Wednesday, October 2, 2024
ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ওরা: সরজমিন চক্ষু-বিজ্ঞান ইনস্টিটিউট by সুদীপ অধিকারী
ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ওরা: সরজমিন চক্ষু-বিজ্ঞান ইনস্টিটিউট by সুদীপ অধিকারী
এদিকে গত ১৯শে জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বাম চোখে গুলিবিদ্ধ হন রিপন আহমেদ। দশমাসের সন্তান আয়াত ও স্ত্রীকে নিয়ে তিনিও দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ৪ তলায়। রিপন জানান, আন্দোলন যখন তুঙ্গে সকলে ঘর থেকে রাস্তায় নেমে এসেছে তখন আমিও আর বসে থাকতে পারিনি। আমিও তাদের সঙ্গে যোগ দেই। সেদিন পুলিশের গুলিতে একের পর এক নিহতের খবর আসছিল। পুলিশ নির্বিচারে গুলি করছিল। আমরাও রাস্তা ছাড়িনি। এরই মধ্যে হঠাৎ একটি গুলি এসে লাগে আমার চোখে। চোখে ফিনকি দিয়ে রক্ত পড়ছিল। আমি রাস্তায় লুটিয়ে পড়ি। এক পর্যায়ে আমার সংজ্ঞা হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে আমি তখন হাসপাতালে। এরপর সেখান থেকে আমাকে এই চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। সেদিন প্রাণে বাঁচলেও চোখের দৃষ্টি হারিয়ে গেছে সারাজীবনের মতো। আমার এই দশ মাসের বাচ্চা ও স্ত্রীর আমি ছাড়া কেউ নেই। আমার পারিশ্রমিকেই তাদের মুখে অন্ন জুটতো। এখন তো কাজও করতে পারবো না। অন্ধ লোককে কেউ কাজেও নিবে না। আমার বাচ্চাটাকে কীভাবে বড় করে তুলবো, কীভাবে সংসারের খরচ মেটাবো কিছুই বুঝতে পারছি না। ১৯শে জুলাই একইদিনে রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় চোখে গুলিবিদ্ধ হন মো. সাজ্জাদ হোসেন। সাজ্জাদ বলেন, সেদিন জুমার পর অন্যদের সঙ্গে আমি বাড্ডার আন্দোলনে যোগ দেই। পুলিশ আমাদের লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়ছিল। সেই গুলির একটি এসে লাগে আমার ডান চোখে। তারপর থেকে আমি আর এই চোখটা দিয়ে কিছুই দেখতে পারছি না।
সিলেটের গোলাপগঞ্জের সামাদ আহম্মেদও একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনিও একটি চোখের জ্যোতি হারিয়েছেন। গতকাল সকালে তার চোখে অস্ত্রোপচার হওয়ার কথা। তাই হাসপাতালের বেডে বসে হিসাব মিলাচ্ছেন বাকি জীবনের। সামাদ বলেন, আমি একটি ওয়ার্কশপে ওয়েল্ডিং এর কাজ করতাম। গত ৪ঠা আগস্ট পুলিশের গুলিতে আমি আহত হই। এরপর ওসমানী মেডিকেলে যাই। সেখান থেকে আমাকে ঢাকায় আসতে বলা হয়। সামাদ বলেন, বছর দুয়েক বিয়ে করেছি। ছয় মাস বয়েসের একটি ছেলে সন্তান রয়েছে। এখন আমি এক চোখে আর কোনোদিন দেখতে পাবো না। কাজ ছাড়া আমি পরিবার নিয়ে কীভাবে বাঁচবো।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 02
(19)
- তিন দশকে জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর
- ২০০৬-এর পুনরাবৃত্তি? কেন লেবাননে ইসরাইলের স্থল আক্...
- ইলেক্টোরাল ভোট: আমেরিকান গণতন্ত্রের সৌন্দর্য by হে...
- যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্সিয়াল বিতর্ক: মধ্যপ্...
- বিএনপি’র সঙ্গে দূরত্ব নেই সংস্কার ও নির্বাচন দু’টি...
- ইসরায়েলের আগ্রাসনে সমর্থন দিয়ে বাকি বিশ্ব থেকে বিচ...
- ভারতীয় বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর মিলল ৪ আরোহীর মরদেহ
- রায়ের বিবরণ: কোন যুক্তিতে বিএনপির প্রার্থী শাহাদাত...
- জামায়াত তাদের রাজনীতি করবে কৌশলও আলাদা -গয়েশ্বর চন...
- ভারত সীমান্তের কাছে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দি...
- পুরনো অবস্থায় ফিরে যেতে হলে এত প্রাণ দেয়ার মানে কী...
- ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ওরা: সরজমিন চক্ষু-বিজ্ঞান ইনস্...
- সন্তানকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবা দুর্বিষহ জীবন ...
- ঘুমধুমে অবৈধ করাত কল
- অতীত ভুলতে চান সামান্থা
- আরজিকরের প্রতিবাদ মিছিলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্...
- ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ -অ...
- দ্বিগুণ খরচে ২৭৭৮ কোটি টাকার প্রকল্প ফিরিয়ে দিলো প...
- ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, চরম উত্তেজনা মধ...
-
▼
Oct 02
(19)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment