Thursday, January 30, 2014
ছন্দহীন এক পার্লামেন্ট : সরকারি আর বিরোধী দল মিলেমিশে একাকার
ছন্দহীন এক পার্লামেন্ট : সরকারি আর বিরোধী দল মিলেমিশে একাকার
Thursday, January 30, 2014
Anonymous
জাতীয়,
জাতীয় সংসদ,
প্রথম পাতা,
মানবজমিন,
রাজনীতি,
স্পেশাল প্রতিবেদন
ছন্দহীন এক পার্লামেন্টের যাত্রা শুরু
হলো। সরকারি আর বিরোধী দল মিলেমিশে একাকার এই সংসদের প্রতিনিধিত্বকারী
এমপিরাও এসেছেন নজির সৃষ্টি করে। তাদের ১৫৪ জন নির্বাচিত হয়েছেন বিনা
প্রতিদ্বন্দ্বিতায়।
১৪৬ জন এমপি হয়েছেন কম ভোটের রেকর্ড
গড়ে। সরকারে আছেন বিরোধী দলের সদস্যরা। বিরোধী দলের চেয়ারম্যান হয়েছেন
ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এমনই এক ছন্দহীন অবস্থায় সূচনা
হয়েছে দশম সংসদের। দীর্ঘ ২৬ বছরের মধ্যে এই প্রথম দেশের অর্ধেক ভোটারের
প্রতিনিধিত্বকারী দল বিএনপির অংশগ্রহণ নেই এই সংসদে। ভোট বর্জন করা বিরোধী
জোট শুরু হওয়া সংসদকে আখ্যায়িত করেছে সাংবিধানিক গোঁজামিলের সংসদ হিসেবে।
এদিকে উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট মো. হামিদ সমঝোতায় আসতে আলোচনার জন্য
বিরোধী জোটের প্রতি আহবান জানিয়েছেন। ব্যতিক্রমী এ সংসদে প্রধানমন্ত্রী,
স্পিকার, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা গুরুত্বপূর্ণ এ চার পদে দায়িত্ব
পালন করছেন চার নারী। বিরোধী দলের নেতা রওশন এরশাদ সংসদে দেয়া ভাষণে নতুন
সংসদকে নতুন কনসেপ্ট বলে উল্লেখ করেছেন। বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে
সরকারি ও বিরোধী দল সমস্যার সমধান করবে। তবে বিরোধী দলের নেতা হিসেবে
বক্তব্য রাখার সময় একবারের জন্যও রওশন মুখে আনেননি তার দলের প্রধান হুসেইন
মুহম্মদ এরশাদের নাম।

ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে গতকাল সন্ধ্যা ৬ টায় অধিবেশন শুরু হয়। এসময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ সরকার ও বিরোধী দলীয় এমপিরা উপস্থিত ছিলেন। ৫ই জানুয়ারি ভোটের পর ৮ই জানুয়ারি নবনির্বাচিত এমপিদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৯ই জানুয়ারি এমপিরা শপথ নেন। এরপর ১২ই জানুয়ারি নতুন মন্ত্রি সভা গঠিত হয়। এ পর্যন্ত দশম সংসদের সদস্য হিসেবে ২৯৮ জন এমপি শপথ নিয়েছেন। এরমধ্যে টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মুত্যুতে ওই আসন শূন্য রয়েছে। এ হিসেবে ২৯৭ জন এমপি নিয়ে দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। এবারই প্রথম সংসদে সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছেন। এবার ১৬ জন এমপি স্বতন্ত্র হিসেবে সংসদে যোগদান করেছেন। এবারই প্রথম স্বতন্ত্র এমপিদের নিয়ে আলাদা জোট হয়েছে। ১৫জন স্বতন্ত্র এমপিকে নিয়ে গঠিত এ জোটের সভাপতি হয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হাজী মোহাম্মদ সেলিম।
সমঝোতার আহবান প্রেসিডেন্টের
সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার জন্য বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রতি আহবান জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। তিনি বলেন, রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা দমন করতে হবে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। গত ৫ বছর শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হেঁটেছি সে পথেই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জাতীয় সংসদে দেয়া ভাষণে তিনি বলেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আন্দোলনের নামে সন্ত্রাস হিংসার রাজনীতি কখনও দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে অন্ধকারাছন্ন করে তোলে। প্রেসিডেন্ট বলেন, মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০৯ সালে কতিপয় বিরোধী রাজনৈতিক দল অসহযোগিতা ও সংঘাতের পথ গ্রহণ করে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকেই তারা যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে উঠে। তারা ক্রমাগতভাবে সংসদ বর্জন, সংবিধান সংশোধনের কাজে সহযোগিতা করেনি। বিএনপিবিহীন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন প্রতিকূল পরিবেশ সত্ত্বেও অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট বর্জনের ডাক দিয়ে সহিংসতা এবং নির্বাচন পরবর্তী হিন্দু সমপ্রদায়ের ওপর হামলার সমালোচনাও করে তিনি বলেন, রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টির এ ধরনের অপচেষ্টা দমন করতে হবে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান তিনি। বিরোধী জোটের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, সরকারে সঙ্গে সংলাপের মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সাহায্য করুন। রাজনীতি থেকে হিংসা, হানাহানি ও সংঘাত অবসানের মাধ্যমে সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখুন। ভাষণে প্রেসিডেন্ট গত পাঁচ বছরে মহাজোট সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন: ড. শিরিন শারমিন চৌধুরী আবারও স্পিকার নির্বাচিত হয়েছেন। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন এডভোকেট ফজলে রাব্বী মিয়া। গতকাল বুধবার সন্ধ্যায় দশম সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই বিনা প্রতিদ্বন্দ্বিতা ও সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন। রংপুর-৬ আসনের সদস্য শিরিন শারমিনের নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তার প্রস্তাব সমর্থন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিতে পাস হয়। এরপর ডেপুটি স্পিকার পদে গাইবান্ধা-৫ আসনের সদস্য ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তার প্রস্তাব সমর্থন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। এই প্রস্তাবটিও সর্বসম্মতিতে পাস হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখের সংসদ পরিচালনার দায়িত্বে থাকা বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী। ভাষণে দশম জাতীয় সংসদের নির্বাচন আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতায় একটি মাইলফলক হয়ে থাকবে বলে উল্ল্যেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প কেবলই গণতন্ত্র। গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই। তাই এটা অনুষ্ঠিত হয়েছে। আর জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করেছেন। তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করতে নিরলসভাবে কাজ করার জন্য সকল সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান। এর আগে অধিবেশনের শুরুতে তিনি বলেন, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সফল নেতা শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছি। আমি সকল সংসদ-সদস্যের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি দশম সংসদের সব সংসদকে অভিনন্দন জানান। এরপর তিনি ২০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মূলতবি করেন। এসময় নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করেন। সংসদ ভবনের ৭ম তলায় প্রেসিডেন্ট কার্যালয়ে তাদের শপথ পাঠ করান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। শপথ শেষে স্পিকার তার প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় বাংলাদেশের সব নারীর। বিরতি শেষে পুনর্নির্বাচিত স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে আবারও অধিবেশন শুরু হয়।
নতুন কনসেপ্টের সংসদ- বিরোধী দলীয় নেতা: এদিকে স্পিকারকে ধন্যাবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতাসহ সরকারি ও বিরোধী দলের বেশ কয়েক নেতা। রওশন এরশাদ তার বক্তব্যে বর্তমান সংসদ একটি নতুন কনসেপ্ট বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিরোধী দল হিসেবে সরকারে থাকা এবং সরকারের খারাপ কাজের সমালোচনা এবং ভাল কাজের প্রশংসা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে ‘তত্ত্বাবধায়ক সরকার’-এর মতো একটি নতুন কনসেপ্ট। বক্তব্যের শুরুতে রওশন এরশাদ স্পিকার শিরিন শারমিনকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্পিকার, আপনার মতো একজন প্রফেশনাল একাডেমিক ট্যালেন্ট, ফেয়ার অ্যান্ড পারফেক্ট লেডি পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রাখতে গিয়ে তিনি বলেন, জাতির জনক যদি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন না দেখতেন, তাহলে এই সংসদও হতো না এবং আমরাও সদস্য হতে পারতাম না। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার অবদানের কথা আমি স্বীকার করছি। কিন্তু তার রাজনৈতিক দল দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনে আসেনি। এটা দুঃখজনক। কিন্তু কোন দল নির্বাচনে আসবে না বলে নির্বাচন হবে না, এটা হতে পারে না। বিরোধীদলীয় নেতা দেশের সকল প্রয়াত ও জীবিত কীর্তিমানদের প্রতিও কৃতজ্ঞতা জানান। রওশন এরশাদ বলেন, আমাদের দেশের মূল সমস্যা হলো রাজনৈতিক হানাহানি। আমরা কখনও দেখিনি আমাদের বিরোধী দল এবং সরকারি দল জাতির প্রয়োজনে এক সঙ্গে কাজ করেছে। বর্তমান সংসদ সম্পর্কে তিনি বলেন, অনেকেই বলছে এটা গৃহপালিত বিরোধী দল। কিন্তু আমরা সরকারে অংশ নিলেও প্রকৃত বিরোধী দলের মতো সরকারের ভাল কাজের প্রশংসা করবো এবং খারাপ কাজের সমালোচনা করবো। রওশন এরশাদ স্পিকারের প্রতি আহবান রেখে বলেন, আমাদের প্রকৃত বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে যথেষ্ট সময় দেবেন এবং দৃষ্টি রাখবেন বলে আশা করি।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা সরকারের খারাপ কাজে সমালোচনা এবং ভাল কাজে প্রশংসা করবো। এটা হবে আমাদের ব্যতিক্রম প্রচেষ্টা। জাতীয় পার্টি যেন ইতিবাচক রাজনীতি উপহার দিতে পারে আমি সেই দোয়া কামনা করবো। এ জন্য জন্য দেশের মানুষকে বলবো, আপনারা দেখবেন বিরোধী দলেও থেকে জাতীয় পার্টি তার দায়িত্ব ভালভাবে পালন করবে। জনগণকে এক্যবদ্ধ রাখা এবং সাংবিধানিক ধারাবাহিতকতা রক্ষায় শত প্রতিকূল অবস্থা ছিন্ন করে জাতির কাছে এই সংসদ উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রুহুল আমিন হাওলাদার। নতুন স্পিকার নির্বাচিত হওয়ায় শিরিন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।
অধিবেশন কক্ষের খণ্ডচিত্র: সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরুর নির্ধারিত সময় থাকলেও ২০ মিনিট আগেই কক্ষে প্রবেশ করেন জাতীয় পার্টির চেযারম্যান এইচএম এরশাদ। তার সঙ্গে আসেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সংসদের রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার পাশের আসনে বসেন উপনেতারা। নবম সংসদের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনে বসেন সরকারি দলের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তবে বিরোধীদলীয় নেতা রওশনের পাশে বসেন এরশাদ। যদিও দলটির পক্ষ থেকে এখনও কাউকে উপনেতা নির্বাচিত করা হয়নি।
এদিকে অধিবেশন কক্ষে এরশাদকে আগে থেকে বসা দেখে আওয়ামী লীগসহ অন্যান্য দলের বেশ কয়েক নেতা তার সঙ্গে কুশল বিনিময় করেন। এ তালিকায় প্রথমে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি প্রায় ৫ মিনিট এরশাদের সঙ্গে কথা বলেন। এরপরই আসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ সময় এরশাদকে কিছুটা বিমর্ষ দেখা গেছে। এদিকে প্রায় আধা ঘণ্টা পর সংসদ কক্ষে প্রবেশ করেন প্রথমবারের মতো বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পাশে বসে থাকলেও এরশাদ-রওশনের মধ্যে কোন কথা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন ২ মিনিটের জন্য মুলতুবি করা হয়। এরপরই আসন থেকে উঠে যান এরশাদ। এর ৫ মিনিট পর সংসদ লবিতে গিয়ে বসেন রওশন।
তথ্যমন্ত্রীর ব্রিফিং: এইচ এম এরশাদের সঙ্গে ৫ মিনিট কুশল বিনিময়ের পর অধিবেশন কক্ষে দায়িত্বরত বিটিভি ও সংসদ টেলিভিশনের ক্যামেরাম্যানদের কাছে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি তাদের বেশ কিছু সময় ব্রিফিং করেন। হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দেন ক্যামেরা কাদের দিকে তাক করতে হবে। সুষ্ঠু প্রচারণার স্বার্থে তিনি এ ব্রিফিং করেন বলে জানান সংশ্লিষ্টরা।
সামনের সারিতে বিরোধী দলের ৬ আসন: রওশন এরশাদের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির জন্য সামনের প্রথম সারিতে ছয়টি আসন দেয়া হয়। বিরোধী দলীয় নেতার আসনে বসেন রওশন এরশাদ। পরের আসনে এইচএম এরশাদ। এরপর বসেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সামনের সারির পরের চারটি আসনে যথাক্রমে বসেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও ফজলে হোসেন বাদশা। এদিকে আগের সংসদের মতোই এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনে বসেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এরপর যথাক্রমে বসেন বেগম মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু (৯ম সংসদে তিনি ছিলেন মাঝের সারিতে), সৈয়দ আশরাফুল ইসলাম ও এডভোকেট রহমত আলী। এদিকে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদকে এবার দেয়া হয়েছে মাঝের সারির দ্বিতীয় সারিতে। এর আগে অধিবেশন শুরুর ৫ মিনিট আগে সাদা চাদর গায়ে জড়িয়ে সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত এমপিরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান। এর দুই মিনিট পর অধিবেশন কক্ষে আসেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। ৬টা ১০ মিনিটে চেয়ারে বসেন ডেপুটি স্পিকার শওকত আলী। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় দশম জাতীয় সংসদের অভিযাত্রা।
সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাদের নাম ঘোষণা করেন। এ তালিকায় রয়েছেন আবুল কালাম আজাদ, এইচএন আশিকুর রহমান, বেগম সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন ও একেএম মাইদুল ইসলাম।
শোক প্রস্তাব উত্থাপন: চলতি সংসদের সদস্য শওকত মোমেন শাজাহানসহ সাবেক এমপি ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের সহধর্মিণী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন, সাবেক আইন পরিষদের সদস্য মমতাজ আহমেদ, মহানায়িকা সুচিত্রা সেন প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের বেশ কয়েক নেতা তাদের স্বরণ করে বক্তব্য দেন। পরে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
টুঙ্গিপাড়া যাচ্ছেন স্পিকার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন পুনর্নির্বাচিত স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তাবক অর্পণ করবেন তিনি। এ সময়ে তার সঙ্গে চিফ হুইপ আ স ম ফিরোজসহ পাঁচ হুইপ থাকবেন বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাংবিধানিক গোঁজামিলের সংসদ: বিএনপি
দশম সংসদ অধিবেশনকে ‘সাংবিধানিক গোঁজামিলে’র সংসদ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলেছে, প্রহসন, নাটক ও গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টার মধ্য দিয়ে মাত্র ৫ শতাংশ ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এখন সাংবিধানিক গোঁজামিলের মধ্য দিয়ে সে সরকার সংসদ গঠন করেছে। এটা হলো ‘সং’দের সংসদ। এ সংসদের কোন কর্তৃত্ব নেই। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, গত ৫ই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়ে গেল তাতে ১৫৩ জন কুশীলব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৪৭ আসনের এমপিরা মাত্র ৫ শতাংশ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রকে হত্যা করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে যে সংসদ গঠিত হয়েছে তার কোন কর্তৃত্ব নেই। অন্যদিকে আওয়ামী লীগ মাত্র যে ৫ ভাগ ভোটে নির্বাচিত হয়েছে তাতে শুধু আত্মতৃপ্তির ঢেঁকুর তোলা যায়। এতে কোন কর্তৃত্ব নেই। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে। মির্জা আলমগীর বলেন, আবারও প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদেরকে আজ অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। বিচারবহির্ভূত হত্যার সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমপ্রতি সারা দেশে যে পরিমাণ ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন যেখানে-সেখানে বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও পল্লবীতে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। বিরোধী দলকে নির্মূল করতেই এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। গুম, খুনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মির্জা আলমগীর বলেন, ইতিমধ্যে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। দুই-একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে। তা বিএনপি চেয়ারপারসনই করতে পারেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, ইনু সাহেব যে ভাষায় কথা বলছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এটা রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত। তিনি অতীত ভুলে গেছেন। অতীতে হত্যা, সন্ত্রাস ও মানুষ খুনসহ সহিংস ঘটনার সংস্কৃতি ইনু সাহেবই শুরু করেছিলেন। এসব ঘটনার কারণে তার নাম ইতিহাসে চিরদিন লেখা থাকবে। কারণ, তিনি গণবাহিনী তৈরি করেছিলেন এবং আজকে যাদের সঙ্গে ক্ষমতায় আছেন তাদের নেতা শেখ মুজিবুর রহমানকে উৎখাত করতে চেয়েছিলেন। তথ্যমন্ত্রীকে তার অতীতের কথা স্মরণ করে বিএনপি চেয়ারপারসন সম্পর্কে কথা বলার আহ্বান জানান মির্জা আলমগীর। বিএনপি কতদিন কঠোর কর্মসূচি এড়িয়ে চলবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সচেতনভাবে সব সময় সংঘাত ও সংঘর্ষ এড়িয়ে চলছি। আমরা কথা বলার সুযোগ চাই। তবে, সময় বেঁধে দিয়ে আন্দোলন হয় না। তা সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করবে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন দমন, নির্যাতন বন্ধ হয়নি। বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীরা হতাশ নয় বরং উজ্জীবিত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জানা মতে, কোন রাষ্ট্র সরকারকে বৈধতা দেয়নি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের অনুমোদন দেয়ার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা এই মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের শাশুড়ি হওয়ায় নোংরা ও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে দুদক এই মামলা করার অনুমোদন দিয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে জিজ্ঞাসা করতে পারেন মামলার রায় কি হবে। রায় না দেয়ার আগেই তারা বলতে পারবে কি রায় দেয়া হচ্ছে। রায় না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারছি না। সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
January
(1176)
-
▼
Jan 30
(16)
- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বিরল বরফঝড়
- মৃত্যু আসন্ন, বুঝতে পেরেছিলেন মহাত্মা?
- ক্যামেরনের পূর্বপুরুষ কলকাতার!
- জীবনমান উন্নয়নে নির্বাহী ক্ষমতা ব্যবহার করব
- সমালোচনার মুখে ওঁলাদ
- ইউক্রেনে প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ‘তথাকথিত বিরোধী দল’ ও বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি
- শ্রমিকদের ক্ষতিপূরণ
- যে ছবি নিয়ে তোলপাড় by সোলায়মান তুষার
- যে ছবি নিয়ে তোলপাড় by সোলায়মান তুষার
- ছন্দহীন এক পার্লামেন্ট : সরকারি আর বিরোধী দল মিলেম...
- ছন্দহীন এক পার্লামেন্ট : সরকারি আর বিরোধী দল মিলেম...
- চাচার পাঁচালি- বাকশাল by মাহবুব তালুকদার
- চাচার পাঁচালি- বাকশাল by মাহবুব তালুকদার
- নয়া নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ যুক্তরাষ্ট্রের b...
- নয়া নির্বাচনের পরিবেশ তৈরির তাগিদ যুক্তরাষ্ট্রের b...
-
▼
Jan 30
(16)
-
▼
January
(1176)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment