Wednesday, January 16, 2013
অতিনিরপেক্ষতা জনস্বার্থবিরোধী by মুনতাসীর মামুন
অতিনিরপেক্ষতা জনস্বার্থবিরোধী by মুনতাসীর মামুন
ক্লাসরুমে ভাল শিক্ষক গেলে ক্লাসের পরিস্থিতি পাল্টে যায়। ছাত্ররা মনোযোগী হয়, বিদ্যা গ্রহণে আগ্রহী হয়। শিক্ষার মান এভাবে বৃদ্ধি পায়। আমরা যখন ছাত্র ছিলাম তখন অধ্যাপক মুনীর চৌধুরীর ক্লাস করতে অনেকেই যেত যদিও তিনি ছিলেন বাংলার অধ্যাপক।
আদালতের অবস্থাও তাই। দু’পক্ষের আইনজীবী যদি অভিজ্ঞ ও নিজের বিষয়ে জানেন তাহলে আদালত কক্ষের পরিস্থিতিও পাল্টে যায়। নবীন বিচারকরাও অনেক কিছু জানতে পারেন, শিক্ষণীয় অনেক কিছু থাকে বিভিন্ন নজির স্থাপনে। আমি নিম্নআদালত থেকে উচ্চ আদালতের বিভিন্ন শুনানিতে গেছি। নিম্নআদালতের অবস্থা হতাশাজনক। উচ্চ আদালতের অবস্থাও এমন কিছু উজ্জ্বল নয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি শুনানিতে গিয়ে আমার এসব কথা ফের মনে হলো। প্রসিকিউশন নিয়ে আমাদের অভিযোগ ছিল। আইনমন্ত্রী আগে তঁঁাঁর সুরাহা করেননি বা করতে চাননি। স্কাইপি ঘটনায় অনেকে হতাশ। যে নিরাপত্তা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম সেগুলো সঠিক প্রমাণিত। এখন অনেকটা হ-য-ব-র-ল অবস্থা। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী কিসের ওপর ভিত্তি করে এত মন্তব্য করেন জানি না। প্রধানমন্ত্রীর হয়ত, হয়ত একটি ধারণা দেশের যাবতীয় বিষয়ে। এমনকি জনগণের মনের বিষয়ে তার খুব ভাল ধারণা আছে। অভিজ্ঞতায় বলব, ভাল ধারণা থাকতে পারে, অনেক বিষয়ে তাঁকে যে জানানো হয় না সেটি তাঁর ধারণার বাইরে। জেদ করে সব কিছু কার্যকর করা যায় না। কেউ পারেনি যদি না মানুষ সঙ্গে থাকে।
স্কাইপি ঘটনা জামায়াত-বিএনপি ষড়যন্ত্রের প্রথম সাফল্য। মীর কাশেম আলীর ২৫ মিলিয়ন ডলারের লবিস্ট নিয়োগ, বিএনপি-জামায়াতের দেশের ভেতর পুলিশের ওপর হামলা, ভাংচুর, পাকিস্তান-সৌদি-তুরস্ক লবির চেষ্টা কোন কিছুই সাফল্য এনে দেয়নি যা দিয়েছে স্কাইপি ঘটনা। এর জন্য কত টাকা খরচ করতে হয়েছে জানি না। তবে ঘটনাটি প্রথমে সবাইকে অস্বস্তিতে ফেলেছিল তা বলার অপেক্ষা রাখে না। কাগজে যা ছাপা হয়েছে [তা জাল না জুয়াচুরি জানি না] তাতে একটি বিষয় স্পষ্টÑ প্রসিকিউশনে ঝামেলা হচ্ছে। মামলা চলছে বটে, কিন্তু শ্লথগতিতে। প্রসিকিউশনে নেতৃত্ব নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছে। এসব কিছুর, যদি অঘটন ঘটে, তবে বলাবাহুল্য আইন মন্ত্রণালয়ের ওপর দায়দায়িত্ব পড়বে এবং সেক্ষেত্রে মন্ত্রণালয়কে তার অবিমৃষ্যকারিতার ফল ভোগ করতে হবে। কেউ তাদের পাশে দাঁড়াবে না।
স্কাইপির সাফল্যে উজ্জীবিত হয়ে স্বভাবিকভাবে আসামি পক্ষ আরও ফায়দা লুটতে চেয়েছে। বিচারপতি নিজামুল হক পদত্যাগ করে সেই সুযোগটা বৃদ্ধি করেছেন। তারা রি-ট্রায়াল বা পুনর্বিচার চেয়েছে। বিএনপির মওদুদ আহমদ এই দাবি করেছেন। তাঁদের আরেক স্তম্ভ খন্দকার মাহবুব হোসেন হাইকোর্ট থেকেও নিজামুল হকের পদত্যাগ চেয়েছেন। এই নিয়ে আসামি পক্ষ ভোম্বা সাইজের নথিপত্র দিয়ে আবেদন করে। তারা যে কোনভাবে আর আট মাস বিচার প্রক্রিয়া ও রায় প্রদান স্থগিত রাখতে চায় বা শ্লথ করতে চায়। তাদের ধারণা, আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে। এবং তারপর ট্রাইব্যুনাল বাতিল করবে। এবং তখন তাদের ‘অপমান’ করার জন্য ট্রাইব্যুনালের উদ্যোক্তা ও জড়িতদের বিচার করবে।
গোলাম আযম, সাঈদীর মামলার পুনর্বিচারের শুনানিতে গিয়েছিলাম যুক্তিতর্ক শুনতে। নতুন কিছু জানা যায় কি না সে বিষয়েও আগ্রহ ছিল। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সরকারের পক্ষাবলম্বন করবেন। অন্যপক্ষে ব্যারিস্টার রাজ্জাকসহ বাকি আইনজীবীরা। আসামি পক্ষের মূল যুক্তি ছিল, বিচারক বাইরের লোকজনের সঙ্গে কথা বলেছেন; সেই ‘বিশেষজ্ঞ’ যেভাবে বলেছেন সেভাবে নিজামুল হক কাজ করেছেন, তিনি প্রসিকিউশনের সঙ্গে আলাদা আলাপ করেছেন। সুতরাং নির্দেশিত হয়ে তিনি কাজ করছেন। প্রমাণ হিসেবে তারা স্কাইপির কথোপকথন ও ই-মেইলের ভোম্বা প্রমাণপত্র দাখিল করে। এ্যাটর্নি জেনারেল এই প্রথম ট্রাইব্যুনালে এলেন কি না জানি না। আগে এলেও হয়ত সামান্য সময়ের জন্য এসেছেন। এবার এলেন দীর্ঘ শুনানিতে। সরকারপক্ষ সমর্থনের জন্য তিনি আসতে পারেন; কিন্তু এটি একদিকে তুলে ধরে প্রসিকিউশনের দুর্বলতা।
ব্যারিস্টার রাজ্জাকের যুক্তি আমি এখানে শুনিনি, তবে উচ্চ আদালতে তার যুক্তি আমি শুনেছি এবং আমার মনে হয়েছে জোরালভাবে এবং খুব শৃঙ্খলাপূর্ণভাবে তিনি যুক্তি উপস্থাপন করতে পারেন। এবার শুনলাম মাহবুবে আলমের যুক্তি। এবং তখন আমার মনে হলো, প্রসিকিউশনে যদি তাঁর মতো আইনজীবী থাকতেন তাহলে এই বিচারের মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারতেন না, আইনের ব্যাখ্যার নতুন দিক উন্মোচিত হতো এবং আদালতের শুনানি উপভোগ্য হতো। কারণ আসামি পক্ষও তখন বাধ্য হয়ে সমমাপের আইনজীবী দিত। অবশ্য দিচ্ছেও। তাদের পক্ষে অনিয়মিত খন্দকার মাহবুব, রাজ্জাক, মওদুদ আসেন। বাদীপক্ষে ওই মাপের কেউ আসেন না। এতে আমাদের কর্তাদের মনের দারিদ্র্য, সঙ্কীর্ণ চিন্তা, অদূরদর্শিতা, অজ্ঞতা এবং উপযুক্ত পরামর্শ না নেয়ার প্রবণতা [যার ভিত্তি ঠুনকো দম্ভ] প্রকাশিত হয়েছে মাত্র।
আসামি পক্ষের আইনজীবীরা আবেগ, নাটক করে অনেক কথা বললেন, একই কথা বার বার বলতে লাগলেন একঘেয়ে সুরে। বিচারকরাও মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। তখন বুঝলাম, আইনজীবী বা বিচারক হওয়ার উচ্চাশা পোষণ না করে ভালই করেছি। আজেবাজে যুক্তিতর্ক শোনায় বিচারকদের অসীম ধৈর্য আমাকে শুধু বিস্মিত নয়, চমৎকৃত করেছে। আসামিদের মূল একটি বক্তব্য প্রায় দিন তিনেক শুনানি হয়েছে। মাঝে একদিন ব্যারিস্টার রাজ্জাক কিছু নজির দেখিয়ে যুক্তি স্থাপন করেছিলেন। মাহবুবে আলম মাত্র ঘণ্টা দুয়েক বললেন। আমার মনে হয়, শুধু আমি নই আসামিপক্ষও চমৎকৃত হয়েছিল। তিনি আসামিপক্ষের যুক্তিগুলো তো নস্যাত করলেনই বরং আসামিপক্ষ কী অন্যায় করেছে সেটিও তুলে ধরলেন। তখনই মনে হলো, আইনজীবী ও বিচারকের দক্ষতা নির্ধারণ করে আদালতের মান।
মাহবুবে আলম যখন যুক্তি উপস্থাপন করছিলেন তখনই বোঝা গেল ব্রিফ আদ্যোপান্ত পড়ে এসেছেন তিনি। আগে এ আদালতে এলে আইনজীবীদের যুক্তিতর্ক দেখে তা মনে হতো না। তিনি আসামিপক্ষের মূল যুক্তির বিপক্ষে দুটি কথা বললেন। অপরাধ ট্রাইব্যুনালের বিধিতেই আছে, বিচারপতি দেশে-বিদেশে যে কোন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করতে পারেন। শুধু তাই নয়, এ আদালতেই বিচারপতিকে বার বার বলেছেন, আইনটি নতুন; সুতরাং এর ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য সব পক্ষের সঙ্গেই প্রয়োজনে আলোচনা করতে হবে। আমার মনে আছে, আমি যখন গোলাম আযমের মামলায় সাক্ষ্য দিতে যাই, তখনও তিনি খোলা আদালতে একই মন্তব্য করেছিলেন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়েও বাধ্য হয়ে বলেছিলাম, যে প্রক্রিয়ায় আদালত চলছে তা ফৌজদারী আদালতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আন্তর্জাতিক আদালতের আইনের সঙ্গে নয়। এখানে জনান্তিকে বলে রাখি, আইনটি যথেষ্ট ছিল। বিচারকদের এত বিধি তৈরি যথার্থ হয়নি। তখন বিচারপতি নিজামূুল হক বলেছিলেন, ‘ট্রায়াল এ্যান্ড এরর’ পদ্ধতিতেই আমরা এগোচ্ছি। তখন সবাই বিষয়টি এপ্রিসিয়েট করেছেন। এখন আসামিপক্ষ উল্টো কথা বলছে। আসলে বিচারপতি হকের সারল্য তাঁর কাল হয়ে দাঁড়িয়েছে। জামায়াত কী জিনিস সে বিষয়ে তাঁর সম্যক কোন ধারণা নেই।
এ্যাটর্নি জেনারেল বললেন, সুতরাং বিচারপতি যদি কোন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেও থাকেন সেটি আইনের অন্তর্গত। এক্ষেত্রে ব্যারিস্টার রাজ্জাকের নজিরগুলো যে অপ্রাসঙ্গিক তাও তুলে ধরেন। তাছাড়া যে চার্জশীট নিয়ে তাঁরা আপত্তি তুলছে সেটিও তো যথার্থ নয়। আসামিপক্ষের দাবি ছিল চার্জশীট বাইরে থেকে লিখে দেয়া হয়েছে। এ সময় বিচারপতি ফজলে কবির বলেন, চার্জশীটের খসড়া তো তাঁর নিজের লেখা। আসলে মূল আইনে চার্জশীট নিয়ে এত ঝামেলা নেই। মাহবুবে আলম হেসে বললেন, আসামিপক্ষের ধারণা এত বিশাল নথি কে পড়বে। কিন্তু আমি পড়েছি। মিলটা কোথায় বলুন? তারপর প্রায় আধাঘণ্টা অমিলগুলো তুলে ধরলেন। তারপর একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যা আমরা আইনজীবী না হয়েও গত তিন বছর বলে আসছি। মাহবুবে আলম বললেন, টিক্কা খানের সঙ্গে আলোচনারত গোলাম আযমের একটি ছবিই এই আইন অনুযায়ী তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্ট। শুধু তাই নয়, তদন্ত কর্মকর্তারা ১৯৭১ সালে গোলাম আযমের বিভিন্ন কার্যাবলী ও বক্তব্যের যে ডকুমেন্টেশন ও ইনডেক্স করে দিয়েছে তাতে তো এত সাক্ষীসাবুদ আর শুনানির দরকার পড়ে না। কিন্তু ট্রাইব্যুনালের কোন পক্ষ এই আইনের মূল স্পিরিটটা নিতে চায়নি। বাদী ও আসামিপক্ষের ফৌজদারী আদালতের মনোভাব ও বিচারকদের অতিনিরপেক্ষতা দেখানোর প্রবণতা বিচার প্রক্রিয়া শ্লথ করেছে। এ প্রসঙ্গে শাহরিয়ার কবিরের একটি মন্তব্যের উল্লেখ করছি। কোন এক টকশোতে তিনি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিয়াস করিম ছিলেন। আমি টকশোতে খুব একটা যাই না এবং দ্রুত ঘুমিয়ে পাড়ি দেখে তা দেখাও হয় না। কয়েকজন বললেন, ড. পিয়াস করিম খুবই স্মার্র্ট এবং ঝকঝকে বুদ্ধিজীবী। তাঁর মতো এত সুন্দর করে জামায়াতের পক্ষে জামায়াতীরাও বলতে পারবে না। তা ওই দিনের টকশোতে এই স্কাইপি নিয়েই বোধহয় কথা হচ্ছিল। শাহরিয়ার এক পর্যায়ে বলেছিলেন যে চুরি করে, চোরাই মাল রাখে, বিক্রি করে এবং কেনে সবাই অপরাধী। এটা কমনসেন্সের ব্যাপার। এটি আমার কাজের বুয়াও জানে; তার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে হয় না।
এ্যাটর্নি জেনারেল আরেকটি যুক্তি দিয়েছিলেন। সাইবার ক্রাইম দেশী ও বিদেশী আইনে অপরাধ। স্কাইপি পয়সার বিনিময়ে চুরি করা হয়েছে হয় ঢাকা না হয় ব্রাসেলস থেকে। সেটি আদালতে পেশ করা তো অপরাধ।
এই বিষয়টি নিয়েও আমরা লেখালেখি করেছি। দৈনিক আমার দেশে কয়েক দিন ধরে স্কাইপির কথোপকথন প্রকাশিত হয়েছে। এটি অপরাধ। এই অপরাধের জন্য সরকার কোন ব্যবস্থা নেয়নি। সাংবাদিকরা প্রায়ই বিভিন্ন বিষয়ে দাবি তোলেন। পরামর্শ দেন, কিন্তু সংবাদপত্রের এই সাংবাদিকরা সাইবার ক্রাইম সম্পর্কে টু শব্দটিও করেননি। অর্থাৎ তঁাঁরা নিরপেক্ষ তো ননই, বরং নিজেদের অপরাধ এড়িয়ে যেতে চান। আর সরকারে, সাংবাদিকদের মাঝে মাহমুদুর রহমানের নিশ্চয় অনেক লোক আছে। যেমন মীর কাশেমের মানি লন্ডারিংয়ের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, বাংলাদেশ ব্যাংক বা দুদক- সবাই নিশ্চুপ। যিনি ২৫ মিলিয়ন ডলার খরচ করতে পারেন বিদেশে তিনি ১ মিলিয়ন হয়ত ঢাকায়ও খরচ করেছেন। শ্বেতাঙ্গদের চেয়ে কালোদের কিনতে খরচ কম লাগে।
এ্যাটর্নি জেনারেল যা বলেছেন এবং যেভাবে বলেছেন তা পুরো আদালত নিশ্চুপে শুনেছে। আর আমার মতো প্রান্তিক মানুষের চোখেও ধরা পড়েছে, প্রসিকিউশনের ঘাটতি। ওই পর্যায়ে যুক্তিকর্ত করা তাদের পক্ষে দুরূহ। আর পড়াশোনা তো আরও কষ্টকর।
সুতরাং স্কাইপি হামলায় সরকারের বিচলিত হওয়ার কিছু ছিল না; তবুও হয়েছে যেহেতু তাদের এ বিষয়ে অভিজ্ঞতা কম, সমন্বয়ও নেই। আর তাদের হয়ত ধারণা, অন্যের পরামর্শ গ্রহণ করলে যদি নিজের কৃতিত্ব হ্রাস পায়!
এরপর দেখি, খন্দকার মাহবুব বার কাউন্সিলের নেতা হিসেবে হাইকোর্টের জজ পদে থেকেও নিজামুল হকের পদত্যাগ চান। কারণ নৈতিকতা। তা খন্দকার মাহবুবের নৈতিকতা কতটুকু? ১৯৭৩ সালে রাজাকারদের বিরুদ্ধে তিনি কোর্টে দাঁড়িয়েছেন। আর এখন দাঁড়াচ্ছেন রাজাকার-আলবদরদের পক্ষে। আসলে আমাদের মধ্যে খবিশদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে স্যুট-কোট পরা লোকদের মধ্যে। যার নৈতিকতা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই তিনি দাবি তোলেন বিচারকের পদত্যাগের।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ১৯৭৩ সালের দালাল আইনে যাদের বিচার হয়েছিল তিনি তখন প্রসিকিউটর ছিলেন। দালাল আইনে বিচারে প্রসিকিউটরের দায়িত্ব পালন করে তিনিই আজ কিভাবে আসামিপক্ষ হয়ে শুনানি করতে আসেন এ নিয়ে প্রশ্ন তোলেন এ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, দালাল আইনে যাদের বিচার হয়েছিল তারা ’৭১-এ অপরাধ করেছিল ব্যক্তিগতভাবে। আর এখন যাদের বিচার করা হচ্ছে তারা অপরাধ করেছে দলের নেতা হিসেবে। ক্ষমার বিষয়ে খন্দকার মাহবুব হোসেনের উক্তির প্রতিউত্তরে মাহবুবে আলম বলেন, তিনি কি বলতে চান চোরের অপরাধ ক্ষমা করা হয়েছে তাই বলে কি ডাকাতির অপরাধের বিচার হবে না। জনকণ্ঠ ১-১-১৩
ট্রাইব্যুনাল আসামি পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে। কিন্তু এ প্রশ্ন তো মানুষ করতে পারে, পুনর্বিচারের আইন যেখানে নেই সেখানে শুনানি কেন হবে? চোরাই মাল আদালতে পেশ করলে তা অপরাধ হবে না কেন? এবং যারা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না? চোরাই ই-মেইল ও স্কাইপি আদালতে পেশের অনুমতি ও শুনানি সাইবার ক্রাইমকে প্রশ্রয় দেয়া হলো কি না? এই যে মূল্যবান সময়টুকুর অপচয় হলো এর দায়দায়িত্ব নেবে কে? ট্রাইব্যুনাল-২ সময়ক্ষেপণের জন্য কাদের মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করে একটি ভাল নজির স্থাপন করেছে।
এত ঘটনার পরও ট্রাইব্যুনালের অবকাঠামোগত উন্নয়নে, যে কাঠামো তিন বছর আমাদের চিৎকারের পর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে অনুমোদিত হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তাঁর সচিবালয়ে আটকে রাখা হয়েছিল শোনা গেছে ২৭ দিন এবং তারপর অর্থসচিব আটকে রেখেছেন। একই পরিণাম হয়েছে আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে। জনপ্রশাসনের কোন কর্মকর্তা জনবল কেটে দিয়েছেন। এখানে জনবল যে মিনিমাম, কাটার উপায়ও নেই এ কথা তাদের বোঝানো দুষ্কর। দুঃখও হয় শেখ হাসিনার জন্য, এমন সব লোকদের দিয়ে কাজ করাতে হয় যারা গাধা ও গরুর পার্থক্যও বোঝে না। প্রসিকিউশনে নাকি নতুন যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের মধ্যে দুজন বিএনপিপন্থী এবং একজন ব্যারিস্টার মওদুদের জুনিয়র। এতে অনেকেই ক্ষুব্ধ। স্কাইপির ঘটনার পর এটিকে স্যাবোটাজ মনে করেন অনেকে। নিরাপত্তা ব্যবস্থারও পদ বাদ দেয়া হয়েছে স্কাইপি এবং তুরস্কের ঘটনার পরও। ট্রাইব্যুনালের তিন বছর পরও যদি অবকাঠামো উন্নয়নের অবস্থা এমন হয় তখন মন্ত্রী থেকে কর্মকর্তার সদিচ্ছা সম্পর্কে সন্দেহ জাগা স্বাভাবিক। জামায়াত যে পরিমাণ টাকা বিলাচ্ছে বলে শুনছি সে কারণেও যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়া বার বার থেমে যাচ্ছে কি না কে জানে! আরও আছে, যদি রায় সরকারের পক্ষে যায় তাহলে অপর পক্ষ সুপ্রীমকোর্টে যাবে। এই প্রসিকিউশন দিয়ে আর যাই হোক সুপ্রীমকোর্টে লড়া যাবে না। এবং বিচারের রায় যদি না হয় এবং হওয়ার পর তা যদি কার্যকর না হয় তাহলে কোন কর্মকর্তার বা মন্ত্রীর কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা অনেক কিছু হারাবেন। এর মধ্যে একটি হলো মানুষের বিশ্বাস। তাঁর ওপর মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যাবে। পিতা হারানোর মতোই শোকাবহ ঘটনা হবে এটি।
এত কিছু বলার পরও আমরা তাঁর কর্মক্ষমতা ও ট্রাইব্যুনালের ওপর বিশ্বাস হারাতে চাই না। চিহ্নিত প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারলে এখনই আবার সবার মনোবল চাঙ্গা হয়ে উঠবে। স্কাইপিতে নাকি বিচারক হক বলেছিলেন, সরকার রায়ের জন্য পাগল হইয়া গেছে। তিনি সামান্য ভুল করেছিলেন। জামায়াত-বিএনপি ছাড়া সারাদেশের মানুষই রায় শোনার জন্য পাগল হয়ে গেছে। তাদের আর্তির কারণেই মন্ত্রীদের রায়ের বিষয়ে বিভিন্ন বক্তব্য দিতে হচ্ছে যা তাদের দেয়া উচিত নয়।
আসামিপক্ষের বিচার শ্লথ করার প্রক্রিয়া এবং তাতে প্রশ্রয় দেয়ায় মানুষ খুব ক্ষুব্ধ। বিচারপতি নিজামুল হক যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করলেও আসামিপক্ষকে এত বেশি সুযোগ দিয়েছেন, যে কারণে সময়ের অনেক অপচয় হয়েছে। বিদ্যমান আইনেও আসামিপক্ষকে অনেক সুবিধা দেয়া হয়েছে যা এ ধরনের আন্তর্জাতিক কোন আইনে নেই। নিরপেক্ষতা ভাল। কিন্তু অতিনিরপেক্ষতা জনস্বার্থবিরোধী। এ দেশের মানুষ ক্ষেপলে কী করবে তা কেউ বলতে পারে না। এ কথা আমাদের জন্য যেমন, তেমনই প্রধানমন্ত্রী থেকে বিচারক সবার জন্যই প্রযোজ্য। নুরেমবার্গ বিচারে বিচারকরা ৯ মাসে ২৪ জনের বিরুদ্ধে রায় দিয়েছিলেন এটি যেন আমরা মনে রাখি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
January
(6492)
-
▼
Jan 16
(146)
- ঠাকুরগাঁওয়ে নতুন ৩৯সহ ৫১ জনের বিরম্নদ্ধে চার্জ গঠন...
- লারা ক্রফট হচ্ছেন এষা গুপ্তা
- ৩১ ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের শাখায় অটোমেশন পদ্ধতি
- না'গঞ্জে মাটিবোঝাই ট্রলারডুবিতে ৩ শ্রমিকের মৃতু, ন...
- মেজর জসিমউদ্দিনের সদস্য পদ শূন্য ঘোষণা
- স্কুলছাত্রীকে জোরপূর্বক চুমো-ক্ষোভে আত্মহত্যা
- এবার সানা খান
- পুতুল নাচ উৎসব আজ শুরু শিল্পকলায়- সংস্কৃতি সংবাদ
- সীমান্ত হাট সপ্তাহে তিন দিন বসবে, উপকৃত হবেন স্থান...
- ঢাকা শহরের ৫০ হতদরিদ্র পরিবারের তালিকা হচ্ছে
- নূর চৌধুরীকে কানাডায় কারা কিভাবে 'সেই' পাসপোর্ট প...
- পুঁজিবাজার খাদের কিনারায় শেয়ার সঙ্কট তীব্র-= রাজু ...
- ভারতের সঙ্গে কী গোপন চুক্তি করেছি তা প্রকাশ করম্নন...
- ভারতের সঙ্গে কী গোপন চুক্তি করেছি তা প্রকাশ করম্নন...
- মহাকালের স্মৃতি ঐশ্বর্যের দীপ- বাংলাদেশের মর্যাদা-...
- Less than 10 per cent of child sex offences result...
- লাভ কি সরকারের?
- মুক্তিযুদ্ধ এবং তারপর...
- প্রধানমন্ত্রী প্রার্থী হতে রাজি রাহুল
- ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধতা জরুরী, বিভেদ নয়
- শুধু নিরাপত্তা নয়, চাই মানসিকতায় বদল
- ফিরে দেখা ২০১২
- বিদায় ২০১২
- তত্ত্বাবধায়ক সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
- সংখ্যাগত পরিসংখ্যান ও জরিপের সঙ্গে বাস্তবতার বিস্ত...
- চারটি জরিপ কিছু প্রশ্ন
- একান্ত সাক্ষাতকারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
- খবর শুধু খবর নয় by নিয়ামত হোসেন
- এখন প্রয়োজন দ্রুত ২১ আগস্ট ষড়যন্ত্রের বিচার- স্বদে...
- সুরের ভূবনে বারী সিদ্দিকী
- রিহানা এখন একা
- সুখের সংসারে আজিজুল হাকিম। এক নামেই যার বহুমুখী প্...
- সাফল্যের সেরেনা_ সেরেনার সাফল্য
- বেসামাল পাকিসত্মানের ক্রিকেট!
- উড়ল পতাকা, জিতলেন হামিদুল by মনিজা রহমান
- উড়ল পতাকা, জিতলেন হামিদুল by মনিজা রহমান
- সম্পাদক সমীপে- বিদু্যতের জন্য
- তারপরও প্রত্যাশা
- নারীর জন্য নিরাপদ সমাজ
- ঢাকা শহরের যানজট প্রয়োজন মহাপরিকল্পনা- সুভাষ সিংহ রায়
- একুশের বইমেলা এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ সম্...
- অবৈধ ৬ শাসক
- ৫ম সংশোধনী বাতিলের ভেতর দিয়ে বাংলা ভাষা আবার সাংবি...
- বাংলাদেশের সংবিধান স্বয়ম্ভু
- এই রায় বন্দুকের বিরুদ্ধে লড়াই করার প্রণোদনা by মু...
- কামরাঙ্গীরচর এলাকা ৩ ঘণ্টা রণৰেত্র আহত ১০
- বাবর পিন্টুর সহায়তায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় ...
- সাদামাটা আয়োজনে শেষ হলো জাতীয় কবিতা উসব- সংস্কৃতি ...
- চূড়ানত্ম এমপিওভুক্তির নীতিমালা, চার মানদ
- পলাতক খুনীদের দ্রম্নত ফিরিয়ে এনে রায় কার্যকর করা হ...
- জাতীয় উদ্যানের ভেতর দিয়ে পাইপলাইন স্থাপন স্থগিতের ...
- শ্বতপাথরের ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ, নান্দনিক যুগল মন্দ...
- আইন মন্ত্রণালয়ের বেআইনী কাজে ৰোভ, কর্মবিরতি
- সংসদ গ্যালারি থেকে
- বৃহস্পতিবার সংসদে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি
- বাবর এবার কিবরিয়া হত্যা মামলায় আসামি
- পাঠক দর্শনার্থীরা ঘুরছেন, বইও কিনছেন
- নবরূপে ম্যাডোনা!
- আমার ভাইয়ের রক্তে রাঙানো
- 'সামরিক শাসনের পথ রম্নদ্ধ হলো'
- পঞ্চম সংশোধনী বাতিল বহাল থাকায় সংসদে সনত্মোষ
- প্রয়োজনে আইন কমিশনের মতামত নেয়া হবে শফিক
- নিহত জঙ্গী রশিদুল পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেয়
- শেখ হাসিনা সর্দি জ্বরে আক্রানত্ম, তবে আজকের কর্মসূ...
- প্রতিমাসে ২০ কেজি চাল পাবে ঢাকার ৪ লাখ দরিদ্র মানু...
- রত্নার নেতৃত্বে দুই স্বর্ণ এলো শূটিংয়ে
- ছাত্রলীগের অনত্মর্কোন্দলে এফ রহমান হলে সংঘর্ষ আহত ২৫
- এবার বাহাত্তরের সংবিধান _ _______________________...
- ফারজানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- জনসংলাপে তথ্যমন্ত্রী- মুক্ত ইন্টারনেট চর্চা সাংবিধ...
- নারী নির্যাতন মামলার প্রতিবেদন দেওয়ার নির্দেশ
- আদালত চত্বরে পুলিশি নিষ্ঠুরতা- তরুণীর শ্লীলতাহানির...
- কক্সবাজারে নেটওয়ার্কিংয়ের আন্তর্জাতিক সম্মেলন
- সুনামগঞ্জে ডিজিটাল ক্লাসরুমের
- ফায়ারফক্সচালিত স্মার্টফোন
- উপস্থাপক হতে চাই না
- ফিল্মফেয়ারে ‘বারফি’ এগিয়ে
- নতুন আয়োজনে প্রমিথিউসের গান
- বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত কোয়েল
- ফেব্রুয়ারিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বিএনপির সমর্থন- আজ আধা বেলা হরতাল ডেকেছে বাম দলগুলো
- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিবাদ
- বিয়েতে আপত্তির জের- কাজি অফিসে ইডেন কলেজের ছাত্রী ...
- বিরোধী দলের মানবপ্রাচীর- ব্যবসায়ী ও সুশীল সমাজের স...
- ক্রেমলিনে শেখ হাসিনা-পুতিন বৈঠক- ১২ হাজার কোটি টাক...
- চিরসবুজ দাতে-ক্রুম
- চোট পেয়েও দুর্বার সেরেনা
- ‘মাঠের বাইরে আমি সাধারণ একজন’
- আফতাবের আক্ষেপ, আফতাবের উপলব্ধি
- পাকিস্তানিদের ছাড়াই বিপিএল?
- দক্ষিণ এশিয়া ॥ পারিবারিক শাসন ও দারিদ্র্য
- চীনের নয়া নেতৃত্বের সামনে অগ্নিপরীক্ষা
- মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে শেষ মুহূর্তে...
- আমেরিকা ॥ আর্থিক বিপর্যয় এড়াতে by এনামুল হক
- ‘লীগের সর্বোচ্চ গোলদাতা হতে চাই’ by সুজা উদ্দিন
- স্টার প্রোফাইল- বড় তারকা ওয়ামব্যাচ
- ‘এবার মেসির চাই বিশ্বকাপ’ by জাহিদুল আলম জয়
- দেশের ফুটবলে বিদেশী কোচ উপাখ্যান
- বিপিএলের নতুন আকর্ষণ by মোঃ মামুন রশীদ
- ওরা ‘গোল্ডেন বয়’ by শাকিব আল হাসান
- স্বপ্ন, শঙ্কা আর আশার মাঝে মাঠে গড়াচ্ছে বিপিএল by ...
- প্রবাসে এই মৃত্যু
- অনুমোদনহীন বই
- অতিনিরপেক্ষতা জনস্বার্থবিরোধী by মুনতাসীর মামুন
- অতিনিরপেক্ষতা জনস্বার্থবিরোধী by মুনতাসীর মামুন
- আমরা ধারাবাহিক রাজনৈতিক শাসন চাই by বোরহানউদ্দিন ...
- মিসরে ত্রিশক্তির টাগ অব ওয়ার- আল আহরাম উইকলি থেকে ...
- ডা. মেসবাহুল হক বাচ্চু by ডা. মেসবাহুল হক বাচ্চু
- দেশের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার ভিতে ভয়াবহ ধস ন...
- চলে গেলেন কথাসাহিত্যিক by আবদুশ শাকুর
- নারায়ণগঞ্জে এক পরিবারের ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড...
- সরকার গঠন করলে হলমার্কের টাকা উদ্ধার করব ॥ রংপুরে ...
- জলকামানের মুখে এবার ফুটপাথে অবস্থান নেবেন শিক্ষকরা...
- দায়িত্বশীল ভূমিকা রাখুন, সংসদে এসে কথা বলুন- সংবাদ...
- বিহারী, আলবদর ও শান্তি কমিটি বাগচরে ঢুকে অনেককে হত...
- ক্ষার অভাব, খাদ্য সঙ্কট বিনোদন আর চিকিসা সুবিধাও ন...
- পদ্মা সেতু ॥ পদ্মা সেতু বাস্তবায়নে সরকার এখন আশাবা...
- খন্দকার মোশতাক ফোনে বলেন মোসলেহউদ্দিনসহ ওদের কাজ ক...
- খালেদার বিরুদ্ধে চার্জশীট গৃহীত, হারিছকে গ্রেফতারে...
- রাশিয়ার সঙ্গে পরমাণু বিদ্যুত কেন্দ্র ও সমরাস্ত্র ক...
- মানবপ্রাচীর কর্মসূচী পালিত- খালেদা জিয়ার পরিদর্শন
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ॥ গ্রেফতারের আদেশ- ঘুষ...
- লাল চাল ও আটার মহত্ম- স্বাস্থ্য কথা
- কাঁধের ব্যথার কারণ ও প্রতিকার
- এ্যাজমা ও শিশুর খেলাধুলা by ডা: এটিএম রফিক উজ্জ্বল
- ক্যান্সারও প্রতিরোধ করা যায় by অধ্যাপক আহমেদ সাইদ
- একুশের মাস আমরা বরকতের ভাই, আমরা সালামের ভাই by ন...
- জাতির পাপমোচন by বাহাউদ্দীন চৌধুরী
-
▼
Jan 16
(146)
-
▼
January
(6492)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment