Tuesday, December 2, 2014
অন্তিম শয়ানে দুই মহীরুহ
অন্তিম শয়ানে দুই মহীরুহ

মাটি ও মানুষের শিল্পী কাইয়ুম চৌধুরী। তার চিত্রসাধনায় ফুটে উঠেছিল বাংলাদেশের রূপকল্প। শেষ কথা শুনতে না পারার আক্ষেপ নিয়েই এ মহান চিত্র জাদুকরকে বিদায় জানালো বাংলাদেশের মানুষ। গতকাল শহীদ মিনারে নানা মত আর পথের মানুষ শেষ শ্রদ্ধা জানান বরেণ্য এই শিল্পীর প্রতি। সুধী আর বিদগ্ধজনেরা স্মরণ করেছেন তার বর্ণময় জীবনের নানা অধ্যায়ের। পরে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। যেন মাটির ঘরেই ঠাঁই নিলেন মাটির মানুষ কাইয়ুম চৌধুরী। রোববার রাতে আর্মি স্টেডিয়ামে সংগীত উৎসবে হঠাৎ মঞ্চ থেকে পড়ে যান কাইয়ুম চৌধুরী। কিছুক্ষণ পরেই জানা যায়, এ পৃথিবীর মায়া সাঙ্গ করেছেন এই চিত্রসাধক। কাইয়ুম চৌধুরীর মতোই আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে বাংলাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব জগ্লুল আহ্মেদ চৌধূরীকে। শনিবার আকস্মিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সদা হাস্যোজ্জ্বল প্রবীণ এ সাংবাদিক। সাংবাদিকতার পরিচয় ছাপিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক হিসেবেই যিনি খ্যাতিমান হয়ে উঠেছিলেন। গতকাল প্রিয় মানুষ জগ্লুল আহ্মেদ চৌধূরীকে চোখের জলে বিদায় জানান তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বনানী মসজিদে প্রথম ও জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে তার প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় আজিমপুর নতুন কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হয়।
শোকে-শ্রদ্ধায় প্রিয় শিল্পীকে বিদায়
শোকাহত ও অশ্রুসিক্ত জনতার বিনম্র শ্রদ্ধায় বিদায় নিলেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। গতকাল বাদ আসর তাকে আজিমপুর গোরস্থানে শ্বশুর খান মোহাম্মদ বদরুদ্দিনের কবরে সমাহিত করা হয়। এর আগে তার সাবেক কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুরে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ী মঞ্চে রাখা হলে ঢল নামে ফুলেল শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের। শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোট সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি প্রদান পর্বের আয়োজন করে। শহীদ মিনারে নিয়ে যাওয়া হলে প্রথমে ‘প্রথম আলো’র পক্ষ থেকে সম্পাদক মতিউর রহমানসহ অন্যরা শ্রদ্ধা জানান। এরপর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। প্রেসিডেন্টের পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন। এছাড়া মরদেহে একে একে শ্রদ্ধা জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিক, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রীর একান্ত সচিব শহীদ উল্লাহ ভূঁইয়া, গণ-বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মেসবাহ উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, উদীচীর সভাপতি ও সাংবাদিক কামাল লোহানী, কথাসাহিত্যিক আনিসুল হক, মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, আওয়ামী লীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএনপি’র পক্ষে যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে অধ্যাপক মুনতাসীর মামুন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, মহিলা পরিষদের আয়শা খানম, মানবাধিকার নেত্রী মালেকা বেগম, ছড়াকার আখতার হুসেন, বিটিভি’র মহাপরিচালক আবদুল মান্নান, শিল্পী কালিদাস কর্মদাস প্রমুখ। শ্রদ্ধা জানায় আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন (এ সংগঠনের সভাপতি ছিলেন কাইয়ুম চৌধুরী), স্বাধীনতা শিক্ষক পরিবার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র, ধরিত্রী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, সম্মিলিত সামাজিক আন্দোলন, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের পুস্তক প্রকাশক সমিতি, নাট্যদল আরণ্যক, আবৃত্তি পরিষদ, গণস্বাস্থ্য কেন্দ্র, সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ প্রভৃতি সংগঠনও। শ্রদ্ধাঞ্জলি পর্বের এক ফাঁকে কাইয়ুম চৌধুরীর প্রিয় দু’টি গান ‘সম্মুখে শান্তি পারাবার ও অল্প লইয়া থাকি সুখে’ পরিবেশন করে ছায়ানট ও বাংলাদেশ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা। এরপর পিতার কথা বলতে এসে জাবেদ চৌধুরী বলেন, আমার বাবা শুধু ছবিই আঁকেননি, ছবি আঁকার মধ্যে বাস করে গেছেন। তিনি শুধু আমার বাবা নন এ দেশের বৃহৎ একটি সম্পদ। শ্রদ্ধাঞ্জলি শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের বক্তব্যের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে কাইয়ুম চৌধুরীর মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। ১১টা ৫ মিনিটে চারুকলার গ্রাফিক্স ডিজাইন বিভাগে তার মরদেহ নেয়া হলে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চারুকলার বর্তমান ডীন নেসার হোসেন, কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত, শিল্পী রফিকুন নবী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, অধ্যাপক সমরজিৎ রায়, অধ্যাপক ইউনুস, চারুকলার সাবেক ডীন শিল্পী আবুল বারাক আলভী, নাট্য ব্যক্তিত্ব তৌকীর আহমেদ, বিপাশা হায়াত প্রমুখ। এছাড়া চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও প্রিয় শিক্ষক ও শিল্পীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও। প্রায় আধা ঘণ্টা প্রিয় কর্মস্থলে রাখার পর ১১টা ৩৫ মিনিটে কাইয়ুম চৌধুরীর মরদেহ শহীদ মিনারের উদ্দেশে নিয়ে আসা হয়। ১১টা ৪৫ মিনিটে মরদেহ শহীদ মিনারে পৌঁছায়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্ট এ তৈলচিত্রীকে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ যোহর জানাযা হয়। সর্বস্তরের মানুষের পাশাপাশি জানাজায় অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাবি ভিসি আআমস অধ্যাপক আরেফিন সিদ্দিকসহ বিশিষ্টজনরা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার আজিমপুরের বাসভবনে। সেখানে কিছুক্ষণ রাখার পর স্থানীয় ছাপড়া মসজিদে দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা হয়। এরপর সমাহিত করতে নিয়ে যাওয়া হয় আজিমপুর গোরস্থানে। সেখানে বিকাল ৪টা ৪০ মিনিটে শ্বশুর খান মোহাম্মদ বদরুদ্দিনের কবরে সমাহিত করা হয় তাকে।
বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, আমরা একজন শুদ্ধ মানুষকে হারালাম। পরিণত বয়সে তার মৃত্যু হলেও এ শূন্যতা পূরণ হওয়ার নয়। তার শিল্পকর্মের স্বাতন্ত্র্যতা এতই উজ্জ্বল যে, একজন শিল্পানুরাগী মাত্রই কাইয়ুম চৌধুরীর শিল্পকর্ম আলাদা করে বলতে পারেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, এদেশের মাটি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক অনেক গভীর। সুতরাং তার মৃত্যু নেই। কাইয়ুম চৌধুরীর দীর্ঘদিনের সঙ্গী শিল্পী হাসেম খান বলেন, তিনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমরা অনেক দিন একসঙ্গে কাজ করেছি। যতবার দেখা হয়েছে ততবারই বিস্ময়ের সঙ্গে তাকে দেখেছি যে, একটা মানুষ এই বয়সেও কিভাবে এত নিষ্ঠাবান হতে পারেন। তিনি আরও বলেন, জীবনের শেষ যে বক্তব্যটা তিনি দিলেন, তাতে ছিল দেশের সংগীত, শিল্পকর্ম তথা সাংস্কৃতিক অঙ্গনের নানান দিক। একজন শিল্পী হতে হলে যে সংস্কৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হয়, সে বিষয়েও তিনি আমাদের ওয়াকিবহাল করলেন। আমি দৃঢ়প্রত্যয়ে বলতে চাই, কাইয়ুম চৌধুরীর মৃত্যু নেই। চারুকলা অনুষদের ডীন শিল্পী আবুল বারাক আলভী বলেন, কাইয়ুম চৌধুরীর ভেতরে শিল্পের নানান দিকে বিচরণ ছিল। প্রচ্ছদ, ছবি আঁকা, লেখালেখি ও সাংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণ করে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি এ দেশের শিল্পাঙ্গনকেও প্রতিষ্ঠিত করেছেন তিনি। কাইয়ুম চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী চিত্রশিল্পী রফিকুন নবী বলেন, তিনি চিত্রশিল্পের পাশাপাশি সঙ্গীতাঙ্গনকেও প্রচ- ভালবাসতেন আর সে কথা বলতে গিয়েই তিনি মারা গেলেন। আমি মনে করি, এ মৃত্যু শান্তির মৃত্যু। শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, শিল্পের সব রকম পূর্ণতা আমি তার মধ্যে দেখেছি। বাংলাদেশের চিত্রকলায় তার ভূমিকা অসাধারণ। তার মৃত্যু আমি মেনে নিতে পারছি না। এদিকে দেশবরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর মৃত্যু ঘোষণার পর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের রাতভর উচ্চাঙ্গসংগীত উৎসব না চালিয়ে বন্ধ রাখা যেতো বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি মনে করেন, এতে অনুষ্ঠানে আগত দর্শকরা হতাশ হলেও কাইয়ুম চৌধুরীর প্রতি সম্মান প্রদর্শন হতো। শহীদ মিনারে মরদেহে শ্রদ্ধা জানানোর আগে তিনি এ কথা বলেন। কাইয়ুম চৌধুরীর মৃত্যু ঘোষণার পর এ উৎসব ভোর পর্যন্ত অব্যাহত রাখাটা কিভাবে মূল্যায়ন করছেন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ রকম একটি বড় আয়োজনে কাইয়ুম চৌধুরীর মৃত্যুর খবর প্রত্যাশিত ছিল না। মঞ্চ থেকে মৃত্যুর সংবাদটি যখন দেয়া হলো তখন আগত দর্শকদের হতাশ করে কাইয়ুম চৌধুরীর স্মৃতিকে উজ্জ্বল করে রাখা যেতো। তিনি বলেন, কাইয়ুম চৌধুরী ছিলেন বিখ্যাত শিল্পী জয়নুল আবেদীনের ছাত্র। তার চিত্রকর্মই কথা বলতো। তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন তা তার ছবি দেখেই বোঝা যেতো। এদেশের শিল্পকলার মাঝেই তিনি বেঁচে থাকবেন।
চিরনিদ্রায় জগ্লুল আহ্মেদ চৌধূরী
প্রখ্যাত সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জগ্লুল আহ্মেদ চৌধূরীকে গতকাল সমাহিত করা হয়েছে। বনানী মসজিদ ও জাতীয় প্রেস ক্লাবে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব শ্রেণী পেশা ও মতের মানুষ। রাজনীতিক, সাংবাদিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় চিরবিদায় জানানো হয় দেশবরেণ্য এই সাংবাদিককে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনাম, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আবদুল হাই শিকদার, সাংবাদিক নেতা রহুল আমিন গাজী, ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জীব চক্রবর্তী প্রমুখ জগ্লুল আহ্মেদ চৌধূরীর প্রতি শ্রদ্ধা জানান। জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও জগ্লুল আহ্মেদ চৌধূরীর একমাত্র পুত্র নাবিল আহমেদ চৌধুরী সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। এর আগে বাদ জোহর বনানী জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভান্যুধায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তার দীর্ঘ জীবনের কর্মস্থল বাসস, প্রেস ক্লাব পরিবার, ডিক্যাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসসসহ বিভিন্ন সংবাদ সংস্থা ও সাংবাদিক সংগঠন এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। জানাজা শেষে তার মরদেহ আজিমপুর কবরস্থানে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক জগ্লুল আহ্মেদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ সময় সাবেক প্রধান তথ্য কমিশনার এম জমীর বলেন, জগ্লুল আহ্মেদের সঙ্গে আমার বন্ধুত্ব ৪২ বছর ধরে। এই প্রেস ক্লাব প্রাঙ্গণেও আমরা অনেক আড্ডা দিয়েছি। সময় অসময়ে আমরা দক্ষিণ এশিয়ার কূটনীতি ও রাজনীতি নিয়ে অনেক আলোচনা, সমালোচনা ও লেখালেখি করেছি। সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি দ্বিপক্ষীয় ব্যাপার। আমি ৭টি দেশের রাষ্টদূত ছিলাম ৬২ দেশ ভ্রমণ করেছি, কিন্তু বাংলাদেশের মতো মানুষকে যানবাহন থেকে হঠাৎ করে নামিয়ে দিতে কোথাও দেখিনি। বিদেশে বাংলাদেশের মানুষ সব চাকরি পায় কিন্তু ড্রাইভারের চাকরি পায় না কারণ, এদেশের মানুষের আইনশৃঙ্খলা বোধ নেই। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জগ্লুল আহমেদের সঙ্গে তার বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন জগ্লুল আহমেদের সঙ্গে আমার মৃত্যুর দিন পর্যন্ত বন্ধুত্ব ছিল। সড়ক দুর্ঘটনায় তার এমন মৃত্যু মেনে নেয়া যায় না। ড্রাইভারদের দোষ দিয়ে সবাই সড়ক দুঘর্টনার সমাধান করে দিতে চান মন্তব্য করে তিনি বলেন এর জন্য ফিটনেসবিহীন গাড়ি, সড়ক অবকাঠামো ও বিভিন্ন মহলের দুর্নীতিও দায়ী। বর্তমানে আমরা নৈরাজ্য ও অপরাধপ্রবণ সমাজে বাস করছি মন্তব্য করে তিনি বলেন ঢাকার রাস্তার মোড়ে মোড়ে এখন হাসপাতাল গড়ে উঠেছে অথচ সেখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই। হাসাপাতালগুলো রোগীদের আটকিয়ে বাণিজ্য করছে। লুটপাটের এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। জগ্লুল আহ্মেদের মৃত্যুতে সাংবাদিকতা জগতের বড় ক্ষতি হলো। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, বাসসের মতো নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে থেকেও জগ্লুল ভাই আদর্শ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জগ্লুল আহ্মেদের মৃত্যুকে হত্যাকা- অভিহিত করে তিনি বলেন সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে গণমাধ্যম তার পক্ষে কথা বলে। কিন্তু মন্ত্রী ঘাতকের পক্ষ কথা বলেন। সাধারণ মানুষের পক্ষে কেউ না থাকলেও ঘাতকের পক্ষে মন্ত্রী আছেন। আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান বলেন জগ্লুল ভাইয়ের মৃত্যু যে হত্যাকা- এই বিষয়ে কোন সন্দেহ নেই। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে প্রচ- সামাজিক চাপ সৃষ্টি করা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন জগ্লুল আহ্মেদের মৃত্যুতে দেশ উঁচু মানের সাংবাদিক হারালো।
সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন আহমেদ বলেছেন জগ্লুল আহ্মেদ অত্যন্ত নির্ভরযোগ্য বন্ধু ছিল। তার আন্তর্জাতিক বিশ্লেষণ আর শোনা যাবে না। পড়া যাবে না। সড়ক পথে বিশৃঙ্খলার জন্য জগ্লুল আহ্মেদের মতো প্রতিভাবানরা মারা যাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন যে প্রক্রিয়ায় চালকদের লাইন্সেস দেয়া হচ্ছে তার নিন্দা জানাই। গরু ছাগল চিনলে লাইন্সেস দেয়ার কথা যারা বলছেন তাদেরও বিচার দাবি করেন এই সাংবাদিক নেতা। আগামী ৫ই ডিসেম্বর শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মরহুমের কুলখানি হবে।
শোকে বিহ্বল পিয়াইম গ্রাম
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) থেকে জানান, প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে হবিগঞ্জের মাধবপুরের পিয়াইম গ্রামবাসী। এ গ্রামেই জন্মেছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও প্রথিতযশা সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী। শনিবার রাতেই ঘটনার সঙ্গে সঙ্গে চলে আসে তার মৃত্যু খবর। জগলুল আহমেদের মর্মান্তিক মৃত্যুতে শোকে মুষড়ে পড়েন গ্রামের মানুষ। ঢাকায় বেড়ে উঠলেও এলাকার প্রতি ছিল তার প্রচ- টান। সুযোগ পেলেই ছুটে আসতেন নিজ বাড়িতে। এলাকার ছাত্রছাত্রীদের পড়ালেখায় উৎসাহ যোগাতে চালু করেন নাসির উদ্দিন, জমশেদ উদ্দিন, জাহেদ উদ্দিন ট্রাস্ট। এই ট্রাস্ট থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়। সরজমিন পিয়াইম গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া। পথে দেখা মিলে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র হাসু মিয়ার সঙ্গে। চৌধুরী বাড়িতে যাবো বলতেই দৌড়ে এসে রাস্তা দেখিয়ে দেয়। কথা হয় জগলুল আহমেদের বাল্যবন্ধু সাজু মিয়ার সঙ্গে। তিনি বলেন, জগলুল আমার খুব প্রিয় মানুষ। সব সময় হাসি-খুশি থাকতো। ৩-৪ বছর পর পর এলাকায় আসতো। এসেই সবার খোঁজখবর নিতো। সময় স্বল্পতার কারণে আসতে না পারলেও গ্রামের প্রতি ছিল প্রচ- টান। ঢাকার বাসায় গেলে ছাড়তো না। এলাকার ছাত্রছাত্রীদের উৎসাহ-উদ্দীপনা দেয়ার জন্য ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ে চালু করেন শিক্ষা ট্রাস্ট। তার পিতা ও পিতৃব্যদের নামে এই ট্রাস্ট করা হয়। জগলুল আহমেদের ভাইপো জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আহাদ ইউ চৌধূরী শাহীন বলেন, চাচা বাড়িতে খুব কম আসতেন। তবে সময় ও সুযোগ পেলে ঠিকই নাড়ির টানে এলাকায় চলে আসতেন। পাশের ঘরটি দেখিয়ে বলেন, বাড়িতে এলে এখানেই তিনি থাকতেন। দূরে থাকলেও সব সময় এলাকার মানুষের খোঁজখবর নিতেন। ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, উনি ছিলেন এলাকার উজ্জ্বল নক্ষত্র। তিনি ছাত্রছাত্রীদের উৎসাহ-উদ্দীপনা যোগাতে উনার পিতা ও পিতৃব্যদের নামে একটি ট্রাস্ট করে বৃত্তি দিতেন। জগলুল আহমেদের ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, তিনি খুব সাদামাটা জীবনযাপন করতেন। সবসময় এলাকার খোঁজখবর নিতেন। এলাকার কম এলেও নিজ গ্রামের মানুষের জন্য কিছু করার চেষ্টা করতেন তিনি।

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1381)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 02
(58)
- বিচার বিভাগে দুর্নীতির স্থান নেই: প্রধান বিচারপতি
- ‘চ্যানেল সিক্সটিন’ বন্ধের নির্দেশ
- পরনে শর্ট স্কার্ট: অভিনেত্রী গওহর খানকে যুবকের চড়
- অধ্যাপক শফিউল হত্যাকাণ্ড: ফের রিমান্ডে ৫ আসামি
- বাবা সারা জীবন কোরআনের ফুল বাগানের মালীর কাজ করেছে...
- সমাজ ভাবনা- জমি নিয়ে ‘ডিজিটাল’ জমিদারি by মুজাহিদু...
- তাঁর হাতে স্নাইপার গান ছিল কেন?
- ‘প্রধানমন্ত্রীও তাইজুলের মতো হ্যাটট্রিক করবেন’
- বার্গম্যানের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের...
- সাগর-রুনি হত্যা মামলা: তানভীরের জামিন
- সিপিডির সমালোচনায় তোফায়েল
- শ্রীনগরে চার বছরের শিশু ধর্ষিত
- চিকিৎসা নিতে হাসপাতালে সাঈদী
- দেশের বাইরের লীগ খেলতে পারবেন সাকিব
- ‘গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে পতনও গায়ের জোরে’ b...
- শান্তিচুক্তির ১৭ বছর: কেমন আছে পাহাড়ি জীবন by নাজম...
- যে কারণে নিকৃষ্টতম উ. কোরিয়া
- ইরাকে ৫০ হাজার ভুয়া সেনা
- অপহৃত জেনারেলকে মুক্তি দিল ফার্ক
- চেনা ভারতের অজানা এগারো
- আন্তর্জাতিক তহবিল
- সিলেটে অস্ত্রের ভাণ্ডার সন্ত্রাসীরা অধরা
- গাছে ধরবে বিদ্যুৎ
- প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন
- আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে প্রশ্ন বিএনপির
- পিরোজপুরের আওয়ামী লীগ আসলে আউয়াল লীগ!
- তদন্তে সংসদীয় কমিটি
- বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে তিন রোহিঙ্গা গ্রেফতার
- মাঠ ভাঙাগড়ায় নষ্ট ৯শ কোটি টাকা
- বিজয়ের মাসে ৫-০ তে জয়
- ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের
- ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি
- মেসি-নেইমারের নাটক!
- কর্ণফুলীতে ১০০ টন গম নিয়ে ভাসছে লাইটারেজ by মহিউদ্...
- এটা দলীয় চেষ্টার সুফল
- নারায়ণগঞ্জে সাত খুন: আরও ৩ র্যাব সদস্য গ্রেপ্তার
- ওবামার আলোকিত আফ্রিকা অন্ধকারে
- বাংলাদেশ-ভারত সম্পর্কের বহুমাত্রিকতা প্রত্যাশিত by...
- নিজেই এত দূরে চলে গেলেন কী করে? by রফি হক
- চকিত স্মৃতি by আবুল মনসুর
- ফার্গুসনের সেই শ্বেতাঙ্গ পুলিশের পদত্যাগ
- কিংবদন্তি শিল্পী কাইয়ুম চৌধুরী by সমরজিৎ রায় চৌধুরী
- আগাম মুক্তি পেতে পারেন হোসনি মোবারক
- যুক্তরাজ্যে চাকরিতে বৈষম্যের শিকার মুসলিমরা
- সড়ক দুর্ঘটনার ভয়াবহতার উপশম আছে বৈকি by মনজু আরা বেগম
- এটা দুর্ঘটনা নয়, হত্যা by ড. মাহবুব উল্লাহ্
- সেই হাসপাতাল বন্ধ ঘটনাস্থলে তদন্ত দল
- বিভক্ত ডিসিসি’র সেবা কার্যক্রম ভেঙে পড়েছে by আহমেদ...
- দ্রুত সীমান্ত চুক্তির তাগিদ লোকসভা পার্লামেন্টারি ...
- মাহজাবিন হত্যা মামলা সিআইডিতে
- আরিফের নাম প্রত্যাহারে সিলেটে সিরিজ কর্মসূচি by ওয়...
- থমথমে ইবি শিক্ষার্থীদের হলত্যাগ by দেলোয়ার মানিক
- এনজিও কার্যক্রম মনিটরিংয়ে নতুন আইন
- সিন্ডিকেটের কব্জায় ভোজ্যতেলের বাজার by হামিদ বিশ্বাস
- তাইজুলের বিশ্ব রেকর্ড by ইশতিয়াক পারভেজ
- ডিসেম্বরের পর আন্দোলনের ঘোষণা খালেদার
- অন্তিম শয়ানে দুই মহীরুহ
- হোয়াইটওয়াশ by তালহা বিন নজরুল
-
▼
Dec 02
(58)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বিশ্বকাপ ফুটবল
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment