামলে ’৫৪ ও ’৫৬ সালে কিছু সময়ের জন্য প্রাদেশিক সরকারের মন্ত্রী হওয়া ব্যতীত অবশিষ্ট সময়ের বেশির ভাগ তিনি কারান্তরীণ ছিলেন।
১৯৬৬ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে তদানীন্তন পূর্ব-পাকিস্তানের নাগরিকদের অধিকারের প্রশ্নে যে ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছিল, এটিকে পাকিস্তানের শাসকগোষ্ঠী ভালো চোখে দেখেনি। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত করা পাকিস্তানের শাসকগোষ্ঠীর একটি ঐতিহাসিক ভুল ছিল। এ মামলা বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের একচ্ছত্র নেতৃত্বের আসনে সমাসীন করে। ছাত্রজনতার দুর্বার আন্দোলনে ১৯৬৯ সালে পাকিস্তানের শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুকে কারান্তরীণ অবস্থা থেকে মুক্তি দিয়েছিল। মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব-পাকিস্তানের সব জেলা সফরের উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে তিনি নোয়াখালী জেলা সফর করেন। সে সময় আমি নোয়াখালী জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র । তখন দেশে সামরিক শাসন থাকায় উন্মুক্ত স্থানে জনসভা নিষিদ্ধ ছিল। তাই নোয়াখালী শহরের রওশন বাণী সিনেমা হলে সভার ব্যবস্থা করা হয়। নোয়াখালী জিলা স্কুল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সে সভায় আমি উপস্থিত ছিলাম। সভার পরদিন সকালে বঙ্গবন্ধু জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মরহুম শহীদ উদ্দিন এসকান্দার কচি ভাইয়ের বাসায় এসেছিলেন। কচি ভাই ছিলেন আমার বড় ভগ্নিপতি। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সেকান্দারের দ্বিতীয় ছেলে। কচি ভাই তার বাসার বৈঠকখানায় বঙ্গবন্ধুর সাথে আমার পরিচয় করিয়ে দিলে তার সাথে করমর্দন করি। আমি ছাত্রলীগের একজন কর্মীÑ বঙ্গবন্ধুকে এ কথা বলার পর, তিনি বলেন, তোমাদের ভালোভাবে লেখাপড়া করতে হবে। কারণ, আমরা বাঙালিরা চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পাকিস্তানের পশ্চিমাংশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছি।
পাকিস্তানের ১৯৭০ সালের নির্বাচন বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগকে কেন্দ্র ও প্রদেশে বিপুল বিজয় এনে দেয়। কিন্তু নানামুখী ষড়যন্ত্রের কারণে তার কাছে শাসনক্ষমতা হস্তান্তর না করায় তা শেষ অবধি বাঙালির মুক্তি তথা স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়।
২৫ মার্চ, ১৯৭১-এর রাতে বঙ্গবন্ধুর গ্রেফতারের আগ মুহূর্তে তাজউদ্দীন আহমদ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব প্রমুখ তার সাথে দেখা করে তাকে স্বাধীনতার ঘোষণা পাঠ করার জন্য এবং তাদের সাথে আত্মগোপনে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। তিনি তাদের সবাইকে আত্মগোপনে চলে গিয়ে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলেন। সে দিন সে মুহূর্তে তিনি কেন স্বাধীনতার ঘোষণাটি পাঠপূর্বক এটি টেপ রেকর্ডারে ধারণ করতে দিলেন না এবং আত্মগোপনে গেলেন নাÑ এ দু’টি বিষয় এখনো দেশবাসীর কাছে অস্পষ্ট।
বঙ্গবন্ধু পাকিস্তানে অন্তরীণ অবস্থা থেকে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি, ১৯৭২ সালে ঢাকায় পৌঁছলে তাকে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়। এর পরদিন তিনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশের মুক্তি তথা স্বাধীনতার সংগ্রাম আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হলেও এতে দেশের সব শ্রেণী-পেশার মানুষসহ সাধারণ জনমানুষের সমর্থন ছিল। বাঙালিদের অধিকার প্রশ্নে বাঙালিরা যেমন পাকিস্তানিদের দিয়ে শাসিত ও শোষিত হতে চায়নি, অনুরূপ ভারতেরও শাসিত ও শোষিত হওয়ার পক্ষপাতী ছিল না। এ বিষয়ে দেশের সাধারণ জনমানুষের সাথে বঙ্গবন্ধুর একধরনের আত্মিক মিল পাওয়া যায়।
সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি একটি ঐতিহাসিক ভাষণ। এতে একটি জাতির মুক্তি তথা স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা পাওয়া যায়। এ ভাষণের এক জায়গায় পাকিস্তানিদের উদ্দেশ করে বলা হয়েছেÑ ‘আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব’। এ দু’টি বাক্য বিশ্লেষকদের দৃষ্টিতে ভাষণটির দুর্বল দিক। মানুষের রিজিক এবং বেঁচে থাকা ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর তাই রিজিক ও জীবন বিষয়ে একজন মানুষের এমন কিছু বলা উচিত নয়, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব বিষয়ে প্রশ্ন করার অবকাশ সৃষ্টি হয়। একজন মানুষের কোন কথায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন আর কোন কথায় অসন্তুষ্ট হন, এটি একমাত্র তিনিই ভালো জানেন। আর তাই ১৯৭৪ সালে যখন আমাদের দেশে ভয়াবহ বন্যা ও দুর্ভিক্ষ দেখা দিলো, তখন এ দেশের জনগণের প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে ভাতে ও পানিতে এ দেশের সাধারণ মানুষও মরেছে।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগবহির্ভূত স্বাধীনতার সপক্ষের অন্যান্য দলের প্রত্যাশা ছিল, বঙ্গবন্ধু সব দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করবেন এবং তিনি সরকারের কোনো পদ গ্রহণ না করে জাতীয় মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন থাকবেন। স্বাধীনতার অব্যবহিত পর জাতীয় সরকার গঠন করলে এ জাতিকে দ্বিধাবিভক্তি হতে রক্ষা করা যেত। বঙ্গবন্ধু সে উদ্যোগটি গ্রহণ করেছিলেন ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে। কিন্তু বিলম্বে গৃহীত সে উদ্যোগ কেন সফল হয়নি, তার সঠিক বিশ্লেষণ অদ্যাবধি হয়নি।
১৯৭৫ সালে সেনাবাহিনীর যেসব বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু দুই মেয়ে ব্যতীত সপরিবারে নিহত হয়েছিলেন, এদের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই ছিলেন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার সপক্ষের শক্তি। মুক্তিযোদ্ধা ও ‘স্বাধীনতার সপক্ষের শক্তি’ কেন বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেটিরও রহস্য অদ্যাবধি উদঘাটন করার প্রয়াস নেয়া হয়নি। এ ধরনের ঘটনার ক্ষেত্রে পৃথিবীর সর্বত্র তদন্ত কমিশন গঠনপূর্বক প্রকৃত সত্য উদঘাটনের সর্বাত্মক চেষ্টা করা হয়।
বঙ্গবন্ধু আজ নেই কিন্তু তার আদর্শ ও দর্শন রয়ে গেছে। মুজিবের আদর্শ ও দর্শন জানতে হলে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি অধ্যয়ন আবশ্যক। এ গ্রন্থটি যারা সঠিকভাবে অধ্যয়ন করবেন, তাদের পক্ষে তার আদর্শ ও দর্শন অনুধাবন করা সহজ হবে। আর এ অনুধাবনের মধ্য দিয়েই প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান যারা, তাদের মনের আয়নায় ধরা দেবে আজ যারা বঙ্গবন্ধুর অনুসারী দাবিদার, তারা কি বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনের লক্ষ্যাভিমুখী নাকি লক্ষ্যচ্যুত।
লেখক : সাবেক জজ, সংবিধান, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষক
E-mail: iktederahmed@yahoo.com

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
March
(1092)
-
▼
Mar 18
(50)
- দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ...
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাহ উদ্দিনের স্ত...
- নিরাপরাধ ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ সাজাতেই অস্ত্র উ...
- আমরা সৃষ্টি করছি আর খালেদা জিয়া ধ্বংস করছেন -প্রধা...
- সবাই আপনার শত্রু এই বোধ নিয়ে রাষ্ট্র চালানো যায় না...
- ‘চলমান আন্দোলন আরও বেগবান করুন’ -বরকতউল্লাহ বুলু
- গণতন্ত্র না থাকলে জঙ্গিপনার উত্থান -ড. নাসিম আখতার...
- যেভাবে তুলে নেয়া হয় সালাহউদ্দিনকে -স্বাধীন তদন্ত দ...
- রাজনীতি এবং পার্বত্য চট্টগ্রামের সম্পর্ক নিয়ে বোঝা...
- আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই ইঙ্গিত
- নহরকে নিয়ে মনীষার ইচ্ছা by সিরাজুস সালেকিন
- নির্বাচনই শান্তির নতুন বাতাবরণ by সৈয়দ আবদাল আহমদ
- ‘রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব’ -মাশরাফি বিন ম...
- নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- ২৩ বছর পর ছেলেকে ফিরে পেলেন মা
- বৃটেনে শীর্ষ দশ অপরাধীর তালিকায় বাংলাদেশী জাহাঙ্গীর
- আন্দোলনে বিএনপিকে বিরতি টানতেই হবে by এ কে এম জাক...
- যে প্রশ্নের উত্তর সহজ নয় by সলিল ত্রিপাঠি
- ‘বাংলাদেশ পরিস্থিতি অত্যন্ত পীড়াদায়ক’
- সুইয়ে গাঁথা জীবন
- স্কুলছাত্র সাঈদ হত্যার কিলিং মিশনে অংশ নেয় ৬ জন, স...
- মেধা, যোগ্যতা ও কোটা by সৈয়দ আবুল মকসুদ
- পশ্চিমবঙ্গে কাজী নজরুল বিমানবন্দর
- ভিন্ন কিছুর চিন্তা করেও হরতালই দিল বিএনপি
- জীবনের চেয়ে খেলা কি বড়? by বঙ্গবীর কাদের সিদ্দিকী ...
- তৃতীয় শক্তি হচ্ছে আরব জোট?
- নেতানিয়াহুর দিন শেষ?
- ভারতের সঙ্গে খেলাটা শুধুই খেলা নয় by উৎপল শুভ্র
- ভারতের রেলওয়েকে সঠিক পথে আনতে হবে by শশী থারুর
- জয়দেবপুর থেকে অপহরণের পর শিশু ইমনকে হত্যা
- আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নবিদ্ধ ভূমিকা -জবাবদিহির আ...
- শিশু হত্যায় পুলিশ! সরকারের টনক নড়বে কবে?
- কর কর্মকর্তা তাহেরের খুনির স্বীকারোক্তি: ‘খাটে উঠে...
- অচল বাংলাদেশ
- আত্মহত্যাকারীদের পছন্দের জঙ্গল! by ইমরান আলী
- ব্যাটের গ্রাম নরেন্দ্রপুর by নূর ইসলাম
- মৌখিক পরীক্ষায় কারসাজি চাকরি পাচ্ছেন না মেধাবীরা
- সম্রাট বাবরের উইলপত্র ও আমরা by ড. মুহম্মদ মোয়াজ্জ...
- বিএনপিকে আরও চেপে ধরছে সরকার by আবদুল্লাহ আল মামুন
- খালেদার বিরুদ্ধে ১/১১-এর সব মামলা সচল হচ্ছে by হাব...
- বঙ্গবন্ধু স্বমহিমায় ভাস্বর by ইকতেদার আহমেদ
- টাকার অভাবে গঙ্গা ব্যারাজ নির্মাণকাজ শুরু হচ্ছে না...
- রাত পোহাবার কত দেরি? by ড. এম এ সবুর
- যেকোনো রাজনৈতিক সমস্যা কথা বলেই সমাধান করা যায় : ব...
- ভয়ানক অপরাধের বিস্তৃতি : মানুষ আতঙ্কিত by আবু সালে...
- ক্যাপটিভ নিয়ে ষড়যন্ত্র by মুজিব মাসুদ
- সালাহ উদ্দিনের স্বজনরা গভীর উৎকণ্ঠায় by কবির হোসেন
- শিশু আবু সাঈদ হত্যা- মামাতো দুই ভাইকেও অপহরণের হুম...
- আরেকটি নির্বাচনের কথা বললেও সরকার এখন বেমালুম ভুলে...
- সরকারি জুজু : জনস্বার্থে নাকি গোষ্ঠিস্বার্থে? by স...
-
▼
Mar 18
(50)
-
▼
March
(1092)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট

No comments:
Post a Comment